ব্যাখ্যা
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
Unlisted · ২০ জুলাই, ২০২০ · ১০০ প্রশ্ন
বাংলা সাহিত্যে মুসলিম কবিদের কৃতিত্ব - অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান রচনায়।
এই ধারার প্রথম কবি - শাহ্ মুহম্মদ সগীর। তিনি পনের শতকের কবি ছিলেন।
তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমনঃ
চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ, কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
দাম, ইউনানি ও সেমাই গ্রিক শব্দ। দাম-দ্রাখমে, সেমাই-সেমাদালিম ও ইউনানি-আইওনিয়ন থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম।
১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
উৎসঃ বাংলাপিডিয়া।
কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ - রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা তিনি।
তার আরেকটি বিখ্যাত গ্রন্থ - লিপিমালা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সামাজিক ছোট গল্প - কাবুলিওয়ালা। এর উল্লেখযোগ্য চরিত্র - রহমত, খুকী প্রমুখ। গল্পটিতে রহমতের চরিত্র তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, বাংলা সাহিত্যে কেউ এমন একটি মুসলিম চরিত্র ফুটিয়ে তুলতে পারেন নি।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা এবং মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পার ও জারিগান হলো কবি জসীম উদদীন রচিত গানের সংকলন। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো নকসী কাঁথার মাঠ, রাখালী, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না ইত্যাদি। তার শিশুতোষ গ্রন্থগুলো হলো হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। তার রচিত নাটকগুলো হলো- বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ ও গ্রামের মায়া। তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী। (সৌমিত্র শেখরের বই অনুসারে)
তবে, মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য ও আরও কয়েকটা রেফারেন্স অনুসারে, জসীম উদ্দীনের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র উপন্যাস - বোবা কাহিনী।
১৯৯০ সালে তার অপ্রকাশিত লেখার পান্ডুলিপি থেকে দ্বিতীয় উপন্যাস - "বউ টুবানীর ফুল" প্রকাশিত হয়।
‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী। অর্থাৎ এই মহাকাব্যটি পারস্যে রচিত একটি সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা।
অর্বাচীন - শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - প্রাচীন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
‘নেমেসিস’ নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক। ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
গুজরাটি শব্দঃ খদ্দর, হরতাল ৷
ওলন্দাজ শব্দঃ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷
চীনা শব্দঃ চা, চিনি, লুচি।
ফরাসি শব্দঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
আনোয়ার পাশা (এপ্রিল ১৫, ১৯২৮ - ডিসেম্বর ১৪, ১৯৭১) বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন ১৯৭২ সালে (মরণোত্তর)।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও তার অব্যবহিত পরেই প্রকাশিত অন্যতম উপন্যাস - 'রাইফেল রোটি আওরাত'। উপন্যাসটি ১৯৭১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রচিত এবং এটিই মুক্তিযুদ্ধের উপর প্রথম রচিত উপন্যাস। কিন্তু এটি প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল। সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে। তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’। উপন্যাস, গল্প, নাটক ও কবিতাসহ সাহিত্যের সবগুলো শাখায় তার সমান পদচারণা ছিল। রাজিয়া খান আমিনের ছাত্র এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলছিলেন বিষয়বস্তুকে ব্যাখ্যা করে সেটি প্রাঞ্জল ভাষায় তুলে ধরা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল। অধ্যাপক ইসলাম মনে করেন রাজিয়া খান আমিন তাঁর ‘বটতলার উপন্যাস’–এর মাধ্যমে সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন।
সূত্রঃ বিবিসি নিউজ।
কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতায় কবির অনুভূতির সাথে শীতের রিক্ততা তুলনীয়। তবে কবিতায় উল্লেখ আছে বসন্ত ঋতুর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
দেশ স্বাধীনের পরে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ডি. লিট উপাধি বা সম্মাননা প্রদান করে। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে একুশে পদক প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।
যে সকল স্বরধ্বনি বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। যেমনঃ অ,আ,ই,উ,এ,ও,অ্যা।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন। এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য। গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। এটিই সংবিধান দিবস। সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস।
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
১২২। (১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন। ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
বেগম রোকেয়াকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বিশ শতকের প্রথমার্ধে তিনি নারীশিক্ষা বিশেষত মুসলিম নারীদের শিক্ষা প্রসারে নিরলস পরিশ্রম করেন। নিজের উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সরকারের নিকট নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন দাবী-দাওয়া পেশ করেন। তিনি ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালে কলকাতায় মারা যান।
সূত্রঃ বাংলাপিডিয়া।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
পরবর্তীতে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতা ও অস্থায়ী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর স্বাধীন দেশের বেতার কেন্দ্র হিসেবে এর নতুন নাম হয় ‘বাংলাদেশ বেতার’। বাংলাদেশের প্রবাসী সরকার ১৯৭১ সালের ২২ ডিসেম্বর ঢাকায় ফিরে আসে এবং সেদিন থেকেই স্বাধীন দেশের রেডিও হিসেবে বাংলাদেশ বেতারের সম্প্রচার কাজ শুরু হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল - বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল। এর আয়তন - ১২ হাজার বর্গকি.মি প্রায়।
একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।
ভাওয়াল ও মধুপুর বনাঞ্চলের আয়তন - ৪,১০৩ বর্গকিঃমিঃ।
উৎস - বাংলাদেশ বনবিভাগ (খুলনা বিভাগ) -ওয়েবসাইট।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর) এবং ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, চট্টগ্রাম-১নং সেক্টর, ঢাকা-২ নং সেক্টর, রাজশাহী-৭ নং সেক্টর, মুজিবনগর-৮ নং সেক্টর, সুন্দরবন-৯ নং সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া
চির শান্তির শহর নামে পরিচিত রোম। এছাড়া রোমকে সাত পাহাড়ের শহর ও নিরব শহরও বলা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভ‚-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত। এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত। দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত। এগুলোকে খন্ডিত রাষ্ট্রও বলা হয়। এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম (৯৫,৬১,০০০ বর্গকিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম (২৯৮ বর্গকিলোমিটার)। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।
উৎসঃ ভূগোল, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
নন্দিত শিল্পী পাবলো পিকাসো তার বিখ্যাত ''Guernica'' চিত্রকর্মটি অঙ্কন করেন ১৯৩৭ সালের দিকে। এখানে নাৎসি বাহিনীর নানা আক্রমণের দৃশ্য তুলির আঁচড়ে তুলে আনার একটি প্রচেষ্টা ছিল। তবে এ চিত্রকর্মটির থিম এতটাই বিচিত্র সেখান থেকে সারবস্তু খুঁজে বের করা বেশ কষ্টকর।
স্পেনের দুটি পক্ষের দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধের উপক্রম হলে জাতীয়তাবাদী সামরিক নেতা জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন দেয়া হয়।
পিকাসোর অন্যান্য বিখ্যাত চিত্রকর্ম - Guernica, Les Demoiselles d'Avignon, The Weeping Woman, The Old Guitarist, Self-Portrait, Le Rêve ইত্যাদি।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ইতিহাস (২য় পত্র - উন্মুক্ত) বোর্ড বই।
প্রশ্নের অপশন অনুযায়ী সঠিক উত্তর মালেশিয়া হবে।
বৈশ্বিক পাম ওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দ্বিতীয় মালেশিয়া।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।
WTO(World Trade Organisation ) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ (প্রতিষ্ঠাকালীন সদস্য) সালে। WTO এর সদর দপ্তর জেনেভা।
<br/>উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি। সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
⤇ IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
⤇ বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।
➣ এক নজরে IMF -
IMF - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭ সাল
সদস্য - ১৮৯টি দেশ (সর্বশেষ সদস্য - নাউরু)
সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
উৎসঃ Live MCQ Content (Upcoming)
হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া।
হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।
মানব দেহের বহিরাবরণ হলো ত্বক যা মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। যকৃত হল মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা (অধাতু)। হীরা কার্বনের একটি রূপ।
উল্লেখ্য, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।
ইন্টারনেটের সুচনা হয়েছিল ‘ডারপা’ নামে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি গবেষণা প্রকল্প থেকে। তখন এর নাম ছিল আরপানেট।
১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট-এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়।
প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়েছিল ২৫শে জুলাই ১৯৭৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরপানেট যোগাযোগ স্থাপিত হয় লন্ডনের ইউনিভার্সিটি কলেজের।
সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড।
আলাের বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গদৈর্ঘ্যের উপর।
আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম। তাই লাল আলো অনেক দূর থেকে দেখা যায়। সে জন্য উঁচু টাওয়ার বা বিল্ডিং এর উপর লাল রঙের বাতি জ্বালানো হয় যাতে বিমান বা হেলিকপ্টার নিচ দিয়ে উড়ে যাবার সময় অনেক দূর থেকে দেখে সতর্ক হতে পারে।
উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রােগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ভূমিকম্প ভূ-পৃষ্ঠের দ্রুত পরিবর্তন সাধনকারী একটি প্রক্রিয়া। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।
ভূমিকম্পের পূর্ভাবাস পাওয়ার মত কোন উপায় এখনো আবিষ্কৃত হয় নি। তবে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আবিষ্কৃত হয়েছে।
এর নাম - সিসমোগ্রাফ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল বই (উন্মুক্ত)।
Maiden speech means the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Source: Cambridge Dictionary.
Candidate (noun) প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী।
Candidates applying for this position should be computer-literate.
There are three candidates running for sheriff.
She's the best candidate for the job.
How many candidates are there for the job?
Source: Bangla Academy, Oxford & Cambridge Dictionary.
বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে। কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
গঠনঃ Subject + has/have + V3 + extension.
Establish (verb transitive)
(১) স্থাপন করা; প্রতিষ্ঠা করা।
(২) প্রতিষ্ঠিত করা: He was established as a writer.
(৩) কোনো বিশ্বাস, দাবি অথবা প্রথা গ্রহণে জনগণকে রাজি করানো; আইনের মাধ্যমে (কোনো গির্জাকে) জাতীয়করণ করা।
Set something up
(ক) স্থাপন করা; set up a momorial/post.
(খ) (প্রতিষ্ঠান, ব্যবসা, যুক্তি ইত্যাদি) প্রতিষ্ঠা করা: set up a tribunal.
সুতরাং set-up (noun) (কথ্য) কোনো সংগঠন, মানুষের দল ইত্যাদির বিন্যাস; সংগঠন: We know nothing about the set-up here.
(গ) ঘটানো; কারণস্বরূপ হওয়া: What has set up this inflammation of the liver.
(ঘ) উচ্চৈঃস্বরে চিৎকার করা: set up a yell.
(ঙ) ছাপানোর জন্য প্রস্তুত করা; বিন্যস্ত করা: set up type/a book.
Set somebody up
সুস্থ করে তোলা: strict adherence to this regime will set you up again.
Set (oneself) up as
(ক) (ব্যবসায়ী) হিসেবে প্রতিষ্ঠিত করা: He has set (himself) up as a jeweller.
(খ) দাবি করা: Do you set yourself up as an antiguary? set somebody up as (something) (পুঁজি ইত্যাদি সরবরাহ করে) কারো ব্যবসা শুরু করে দেওয়া; প্রতিষ্ঠিত করা: His uncle set him up as hotelier.
Set up house
(অন্যের সঙ্গে বা অন্যের বাড়িতে থাকার পর) স্বতন্ত্রভাবে বাস করা; সংসার পাতা।
Set up house with somebody/together
(দুই ব্যক্তি) একসঙ্গে বাস করতে আরম্ভ করা।
Be well set up
(ক) ব্যায়াম ইত্যাদির সাহায্যে সুগঠিত দেহের অধিকারী হওয়া: She’s a well set up young woman.
(খ) পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রীর অধিকারী হওয়া: be well set up with food/reading matter.
Source: Bangla Academy Dictionary.
From the ode to Sorrow in Endymion
John Keats (1795–1821)
To Sorrow
I bade good-morrow,
And thought to leave her far away behind;
But cheerly, cheerly,
She loves me dearly;
She is so constant to me, and so kind:
I would deceive her
And so leave her,
But ah! she is so constant and so kind.
Delete (verb transitive)
delete (from) লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া: to delete a word/line.
deletion (noun) [uncountable noun] মোচন; বিলোপন; [countable noun] যা মোছা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে; কাটা (বর্ণ, শব্দ ইত্যাদি)।
Insert (verb transitive)
নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো: insert a key in a lock/an advertisement in a newspaper/a new paragraph in an essay.
(noun) সন্নিবেশিত বস্তু।
insertion (noun) [uncountable noun] সন্নিবেশন; নিবেশন; [countable noun] সন্নিবেশ; সন্নিবিষ্ট বস্তু (যেমন সংবাদপত্রের বিজ্ঞাপন কিংবা জামার ভিতরে জালির কাজ)।
Source: Bangla Academy Dictionary.
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
(ক) এবং (খ) উভয়ই সঠিক উত্তর। শূন্যস্থানে till/before যেকোন একটি বসালে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।
Till- পর্যন্ত/ তখন অবধি পর্যন্ত।
Until- যতক্ষণ না পর্যন্ত।
Before- পূর্বে।
Unless- যদি না।
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
অপশন গুলোতে Hardy (adjective) শক্ত; কষ্টসহিষ্ণু শব্দের কোন সমার্থক শব্দ নেই। Hardy এর পরিবর্তে Handy হলে সঠিক উত্তর হতো useful.
Handy (adjective): useful or convenient.
a handy container/tool.
Source: Bangla Academy & Cambridge Dictionary.
সঠিক উত্তর অপশন (গ) Lodge.
Dodge (verb transitive), (verb intransitive) হঠাৎ সরে গিয়ে আঘাত বা কোনো কিছু এড়িয়ে যাওয়া; (কোনো সমস্যা বা অসুবিধা) কৌশলে পরিহার করা।
Lodge something (with somebody) (against somebody) যথাযথ কর্তৃপক্ষকে জানানো: They wanted to lodge a complaint against him with the authorities.
Grudge (verb) কোনোকিছু দিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া; (noun) অমঙ্গল-ইচ্ছা, অসন্তোষ, ঈর্ষা আক্রোশ বা ঘৃণা: I bear you no grudge.
প্রশ্নে Complain শব্দের synonym বা antonym চায়নি, চেয়েছে সম্পৃক্ততা বা Connection. আনুষ্ঠানিক ভাবে অভিযোগ বা Complain করার ক্ষেত্রে lodge শব্দটি ব্যবহার করা হয়।
Tolerate/put up with: সহ্য করা।
Source: Bangla Academy Dictionary- English to Bangla.
Proclaim এর অর্থ হিসেবে Announce & Declare কে ধরা যায়। তাছাড়া Pronounce এর অর্থ ও Proclaim এর অর্থের কাছাকাছি। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
Proclaim synonyms Pronounce, Announce & Declare.
Source: Oxford Dictionary.
Proclaim (verb transitive) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic.
Pronounce (verb transitive), (verb intransitive) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead.
The judgement will be pronounced next week.
Announce (verb transitive) ঘোষণা করা; জ্ঞাপন করা। আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া।
Declare (verb transitive), (verb intransitive)
(১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open.
declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 350.
declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো।
declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা।
(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty.
(৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা।
(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare?
Source: Bangla Academy Dictionary.
Prior to- before.
Example: She visited me on the day prior to her death.
Source: Oxford Dictionary.
দৈর্ঘ্য 3x এবং প্রস্থ x হলে,
2(3x + x) = 200
4x = 100
∴ x = 25
∴ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = 75 X 25 = 1875.
অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই বাতিল করা হয়েছে।
2 cm/sec
= 2 X (1/100) X (1/1000) / (1/3600)
= 0.072 km/hr
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4-1 =3
n তম পদ = a + (n-1)d
⇒ 73 = 1 + (n-1)3
⇒ 73 = 1 + 3n - 3
⇒ 3n = 75
∴ n = 25
∴ ধারাটির সমষ্টি, S = n/2{2a+(n-1)d}
= 25/2{2×1+(25-1)×3}
= 25/2 (2+72)
= 25/2 × 74
= 925
কোন সেটের সদস্য সংখ্যা n = ৩ হলে উপসেটের সংখ্যা = ২n = ২৩ = ৮।
অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই বাতিল করা হলো।
প্রথম ক্ষেত্রে ১ টি কমলার ক্রয়মূল্য = ৫০/২ = ২৫ টাকা।
দ্বিতীয় ক্ষেত্রে ১ টি কমলার ক্রয়মূল্য = ৫০/৩ = ১৬.৬৭ টাকা।
সুতরাং দুইটি কমলার ক্রয়মূল্য = ২৫ + ১৬.৬৭ = ৪১.৬৭ টাকা।
লাভ = ৪৭ - ৪১.৬৭ = ৫.৩৩ টাকা।
∴ লাভের হার = (৫.৩৩ X ১০০)/৪১.৬৭ = ১২.৭৯%।
যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় উক্ত সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
চিত্রে, একই শীর্ষবিন্দু O-তে দুইটি কোণ ∠AOC এবং ∠BOC। কোণদ্বয় সাধারণ রশ্মি OC এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ∠AOC এবং ∠BOC কোণদ্বয় পরস্পর সন্নিহিত কোণ।
চতুর্থ সমানুপাতিক ক হলে
৮ × ক = ১২ × ১৬
⇒ x = (১২ × ১৬) / ৮
∴ ক = ২৪
১০৬ টাকায় কমাতে হবে ৬ টাকা।
∴ ১০০ টাকায় কমাতে হবে = (৬ X ১০০) / ১০৬ টাকা।
= ৫.৬৬ টাকা।
দৈর্ঘ্য x এবং প্রস্থ y হলে,
ক্ষেত্রফল xy = 48
শর্তমতে, (x - 1)(y + 1) = 49
⇒ xy + x - y - 1 = 49
⇒ 48 + x - y - 1 = 49
∴ x - y = 2
∴ x + y = √[(x - y)2 + 4xy] = √[22 + 4.48] = 14
∴ x + y + x - y = 14 + 2
⇒ 2x = 16
∴ x = 8 এবং y = 6.
তিনটি ক্রমিক সংখ্যা x - 1, x এবং x + 1
∴ x - 1 + x + x + 1 = 33
⇒ 3x = 33
∴ x = 11
∴ সংখ্যা তিনটির গুণফল = 10 X 11 X 12 = 1320
|x−2| ≤ 5
⇒ - 5 ≤ x - 2 ≤ 5
⇒ -5 + 2 ≤ x - 2 ≤ 5 + 2
⇒ -3 ≤ x ≤ 7
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক।
তাহলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১২০° হলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ = ১২০/২ = ৬০°
3mx-1 = 3amx−2
⇒(3mx-1)/3 = amx−2
⇒ 3mx-1-1 = amx−2
⇒(3/a)mx−2 = 1
⇒ (3/a)mx−2 = (3/a)0
⇒ mx - 2 = 0
⇒mx = 2
∴ x = 2/m
2a2−4ab+4b2
= a2 - 4ab + 4b2 + a2
= a2 -2.a.2b + (2b)2 + a2
= (a - 2b)2 + a2
অর্থাৎ রাশিটি থেকে a2 বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
১) ১.৯৮ = ১.৯৮
২) ৩ এর ৬০% = ৩ X ০.৬ = ১.৮
৩) √৩ = ১.৭৩
সুতরাং মানের নিম্নক্রমানুসারে সাজালে পাই, ১.৯৮ > ১.৮ > ১.৭৩।
যেহেতু x2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয়, তবে x = 5 বসালে x2+7x+p = 0 হবে।
এখন,
52 + 7 X 5 + p = 0
⇒ 25 + 35 + p = 0
∴ p = -60
log381
= log334
= 4log33
= 4 X 1
= 4
ব্যাকরণ - (বিশেষ্য)
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।
- শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র।
{(তৎসম বা সংস্কৃত) বি+আ+√কৃ+অন}
- শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
মহর্ষি [মহোর্শি] (বিশেষ্য) ঋষিশ্রেষ্ঠ; বড় ঋসি।
{(তৎসম বা সংস্কৃত) মহান+ঋষি; বা, মহান যে ঋষি (কর্মধারয় সমাস)}
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমী অভিধান।