পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
"টপিক: ১) ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ২৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। রিভিশন (BCS-JS-Revision বাটনে অনুষ্ঠিত বিগত ৩টি বিসিএসের মূল পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা) Live MCQ আর্কাইভ থেকে প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিন। মূল প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণিত হবে।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
‘সংস্কৃত-যন্ত্র’ ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে?
  1. উইলিয়াম কেরি
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. রাজা রামমোহন রায়
  4. মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা
• মদনমোহন তর্কালঙ্কার:
- মদনমোহন তর্কালঙ্কার ছিলেন একজন কবি ও সমাজসেবক।
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’ হলেও প্রাপ্ত উপাধি ‘তর্কালঙ্কার’ হিসেবেই তিনি সুপরিচিত।
- মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় ‘সংস্কৃত-যন্ত্র’ (১৮৪৭) নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
- সেখান থেকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়।

তাঁর মৌলিক কাব্যগ্রন্থ:
- রসতরঙ্গিণী,
- বাসবদত্তা।

তাঁর বিখ্যাত একটি কবিতা হলো:

পাখি-সব করে রব
মদনমোহন তর্কালঙ্কার।

পাখী-সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।
রাখাল গরুর পাল, ল’য়ে যায় মাঠে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
.
‘বাড়ির কাছে আরশী নগর’-গানটির রচয়িতা কে?
  1. হাসন রাজা
  2. শাহ আবদুল করিম
  3. লালন শাহ্‌
  4. মনসুর বয়াতি
ব্যাখ্যা
• লালন শাহ্:
- লালন শাহ্ (১৭৭২-১৮৯০) বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক।
- ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তাঁর জন্ম।
- মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রণ করেন।
- লালন কোনো জাতিভেদ মানতেন না।
- তাই তিনি গেয়েছেন: ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/ লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।’

তাঁর জনপ্রিয় গান-
- ‘খাঁচার ভিতর অচিন পাখি’,
- ‘বাড়ির কাছে আরশী নগর’,
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘ছবিঘর’ কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয়
  2. তৎপুরুষ
  3. বহুব্রীহি
  4. অব্যয়ীভাব
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লােপ পায় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন:
- চায়ের বাগান = চাবাগান;
- রাজার পুত্র = রাজপুত্র;
- খেয়ার ঘাট = খেয়াঘাট;
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ;
- দেশের সেবা = দেশসেবা;
- দিল্লীর ঈশ্বর = দিল্লীশ্বর;
- পাটের ক্ষেত = পাটক্ষেত;
- ছবির ঘর = ছবিঘর;
- বিড়ালের ছানা = বিড়ালছানা;
- মৃগীর শিশু = মৃগশিশু।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ); মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন দুটি অঘোষ ধ্বনির উদাহরণ?
  1. ফ, ভ
  2. ল, জ
  3. থ, শ
  4. ধ, হ
ব্যাখ্যা
• ধ্বনির কম্পনমাত্রা ভিত্তিতে বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই। ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘােষ।

• ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

• অঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি।
যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোন বাক্যে মধ্যম পুরুষ ব্যবহার করা হয়েছে?
  1. আমরা যাচ্ছি।
  2. আপনি কখন আসবেন?
  3. ওরা কোথায় আছে?
  4. এটা ওখানে রাখ।
ব্যাখ্যা
• ‘আপনি কখন আসবেন?’ বাক্যে আপনি মধ্যম পুরুষের উদাহরণ।

--------------------
• পুরুষ তিন প্রকার। যেমন:
- উত্তম পুরুষ,
- মধ্যম পুরুষ,
- নাম পুরুষ।

• উত্তম পুরুষ:
ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে।
যেমন: আমি, আমরা ইত্যাদি।

• মধ্যম পুরুষ:
বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে।
যেমন: তুমি, তােমরা, আপনি ইত্যাদি।

• নাম পুরুষ:
বক্তা যার সম্পর্কে কিছু বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে।
যেমন: সে, তারা, ওরা, করিম, এটা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত নাটক কোনটি?
  1. মহাশ্মশান
  2. বিষাদসিন্ধু
  3. রক্তাক্ত প্রান্তর
  4. কবর
ব্যাখ্যা
• ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক:
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক।
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।

• অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র:
- ইব্রাহিম কার্দি,
- জোহরা,
- হিরণবালা ইত্যাদি।

অন্যদিকে,
• ‘মহাশ্মশান’ পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে কায়কোবাদ রচিত মহাকাব্য।
• ‘বিষাদসিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদসিন্ধু। কারবালার বিয়োগান্তক ঘটনাই এর মূল উপজীব্য।
• ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।

--------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কার?
  1. মালা
  2. কপিলা
  3. কপালকুণ্ডলা
  4. কুপি
ব্যাখ্যা
• ‘পদ্মানদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
- পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূল কাহিনি।
- কুবের-কপিলা এই দুই প্রধান চরিত্রের আন্তঃ-সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি' ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়া, সুইডিশ প্রভৃতি ভাষায় অনূদিত হয়।

• এ উপন্যাসের রহস্যময় চরিত্র হোসেন মিয়া। নতুন চরে জীবনের গান শোনাতে আগ্রহী হোসেন একই সঙ্গে নির্মম ও দয়ার্দ্র, সরল ও ক্রুর, শ্রমী ও মাদক ব্যবসায়ী। ভালো-মন্দ, আলো-ছায়ায় ঘেরা হোসেন মিয়া এই উপন্যাসের এক অপরিহার্য চরিত্র। তবে তার রহস্যাবৃত চরিত্রের সন্ধান সকল মাঝির জানার সুযোগ নেই। তাই তিনি নিরীহ মাঝিদের কাছে ত্রাতার ভূমিকায় সম্মানিত।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-কুবের,
- কপিলা,
- মালা,
- ধনঞ্জয়,
- গণেশ,
- শীতলবাবু,
- হোসেন মিয়া ইত্যাদি।

অন্যদিকে,
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা।
- উপন্যাসের চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক।

--------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যিক।
- ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প ‘অতসী মামী’ প্রকাশিত হয়।
- মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথম পর্বে মনোবিজ্ঞানী ফ্রয়েড, ইয়ুং, অ্যাডলার প্রমুখ দ্বারা প্রভাবিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কসবাদে দীক্ষা নেন।

তাঁর উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- অহিংসা,
- স্বাধীনতার স্বাদ,
- আরোগ্য প্রভৃতি।

উৎস: ‘পদ্মানদীর মাঝি' উপন্যাস; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
  1. মাটির কান্না
  2. সাত সাগরের মাঝি
  3. বালুচর
  4. সাতটি তারার তিমির
ব্যাখ্যা
• ‘সাতটি তারার তিমির’ জীবনানন্দ দাশ রচিত একটি কাব্যগ্রন্থ।

অন্যদিকে,
• 'সাত সাগরের মাঝি' ফররুখ আহমদ রচিত প্রধান কাব্যগ্রন্থ। 
• মাটির কান্না ও বালুচর জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ।

-------------------------
• জীবনানন্দ দাশ:

- 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তাঁর 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্তর্গত 'মৃত্যুর আগে' কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর 'The falling of the Leaves' কবিতার মিল রয়েছে।
- তাঁর 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথে ইয়েটস্‌-এর 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব রয়েছে।
- বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তাঁর 'রূপসী বাংলা' তীব্রভাবে অনুপ্রাণিত করে।
- জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়।
- এছাড়া জীবনানন্দ দাশের 'শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত উপন্যাস:
- মাল্যবান,
- সতীর্থ,
- কল্যাণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
He __________much free time since the beginning of the year.
  1. had not had
  2. have not had
  3. have not has
  4. has not had
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - has not had
- Complete sentence: He has not had much free time since the beginning of the year.

• Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
- Sub + have/has + past participle form + ….......... + for/since + time.

• Examples:
- He has not had much free time since the beginning of the month.
- We have not had much workload for a few days.
১০.
Which of the following is a singular?
  1. Radii
  2. Oasis
  3. Agenda
  4. Formulae
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - - Oasis (singular) - মরূদ্যান।singular form এ আছে।
- এর plural হচ্ছে - Oases.

• অন্যদিকে, 
• Radius (singular)
English meaning: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface.
Bangla meaning: ব্যাসার্ধ।
- এর plural form হচ্ছে Radii.

• Formulae (plural)
- Formula (singular) -  নির্দেশাবলি; নিয়ম; ব্যবস্থা; পদ্ধতি
- আরেকটি Plural হচ্ছে - Formulas.

• Agenda (plural)
- Agendum (singular) সভার কার্যতালিকা।
- আরেকটি Plural form: Agendums.গ) 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
১১.
What is the meaning of the phrase 'Out and out'?
  1. To manage or deal with a situation
  2. Completely without (something)
  3. In every way
  4. By any possible means.
ব্যাখ্যা
• Out and out
English Meaning: Complete or in every way
Bangla Meaning:  সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর।

• Thoroughly (adverb)

English meaning: In a thorough manner.
Bangla Meaning: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে ইত্যাদি।

• অন্যদিকে, 
• By hook or by crook
English Meaning: by any possible means.
Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে

• Pull on with
- English Meaning: to manage or deal with a situation
- Bangla Meaning: একটি পরিস্থিতি পরিচালনা বা মোকাবেলা করা।

• Devoid of (idiom)
English Meaning: not having (something usual or expected): completely without (something).
Bangla Meaning: অর্থ বঞ্চিত; বিহীন বা বর্জিত।

Source:
1. Merriam-webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Live MCQ Lecture.
১২.
Which time frame is known as the 'Golden Period of English Literature'?
  1. 1550-1603
  2. 1554-1603
  3. 1558-1603
  4. 1562-1603
ব্যাখ্যা
• Elizabethan period is called the 'Golden Period of English Literature'.
- সে অনুযায়ী '1558-1603', this time frame is known as the 'Golden age of English Literature'

• ইংরেজি সাহিত্যে  The Renaissance Period এর স্থায়ীত্বকাল 1550-1660 সাল পর্যন্ত এবং এই period টি সে যুগের political rulers দের নাম অনুযায়ী চারটি shorter ages এ বিভক্ত করা হয়েছে। 
- Elizabethan Age হচ্ছে Renaissance Period এর প্রথম age.
- এই age টির নামকরণ করা হয়েছে Queen Elizabeth I এর নামে who reigned over England from 1558 to 1603.
- এই যুগেই ইংরেজী সাহিত্যের সবচেয়ে বেশী বিকাশ ঘটেছিলো।
- বিশেষ করে নাট্যজগতে এক বৈপ্লবিক সংস্কার সাধিত হয়েছিল।
- চার্চের আধিপত্য থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সাহিত্য রচনা শুরু হয়েছিল।
- এই যুগকে বলা হয় The Golden Age কারণ এ যুগের আগের যুগের সাহিত্য ছিল অনুর্বর কিন্তু এ যুগে এসে সাহিত্য নতুন মাত্রা পায়। .

• এই যুগের বিখ্যাত সাহিত্যিকরা হচ্ছেন - 
- Thomas More
- Norton
- Edmund Spenser
- William Shakespeare
- Thomas Kyd
- Nicholas Udall
- Robert Peele 
- Robert Greene
- Sir Philip Sidney
- John Lyly

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman
১৩.
When the rain______, they will go outside to play.
  1. stops
  2. will stop
  3. would stop
  4. stopped
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো - stops
- Complete sentence: When the rain stops, they will go outside to play.

• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite হয় এবং এরপরের clause টিতে future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

• অন্যদিকে,
• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
- Example: When you called, I was in a meeting.

• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice.
১৪.
The play 'The Spanish Tragedy' belongs to which literary period?
  1. Old English Period
  2. Middle English Period
  3. The Renaissance Period
  4. The Neo-classical period
ব্যাখ্যা
• The Spanish Tragedy is the first Revenge Tragedy written by Thomas Kyd.
- তিনি Elizabethan Period তথা The Renaissance period  এর একজন লেখক।
- সুতরাং, The play 'The Spanish Tragedy' belongs toThe Renaissance period.

• The Spanish Tragedy
- Revenge Tragedy is a kind of tragedy that presents a quest for vengeance and results in bloodshed and mutilation.
- সাধারণত Senecan tragedy কে অনুসরণ করে revenge tragedy লেখা হয়।
- Thomas Kyd এর 'The Spanish Tragedy" এর মাধ্যমে তাঁর যুগে অর্থাৎ Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।
- The famous play 'The Spanish Tragedy' belongs to - The Elizabethan period.

• Summary:
- The Spanish Tragedy begins with the ghost of Don Andrea, a Spanish nobleman killed in a recent battle with Portugal.
- Accompanied by the spirit of Revenge, he tells the story of his death; he was killed in hand-to-hand combat with the Portuguese prince Balthazar, after falling in love with the beautiful Bel-Imperia and having a secret affair with her.

• Important Character of The Spanish Tragedy
- Hieronimo (The protagonist of the story),
- Bel-Imperia (The main female character of the story),
- Lorenzo,
- Balthazar,
- Horatio,
- Ghost of Don Andrea, etc.

• Famous quotation:
- “The less I speak, the more I meditate.”

• Thomas Kyd (1557 – 1595):
- English dramatist.
- তিনি Elizabethan Period এর একজন লেখক।
- He is one of the members of University Wit.

• His notable work:
– The Spanish Tragedy (1585).
- Cornelia (1590)

Source: Britannica and Live MCQ Lecture.
১৫.
Everybody ______ the answer to this question.
  1. know
  2. knows
  3. have known
  4. had knew
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - knows
Complete sentence: Everybody ______ the answer to this question.

• Sentence এর subject "everybody" singular pronoun.
• Everybody, Nobody, Anybody ইত্যাদি যদি বাক্যে singular হিসেবে ব্যবহৃত হয় তবে এর verb টি ও singular হয়।
- তাই এখানে everybody এর পর singular verb হিসেবে has হবে।
১৬.
'Kick the bucket' is an example of -
  1. Metaphor
  2. Euphemism  
  3. Hyperbole
  4. Satire
ব্যাখ্যা
•  'Kick the bucket' is an euphemism that describes the death of a person.

Euphemism  
- English meaning:
- A figure in which a hard or indelicate word or expression is softened;
- a way of describing an offensive thing by an inoffensive expression;
- a mild name for something disagreeable.
Bangla Meaning:
- সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু’ শব্দের বদলে ‘পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার।

• Euphemism is a figure of speech which stands for a pleasant way of referring to something unpleasant.
- ইংরেজি সাহিত্যে 'Euphemism' শব্দের অর্থ সুভাষণ, কোমল প্রকাশ (inoffensive expression)।
- অর্থাৎ অস্বাভাবিক বা কঠোর বা কর্কশ শব্দের বদলে কোমল, মৃদু বা শ্রুতিমধুর শব্দের ব্যবহার।
- They are polite, mild phrases which substitute unpleasant ways of saying something sad or uncomfortable.
- অর্থাৎ, কোনো প্রীতিকর বা দু;খজনক কোন বাক্যকে কোমল বা মৃদ্যু কর্কশরূপে উপস্থাপন করাই হচ্ছে Euphemism এর কাজ।
- Euphemisms are often used in everyday speech to soften difficult situations.

যেমন:
- She’s a curvy woman. “Curvy” is often used as a euphemism for “overweight.”

Source: Accessible Dictionary by Bangla Academy, Britannica and An ABC of English Literature by Dr M Mofizar rahman.
১৭.
Identify the correct sentence.
  1. I have no interest at music.
  2. I have no interest with music.
  3. I have no interest in music.
  4. I have no interest for music.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I have no interest in music.
• interest somebody (in something) অনুরক্ত/আসক্ত/আগ্রহান্বিত/কৌতূহলী/আকৃষ্ট করা
- সঙ্গীতে আগ্রহ বুঝাতে interest in হয় এবং কোনো বিষয়ে জানার আগ্রহ বুঝাতে interest for হয়।
১৮.
Today's lesson is ______Participle. 
  1. concerned for
  2. concerned with
  3. concerned about
  4. concerned in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - concerned with
- Complete sentence: Today's lesson is concerned with Participle. 

• Concerned with
English Meaning: interested in, in a context.
Bangla Meaning: আগ্রহী/কোন বিষয়ে
Example - 
- She was more concerned with flirting than with getting the job done.
- Today's lesson is concerned with punctuation. 

• অন্যদিকে,
Concerned for/about:
English Meaning: feeling about something. a worried or nervous
Bangla Meaning: কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.

• Concerned in
English Meaning: involved in something.
Bangla Meaning: কোন কিছুতে জড়িত থাকা।
Example sentence: sentence: Eight men were concerned in the plot.

Source:
1. Longman Dictionary of Contemporary English
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৯.
Identify the correct sentence.
  1. She could not help but laughing at his silly joke
  2. She could not but helping laugh at his silly joke
  3. She could but help but laughing at his silly joke.
  4. She could not help laughing at his silly joke.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - She could not help laughing at his silly joke

• Use of cannot/could not help:
- cannot/could not help to + verb + ing বসে।

আবার, Cannot / can't help but - to be unable to refrain from or avoid; be obliged to.
এর পরে verb এর base form বসে।
• Example:
- She could not help smiling.
- I could not help crying.

Example sentence:
Her parents live nearby, so she can't help but go there on holidays. 
Bob is a tennis fan and can't help but travel to Wimbledon each year.

• এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
-  I am looking forward to seeing you.
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২০.
'Tom Jones' by Henry Fielding is a/an -
  1. Revenge tragedy
  2. Comic novel
  3. Narrative poem
  4. Short story
ব্যাখ্যা
• Henry Fielding is the author of the novel 'Tom Jones'.
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, which is the 1st half of 18th century.
- এটি একটি রোমান্স প্লটের উপরে লখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।
 
• এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে- 
- Squire Allworthy, 
- Bridget Allworthy,
- Mrs. Wilkins,
- Tom Jones,
- Sophia,
- Jenny Jones,
- Dr. Blifil,
- Captain Blifil,
- Partridge,
- Molly Seagrim, etc.
 
 Henry Fielding is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for the Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar.
 
• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.
 
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and SparkNotes.
২১.
Which of the following sentences is correct?
  1. We will reach to our destination by noon if we keep driving.
  2. Let's discuss the new project at the meeting tomorrow.
  3. The team lacks of experience, which could be a disadvantage in the competition.
  4. They entered an agreement with the new supplier.
ব্যাখ্যা
• উলিখিত অপশনগুলোর মধ্যে, সঠিক বাক্যটি হচ্ছে:
- Let's discuss the new project at the meeting tomorrow.

• Enter, reach, lack, approach, discuss ইত্যাদি শব্দগুলোর পরে preposition বসে না।
- তবে, কোনো কিছু শুরু করা বা কোনো কিছুতে জড়িত হওয়া বুঝাতে enter এর পর into ব্যবহার করতে হয়।

• অন্য বাক্যগুলোর সঠিক রূপ হচ্ছে - 
ক) We will reach our destination by noon if we keep driving.
গ) The team lacks experience, which could be a disadvantage in the competition.
ঘ) They entered into an agreement with the new supplier.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২২.
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের- 
  1. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
  2. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
  3. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
  4. এক-চতুর্থাংশ বেড়ে গেলে
ব্যাখ্যা
স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? 
  1. টুইটার
  2. ফেসবুক
  3. ইন্সটাগ্রাম
  4. মাইক্রোসফট আউটলুক
ব্যাখ্যা
- মাইক্রোসফট আউটলুক সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, ইহা মূলত মাইক্রোসফটের একটি ইমেইল পরিষেবা। 
- মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় ৪ই এপ্রিল, ১৯৭৫। 
- মাইক্রোসফট এর সদর দপ্তর- রেডমন্ড, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। 

অপরদিকে,
- ফেসবুক, ইন্সটাগ্রাম এবং টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২৪.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬০০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৭ অংশ হলে মুনাফার হার কত?
  1. ১০.৪%
  2. ১২.৪%
  3. ১৪.৩%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬০০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৭ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
মনে করি,
আসল = ৭ টাকা
∴ মুনাফা = ৭ এর ৩/৭ = ৩ টাকা

তাহলে, মুনাফা + আসল = (৭ + ৩) = ১০ টাকা

মুনাফা-আসল ১০ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১০ টাকা
মুনাফা-আসল ৬০০০ টাকা হলে মুনাফা = (৬০০০ × ৩)/১০ = ১৮০০ টাকা

∴ আসল = (৬০০০ - ১৮০০) = ৪২০০ টাকা

∴ মুনাফার হার = (১৮০০ × ১০০)/(৪২০০ × ৩) = ১৪.৩%
২৫.
loga(1/27) = - 3 হলে, a এর মান কত?
  1. 2
  2. 3
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: loga(1/27) = - 3 হলে, a এর মান কত?

সমাধান:
loga(1/27) = - 3
⇒ a- 3 = 1/27
⇒ 1/a3 = 1/27
⇒ a3 = 27
⇒ a3 = 33
∴ a = 3
২৬.
 
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
১ম চিত্রে,
+ ৬ = ২৫ + ৩৬ = ৬১

৩য় চিত্রে,
+ ৪ = ৮১ + ১৬ = ৯৭

∴ ২য় চিত্রে,
+ = ৪৯ + ২৫ = ৭৪
২৭.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৭ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৭ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ২ক ও ৩ক
∴ এদের গ.সা.গু = ক

প্রশ্নমতে,
ক = ৭
∴  ক্ষুদ্রতম সংখ্যাটি = ২ × ৭ = ১৪
২৮.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD - ? - PJ - SM - VP
  1. KE
  2. MG
  3. ME
  4. KG
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD - ? - PJ - SM - VP

সমাধান:
এখানে,
দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- J, M, P, S, V
সাধারণ অন্তর = 2

দ্বিতীয় ধারা - D, G, J, M, P
সাধারণ অন্তর = 2

∴ প্রশ্নবোধক স্থানে MG হবে।
২৯.
আয়নায় 'JUSTICE' এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় 'JUSTICE' এর সঠিক প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    আয়নায় JUSTICE এর সঠিক প্রতিবিম্ব 


    Figure: Mirror images of capital Letters
    ৩০.
    x + (1/x) = √7 হলে, x2 + (1/x2) এর মান কত?
    1. 3
    2. 5
    3. 6
    4. 9
    ব্যাখ্যা
    প্রশ্ন: x + (1/x) = √7 হলে, x2 + (1/x2) এর মান কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    x + (1/x) = √7

    ∴ প্রদত্ত রাশি = x2 + (1/x2)
    = {x + (1/x)}2 - 2 · a · (1/a)
    = (√7)2 - 2
    = 7 - 2
    = 5
    ৩১.
    আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
    1. মঙ্গলবার
    2. বুধবার
    3. বৃহস্পতিবার
    4. শুক্রবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?

    সমাধান:
    আগামী পরশুর পরের দিন ⇒ সোমবার
    আগামী পরশু ⇒ রবিবার
    আগামীকাল ⇒ শনিবার
    আজ ⇒ শুক্রবার
    গতকাল ⇒ বৃহস্পতিবার
    গতকালের আগের দিন ⇒ বুধবার
    ৩২.
    প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?


    1. ৯ : ৩০
    2. ১২ : ৩০
    3. ১০ : ৩০
    4. ৭ : ৩০
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?



    সমাধান:
    আয়নায় দেখানো সময় = ২ : ৩০
    প্রকৃত সময় = ১১ : ৬০ - ২ : ৩০
    = ৯ : ৩০
    ৩৩.
    7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?
    1. 17 টি
    2. 18 টি
    3. 20 টি
    4. 21 টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: 7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?

    সমাধান:
    ধারাটির,
    প্রথম পদ, a = 7
    সাধারণ অন্তর, d = 9 - 7 = 2
    শেষ পদ = 45

    ∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
    = {(45 - 7)/2} + 1
    = 19 + 1
    = 20
    ৩৪.
    'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
    1. অম্বর
    2. সমীর
    3. ব্যোম
    4. দ্যুলোক
    ব্যাখ্যা
    - উল্লেখিত প্রশ্নে 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় 'সমীর'।
    - 'সমীর' হচ্ছে 'বাতাস' শব্দের প্রতিশব্দ।

    • আকাশ শব্দের প্রতিশব্দ:
    - গগন, আসমান, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

    • ‘বাতাস’ শব্দের কিছু প্রতিশব্দ:
    - বায়ু, হাওয়া, সমীর, অনিল, মরুৎ।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
    ৩৫.
    একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৭ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
    1. ৮০ বর্গফুট
    2. ৮৬ বর্গফুট
    3. ৯২ বর্গফুট
    4. ৯৮ বর্গফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৭ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    সমাধান:
    ধরি,
    বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৭ ফুট
    বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ৭ ফুট
    = ৭√২

    অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৭√২ ফুট
    অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৭√২)
    = ৪৯ × ২ বর্গফুট
    = ৯৮ বর্গফুট
    ৩৬.
    ছয় দফা দাবিতে নিম্নের কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
    1. প্রাদেশিক স্বায়ত্তশাসন‌
    2. আলাদা শিক্ষানীতি
    3. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
    4. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
    ব্যাখ্যা
    • 'পূর্ব পাকিস্তানের জন্য আলাদা শিক্ষানীতি'- ছয় দফা দাবিতে অন্তর্ভুক্ত ছিল না।

    • ছয় দফা:

    পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন। এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত।

    উল্লেখ্য,
    - ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিক ভাবে ছয় দফা দাবি পেশ করা হয়। 
    - ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
    - ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।

    • দফাগুলো হলো:
    প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌,
    দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
    তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
    চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
    পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
    ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

    তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও মূলধারা ’৭১'।
    ৩৭.
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পদবী কী ছিল?
    1. সিপাহী
    2. ক্যাপ্টেন
    3. লেফটেন্যান্ট
    4. ল্যান্স নায়েক
    ব্যাখ্যা
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ:

    - বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর পদবী ছিল ল্যান্স নায়েক।
    - বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬, যশোর জেলার অর্ন্তঃগত নড়াইল মহকুমার মহিষখোলা গ্রামে।
    - ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৯, তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগদান করেন।
    - মুক্তিযুদ্ধে সেক্টর গঠন হলে তাঁর উপর ন্যস্ত হয় ৮নং সেক্টরের দায়িত্ব।
    - বরনীতে নিজের জীবনের ঝুকি নিয়ে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার জীবন রক্ষা করেন।
    - ৫ই সেপ্টেম্বর ১৯৭১, সুতিপুর প্রতিরক্ষা অবস্থানের সামনে ষ্ট্যান্ডিং পেট্রোলের অধিনায়কের দায়িত্ব পালনের সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ নস্যাৎ করে দেন প্রায় একাই।
    - আহত অবস্থায় অধীনস্থ সৈনিকদের নিরাপদে পিছনে পাঠিয়ে দেন এবং শত্রুর মোকাবেলা অব্যাহত রাখার সময় শাহাদাত বরণ করেন।
    - পরবর্তীতে সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্র যশোরের কাশীপুরে সমাহিত করে।
    - স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
     
    তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাপিডিয়া।
    ৩৮.
    কোন মুঘল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?
    1. সম্রাট বাবর
    2. সম্রাট হুমায়ুন
    3. সম্রাট আকবর
    4. সম্রাট শাহজাহান
    ব্যাখ্যা
    সম্রাট আকবর:

    - তৃতীয় মুঘল সম্রাট অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
    - পিতা হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে সিংহাসনে বসেন আকবর।
    - তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।
    - তাঁর শাসনামলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়।
    - ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহন করেন।
    - ১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন।
    - মুঘল সম্রাট আকবর 'জিজিয়া কর' রহিত করেন।
    - কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
    - সম্রাট আকবরের শাসনামলেই 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।

    তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
    ৩৯.
    কার্টাগেনা প্রটোকল কোন সংস্থা সংশ্লিষ্ট জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি?
    1. জাতিসংঘ
    2. বিশ্বব্যাংক
    3. আসিয়ান
    4. ইউরোপীয় ইউনিয়ন
    ব্যাখ্যা
    কার্টাগেনা প্রটোকল:

    - কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি
    - যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জৈব প্রযুক্তির ব্যবহারের নিরাপত্তা বিষয়ক।
    - এটি ২০০০ সালে কার্টাগেনা, কলম্বিয়াতে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়।
    - প্রটোকলের প্রধান লক্ষ্য হলো জীববৈচিত্র্যকে সুরক্ষা দেওয়া এবং জেনেটিক্যালি পরিবর্তিত অর্গানিজমের (GMOs) ট্রেড এবং ব্যবহারের ক্ষেত্রে দেশসমূহের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা।
    - এটি রাষ্ট্রসমূহকে তাদের জাতীয় নীতিমালা তৈরি করতে উৎসাহিত করে এবং জৈব প্রযুক্তির ব্যবহার বিষয়ক তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহায়তা করে।

    উল্লেখ্য,
    - বাংলাদেশ ৫ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে।

    তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
    ৪০.
    কোন গ্রিক দার্শনিক 'সুবর্ণ মধ্যক' ধারণার প্রবক্তা?
    1. প্লেটো
    2. এরিস্টটল
    3. ডেমোক্রিটাস
    4. হেরাক্লিটাস
    ব্যাখ্যা
    গোল্ডেন মিন (Golden Mean):

    - গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক মতবাদ।
    - গ্রিক দার্শনিক এরিস্টটল এই ধারণার প্রবক্তা।
    - দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক বলে।
    - যেমন: একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন।

    সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
    ৪১.
    নিচের কোনটি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক?
    1. জনতা ব্যাংক
    2. বাংলাদেশ কৃষি ব্যাংক
    3. প্রবাসী কল্যাণ ব্যাংক
    4. পূবালী ব্যাংক লিমিটেড
    ব্যাখ্যা
    • ব্যাংক:
    - ব্যাংক প্রধাণত দুই ধরনের। যথা: তফসিলভুক্ত এবং অ-তফসিলভুক্ত।
    - দেশে সর্বমোট ব্যাংক আছে ৬৬টি, যার মধ্যে ৬১টি তফসিলভুক্ত এবং ৫টি  অ-তফসিলভুক্ত।

    • তফসিলভুক্ত ব্যাংক ৬১টি:
     -তফসিলভুক্ত ব্যাংকের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক।
    - আবার বাণিজ্যিক ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি বাণিজ্যিক ব্যাংক।

    • রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি:
    ১. সোনালী ব্যাংক।
    ২. জনতা ব্যাংক।     
    ৩. অগ্রণী ব্যাংক।        
    ৪. রূপালী ব্যাংক।
    ৫. বেসিক ব্যাংক।     
    ৬. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

    বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪৩টি।
    যেমন: পূবালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড ইত্যাদি।

    বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৯টি।
    যেমন: এইচএসবিসি, উরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ইত্যাদি।

    • রাষ্ট্রয়াত্ত বিশেষায়িত ব্যাংক ৩টি:
    ১. বাংলাদেশ কৃষি ব্যাংক।
    ২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
    ৩. প্রবাসী কল্যাণ ব্যাংক।

    • অ-তফসিলভুক্ত ব্যাংক ৫টি:
    ১. জুবিলী ব্যাংক।
    ২. গ্রামীণ ব্যাংক।
    ৩. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
    ৪. কর্মসংস্থান ব্যাংক।
    ৫. পল্লী সঞ্চয় ব্যাংক।

    তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
    ৪২.
    শাখালিন দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
    1. প্রশান্ত মহাসাগর
    2. ভারত মহাসাগর
    3. পারস্য উপসাগর
    4. দক্ষিণ চীন সাগর
    ব্যাখ্যা
    শাখালিন দ্বীপপুঞ্জ:

    - শাখালিন দ্বীপপুঞ্জ উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে, রাশিয়ার সাখালিন ওবলাস্ট প্রদেশে অবস্থিত।
    - এটি জাপানের উত্তর-পূর্বের হোক্কাইডো দ্বীপের কাছাকাছি এবং রাশিয়ার মূল ভূখণ্ডের পূর্বে অবস্থিত।
    - রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে এই শাখালিন দ্বীপপুঞ্জ।
    - ১৯০৫ সালের রুশ-জাপান যুদ্ধের পরে দ্বীপটির দক্ষিণাংশ জাপানের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পুরো দ্বীপটি রাশিয়ার অধীনে চলে যায়।

    তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
    ৪৩.
    'সোনালিকা' কোন উন্নত জাতের ফসলের নাম?
    1. ধান
    2. গম
    3. ভুট্টা
    4. তামাক
    ব্যাখ্যা
    বিভিন্ন ফসলের উন্নত জাত:

    - বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল:
    • ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা।
    • গম: সোনালিকা ও আকবর
    • তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
    • ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
    • আম: মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ।
    • টমেটো: বাহার।
    • মরিচ: যমুনা।
    • বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
    • আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।

    তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।
    ৪৪.
    সুশাসন প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কোন উপাদানটি আবশ্যক নয়?
    1. স্বচ্ছতা
    2. দক্ষতা
    3. স্বেচ্ছাচারিতা
    4. মানবাধিকার সংরক্ষণ
    ব্যাখ্যা
    'স্বেচ্ছাচারিতা' সুশাসন প্রতিষ্ঠার জন্য আবশ্যক নয়, এটি সুশাসনের অন্তরায় নয়।
     
    সুশাসনের জন্য নিম্নলিখিত উপাদানগুলি আবশ্যক:
    ⇒ আইনের শাসন;
    ⇒ অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ;
    ⇒ স্বচ্ছতা;
    ⇒ জবাবদিহিতা;
    ⇒ দক্ষতা;
    ⇒ সমতা ও অন্তর্ভুক্তি;
    ⇒ দুর্নীতি দমন;
    ⇒ প্রাতিষ্ঠানিক কাঠামো;
    ⇒ দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি;
    ⇒ মানবাধিকার সংরক্ষণ।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ৪৫.
    বাংলা একাডেমি কোন ধরনের প্রতিষ্ঠান?
    1. সাহিত্য প্রতিষ্ঠান
    2. গবেষণা প্রতিষ্ঠান
    3. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
    4. সামাজিক প্রতিষ্ঠান
    ব্যাখ্যা
    বাংলা একাডেমি:

    - বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
    - ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়।
    - বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
    - আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন করেন।
    - ১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমি অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

    উল্লেখ্য,
    - বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন প্রফেসর মযহারুল ইসলাম।
    - বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ।
    - ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

    তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
    ৪৬.
    কোন রাজ্যটি ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভূক্ত?
    1. সিকিম
    2. চণ্ডীগড়
    3. পাঞ্জাব
    4. নাগাল্যান্ড
    ব্যাখ্যা
    সেভেন সিস্টার্স:

    - উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য 'সেভেন সিস্টার্স' নামে পরিচিত।
    - রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
    - এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
    - এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
    - ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
    - ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
    - আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।

    তথ্যসূত্র: Ministry of Home Affairs ওয়েবসাইট।
    ৪৭.
    বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৪ এ বাংলাদেশের অবস্থান কত?
    1. ১৪৫ তম
    2. ১৫৫ তম
    3. ১৬৫ তম
    4. ১৭৫ তম
    ব্যাখ্যা
    [এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

    বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৪:
    - রিপোর্টার্স উইদাউট বর্ডার্রস (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে।
    - বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ওপর ভিত্তি করে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।
    - রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা—এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়।

    উল্লেখ্য,
    - ৩ মে, ২০২৪ তারিখে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সালের সংস্করণ প্রকাশ করা হয়।
    - বৈশ্বিক সূচকে শীর্ষস্থানে আছে নরওয়ে (৯১ দশমিক ৮৯ পয়েন্ট)।
    - শীর্ষ দশে আরও আছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।
    - সূচকে মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম।
    - প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ২৭ দশমিক ৬৪। গত বছর তা ছিল ৩৫ দশমিক ৩১। সেবার অবস্থান ছিল ১৬৩।
    - বৈশ্বিক তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশ দু’টি হচ্ছে সিরিয়া (১৭৯তম) ও ইরিত্রিয়া (১৮০তম)।

    তথ্যসূত্র: ০৩ মে ২০২৪, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
    ৪৮.
    MDG এর পূর্ণরূপ কী?
    1. Million Development Goals
    2. Millennium Development Goals
    3. Millennium Developed Goals
    4. Millennium Developing Goals
    ব্যাখ্যা
    সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG):

    - MDG এর পূর্ণরূপ: Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা।
    - বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG বলা হয় ৷
    - ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।
    - সম্মেলনে ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
    - তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
    - মূলত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের সামাজিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

    সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো:
    - চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল,
    - সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,
    - শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ,
    - শিশু মৃত্যু হ্রাসকরণ,
    - মাতৃস্বাস্থ্যের উন্নয়ন,
    - এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক,
    - রোগ প্রতিরোধ,
    - পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
    - উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

    তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
    ৪৯.
    বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
    1. ৯৪নং অনুচ্ছেদ
    2. ৯৫নং অনুচ্ছেদ
    3. ৯৬নং অনুচ্ছেদ
    4. ৯৭নং অনুচ্ছেদ
    ব্যাখ্যা
    বিচার বিভাগ:
    - বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয়: ১ নভেম্বর ২০০৭ সালে।
    - সংবিধানের ৯৫নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
    - প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
    - বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।

    উল্লেখ্য,
    - বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আবু সাদাত মো. সায়েম।
    - বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ।
    - ১১ আগস্ট, ২০২৪ তারিখে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

    তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান, জাতীয় তথ্য বাতায়ন।
    ৫০.
    মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কোনটি?
    1. পঞ্চগড়
    2. খুলনা
    3. যশোর
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    সীমান্তবর্তী জেলা:

    - বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে - 
     → একটি ভারত এবং
     → অপরটি মিয়ানমার।

     → ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা -৩২টি।
     → ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি জেলার সংযোগ রয়েছে।
     → মিয়ানমারের সাথে সীমান্ত থাকা জেলাগুলো হলো - কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান।
     → ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

    তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
    ৫১.
    'Greatest Happiness Principle' নীতির প্রবক্তা কে?
    1. রুশো
    2. জন মিল
    3. জেরেমি বেন্থাম
    4. কার্ল মার্কস
    ব্যাখ্যা
    জেরেমি বেন্থাম:

    - তিনি একজন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, এবং তাত্ত্বিক আইনবিদ।
    - জেরেমি বেন্থাম Greatest Happiness Principle নীতির (১৭৮৯) প্রবক্তা।
    - এই নীতির অর্থ হলো কোন কিছু বা কোন কাজকে উদ্দেশ্য নয়, বরং ফলাফল দ্বারা মূল্যায়ন করতে হবে।
    - তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে The Principles of Morals and Legislation.

    নৈতিকতা ও উপযোগবাদ:
    - উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।
    - এই মতবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ।
    - সুখের মাধ্যমেই ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়।
    - উপযোগবাদ সম্পর্কে প্রথম ধারণা দেন হাচিসন।
    - তবে উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল।

    অন্যদিকে,
    - ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের প্রবক্তা জন মিল।
    - সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা রুশো।
    - সাম্যবাদ নীতি তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস।

    তথ্যসূত্র:
    i) Britannica.
    ii) নীতিবিদ্যা, দর্শন চতুর্থ পর্ব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৫২.
    OIC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    1. রাবাত, মরক্কো
    2. কায়রো, মিশর
    3. জেদ্দা, সৌদি আরব
    4. তেহরান, ইরান
    ব্যাখ্যা
    ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 

    - OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
    - এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
    - গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
    - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
    - সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
    - প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
    - বর্তমান সদস্য: ৫৭টি।
    - প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
    - অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

    উল্লেখ্য,
    - বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
    - দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
    - ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।

    তথ্যসূত্র: OIC ওয়েবসাইট।
    ৫৩.
    সংস্কৃতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
    1. ভাষা
    2. নৈতিকতা
    3. বিজ্ঞান
    4. আচার-অনুষ্ঠান
    ব্যাখ্যা
    • সংস্কৃতি:
    - সাধারণত সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাসগত উৎকর্ষ।
    - মানুষের বিশ্বাস ,আচার-আচরন এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোকে সংস্কৃতি বলা যায় ।

    - সংস্কৃতির কিছু সাধারন কিছু উপাদান আছে যা হচ্ছে:
    → ভাষা,
    → প্রতীক,
    → আচরণবিধি,
    → নৈতিকতা,
    → মূল্যবোধ,
    → পরিবর্তিত আচরণবিধি ও বিশ্বাস,
    → আচার-অনুষ্ঠান ইত্যাদি।

    অন্যদিকে -
    - বিজ্ঞান সংস্কৃতির উপাদান নয়।

    তথ্যসূত্র: সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।