পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
"পরীক্ষা - ২২ বিষয়: English Topic: 1. Clauses & Phrases [Classifications and Identifying] 2. Words (Meaning, Synonym, Antonym, Spelling), Meaning of Phrase & Idioms. [Words start with F - J]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
"The dog barked loudly." This is the example of ______ clause?
  1. Independent
  2. Dependent
  3. Relative
  4. Subordinate
ব্যাখ্যা
• "The dog barked loudly" is an independent clause.

• Clause:
- A clause is a group of words that contains a subject and a verb and can function as part of a sentence. 
- অর্থাৎ,
- Clause হলো এমন একটি শব্দগুচ্ছ যার একটি subject এবং finite verb থাকে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে।

• Classification of Clause:
-
Clause প্রধানত তিন প্রকার। যথা:
1. Principal/Independent clause.
2. Subordinate (Relative clause)/Dependent clause.
3. Coordinate clause.

Independent clause:
- An independent clause is a group of words that contains both a subject and a predicate (verb) and expresses a complete thought. 
- অর্থাৎ, যে clause - এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause -এর উপর dependent নয় তাকে independent clause বলে।

Key Characteristics of an Independent Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- Can Stand Alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।

• প্রদত্ত বাক্যটি "The dog barked loudly." একটি independent clause. কারণ,
- Subject: The dog আছে;
- Verb: barked আছে;
- Complete thought প্রকাশ করে;
- Can stand alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

- সুতরাং, এটি একটি independent clause - এর উদাহরণ।

Source: 
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
.
What is the meaning of "Fag end"?
  1. Cut a sorry figure
  2. Unfair
  3. Foggy
  4. The last part of something
ব্যাখ্যা
• The meaning of fag end is: The last part of something.

Fag end (Noun) - An idiomatic expression.
- English meaning: The last, and often worst, part of something; a poor or worn-out end.
- Bangla meaning: কোনো কিছুর শেষাংশ; নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ।

Ex. Sentence: We always used to go on holiday at the fag end of the holiday season.
- Bangla meaning: আমরা সবসময় ছুটির মৌসুমের শেষের দিকে ছুটিতে যেতাম।

• উল্লেখ্য যে,
- Fag end - এর আরও কয়েকটি meaning আছে। 
- যেমন:
1. The last stage or end of a process, especially one that is less exciting or enjoyable.
2. The final or least important part of something.
3. A worn-out or depleted part of something.
4. The remainder of a cigarette. 

• অন্যদিকে,
- Cut a sorry figure দ্বারা বোঝানো হয় - খারাপ ফলাফল করা। (make bad results).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Wherever you are, I want to be. The underlined part is an -
  1. Adverb clause of supposition
  2. Adverb Clause of Purpose
  3. Adverb clause of reason or cause
  4. Adverb clause of place
ব্যাখ্যা
Wherever you are, I want to be.
The underlined part is an - Adverbial clause of place.

Adverbial clause:
- যে সব clause বাক্যে ব্যবহার হয়ে adverb এর কাজ করে। অর্থাৎ বাক্যে noun/pronoun ছাড়া অন্য সকল parts of speech কে modify করে তাদেরকে adverbial clause বলে। 
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause কে modify করে।

Adverbial clause of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
- Home, abroad, here, there, nowhere, everywhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে।
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়।

• Adverbial clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Example: Though it was raining heavily, they continued their journey.
- 'কী সত্ত্বেও they continued their journey' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Though it was raining heavily'.
- তাই এটি Adverb clause of supposition.

• Adverbial clause of reason:
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- Example: He could not go to school because he was ill.

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Walk fast lest you should miss the train.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Find the synonym of the word "Inaugural" -
  1. Ultimate
  2. Terminal
  3. Superficial
  4. Maiden
ব্যাখ্যা
• The correct synonym of the word "Inaugural" is: Maiden.

• Inaugural (Noun, Adjective)
- English meaning: (of an official speech, meeting, etc.) first, and marking the beginning of something important.
- Bangla meaning: উদ্বোধন; প্রারম্ভিক।

• Synonyms: maiden (প্রথম অথবা সবচেয়ে আগের) first ( প্রথম; আদি), initial (আদি; প্রারম্ভিক; প্রাথমিক), original ( প্রথম বা সর্বপ্রথম; আদি), foremost (প্রথম; প্রধান; বিশিষ্টতম; প্রধানতম).

• Antonyms: Ultimate (শেষ; চূড়ান্ত; পরম; চরম), Terminal ( প্রান্তিক; চরম অবস্থায় পৌঁছেছে এমন), final ( সর্বশেষ; চূড়ান্ত), latest (সাম্প্রতিক; কোনো সময়ের শেষের দিকের).

• অন্যদিকে,
- Superficial (adjective)
- English meaning: (of a person) never thinking about things that are serious or important।
- Bangla meaning: ভাসাভাসা; অগভীরভাবে।

• Ex. Sentence: 
1. The president's inaugural address to the nation.
2. The inaugural event in the city's week long festival honoring the sailing ships.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Identify the verb phrase:
  1. After the sunset
  2. Ought to respect
  3. What a pity
  4. At the time of
ব্যাখ্যা
• The verb phrase is: Ought to respect.

• Verb Phrase:

- যে phrase - verb -এর কাজ করে তাকে Verb Phrase বলে।
- Example:
You ought to respect your elders.
- Bangla meaning: তোমাকে তোমার বড়দের সম্মান করতে হবে।

- A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase.

প্রদত্ত অপশনে, ought to respect হচ্ছে Verb Phrase.
- কারণ, এটি verb -এর কাজ করছে এবং verb দ্বারা শেষ হয়েছে।

• অন্যান্য অপশনগুলোতে,
- ক) After the sunset ( preposition + noun phrase) - বাক্যে বসলে Adverb -এর মত কাজ করবে, তখন Adverbial phrase হবে.
- ঘ) At the time of হচ্ছে Prepositional Phrase. 
- গ) What a pity হচ্ছে Interjectional Phrase.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which one is the correct spelling?
  1. Heterogeneous
  2. Hetrogeneous
  3. Heterogeanous
  4. Hetarogeneous
ব্যাখ্যা
• The correct spelling is: Heterogeneous.

Heterogeneous (Adjective)
- English meaning: Consisting of parts or things that are very different from each other.
- Bangla meaning: বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়।

Ex. Sentence: Switzerland is a heterogeneous confederation of 26 self-governing cantons.
- Bangla meaning: সুইজারল্যান্ড একটি বৈচিত্র্যময় কনফেডারেশন, যা ২৬টি স্বশাসিত ক্যানটন দ্বারা গঠিত।

- উল্লেখ্য,
- Heterogeneous -এর noun form হলো - Heterogeneousness.
- Heterogeneous -এর adverb form হলো - Heterogeneously.

• অপশনের অন্য word গুলো ভুল বানানে লেখা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Dr. Yunus is a man of great intelligence. The underlined phrase is -
  1. Noun phrase and Preposition phrase
  2. Prepositional phrase and Adverb phrase
  3. Prepositional phrase and Adjective phrase
  4. Phrasal verb and Adverb phrase
ব্যাখ্যা

• Dr. Yunus is a man of great intelligence. Here the underlined phrase is - Prepositional phrase and Adjective phrase.

• Prepositional Phrase:
- যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb -এর কাজ করে, তাকে  Prepositional Phrase বলে।
- এখানে "of great intelligence" - preposition দিয়ে শুরু হয়ে Adjective -এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/pronoun -এর পর যদি কোনো clause/phrase বসে ঐ noun/pronoun -কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।
- এখানে "of great intelligence" - Noun " Dr. Yunus" -কে modify করছে, তাই এটি Adjective phrase.

- অর্থাৎ, এই বাক্যে "of great intelligence" একই সাথে Prepositional phrase and Adjective phrase -এর কাজ করছে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Live MCQ English Wizard by Saleh Ahmed.

.
What does the word 'Itinerary' mean?
  1. List of items to be discussed in a meeting.
  2. To escape and hide somewhere.
  3. A traveler's guidebook.
  4. Record of events occurred in a day.
ব্যাখ্যা
• The correct answer is: A traveler's guidebook.

Itinerary (noun)
- (plural: itineraries) [countable noun] 
- English Meaning: A detailed plan or route of a trip; A traveler's guidebook.
- Bangla Meaning: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।

Synonyms: Journey (ভ্রমণ), Route (পথ; গমনপথ), Schedule (সময়সূচি; সময়তালিকা).

Antonyms: Disorganization (গোলযোগ), Disorder (গোলযোগ), Muddle (গোলমাল), Disarrangement (বিশৃংখলা), Indiscipline (অনিয়ম).

Other Forms:
- Itinerant [আইটিনারান্‌ট্] (adjective) স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল।

Other options:
- List of items to be discussed in a meeting: Agenda (আলোচ্যসূচি)
- To escape and hide somewhere: Abscond (ফেরারি)
- Record of events occurred in a day: Chronicle (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

Example Sentence: We planned our itinerary several weeks before the trip.
- Bangla Meaning: আমরা ভ্রমণের কয়েক সপ্তাহ আগে আমাদের ভ্রমণসূচী পরিকল্পনা করেছিলাম।

Source: Live MCQ Lecture
.
Singing happily, the children played in the garden. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Noun phrase
  3. Coordinate clause
  4. None of these
ব্যাখ্যা
Singing happily, the children played in the garden.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু মূলত হচ্ছে একটি participle phrase, কোনো clause নয়।
- কারণ Clause বলতে বোঝায় বাক্যের একটি অংশ যার মধ্যে SubjectFinite Verb থাকে।
- অথবা এটিকে Adverb phrase of manner ও বলা যেতে পারে।
- কিন্তু এটিকে clause বলা যাবে না।

• Participle phrase:
- A participial phrase is a group of words that includes a participle (a verb form used as an adjective) and any accompanying words that modify or complement it.
- Participle Phrase - Adjective/ Adverb Phrase এর কাজ করে। এটি তিন প্রকার:

a) Present Participle Phrase (Verb+ing + Extension):
- Example: Going home, I will take rest.

b) Past Participle Phrase (Past Participle + Extension):
- Example: Deprived of rights, they left the job.

c) Perfect Participle Phrase (Having + Past Participle + Extension):
- Example: Having returned home, he met his father first.

• তাই সঠিক উত্তর হবে None of these.

--------
Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
১০.
Choose the correct antonym of the word 'Indigenous' -
  1. Aboriginal
  2. Exotic
  3. Domestic
  4. Inherent
ব্যাখ্যা
• The correct antonym of the word 'Indigenous' is: Exotic.

Indigenous (adjective)
- English Meaning: Originating or occurring naturally in a particular place; native.
- Bangla Meaning: দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

• Synonyms: Aboriginal (আদিম; আদিবাসী), Domestic (স্বদেশি; নিজ দেশীয়), Inherent (স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক), Local (স্থানীয়; আঞ্চলিক), Native (দেশীয়; স্থানীয়; দেশজ).

• Antonyms: Exotic (বিদেশি, বহিরাগত), foreign (বিদেশি; ভিনদেশি; বহিরাগত), alien ( বিদেশী ব্যক্তি; বহিরাগত; ভিনদেশী), extrinsic (বহিস্থ; বাহ্যিক; অপরিহার্য নয় এমন).

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Exotic ছাড়া বাকি সবগুলো শব্দ Indigenous এর মত একই ধরণের অর্থ প্রকাশ করে।

• অন্যদিকে, Exotic -এর বিপরীত অর্থ প্রকাশ করে ।
- তাই সঠিক উত্তর - Exotic.

• Example Sentence: 
1. The indigenous population has long suffered exclusion and profound injustice.
2. So who are the indigenous people of this land?

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
Which one is not an adverbial clause?
  1. If it rains tomorrow, we will stay inside.
  2. She is interested in how you did it.
  3. Although he was tired, he kept working.
  4. where there is a will, there is a way.
ব্যাখ্যা
• The correct answer is: Option (খ) She is interested in how you did it.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Noun clause.
-
কারণ, "how you did it" অংশটুকু বাক্যে preposition - "in" -এর object হিসেবে বসেছে।

• Noun clause:
- A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
- যে সব ‘subordinate clause’ noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।

- একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে-
- যেমন:
1. Verb এর subject হিসেবে;
2. Transitive verb এর object হিসেবে;
3. Verb এর complement হিসেবে;
4. Preposition এর object হিসেবে;
5. Noun/pronoun - এর apposition হিসেবে।

• অন্যদিকে,
-
বাকি অপশনগুলো হচ্ছে adverbial clause.

• Adverbial clause:
-
যে সব subordinate clause বাক্যে ব্যবহার হয়ে adverb এর কাজ করে, তাদেরকে adverbial clause বা adverb clause বলে।
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause কে modify করে।

ক) If it rains tomorrow, we will stay inside.
- এই বাক্যে - If it rains tomorrow হচ্ছে  - Adverbial Clause of Condition, যা main clause টি সংঘটিত হবার শর্ত নির্দেশ করছে।

গ) Although he was tired, he kept working.
-  এই বাক্যে - Although he was tired হচ্ছে -  Adverbial Clause of Concession, যা দুইটি ধারণার contrast বা contradiction প্রকাশ করছে।

ঘ) Where there is a will, there is a way.
- এই বাক্যে - Where there is a will হচ্ছে - Adverbial clause of condition or supposition, যা main clause - "there is a way" -এর condition প্রদান করছে।

Note: Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
১২.
What is the antonym of the word 'Hearten'?
  1. Discourage
  2. Encourage
  3. Stimulate
  4. Embolden
ব্যাখ্যা
• The antonym of the word 'Hearten' is: Discourage.

Hearten (Verb)
- English Meaning: To encourage and make confident and happy.
- Bangla Meaning: উৎসাহ দেওয়া; উল্লসিত করা।

Synonyms:
- Encourage (উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা), Embolden (সাহস দেওয়া; আত্মবিশ্বাস সঞ্চার করা),
inspirit (তেজ সঞ্চারিত করা; প্রাণিত করা), invigorate (শক্তি/সাহস দেওয়া), Stimulate  (উদ্দীপিত করা; জাগিয়ে তোলা)।

Antonyms:
- Discourage ( নিরুৎসাহিত করা; দমিয়ে দেওয়া),
dishearten (হতাশ করা; নিরুৎসাহিত করা), daunt (নিরুৎসাহ/দমন করা), depress (বিষাদগ্রস্ত করা; দমানো)।

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Discourage ছাড়া বাকি সবগুলো শব্দ Hearten -এর মত একই ধরণের অর্থ প্রকাশ করে।
• অন্যদিকে, Discourage-এর বিপরীত অর্থ প্রকাশ করে।

Example Sentence:  We were heartened by the news that he is feeling so much better.
- Bangla Meaning: আমরা খবরটি শুনে উৎসাহিত হয়েছিলাম যে, সে এখন অনেক ভালো অনুভব করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৩.
Which of the following words means the same as 'Frugal'?
  1. Heedful
  2. Unthrifty
  3. Benevolent
  4. Prodigal
ব্যাখ্যা
• The correct answer is: Heedful.

Frugal (adjective)
- English Meaning:
  1. Using only as much money or food as is necessary.
  2. Careful when using money or food, or (of a meal) cheap or small in amount.
- Bangla Meaning: (বিশেষত খাদ্য, ব্যয় ইত্যাদি) সাবধান, মিতব্যয়ী, হিসাবি, সামান্য মূল্যের।

• Synonyms:
- Careful, Prudent, Stingy (সতর্ক, মিতব্যায়ী),
- Economical (মিতব্যায়ী, কম খরুচে),
- Heedful (সতর্ক)।

• Antonyms:
- Unthrifty (অপব্যয়ী; অপচয়ী),
- Prodigal ( অতিব্যয়ী; অপব্যয়ী; মুক্তহন্ত),
- Wasteful (অপব্যায়ী), Extravagant (অপচয়কারী),
- Generous (উদার), Spendthrift (প্রচুর টাকা পয়সা খরচকারী),
- Benevolent (উদার)।

• Other Forms:
- Frugally [ফুগালি] (adverb) মিতব্যয়িতার সঙ্গে; হিসাব করে।
- Frugality [ফুগ্যালিটি] [noun] [uncountable noun, countable noun] মিতব্যয়িতা।

Example Sentence:
1. He has always been hard-working and frugal.
2. His father was a frugal farmer.

Source: Live MCQ Lecture.
১৪.
Which of the following contains an adjective clause?
  1. What he says is true.
  2. He studied hard so that she could pass the exam.
  3. He tells a tale that sounds untrue.
  4. She sat where I told her to sit.
ব্যাখ্যা
• The correct answer is: He tells a tale that sounds untrue.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Adjective clause.
- কারণ, "that sounds untrue" - অংশটুকু বাক্যে 'tale' - Noun -টিকে modify করছে।

Adjective clause:
- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or equivalent.
- অর্থাৎ, যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent  (noun -এর সমতুল্য) -কে qualify করে।
- অর্থাৎ বাক্যে noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে adjective clause বলে।

- Adjective clause দুইটি স্থানে বসতে পারে;
1. Subject এর post-modifier হিসেবে- ( Subject + adjective clause + verb + object)
- যেমন: The house where I grew up is now for sale.

2. Noun এর post-modifier হিসেবে- (Subject + verb + noun + adjective clause)
- যেমন: She wore the dress which was on sale. 

Note: Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

• অন্য অপশনগুলোতে,
ক) What he says is true. 
- এই বাক্যে - "What he says" - হচ্ছে - Noun clause, কারণ এটি বাক্যের Subject হিসেবে বসেছে।

খ) He studied hard so that she could pass the exam.
- এই বাক্যে - "so that she could pass the exam" - হচ্ছে - Adverbial Clause of Purpose, যা main clause -এর উদ্দেশ্যকে নির্দেশ করছে।

ঘ) She sat where I told her to sit.
- এই বাক্যে - "where I told her to sit" - হচ্ছে - Adverbial clause of place,যা main clause সংঘটিত হওয়ার স্থানকে নির্দেশ করছে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৫.
He runs as though he were in a race. The underlined phrase is a/an -
  1. Adjective phrase
  2. Prepositional phrase
  3. Conjunctional phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা
• The correct answer is: Conjunctional phrase.

Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দসমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।

• Example:
1. She enjoys reading as well as writing.
2. Even though it was raining, they went for a walk.
3. In addition to studying, he works part-time.

- These conjunctional phrases function to connect ideas, clauses, or sentences, showing relationships like cause, condition, comparison, addition, and more.
- অর্থাৎ, 
- Conjunctional phrases গুলো দুই বা ততোধিক ideas, clauses, or sentences -কে connect করে।

- কিছু Conjunctional phrase -এর উদাহরণ হলো -
- as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

Source: A passage to the English language by S M Zakir Hussain.