পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes৪২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন-
  1. ক) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
  2. খ) এপিআর
  3. গ) আনসার ভিডিপি
  4. ঘ) পুলিশ
সঠিক উত্তর:
ক) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে মেজর আব্দুল গনি এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন।
.
ঐতিহাসিক ছয়দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
  1. ক) ঢাকায়
  2. খ) করাচিতে
  3. গ) লাহোরে
  4. ঘ) চট্টগ্রামে
সঠিক উত্তর:
গ) লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
গ) লাহোরে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয়দফা কর্মসূচি' পেশ করেন। এ কর্মসূচিকে তিনি 'পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান-
  1. ক) ১৯৭১ সালের ৮ জানুয়ারি
  2. খ) ১৯৭১ সালের ১০ জানুয়ারি
  3. গ) ১৯৭২ সালের ৮ জানুয়ারি
  4. ঘ) ১৯৭২ সালের ১০ জানুয়ারি
সঠিক উত্তর:
গ) ১৯৭২ সালের ৮ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭২ সালের ৮ জানুয়ারি
ব্যাখ্যা
৮ জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়। সেদিনই বঙ্গবন্ধুকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রাবিরতি করেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভি. ভি. গিরি ও প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান। পরবর্তীতে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছলে তাকে অবিস্মরণীয় সংবর্ধনা প্রদান করা হয়।
.
একাত্তরের চিঠি কী?
  1. ক) মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস
  2. খ) মুক্তিযোদ্ধাদের জীবনী গ্রন্থ
  3. গ) মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ
  4. ঘ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
সঠিক উত্তর:
ঘ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
ব্যাখ্যা
বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' এর যৌথ উদ্যোগে 'একাত্তরের চিঠি' নামে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন প্রকাশ করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযুদ্ধাদের স্বজনদের নিকট লিখিত ৮২টি পত্রের স্থান পেয়েছে।
.
মৌলিক গণতন্ত্রের স্তর ছিল কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালের ২৭ অক্টোবর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েই নিজের ভবিষ্যৎ ক্ষমতার ভিত্তি সুদৃঢ় ও সুনিশ্চিত করার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে প্রধান পদক্ষেপ হলো 'মৌলিক গণতন্ত্র' নামে এক নতুন পদ্ধতি চালু। তাঁর মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে ৪ স্তরবিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয়। এই স্তরগুলো হলো- বিভাগীয় কাউন্সিল, জেলা কাউন্সিল, থানা কাউন্সিল এবং ইউনিয়ন কাউন্সিল। পূর্ব পাকিস্তানের ৪০ হাজার এবং পশ্চিম পাকিস্তানের ৪০ হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে বিধান করা হয়।
উৎসঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
.
শহীদ আসাদ ১৯৬৯ সালের কত তারিখে শহীদ হন-
  1. ক) ১৯ জানুয়ারি
  2. খ) ২০ জানুয়ারি
  3. গ) ২১ জানুয়ারি
  4. ঘ) ২৪ জানুয়ারি
সঠিক উত্তর:
খ) ২০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ জানুয়ারি
ব্যাখ্যা
শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে আসাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর নাম পরিবর্তন করে 'আসাদ গেট' নামকরণ করা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
ঐতিহাসিক 'ছয় দফায়' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
  1. ক) শাসনতান্ত্রিক কাঠামো
  2. খ) স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
  3. গ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  4. ঘ) বিচার ব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) বিচার ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিচার ব্যবস্থা
ব্যাখ্যা
বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধু ঘোষিত ১৯৬৬ সালের ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন‌। ৬ দফার বাকি দফাগুলো হলো- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
ইউরো মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশে চালু আছে?
  1. ক) ১৮টি
  2. খ) ১৯টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২৪টি
সঠিক উত্তর:
খ) ১৯টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল। এটি চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
.
ওপেক থেকে সর্বশেষ পদত্যাগকারী দেশ কোনটি?
  1. ক) কাতার
  2. খ) ইকুয়েডর
  3. গ) কুয়েত
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
খ) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
খ) ইকুয়েডর
ব্যাখ্যা
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
ওপেকের বর্তমান সদস্য ১২টি। এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্র।

১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করেছিল। ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 

উৎসঃ ওপেক ওয়েবসাইট।
১০.
ডি-৮ ভুক্ত সংস্থার সদস্য দেশ-
  1. ক) কাজাখস্তান
  2. খ) বাংলাদেশ
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
উৎসঃ ডি-৮ ওয়েবসাইট।
১১.
নিচের কোনটি জি-৭ এর সদস্য দেশ নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
G-7 এর পূর্ণরূপ- Group of 7। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি। জি-৭ এর সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। এর একমাত্র এশীয় দেশ জাপান। চীন জি-৭ ভুক্ত দেশ নয়।
উৎসঃ G-7 ওয়েবসাইট।
১২.
প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় কোন দেশটি?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) লিথুনিয়া
সঠিক উত্তর:
খ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি। বর্তমান সদস্য দেশ ২৭টি।
ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে তার ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে বর্তমানে ২৭টি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
১৩.
আশিয়ানের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জাকার্তা
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) নমপেন
  4. ঘ) ম্যানিলা
সঠিক উত্তর:
ক) জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
ক) জাকার্তা
ব্যাখ্যা
ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
এর বর্তমান সদস্য দেশ ১০টি। দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
উৎসঃ আসিয়ান ওয়েবসাইট।
১৪.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বর্তমান মহাসচিব কে?
  1. ক) কুমি নাইডু
  2. খ) আইরিন খান
  3. গ) স্টলেনবার্গ
  4. ঘ) জুর্গেন স্টক
সঠিক উত্তর:
ক) কুমি নাইডু
উত্তর
সঠিক উত্তর:
ক) কুমি নাইডু
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
এর বর্তমান মহাসচিব ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক কুমি নাইডু।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রথম নারী/এশীয়/মুসলিম/বাংলাদেশি মহাসচিব ছিলেন আইরিন খান।
উৎসঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১৫.
কমনওয়েলথের বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) থেরেসা মে
  2. খ) রানী দ্বিতীয় এলিজাবেথ
  3. গ) বরিস জনসন
  4. ঘ) জেনস স্টলটেনবার্গ
সঠিক উত্তর:
গ) বরিস জনসন
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিস জনসন
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে।
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
কমনওয়েলথের পরবর্তী সম্মেলন এই বছরই রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কমনওয়েলথের বর্তমান চেয়ারম্যান/চেয়ারপার্সন বরিস জনসন। কমনওয়েলথের বর্তমান মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১৬.
পারস্য 'উপসাগরীয় সহযোগিতা সংস্থা'র সদরদপ্তর-
  1. ক) জেদ্দায়
  2. খ) দোহায়
  3. গ) রিয়াদে
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
গ) রিয়াদে
উত্তর
সঠিক উত্তর:
গ) রিয়াদে
ব্যাখ্যা
GCC (Gulf Co-operation Council) হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে, ১৯৮১ সালে। এর সদস্য দেশ ৬ টি।
দেশগুলো হলো- সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদে।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ ফালাহ এম. আল হাজরাফ (১ ফেব্রুয়ারি, ২০২০ - ) ।

উৎসঃ জিসিসি ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য দেশ ৫৭ টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় ২০১৯ সালে।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। ওআইসি মহাসচিবের মেয়াদ ৫ বছর।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
১৮.
নিচের কোনটি বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  3. গ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  4. ঘ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে।
উৎসঃ টিআই ওয়েবসাইট।
১৯.
নিচের কোনটি সামরিক জোট?
  1. ক) ASEAN
  2. খ) CARE
  3. গ) BRICS
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
ঘ) NATO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) NATO
ব্যাখ্যা
আশিয়ান আঞ্চলিক অর্থনৈতিক জোট। CARE মানবকল্যাণধর্মী সংস্থা। BRICS আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। NATO সামরিক জোট। ৪ এপ্রিল ১৯৪৯ সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো প্রতিষ্ঠিত হয়। স্নায়ুযুদ্ধ চলাকালে সমাজতান্ত্রিক আগ্রাসন রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ টি দেশ চুক্তিবদ্ধ হয়ে এটি প্রতিষ্ঠা করে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, কানাডা, আইসল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নরওয়ে।
বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। ৩০তম সদস্য দেশ উত্তর মেসিডোনিয়া। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব জেন্স স্টলেনবার্গ।
উৎসঃ ন্যাটোর ওয়েবসাইট।
২০.
জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ নিয়ন্ত্রণকারী এককের নাম-
  1. ক) ডিএনএ
  2. খ) জিন
  3. গ) আরএনএ
  4. ঘ) লোকাস
সঠিক উত্তর:
খ) জিন
উত্তর
সঠিক উত্তর:
খ) জিন
ব্যাখ্যা
জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যও নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২১.
কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না?
  1. ক) কমলা
  2. খ) নীল
  3. গ) সবুজ
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
গ) সবুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজ
ব্যাখ্যা
লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোকসংশ্লেষণ ভালো হয় এবং সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়। ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়।
সাধারনত ৪০০-৪৮০ ন্যানোমিটার এবং ৬৮০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২২.
বংশগতিবিদ্যার জনক কে?
  1. ক) মেন্ডেল
  2. খ) ওয়াটসন
  3. গ) বেটসন
  4. ঘ) ডারউইন
সঠিক উত্তর:
ক) মেন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
ক) মেন্ডেল
ব্যাখ্যা
গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে মটরশুটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ জিন রুপে পরিচিত হয়েছে। এইজন্য তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২৩.
নিচের কোনটি উদ্ভিদের খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে?
  1. ক) জাইলেম
  2. খ) ফ্লোয়েম
  3. গ) স্ক্লেরাইড
  4. ঘ) সিভনল
সঠিক উত্তর:
ক) জাইলেম
উত্তর
সঠিক উত্তর:
ক) জাইলেম
ব্যাখ্যা
জাইলেম উদ্ভিদের খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে এবং ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে।‌
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৪.
উদ্ভিদের গৌন পুষ্টি উপাদান কয়টি?
  1. ক) ১৬
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোমৌল বা মুখ্য উপাদান বলা হয়। উদ্ভিদের ম্যাক্রো উপাদান ১০টি। মুখ্য উপাদান গুলো হল- নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার।
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে ম্যাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাইক্রোমৌল বা গৌণ উপাদান বলা হয়। উদ্ভিদের গৌণ উপাদান হলো ৬ টি। যথা- দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা এবং ক্লোরিন।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৫.
পরাগায়ন কী উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত?
  1. ক) ফুল ও ফল
  2. খ) বীজ ও ফল
  3. গ) ফুল ও বীজ
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
খ) বীজ ও ফল
উত্তর
সঠিক উত্তর:
খ) বীজ ও ফল
ব্যাখ্যা
পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।
পরাগায়ন ২ ধরনের। যথা- স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
উল্লেখ্য বইতে টাইপের ভুল আছে। ফলের বদলে ফুল লেখা। তবে, অষ্টম শ্রেণির বইতে উত্তর ঠিক আছে।
২৬.
নিচের কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ?
  1. ক) জবা
  2. খ) কুমড়া
  3. গ) লাউ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ক) জবা
উত্তর
সঠিক উত্তর:
ক) জবা
ব্যাখ্যা
একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ থাকে। যথা- পুষ্পাক্ষ, বৃতি, দলমন্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। যে ফলে এই পাঁচটি স্তবকই উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। যেমন- জবা, ধুতুরা ইত্যাদি এবং এর যেকোনো একটি স্তবক না থাকলে সে ফুলকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন- লাউ, কুমড়া ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২৭.
মৌমাছির মধু ঋতু কোনটি?
  1. ক) গ্রীষ্মকাল
  2. খ) শরৎকাল
  3. গ) হেমন্তকাল
  4. ঘ) বসন্তকাল
সঠিক উত্তর:
ঘ) বসন্তকাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বসন্তকাল
ব্যাখ্যা
মৌমাছি উপকারী পতঙ্গের মধ্যে অন্যতম। প্রতি চাকে একটি রানী, কয়েকটি পুরুষ মৌমাছি এবং অসংখ্য কর্মী মৌমাছি থাকে। মৌমাছি মূলত বসন্তকালের ফুল হতে মধু আহরণ করে। তাই মৌমাছির মধু ঋতু বলা হয় বসন্তকালকে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
নিচের কোনটি বড়দিনের উদ্ভিদ?
  1. ক) লেটুস
  2. খ) সূর্যমুখী
  3. গ) ডালিয়া
  4. ঘ) চন্দ্রমল্লিকা
সঠিক উত্তর:
ক) লেটুস
উত্তর
সঠিক উত্তর:
ক) লেটুস
ব্যাখ্যা
উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। ছোট দিনের উদ্ভিদ- চন্দ্রমল্লিকা, ডালিয়া; বড় দিনের উদ্ভিদ- লেটুস, ঝিঙা এবং ছোট দিনের উদ্ভিদ- শসা, সূর্যমুখী ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী
২৯.
কোথায় সালোকসংশ্লেষণের হার বেশি?
  1. ক) জলজ উদ্ভিদ
  2. খ) স্থলজ উদ্ভিদ
  3. গ) সব জায়গায় সমান
  4. ঘ) উভচর উদ্ভিদ
সঠিক উত্তর:
ক) জলজ উদ্ভিদ
উত্তর
সঠিক উত্তর:
ক) জলজ উদ্ভিদ
ব্যাখ্যা
পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের পৌছায় এবং স্ট্রোমা বা পত্ররন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে।
জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বায়ুমন্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% কার্বন ডাই অক্সাইড আছে, তাই জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩০.
নিচের কোনটির স্বীকৃত নিয়ম অনুসারে প্রাণীর নামকরণ করা হয়?
  1. ক) ICVN
  2. খ) ICUN
  3. গ) ICBN
  4. ঘ) ICZN
সঠিক উত্তর:
ঘ) ICZN
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ICZN
ব্যাখ্যা
আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) এবং প্রাণীর নাম International Code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে।
প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩১.
Who wrote the Novel 'The Battle of the Books'?
  1. ক) Henry Fielding
  2. খ) Daniel Defoe
  3. গ) Jonathan Swift
  4. ঘ) Edward Gibbon
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
ব্যাখ্যা
Jonathan Swift is the greatest satirist of the 18th century. His famous novels are Gulliver's Travels, A tale of a Tub, A Modest Proposal, A Journey to Stella, The Battle of the Books.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ lecture.
৩২.
Which Novel wrote by Henry Fielding?
  1. ক) Tom Jones
  2. খ) Joseph Andrews
  3. গ) Amelia
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
Henry Fielding regarded as 'Father of English Novel' and his famous Novels are Tom Jones, Amelia, Joseph Andrews, Jonathan Wilde, Top Secret and his famous plays are Rape Upon Rape, The Temple Beau, The Tragedy of Tragedies, The Modern Husband.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৩.
Which book bears the embryo of English Novel?
  1. ক) Arcadia
  2. খ) Leviathan
  3. গ) Comus
  4. ঘ) Dunciad
সঠিক উত্তর:
ক) Arcadia
উত্তর
সঠিক উত্তর:
ক) Arcadia
ব্যাখ্যা
Sir Philip Sidney is a famous critic and was also a poet and soldier. His famous books are Arcadia (A book that bears the embryo of English Novel), The Lady of May, An Apology for Poetry.
Thomas Hobbes wrote Leviathan, John Milton wrote Comus and Alexander Pope wrote Dunciad.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৪.
The number of 'University Wits' is-
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
Elizabethan Period এর একদল Young dramatist and pamphleteers (ক্ষুদ্র পুস্তিকা রচয়িতা) দেরকে University Wits বলা হয়। তাঁরা Oxford and Cambridge University এর Scholar/Witty students ছিলেন। তাঁরা অনেক বিখ্যাত নাটক রচনা ও মঞ্চস্থ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।
University Wits ছিলেন মোট ৭ জন। এঁরা হলেন- Christopher Marlowe, Thomas Kyd, Robert Greene, George Peele, Thomas Nashe, John Lyly and Thomas Lodge.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৫.
'The Passionate Shepherd to His Love' is a Poetry by-
  1. ক) Edmund Spenser
  2. খ) Christopher Marlowe
  3. গ) Sir Philip Sidney
  4. ঘ) George Chapman
সঠিক উত্তর:
খ) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
খ) Christopher Marlowe
ব্যাখ্যা
Christopher Marlowe is the Father of English Tragedy. He is the greatest Dramatist before Shakespeare. His famous Poetry are The Passionate Shepherd to His Love and Hero and Leander.
His famous Tragedy are Doctor Faustus, The Jew of Malta, Tambeurlaine the Great, Edward II, The Massacre of Paris etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৬.
5 + 8 + 11 + 14 + 17 ------ ধারাটির কোন পদ 383?
  1. ক) 126
  2. খ) 127
  3. গ) 128
  4. ঘ) 129
সঠিক উত্তর:
খ) 127
উত্তর
সঠিক উত্তর:
খ) 127
ব্যাখ্যা

দেওয়া আছে, ধারাটির প্রথম পদ, a = 5; সাধারণ অন্তর, d = 8-5 = 11-8 = 14-11 = 3; সুতরাং ইহা একটি সমান্তর ধারা।
মনে করি, ধারাটির n তম পদ = 383
আমরা জানি, n তম পদ = a + ( n - 1 ) d
সুতরাং a + ( n - 1 ) d = 383
বা, 5 + (n - 1 ) 3 = 383
বা, 5 + 3n - 3 = 383
বা, 3n + 2 = 383
বা, 3n = 381
বা, n =127.
সুতরাং প্রদত্ত ধারার 127 তম পদ = 383
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৩৭.
কোনো সমান্তর ধারার 11 তম পদ 66 হলে, এর প্রথম 21 টি পদের সমষ্টি কত?
  1. ক) 1771
  2. খ) 1571
  3. গ) 1466
  4. ঘ) 1386
সঠিক উত্তর:
ঘ) 1386
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1386
ব্যাখ্যা

আমরা জানি, কোনো সমান্তর ধারার প্রথম পদ, a সাধারণ অন্তর, d হলে ধারাটির n তম পদ = a + ( n - 1 ) d এবং সমষ্টি = n/2 { 2a + ( n - 1 ) d.
সুতরাং প্রদত্ত শর্তমতে,
11 তম পদ: a + ( 11 - 1 ) d = 66
বা, a + 10d = 66
এবং সমষ্টি = 21/2 { 2a + (21-1)d}
= 21/2 (2a + 20d)
= 21/2 × 2 (a+10d)
= 21 × 66
= 1386
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৩৮.
2 + 4 + 8 + 16 + --------- ধারাটির 10 তম পদ কত?
  1. ক) 1024
  2. খ) 1048
  3. গ) 1072
  4. ঘ) 1096
সঠিক উত্তর:
ক) 1024
উত্তর
সঠিক উত্তর:
ক) 1024
ব্যাখ্যা

দেওয়া আছে, প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 2, সাধারণ অনুপাত, r = 4/2 = 8/4 = 16/8 = 2, সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
আমরা জানি, গুণোত্তর ধারার n তম পদ = ar(n-1)
সুতরাং ধারাটির 10 তম পদ = 2×2(10-1)
= 2×29
= 1024
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৩৯.
12 + 24 + 48 + ------- + 384 ধারাটির সমষ্টি কত?
  1. ক) 756
  2. খ) 796
  3. গ) 856
  4. ঘ) 836
সঠিক উত্তর:
ক) 756
উত্তর
সঠিক উত্তর:
ক) 756
ব্যাখ্যা

দেওয়া আছে, প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 12, সাধারণ অনুপাত, r = 24/12 = 48/24 = 2, যা 1 থেকে বড়; সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
আমরা জানি, গুণোত্তর ধারার n তম পদ = ar(n-1)
সুতরাং ar(n-1) = 384
বা, 12 × 2(n-1) = 384
বা, 2(n-1) = 384/12
বা, 2(n-1) = 32
বা, 2(n-1) = 24
বা, n-1 = 4
বা, n = 5
সুতরাং ধারাটির সমষ্টি = a(rn - 1)/(r-1), যখন r>1
= 12 (25 - 1)/(2-1)
= 12 (64-1)/1
= 12 × 63
= 756
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৪০.
2 + 4 + 8 + 16 + -------- ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে, n এর মান কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা

দেওয়া আছে, প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 2, সাধারণ অনুপাত, r = 4/2 = 8/4 = 16/8 = 2, সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
আমরা জানি, গুণোত্তর ধারার সমষ্টি = a(rn - 1)/(r-1), যখন r>1
সুতরাং a(rn - 1)/(r-1) = 254
বা, 2(2n - 1)/(2-1) = 254
বা, 2(2n - 1) = 254
বা, 2n - 1 = 254/2
বা, 2n - 1 = 127
বা, 2n = 127 + 1
বা, 2n = 128
বা, 2n = 27
সুতরাং n = 7
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৪১.
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. ক) 2/3
  2. খ) 4/3
  3. গ) 3/4
  4. ঘ) 3/2
সঠিক উত্তর:
ঘ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/2
ব্যাখ্যা

log55√5
= log5 5(1+1/2)
= log5 5(3/2)
= 3/2 log5 5
= 3/2 × 1
= 3/2
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৪২.
log10 x = -2 হলে x এর মান কত?
  1. ক) 1000
  2. খ) 100
  3. গ) 0.01
  4. ঘ) 0.001
সঠিক উত্তর:
গ) 0.01
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.01
ব্যাখ্যা

এখানে, log10 x = -2
বা, x = 10-2
বা, x = 1/10-2
বা, x = 1/100
বা, x = 0.01
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৪৩.
কোন শর্তে ax = ay হলে x = y হয়?
  1. ক) a>0, a ≠ 1
  2. খ) a>0, a = 1
  3. গ) a>0, a ≠ 1
  4. ঘ) a>0, a =1
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর দুইটা থাকায় উত্তর দেয়া হয়নি।

a>0, a equal not 1 শর্তে ax = ay হলে x = y হয় এবং a>0, b>0, x equal not 0 শর্তে ax = bx হলে a = b হয়।
উৎসঃ সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।