পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
"পরীক্ষা - ১৫ বিষয়: কৃষি (টেকনিক্যাল) টপিক: ১. উদ্যান নার্সারি ব্যবস্থাপনা ২. ফসল সংগ্রহ ও বীজ প্রযুক্তি ৩. কৃষি বনায়ন"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
গমের ব্লাস্ট রোগের জন্য দায়ী হলো –
  1. ছত্রাক
  2. ব্যাকটেরিয়া
  3. ভাইরাস
  4. নেমাটোড
সঠিক উত্তর:
ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
ছত্রাক
ব্যাখ্যা
গমের ব্লাস্ট রোগ (Wheat Blast):
- Magnaporthe oryzae Triticum (MoT) নামক এক  ধরনের ছত্রাক এর আক্রমণে গমের ব্লাস্ট রোগ হয়ে থাকে।
– বাংলাদেশের ক্ষেত্রে, গম চাষের ব্লাস্ট-সংবেদনশীল এলাকা প্রায় ৬৫%।
– ২০১৬ সালে, বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, বরিশাল, ভোলা এবং দক্ষিণের অন্যান্য জেলায় হঠাৎ করে গমের ব্লাস্ট রোগ দেখা দেয়।
– ব্রাজিল থেকে এ রোগ বাংলাদেশে আসে। 

ব্লাস্ট রোগের লক্ষণ:
ক) ব্লিচড স্পাইকস এবং স্পাইকের গোড়ায় কালচে ধূসর বর্ণের দাগ (গমের ব্লাস্টের সাধারণ লক্ষণ)
খ) গমের ব্লাস্টের প্যাচ
গ) পাতায় চোখের আকৃতির গাঢ় ধূসর দাগ
ঘ) গাঢ় ধূসর চোখের আকৃতির ক্ষত
ঙ) ব্লাস্ট রোগে আক্রান্ত গমের বীজ
চ) জীবাণু

উৎস: কৃষি তথ্য সার্ভিস (AIS)
.
টাইম আইসোলেশন কমপক্ষে কতদিনের হওয়া প্রয়োজন?
  1. ১০ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ৪০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
আইসোলেশন:
পোলেন দানা উচ্চ বাতাসের বেগে দূরে ভ্রমণ করতে পারে। সেজন্য অপ্রত্যাশিত ক্রসের সম্ভাবনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আইসোলেশন রক্ষা করতে অবহেলা করলে হাইব্রিড বীজের অশুদ্ধতা দেখা দেয়। আইসোলেশন বিভিন্নভাবে প্রদান করা যেতে পারে, যা সংক্ষেপে নিচে আলোচনা করা হলো।

ক) স্পেস আইসোলেশন
হাইব্রিড বীজ উৎপাদন প্লটটি অন্যান্য ধানের ফসল থেকে অন্তত ১০০ মিটার দূরে থাকতে হবে। A-line-এর বীজ উৎপাদনের জন্য ২০০-৫০০ মিটার আইসোলেশন দূরত্ব যথেষ্ট, কারণ এই লাইনটি মূলত হাইব্রিড বীজের গুণমান নির্ধারণ করে। কিন্তু B- এবং R-line-এর জন্য ৩-৫ মিটার আইসোলেশন দূরত্ব যথেষ্ট। স্পেস আইসোলেশন হাইব্রিড বীজের শুদ্ধতা রক্ষার জন্য উপলব্ধ অপশনের মধ্যে সেরা।

খ) টাইম আইসোলেশন
যখন স্পেস আইসোলেশন সম্ভব নয়, তখন টাইম আইসোলেশন প্রয়োজন। অর্থাৎ, হাইব্রিড বীজ উৎপাদন প্লটের প্যারেন্টাল লাইনগুলোর ফুল আসা উচিত অন্তত ৩০ দিন আগে বা ৩০ দিন পরে, যাতে অন্য প্রজাতির পোলেনের কারণে ক্রস হওয়া এড়ানো যায়।

গ) ব্যারিয়ার আইসোলেশন
প্রাকৃতিক ভূগোলগত বৈশিষ্ট্য যেমন নদী, খাল, পর্বত, বন ইত্যাদি এবং অন্যান্য মানুষের তৈরি বৈশিষ্ট্য যেমন বিল্ডিং, রাস্তা, দেয়ালও ব্যারিয়ার আইসোলেশন হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া, ৩০-৪০ মিটার প্রশস্ত লম্বা এবং ঘন গাছ বা ঝোপ বা কিছু ফসল (যেমন, সরগম, আখ, ধইঞ্চা, ভূট্টা বা অন্যান্য প্রজাতি) ব্যারিয়ার আইসোলেশন হিসেবে কাজ করতে পারে।

উৎস: Breeding, Biotechnology and Seed Production of Field Crops. New India Publishing Agency.
.
রিপটিং বলতে কী বোঝায়?
  1. চারাগাছ অন্য কোথাও রোপণের উদ্দেশ্যে পট থেকে খুলে নেওয়া
  2. চারা বা গাছকে একটি পটে স্থাপন
  3. চারাগাছকে এক পট থেকে খুলে একই পটে স্থাপন
  4. চারাগাছকে এক পট থেকে খুলে অপর পটে স্থাপন
সঠিক উত্তর:
চারাগাছকে এক পট থেকে খুলে অপর পটে স্থাপন
উত্তর
সঠিক উত্তর:
চারাগাছকে এক পট থেকে খুলে অপর পটে স্থাপন
ব্যাখ্যা
পটিং:
চারা বা গাছকে একটি পটে স্থাপন হচ্ছে পটিং।

ডিপটিং:
পটে-জন্মানো চারা কিংবা গাছ অন্য কোথাও রোপণের উদ্দেশ্যে পট থেকে খুলে নেওয়ার পদ্ধতি ডিপটিং বলে অভিহিত হয়। পট না ভেংগে এবং চারার গোড়ার সম্পর্ণ মাটি অবিকৃত অবস্থায় রেখে এই কাজটি করা হয়।

রিপটিং:

রিপটিং (Repotting) কোন চারা বা গাছকে এক পট থেকে খুলে অপর পটে স্থাপন বা রোপণ করাকে রিপটিং বলা হয়।
কোন কোন ফুলের চারার বেলায় চারাকে এক পট থেকে অপর পটে স্থানান্তরিত করে তার পুষ্পোৎপাদন-ক্ষমতা বাড়ানো হয়। এর একটি উদাহরণ চন্দ্রমল্লিকা।



উৎস: CULTIVATION OF ORNAMENTAL PLANTS, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
দুরন্ত (Duranta) নার্সারিতে কী কাজে ব্যবহৃত হয়?
  1. উইন্ডব্রেক হিসেবে
  2. শেল্টারবেল্ট হিসেবে
  3. হেজ হিসেবে
  4. অ্যালি ক্রপিং
সঠিক উত্তর:
হেজ হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
হেজ হিসেবে
ব্যাখ্যা
- দুরন্ত (Duranta) নার্সারিতে হেজ হিসেবে ব্যবহৃত হয়।

উঁচু হেজ তৈরির উপযোগী গাছ:

১। দুরন্ত (Duranta):
- এটি কষ্টসহিষ্ণু ও সচরাচর কাঁটাযুক্ত এবং রোদযুক্ত অথবা ছায়াময় উভয় পরিবেশে জন্মানোর উপযোগী।
- এটি কাটিং কিংবা বীজ দিয়ে বংশ বৃদ্ধিকারী গাছ।

২। কাঁটা মেহেদী (Thorn Mehedi):
- এটি মেহেদীরই কাঁটাযুক্ত প্রজাতি।
- এর কাটিং ও বীজ দিয়ে বংশ বিস্তার হয়।

৩। শ্যাওড়া (Sheora):
- এই সর্বাধিক ঝোপালো বৃক্ষকে ছাটাই দ্বারা বহু বছর ধরে হেজ এর উচ্চতায় সীমাবদ্ধ রাখা যায়।
- এর বীজ দিয়ে বংশ বিস্তার ঘটে।  

8। করঞ্জা, করমচা (Caranda):
- এই কাঁটাময় ও দুগ্ধবৎ রসযুক্ত কান্ডবিশিষ্ট ফলের গাছটিকে ছাটাই দ্বারা ঝোপালো ও নির্দিষ্ট উচ্চতায় সীমাবদ্ধ করা যায়।
- এর কাটিং ও বীজ দ্বারা বংশ বৃদ্ধি ঘটে।

৫। কামিনী (China Box):
- ছোট, চকচকে পাতাযুক্ত এই গাছটিকে হেজ হিসেবে ছেটে রাখা যায়।
- প্রধানত বীজ হতে এর চারা জন্মে।
- তবে কাটিং থেকেও চারা জন্মানো যায়। 

উৎস: CULTIVATION OF ORNAMENTAL PLANTS, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নার্সারি উঁচু দালানের কোন পাশে স্থাপন করা সর্বোত্তম?
  1. দক্ষিণ
  2. উত্তর
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
নার্সারির স্থান নির্বাচন:
- নার্সারির স্থান নির্বাচনে সেখানে কতটা আলো ও বাতাস পাওয়া যাবে তা লক্ষ্য করা দরকার।
- কারণ, গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই দু'টি জিনিষের প্রাচুর্য থাকা আবশ্যক।
- কোন ভবনের বা বড় দালানের কাছাকাছি স্থাপন করতে হলে নার্সারিটির সর্বোত্তম স্থান হবে দালানের দক্ষিণ পাশে
- বাংলাদেশের যে কোন স্থানে গাছপালা জন্মানোর জন্য দক্ষিণ দিকই সবচেয়ে উপযোগী।
- দ্বিতীয় ও তৃতীয় উত্তম স্থান যথাক্রমে দালানের পূর্ব ও পশ্চিম দিক।
- নার্সারির জন্য উত্তর দিক সর্বাপেক্ষা নিকৃষ্ট।
- কেননা, দালানের ছায়া সবচেয়ে বেশী পড়ে সেটার উত্তর পাশে।

উৎস: CULTIVATION OF ORNAMENTAL PLANTS, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন এসিড দ্রবণ দ্বারা বীজের সুপ্তাবস্থা ভাঙ্গা যায়?
  1. হাইড্রোক্লোরিড এসিড
  2. নাইট্রিক এসিড
  3. সালফিউরিক এসিড
  4. বেনজোয়িক এসিড
সঠিক উত্তর:
সালফিউরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
সালফিউরিক এসিড
ব্যাখ্যা
- সালফিউরিক এসিড দ্রবণ দ্বারা বীজের সুপ্তাবস্থা ভাঙ্গা যায়

অম্লদ্রব্য সহযোগে বীজের সুপ্তাবস্থা ভাঙ্গানো:

- এ পদ্ধতিতে বীজকে ঘন সালফিউরিক এসিডে ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হয়।
- ঘন সালফিউরিক এসিডের আপেক্ষিক গুরুত্ব ১.৮৪ হওয়া দরকার।
- সাধারণত বীজের দ্বিগুণ পরিমাণ এসিড (নিদিষ্ট ঘনমাত্রার) একটি কাঁচ বা মাটির পাত্রে নিতে হয়।
- তারপর বীজকে উক্ত পাত্রে ঢেলে মুখ আটকাতে হবে এবং মাঝে মাঝে কোন কাঠির সাহায্যে বীজকে নাড়াচাড়া করতে হবে।
- উপযুক্ত তাপমাত্রা হলো ৬০-৮০ ফাঃ। 
- সময়ের পরিমাণ ১০ মিনিট থেকে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত হতে পারে।
- বীজাবরণ যখন পাতলা হয়ে আসে তখন সাবধানে এসিড ঢেলে নিতে হয় এবং তৎক্ষনাৎ বীজগুলোকে প্রবাহমান পানিতে ভালো করে ধুয়ে নিতে হয়।
- উক্ত ধোয়া বীজ ভিজা অবস্থায় সরাসরি জমিতে বপন করা চলে।
- অথবা ভালোভাবে শুকিয়ে গুদামেও রাখা চলে।

উৎস: Seed and Seed Technology, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ধান বীজের সর্বোচ্চ আর্দ্রতা কী পরিমাণ থাকতে হবে?
  1. ১৪%
  2. ১২%
  3. ১৩%
  4. ১১%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
ভালো বীজের ক্ষেত্রে স্মরণীয়:
- বীজ হতে হবে উচ্চ ফলনশীল/উন্নত/আধুনিক অথবা কৃষকের পছন্দ সই।
- বীজ হতে হবে বিশুদ্ধ অর্থাৎ যে জাত চাওয়া হচ্ছে সে জাতের পরিমাণ শতকরা ৯৪ ভাগের বেশি।
- বীজ পোকা কিংবা রোগাক্রান্ত হবে না।
- বীজ এক আকারের ও পুষ্ট হতে হবে এবং দানা বড় হতে হবে।
- বীজের রং উজ্জ্বল হতে হবে অর্থাৎ বীজে স্বাভাবিক রং বজায় থাকতে হবে।
- ধান ও গমের বেলায় বীজের আর্দ্রতা সর্বোচ্চ ১২% এবং অন্যান্য ফসলের বেলায় সর্বোচ্চ ১০% থাকতে হবে।
- সর্বোপরি বীজ বিশেষে গজানোর ক্ষমতা ৭৫% এর বেশি হতে হবে।

উৎস: Seed and Seed Technology, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
লিগিউমজাতীয় গাছ কৃষি বনায়নে কেন ব্যবহার করা হয়?
  1. বায়বীয় কার্বন গাছের ভিতর প্রবেশে বেশি সাহায্য করে
  2. বায়বীয় নাইট্রোজেন মাটিতে সঞ্চিত করতে পারে
  3. রোগ ও পোকামাকড় প্রতিরোধী
  4. কম শাখা-প্রশাখাবিশিষ্ট
সঠিক উত্তর:
বায়বীয় নাইট্রোজেন মাটিতে সঞ্চিত করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
বায়বীয় নাইট্রোজেন মাটিতে সঞ্চিত করতে পারে
ব্যাখ্যা
লিগিউমজাতীয় প্রজাতি:
- লিগিউমজাতীয় প্রজাতি শিকড়ের সাহায্যে বায়বীয় নাইট্রোজেন মাটিতে সঞ্চিত করতে পারে
- মাটির গুণাগুন বৃদ্ধি করে।

উৎস: বনায়ন, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভ্রূণমূল (radicle) থেকে কী উৎপন্ন হয়?
  1. শিকড়
  2. কান্ড
  3. পাতা
  4. বিটপ
সঠিক উত্তর:
শিকড়
উত্তর
সঠিক উত্তর:
শিকড়
ব্যাখ্যা
ভ্রূণ (Embryo):
- বীজত্বক দ্বারা আবৃত সুপ্ত উদ্ভিদকে ভ্রূণ বলে। 
- ভ্রূণের দুইটি অংশ যথাঃ ভ্রূণাক্ষ বা টাইজেলাম (Tigellum) ও বীজপত্র (Cotyledon)।
- ভ্রূণাক্ষের দুইটি অংশ যেমন: ভ্রূণমূল (Radicle) যা থেকে বীজ গজানোর পর শিকড় হয় এবং ভ্রূণকান্ড/ভ্রূণমুকুল (Plumule) যা থেকে কান্ড উৎপন্ন হয়।

উৎস: Seed and Seed Technology, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলাদেশে চা বাগানে সাধারণত কোন গাছ দেখা যায়?
  1. আম
  2. কাঁঠাল
  3. কড়ই
  4. জাম
সঠিক উত্তর:
কড়ই
উত্তর
সঠিক উত্তর:
কড়ই
ব্যাখ্যা
ছায়াদানকারী বৃক্ষের নিচে একবর্ষ বা বহুবর্ষজীবী শস্যের চাষ:
- এ পদ্ধতিতে ছায়াদানকারী বৃহৎ বৃক্ষের নিচে একবর্ষ বা বহুবর্ষজীবী শস্যের চাষ করা হয়।
- এ পদ্ধতিতে আন্তঃফসলের গুণগত মান বৃদ্ধি পায়।
- সেজন্য বাংলাদেশে চা বাগানে বিভিন্ন প্রজাতির কড়ই গাছ দেখা যায়।

উৎস: বনায়ন, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
একটি আদর্শ বীজতলার মাপ কত?
  1. ১০ মিটার x ২ মিটার
  2. ৫ মিটার x ১ মিটার
  3. ৩ মিটার x ১ মিটার
  4. ৩ মিটার x ১.৫ মিটার
সঠিক উত্তর:
৩ মিটার x ১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩ মিটার x ১ মিটার
ব্যাখ্যা
আদর্শ বীজতলা:
- একটি আদর্শ বীজতলার পরিমান ৩ মি. দৈর্ঘ্য এবং ১ মি. প্রস্থ ।
- চারাগাছের পরিচর্যার সুবিধার জন্য বীজতলা প্রস্থে ১ মিটার রাখা হয়।

উৎস: কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
১২.
কোন গাছের অঙ্গজ প্রজনন করা সম্ভব হয় না?
  1. নারিকেল
  2. গোলাপ
  3. আম
  4. কদবেল
সঠিক উত্তর:
নারিকেল
উত্তর
সঠিক উত্তর:
নারিকেল
ব্যাখ্যা
- একবীজপত্রী উদ্ভিদে অঙ্গজ প্রজনন করা সম্ভব হয় না। কেননা, এতে ক্যাম্বিয়াম লেয়ার অনুপস্থিত থাকে। ফলে সেকেন্ডারি বৃদ্ধি হয় না। আর সেকেন্ডারি বৃদ্ধি ছাড়া অঙ্গজ প্রজনন সম্ভব নয়।

নারিকেল:

- নারিকেল একবীজপত্রী উদ্ভিদ।
- একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না। 
- ক্যাম্বিয়াম না থাকায় মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয় না ফলে অঙ্গজ প্রজনন সম্ভব হয় না।
- তাই একবীজপত্রী উদ্ভিদ তথা নারিকেলে অঙ্গজ প্রজনন করা সম্ভব হয় না।
১৩.
স্টেম কাটিং এ শিকড় গজানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়?
  1. অক্সিন
  2. সাইটোকাইনিন
  3. জিবেরেলিন
  4. এবসিসিক এসিড
সঠিক উত্তর:
অক্সিন
উত্তর
সঠিক উত্তর:
অক্সিন
ব্যাখ্যা
অক্সিন:
- এপিক্যাল ডমিনেন্স সৃষ্টি করে।
- রুটের বৃদ্ধি ও ডেভেলপমেন্ট ঘটায়।
- স্টেম কাটিং এ শিকড় গজানোর জন্য অক্সিন হরমোন ব্যবহার করা হয়।


উৎস: i) Plant Cell Technology
ii) The effects of exogenous hormones on rooting process and the activities of key enzymes of Malus hupehensis stem cuttings, Journal Plos One.
১৪.
কৃষি বনায়নে গাছের সাথে চারণভূমির সমন্বিত পদ্ধতিকে কী বলা হয়?
  1. এগ্রিসিলভিপ্যাসচারাল
  2. সিলভিএগ্রোপ্যাসচারাল
  3. সিলভিপ্যাসচার
  4. এগ্রিসিলভিকালচারাল
সঠিক উত্তর:
সিলভিপ্যাসচার
উত্তর
সঠিক উত্তর:
সিলভিপ্যাসচার
ব্যাখ্যা
সিলভিপ্যাসচার:
- একই জমিতে গবাদি পশু এবং চারণভূমির সাথে গাছকে একত্রিত করে।
- গাছগুলি কাঠ, ফল, পশুখাদ্য এবং সেইসাথে গবাদি পশুর জন্য ছায়া এবং আশ্রয় দিতে পারে।
- গ্রীষ্মের গরম রোদ, শীতের ঠান্ডা বাতাস বা বৃষ্টিপাত থেকে প্রাণীদের কিছুটা রক্ষা করতে পারে।  

উৎস: USDA Website
১৫.
নিষিক্ত ও পরিপক্ব ডিম্বককে কী বলে?
  1. পরাগরেণু
  2. গর্ভাশয়
  3. বীজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বীজ
উত্তর
সঠিক উত্তর:
বীজ
ব্যাখ্যা
উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্ট্যাবলী এবং কৃষি কাজের বৈচিত্র্যময় ব্যবহার অনুসারে বীজের সংজ্ঞা দু'রকম হতে পারে।

প্রথমত, উদ্ভিদতত্ত্বানুসারে ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ক ডিম্বককে বীজ বলে। যেমন: ধান, গম, পেঁপে বীজ।

দ্বিতীয়ত, কৃষিতত্ত্বানুসারে গাছের যে অংশ (শারীরিক বা জাননিক) বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় তাকেই বীজ বলে। যেমন: আলুর টিউবার, মিষ্টি আলুর লতা, কলার সাকার, কুলের কুঁড়ি, পাথরকুচির পাতা, বিভিন্ন ফুল গাছের শাখা-প্রশাখা, ধান, গম ইত্যাদি।

- প্রকৃত বীজ বা যৌন বীজ হচ্ছে বীজত্বকদ্বারা আবৃত এক সুপ্ত ভ্রাণধারী পরিণত ও নিষিক্ত ডিম্বক।
- আর গাছের যে কোন অংশ বিশেষ, যা উপযুক্ত পরিবেশে একই রকম গাছের বংশ বিস্তারের জন্য ব্যবহার হয়ে থাকে, তাকে কৃষি বীজ বলে।

উৎস: SEED AND SEED TECHNOLOGY, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
হলুদ ট্যাগ দিয়ে কোন বীজকে নির্দেশ করা হয়?
  1. প্রজনন বীজ
  2. ভিত্তি বীজ
  3. মানঘোষিত বীজ
  4. প্রত্যায়িত বীজ
সঠিক উত্তর:
মানঘোষিত বীজ
উত্তর
সঠিক উত্তর:
মানঘোষিত বীজ
ব্যাখ্যা
মৌল বা প্রজনন বীজ (Breeder Seed):
- উদ্ভিদ প্রজনন প্রতিষ্ঠান বা কোন প্রজনন বিদের ঘনিষ্ট ও সরাসরি তত্ত্ববাবধানে উৎপন্ন এবং যা থেকে ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হয় তাকে প্রজনন বীজ বলে।
- এই বীজের সর্বাধিক কৌলিক বিশুদ্ধতা থাকে। 
- এ বীজের ট্যাগের কালার সবুজ হয়।

ভিত্তি বীজ (Foundation seed):
- বীজের পরবর্তী বিস্তার ঘটানোর জন্য মৌলিকভাবে শনাক্ত করণযোগ্য জাতের প্রাথমিক উৎসকে ভিত্তি বীজ বলে।
- ভিত্তি বীজে কৌলিক স্বাতন্ত্র্য ও জাতের বিশুদ্ধতা বিদ্যমান থাকে।
- ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত যে বীজ উৎপাদন করা হয়।
- এ বীজের ট্যাগের কালার সাদা হয়।

প্রত্যায়িত বীজ (Certified Seed):
- ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হয়।
- যাতে বংশগত ও বাহ্যিক বিশুদ্ধতা নির্ধারিত মানে থাকে।
- বীজের গুণাবলী সংরক্ষণের জন্য প্রত্যয়ন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
- বীজ প্রত্যয়ন এজেন্সী এই অনুমোদনের কাজটি করে থাকে।
- এ বীজের ট্যাগের কালার নীল হয়।

মানঘোষিত বীজ (Truthfully labeled seed: TLS):
- উপরে তিনটি শ্রেণীর বীজ ছাড়া অন্য যে বীজ উৎপাদনকারী নিজেই উৎপাদন করে এবং নিজেই বীজের মাননিয়ন্ত্রণ করে এবং নিজেই ঘোষনা দেয় তাহাই মানঘোষিত বীজ।
- তিনি নিজস্বভাবে যাচাইপূর্বক ব্যাগ বা বস্তার গায়ে তথ্য লিপিবদ্ধ করবে।
- এ বীজের ট্যাগের কালার হলুদ হয়।

উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী (SCA) ।
১৭.
টঙ্গিয়া পদ্ধতি প্রথম কোথায় শুরু হয়?
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভারত
  4. মায়ানমার
সঠিক উত্তর:
মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা
টঙ্গিয়া পদ্ধতি:
- এ পদ্ধতি ১৮৫৬ সালে সর্বপ্রথম বার্মায় (মায়ানমার) শুরু হয় এবং পরবর্তীতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়।
- এ পদ্ধতিতে কৃষিজ ফসল ও বনজ প্রজাতি একই জমিতে এক সময়ে শুরু হয়। 
- কয়েক বৎসর পর যখন বনজ প্রজাতির শাখাপ্রশাখা এমনভাবে বিস্তার লাভ করে যে, নিচে রোদ পড়ে না এবং আর কৃষি ফসল চাষ করা সম্ভব না, তখন শুধু বন প্রজাতিই থাকে।
- অর্থাৎ এ পদ্ধতিতে রোপিত বন প্রজাতি বড় হয়ে উপরের দিকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত কৃষি ফসল চাষ করা যায়।
- বন প্রজাতি পূর্ণ বিকশিত হওয়ার পর কেটে একই পদ্ধতির পুনরাবৃত্তি করা হয়।
- পাহাড়ি বনাঞ্চলে এ পদ্ধতির বেশি প্রচলন দেখা যায়।

উৎস: AFORESTRATION, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বাংলাদেশের প্রেক্ষিতে কৃষি বনায়ন কেন প্রয়োজনীয়?
  1. বর্ধিত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণে
  2. বনজ সম্পদের চাহিদা পূরণে
  3. মাটির গুণাগুন ও পরিবেশ রক্ষায়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিজ জমির উপর চাপ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। 
- কৃষি বনায়ন এর মাধ্যমে একই সাথে কৃষিজ পণ্য, বনজ দ্রব্য ও পশুপালন সম্ভব অর্থাৎ বর্ধিত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম।
- ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণার্থে দেশের বনসম্পদ দ্রুত সংকুচিত হচ্ছে।
- ফলে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, যেমন: জ্বালানি সংকট, বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস, উষ্ণতা বৃদ্ধি, মরুকরণ প্রক্রিয়া, ভূমিধ্বংস, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস, বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস, নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি।
- কৃষি বনায়ন মাটির গুণাগুন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- উপরোক্ত অনাকাঙ্ক্ষিত সমস্যা সমূহ মোকাবেলার জন্য কৃষি বনায়ন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।

উৎস: AFORESTRATION, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
কপিসিং ক্ষমতা বলতে কী বোঝায়?
  1. ছাটাইয়ের পর প্রচুর ডালপালা ও পাতা উৎপন্ন হওয়া
  2. প্রচুর শিকড় গজানো
  3. একটি কান্ড থেকে একাধিক কান্ড উৎপন্ন হওয়া
  4. এক গাছ হতে একাধিকবার ফসল পাওয়া
সঠিক উত্তর:
ছাটাইয়ের পর প্রচুর ডালপালা ও পাতা উৎপন্ন হওয়া
উত্তর
সঠিক উত্তর:
ছাটাইয়ের পর প্রচুর ডালপালা ও পাতা উৎপন্ন হওয়া
ব্যাখ্যা
কপিসিং (Coppicing) ক্ষমতা:
প্রধান কান্ডসহ সব ধরনের ডালপালা ছাটাইয়ের পর প্রচুর পরিমাণে নতুন ডালপালা ও পাতা উৎপাদিত হয়

উৎস: AFORESTRATION, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
কৃষি বনায়ন এর মাধ্যমে উৎপাদন করা সম্ভব -
  1. কৃষিজ পণ্য
  2. কৃষিজ পণ্য ও বনজ দ্রব্য
  3. পশুপাখি
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
- কৃষি বনায়ন এর মাধ্যমে কৃষিজ পণ্য, বনজ দ্রব্য এবং পশুপাখি সবগুলোই উৎপাদন করা সম্ভব।

কৃষি বনায়ন:
-কৃষি বনায়ন হচ্ছে একই ভূমি/ভূমিখন্ড থেকে যুগপৎ কিংবা পর্যায়ক্রমিকভাবে কৃষিপণ্য/ফসল এবং বনজ দ্রব্য উৎপাদন করা।
-অন্য ভাষায় বহুবর্ষজীবী কাষ্ঠল বৃক্ষের নিচে ও আশেপাশে একবর্ষজীবী ফসল উদ্ভিদ উৎপাদন করা বা কৃষি ফসলের ভিতরে/আশেপাশে বহুবর্ষজীবী কাষ্ঠল বৃক্ষ উৎপাদন করার প্রযুক্তি হলো কৃষি বনায়ন।
-বহুবর্ষজীবী কাষ্ঠল বৃক্ষ উৎপাদনের সাথে একবর্ষজীবী শস্য কিংবা হাঁসমুরগি ও গবাদিপশু পালনও কৃষি বনায়নের আওতায় পড়ে।
-সুতরাং কৃষি বনায়ন হলো এমন এক বিজ্ঞান যেখানে বহুবর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদের সাথে ফসল/পশুপাখির আন্তঃসম্পর্ক এবং আন্তঃক্রিয়া বিদ্যমান।

উৎস: AFORESTRATION, Bachelor of Agriculture Education (B.Ag.Ed), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।