পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ নভেম্বর, ২০২৩সময়55 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
সাধারণ বীমা কর্পোরেশন পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.১১.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৬ নভেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. গুজরাটি
  2. পাঞ্জাবী
  3. তুর্কি
  4. ফার্সি
ব্যাখ্যা
• হরতাল (বিশেষ্য),
- গুজরাটি শব্দ।
অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট।
- দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা ভাষায় ব্যবহৃত কয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে?
  1. ৭টি
  2. ১০টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
- মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ ৮ টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।   

উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গবে+এষণা
  2. গব + এষণা
  3. গো+এষণা
  4. গবা + ইষণা
ব্যাখ্যা
⇒ সূত্র: এ,ও,ও,ঔ-কারের এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমন:
- নে + অন = নয়ন,
- নৈ + অক = নায়ক,
- গো+এষণা = গবেষণা,
- নৌ + ইক = নাবিক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাটকটির রচয়িতা কে?
  1. মামুনুর রশিদ
  2. সৈয়দ শামসুল হক
  3. মমতাজ উদ্দীন আহমমদ
  4. আব্দুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
⇒ পায়ের আওয়াজ পাওয়া যায়:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

⇒ সৈয়দ শামসুল হক: 
- তিনি মূলত একজন লেখক ছিলেন।
- ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
  1. রোসাঙ্গ
  2. মিথিলা
  3. কৃষ্ণনগর
  4. ঠিপুরা
ব্যাখ্যা

• আলাওল: 
- আরাকান (রোসাঙ্গ) রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজ্জিত ছিলেন।

• তাঁর রচিত গ্রন্থসমুহ:
- সিকান্দার নামা। 
- তোহ্ফা।
- সপ্তপয়কর।
- সয়ফুলমুলুক বদিউজ্জামান।
- রাগতালনামা।
- সতীময়ান ও লোরচন্দ্রাণী।

উল্লেখ্য, প্রশ্নটি হওয়া উচিত ছিল - কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
রিয়াল জবের প্রশ্নে কবির নাম ভুল লেখা ছিল। তবে আলাওল নামে মধ্যযুগে একজন কবি রয়েছেন। সে হিসেবে সঠিক উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মৌলিক শব্দ কোনটি?
  1. গোলাপ
  2. শীতল
  3. নেয়ে
  4. গৌরব
ব্যাখ্যা
গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার। যথা:
১. মৌলিক,
২. সাধিত।

• মৌলিক শব্দ: মৌলিক শব্দ: যে শব্দকে আর ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে।
যেমন: লাল, গোলাপ, হাত, পা মৌলিক শব্দ। 

• সাধিত শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়। যেমন: পরিচালক, সম্পাদকীয়, গরমিল, নীলাকাশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  2. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  3. দৈন্যতা সর্বদা মহত্বে পরিচায়ক নয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• উল্লেখিত বাক্যের শুদ্ধ রূপ: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

অন্যদিকে,
- দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। - এ বাক্যে দৈন্য শব্দে তা-প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে এবং মহত্ত্ব বানান অশুদ্ধ।
- দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। - এ বাক্যে ‘মহত্বের’ বানানটি অশুদ্ধ। শুদ্ধ বানান হবে মহত্ত্বের।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  1. কালের যাত্রা
  2. পূরবী
  3. বসন্ত
  4. আকাশ প্রদীপ
ব্যাখ্যা
• ‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য। এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত ‘বসন্ত’ নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন এবং
• কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

উল্লেখ্য,
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- এছাড়াও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন 'তাসের দেশ' নাটক।
- ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
.
এক কথায় প্রকাশ করুন ‘যে নারীর হাসি সুন্দর’।
  1. সরোজ
  2. সুস্মিতা
  3. সুহাসিনী
  4. সাবিত্রী
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সুহাসিনী ও সুস্মিতা দুইট সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• 'যে নারীর হাসি সুন্দর' এর এক কথায় প্রকাশ = সুহাসিনী। 
• ‘যে নারীর হাসি সুন্দর’  এর এক কথায় প্রকাশ - সুস্মিতা।

অন্যদিকে,
- 'যে নারীর হাসি পবিত্র' এক কথায় প্রকাশ = শুচিস্মিতা। 
- 'যিনি নিয়ন্ত্রণ করেন' এক কথায় প্রকাশ = নিয়ন্তা।  
- 'যে নারীর হিংসা নেই' এক কথায় প্রকাশ = অনসূয়া।

কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ = অনসূয়া।
- যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ = সধবা।
- যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা।
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
  1. আকঁড়া
  2. অবেলা
  3. অপমান
  4. অতিশয়
অনির্ধারিত
ব্যাখ্যা

[খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ ‘অবেলা’ ও ‘আকাঁড়া’। অপশনে দুইট সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

⇒ খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• নিন্দিত অর্থে ‘অ’ উপসর্গযোগে গঠিত শব্দ - অকাজ, অকেজো, অবেলা, অপয়া।
• অভাব অর্থে ‘আ’ উপসর্গযোগে গঠিত শব্দ - আধোয়া, আলুনি, আকাঁড়া।

অন্যদিকে,
• বিপরীত অর্থে ‘অপ’ উপসর্গয়োগে গঠিত শব্দ - অপমান, অপবাদ, অপকার।
• অতিশয় অর্থে ‘অতি’ উপসর্গযোগে গঠিত শব্দ - অতিকায়, অতিশয়, অতিবৃষ্টি, অতিমাত্রা।
=================

"অবেলা" সম্পর্কিত কনফিউশন:

• বোর্ড বই (২০১৯ সংস্করণ) অনুসারে - সংস্কৃত উপসর্গ ‘অব’ যোগে গঠিত শব্দ অবেলা।
• বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে - অবেলা শব্দটি বাংলা অ-উপসর্গ যোগে গঠিত শব্দ।
• আবার আধুনিক বাংলা অভিধান অনুসারে অবেলা সংস্কৃত শব্দ। (প্রকৃতি-প্রত্যয় - ন + বেলা)
-------------------


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১১.
এক কথায় প্রকাশ করুন ‘যে ভূমিতে ফসল জন্মায় না’।
  1. পতিত
  2. অনুর্বর
  3. ঊষর
  4. বন্ধ্যা
ব্যাখ্যা
• ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় বলে - ঊষর।

আবার,
• যে জমিতে দু-বার ফসল জন্মায় - দো-ফসলি।

অন্যদিকে,
• ‘যে নারীর সন্তান হয় না’ এক কথায় বলে - বন্ধ্যা।
• ‘যে ভূমি উর্বর নয়’ এক কথায় বলে - অনুর্বর।
• পতিত অর্থ- পড়ে আছে এমন; অনাবাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
১২.
‘বুনো’ শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বুনো (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ বন থেকে বুনো শব্দটি এসছে।
অর্থ:
- বনে জাত (বুণো ওল),
- বনবাসী,
- বন্য,
- অমার্জিত (বুনো আচরণ)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘বিন্দু বিসর্গ’ কোন শ্রেণির গ্রন্থ?
  1. উপন্যাস
  2. কাব্য
  3. আত্মজীবনী
  4. নাটক
ব্যাখ্যা
• 'বিন্দু বিসর্গ' নীলিমা ইব্রাহিম রচিত আত্মজীবনী। গ্রন্থটি ১৯৯১ সালে প্রকাশিত হয়।

⇒ নীলিমা ইব্রাহিম:

- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
- ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা প্রফুল্লকুমার রায়চৌধুরী এবং মাতা কুসুমকুমারী দেবী।
- তিনি ১৯৯৬ সালে রোকেয়া পদক এবং ২০০০ সালে একুশে পদক লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয় ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- যে অরণ্যে আলো নেই,
- দুয়ে দুয়ে চার,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি হবে?
  1. শশের অঙ্ক
  2. অঙ্কের শশ
  3. অঙ্কে শশ যার
  4. শশ অঙ্ক যার
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- শশ অঙ্ক যার = শশাঙ্ক।
- সমান বর্ণ যার = সবর্ণ।
- সমান গোত্র যার = সগোত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'Manifesto' শব্দের পরিভাষা কোনটি?
  1. প্রস্তাব
  2. প্রজ্ঞাপন
  3. বিজ্ঞাপন
  4. ইশতেহার
ব্যাখ্যা
• 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা হচ্ছে - ইশতেহার।

অন্যদিকে,
• ‘Notification' শব্দের বাংলা পরিভাষা - প্রজ্ঞাপন।
• ‘Advertisement' শব্দের বাংলা পরিভাষা - বিজ্ঞাপন।
• ‘Offer' শব্দের বাংলা পরিভাষা - প্রস্তাব।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৬.
‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
  1. বর্ধমান
  2. বর্ধিষ্ণু
  3. বৃহৎ
  4. বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
• 'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ - বর্ধমান।

তাছাড়া,
• 'ক্ষুদ্র' এর বিপরীত শব্দ - বৃহৎ।
• 'ক্ষয়িষ্ণু' এর বিপরীত শব্দ - বর্ধিষ্ণু। 
• ক্ষয়প্রাপ্ত এর বিপরীত শব্দ - বৃদ্ধিপ্রাপ্ত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুন ও ড. মোহাম্মদ আমীন।
১৭.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বর্ণ
  2. ধ্বনি
  3. অক্ষর
  4. শব্দ
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'। এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?
  1. পুং লিঙ্গ
  2. স্ত্রী লিঙ্গ
  3. ক্লীব লিঙ্গ
  4. উভয় লিঙ্গ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘সাথি’ শব্দের অর্থ: সঙ্গী, সহচর।
- সঙ্গী শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে সঙ্গিনী। তবে সাথি শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নেই।

বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ 

⇒ যেসব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রী লিঙ্গ উভয়ই বোঝায় তাদেরকে উভয়লিঙ্গ বলে। 
উভয়লিঙ্গের উদাহরণ-  শিল্পী, সন্তান, শিশু, কবি ইত্যাদি। 


⇒ 'সাথী' শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বোঝানো যায়। সুতরাং সাথি/'সাথী' শব্দটি উভয় লিঙ্গ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
  1. কাকের ন্যায় নিদ্রা
  2. অনিষ্ট চিন্তা
  3. অগভীর সতর্ক নিদ্রা
  4. কপট চিন্তা
ব্যাখ্যা
• কাকনিদ্রা,
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- কাকের ঘুমের মতো সতর্ক ও অগভীর ঘুম,
- কপট ঘুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
  1. ব্যাকরণ কৌমুদী
  2. ব্যাকরণ মঞ্জুষা
  3. মুগ্ধবোধ ব্যাকরণ
  4. অষ্টাধ্যায়ী
ব্যাখ্যা
⇒ ব্যাকরণ কৌমুদী:
- 'ব্যাকরণ কৌমুদী' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ।
- তিনি মোট চারটি খণ্ডে গ্রন্থটি রচনা করেন।
- প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৩ সালে, তৃতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৪ সালে এবং চতুর্থ খণ্ড প্রকাশিত হয় ১৮৬২ সালে।

⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পৈত্রিক পদবি 'বন্দ্যোপাধ্যায়'।
• তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
• তাঁর প্রকৃত নাম- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
• ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।

• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা, 
- সীতার বনবাস, 
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
Fill in the gap: (21-25)
I was angry with him______ his behavior.
  1. at
  2. of
  3. with
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে at.
- Complete Sentence: I was angry with him at his behavior.

• Angry with (a person)-
(কারো সঙ্গে) রাগান্বিত৷
যেমন-
He is angry with me.
The headmaster was angry with the students.

• Angry at (one's conduct)-
(আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
যেমন-
He was very angry at my conduct.
I was angry at the result.
২২.
_____whom did you go there?
  1. On
  2. Of
  3. By
  4. With
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -with.
- Complete Sentence: With whom did you go there?

• In this interrogative sentence, we are asking "whom" did the person go there with.
- "With" is the preposition used when indicating a person/people accompanying the subject.
- প্রদত্ত বাক্যটিতে "কার সাথে" বা "কার সঙ্গে" গিয়েছিলেন এমন sense প্রকাশ করছে।
- তাই 'With' বসলে বাক্যের অর্থ পুর্ণতা পাবে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- On whom - doesn't indicate accompaniment.
- Of whom - doesn't make sense.
- By whom - (কার দ্বারা)  could mean "by what means" did you go there, not who accompanied you.
২৩.
He works ______ a bank.
  1. to
  2. for
  3. on
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete Sentence: He works for a bank.

Work for: কোন company/ corporation এর জন্যে কাজ করা বোঝাতে Work for হয়।
- Example: I work for an accounting company.
২৪.
He is ___ honest man.
  1. a
  2. an
  3. the
  4. to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- Complete Sentence: He is an honest man.

•  প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour.
২৫.
He joined _______ army.
  1. to
  2. the
  3. of
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.
- Complete Sentence: He joined the army.

 প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- যে সকল noun দ্বারা পেশা বুঝায় তাদের আগে the বসে।
২৬.
Which one is plural?
  1. Scissors
  2. Ethics
  3. News
  4. Physics
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Scissors হচ্ছে plural.
- ইংরেজি গ্রামারে কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular form হয় না অর্থাৎ they always remains plural.
- এমন আরো কিছু উদাহরণ হচ্ছে - Bellows, Spectacles, stairs, goods ইত্যাদি।

অন্যদিকে,
• কতগুলো Noun দেখতে plural মনে হলেও ব্যবহারে singular.
- Example: News, Physics, Ethics, Politics, Statistics, Economics, Athletics etc.
২৭.
Which one is imperative sentence?
  1. Read more and more.
  2. Long live the king.
  3. What's that?
  4. What a fine bird it is!
ব্যাখ্যা
• Imperative sentence: 
- Subject উহ্য রেখে Verb দিয়ে শুরু হওয়া বাক্য imperative sentence হয়ে থাকে. 
- অর্থাৎ, Verb + object হচ্ছে imperative sentence. 
- তাছাড়া imperative sentence বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়।
- সে অনুযায়ী, Read more and more. - হচ্ছে Imperative sentence - কারণ এর দ্বারা আদেশ নির্দেশ করছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) Long live the king - Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.

গ) What's that? -Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

ঘ) What a fine bird it is! Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!

• অর্থানুসারে আরেক ধরনের বাক্য হচ্ছে - 
• Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.
২৮.
Which one is feminine gender?
  1. Duck
  2. Drake
  3. Hunter
  4. Fox
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে  Duck - (noun) - পাতিহাঁস - শব্দটি হচ্ছে feminine gender.
- এর Masculine gender হচ্ছে - Drake (পুরুষ পাতিহাঁস)।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Hunter ( শিকারি) এর feminine form হচ্ছে - Huntress (শিকারি স্ত্রীলোক)।
• Fox (খেঁকশিয়াল) এর feminine gender হচ্ছে Vixen.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Past participle of Hang -
  1. Hanged
  2. Hane
  3. Hung
  4. Hunged
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক উত্তর:  ক) Hanged এবং গ) Hung
- অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি। 

• Hang (ফাঁসি দেওয়া)
• Hang' verb টি ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged'।

• Hang (ঝুলানো) - hung (past) - hung (pp)
- অর্থাৎ, কোনো কিছু ঝুলানো অর্থে Hang এর past form ও past participle form হয় Hung.
৩০.
Synonym of Enlarge.
  1. Contract
  2. Large
  3. Expand
  4. Excess
ব্যাখ্যা
• Enlarge - বিস্তৃত বা প্রসারিত করা; বড় করা।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
ক) Contract - একটি নির্দিষ্ট দামে মালপত্র সরবরাহ করা; কোনো কাজ সম্পাদন করার চুক্তি
খ) Large -  বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন।
গ) Expand - প্রসারিত করা বা হওয়া, ছড়ানো বা ছড়িয়ে পড়া; প্রস্ফুটিত হওয়া; বিস্তারিত হওয়া।
ঘ) Excess - অতিরিক্ত।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশনগুলোর মধ্যে - Expand শব্দটি  Enlarge এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
The idiom "Break a leg" expresses.
  1. Curiosity
  2. Agony
  3. Sorrow
  4. Good wishes
ব্যাখ্যা
• Break a leg (idiom)
English Meaning - Used for wishing someone good luck, especially before a performance. 
Bangla Meaning - শুভ কামনা জানানো।

Example Sentence - Remember, the show must go on! Good luck and break a leg!

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Curiosity - আগ্রহ।
খ) Agony - তীব্র যন্ত্রণা; মর্মবেদনা; সন্তাপ।
গ) Sorrow - দুঃখ, কষ্ট। 
ঘ) Good wishes - শুভ কামনা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Good wishes শব্দটি Break a Leg এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Find the antonym of Tangle.
  1. Unravel
  2. Unknot
  3. Run
  4. Extricate
অনির্ধারিত
ব্যাখ্যা
• Tangle -  জট বা জট পাকানো অবস্থা।
 
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Unravel -  সুতা আলাদা করা; খোলা বা খুলে যাওয়া; পাক খোলা; আলাদা হয়ে যাওয়া; উদ্গ্রন্থিত হওয়া বা করা; বুনট আলগা হওয়া বা করা।
খ) Unknot -  দড়ি, সুতা বা ফিতার গিঁট বা গ্রন্থি খুলে দেয়া।
গ) Run -  দৌড়; ধাবন।
ঘ) Extricate - মুক্ত করা; বিজড়িত অবস্থা থেকে মুক্ত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে unravel এবং Extricate  শব্দ দুটিই Tangle এর বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy. 
৩৩.
Choose the correct sentence.
  1. The boys are playing.
  2. I still adhere with my plan.
  3. He is alarmed for any safety.
  4. He agreed at my proposal.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে
- ক) The boys are playing এবং গ) He is alarmed for any safety.

- Present Continuous Tense এর গঠন অনুযায়ী - ক) বাক্যটি সঠিক।
-গ) বাক্যের ক্ষেত্রে Alarmed for - Indicates concern for someone's safety or wellbeing.
- E.g. "She was alarmed for her friend who lived alone."

• অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।


• অন্যদিকে, 
ক) বাক্যটি ভুল কারণ এখানে adhere with এর স্থলে adhere to হবে। 
- Adhere (to) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
- শুদ্ধ বাক্যটি হচ্ছে - I still adhere to my plan.
ঘ) এই বাক্যে preposition টির ব্যবহার ভুল, at এর স্থলে to ব্যবহৃত হলে বাক্যটি শুদ্ধ হবে।
- শুদ্ধ বাক্যটি হবে - He agreed to my proposal.
৩৪.
Translate in English : সে কি এ খবরটা পেয়ে থাকবে?
  1. Would this news get by him?
  2. Will he have got this news?
  3. Would this news got by him?
  4. Will he got this news?
ব্যাখ্যা
• 'সে কি এ খবরটা পেয়ে থাকবে?'
- বাক্যটি Future Perfect Tense নির্দেশ করছে।
- ভবিষ্যৎ কালে কোনো কাজ করে থাকবে, হয়ে থাকবে এরকম অর্থ প্রকাশ করলে বাক্যটি Future perfect tense - এ হয়। 
- অতএব এর যথার্থ ইংরেজি অনুবাদ হবে: Will he have got this news?
৩৫.
Please come in, here "In" is?
  1. verb
  2. Preposition
  3. Adverb
  4. None of these
ব্যাখ্যা
• Please come in, here "In" is - adverb.

• সাধারণত in preposition হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু verb এর সাথে preposition ব্যবহৃত হলে তা adverb হবে।
- এখানে in এর পরে কোন স্থানের কথা বলা নেই। in দিয়ে মূলত come Verb এর direction বা কোন দিকে আসা হবে সেটা বুঝাচ্ছে, তাই এটা Adverb.
- তাছাড়া কোনো  বাক্য preposition দ্বারা শেষ হলে সেটি adverb এ পরিণত হয়।

• যেমন:
- Please come in.
- He works hard all day.
এখানে, in, all day ব্যবহৃত হয়েছে Adverb হিসেবে।
৩৬.
What is passive form of the sentence "We teach him a good lesson'?
  1. He is teaching a good lesson by us.
  2. He is being taught a good lesson by us.
  3. He has been taught a good lesson by us.
  4. He is taught a good lesson by us.
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যে দুইটি object রয়েছে - him and good lesson. 

এর voice change দুইভাবে করা সম্ভব - 
- He is taught a good lesson by us.
- A good lesson is taught to him by us.

Active voice এ double object থাকলে passive করার নিয়মঃ
- দুটি object- এর যেকোনটি subject হিসেবে নেয়া হয় (ব্যক্তিবাচক object-টি পরিবর্তন করা ভাল)
- Tense এবং person-অনুসারে Auxiliary verb
- Verb-এর past participle
- অন্য object
- by
- active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।

যেহেতু প্রশ্নে, He is taught a good lesson by us. রয়েছে তাই এটি সঠিক উত্তর।
৩৭.
Which of the following is correct?
  1. Twenty miles is a long distance.
  2. Twenty miles are a long distance.
  3. Twenty mile is a long distance.
  4. Twenty mile are a long distance.
ব্যাখ্যা
• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও singular verb হবে।
- Five years / Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
- তাই এখানে সঠিক বাক্যটি হবে - Twenty miles is a long distance.
৩৮.
Which one of the following spellings is correct (৩৮-৪০)?
  1. Milennium
  2. Millenium
  3. Millennium
  4. Milenium
ব্যাখ্যা
• Millennium (noun) (plural millennia)
English meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
Bangla Meaning:
(১) সহস্রাব্দ; বর্ষসহস্রক।
(২) (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।
- Millenarian (noun) যে ব্যক্তি অনাগত স্বর্ণযুগের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করে; সহস্রাব্দিক; সহস্রবার্ষিক।

Source: Accessible Dictionary by Bangla Dictionary.
৩৯.
Which one of the following spelling is correct (৩৮-8০)?
  1. Lefttenant
  2. Laftenant
  3. Lieutenant
  4. Liautenant
ব্যাখ্যা
Lieutenant (noun): 
• English Meaning- 1. An official empowered to act for a higher official.
2. An aide or representative of another in the performance of duty.
• Bengali Meaning- (১) ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।
(২) lieutenant-general (noun) প্রধান সেনাপতির অধস্তন অফিসার।

• Example Sentences: 
1. He was promoted to the rank of lieutenant.
2. She has her best lieutenants working on a proposal.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Which one of the following spelling is correct (৩৮-8০)?
  1. Miscellaneous
  2. Miscelaneous
  3. Miscelleneous
  4. Misellaneous
ব্যাখ্যা
Miscellaneous (adjective)
English Meaning: Mixed; mingled; consisting of several things; of diverse sorts; promiscuous; heterogeneous; as, a miscellaneous collection.
Bangla Meaning: বিবিধ।

• Synonyms: consisting of several things; of diverse sorts; a miscellaneous collection.

Source: Accessible Dictionary by Bangla Academy
৪১.
১ মিটার সমান কত সেন্টিমিটার?
  1. ১০
  2. ১০০
  3. ৫৪.৫৬
  4. ৩৯.৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার সমান কত সেন্টিমিটার?

সমাধান: 
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
৪২.
.০১ × .০১ = ?
  1. .০০১
  2. .০০০১
  3. ০.০০১
  4. ০.০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: .০১ × .০১ = ?

সমাধান:
.০১ × .০১ = ০.০০০১
৪৩.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
  1. ৮০ টাকা
  2. ৮২ টাকা
  3. ৮৪ টাকা
  4. ৮৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

সমাধান:
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
৪৪.
১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
  1. ২.৫৪ সে.মি.
  2. ২.৬৪ সে.মি.
  3. ২.২৪ সে.মি.
  4. ৩.০০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

সমাধান: 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৪৫.
একটি গাড়ীর চাকার পরিধি ৫ মিটার। ১ কি.মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকার পরিধি ৫ মিটার। ১ কি.মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
গাড়ির চাকার পরিধি = ৫ মিটার

 ১.৫ কি.মি. = (১০০০ × ১.৫) মিটার = ১৫০০ মিটার 

৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
৪৬.
5x3y, 10x2y, 20x4y2 এর ল.সা.গু নিচের কোনটি?
  1. 20x2y2
  2. 20x4y2
  3. 10xy
  4. 5x2y
ব্যাখ্যা
প্রশ্ন: 5x3y, 10x2y, 20x4y2 এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান: 
১ম রাশি = 5x3y
২য় রাশি = 10x2y
৩য় রাশি = 20x4y2

5,10 এবং 20 এর ল.সা.গু = 20

∴ নির্ণেয় ল.সা.গু = ‍20x4y2
৪৭.
(x - 2)(4x + 3) এর গুণফল নিচের কোনটি?
  1. 4x2 - 5x + 6
  2. 4x2 - 11x - 6
  3. 4x2 + 5x - 6
  4. 4x2 - 5x - 6
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(4x + 3) এর গুণফল নিচের কোনটি?

সমাধান: 
(x - 2)(4x - 3) = x(4x + 3) - 2(4x + 3)
= 4x2 + 3x - 8x - 6
= 4x2 - 5x - 6
৪৮.
x2 - √3x + 1 = 0 হলে, x + 1/x এর মান নিচের কোনটি?
  1. - √3x
  2. √3x
  3. - √3
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - √3x + 1 = 0 হলে, x + 1/x এর মান নিচের কোনটি?

সমাধান: 
দেওয়া আছে
x2 - √3x + 1 = 0
x2 + 1 = √3x
x2/x + 1/x = √3x/x
x + 1/x = √3
৪৯.
নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. 3x - 3y = 0
  2. x + y = 5
  3. x = 1/y
  4. 4x + 5y = 9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

সমাধান:
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) = y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1


অপশন গুলোর মধ্যে (গ) অপশনটি সরল রেখা নয়।
কারণ, x = 1/y এই সমীকরণটির ঘাত হচ্ছে ২।
তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
৫০.
সেট প্রকাশের পদ্ধতি কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: সেট প্রকাশের পদ্ধতি কয়টি?

সমাধান:
বস্তু জগতের বা চিন্তাজগতের বস্তু বা ধারণার যে কোন সুনির্ধারিত তালিকা, সংগ্রহ বা শ্রেণিকে সেট বলে।
সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়।
যথা:
(১) তালিকা পদ্ধতি  
(২)সেট গঠন পদ্ধতি
৫১.
{০} সেটের উপাদান সংখ্যা কয়টি?
ব্যাখ্যা
প্রশ্ন: {০} সেটের উপাদান সংখ্যা কয়টি?

সমাধান: 
ধরি
A = {০}
A সেটের উপাদান সংখ্যা ১টি
৫২.
চর্তুভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ?
  1. এক সমকোণ
  2. দুই সমকোণ
  3. তিন সমকোণ
  4. চার সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ?

সমাধান:
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০° বা চার সমকোণ।
৫৩.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?
  1. ৮ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?

সমাধান:
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সি.মি. এবং ৩ সে.মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২( ৪ + ৩) সে.মি.
= ১৪ সে.মি.

আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = ১৪/২ সে.মি.
= ৭ সে.মি.
৫৪.
2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত?
  1. 2πr2
  2. 2πr
  3. 4πr
ব্যাখ্যা
প্রশ্ন: 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = 2r
বৃত্তের পরিধি = 2π(2r)
= 4πr
৫৫.
১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১১.৫
  2. ১৪.৬
  3. ১৬
  4. ১৮.৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫
এখানে,
n  = ৬

মধ্যক = {(৬/২) তম পদ ও (৬/২) + ১ তম পদের যোগফল}/২
= { ৩তম পদ ও ৪ তম পদের যোগফল}/২  
 =(১৪ + ১৮)/২
= ৩২/২
= ১৬
৫৬.
f(x) = x2- 4x + 4 হলে f(2) এর মান নিচের কোনটি?
  1. 4
  2. 2
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2- 4x + 4 হলে f(2) এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে
f(x) = x2- 4x + 4
f(2) = 22 - 4 × 2 + 4
= 4 - 8 + 4
= 8 - 8
= 0
৫৭.
(- 3, - 5) বিন্দুটি কোন চর্তুভাগে অবস্থিত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
প্রশ্ন: (- 3, - 5) বিন্দুটি কোন চর্তুভাগে অবস্থিত?

সমাধান:

এখানে, (- 3, - 5) বিন্দুটি তৃতীয় চর্তুভাগে অবস্থিত ।
৫৮.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. a2 = bc
  2. b2 = ac
  3. ab = bc
  4. a = b = c
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
৫৯.
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
  1. ৩ ঘন সে.মি.
  2. ২ ঘন মিটার
  3. ৩ ঘন মিটার
  4. ৪ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধান: 
বাক্সের দৈর্ঘ্য  = ২ মিটার
বাক্সের প্রস্থ  = ১ মিটার ৫০ সে.মি.
= ১.৫০ মিটার
বাক্সের উচ্চতা = ১ মিটার

বাক্সটির আয়তন = (২ × ১.৫ × ১) ঘন মিটার
= ৩ ঘন মিটার
৬০.
১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?
  1. ৮০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১,০০০ টাকা
  4. ১,২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?

সমাধান: 
১৫ কেজি চালের দাম ৬০০ টাকা
১ কেজি চালের দাম ৬০০/১৫ টাকা
২৫ কেজি চালের দাম (৬০০ × ২৫)/১৫ টাকা
= ১০০০ টাকা
৬১.
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত (প্রতি বর্গ কিলোমিটারে)?
  1. ১১৪০
  2. ১১৫৩
  3. ১২৮৩
  4. ১১৮৩
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১,১৫৩ জন।
- প্রত্যাশিত গড় আয়ু (বছর): ৭২.৩।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২৬৫৭ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি। 
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৬.৪%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উল্লেখ্য,
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১১১৯ জন।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৬২.
বাংলাদেশের নারী:পুরুষের অনুপাত কত?
  1. ১০০:১০০.২
  2. ১০০.২:১০০
  3. ৯৮:১০০
  4. ১০০:৯৮.১
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা:   
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
জনশুমারি ও গৃহগণনা ২০২২:   
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- স্বাক্ষরতার হার: ৭৪.৬৬%। 
- নারী:পুরুষের অনুপাত: ১০০:৯৮.১।

উৎস: i) ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২।
          ii) পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৬৩.
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
  1. ২৬৫২ মার্কিন ডলার
  2. ৩০১০ মার্কিন ডলার
  3. ২৮২১ মার্কিন ডলার
  4. ২৭৬৫ মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি। 
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৬.৪%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১১.২০%।
- শিল্প: ৩৭.৫৬%।
- সেবা: ৫১.২৪%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৬৪.
বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
  1. ১৯তম
  2. ২০তম
  3. ২১তম
  4. ২২তম
ব্যাখ্যা
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি:
- বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।
- ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পু শপথ নেন ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে।
- তিনি ছিলেন দুদকের সাবেক কমিশনার।
- মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
- ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।
- ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান।
- ব্যক্তিজীবনে তিনি সাহাবুদ্দিন চুপ্পু নামেই বেশি পরিচিত।
- পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে যোগ দেন।
- বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

 উৎস: ২২ এপ্রিল, ২০২৩, প্রথম আলো নিউজ।
৬৫.
২০২২ সাল বিশ্বকাপ ফুটবলের কততম আসর ছিল?
  1. ১৮ তম
  2. ২০ তম
  3. ২১ তম
  4. ২২ তম
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৬৬.
মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে?
  1. ২৭ নভেম্বর ২০২২
  2. ২৮ নভেম্বর ২০২২
  3. ২৭ ডিসেম্বর ২০২২
  4. ২৮ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলের উদ্বোধন হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
৬৭.
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?
  1. ৪০
  2. ৪১
  3. ৪২
  4. ৪৩
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
-পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: i) জুন ২৫, ২০২২, The Daily Star বাংলা।
         ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৬৮.
বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?
  1. ৪৯১
  2. ৪৯৩
  3. ৪৯৫
  4. ৪৯৭
ব্যাখ্যা
স্থানীয় সরকার বিভাগ:
- বাংলাদেশে বর্তমানে পৌরসভা রয়েছে ৩৩০টি।
- সিটি কর্পোরেশন রয়েছে ১২ টি।
- জেলা রয়েছে ৬৪টি।
- বিভাগ রয়েছে ৮টি।
- উপজেলা রয়েছে ৪৯৫টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৯.
বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেছেন কোন নেতা?
  1. সুভাষ বসু
  2. ইন্দিরা গান্ধী
  3. ফিদেল কাস্ত্রো
  4. গাদ্দাফি
ব্যাখ্যা
আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি:
- ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি  হিমালয়’— ফিদেল কাস্ত্রো।
- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবা প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী।
- ফিদেল কাস্ত্রো ছিলেন একজন জগৎখ্যাত বিপ্লবী ও একজন মুক্তিদাতা।
- তিনি তার দ্বীপ জাতিকে ঔপনিবেশিক শক্তি এবং মাফিয়া ডনদের হাত থেকে উদ্ধার করেছিলেন; যারা ১৬ শতকের অর্ধেক থেকে ২০ শতকের মধ্যে শাসন করেছিল এবং ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার অন্যান্য স্বাধীনতা আন্দোলনে অনুপ্রাণিত করেছেন যে নেতা, যে যোদ্ধা।

উৎস: ৯ মার্চ ২০২২, যুগান্তর।
৭০.
বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৬৭
  2. ৬৫
  3. ৬৯
  4. ৬৩
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য  ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
-  ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
- যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫),  লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।
- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৭১.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. বলিভিয়া
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি দিয়েছে।
- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত।
- উভয় দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দিয়েছিল।
- অপরদিকে সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- বাংলাদেশকে ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 
- প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই, ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।

অন্যদিকে -
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ২৫ মে ১৯৭২।
- বলিভিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ২ আগস্ট, ১৯৭২।

উৎস: i) ২১ ডিসেম্বর, ২০১৬, কালের কন্ঠ।
         ii) ২৬ মার্চ, ২০২১, সারাবাংলা।
         ii) ১১ মার্চ, ২০১৭, ডেইলি কক্সবাজার। [link]
৭২.
বাংলা ভাষায় প্রচলিত ইংরেজি উপসর্গ কোনটি?
  1. সাব
  2. কার
  3. ফি
  4. বে
ব্যাখ্যা
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৭৩.
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কোন তারিখে?
  1. ২১ ডিসেম্বর
  2. ২১ জুন
  3. ২২ ডিসেম্বর
  4. ২২ জুন
ব্যাখ্যা
- উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত: ২২ ডিসেম্বর। 
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত: ২২ ডিসেম্বর। 

- উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত: ২১ জুন। 
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত : ২১ জুন। 
- পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। 

উল্লেখ্য যে, 
- পৃথিবীর উত্তর গোলার্ধে বাংলাদেশ অবস্থিত, তাই উত্তর গোলার্ধের কথা বিবেচনায় নিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম দিন ২২শে ডিসেম্বরকে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে নেয়া হয়েছে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৪.
রাখাইন সম্প্রদায়ের বসবাস কোন জেলায়?
  1. সিলেট
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. পটুয়াখালী
ব্যাখ্যা
রাখাইন জনগোষ্ঠী:
- রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে।
- এদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য।
- এরা নিজেদের 'রাক্ষাইন' নামে পরিচয় দিতে পছন্দ করে।
- রাখাইনরা এক সময় 'মগ' নামে পরিচিত ছিলো।
- অনেক গবেষকের মতে রাখাইন এবং মারমারা একই সম্প্রদায়ভুক্ত।
- রাখাইনরা বৌদ্ধ ধর্মের অনুসারি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৭৫.
বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
  1. বরিশাল
  2. সিলেট
  3. রংপুর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
ময়মনসিংহ বিভাগ:
- বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।
- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
- ঢাকা বিভাগকে ভেঙ্গে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করে।
- এই বিভাগের আয়তন ১০,৫৮৪ বর্গকিলোমিটার।
- এটি বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ।

অন্যদিকে -
- ঢাকা বিভাগের আয়তন ৩১,০৫১.৩৯ বর্গকিমি।
- চট্টগ্রাম বিভাগের আয়তন ৩৩,৯০৪ বর্গ কি.মি (বাংলাদেশের বৃহত্তম বিভাগ)।
- সিলেট বিভাগের আয়তন ১২,৫৫৮ বর্গ কিলোমিটার।
- রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার।
- রংপুর বিভাগের আয়তন ১৬৩৪.৩৭ বর্গকিলোমিটার।
- খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার।
- বরিশাল বিভাগের আয়তন ১৩২২৫.২০ বর্গ কিমি।

তবে জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল। প্রশ্নে কোন কিছু উল্লেখ না থাকলে সাধারণত আয়তনকে বিবেচনা করে উত্তর নেওয়া হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৭৬.
IDRA এর পূর্ণরূপ কি?
  1. International Development Regulation Authority
  2. Insurance Development and Regulatory Authority
  3. Insurance Dealing Research Authority
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority. 
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৭৭.
বাংলাদেশের ভৌগলিক উপনাম কি?
  1. ভাটির দেশ
  2. নদীর দেশ
  3. হাওড়ের দেশ
  4. বজ্রপাতের দেশ
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম:
- ভাটির দেশ: বাংলাদেশ।

অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
-  নিষিদ্ধ দেশ:  তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- চীর সবুজের দেশ: নাটাল (দ: অাফ্রিকা)।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) Britannica.
৭৮.
পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
  1. ASEAN
  2. EU
  3. SAPTA
  4. NATO
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

উৎস: EU ওয়েবসাইট।
৭৯.
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন হয় কোন তারিখে?
  1. ৭ই মার্চ ২০২৩
  2. ৭ই মার্চ ২০২২
  3. ৭ই এপ্রিল ২০২১
  4. ৭ই এপ্রিল ২০২৩
ব্যাখ্যা
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী:
- দেশে স্বাধীনতার পর ৩০০ আসনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।
- বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৭৩ সালের ৭ এপ্রিল।
- ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেন।
- দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ হয় ২০২৩ সালের ৭ এপ্রিল। 
- সেই উপলক্ষে ২০২৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন হয়।

উৎস: ৭ এপ্রিল, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৮০.
নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
  1. মেক্সিকো সিটি
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. সান জোস
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.
৮১.
WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ
  2. ব্রাসেলস
  3. জেনেভা
  4. জুরিখ
ব্যাখ্যা
 WHO:
-  WHO-এর পূর্ণরূপ: World Health Organization. 
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
৮২.
বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি?
  1. বিভাগ
  2. জেলা
  3. গ্রাম
  4. ওয়ার্ড
ব্যাখ্যা
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- স্থানীয় সরকার হলো রাষ্ট্রের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত করা ক্ষুদ্রতর শাসন কাঠামো।
- এটি হলো কেন্দ্রীয় সরকারের বর্ধিত ও সহায়ক অংশ।
- যথা: স্থানীয় প্রশাসন ও স্থানীয় স্বায়ত্বশাসিত সরকার।

স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের:
(ক) শহর বা পৌর স্থানীয় সরকার ব্যবস্থা এবং
(খ) গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থা।

- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও গ্রামে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।
গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে।
- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ:
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ
২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ

উল্লেখ্য,
- ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার কাঠামোর সর্বশেষ ও কার্যকরী স্তর বলে বিবেচিত।
- সাধারণত প্রতিটি স্তরের এলাকাকে ওয়ার্ড হিসাবে ভাগ করা হয়।
- একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত।
- প্রতিটি ওয়ার্ড থেকে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়। 
- সুতরাং, বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট ওয়ার্ড।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
RTGS is a -
  1. payment system
  2. airlines company
  3. insurance system
  4. an anti-virus software
ব্যাখ্যা
RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement.
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে।
- এটি একটি পেমেন্ট প্রক্রিয়া।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।

উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে৷
- এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই৷
- লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৮৪.
মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
  1. মাইভার পর্বত
  2. লুসাই পাহাড়
  3. মানস সরোবর
  4. গাঙ্গোব্রী হিমবাহ
ব্যাখ্যা
মাতামুহুরী নদী:
- মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী।
- নদীটির দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিমি।
- নদীটি সর্পিলাকার।
- লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি৷ 

উল্লেখ্য,
- পার্বত্য চট্টগ্রামের উত্তর-পশ্চিম দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিক দিয়ে কক্সবাজার জেলায় প্রবেশ করেছে এবং ২১°৪৫´ উত্তর অক্ষাংশ ও ৯১°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বঙ্গোপসাগরে মাতামুহুরীর মোহনায় যে চওড়া বদ্বীপের সৃষ্টি হয়েছে তা ভোলাখাল থেকে খুটাখালি পর্যন্ত বিস্তৃত।
- এই বদ্বীপটি সুন্দরবনের বৈশিষ্ট্যধারী এবং জালের মতো ছড়ানো খাঁড়ি আর গরান বনের আচ্ছাদনসহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত।
- এখানে বাঁধ নির্মাণের মাধ্যমে সমগ্র এলাকা চাষাবাদের অধীনে আনা হয়েছে।
- এই নদী সংলগ্ন প্রধান উপজেলা হচ্ছে চকোরিয়া। 

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
  1. ০৩ জানুয়ারী
  2. ১০ জানুয়ারী
  3. ১৭ এপ্রিল
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস:
- ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
- তিনি পাকিস্তান থেকে লন্ডন যান।
- তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। 
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

উল্লেখ্য,
- পরিশেষে, ১৯৭২ সালের ১০ জানুয়ারি রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষনে, বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুসারে স্বাধীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সমতাভিত্তিক এবং মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে এক যোগে কাজ করবার আহ্বান জানান।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৬.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
  1. ১০ ডিসেম্বর
  2. ১২ ডিসেম্বর
  3. ১৪ ডিসেম্বর
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবি দিবস:
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
- ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে বাংলার বুদ্ধিজীবীদের হত্যা করে।
- মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।
- শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড.আবুল খায়ের, ড.মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভীনসহ আরও অনেকে। 

উল্লেখ্য,
- বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৭.
জাতীয় বীমা দিবস কবে?
  1. ৩রা মার্চ
  2. ১লা মার্চ
  3. ১লা এপ্রিল
  4. ৩রা এপ্রিল
ব্যাখ্যা
জাতীয় বীমা দিবস:
- জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- জাতীয় বীমা দিবস ১ মার্চ।
- বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন।
- তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।
- ওই বছরের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৮৮.
FID- এর পূর্ণাঙ্গ রূপ কি?
  1. Financial Institutions Division
  2. Foreign Investor Department
  3. Fire Investigation Department
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
FID:
- FID-এর পূর্ণরূপ: Financial Institutions Division.
- FID বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হলো একটি বাংলাদেশ সরকারী বিভাগ যা অর্থ মন্ত্রণালয়ের অধীন।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID) ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। 
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা যেমন: বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর সাথে সমন্বয়মূলক কার্যাবলী সম্পাদন করে।

উৎস: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওয়েবসাইট।
৮৯.
সাজেক ভ্যালী কোন জেলায় অবস্থিত?
  1. খাগড়াছড়ি
  2. রাঙ্গামাটি
  3. বান্দরবান
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
সাজেক ভ্যালি:
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- এটি রাঙ্গামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত।
- এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক রুইলুই পাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- এখানে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
- এর আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ।

উৎস: রাঙ্গামাটি জেলার ওয়েবসাইট।
৯০.
২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ভারতের কয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
- ১৩তম আসর বসছে ভারতের মোট ১০টি স্টেডিয়ামে। 
- ২০২৩ বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে।
- সরাসরি ৮ টি দল এবং ২ দল যোগ্যতা ম্যাচ থেকে নির্ধারণ করা হবে।
- বিশ্বকাপ চলবে: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।

উল্লেখ্য,
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।

উৎস: i) ICC Cricket ওয়েবসাইট।
         ii) ৪ অক্টোবর ২০২৩, যুগান্তর।
৯১.
ই-মেইলে CC এর অর্থ কী?
  1. Close Circuit
  2. Copy Carbon
  3. Carbon Copy
  4. Contact Copy
ব্যাখ্যা
ইমেইল ঠিকানায় ব্যবহৃত - 
- CC এর পূর্ণরূপ হলো Carbon Copy
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 

- BCC এর মাধ্যমে মেইল একাধিক ব্যাক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে, কিন্তু কেউ কারও মেইল এড্রেস দেখতে পাবে না। 
- CC এর মাধ্যমে পাঠালে সবাই মেইল এড্রেস দেখতে পাবে। 

উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
৯২.
কী-বোর্ডে F1-F12 বোতামগুলোকে কি বলা হয়?
  1. Multimedia Key
  2. Sound Key
  3. Special Key
  4. Function Key
ব্যাখ্যা
- কী-বোর্ডে F1 - F12 বোতামগুলোকে ফাংশন কী বলা হয়। 

ফাংশন কী: 
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত ১২টি কী কে ফাংশন কী বলা হয়। 
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়। 
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। 
- বিভিন্ন প্যাকেজে ফাংশন কী গুলোর ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
নিচের কোনটি স্টোরেজ ডিভাইস?
  1. হার্ড ডিস্ক
  2. প্রসেসর
  3. মনিটর
  4. মাদার বোর্ড
ব্যাখ্যা
- হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইসের উদাহরণ। 

স্টোরেজ ডিভাইস: 
- স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে কোন কিছু স্টোর কোরে রাখা। 
- স্টোরেজ ডিভাইস হলো এক ধরনের হার্ডওয়ার কম্পনেন্টস  যেখানে সমস্ত ডেটাগুলো আমরা সংরক্ষণ করতে পারি temporary অথবা permanently. 
- স্টোরেজ ডিভাইস কম্পিউটারের হার্ডওয়ার এর গুরুত্বপূর্ণ অংশ। 
- স্টোরেজ  ডিভাইস মূলত দুই প্রকার। 
যথা- 
১. primary storage device, 
২. Secondary storage device. 

অন্যদিকে, 
- মনিটর আউটপুট ডিভাইস। 
- কম্পিউটারের মূল চালিকাশক্তি এই সিপিইউ বা প্রসেসর। 
- মাদার বোর্ডে হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিট এর অভ্যন্তরে সংযুক্ত থাকে। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯৪.
কম্পিউটারে কোন হিসাব-নিকাশ করার উপযোগী সফটওয়্যার কোনটি?
  1. অটো ক্যাড
  2. এমএস ওয়ার্ড
  3. এমএস এক্সেল
  4. এমএস পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
- এমএস এক্সেল হলো কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত প্রোগ্রাম বা সফটওয়্যার। 

অন্যদিকে, 
- রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহারিক প্রোগ্রাম হলো অটো ক্যাড ৷ 
- এমএস ওয়ার্ড যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।
- এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাঁ এনিমেশন তৈরির কাজে লাগে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫.
RAM এর পূর্ণাঙ্গ রূপ কি?
  1. Read Access Memory
  2. Random Access Memory
  3. Rapid Access Memory
  4. কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
- RAM এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে Random Access Memory

কম্পিউটারের বিভিন্ন অংশের পূর্ণরূপ: 
• ROM - Read Only Memory, 
• CPU - Central Processing Unit, 
• BIOS - Basic Input Output System এবং 
• IC - Integrated Circuit. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
ইন্টারনেটের জনক কে?
  1. মার্ক জুকারবার্গ
  2. বিল গেটস
  3. জ্যাক ডোরসেই
  4. ভিন্টন গ্রে কার্ফ
ব্যাখ্যা
- ইন্টারনেটের জনক Vinton Gray Cerf
- তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। 
 - তিনি ইন্টারনেট এবং TCP/IP প্রোটোকল তৈরির সহ-পরিকল্পনা করেছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে। 
- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়। 

উৎস: ব্রিটানিকা।
৯৭.
মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি?
  1. এলান এমটাজ
  2. আলেকজান্ডার গ্রাহাম বেল
  3. চার্লজ ব্যাবেজ
  4. মার্টিন কুপার
ব্যাখ্যা
- সেলুলার মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। 
- টাচস্ক্রিন প্রযুক্তির জনক ড. স্যামুয়েল হার্স্ট। 
- টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস্‌। 
- টিম বার্নার্স লিকে World Wide Web এর প্রতিষ্ঠাতা বলা হয়। 
- ভিনটন গ্রে সার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়। 

উৎস: দৈনিক প্রথম আলো।
৯৮.
মডেম টেলিফোন লাইনের সাথ সংযুক্ত হয় কিসের মাধ্যমে?
  1. এডাপ্টার
  2. সিপিইউ
  3. ফ্লপি ডিস্ক
  4. পেনড্রাইভ
ব্যাখ্যা
- মডেম টেলিফোন লাইনের সাথে সংযুক্ত হয় একটি এডাপ্টারের মাধ্যমে। 
- এডাপ্টারটি একধরনের হার্ডওয়্যার ডিভাইস যা মডেমকে টেলিফোন লাইনে সংযোগ করতে সাহায্য করে। 

মডেম: 
- মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। 
-মডেম হলো একধরনের হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। 
- মডেমের সাহায্যে ডিজিটাল ডাটাকে অ্যানালগ ও অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিবর্তন করা যায়। 
- মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস। 
- কম্পিউটারের সাথে এটি যুক্ত হলে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
৯৯.
কোনটি ওয়েব ব্রাউজার?
  1. Skype
  2. Viber
  3. Chrome
  4. Facebook
ব্যাখ্যা
ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম: 
• Mozilla Firefox, 
• Opera, 
Chrome
• Safari, 
• Microsoft Edge, 
• Maxthon, 
• Brave, 
• UC Browser. 

অন্যদিকে, 
- Facebook হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। 
- Skype হচ্ছে একটি Video Calling সফটওয়্যার। 
 
উৎস: Apple Website এবং ব্রিটানিকা। 
১০০.
বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
  1. বিং
  2. গুগল
  3. ইয়াহু
  4. পিপীলিকা
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে পিপীলিকা। 

পিপীলিকা: 
- পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের সার্চ ইঞ্জিনটি চালু হয় ২০১৩ সালে। 
- বাংলাদেশের আরেকটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে 'চরকি'। 
- পিপীলিকা সার্চ ইঞ্জিনটি সবার জন্যই উন্মুক্ত। 
- বর্তমানে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির নাম হচ্ছে গুগল। 
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়। 
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

উৎস: প্রথম আলো পত্রিকা।