পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১২৪
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৫ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১২৪ প্রশ্ন

.
হিউয়েন সাঙ কোন শতকে বাংলায় আসেন?
  1. ক) ষষ্ঠ শতক
  2. খ) সপ্তম শতক
  3. গ) অষ্টম শতক
  4. ঘ) পঞ্চম শতক
ব্যাখ্যা
হিউয়েন সাঙ একজন বিখ্যাত চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। তিনি সপ্তম শতাব্দীতে ৬২৯ খ্রিস্টাব্দে চীন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

- তিনি সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন। হিউয়েন সাঙ মগধের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন এবং প্রায় সাত বছর তৎকালীন বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে শীলভদ্রের নিকট দীক্ষা লাভ করেন।

- পরবর্তীতে, বাংলার বিভিন্ন অংশ, দক্ষিণ ও পশ্চিম ভারত ভ্রমণ করে পুনরায় মধ্য এশিয়া হয়ে তিনি চীনে প্রত্যাবর্তন করেন। হিউয়েন সাঙ ভারত ও বাংলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ লিখে গেছেন।
- হিউয়েন সাঙয়ের পূর্বে ফা হিয়েন চতুর্থ শতাব্দীতে বাংলায় পরিভ্রমণ করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
কেদার রায় ও চাঁদ রায় বাংলার কোন অঞ্চলের জমিদার ছিলেন?
  1. ক) ভাওয়াল
  2. খ) বিক্রমপুর
  3. গ) ভুলুয়া
  4. ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা
মধ্যযুগে ষোল শতকের মাঝামাঝি থেকে সতের শতকের মধ্য সময় পর্যন্ত পূর্ব বাংলার যেসব জমিদার মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সচেষ্ট ছিলেন তারা বারোভূঁইয়া নামে পরিচিত।

বারোভূঁইয়াদের নেতা ছিলেন সোনারগাঁও এর জমিদার ঈসা খান এবং তার পুত্র মুসা খান।
বারোভূঁইয়াদের মধ্যে অন্যান্যরা হলেন:

- লক্ষণ মাণিক্য : ভুলুয়া (নোয়াখালী)
- চাঁদ রায় ও কেদার রায় : বিক্রমপুর (মুন্সিগঞ্জ)
- বাহাদুর গাজি : ভাওয়াল
- সোনাগাজি : সরাইল (উত্তর ত্রিপুরা)
- ওসমান খান : বোকাইনগর (সিলেট)
- বীর হামির বিষ্ণুপুর (বাকুড়া)
- পরমানন্দ রায় : চন্দ্রদ্বীপ (বরিশাল)
- বিনোদ রায়/মধু রায় : চান্দপ্রতাপ (মানিকগঞ্জ)
- মুকুন্দরা/সত্রজিৎ : ভূষণা (ফরিদপুর)
- রাজা কন্দর্পনারায়ণ/রামচন্দ্র : বরিশাল জেলার অংশবিশেষ।

১৬১১ সালে মুঘল সুবাদার ইসলাম খান বারোভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘল অধিকারে আনেন।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে?
  1. ক) ১৭৭৩ সালে
  2. খ) ১৭৯২ সালে
  3. গ) ১৭৯৩ সালে
  4. ঘ) ১৭৯৮ সালে
ব্যাখ্যা
১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।

- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।

- চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়। বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়। ১৯৫১ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
তমদ্দুন মজলিশের মুখপাত্র হিসেবে কোন পত্রিকাটি প্রকাশিত হতো?
  1. ক) ইত্তেফাক
  2. খ) আজাদ
  3. গ) সৈনিক
  4. ঘ) মিল্লাত
ব্যাখ্যা
১৯৪৮ সালের ১৪ নভেম্বর তমদ্দুন মজলিসের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক সৈনিক পত্রিকা প্রকাশিত হয়।

- শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর। ঢাকার আজিমপুর রোডের ১৯ নং বাড়ি থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। ১৯৬১ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।

- তমদ্দুন মজলিশ ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি প্রদান করা হয় কবে?
  1. ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  2. খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  3. গ) ০৫ ডিসেম্বর ১৯৬৯
  4. ঘ) ০৪ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় মুক্তি লাভের পর ২৩শে ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ছাত্রসমাজের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

- এই অনুষ্ঠানে ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন।
- ১৯৭১ সালের ৩রা মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়?
  1. ক) রেসকোর্স ময়দান
  2. খ) বৈদ্যনাথতলায়
  3. গ) পল্টন ময়দান
  4. ঘ) ৮ নং থিয়েটার রোড, কলকাতা
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই অনুষ্ঠানে অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়।

- এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৮ এপ্রিল এই সরকারের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
জেলহত্যা সংঘটিত হয় কবে?
  1. ক) ৩রা নভেম্বর ১৯৭৫
  2. খ) ৪ঠা নভেম্বর ১৯৭৫
  3. গ) ৩রা নভেম্বর ১৯৭৬
  4. ঘ) ৪ঠা নভেম্বর ১৯৭৬
ব্যাখ্যা
১৯৭৫ সালের ৩রা নভেম্বর রাতে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতা হলেন:
- সৈয়দ নজরুল ইসলাম
- তাজউদ্দীন আহমদ
- এম মনসুর আলী এবং
- এ এইচ এম কামারুজ্জামান।
এই হত্যাকাণ্ড ইতিাহসে জেলহত্যা নামে পরিচিত।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বিবিসি বাংলা)
.
কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) হান্টার কমিশন
  2. খ) ফ্লাউড কমিশন
  3. গ) নাথান কমিশন
  4. ঘ) মেকলে কমিশন
ব্যাখ্যা
ভারত সরকারের সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গীয় সরকার কর্তৃক ১৯১২ সালের ২৭ মে নাথান কমিশন গঠিত হয়। তেরো সদস্য বিশিষ্ট কমিশনের প্রেসিডেন্ট ছিলেন আর. নাথানিয়েল এবং সেক্রেটারি ছিলেন ডি.এস ফ্রেজার।

- নাথান কমিশন ১৯১৩ সালের হেমন্তে তাদের রিপোর্ট পেশ করে এবং ডিসেম্বর মাসে ভারত সচিব তা অনুমোদন করেন। কমিশন তাদের রিপোর্টে ঢাকায় একটি পূর্ণাঙ্গ সরকারি আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।

- কিন্তু প্রথম বিশ্বযদ্ধের ফলশ্রতিতে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে নাথান কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে নাথান কমিশনের সংশোধনী ও স্যাডলার কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুসারে বাংলাদেশে খানা প্রতি জনসংখ্যা কত?
  1. ক) ৪.০
  2. খ) ৪.২
  3. গ) ৪.৪
  4. ঘ) ৪.১
ব্যাখ্যা
৬ষ্ঠ জনশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশে:

মোট খানার সংখ্যা ৪,১০,১০,০৫১ টি। খানা প্রতি জনসংখ্যা : ৪.০।

বিভাগ অনুসারে খানা প্রতি জনসংখ্যা:
- সর্বোচ্চ : সিলেটে (৫.০)
- সর্বনিম্ন : ঢাকা ও রাজশাহীতে (৩.৮)।

(তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
১০.
সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়েছে?
  1. ক) ৭ নং অনুচ্ছেদ
  2. খ) ৭ক নং অনুচ্ছেদ
  3. গ) ৭খ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৮ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭খ নং অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়,
“সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।”

অন্যদিকে,

- ৭ নং অনুচ্ছেদ : সংবিধানের প্রাধান্য
- ৭ক নং অনুচ্ছেদ : সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
- ৮ নং অনুচ্ছেদ : মূলনীতিসমূহ।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১১.
বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে?
  1. ক) ৩২তম অধিবেশন
  2. খ) ৩৬তম অধিবেশন
  3. গ) ৪১তম অধিবেশন
  4. ঘ) ৪২তম অধিবেশন
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেন।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২.
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কীসের অধীন?
  1. ক) শিল্প মন্ত্রণালয়
  2. খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. গ) বাণিজ্য মন্ত্রণালয়
  4. ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২২ সাল পর্যন্ত মোট ৯৫টি প্রতিষ্ঠানকে সংস্থাটি অ্যাক্রেডিটেশন প্রদান করেছে।

- এটি বিভিন্ন টেস্টিং সংস্থা, প্রশিক্ষণ, পরিদর্শন ও পর্যবেক্ষণ সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে থাকে। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অ্যাক্রেডিটেশন সনদ লাভকারী প্রতিষ্ঠানগুলো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

(তথ্যসূত্র: বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড ওয়েবসাইট)
১৩.
নিচের কোন জেলায় একটি সংসদীয় আসন বিদ্যমান?
  1. ক) বরগুনা
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) মেহেরপুর
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।

- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

(তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন)
১৪.
রাজনৈতিক দল কীসের ভিত্তিতে গড়ে উঠে?
  1. ক) শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ
  2. খ) নীতি ও কর্মসূচি
  3. গ) জাতীয় ঐক্য
  4. ঘ) ক্ষমতার আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা নির্দিষ্ট আদর্শ বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। নীতি ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠে।

- গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের উপস্থিতি। রাজনৈতিক দলকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি বলা হয়।
- রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
১৫.
বাংলাদেশে প্রথম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ২০১১ সালে
  3. গ) ২০১৫ সালে
  4. ঘ) ২০১৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্যসহ মোট ২১ জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়।

- দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর। সর্বশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর ৬১টি জেলায় দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

- জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জেলা পরিষদের সংখ্যা ৬১টি।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং পৌরনীতি ও নাগরিকতা ; নবম-দশম শ্রেণী)
১৬.
সংবিধানের সর্বশেষ সংশোধনীর বিষয়বস্তু কি ছিলো?
  1. বিচারপতিদের অপসারণ সংক্রান্ত বিধান সংশোধন
  2. নারীদের জন্য ৫০টি আসন ২৫ বছরের জন্যে সংরক্ষণ
  3. সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন নিষিদ্ধকরণ
  4. যুদ্ধাপরাধীদের বিচারের বিধানে সংশোধন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে৷
- সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের ১৭তম সংশোধনী পাস হয়। এর বিষয়বস্তু ছিলো নারীদের জন্যে সংরক্ষিত ৫০টি আসন আরও ২৫ বছরের জন্যে সংরক্ষণ করা।

অন্যদিকে,
- ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।
- প্রথম সংশোধনীর (১৯৭৩ সালে) মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সংবিধানে যুক্ত করা হয়।
- পঞ্চদশ সংশোধনীর (২০১১ সালে) মাধ্যমে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য হিসেবে বিধান গৃহীত হয়।

(তথ্যসূত্র: আইন মন্ত্রণালয় ও বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১৭.
ন্যাপ গঠন করেন কে?
  1. ক) অলি আহাদ
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) আবুল হাশিম
  4. ঘ) এ কে ফজলুল হক
ব্যাখ্যা
১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

- ন্যাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।
- অন্যান্যদের মধ্যে ছিলেন হাজী মুহাম্মদ দানেশ, অধ্যাপক মোজাফফর আহমেদ, মশিউর রহমান যাদু মিয়া, আবদুল মতিন, ওয়ালি খান প্রমুখ।

- এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জের ধরে ১৮ই মার্চ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৮.
নিচের কোনটি কন্দাল ফসল?
  1. ক) তরমুজ
  2. খ) আলু
  3. গ) বাঁধাকপি
  4. ঘ) বেগুন
ব্যাখ্যা
যেসব ফসলের কান্ড বা মূলে শ্বেতসার জমা হয়ে স্ফীত অঙ্গে রূপান্তরিত হয় তাদের কন্দাল জাতীয় ফসল বলে।
- বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসলসমূহের মধ্যে আলু প্রধান। এছাড়া অন্যান্য কন্দাল জাতীয় ফসলের মধ্যে মিষ্টিআলু, কচু, মেটেআলু, কাসাভা ইত্যাদি উল্লেখযোগ্য।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া)
১৯.
বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে?
  1. ক) সৌদি আরব
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ২০২১-২০২২ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ মোট ১০৮৪ কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করে।

- এর মধ্যে রপ্তানি আয় ছিলো ৭৩৯.৭ কোটি ডলার এবং রেমিট্যান্সের পরিমাণ ছিলো ৩৪৩.৮ কোটি মার্কিন ডলার। রপ্তানি ও রেমিট্যান্সের দিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রধান উৎস।

- বৈদেশিক মুদ্রার দ্বিতীয় বৃহত্তম উৎস যুক্তরাজ্য (৫৫৮ কোটি ডলার) এবং তৃতীয় বৃহত্তম উৎস জার্মানি (৫১৬ কোটি ডলার)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
২০.
সংবিধান অনুসারে জাতীয় সংসদের দুই অধিবেশনের মাঝে বিরতি সর্বোচ্চ কতদিন হবে?
  1. ক) ৪৫ দিন
  2. খ) ৬০ দিন
  3. গ) ৯০ দিন
  4. ঘ) ১২০ দিন
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- এই বিধান অনুসারে সংসদের এক অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ বিরতি হবে ৬০দিন

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
২১.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) জয়দেবপুর
  2. খ) শাহবাগ
  3. গ) সাভার
  4. ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার সাভারে অবস্থিত। চারটি প্রতিষ্ঠানকে সমন্বিত করে ১৯৮৪ সালে বিপিএটিসি গঠিত হয়।
- এর প্রধানের পদবী রেক্টর। বর্তমান রেক্টর মো. আশরাফ উদ্দিন।
- বিপিএটিসিতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

(তথ্যসূত্র: বিপিএটিসি ওয়েবসাইট)
২২.
সমাজসেবায় কোন প্রতিষ্ঠানটিকে ২০২৩ সালে স্বাধীনতা পদক প্রদান করা হয়?
  1. ক) বিদ্যানন্দ ফাউন্ডেশন
  2. খ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
  3. গ) বাংলাদেশ পুলিশ
  4. ঘ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
ব্যাখ্যা
২০২৩ সালে নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
তারা হলেন:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম
- মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ
- শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং
- মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।

সাহিত্যে:
- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)

সংস্কৃতিতে:
- পবিত্র মোহন দে

ক্রীড়ায়:
- এ এস এম রকিবুল হাসান

গবেষণা ও প্রশিক্ষণে:
- বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও
- ড. ফেরদৌসী কাদরী

সমাজসেবায়:
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিবছর মার্চ মাসে এই পদক ঘোষণা করে থাকে।

(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
২৩.
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) ঈশ্বরদী, পাবনা
  2. খ) নশিপুর, দিনাজপুর
  3. গ) জয়দেবপুর, গাজীপুর
  4. ঘ) শিবগঞ্জ, বগুড়া
ব্যাখ্যা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর জেলার নশিপুরে অবস্থিত। এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি গবেষণা কেন্দ্র হিসেবে পরিচালিত হয়।
- বর্তমানে এটির অধীনে ৫টি আঞ্চলিক কেন্দ্র ও ২টি বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে।

(তথ্যসূত্র: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
২৪.
দেশে কোন খাতে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হয়?
  1. ক) বিদ্যুৎ উৎপাদন
  2. খ) সার উৎপাদন
  3. গ) গৃহস্থালি কাজে
  4. ঘ) ক্যাপটিভ
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস দেশের বাণিজ্যিক জ্বালানির সিংহ ভাগ পূরণ করে থাকে। ২০২০-২১ অর্থবছরে দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিমাণ ১০১৭.৫ বিলিয়ন ঘনফুট।
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- বিদ্যুৎ উৎপাদন : ৪২.৫৮ শতাংশ
- শিল্পখাত : ১৮.১৭ শতাংশ
- ক্যাপটিভ : ১৬.৯১ শতাংশ
- গৃহস্থালি : ১৩.৪২ শতাংশ
- সার উৎপাদন : ৬.৪৭ শতাংশ
- সিএনজি : ৩.৫১ শতাংশ
- বাণিজ্যিক : ০.৬ শতাংশ
- চা বাগান : ০.১ শতাংশ।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ : পৃষ্ঠা-১৪৯)
২৫.
বেসরকারি খাতে দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে কোথায়?
  1. ক) রামপাল, বাগেরহাট
  2. খ) বাঁশখালী, চট্টগ্রাম
  3. গ) পায়রা, পটুয়াখালী
  4. ঘ) মাতারবাড়ি, কক্সবাজার
ব্যাখ্যা
বেসরকারি খাতের দেশের বৃহত্তম ও প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলো এসএস পাওয়ার প্ল্যান্ট। এটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা বড়ঘোনা এলাকায় সমুদ্র উপকূলে স্থাপিত হয়েছে।

- এস আলম গ্রুপ এবং চীনের ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন এবং এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে ২৬০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এটি নির্মিত হয়।

- বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। গত ১৪ জানুয়ারি ২০২৩ এটি জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়। কেন্দ্রটিতে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লা ব্যবহ্রত হবে।
- বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সরকারের সাথে এস আলম গ্রুপের চুক্তি স্বাক্ষর হয়।

অন্যদিকে,

- বাগেরহাটের রামপাল, পটুয়াখালীর পায়রা এবং কক্সবাজারের মাতারবাড়ীতে সরকারি ও বিদেশি যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।

(তথ্যসূত্র: এসএস পাওয়ার প্ল্যান্ট ওয়েবসাট, ডেইলি স্টার ও বনিক বার্তা রিপোর্ট)
২৬.
সুইজারল্যান্ডের রাজধানী শহর কোনটি?
  1. ক) জুরিখ
  2. খ) বার্ন
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
সুইজারল্যান্ডের রাজধানীর নাম হলো বার্ন
- তবে জুরিখ হলো দেশটির বৃহত্তম শহর। এটি ঘড়ি শিল্পের জন্যে বিখ্যাত।
- জেনেভা সুইজারল্যান্ডের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ একটি শহর। এটিতে বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর অবস্থিত। জেনেভা সম্মেলনের শহর বলা হয়।

অন্যদিকে,
- ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানীর নাম।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
২৭.
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ১৭ মে
  2. খ) ২৭ সেপ্টেম্বর
  3. গ) ১০ অক্টোবর
  4. ঘ) ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
প্রতিবছর ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়।
- ১৯৬৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ১৮৬৫ সালের ১৭ মে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠিত হওয়ার দিনটিকে ভিত্তি করে দিবসটি পালিত হয়।

অন্যদিকে:
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১০ অক্টোবর : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
- ১৮ ডিসেম্বর : আন্তর্জাতিক অভিবাসী দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৮.
নর্ড স্ট্রিম-২?
  1. ক) ফ্রান্সের পঞ্চম প্রজন্মের সাবমেরিন
  2. খ) সমুদ্র তলদেশে নির্মিত গ্যাস পাইপলাইন
  3. গ) ফিনল্যান্ড-রাশিয়ার সীমারেখা
  4. ঘ) যুক্তরাষ্ট্রের উত্তরমুখী পররাষ্ট্রনীতি
ব্যাখ্যা
নর্ড স্ট্রিম-২ হলো রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের লক্ষ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন যা বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নির্মিত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে জার্মানির লুবমিন পর্যন্ত পাইপলাইনটি দৈর্ঘ্য প্রায় ১,২০০ কিলোমিটার।

- রাশিয়ার গ্যাজপ্রম এবং ইউরোপের কয়েকটি কোম্পানি মিলিতভাবে এই পাইপলাইন নির্মাণ করেছে।
- ২০২১ সালের সেপ্টম্বরে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে জার্মানি এটির কার্যক্রম স্থগিত রেখেছে। ফলে গ্যাস পাইপলাইনটি দিয়ে গ্যাস সরবরাহ চালু হয়নি।
- গত ২৬ সেপ্টেম্বর ২০২২ নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে অন্তর্ঘাতমূলক হামলার ঘটনা ঘটে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
২৯.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে কাজ করে থাকে?
  1. ক) MIGA
  2. খ) IFC
  3. গ) ICSID
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

- IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৮ জুন IFC এর সদস্যপদ লাভ করে। এর সদস্য সংখ্যা ১৮৬টি।

- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মাখতার ডিওপ (সেনেগাল)।

অন্যদিকে,
- ICSID : বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
- MIGA : বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IFC ওয়েবসাইট)
৩০.
কোন সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়?
  1. ক) মস্কো সম্মেলন
  2. খ) ইয়াল্টা কনফারেন্স
  3. গ) ডাম্বার্টনওকস সম্মেলন
  4. ঘ) তেহরান সম্মেলন
ব্যাখ্যা
১৯৪১ সালের ১২ জুন জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশের স্বাক্ষরে লন্ডন ঘোষণা গৃহীত হয়। একই বছরের ১৪ আগস্ট আটলান্টিক সনদ গৃহীত হয়।

- ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয়।

- ১৯৪৫ সালের ১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে অনুষ্ঠিত ইয়াল্টা কনফারেন্সে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকরের মাধ্যমে ৫১টি প্র্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩১.
নিচের কোন দেশটিতে ফ্রান্সের উপনিবেশ ছিলো?
  1. ক) ইরিত্রিয়া
  2. খ) সিয়েরা লিওন
  3. গ) টোগো
  4. ঘ) লাইবেরিয়া
ব্যাখ্যা
উল্লিখিত দেশসমূহের মধ্যে টোগো অতীতে ফ্রান্সের উপনিবেশ ছিলো।
- ১৮৪৭ সালে জার্মান মিশনারিরা সর্বপ্রথম টোগোতে প্রবেশ করে এবং উপনিবেশ স্থাপন করে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলশ্রুতিতে জার্মান শাসিত টোগো লীগ অব নেশন্সের ম্যান্ডেট অনুসারে ফ্রান্সের নিকট অর্পিত হয়।

- পরবর্তীতে, ১৯৬০ সালের ২৭ এপ্রিল টোগো ফ্রান্সের নিকট হতে স্বাধীনতা লাভ করে। টোগো সম্প্রতি কমনওয়েলথের ৫৬তম সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- ইরিত্রিয়া : ইতালির সাবেক উপনিবেশ।
- সিয়েরা লিওন : ব্রিটিশ সাবেক উপনিবেশ।
- লাইবেরিয়া : যুক্তরাষ্ট্রের সাবেক উপনিবেশ।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩২.
ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
  1. ক) উরুগুয়ে
  2. খ) পেরু
  3. গ) মেক্সিকো
  4. ঘ) গুয়েতেমালা
ব্যাখ্যা
ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকার পেরুতে বিকশিত একটি সভ্যতা। দ্বাদশ শতকে রেড ইন্ডিয়ানরা এই সভ্যতার সূচনা করে।
- পেরু, ইকুয়েডর ও মধ্য চিলি পর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিলো। ষোড়শ শতকে স্পেনিশ উপনিবেশিকদের দ্বারা ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।

- পেরুতে অবস্থিত মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন যা পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
৩৩.
‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত কে?
  1. ক) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  2. খ) জোয়ান অব আর্ক
  3. গ) মাদার তেরেসা
  4. ঘ) প্রিন্সেস ডায়না
ব্যাখ্যা
ব্রিটিশ সমাজ সংস্কারক এবং সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। তাকে আধুনিক নার্সিংয়ের পথিকৃত বলা হয়।

- ১৮৫৩-১৮৫৬ সময়ে ইংল্যান্ড, ফ্রান্স ও তুরস্কের যৌথ বাহিনী এবং রাশিয়ার মধ্যে সংঘটিত ক্রিমিয়া যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইস্তাম্বুলে অবস্থিত ব্রিটিশ মিলিটারি বেইস হাসপাতালে দায়িত্ব পালন করেন।
- বিরূপ পরিবেশে আহত সৈনিকদের পরিচর্যায় তার ভূমিকার জন্যে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন এবং লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিতি পান।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৩৪.
হামাস কোন দেশের সংগঠন?
  1. ক) লেবানন
  2. খ) সিরিয়া
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সশ্বস্ত্র সংগঠন ও রাজনৈতিক দল। শেখ আহেমেদ ইয়াসিন ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠা করেন। হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।

- হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড। হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া।

- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

(তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা)
৩৫.
রামসার কনভেনশনের বিষয়বস্তু কী?
  1. ক) ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা
  2. খ) জলাভূমির সংরক্ষণ
  3. গ) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  4. ঘ) জীবাণুঘটিত অস্ত্র নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
রামসার কনভেনশনের বিষয়বস্তু হলো জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ইরানের রামসার শহরে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়। কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর। ১৭২টি দেশ এটির অংশীদার।

- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশে দুটি রামসার সাইট রয়েছে। এগুলো হলো: সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর।

- সুন্দরবনের ৬০১,৭০০ হেক্টর ভূমিকে ১৯৯২ সালের ২১ মে রামসার সাইট ঘোষণা করা হয়। এটি ৫৬০তম রামসার সাইট

- সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গুয়ার হাওরের ৯,৫০০ হেক্টর ভূমিকে ২০০০ সালের ১০ জুলাই ১০৩১তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯২ সালে সুন্দর টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন দুটি রামসার সাইট।

(তথ্যসূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট)
৩৬.
গ্রিনহাউজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
  1. ক) আর্নেস্ট হেকেল
  2. খ) সুভনটে আরহেনিয়াস
  3. গ) লেস্টার ব্রাউন
  4. ঘ) গ্রাহাম পাউলি
ব্যাখ্যা
সুইডিশ বিজ্ঞানী সুভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে সর্বপ্রথম গ্রিনহাউজ শব্দটি ব্যবহার করেন।
- ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বায়ুমণ্ডলে আটকে থাকার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গ্রিনহাউজ শব্দটি ব্যবহৃত হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩৭.
বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কতটি দেশ শেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত?
  1. ক) ২৩টি
  2. খ) ২৪টি
  3. গ) ২৬টি
  4. ঘ) ২৭টি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন স্বাক্ষরিত হয়।
- বর্তমানে ২৩টি ইইউ এবং ৪টি নন-ইইউ দেশসহ মোট ২৭টি দেশ শেনজেন এরিয়াভুক্ত।

ইইউভুক্ত দেশগুলো হলো:
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- চেকিয়া (চেক রিপাবলিক)
- ডেনমার্ক
- এস্তোনিয়া
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- গ্রিস
¬- হাঙ্গেরি
- স্লোভেনিয়া
- ইতালি
- লাটভিয়া
- সুইডেন
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- মাল্টা
- নেদারল্যান্ডস
- স্পেন
- পোল্যান্ড
- পর্তুগাল
- স্লোভাকিয়া
- ক্রোয়েশিয়া (সর্বশেণ সদস্য-০১ জানুয়ারি ২০২৩)।

ইইউ বহির্ভূত দেশসমূহ: হলো:
- আইসল্যান্ড
- নরওয়ে
- লিচেনস্টাইন
- সুইজারল্যান্ড।স্লোভেনিয়া।

(তথ্যসূত্র: ইইউ ওয়েবসাইট)
৩৮.
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) পশ্চিম সাহারা
  2. খ) ফিলিস্তিন
  3. গ) ইসরাইল
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত।
- প্রথম বিশ্বযুদ্ধে জয়ের ফলে অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধিকারে আসে। এতে ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদিবাদী আন্দোলনের নেতা রথসচাইল্ডকে একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের সহায়তার কথা জানান। তার এই চিঠিই ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত।

- এর ৩১ বছর পর ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আল জাজিরা ও হিস্টোরি ডটকম)
৩৯.
নিচের কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়। ন্যাটোর সদরদপ্তর ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব নরওয়ের জেনস স্টলেনবার্গ

- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি। বর্তমান সদস্য সংখ্যা ৩১টি।

এগুলো হলো (প্রথম ১২টি প্রতিষ্ঠাকালীন সদস্য):

- যুক্তরাষ্ট্র
- কানাডা
- বেলজিয়াম
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- ইতালি
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পর্তুগাল
- লুক্সেমবার্গ
- ডেনমার্ক
- আইসল্যান্ড
- তুরস্ক (১৯৫২, মুসলিম দেশ)
- গ্রিস (১৯৫২)
- জার্মানি (১৯৫৫)
- স্পেন (১৯৮২)
- চেকিয়া বা চেক প্রজাতন্ত্র (১৯৯৯)
- হাঙ্গেরি (১৯৯৯)
- পোল্যান্ড (১৯৯৯)
- বুলগেরিয়া (২০০৪)
- রোমানিয়া (২০০৪)
- স্লোভাকিয়া (২০০৪)
- স্লোভেনিয়া (২০০৪)
- লিথুযানিয়া (২০০৪)
- লাটভিয়া (২০০৪)
- এস্তোনিয়া
- আলবেনিয়া (২০০৯, মুসলিম দেশ)
- ক্রোয়েশিয়া (২০০৯)
- মন্টিনিগ্রো (২০১৭)
- উত্তর মেসিডোনিয়া (২০২০)
- ফিনল্যান্ড (সর্বশেষ সদস্য ০৪ এপ্রিল ২০২৩)।

(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৪০.
কত তারিখে পৃথিবীর দিন-রাত্রি সমান থাকে?
  1. ক) ২২ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যার কারণে ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে।

অন্যদিকে,

- ২১ জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায়। ফলে এইদিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।

- ২২ ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌছায়। যার কারণে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত বিরাজ করে। উত্তর গোলার্ধে তখন বিপরীত অবস্থা বিরাজ করে।
- পৃথিবীর বার্ষিক গতির কারণে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৪১.
নিচের কোনটি রূপান্তরিত শিলা?
  1. ক) গ্রানাইট
  2. খ) চুনাপাথর
  3. গ) কয়লা
  4. ঘ) গ্রাফাইট
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড চাপ, উত্তাপ, রাসায়নিক ক্রিয়া প্রভৃতির ফলে রূপ পরিবর্তন করে যে নতুন শিলায় পরিণত হয় তা রূপান্তরিত শিলা নামে পরিচিত।

বিভিন্ন রূপান্তরিত শিলা:
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।

অন্যদিকে,

- গ্রানাইট : অন্থঃজ আগ্নেয় শিলা
- চুনাপাথর ও কয়লা : পাললিক শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
৪২.
ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতারতরঙ্গ কোন স্তরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
  1. ক) স্ট্রাটোমণ্ডল
  2. খ) মেসোমণ্ডল
  3. গ) আয়নমণ্ডল
  4. ঘ) এক্সোমণ্ডল
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের উপরের দিকে ৮০ কি.মি. থেকে ৫০০ কি.মি. পর্যন্ত স্তর হলো তাপমণ্ডল। তাপমণ্ডলের নিচের অংশকে বলা হয় আনয়মণ্ডল।
- ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৪৩.
নিচের কোনটি শীতল মরুভূমি?
  1. ক) সাহারা মরুভূমি
  2. খ) গোবি মরুভূমি
  3. গ) কালাহারি মরুভূমি
  4. ঘ) অ্যারাবিয়ান মরুভূমি
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত গোবি মরুভূমি হলো শীতল মরুভূমি।

পৃথিবীর কতগুলো শীতল মরুভূমি:
- গ্রেট বেসিন মরুভূমি (যুক্তরাষ্ট্র)
- লাদাখ মরুভূমি (ভারত)
- পাতাগোনিয়া মরুভূমি (আর্জেন্টিনা-চিলি)
- তাকলামাকান মরুভূমি (চীন)
- অ্যান্টার্কটিকা।

অন্যদিকে,
- সাহারা মরুভূমি (আফ্রিকা), কালাহারি মরুভূমি (আফ্রিকার দক্ষিনাংশ) এবং অ্যারাবিয়ান মরুভূমি (আরব উপদ্বীপ) হলো উষ্ণ মরুভূমি।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
৪৪.
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা কোনটি?
  1. ক) আইসোহেলাইন
  2. খ) আইসোথার্ম
  3. গ) আইসোহাইট
  4. ঘ) আইসোবার
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখাকে আইসোবার বলা হয়।

অন্যদিকে:

- আইসোথার্ম হলো সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা আইসোহেলাইন নামে পরিচিত।
- ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখাকে আইসোহাইট বলা হয়।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
৪৫.
নিচের কোনটি স্বল্পস্থায়ী দুর্যোগ?
  1. ক) খরা
  2. খ) টর্নেডো
  3. গ) জলোচ্ছাস
  4. ঘ) বন্যা
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে টর্নেডো একটি স্বল্পস্থায়ী প্রাকৃতিক দুর্যোগ। তবে তাণ্ডবের মাত্র্রায় টর্নেডো অত্যন্ত ভয়াবহ। টর্নেডো সৃষ্টির মুখ্য কারণ হলো স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি।

- স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়। সাধারণত স্থলভাগে সৃষ্ট ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের অধিক হলে তা টর্নেডো হিসেবে অভিহিত।

(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৪৬.
নিচের কোনটি অম্ল-ক্ষার নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) পানি
  2. খ) বেনজিন
  3. গ) মিথাইল অরেঞ্জ
  4. ঘ) ফিটকিরি
ব্যাখ্যা
যে সকল রাসায়নিক পদার্থ এসিড ও ক্ষার এর জলীয় দ্রবণে উপস্থিত থেকে বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি এসিড না ক্ষার তা নির্দেশ করে সে সকল রাসায়নিক পদার্থকে নির্দেশক বলে।
যেমন: মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোফথ্যালিন, লিটমাস পেপার ইত্যাদি।

• মিথাইল অরেঞ্জ নির্দেশকের বর্ণ হচ্ছে কমলা।
- এটি এসিডে গোলাপী এবং ক্ষারকে হলুদ বর্ণ প্রদর্শন করে।

এছাড়া,
• লিটমাস পেপার - এসিডে লাল এবং ক্ষারকে নীল বর্ণ প্রদর্শন করে।
• মিথাইল রেড - নির্দেশকের বর্ণ লাল, এসিডে লাল এবং ক্ষারকে হলুদ বর্ণ প্রদর্শন করে।
• ফেনলফথ্যালিন - নির্দেশকের বর্ণ বর্ণহীন, এসিডে বর্ণহীন এবং ক্ষারকে গোলাপী বর্ণ প্রদর্শন করে।

সূত্র: ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই।
৪৭.
ডিমের সাদা অংশে স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ -
  1. ক) ১১-১৩%
  2. খ) ৭-৯%
  3. গ) ২-৩%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- ডিমের সাদা অংশে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ প্রায় ০%
- ডিমের সাদা অংশে 'অ্যালবুমিন' নামক প্রোটিন থাকে।
- ডিমের প্রোটিনের পঞ্চাশ শতাংশই অ্যালবুমিন।
- এছাড়াও ডিমের কুসুমে আয়রন, ভিটামিন বি-২, বি-১২ এবং ডি রয়েছে। 



Source: Britannica & healthline.com
৪৮.
'বিগ রিপ' দ্বারা বুঝায় -
  1. ক) মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে।
  2. খ) মহাবিশ্ব ক্রমশ সংকুচিত হচ্ছে।
  3. গ) মহাবিশ্বের সম্প্রসারণ সর্বোচ্চ পর্যায়ে পৌছালে তা আবার সংকুচিত হবে।
  4. ঘ) মহাবিশ্বের সবকিছুই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
ব্যাখ্যা
বিগ রিপ (Big Rip):
মহাবিশ্বে অদৃশ্য শক্তির পরিমাণ যদি খুব বেশি হয়, তখন এর সম্প্রসারণের ত্বরণ আরো বেড়ে যাবে এবং এই ক্রমবর্ধমান ত্বরণ এত বেশি হবে যে মহাবিশ্বের গ্যালাক্সি থেকে শুর করে যত রকম বস্তু রয়েছে তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে ভেঙ্গে গিয়ে মৌলিক কণা ও বিকিরণে বিশ্লিষ্ট হয়ে যাবে এবং এই কণাগুলো পরস্পর থেকে অনেক দূরে সরে যাবে।

এরূপ অবস্থায় অদৃশ্য শক্তি ও সম্প্রসারণ হার অসীম হবে। মহাবিশ্ব তখন অনন্যতা বা সিঙ্গুলারিটিতে পৌছুবে এবং আমাদের এই পরিচিত মহাবিশ্বের সমাপ্তি ঘটবে। এই অনন্যতার সময় যে কোনো ধরনের বল, তা সে যতই প্রবল হোক না কেন, পদার্থের উপর তার কোনো প্রভাবই থাকবে না।
মহাবিশ্বের সবকিছুই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, একে বিগ রিপ (Big Rip) বা মহাবিচ্ছেদ নামে অভিহিত করা হয়।

সূত্র: পদার্থ বিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
ফুলারিন কী?
  1. ক) কার্বনের রূপভেদ
  2. খ) ফ্লোরিনের রূপভেদ
  3. গ) সালফারের রূপভেদ
  4. ঘ) আয়োডিনের রূপভেদ
ব্যাখ্যা
• গ্রাফাইট, হীরক, গ্রাফিন, ফুলারিন প্রভৃতি হলো কার্বনের বিভিন্ন রূপভেদ।

কার্বনের রূপভেদ
• কার্বনের একটি বিশেষ শ্রেণির রূপভেদ ফুলারিন। ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণও হলো ফুলারিন। কার্বনের রূপভেদ C60 কে বুক্‌মিনস্টার ফুলারিন বা 'বাকি বল' বলা হয়। এর আকৃতি ফুটবলের মতো।

• কার্বনের প্রধান রূপভেদ হলো গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)।
- গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়।
- যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়।

• গ্রাফিন হচ্ছে দ্বিমাত্রিক কার্বন ক্রিস্টাল যা খুব ভালো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী।
- গ্রাফিনকে গ্রাফাইট থেকে আহরণ করা হয়।

সূত্র: ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই এবং একাদশ-দ্বাদশ শ্রেণির রসায়ন ২য় পত্র (হাজারী-নাগ)
৫০.
ভয়েজার-২ মহাকাশে প্রেরণ করা হয় কত সালে?
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা
২০ আগস্ট ১৯৭৭ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভয়েজার-২ যানটি মহাকাশের উদ্দেশ্যে প্রেরণ করে।
এবং একই বছরে ৫ সেপ্টেম্বর ভয়েজার-১ প্রেরণ করা হয়। 

১ আগস্ট ২০১২ সালে ভয়েজার-১ এবং ১০ ডিসেম্বর ২০১৮ ভয়েজার-২ ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে।

সূত্র: নাসা ওয়েবসাইট
৫১.
দাঁত ও হাড়কে মজবুত করে -
  1. ক) ক্যালসিয়াম
  2. খ) নাইট্রোজেন
  3. গ) সালফার
  4. ঘ) পটাসিয়াম
ব্যাখ্যা
• ক্যালসিয়ামফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুইভাগ হচ্ছে ক্যালসিয়াম।
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে।
- দেহে পরিমাণের দিক দিয়ে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান।

• ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্যের উৎস:
- ম্যাকরেল মাছ, স্যামন মাছ, ডিমের সাদা অংশ, সয়া মিল্ক, দুধ, মাশরুম, চিজ, কমলালেবুর রস ইত্যাদি। 

(অপশনে শুধুমাত্র ক্যালসিয়াম উল্লেখ আছে, ফসফরাস নেই। তাই সঠিক উত্তর হবে ক্যালসিয়াম)

উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি ও বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?
  1. ক) সিন্যাপস
  2. খ) ডেনড্রাইট
  3. গ) অ্যাক্সন
  4. ঘ) সোমা
ব্যাখ্যা
দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ুকোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে৷ স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত৷

একটি নিউরনের দুটি অংশ থাকে৷ যথা:
i) কোষদেহ এবং
ii) প্রলম্বিত অংশ।

প্রলম্বিত অংশ দুধরনের:
i) ডেনড্রাইট এবং
ii) অ্যাক্সন।

পরপর দুটি নিউরনের সন্ধিস্থলে অর্থাৎ প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়, তাকে সিন্যাপস (Synapse) বলে।
সিন্যাপসের মধ্য দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়৷

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৩.
ফায়ার এক্সটিংগুইশারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) কার্বনডাই অক্সাইড
  3. গ) ক্লোরিন
  4. ঘ) আর্গন
ব্যাখ্যা
অগ্নি নির্বাপনের জন্য মূলত চার ধরনের এক্সটিংগুইসার ব্যবহার হয়ে থাকে।
১. ওয়াটার টাইপ এক্সটিংগুইসার
2. ফোম টাইপ এক্সটিংগুইসার
3. গ্যাস টাইপ এক্সটিংগুইসার
4. পাউডার টাইপ এক্সটিংগুইসার

তার মধ্যে গ্যাস টাইপ এক্সটিংগুইসারে কার্বনডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়।
৫৪.
কোন ডেটা ট্রান্সমিশন মোড ওয়ান টু ওয়ান (1 to 1) মোড হিসেবে পরিচিত?
  1. ক) ইউনিকাস্ট
  2. খ) মাল্টিকাস্ট
  3. গ) ব্রডকাস্ট
  4. ঘ) অ্যানিকাস্ট
ব্যাখ্যা
ইউনিকাস্ট (Unicast):
- ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোডও বলা হয়।
- ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
- এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত।

ব্রডকাস্ট (Broadcast mode):
এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে।
- ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে।
- রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

মাল্টিকাস্ট (Multicast mode):
- মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে।
- মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে।
- ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

অ্যানিকাস্ট (Anycast)
- যে ডাটা ট্রান্সমিশনে ডাটাসমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে যেকোন একটি গন্তব্যে গমন করে, তাকে অ্যানিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে।
- অ্যানিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোড হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৫.
'কমিউনিটি ক্লাউড' কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) পাবলিক ক্লাউড
  2. খ) প্রাইভেট ক্লাউড
  3. গ) হাইব্রিড ক্লাউড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা -

পাবলিক ক্লাউড: এই ধরণের সেবা জনসাধারনের জন্য উন্মুক্ত থাকে। সেবাদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন অফিস বা, অবস্থানের পাবলিক ক্লাউড অবস্থিত থাকে যেখানে ইউজারডের কোন নিয়ন্ত্রণ থাকে না। পাবলিক ক্লাউডে পাবলিক এপ্লিকেশন, স্টোরেজ, এবং অন্যান্য রিসোর্সসমূহ উন্মুক্ত থাকে। যেমন- এমাজন ওয়েব সার্ভিস। যেমন: Amazon Web Services.

প্রাইভেট ক্লাউড: এককভাবে কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন কোন ক্লাউড সার্ভিস যখন প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী বা, তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতিষ্ঠানের ভেতরে অথবা, বাহিরে কোথাও হোস্টিং করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়।

মিশ্র বা হাইব্রিড ক্লাউড: দুই বা ততোধিক ক্লাউড যেমন- পাবলিক ও প্রাইভেট ক্লাউড সম্মিলিতভাবে তাদের নিজস্বতা বজায় রেখে যখন রিসোর্স শেয়ার করে তখন তাকে মিশ্র ক্লাউড বলা হয়। যেমন- কমিউনিটি ক্লাউড

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৬.
'https://www.google.com/home' প্রদত্ত URL এ ডিরেক্টরি পাথ কোনটি?
  1. ক) https
  2. খ) google
  3. গ) .com
  4. ঘ) home
ব্যাখ্যা
• 'https://www.google.com/home' প্রদত্ত URL এ https হচ্ছে ওয়েব প্রোটোকল, www.google.com হচ্ছে ডোমেইন নেম, home হচ্ছে ডিরেক্টরি পাথ।

• ইউআরএল (URL):
কোনো ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (Uniform/ Universal Resource Locator) হলো ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি URL এ থাকে-
১. ওয়েব প্রোটোকল
২. ওয়েব সার্ভারের নাম
৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডারের নাম/ পাথ
৪. HTML ফাইলের নাম

• ওয়েব প্রোটোকল: http (Hypertext Transfer Protocol) প্রটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগের নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

• ওয়েব সার্ভার: সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে এ ওয়েবসাইটটি আছে।

• সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডার নাম/ পাথ: সার্ভারের মধ্যে ওয়েবপেজগুলো যে ডিরেক্টরিতে আছে ওয়েব ব্রাউজার এ ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খোলে প্রদর্শন করে।

• HTML ফাইল নাম: html ফাইল হলো নির্দিষ্ট কোনো পেইজ।
- .html হলো ফাইলটির এক্সটেনশন।  
- ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হলো html.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৭.
নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়?
  1. ক) 101
  2. খ) 367
  3. গ) 452
  4. ঘ) 681
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- 0, 1, 2, 3, 4, 5, 6, 7.
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। যেমন- 101, 367, 452 কিন্তু 681 অক্টাল সংখ্যা নয় কারণ 8 অঙ্কটি অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৮.
ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) সাইটোগ্রাফি
  2. খ) ক্রিস্টালোগ্রাফি
  3. গ) স্টেনোগ্রাফি
  4. ঘ) ক্রিপ্টোগ্রাফি
ব্যাখ্যা
ক্রিপটোগ্রাফি
- ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে ক্রিপটোগ্রাফি বলে।
- ক্রিপ্টোগ্রাফি হ'ল কয়েকটি কোডের মাধ্যমে সুরক্ষিত ডেটা এবং যোগাযোগের সঞ্চারিত করার পদ্ধতি যা কেবলমাত্র ভাগ্যবান ব্যক্তিই সঞ্চারিত প্রকৃত তথ্য সম্পর্কে জানতে পারে।
- প্রক্রিয়া এই ফর্ম তথ্য জন্য অননুমোদিত অ্যাক্সেসযোগ্যতা বাধা দেয়। সুতরাং, পরিষ্কারভাবেই নামটি ইঙ্গিত করে যে 'ক্রিপ্ট' 'লুকানো' লেখার সাথে বোঝায়। - ক্রিপ্টোগ্রাফিতে তথ্যের এনকোডিং গাণিতিক অনুমান এবং অ্যালগরিদম হিসাবে বর্ণিত কয়েকটি গণনা অনুসরণ করে।
- এনকোডড ডেটা এমনভাবে সংক্রমণ করা হয় যাতে এটি মূল ডেটা খুঁজে পাওয়া শক্ত করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫৯.
কম্পিউটারের গাণিতিক কার্যক্রম সম্পাদন করে কোনটি?
  1. ক) এ.এল.ইউ
  2. খ) কন্ট্রোল ইউনিট
  3. গ) রেজিস্টার
  4. ঘ) বায়োস
ব্যাখ্যা
• কম্পিউটার সিপিইউ এর Arithmetic Logic Unit (ALU) গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে।

• সিপিইউ:
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)

• গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- আবার কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
'স্মার্টফোন' এক ধরনের -
  1. ক) অ্যানালগ কম্পিউটার
  2. খ) হাইব্রিড কম্পিউটার
  3. গ) মাইক্রোকম্পিউটার
  4. ঘ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটার
- ডিজিটাল কম্পিউটারের মধ্যে সবচেয়ে আকারে ছোট এবং সস্তা কম্পিউটার হচ্ছে মাইক্রোকম্পিউটার।
- মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার। 

মাইক্রোকম্পিউটারের শ্রেণিবিভাগ:
বিভিন্ন কম্পিউটারের নাম -
১। পামটপ কম্পিউটার (Palmtop Computer) বা পিডিএ (PDA)
২। ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer)
৩। নােটবুক কম্পিউটার (Notebook Computer)
৪। ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer); ইত্যাদি।

এছাড়া ট্যাবলেট পিসি (Tablet PC), ফ্যাবলেট (Phablet), স্মার্টফোন (Smartphone) ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
৪টি ইনপুট লাইন বিশিষ্ট এনকোডারে সর্বাধিক কতটি ইনপুট ১ হতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
এনকোডার:
- এনকোডার হলো এক ধরনের সমবায় সার্কিট যা কোন ডেটা, সিগন্যাল বা সংকেতকে ডিজিটাল সিস্টেমে বোধগম্য কাঙ্ক্ষিত কোন কোডে পরিবর্তন করে।
- এটি দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।
- এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক ইত্যাদি কোডে পরিণত করা যায়।
- সেজন্য ইনপুট ব্যবস্থায় কী-বোর্ডের সঙ্গে এনকোডার যুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?

সমাধান:
এখান,
A ∪ B = {a, b, 1, 2} ∪ {a}
= {a, b, 1, 2}

আবার,
(A ∪ B) ∩ C = {a, b, 1, 2} ∩ {a, b}
= {a, b}

(A ∪ B) ∩ C এর উপাদান সংখ্যা, n = 2
∴ (A ∪ B) ∩ C এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4
৬৩.
দুইটি ধনাত্নক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল ৪৮। তাদের পার্থক্য ২ হলে বড় সংখ্যাটি কত? 
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্নক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল ৪৮। তাদের পার্থক্য ২ হলে বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে x ও (x + 2)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
বা, x(x + 2) = 48
বা, x2 + 2x - 48= 0
বা, x2 + 8x - 6x - 48 = 0
বা, x(x + 8) - 6 ( x + 8) = 0
বা, (x + 8)(x - 6) = ০
∴ x = - 8 , 6

ছোট সংখ্যাটি = 6 
বড় সংখ্যাটি = 6 + 2 = 8
৬৪.
216(√6)- 2x = 1 হলে x এর মান কত?
  1. ক) - 3
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 216(√6)- 2x = 1 হলে x এর মান কত?

সমাধান: 
216(√6)- 2x = 1
বা, (√6)- 2x = 1/216
বা, (√6)- 2x = 1/(√6)6
বা, (√6)- 2x = (√6)- 6
বা, - 2x = - 6
∴ x = 3
৬৫.
বার্ষিক মুনাফা ১৩% থেকে হ্রাস পেয়ে ৯% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৬০০ টাকা হ্রাস পাবে?
  1. ক) ১৫৫০০ টাকা
  2. খ) ১৪০০০ টাকা
  3. গ) ১৫০০০ টাকা
  4. ঘ) ১৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ১৩% থেকে হ্রাস পেয়ে ৯% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৬০০ টাকা হ্রাস পাবে?

সমাধান:
ধরি, 
আসল = P
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (১৩ - ৯)% = ৪%
মুনাফার হার, r = ৪% = ৪/১০০
সময়, n = ১ বছর

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = (৬০০ × ১০০)/(৪ × ১)
∴ P = ১৫০০০

∴ আসল = ১৫০০০ টাকা।
৬৬.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) ১/৪
  2. খ) ৩/৪
  3. গ) ১২/১৩
  4. ঘ) ১/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান:
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।

∴ হরতন হওয়ার সম্ভাবনা = ১৩/৫২ = ১/৪
হরতন না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৪
= (৪ - ১)/৪
= ৩/৪
-------------------------
তাস সম্পর্কিত অন্যান্য তথ্য:
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪ টি করে।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = ২৬ টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি।
৬৭.
বৃত্তে অর্ন্তলিখিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 মিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 30π
  2. খ) 16π
  3. গ) 32π
  4. ঘ) 36π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অর্ন্তলিখিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 মিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

চিত্র হতে পাই,
ABCD বর্গের পরিসীমা = 32 মিটার
ABCD বর্গের এক বাহু = 32/4 মিটার = 8 মিটার 

এখন,
কর্ণ = ব্যাস = বাহু × √2
∴ ব্যাস= 8√2 মিটার
ব্যাসার্ধ = (8√2)/2 মিটার = 4√2 মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(4√2)2 = 32π
৬৮.
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৭ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ = (২৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ৩০ কি.মি./ঘণ্টা

৩০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/৩০ ঘণ্টা
= ২ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ = (২৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি. /ঘণ্টা

২০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/২০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা
৬৯.
দুটি সংখ্যার সমষ্টি 16 এবং তাদের গুণফল 63 হলে সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?
  1. ক) 1/63
  2. খ) 16/63
  3. গ) 63/16
  4. ঘ) 2/63
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি 16 এবং তাদের গুণফল 63 হলে সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাদ্বয় a ও b
প্রশ্নমতে,
a + b = 16
ab = 63

এখন,
1/a + 1/b = (b + a)/ab
= (a + b)/ab
= 16/63
৭০.
x2 < 11x - 30 অসমতাটির সমাধান কত?
  1. ক) 2 < x < 5
  2. খ) 6 < x < 11
  3. গ) 2 < x < 3
  4. ঘ) 5 < x < 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 < 11x - 30 অসমতাটির সমাধান কত? 
x2 - 11x + 30 < 11x - 11x + 30 - 30
x2 - 11x + 30 < 0
(x - 5)(x - 6) < 0

অসমতাটি সত্য হবে যদি x - 5 > 0 এবং x - 6 < 0 হয়।
x - 5 > 0
বা, x > 5
x - 6 < 0
বা, x < 6
x > 5 এবং x < 6 অর্থাৎ x এর মান 5 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট হবে।
অসমতাটি সত্য হবে যদি 5 < x < 6 হয়।
অসমতাটির সমাধানঃ 5 < x < 6

আবার,
অসমতাটি সত্য হবে যদি x - 5 < 0 এবং x - 6 >0 হয়।
x - 5 < 0
বা, x < 5

x - 6 > 0
বা, x > 6
x < 5 এবং x > 6 অর্থাৎ  5 এর চেয়ে ছোট এবং 6 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 5 < x < 6
৭১.
একজন ব্যাবসায়ী ৬০০০ টাকার পণ্য ক্রয়করে অর্ধেক পণ্য ১০% লাভ বিক্রয় করলো। মোট শতকরা ২৫% লাভে করতে হলে বাকি পণ্যগুলো কত টাকায় বিক্রয় করতে হবে? 
  1. ক) ৩৮০০ টাকা 
  2. খ) ৪০০০ টাকা 
  3. গ) ৪২০০ টাকা 
  4. ঘ) ৪৪০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাবসায়ী ৬০০০ টাকার পণ্য ক্রয়করে অর্ধেক পণ্য ১০% লাভ বিক্রয় করলো। মোট শতকরা ২৫% লাভে করতে হলে বাকি পণ্যগুলো কত টাকায় বিক্রয় করতে হবে? 

সমাধান:
২৫% লাভে 
বিক্রয়মূল্য = ৬০০০ × (১২৫/১০০)
= ৭৫০০ টাকা 

৩০০০ টাকার পণ্যের ১০% লাভে বিক্রয়মূল্য = ৩০০০ × ১১০/১০০
= ৩৩০০ টাকা 

বাকি ৩০০০ টাকার পণ্যের বিক্রয়মূল্য = (৭৫০০ - ৩৩০০) টাকা 
= ৪২০০ টাকা 
৭২.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. ক) 8 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?


সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
৭৩.
কোনো সমান্তর ধারার 14 তম পদ -16 হলে ধারাটির প্রথম 27 টি পদের সমষ্টি কত?
  1. ক) - 428
  2. খ) - 432
  3. গ) - 430
  4. ঘ) - 434
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 14 তম পদ -16 হলে ধারাটির প্রথম 27 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
সমান্তর ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d

সমান্তর ধারার 14 তম পদ - 16 হলে, 

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
a + (14 - 1)d = - 16
বা, a + 13d = - 16

প্রথম 27 টি পদের সমষ্টি = (27/2){2a + (27 - 1)d}
= (27/2)(2a + 26d)
= (27/2) × 2(a + 13d)
= 27 × (- 16)
= - 432
৭৪.
যদি ৭ + ২ = ৫৯, ৫ + ৩ = ২৮, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?
  1. ক) ১৮
  2. খ) ৬
  3. গ) ৩৯
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৭ + ২ = ৫৯, ৫ + ৩ = ২৮, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৭ + ২ = (৭ - ২) এবং (৭ + ২) = ৫৯,
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৩ + ২ = (৩ - ২) এবং (৩ + ২) = ১৫
এবং ৬ + ৩ = (৬ - ৩) এবং (৬ + ৩) = ৩৯
৭৫.
কোনো মাসের ৪ তারিখ মঙ্গলবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মাসের ৪ তারিখ মঙ্গলবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?


সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।

৪ তারিখ = মঙ্গলবার
৩ তারিখ = সোমবার 
২ তারিখ = রবিবার 
১ তারিখ =  শনিবার 

ঐ মাসের ২৯ তারিখ শনিবার 
ঐ মাসের ৩০ তারিখ রবিবার
৭৬.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 

নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩

৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।

নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
      = ২ × ১৮
      = ৩ × ১২
      = ৪ × ৯
      = ৬ × ৬
  
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬,
= ৯টি
৭৭.
যদি ANXIOUS দিয়ে AUOIXNS বোঝায়, তাহলে ARCHIVE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) AIHVCRE
  2. খ) AVIHRCE
  3. গ) AHVICRE
  4. ঘ) AVIHCRE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ANXIOUS দিয়ে AUOIXNS বোঝায়, তাহলে ARCHIVE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
এখানে প্রথম বর্ণ ও শেষের বর্ণটি একই অবস্থানে রয়েছে। 
বাকি বর্ণ গুলো বিপরীত ক্রমে বসেছে। 
ANXIOUS - AUOIXNS
ARCHIVE - AVIHCRE
৭৮.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
১ম চিত্রে উপরের উপাদানটি সংখ্যায় কমে ২য় চিত্রে নিচের উপাদানে পরিণত হয়।
১ম চিত্রে নিচের উপাদানটি সংখ্যায় বেড়ে ২য় চিত্রেউপরের উপাদানে পরিণত হয়।

এই নিয়ম অনুসারে অপশন খ সঠিক উত্তর 
৭৯.
একজন পুরুষকে পরিচয় করিয়ে দিয়ে একজন মহিলা বললেন, 'সে আমার মায়ের মায়ের একমাত্র ছেলের ছেলে।' পুরুষটি মহিলার কী হয়?
  1. ক) মামা
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) খালু
ব্যাখ্যা
একজন পুরুষকে পরিচয় করিয়ে দিয়ে একজন মহিলা বললেন, 'সে আমার মায়ের মায়ের একমাত্র ছেলের ছেলে।' পুরুষটি মহিলার কী হয়?

সমাধান: 
মহিলার মায়ের মা হলো মহিলাটির নানি 
নানির একমাত্র ছেলে হলো তার মামা 
মামার ছেলে হলো তার মামাতো ভাই 
প্রশ্নে শুধু ভাই উল্লেখ আছে। 
তাই সঠিক উত্তর : ভাই 
৮০.
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন শব্দটি প্রথমে আসবে?
Blue, Bold, Blog, Blur, Blow
  1. ক) Bold 
  2. খ) Blog
  3. গ) Blue 
  4. ঘ) Blur
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন শব্দটি প্রথমে আসবে? 
Blue, Bold, Blog, Blur, Blow

সমাধান: 
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে আমরা পাই 
- Blog
- Blow
- Blu
- Blur
- Bold 
৮১.
প্রদত্ত চিত্রে 2 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি রয়েছে? 
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে 2 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি রয়েছে? 


সমাধান: 
2 এর পাশাপাশি অবস্থান করছে = 1, 3, 4, 6
2 এর বিপরীত পাশে অবস্থান করছে = 5
৮২.
কোন সংখ্যার (২৫/২)% সমান ১০০?
  1. ক) ৬০০
  2. খ) ৬৫০
  3. গ) ৭৫০
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (২৫/২)% সমান ১০০ ?

সমাধান:  
x এর (২৫/২)% = ১০০
⇒ x এর ২৫/(২ × ১০০) = ১০০
⇒ x/৮ =১০০
∴ x  = ৮০০
৮৩.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) পরিতোষিক
  2. খ) পারিতোষিক 
  3. গ) পারীতোসিক
  4. ঘ) পারিতসিক
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো: পারিতোষিক 

পারিতোষিক শব্দের অর্থ হলো:
১. সন্তুষ্ট হয়ে যা দান করা হয় 
২. ইনাম 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৮৪.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা

মোট ত্রিভুজ আছে = 1, 4, 5, 56, 1234
মোট ত্রিভুজ = 5টি 
৮৫.
রাফি তার বাড়ির দক্ষিণে 50 মিটার গিয়ে, সে বাম দিকে মোড় নেয় এবং আরও 20 মিটার যায়। তারপর, উত্তর দিকে ঘুরে, সে 30 মিটার যায় এবং তারপর তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে এখন কোন দিকে হাঁটছে?
  1. ক) উত্তর -পূর্ব
  2. খ) উত্তর- পশ্চিম
  3. গ) দক্ষিণ-পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
রাফি তার বাড়ির দক্ষিণে 50 মিটার গিয়ে, সে বাম দিকে মোড় নেয় এবং আরও 20 মিটার যায়। তারপর, উত্তর দিকে ঘুরে, সে 30 মিটার যায় এবং তারপর তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে এখন কোন দিকে হাঁটছে?

সমাধান: 
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D 
D থেকে A এর দিকে হাঁটা শুরু করবে। 
তথ্য অনুসারে চিত্র অঙ্কনের পর বুঝা যায় উত্তর- পশ্চিম দিকে হাঁটা শুরু করবে। 

৮৬.
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ 
৮৭.
মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।- কবিতাটির রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা
জন্মেছি এই দেশে
- সুফিয়া কামাল---সংকলিত (সুফিয়া কামাল)   

অনেক কথার গুঞ্জন শুনি
অনেক গানের সুর
সবচেয়ে ভাল লাগে যে আমার
‘মাগো’ ডাক সুমধুর।

আমার দেশের মাঠের মাটিতে
কৃষাণ দুপুরবেলা
ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার
সুর লয়ে করে খেলা।

মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।

এই বাংলার আকাশ-বাতাস
এই বাংলার ভাসা
এই বাংলার নদী, গিরি-বনে
বাঁচিয়া মরিতে আশা।

শত সন্তান সাধ করে এর
ধূলি মাখি সারা গায়
বড় গৌরবে মাথা উচু করি
মানুষ হইতে চায়।

--------------------
• জননী সাহসিকা হিসেবে পরিচিত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি।
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।

তার রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা৷
- একাত্তরের ডায়েরী৷

উৎস: বাংলা সাহিত্য অষ্টম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮.
‘ফটিক’ চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথের কোন ছোট গল্পে?
  1. ক) বলাই
  2. খ) সমাপ্তি
  3. গ) পোস্টমাস্টার
  4. ঘ) ছুটি
ব্যাখ্যা
• ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি ছোটগল্প।
- এটি ১২৯৯ বঙ্গাব্দের পৌষ মাসে রচিত। এবং ১৮৯২ সালে 'সাধনা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- ছোট গল্পটির নায়ক বালক ‘ফটিক’, তাকে ঘিরেই গল্প বিকাশিত হয়েছে।

• বালকদিগের সর্দার ফটিক প্রকৃতি লালিত এক বালক, স্বভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে নিজেকে বিচ্ছিন্ন ভাবে। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে। সে সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। অবশেষে এক বর্ষাস্নাত দিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে। প্রচন্ড জ্বর বিকার গ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। সে মামার কাছে বাড়ি যাবার বায়না ধরলে তিনি জানান পূজার ছুটিতে বাড়ি যাবেন। বিকারের ঘোরে সে কথা বলতে থাকে। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে, ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, “মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।”
এ ছুটি চিরকালের ছুটি।

উৎস: ছুটি (ছোট গল্প) রবীন্দ্রনাথ ঠাকুর।
৮৯.
‘বাজার’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফরাসি
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
• বাজার; উচ্চরণ  / বাজার্/
- ফারসি শব্দ।
অর্থ: পণ্য কেনা বেচার নির্দিষ্ট স্থান, জনসমাগের ফলে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বংলা অভিধান।
৯০.
নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য কোন বিরামচিহ্নটি ব্যবহৃত হয়?
  1. ক) কমা
  2. খ) বিন্দু চিহ্ন
  3. গ) উদ্ধৃতি চিহ্ন
  4. ঘ) কোলন চিহ্ন
ব্যাখ্যা
• উদ্ধৃতি চিহ্ন দুই প্রকার। যথা: একক উদ্ধৃতি চিহ্ন এবং জোড় উদ্ধৃতি চিহ্ন।

উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য  উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।
৪. বাক্যে কোনো শব্দ বা বিষয়কে গুরুত্ব দিতে কিংবা গুরুত্ব প্রকাশ করতে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯১.
চর্যাপদের প্রথম পদ কোনটি?
  1. ক) কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
  2. খ) হাতের কাঙ্কণ মা লোউ দাপন।
  3. গ) আন চাহন্তে আন বিনধা।
  4. ঘ) বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ।
ব্যাখ্যা
• চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা।

পদ - ১
কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ
লূই ভণই গুরু পূছিহ জাণ।।

(আধুনিক বাংলায় রূপান্তর)

কায়া তরুর মত, পাঁচটি তার ডাল
চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে।।
দৃঢ় করে নাও, মহাসুখ পরিণাম
কবি লুই বলেছে, গুরুকে জিজ্ঞেস করে জান।।

এছাড়া,
• চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬টি। এগুলো হলো:
- আপণা মাংসেঁ হরিণা বৈরী ( ভুসুকুপা, ৬ নং পদ)।
- দুহিলা দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
- হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)।
- হাড়িতে ভাত নাহি নিতি আবেশী ( ঢেণ্ডণপা,৩৩ নং পদ)।
- বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা,৩৯ নং পদ)।
- আন চাহন্তে আন বিনধা (কাঙ্কণপা, ৪৪ নং পদ)।


উৎস :বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২.
‘নারীশক্তি’ পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) ডা. লুৎফর রহমান
  4. ঘ) সেলিনা পারভীন
ব্যাখ্যা
• নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক - ডা. লুৎফুর রহমান।

'নারীশক্তি' পত্রিকা
কলকাতায় মোহাম্মদ লুৎফর রহমান পতিতা নারীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে ‘নারীতীর্থ’ (১৯২২) নামে একটি সংগঠন গড়ে তোলেন।
- এ সংগঠনের কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন  বেগম রোকেয়া (১৮৮০-১৯৩৬)।
-  লুৎফর রহমান ছিলেন এর সম্পাদক।
- ‘নারীতীর্থ’- সংগঠনের মুখপত্র 'নারীশক্তি' পত্রিকাটি মোহাম্মদ লুৎফর রহমান -এর সম্পাদনায় প্রকাশিত হতো বাংলা ১৩২৯ সনে।
- এ মাসিক পত্রিকাটির মোট ছয়টি সংখ্যা প্রকাশ হয়েছিলো।

অন্যদিকে,
- বেগম রোকেয়া সম্পাদিত পত্রিকা ‘বেগম’।
- ‘শিলালিপি সেলিনা’ পারভীন সম্পাদিত পত্রিকা।

উৎস: বাংলাপিডিয়া।
৯৩.
‘আড়াই বছর বয়স মাত্র তার’- বাক্যে ‘আড়াই’ শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) বিশেষণ
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
• ‘আড়াই বছর বয়স মাত্র তার’- বাক্যে ‘আড়াই’ শব্দটি পরিমাণ-মাত্রাবাচক বিশেষণ

বিশেষণ পদ:
বিশেষণ হলো সেই শব্দশ্রেণি যা অন্য শব্দের অর্থকে বিশাদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশাদ হয়। বিশেষণ যখন কোনো কিছুর পরিমাণ, সংখ্যা, সম্বন্ধ ইত্যাদি প্রকাশ করে তখন শব্দের অর্থ সীমিত হয়ে যায়।
যেমন:
- দুষ্টু ছেলেটি দৌড়ে পালালো।
- অভিজ্ঞ উনিই ব্যাপারটা বুঝবেন।
- গাড়িটা বেশ জোরে চলছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৯৪.
‘উচ্ছেদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উৎকট
  2. খ) উৎপাটন
  3. গ) কোপন
  4. ঘ) উত্তুঙ্গ
ব্যাখ্যা
• ‘উচ্ছেদ’ শব্দের সমার্থক শব্দ: বিনাশ, উৎপাটন, উৎখাত, উচ্ছেদন, নির্মূল, মূলোৎপাটন, সমুৎপাটন, সমুৎসাদন, সমুচ্ছেদ, উৎসাদন, স্থানচ্যুতি।

অন্যদিকে,
‘উঁচু’ শব্দের সমার্থক শব্দ: উচ্চ, উত্তুঙ্গ, তুঙ্গ, সমুচ্চ, অত্যুচ্চ, সমুন্নত, সমুচ্চ, প্রোন্নত, আকাশ-ছোঁয়া, গগনচুম্বী, গগনস্পর্শী, আকাশচুম্বী, অভ্রভেদী।
‘উগ্র’ শব্দের সমার্থক শব্দ হলো: কোপন, প্রচণ্ড, তীব্র, প্রখর, উৎকট, কঠোর, রুক্ষ, রূঢ়, চণ্ড, উচ্চণ্ড, গোঁয়ার , জেদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৫.
আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  1. ক) নরকে লাল গোলাপ
  2. খ) কী চাহ শঙ্খচিল
  3. গ) বর্ণচোর
  4. ঘ) বকুলপুরের স্বাধীনতা
ব্যাখ্যা
'নরকে লাল গোলাপ' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক:
- মায়াবী প্রহর,
- মরক্কোর জাদুঘর,
- সংবাদ শেষাংশ,
- ধন্যবাদ ইত্যাদি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ভোরের নদীর মোহনায় জাগরণ,
- মানচিত্র,
- লেলিহান পান্ডুলিপি,
- নিখোঁজ সনেটগুচ্ছ,
- সূর্য জ্বালার স্বপ্ন ইত্যাদি।

অন্যদিকে
- 'বর্ণচোর', ‘বকুলপুরের স্বাধীনতা’ ও ‘কী চাহ শঙ্খচিল’- মমতাজ উদ্দিন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯৬.
কোন কবি কে ‘নাগরিক কবি’ বিশেষণে অভিহিত করা হয়?
  1. ক) মনিক দত্ত
  2. খ) মুকুন্দরাম চক্রবর্তী
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায় গুণাকরকে মধ্যযুগের/বাংলা সাহিত্যের প্রথম ‘নাগরিক কবি’ বিশেষণে অভিহিত করা হয়।
- উল্লেখ্য, আধুনিক যুগের নাগরিক কবি হলেন শামসুর রাহমান। 

ভারতচন্দ্র রায়গুণাকর:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দেন।
-  ভারতচন্দ্র রায়গুণাকরকে  মধ্যযুগের 'শেষ বড় কবি' বলা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭.
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন কোন গুলো?
  1. ক) ট, ঠ, ড, ঢ
  2. খ) চ, ছ, জ, ঝ
  3. গ) ক, খ, গ, ঘ
  4. ঘ) ত, থ, দ, ধ
ব্যাখ্যা
• স্পৃষ্ট ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাপ্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।

- উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা :
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৯৮.
‘সমৃদ্ধ’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. ক) সংস্কৃত
  2. খ) খাঁটি বাংলা
  3. গ) বিদেশি
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা
• সংস্কৃত বা তৎসম উপসর্গ ‘সম’ যোগে সম্যকরূপ অর্থে - সমৃদ্ধ শব্দটি গঠিত।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

- [বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৯৯.
‘যমের দোসর’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. ক) ভয়ানক লোক
  2. খ) অশান্তি
  3. গ) বৃহৎ পরিবার
  4. ঘ) বড়ো চোর
ব্যাখ্যা
• ‘যমের দোসর’ বাগ্‌ধারার অর্থ - ভয়ানক লোক
এছাড়া,
‘রাবণের গুষ্টি’  বাগ্‌ধারাটির অর্থ - বৃহৎ পরিবার।
‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারার অর্থ - বড়ো চোর।
‘রাবণের চিতা‘ বাগ্‌ধারার অর্থ - অশান্তি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১০০.
‘Vagrant’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) শিরাবিন্যাস
  2. খ) অসম
  3. গ) ভবঘুরে
  4. ঘ) প্রতিপাদন
ব্যাখ্যা
• Vagrant  শব্দের বাংলা পরিভাষা- ভবঘুরে

অন্যদিকে,
Variable শব্দের বাংলা পরিভাষা- অসম/ চল/ পরিবর্তনীয়। 
Venation শব্দের বাংলা পরিভাষা- শিরাবিন্যাস। 
Verification শব্দের বাংলা পরিভাষা- প্রতিপাদন।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Whirling/ Rotation শব্দের বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।
Valuation শব্দের বাংলা পরিভাষা- মাননির্ণয়/ মূল্যনির্ধারণ। 
'Vibration' শব্দের বাংলা পরিভাষা- স্পন্দন।
Ventilated শব্দের বাংলা পরিভাষা- বাতায়িত।
Ventilation শব্দের বাংলা পরিভাষা- বায়ুচলন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০১.
মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোটগল্প কোনটি?
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) নিষিদ্ধ লোবান
  3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ঘ) রেইনকোট
ব্যাখ্যা
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোটগল্প।
• রেইনকোট ছোটগল্পটিতে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকলেও একটি মূলত প্রতীকী গল্প ৷
• ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
• মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম - তারই ব্যঞ্জণাময় প্রকাশ ঘটেছে এ গল্পে৷
• এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। 
• 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

• এই গ্রন্থে পাঁচটি গল্প সংকলিত হয়েছে: 
- প্রেমের গপ্পো,
- ফোঁড়া,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- কান্না,
- রেইনকোট।

অন্যদিকে,
- ‘চিলেকোঠার সেপাই’ আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ।
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ শৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধি বিষয়ক কাব্যনাট্য।
- ‘নিষিদ্ধ লোবান‘ মুক্তিযুদ্ধের পেক্ষাপটে সৈয়দ শামসুল হক রচিত অন্যতম একটি উপন্যাস।

উৎস: সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ডবই ও বাংলাপিডিয়া।
১০২.
বুদ্ধদে বসু রচিত ‘কঙ্কাবতী’ কাব্যগ্রন্থের প্রধান বিষয় কী?
  1. ক) সামাজিক কুসংস্কার
  2. খ) বিরহ
  3. গ) নারী জাগরণ
  4. ঘ) প্রেম
ব্যাখ্যা
‘কঙ্কাবতী’ বুদ্ধদেব বসুর তৃতীয় কাব্যগ্রন্থ।
- এই কাব্যের কবিতাগুলির রচনাকাল ১৯২৯-৩৪ এবং প্রধান বিষয় প্রেম
- সংগীতময় ভাষা এবং উচ্চারণের সংক্ষেপের জন্য কাব্যগ্রন্থটি সমকালে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। 

------------
- বুদ্ধদেব বসু একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন।
- বাংলা কাব্যের পঞ্চপান্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।

বুদ্ধদেব বসুর গল্প:
- ‘অভিনয়, অভিনয় নয়’,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।

বুদ্ধদেবের উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৩.
Among them, which idiom refers to 'living being with human emotions'?
  1. ক) From head to toe
  2. খ) From Cradle to grave
  3. গ) Heart and soul
  4. ঘ) Flesh and blood
ব্যাখ্যা
• Flesh and blood

English Meaning: living being with human emotions or frailties / people.
Bangla Meaning: রক্তমাংসের মানুষ / শরীর

Ex. Sentence: How can a man of flesh and blood tolerate such ill treatment?
Bangla Meaning: দেহে রক্ত আছে এমন মানুষ কিভাবে এই অপমান সহ্য করতে পারে?

অন্য অপশন গুলোর মধ্যে - 

• From head to toe (or foot)
English Meaning: completely covering your body.
Bangla Meaning: আপাদমস্তক

• From cradle to grave
English Meaning: from the beginning until the end of life.
Bangla Meaning: একজনের সম্পূর্ণ জীবনকাল / দোলনা থেকে কবর পর্যন্ত

• Heart and soul
English Meaning: the whole of one's energy and passion / completely.
Bangla Meaning: সর্বান্তঃকরণে / সম্পূর্ণরূপে / গভীরভাবে

Source: Live MCQ Lecture.
১০৪.
The adjective form of the word 'Pathology' is-
  1. ক) Pathological
  2. খ) Pathologist
  3. গ) Pathologist
  4. ঘ) Pathologious
ব্যাখ্যা
• Pathology (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
- এর adjective form হচ্ছে -Pathological 

Pathological:
English Meaning: Of or caused by disease.
Bangla Meaning: রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক।

Other Forms: 
- Pathology (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
- Pathologist (noun) রোগবিজ্ঞানী।
- Pathologically (adverb).

Source: Live MCQ Lecture.
১০৫.
Nazrul is the most intelligent of all poets. (Make it Comparative)
  1. ক) Nazrul is more intelligent than all other poets.
  2. খ) No other poet is as intelligent as Nazrul.
  3. গ) Nazrul is intelligent than most other poets.
  4. ঘ) Nazrul is intelligent than any other poets.
ব্যাখ্যা
• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 
- সুতরাং নিয়মানুযায়ী - Nazrul is more intelligent than all other poets - এই বাক্যটি সঠিক।
১০৬.
The antonym of the word 'Default' is -
  1. ক) Inaction
  2. খ) Omission
  3. গ) Compliance
  4. ঘ) Failure
ব্যাখ্যা
Default (noun) [uncountable noun]

English Meaning: A failure to do something that you legally have to do, such as pay a debt.
Bangla Meaning: অনুপ্রস্থান; অভাব: to win a case/game by default, অন্যপক্ষের অনুপ্রস্থানহেতু জয়লাভ।

Synonyms: Failure (ব্যর্থতা), Inaction (নিষ্ক্রিয়তা), Omission (কর্তব্য সম্পন্ন না-করা), Delinquency (ত্রুটি), Dereliction (পরিত্যাগ)।
Antonyms: Compliance (প্রতিপালন), Discharge (দায়িত্বপালন), Fulfillment (পরিপূর্ণতা), Docility (নমনীয়তা), Obedience (বশ্যতা)।

Other Forms:
- In default of (কিছুর) অভাব ঘটলে; (কিছু) না পেলে বা না ঘটলে; অনুপস্থানে।
- Default [ডিফোল্‌ট্] (verb intransitive) (১) কর্তব্যপালনে/হাজিরা দিতে ব্যর্থ হওয়া (যেমন আদালতে); ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া।
- Defaulter (noun) নিয়মলঙ্ঘী; ব্যত্যয়কারী। (২) সামরিক কোনো অপরাধে অভিযুক্ত সৈনিক; নিয়মলঙ্ঘী।

Example Sentence: 
1. The two biggest risks are default and recovery of loan to a defaulted company.
2. You can enter your own settings or use the defaults.

Source: Live MCQ Lecture.
১০৭.
'Ulysses’ is a novel written by ___ James Joyce.
  1. ক) American writer
  2. খ) British writer
  3. গ) Irish Writer
  4. ঘ) Scottish writer
ব্যাখ্যা
• 'Ulysses’ is a novel written by Irish writer James Joyce.
-  বিংশ শতাব্দীর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
-  He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce’s Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.

• Joyce's some notable Works:
- A Portrait of the Artist as a Young Man
- After the Race
- Chamber Music
- Dubliners” “Eveline
- Exiles
- Finnegans Wake
- Pomes Penyeach
- Stephen Hero
- The Day of the Rabblement
- The Dead
- The Sisters
- Ulysses,
• Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।

Source: Britannica.
১০৮.
The passive form of 'Don't do it' is -
  1. ক) Let it not be done.
  2. খ) Let it be done.
  3. গ) Let it be not done.
  4. ঘ) Let not it be done.
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
-  প্রথমে Let not বসে + Object টি subject রূপে বসে + be বসে + মূল Verb-এর Past Participle বসে।

- কিন্তু, যদি Object টি pronoun হয়, তবে Let + pronoun+ not + be + মূল Verb-এর Past Participle বসে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let it not be done. ( এখানে object it হচ্ছে pronoun) 
১০৯.
I don’t believe in what I haven’t experienced. Here the clause 'what I haven’t experienced' is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverb clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
• I don’t believe in what I haven’t experienced. Here the clause 'what I haven’t experienced' is a/an -- Noun clause
- A noun clause is a group of words that band together and act like a noun. They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

• প্রশ্ন প্রদত্ত বাক্যে "what I haven’t experienced" clause টি Preposition এরপরে object হিসাবে বসেছে, তাই এটি Noun clause.
১১০.
Identity the word that remains the same in plural form.
  1. ক) Tiger
  2. খ) Swine
  3. গ) Horse
  4. ঘ) Elephant
ব্যাখ্যা
• Swine - শূকর
- এর singular ও plural form একই।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Horse এর plural form - Horses.
- Elephant এর plural form - Elephants
- Tiger এর plural form - Tigers

Source: Cambridge Dictionary and Accessible Dictionary
১১১.
When the Queen dies, her eldest son will succeed ______ the throne.
  1. ক) to
  2. খ) for
  3. গ) into
  4. ঘ) by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: When the Queen dies, her eldest son will succeed to the throne.
- সাধারণত উত্তরাধিকারী হওয়া বোঝালে succeed এর পর preposition হিসাবে to বসে।
...................................................................................................

• Succeed (verb intransitive), (verb transitive)
(১) succeed (in) সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা: succeed in life; succeed in (passing) an examination.
(২) স্থলাভিষিক্ত/স্থলবর্তী হওয়া: The king Was succeeded by his eldest son.
(৩) succeed (to) উত্তরাধিকারী হওয়া: succeed to an estate.

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
১১২.
The killing of innocent animals is an offence. Here ‘killing’ does the function of -
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) adjective
  4. ঘ) verbal noun
ব্যাখ্যা
• The killing of innocent animals is an offence.  Here ‘killing’ does the function of - verbal noun.

• The + verb+ing + of = verbal noun.

- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- killing এর পূর্বে the ও পরে of বসেছে।
- অতএব ইহা একটি Verbal Noun.
১১৩.
'I greeted my aunt as I passed through the kitchen' is an example of __________ sentence.
  1. ক) Simple
  2. খ) Complex
  3. গ) Compound
  4. ঘ) Imperative
ব্যাখ্যা
• 'I greeted my aunt as I passed through the kitchen' is an example of - - Complex sentence.

• Complex sentence- এ সাধারণত একটি প্রধান বাক্য (principal clause) এবং একাধিক নির্ভরশীল বাক্য (subordinate clause) থাকে।
- অর্থাৎ কমপক্ষে দুইটি subject এবং দুইটি finite verb থাকে।
- এছাড়াও Complex Sentence- এ That, Who, Whom, Whose, Which, What, As, because, since, for, as if, If, Though, Although, after, before, Where, When, While, How, that, So that, In order that, Till, Until, Lest, Unless, in case, Than ইত্যাদি দ্বারা একাধিক clause যুক্ত থাকে।
- তাই এটি একটি Complex sentence এর উদাহরণ।
১১৪.
__________ being warned to be on time they both arrived late.
  1. ক) Despite
  2. খ) Despite of
  3. গ) Inspite
  4. ঘ) Instead of
ব্যাখ্যা
• Despite/ In spite of (সত্ত্বেও) দুটো preposition ই noun/noun phrase এর পূর্বে বসে।
- তবে Despite এর পর কখনো of বসে না।
- তাই নিয়মানুসারে শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  despite.
- Complete sentence: Despite being warned to be on time they both arrived late.
১১৫.
I want to buy a mobile phone but I have no money. In this sentence which one is used as a determiner?
  1. ক) want
  2. খ) to
  3. গ) no
  4. ঘ) have
ব্যাখ্যা
• I want to buy a mobile phone but I have no money.
- এই  বাক্যে দুইটি Determiner রয়েছে a এবং no.
- এর মধ্যে অপশনে শুধু no থাকায় সেটাই সটিক উত্তর হবে।

- Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

Determiners include the following common types:
Articles: a, an, the
Demonstratives: this, that, these, those
Possessives: my, your, his, her etc.
Quantifiers: some, many, few, one, two, no etc.


Source: Cambridge Dictionary
১১৬.
You have been working since morning. (you have) your lunch yet?
  1. ক) have you
  2. খ) do you have
  3. গ) did you have
  4. ঘ) have you had
ব্যাখ্যা
• কোনো sentence এ just, yet, already, lately ইত্যাদি থাকলে present perfect tense হবে।
- structure: sub + have/has + verb এর pp + obj.

Example: 
- I haven’t asked him yet (=but I will).
- Has Edmund arrived yet?
- Have you had your lunch yet?

source: Longman dictionary of contemporary English
১১৭.
A word composed of the first letters of the words in a phrase -
  1. ক) Eulogy
  2. খ) Acronym
  3. গ) Palindrome
  4. ঘ) Anagram
ব্যাখ্যা
• A word composed of the first letters of the words in a phrase - Acronym
Bangla Meaning: কোনো নামের আদ্যক্ষরসমূহের সমন্বয়ে গঠিত শব্দ,
যেমন:  UNO (United Nations Organization); আদ্যক্ষরা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• A word which reads the same when read forward or backwards - Palindrome.
Bangla Meaning: যে শব্দ, কবিতার চরণ ইত্যাদি উল্টা দিক থেকে পড়লেও একই থাকে।

• A word, phrase, or name formed by rearranging the letters of another - Anagram
Bangla Meaning: অন্য শব্দের বর্ণানুক্রম পরিবর্তন করে তৈরি-করা শব্দ, যথা lump থেকে plum: 

• A writing or a speech in praise of someone - Eulogy
Bangla Meaning: উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
১১৮.
'Journal to Stella' is written by -
  1. ক) Daniel Defoe
  2. খ) Jonathan Swift
  3. গ) Jane Austen
  4. ঘ) Samuel Richardson
ব্যাখ্যা
• 'Journal to Stella' is written by Jonathon Swift.
- Journal to Stella, series of letters written (1710–13) from Jonathan Swift in London to Esther Johnson and her companion, Rebecca Dingley, in Ireland.
- Esther (Stella) was the daughter of the widowed companion of Sir William Temple’s sister.
- Swift, who was employed by Sir William, was Stella’s tutor when she was a child, and he formed a lifelong attachment to her.
- Swift wrote to Stella about current political and social events and his reactions to them. 

• Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff

• His famous novels are-
- Journal to Stella
-Gulliver's Travels,
-The Battle of Books,
-A tale of a Tub,
-A Modest Proposal,

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Britannica
১১৯.
Which of the following novels is a Semi-Autobiographical novel by Charles Dickens?
  1. ক) Great Expectation
  2. খ) A Tale of Two Cities
  3. গ) David Copperfield
  4. ঘ) Oliver Twist
ব্যাখ্যা
• David Copperfield হচ্ছে Charles Dickens এর লেখা একটি  অন্যতম Novel.
- এটি একটি আত্নজীবনীমূলক উপন্যাস/ Semi-Autobiographical novel.
 -যেখানে David Copperfield নামক একটি এতিম এর কাহিনী তুলে ধরা হয়েছে।
- এতিম শিশু ডেভিড কপারফিল্ডের বড় হয়ে উঠা এবং সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনীই মূলত বর্ননা করা হয়েছে এই উপন্যাসে।

• তার অন্যান্য  বিখ্যাত  Novel গুলো:
- A Tale of Two Cities, 
- Oliver Twist 
- Great Expectations
- A Christmas Carol etc.
 
Source: Britannica, An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১২০.
CEDAW সনদ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) শিশু অধিকার
  2. খ) কূটনৈতিক শিষ্টাচার
  3. গ) নারীর প্রতি বৈষম্য বিলোপ
  4. ঘ) দুর্নীতি প্রতিরোধ
ব্যাখ্যা
CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) সনদ হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক দলিল।

- এটি ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয় এবং কার্যকর হয় ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর। এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।

(তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট)
১২১.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের কতটি উপাদানের উল্লেখ করেছে?
  1. ক) চারটি
  2. খ) পাঁচটি
  3. গ) সাতটি
  4. ঘ) ছয়টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
এডিবি সুশাসনের চারটি উপাদানের উল্লেখ করেছে।
এগুলো হলো:

- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।

(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
১২২.
গোল্ডেন মিন কী?
  1. ক) কোন কিছুর চরম অবস্থা
  2. খ) সমকোণী ত্রিভূজের মধ্যমা
  3. গ) দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা
  4. ঘ) সর্বোচ্চ উপযোগবাদী মতবাদ
ব্যাখ্যা
সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী কোন পন্থা। এটি একটি দার্শনিক মতবাদ যা গ্রিক দার্শনিক এরিষ্টটল ব্যাখ্যা করেন।

(তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৩.
রাজনৈতিক সামাজিকীকরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) সিভিল সোসাইটি
  2. খ) সরকার
  3. গ) জনগণ
  4. ঘ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করে। জনগণকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে উদ্ধুদ্ধ করে তোলার মাধ্যমে রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১২৪.
অধিকার ভোগের জন্যে কোনটি প্রয়োজন?
  1. ক) নিয়মিত কর প্রদান
  2. খ) নৈতিক শিক্ষা
  3. গ) কর্তব্য পালন
  4. ঘ) আইনের শাসন
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
- নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলদ্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন

- তবে অধিকার ভোগের জন্যে নাগরিকদেরকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয় যা কর্তব্য নামে পরিচিত। কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ প্রত্যাশিত নয়। অধিকার ভোগের জন্যে কর্তব্য পালন অত্যাবশ্যক। অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)