পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
টপিক: সংখ্যাগত ক্ষমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
যদি n একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
  1. n2
  2. 5(n + 2)
  3. (2n + 2)
  4. (7n + 3)
সঠিক উত্তর:
(7n + 3)
উত্তর
সঠিক উত্তর:
(7n + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?

সমাধান:
ধরি, n = 2 (জোড় সংখ্যা)
∴ n2 = 22 = 4; যা জোড় সংখ্যা

5(n + 2) = 5 × (2 + 2) = 20; যা জোড় সংখ্যা

(2n + 2) = 2 × 2 + 2 = 6; যা জোড় সংখ্যা

(7n + 3) = 7 × 2 + 3 = 17 ইহা জোড় সংখ্যা নয়।
.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ২১/৪০
  4. ৩৩/৬৭
সঠিক উত্তর:
২১/৪০
উত্তর
সঠিক উত্তর:
২১/৪০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
২১/৪০ = ০.৫২৫
৩৩/৬৭ = ০.৪৯২

সুতরাং, ২১/৪০ সংখ্যাটি বৃহত্তম।
.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৩৩
  2. ২৬৩
  3. ২৪১
  4. ২৫৩
সঠিক উত্তর:
২৫৩
উত্তর
সঠিক উত্তর:
২৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
 
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

২৪১: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৪১ দ্বারা বিভাজ্য।

২৬৩: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৬৩ দ্বারা বিভাজ্য।

২৩৩: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৩৩ দ্বারা বিভাজ্য।

২৫৩: এটি মৌলিক সংখ্যা নয় কারণ এটি ১ এবং ২৫৩ ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। বিশেষভাবে, ২৫৩ কে ১, ১১, ২৩ এবং ২৫৩ দ্বারা ভাগ করা যেতে পারে।
.
√২ সংখ্যাটি কী সংখ্যা?
  1. একটি স্বাভাবিক সংখ্যা
  2. একটি অমূলদ সংখ্যা
  3. একটি মূলদ সংখ্যা
  4. একটি পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √২ সংখ্যাটি কী সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
.
০.০০০০১০২৪ এর বর্গমূল কত?
  1. ০.০৩২
  2. ০.০০৩২
  3. ০.০০০০০০৩২
  4. ০.৩২
সঠিক উত্তর:
০.০০৩২
উত্তর
সঠিক উত্তর:
০.০০৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০১০২৪ এর বর্গমূল কত? 
 
সমাধান:
০.০০০০১০২৪ এর বর্গমূল = √(০.০০০০১০২৪)
= ০.০০৩২
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৫৮
  2. ৬০
  3. ৬২
  4. ৬৮
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান: 
১ম চিত্রে,
(৯ × ৫) - ৩
= ৪৫ - ৩
= ৪২

২য় চিত্রে,
(৮ × ৭) - ৪
= ৫৬ - ৪
= ৫২

৩য় চিত্রে,
(৭ × ৯) - ৫
= ৬৩ - ৫
= ৫৮

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
.
৮, ১০, ১১, ১৫, ১৪, ২০, ১৭, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ১৮
  2. ১৯
  3. ২৩
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১০, ১১, ১৫, ১৪, ২০, ১৭, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? 

সমাধান: 
এখানে দুইটি ধারা বিদ্যমান। 

৮, ১১, ১৪, ১৭
৮ + ৩ = ১১
১১ + ৩ = ১৪
১৪ + ৩ = ১৭ 
এখানে, ক্রমান্বয়ে ৩ করে বৃদ্ধি পাচ্ছে 

১০, ১৫, ২০, ?
১০ + ৫ =১৫
১৫ + ৫ = ২০
২০ + ৫ = ২৫ 
এখানে, ৫ করে বৃদ্ধি পাচ্ছে।

∴ প্রশ্নবোধক স্থানে বসবে ২৫।
.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৪৯
  2. ৫১
  3. ৫৩
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি = (বর্গের অন্তর - ১)/২
= (১০১ - ১)/২
= ১০০/২
= ৫০
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৬৮
  2. ৭৮
  3. ৭০
  4. ৬৬
সঠিক উত্তর:
৬৮
উত্তর
সঠিক উত্তর:
৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
৭৯ + ১১১ + ১৪২ = ৩৩২
৪০০ - ৩৩২ = ৬৮
১০.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 23
  2. 34
  3. 54
  4. 62
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = 9 - x
∴ সংখ্যাটি = 10(9 - x) + x
= 90  - 10x + x
= 90 - 9x

অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10x + 9 - x
= 9x + 9

প্রশ্নমতে
90 - 9x - 9 = 9x + 9
81 - 9 = 9x + 9x
18x = 72
x = 72/18
x = 4

∴ সংখ্যাটি = 90 - 9 × 4
= 90 - 36
= 54
১১.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৪১৩৭
  2. ৩৫৭৪
  3. ২৬৭৪
  4. ৬৫৪১
সঠিক উত্তর:
৪১৩৭
উত্তর
সঠিক উত্তর:
৪১৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৩ দ্বারা নিঃশেষে বিভাজ্যতার নীতি - কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  

এখানে,
৪১৩৭ = ৪ + ১ + ৩ + ৭
= ১৫ ; যা ৩ দ্বারা বিভাজ্য
∴ ৪১৩৭/৩ = ১৩৭৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য

৩৫৭৪ = ৩ + ৫ + ৭ + ৪ 
= ১৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়

২৬৭৪ = ২ + ৬ + ৭ + ৪
= ১৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়

৬৫৪১ = ৬ + ৫ + ৪ + ১
= ১৬ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়
১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 32
  2. 36
  3. 38
  4. 40
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
১ম চিত্রে,
6 + 4 + 8 = 18

18 + 2 = 20

২য় চিত্রে,
7 + 9 + 8 = 24

24 + 2 = 26

৩য় চিত্র,
8 + 14 + 12 = 34

34 + 2 = 36

∴ প্রশ্নবোধক স্থানে 36 বসবে।
১৩.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২৪
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x
শর্তমতে,
৩x + ২x = ৯০
⇒ ৫x = ৯০
⇒ x = ১৮
১৪.
৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ১৮
  2. ৩২
  3. ৩৬
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-

সমাধান:
৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
৫০ থেকে ৯০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৮৯ - ৫৩
= ৩৬
১৫.
নিচের কোন সংখ্যাটি ৫ এবং ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ১২০০
  2. ৪১০
  3. ৯৮০
  4. ৫৭০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৫ এবং ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৫ ও ৮ এর ল. সা, গু = ৪০
৪০ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৫ ও ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

১২০০/৪০ = ৩০
∴ ১২০০ সংখ্যাটি  ৫ ও ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

৪১০, ৫৭০, ৯৮০ সংখ্যাগুলো ৪০ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়।
১৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৬ : ২৬ : : ৩৬ : ?
  1. ৫৬
  2. ৫৪
  3. ৫২
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৬ : ২৬ : : ৩৬ : ?

সমাধান: 
১৬ : ২৬ = ৪ : (৪ + ১) + ১
এখানে 
সম্পর্কটি হলো x2 : (x + 1)2 + 1
: (৬ + ১) + ১ 
= ৩৬ : ৫০
১৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 40
  2. 56
  3. 60
  4. 58
সঠিক উত্তর:
56
উত্তর
সঠিক উত্তর:
56
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
বৃত্তাকার ঘরগুলোর সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা আর এদের বর্গমূলগুলোর গুণফলটি বসেছে আয়তাকার ঘরটিতে।
√16 × √25 = 4 × 5 = 20
√25 × √36 = 5 × 6 = 30
√64 × √49 = 8 × 7 = 56

∴প্রশ্নবোধক চিহ্নিত 56 বসবে
১৮.
একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় ৬৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫৬৬
  2. ৫৭০
  3. ৫৮৬
  4. ৫৯১
সঠিক উত্তর:
৫৮৬
উত্তর
সঠিক উত্তর:
৫৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় ৬৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫৪২ = ৬৩০ - ক
⇒ ক + ক = ৬৩০ + ৫৪২
⇒ ২ক = ১১৭২
⇒ ক = ১১৭২/২
∴ ক = ৫৮৬

অতএব, সংখ্যাটি ৫৮৬।
১৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১০ ,১২ দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৮০
  2. ১২০
  3. ২৪০
  4. ৩০০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১০ ,১২ দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১০ , ১২ এর ল .সা .গু = ১২০ 
তাই , ১২০ সেই ক্ষুদ্রতম সংখ্যা যা ৮ , ১০ , ১২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে।
২০.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
  1. ৪৩
  2. ৩৫
  3. ২৭
  4. ২০
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪

সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
∴ ৪৩ সংখ্যাটি ভুল।
২১.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ২৭
  2. ২৮
  3. ২৯
  4. ৩১
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
তরঙ্গটির উপরে ও নিচে দুইটি সমান্তর ধারা রয়েছে। উপরের ধারাতে সাধারণ অন্তর ৭ এবং নিচের ধারাতে সাধারণ অন্তর ৬.

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে (২২ + ৭) = ২৯
২২.
৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?
  1. ৩০০%
  2. ২৫০%
  3. ২৬০%
  4. ৩৫০%
সঠিক উত্তর:
২৫০%
উত্তর
সঠিক উত্তর:
২৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?

সমাধান: 
৭৫ টাকা ৩০ টাকার শতকরা = (৭৫/৩০) × ১০০%
= ২৫০%
২৩.
একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?
  1. ১৭
  2. ২৩
  3. ২৫
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক + ৩) × ২ = ২০
বা, ২ক + ৬ = ২০
বা, ২ক = ১৪
∴ ক = ৭

∴ সঠিক উত্তর = (ক × ২) + ৩ 
= (৭ × ২) + ৩
= ১৪ + ৩ 
= ১৭
২৪.
What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?
  1. ÷
  2. ×
  3. .
সঠিক উত্তর:
.
উত্তর
সঠিক উত্তর:
.
ব্যাখ্যা
প্রশ্ন: What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?

সমাধান:
এখানে, 2 ও 3 এর মধ্যে দশমিক বসালে সংখ্যাটি হয় 2.3, যা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট।
২৫.
চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ১০২৫
  2. ১০২১
  3. ১০১৪
  4. ১০০৪
সঠিক উত্তর:
১০২৫
উত্তর
সঠিক উত্তর:
১০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
এখানে,
ভাজক = ৪১, ভাজ্য = ১০০০
এখন,
১০০০ কে ৪১ দ্বারা ভাগ করে আমরা পাই,
ভাগফল = ২৪
ভাগশেষ = ১৬
প্রদত্ত সংখ্যার সাথে (৪১ - ১৬) = ২৫ যোগ করতে হবে
∴ চার অংকের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ + ২৫ = ১০২৫
২৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৭৪
  2. ৬৮
  3. ৫৮
  4. ৭৮
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
১ম চিত্রে,
১০ + ৩০ + ২৫ + ৫ = ৭০, যা মাঝখানে বসেছে।

২য় চিত্রে,
১ + ২৫ + ৫ + ৩৫ = ৬৬, যা মাঝখানে বসেছে।

৩য় চিত্রে,
১৯ + ১৪ + ১৩ + ১২ = ৫৮, যা মাঝখানে বসবে।

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ হবে। 
২৭.
দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান? 
  1. ৩.০৮ সেন্টিমিটার
  2. ৫.০৮ সেন্টিমিটার
  3. ৬.০৮ সেন্টিমিটার
  4. ৩.৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার 
∴ ২ ইঞ্চি = (২.৫৪ × ২) সেন্টিমিটার 
= ৫.০৮ সেন্টিমিটার।
২৮.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৫
  2. ৫/৪
  3. ৭/৮
  4. ৮/৭
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬
একটি ভগ্নাংশ ৩/৪

অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
∴ অপর ভগ্নাংশটি = (১৫/১৬)/(৩/৪)
= (১৫/১৬) × (৪/৩)
= ৫/৪
২৯.
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?
  1. ০.০৩
  2. ০.০০৩
  3. ০.০০০৩
  4. ০.৩
সঠিক উত্তর:
০.০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?

সমাধান:
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬)
= ০.০০০০১৮/০.০০০৬
= (১৮ × ১০০০০)/(৬ × ১০০০০০০)
= ০.০৩
৩০.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. √49
  2. √7
  3. √(8/18)
  4. 0.5
সঠিক উত্তর:
√7
উত্তর
সঠিক উত্তর:
√7
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118...,√7 = 2.645751............. ইত্যাদি অমূলদ সংখ্যা।

কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............

এখানে,
√7 বাদে বাকীসব মূলদ সংখ্যা।
৩১.
জটিল সংখ্যা i2 এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. i
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: জটিল সংখ্যা i2 এর মান কত?

সমাধান:
জটিল সংখ্যার বিভিন্ন মানসমূহ-
• i = √(-1)
• i2 = - 1
• i3 = - i
• i4 = 1
৩২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?
  1. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
১০৫, ১০০১, ২৪৩৬ এর গ.সা.গুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

১০৫ = ৩ × ৫ × ৭
১০০১ = ৭ × ১১ × ১৩
২৪৩৬ = ২ × ২ × ৩ × ৭ × ২৯

∴ গ.সা.গু = ৭
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৭।
৩৩.
49 : 343 : :  81 : ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. 675
  2. 729
  3. 821
  4. 920
সঠিক উত্তর:
729
উত্তর
সঠিক উত্তর:
729
ব্যাখ্যা
প্রশ্ন: 49 : 343 : :  81 : ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?  

সমাধান:
72 : 73 = 49 : 343
92 : 93 = 81 : 729
৩৪.
একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৯৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৪) - ৪ = ২০
ক/৪ = ২০ + ৪
ক/৪ = ২৪
ক = ২৪ × ৪
ক = ৯৬
৩৫.
১০০ থেকে ২০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
১০০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ২০
আবার, ২০০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৪০

∴ ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৪০ - ২০) + ১
= ২১ টি