পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৯ টপিক Uses of Article & Conjunction. [Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Choose the correct sentence:
  1. I saw an university in New York.
  2. I saw a university in New York.
  3. I saw an union in New York.
  4. I saw an uniform in New York.
ব্যাখ্যা
Uses of A and An:
সাধারণত শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে এ এবং vowel (a,e,i,o,u) থাকলে তার পূর্বে an বসে।
Example: a hen, an egg 

• Vowel হওয়া স্বত্ত্বেও যদি "ইউ বা ওয়া" উচ্চারণ হয় তাহলে a বসে।
Example:
Union, Useful, University, Uniform, Unanimous, European, Unique Unit Usage Fulogy Ewe Euphemism Furopean Usurer Eunuch

Source: Live MCQ lecture.
.
He tried his best ____ he couldn’t finish the project on time.
  1. and
  2. but
  3. as
  4. because
ব্যাখ্যা

Coordinating Conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but,
- yet etc.

• In the sentence "She wanted to go to the park, but it started raining," "but" joins two independent clauses.
তেমনিভাবে, 
- He ran fast but he could not get the bus.

• He tried his best, but he couldn’t finish the project on time.
এই বাক্যে "but" দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করছে।
সুতরাং এটি একটি Coordinating conjunction.

.
Choose the correct sentence:
  1. This is a oasis.
  2. He is an one-eyed person.
  3. He is a one-eyed person.
  4. He has an one-taka note.
ব্যাখ্যা
• Uses of articles:
• O দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে an বসে।
শুধু one যুক্ত শব্দের পূর্বে a বসে।
Example: a one-taka, a one-eyed man
---------------------
He is a one-eyed person. বাক্যটি সঠিক।
কারণ,
“one-eyed” শব্দের শুরুতে "o" Vowel হলেও এখানে 'ওয়া' এর মতো উচ্চারণ হওয়ায় “a” হবে।

অন্য অপশন,
ক) This is a oasis. - ভুল।
কারণ, “Oasis” শব্দের শুরুতে "o" Vowel হলেও এখানে 'ওয়া' এর মতো উচ্চারণ হওয়ায় “a” হবে। সঠিক বাক্যটি হবে "This is an oasis."

খ) He is an one-eyed person. - ভুল।
কারণ, “one” শব্দের শুরুতে "o" Vowel হলেও এখানে 'ওয়া' এর মতো উচ্চারণ হওয়ায় “a” হবে। সঠিক বাক্যটি হবে “He is a one-eyed person”।

ঘ) He has an one-taka note. - ভুল।
কারণ, “one” শব্দের শুরুতে "o" Vowel হলেও এখানে 'ওয়া' এর মতো উচ্চারণ হওয়ায় “a” হবে। সঠিক বাক্যটি হবে “He has a one-taka note."

Source: Live MCQ lecture.
.
The king went ________ hunting.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

Rule:
- কখনো কখনো disguised preposition হিসেবে on এর পরিবর্তে a বসে।
যেমন: The king went a (on) hunting.

Source: Live MCQ lecture.

.
He is _________ smartest student in the class.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
He is the smartest student in the class.
- বাক্যে "smartest" একটি superlative degree. Superlative degree-এর আগে সাধারণত "the" ব্যবহার করা হয়।

সে অনুসারে সম্পূর্ণ বাক্য:
He is the smartest student in the class.

• Superlative Degree:
Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে।
- The superlative form of an adjective is used to show something has a quality to the greatest or least degree.
- Superlative Degree তে adjective এর আগে the বসে।

Example sentence: 
- Ritu is the tallest girl in the class.
- Canada is one of the coldest countries in the world.
- He is the best player on the team.
.
What is the purpose of a subordinating conjunction?
  1. To connect two independent clauses.
  2. To connect a subordinating clause to a main clause.
  3. To separate two clauses without connection.
  4. None of the above
ব্যাখ্যা
• Subordinating Conjunctions:
A subordinating conjunction is simply the word/ words that is used to join a subordinating clause to another main clause or sentence.
যে Conjunction Subordinating clause টিকে independent বা main clause এর যুক্ত করে তাকে Subordinating Conjunctions বলে।

For example:
- He was annoyed because the train had stopped.
By adding 'because' we can link the subordinating clause "the train had stopped" with the main clause "He was annoyed".
.
What will be the right word for the following gap? "He was ____ honorary vice-president."
  1. a
  2. an
  3. the
  4. none
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যটি: He was ____ honorary vice-president..

• H এর উচ্চারণ যদি (হ) এর মত হয় তবে 'a' বসে, তা না হলে an বসবে।
Example:
A Historial place,  A Horse

• কিন্তু,
H এর উচ্চারণ "আ, আ, এ" এবং 'o' এর মতো হলে 'an' হবে।
An Honest;
An hour;
An heir.

এখানে,
indefinite article হিসেবে an ব্যবহৃত হবে কারণ honorary এর উচ্চারণ শুরু হয় vowel sound দিয়ে।

সঠিক বাক্যটি: He was an honorary vice-president.
.
Identify the correct subordinating conjunction in the following sentence:
"He stayed at home _______ it was raining heavily."
  1. but
  2. and
  3. since
  4. though
ব্যাখ্যা
The correct subordinating conjunction in the following sentence is: "since".

বাক্যটি হবে- 
"He stayed at home since it was raining heavily."

• Cause of reason অর্থ প্রকাশে as, because, since - এই conjunction গুলো বসে।
Since - মানে 'যেহেতু'- এর পর এমন একটি clause বসে যা একটি কারণ এবং অন্যটিতে তার ফলাফল বসে।

তেমনিভাবে,
As the weather was bad we could not go out.
.
He read the newspaper for _______ hour in the morning.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• বাক্যটি: He read the newspaper for _______ hour in the morning.

এই বাক্যে সঠিক উত্তর "an" হবে।

কারণ,
"Hour" শব্দটি দেখতে একটি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হলেও (h), এর উচ্চারণ স্বরবর্ণ (vowel sound) দিয়ে শুরু হয় (aw-er)।
যেকোনো স্বরবর্ণ (vowel sound) ধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দের আগে "an" ব্যবহৃত হয়।

সুতরাং সঠিক বাক্য:
He read the newspaper for an hour in the morning.
১০.
He is _____ punctual _______ efficient.
  1. neither, but
  2. either, or
  3. neither, nor
  4. very, but
ব্যাখ্যা
Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.
------------------
• Complete sentence:
He is neither punctual nor efficient.
(বাংলায়) সে সময়নিষ্টও নয়, সুদক্ষও নয়।
Neither...nor - এর অর্থ হল - "এটাও নয়, ওটাও নয়"।

এখানে, 
Neither...nor একটি correlative conjunction যা দুইটি negative qualities or options কে যুক্ত করে।
১১.
We have _________ breakfast at 10 am.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
• খাবারের (meals) পূর্বে a/an বসে না।
Example sentence:
We have breakfast at 10 am.

তবে,
খাবারের পূবে adjective বসলে adjective এর পূর্বে a/ an বসে।
যেমন:
We had a good breakfast yesterday.

Source: Live MCQ lecture.
১২.
An article is not used before -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
ব্যাখ্যা
• No article is used before a — pronoun.

• Pronoun হলো এমন শব্দ যা নির্দিষ্ট একটি ব্যক্তির বা Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, এবং এর পূর্বে প্রথাগতভাবে কোনো article-র প্রয়োজন হয় না।
যেমন: He, She, It, They, We, You – এগুলোর কোনোটির পূর্বে article ব্যবহার করা হয় না।

• Adjective, noun এবং adverb - এর পূর্বে Article বসে কিন্তু pronoun এর পূর্বে article বসে না।
যেমন: 
Article + Noun - a boy.
Article + Adjective + Noun - A good boy. 
Article + Adverb + Adjective + Noun - A very good boy. 
১৩.
Choose the correct sentence:
  1. Not only the teacher but also the students is responsible for this.
  2. Not only the teacher but also the students are responsible for this.
  3. Not only the students but also the teacher are responsible for this.
  4. Not only the students but also the teacher were responsible for this.
ব্যাখ্যা
Not only ... but also:
- not only ......... but also দ্বারা দুটি subject যুক্ত থাকলে verb নিকটবর্তী বিষয় বা closest subject এর সাথে মিল রেখে হবে।
যেমন- 
Not only Jonny but also her friends have come.

The correct answer is:
খ) Not only the teacher but also the students are responsible for this.
এখানে, 
The closest subject টি হলো the students এবং এটি - plural.
তাই, verb টি হবে- plural.
১৪.
'The' is used before:
  1. Cook Islands
  2. U.S.A.
  3. Philippines
  4. All of these
ব্যাখ্যা
• যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।

• সাধারণত দেশের নামের আগে article বসে না। তবে দ্বীপপুঞ্জের নামের আগে বা যে সকল দেশ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত সেগুলোর আগে 'The' article বসে।

যেমন: 
- the Cook Islands, 
- the Maldives, 
- the Netherlands, 
- the Philippines, 
- the Seychelles, 
- the Solomon Islands.

এছাড়া সমষ্টিবাচক দেশের নামের পূর্বে the ব্যবহৃত হয়।
যেমন - the U.K., the U.S.A., the U.A.E.
১৫.
Study hard lest you _____ fail the exam.
  1. will
  2. should
  3. might
  4. would
ব্যাখ্যা
• Lest যুক্ত বাক্য "পাছেনা/তা না হলে" - অর্থে ব্যবহৃত হয়।

• Rule:
Lest এর পরের অংশে Sub+ should/might + verb এর base form নিয়মে বসে।
যেমন- 
- Walk fast lest you should miss the train.
(তাড়াতাড়ি হাঁটো, পাছে তুমি ট্রেন মিস করো।)

- Study hard lest you should fail the exam.
(মনোযোগ দিয়ে পড়, পাছে তুমি পরীক্ষায় ব্যর্থ হও।)
১৬.
"_______ kindness of Mohsin is great."
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা

Uses of article:
সাধারনত abstract noun এর পূর্বে article বসে না।
e. g. patience is a virtue.

তবে,
abstract noun কে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে।
e.g.
- The kindness of Mohsin is great.
- I don't have the patience to hear your complaints again.

Source: Live MCQ lecture.

১৭.
He acted _____ he had seen a ghost.
  1. like
  2. as
  3. as if
  4. because
ব্যাখ্যা
Complete Sentence:
He acted as if he had seen a ghost.
(সে এমন অভিনয় করল যেন সে ভূত দেখেছে।)
--------- 
• Manner বোঝাতে "যেন অর্থে" As if as though, As, Like, how ব্যবহৃত হয়।

As if/As though এর ব্যবহার নিয়ম:
• Present Indefinite + Asif/As though + Past Indefinite
Example:
- Rita walks as if he were lame.
(রিতা হাঁটে যেন সে খোঁড়া।)

- He talks as if he knew everything.
(সে কথা বলে যেন সে সব জানে।)

• Past Indefinite + As if/As though + Past Perfect tense.
Example:
He behaved as if nothing had happened.
(সে এমন আচরণ করল যেন কিছুই ঘটেনি।)
১৮.
Choose the correct conjunction to combine the sentences: "We won the war. It costs millions of lives."
  1. though
  2. since
  3. as if
  4. until
ব্যাখ্যা
• যে Conjunction গুলি Subordinating Clause কে Principle Clause/Main Clause এর সাথে যুক্ত করে তাদেরকে Subordination Conjunction বলে।
যেমন: Since, Because, Although, As, Until etc.

Though (Conjunction):
- Though অর্থ যদিও; যদ্যপি। 
- দুটি পরস্পর বিরোধী ভাবের মধ্যে তুলনা স্থাপন করে। 
- প্রথম বাক্য "We won the war" এবং দ্বিতীয় বাক্য "It costs millions of lives", বাক্য দুটির ভাব সম্পূর্ণ বিরোধী। তাই এখানে 'though' ব্যবহৃত হবে। 

সঠিক sentence টি হচ্ছে- "We won the war though It costs millions of lives." (আমরা যুদ্ধে জয়লাভ করেছিলাম যদিও বিনিময়ে লক্ষ লক্ষ জীবন দিতে হয়েছে ।)

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৯.
Choose the correct sentence:
  1. He is at the home.
  2. Rafiq is the university student.
  3. Water of this pond is clear.
  4. We went to Ramna park.
ব্যাখ্যা

The Correct sentence is: We went to Ramna Park.
Rules: রাস্তা ও পার্কের নামের আগে The বসে না।

অন্যদিকে, 
• Home, mosque, church, school এর পূর্বে the বসে না। 
Incorrect: He is at the home.
Correct: He is at home. 

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- Rafiq is a university student.

• সাধারণত Material Noun-এর আগে The বসে না কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে Material Noun-এর আগে The বসে। 
যেমন- The water of this pond is clear.

Source A passage to the English language by S.M. Zakir Hussain.