পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭২
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭২ প্রশ্ন

.
‘অতিকায়’ শব্দে ‘অতি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অতিরিক্ত
  2. ঊর্ধ্বে
  3. উত্তম
  4. বৃহৎ
সঠিক উত্তর:
বৃহৎ
উত্তর
সঠিক উত্তর:
বৃহৎ
ব্যাখ্যা
• ‘অতিকায়’ শব্দে ‘অতি’ তৎসম উপসর্গটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে।

--------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ঈশ্বরী পাটনী’ কোন মঙ্গলকাব্যের অন্তর্ভুক্ত চরিত্র?
  1. অন্নদামঙ্গল
  2. মনসামঙ্গল
  3. চণ্ডীমঙ্গল
  4. কালিকামঙ্গল
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
ব্যাখ্যা
• ‘অন্নদামঙ্গল’ কাব্য:
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩ সালে) রচনা করেন ও এই কাব্যের দ্বিতীয়ংশ ‘বিদ্যাসুন্দর'।
- ‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।

• এই কাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।

অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙ্‌ক্তি হলো:
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?
- না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।
- বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।

-----------------
অন্যদিকে,
• মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলো:
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।

• চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।

• কালিকামঙ্গল কাব্যের দুটি চরিত্র- বিদ্যা ও সুন্দর।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ‘জ ও ঢ’ কোন ধরনের ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. তাড়িত ব্যঞ্জন
  2. স্পৃষ্ট ব্যঞ্জন
  3. নাসিক্য ব্যঞ্জন
  4. উষ্ম ব্যঞ্জন
সঠিক উত্তর:
স্পৃষ্ট ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
স্পৃষ্ট ব্যঞ্জন
ব্যাখ্যা
• উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা-

• স্পৃষ্ট ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাপ্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।

উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা :
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
• মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

------------------------------
• তাড়িত ব্যঞ্জনের:
যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে। বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের 'ড়', 'ঢ়' তাড়িত ব্যঞ্জনের উদাহরণ।

• কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- যেমন- কর, ভার, হার প্রভৃতি শব্দের 'র' কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ।

• উষ্ম ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলােকে উষ্ম ব্যঞ্জন বলে।
- সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ।

• নাসিক্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে। মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ও ঙ নাসিক্য ব্যঞ্জনধ্বনি।

• পার্শ্বিক ব্যঞ্জন:
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দে 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
‘পাপ থেকে পুণ্য পৃথক’- বাক্যে ‘পাপ থেকে’ কোন কারক?
  1. করণ কারক
  2. অপাদান কারক
  3. কর্ম কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
- বিচ্যুত: মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত: দুধ থেকে দই হয়।
- জাত: খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও।
[অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।]

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি:
- বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
- 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।'

• দ্বিতীয়া বা 'কে' বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
• পঞ্চমী বা  ‘হতে, থেকে’ বিভক্তি: পাপ থেকে পুণ্য পৃথক।
• ষষ্ঠী বা 'এর' বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।

• সপ্তমী বা 'এ' বিভক্তি:
- লোকমুখে শুনেছি।
- তিলে তৈল হয়।
- বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
- জলে বাষ্প হয়।
- য় বিভক্তি: টাকায় টাকা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ‘বিলাসী’ গল্পটি কোন গল্প সংকলের অন্তর্ভুক্ত?
  1. ছবি
  2. মেজদিদি
  3. বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প
  4. অনুরাধা সতী ও পরেশ
সঠিক উত্তর:
ছবি
উত্তর
সঠিক উত্তর:
ছবি
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ‘বিলাসী’ গল্পটি ‘ছবি’ গল্প সংকলনের অন্তর্ভুক্ত একটি গল্প।

------------------
• 'ছবি' গল্পগ্রন্থ:
- 'ছবি' (১৯২০) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পের সংকলন।
- ছবি, বিলাসী ও মামলার ফল এই তিনটি গল্পের সংকলন।

• 'ছবি' গল্পের ঘটনাস্থল ব্রহ্মদেশ। চিত্রকর বা-থিন এবং ধনীকন্যা মাশায়ের গভীর প্রেম এই গল্পের বিষয়বন্তু।
• ‘বিলাসী’ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচরণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। গল্পের ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।
• 'মামলার ফল' গল্পে দুই ভাইয়ের (শিবু ও শম্ভু) মামলায় নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহ শিশু গয়ারামকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে।

----------------
অন্যদিকে,
• ‘মেজদিদি’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘মেজদিদি’, ‘দর্পচূর্ণ’ ও ‘আঁধারে আলো’ এই তিনটি গল্পের সংকলন।

• ‘বিন্দুর ছেলে’, ‘রামের সুমতি’ ও ‘পথনির্দেশ’ এই তিনটি গল্পের সংকলন ‘বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প’।

• ‘অনুরাধা সতী ও পরেশ’ শরৎচন্দ্র চট্টাপাধ্যায় লিখিত তিনটি গল্পের সংগ্রহ। ‘অনুরাধা’ ভারতবর্ষে, ‘সতী’ বঙ্গবাণীতে এবং ‘পরেশ’ শরতের ফুল নামক সাময়িকীতে পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
• বর্ণ প্রকরণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অনুকার দ্বিরুক্ত বাচক শব্দ নয় কোনটি?
  1. তাড়াতাড়ি
  2. দামাদামি
  3. বাড়াবাড়ি
  4. দমাদম
সঠিক উত্তর:
দমাদম
উত্তর
সঠিক উত্তর:
দমাদম
ব্যাখ্যা
• ‘দমাদম’ শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমনে তৈরি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ।

----------------------
• অনুকার দ্বিত্ব:

পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
অঙ্ক-টঙ্ক, অল্পসল্প, কেক-টেক, কচর-মচর, চাকর-বাকর, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, আগড়ম-বাগড়ম, এলোমেলো, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে ইত্যাদি।

• অনুকার দ্বিত্বে অনেক সময়ে স্বরের পরিবর্তন ঘটে।
যেমন:
আড়াআড়ি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, ধারধোর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘শ্লোক > শােলােক’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. স্বরভক্তি
  2. অভিশ্রুতি
  3. অসমীকরণ
  4. সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
স্বরভক্তি
উত্তর
সঠিক উত্তর:
স্বরভক্তি
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- হর্ষ > হরষ ইত্যাদি।

ই:
- প্রীতি > পিরীতি,
- ক্লিপ > কিলিপ,
- ফিল্ম > ফিলিম ইত্যাদি।

উ:
- মুক্তা > মুকুতা,
- তুর্ক > তুরুক,
- ভ্রূ > ভুরু ইত্যাদি।

এ:
- গ্রাম > গেরাম,
- প্ৰেক > পেরেক,
- স্রেফ > সেরেফ ইত্যাদি।

ও:
- শ্লোক > শােলােক,
- মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘করানো’ কোন পদের উদাহরণ?
  1. ক্রিয়া বিশেষণ
  2. ক্রিয়া
  3. অব্যয়
  4. ক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর:
ক্রিয়া-বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়া-বিশেষ্য
ব্যাখ্যা
• বিশেষ্য পদ:
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
‘যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে’ তাকে এক কথায় কী বলে?
  1. সধবা
  2. ঊঢ়া
  3. অবীরা
  4. নবোঢ়া
সঠিক উত্তর:
নবোঢ়া
উত্তর
সঠিক উত্তর:
নবোঢ়া
ব্যাখ্যা
• ‘যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া।

অন্যদিকে,
- ‘যে নারীর স্বামী বর্তমান’ এক কথায় বলে - সধবা।
- ‘যে নারীর বিয়ে হয়েছে’ এক কথায় বলে - ঊঢ়া।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় বলে - অবীরা।

নারী বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া।
- ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে - অনসূয়া।
- ‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় বলে - শুচিস্মিতা।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে - সুহাসিনী।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় বলে - ভিখারিনী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘আগামীকাল’ এর পরােক্ষরূপ কোনটি?
  1. আগেরদিন
  2. সেদিন
  3. পরদিন
  4. পূর্বদিন
সঠিক উত্তর:
পরদিন
উত্তর
সঠিক উত্তর:
পরদিন
ব্যাখ্যা
• আগামীকাল এর পরােক্ষরূপ ‘পরদিন’।

-----------------------
• উক্তি:
বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরােক্ষ উক্তি। যেমন:

• প্রত্যক্ষ উক্তি:
যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি।
যেমন:
- “ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।”- এটি প্রত্যক্ষ উক্তি।

• পরােক্ষ উক্তি:
যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরােক্ষ উক্তি।
যেমন:
“ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।”- এটি পরােক্ষ উক্তি।

• প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরােক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়।
উক্তির প্রত্যক্ষপরােক্ষরূপ:
- এই - সেই।
- ইহা - তাহা।
- এ - সে।
- এখন - তখন।
- আগামীকাল - পরদিন।
- গতকাল - আগেরদিন।
- আজ - সেদিন।
- ওখানে - ঐখানে।
- গতকল্য - পূর্বদিন।
- এখানে - সেখানে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১২.
‘ইতল বিতল’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
  1. ফররুখ আহমদ
  2. সুফিয়া কামাল
  3. সুকুমার রায়
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
ব্যাখ্যা
• ‘ইতল বিতল’ শিশুতোষ গ্রন্থ:
- সুফিয়া কামালের একগুচ্ছ ছড়া নিয়ে 'ইতল বিতল' প্রথমবার প্রকাশিত হয় ১৯৬৫ সালে।
- চট্টগ্রাম থেকে বইটি প্রকাশ করেন সৈয়দ মোঃ শফি, তাঁর শিশু সাহিত্য বিতানের মাধ্যমে।
- ছড়াগুলোর সাথে ছবি ও প্রচ্ছদ এঁকেছিলেন তখন তরুণ, আজ প্রখ্যাত শিল্পী হাশেম খান।

-------------------------
• সুফিয়া কামাল:
- 'জননী সাহসিকা' হিসেবে খ্যাত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি।
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।
- তাঁর রচিত প্রথম গল্প ‘সৈনিক বধূ’। রচনা হয় ১৯২৩ সালে। গ্রন্থটি বরিশালের ‘তরুণ’ পত্রিকায় প্রকাশ পায়।

• তার রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল ইত্যাদি।

• গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।

• শিশুতোষ গল্প:
- ইতল বিতল,
- নওল কিশোরের দরবারে।

• ডায়েরি: একাত্তরের ডায়েরী।
• আত্মজীবনী: একালে আমাদের কাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ইতল বিতল’ গ্রন্থ।
১৩.
‘ই’ কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. বেড়ি
  2. রেশমি
  3. চাষি
  4. বাহাদুরি
সঠিক উত্তর:
বেড়ি
উত্তর
সঠিক উত্তর:
বেড়ি
ব্যাখ্যা
• ‘ই-কৃৎ প্রত্যয়’: বিশেষ্য গঠনে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়। যেমন:
- √ভাজ্ + ই = ভাজি;
- √বেড় + ই = বেড়ি।

অন্যদিকে,
• ই/ঈ-তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ:
ক) ভাব অর্থে: বাহাদুর + ই = বাহাদুরি; উমেদার + ই = উমেদারি।
খ) বৃত্তি বা ব্যবসায় অর্থে: ডাক্তার + ই = ডাক্তারি; মােক্তার + ই = মােক্তারি; পােদ্দার + ই = পােদ্দারি, ব্যাপার + ই = ব্যাপারি, চাষ + ই = চাষি।
গ) মালিক অর্থে: জমিদার + ই = জমিদারি; দোকান + ই = দোকানি।
ঘ) জাত, আগত বা সম্বন্ধ বােঝাতে: ভাগলপুর + ই = ভাগলপুরি; মাদ্রাজ + ই = মাদ্রাজি; রেশম + ই = রেশমি; সরকার + ই = সরকারি (সম্বন্ধ বাচক)।
১৪.
Two of the robbers threatened to duff the witness ________ if he went to the police.
  1. up
  2. to
  3. for
  4. of
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা
• Complete Sentence: Two of the robbers threatened to duff the witness up if he went to the police.

• Duff someone up (phrasal verb with duff verb)
English Meaning: to hit someone repeatedly.
Bangla Meaning: কাউকে মারধর করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
She watched her father's life slowly ebbing _________.
  1. to
  2. of
  3. away
  4. from
সঠিক উত্তর:
away
উত্তর
সঠিক উত্তর:
away
ব্যাখ্যা
• Complete Sentence: She watched her father's life slowly ebbing away.

• Ebb away (phrasal verb with ebb verb)
English Meaning: to gradually disappear.
Bangla Meaning: ধীরে ধীরে কমে যাওয়া; ক্ষীণ হয়ে যাওয়া।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Let us finish the project by the end of the day, _________?
  1. shall we
  2. will we
  3. won't we
  4. doesn't we
সঠিক উত্তর:
shall we
উত্তর
সঠিক উত্তর:
shall we
ব্যাখ্যা
• Complete sentence: Let us finish the project by the end of the day, shall we?

• Tag question এর নিয়মানুযায়ী,

- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

• Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়।
যেমন: Let’s play football, shall we?
একই ভাবে Let’s play a chess match, shall we?
১৭.
He rarely goes to the movies, _________?
  1. is he
  2. does he
  3. hasn't he
  4. doesn't he
সঠিক উত্তর:
does he
উত্তর
সঠিক উত্তর:
does he
ব্যাখ্যা
• Complete Sentence: He rarely goes to the movies, does he?

• এখানে "rarely" শব্দটি ব্যবহৃত হয়েছে, যা negative অর্থ প্রকাশ করে।
- "Rarely" মানে খুব কম সময়ে বা প্রায়ই না।

• Tag question-এর নিয়ম অনুযায়ী,
- যদি মূল বাক্যটি negative হয়, তাহলে tag question affirmative হবে। যেহেতু "rarely" এখানে negative প্রকাশ করছে, তাই tag question হবে affirmative.
- সেই সাথে, বাক্যটি Present Indefinite Tense-এ আছে তাই affirmative - tag question এর জন্য does ব্যবহার করা হয়েছে এবং subject হলো "he" 
- তাই সঠিক উত্তর হবে 'does he?'
১৮.
Twenty-two years have passed since they __________ the trophy.
  1. win
  2. had won
  3. won
  4. have won
সঠিক উত্তর:
won
উত্তর
সঠিক উত্তর:
won
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - won.
- Complete sentence: Twenty-two years have passed since they won the trophy.

• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।

Example:
- Ten years have passed since they started their own business.
- Five years have passed since she adopted her dog from the shelter.
১৯.
Neither of the choices ______ appropriate.
  1. are
  2. are seemed
  3. seem
  4. seems
সঠিক উত্তর:
seems
উত্তর
সঠিক উত্তর:
seems
ব্যাখ্যা
• Complete Sentence - Neither of the choices seems appropriate.

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example:
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
২০.
Identify the correct sentence.
  1. She cannot help but to smile when she sees her puppy.
  2. She cannot help but smiled when she sees her puppy.
  3. She cannot help but smiling when she sees her puppy.
  4. She cannot help but smile when she sees her puppy.
সঠিক উত্তর:
She cannot help but smile when she sees her puppy.
উত্তর
সঠিক উত্তর:
She cannot help but smile when she sees her puppy.
ব্যাখ্যা
• Correct Sentence - She cannot help but feel excited about the upcoming trip.

 • Cannot but / can't help but - to be unable to refrain from or avoid; be obliged to.
- এর পরে verb এর base form বসে।
- উল্লিখিত বাক্যে, Subject she এরপর cannot help but এসেছে বিধায় এরপর verb এর base form এর ব্যবহার শুদ্ধ।

•More Examples:
- Her parents live nearby, so she can't help but go there on holidays. 
- Bob is a tennis fan and can't help but travel to Wimbledon each year.
- She could not but congratulate him.

• আবার অন্যদিকে, 
- Can't help এরপর verb + ing হয়।
Example: She cannot help smiling when she sees her puppy.
২১.
Identify the correct sentence.
  1. He prefers coffee than juice.
  2. He prefers coffee to juice.
  3. He prefers coffee over than to juice.
  4. He prefers coffee than to juice.
সঠিক উত্তর:
He prefers coffee to juice.
উত্তর
সঠিক উত্তর:
He prefers coffee to juice.
ব্যাখ্যা
• Correct sentence: He prefers coffee to juice.

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 

• Example:
- I prefer red wine to white.
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
২২.
Identify the correct sentence.
  1. If I had known about the party, I would have attended.
  2. If I had knoew about the party, I would have attended.
  3. If I had known about the party, I would attended.
  4. If I has known about the party, I would have attended.
সঠিক উত্তর:
If I had known about the party, I would have attended.
উত্তর
সঠিক উত্তর:
If I had known about the party, I would have attended.
ব্যাখ্যা
• Correct sentence: If I had known about the party, I would have attended.
- বাক্যটি মূলত perfect conditional/3rd conditional এর উদাহরণ।

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- আর যদি বাক্যটি passive sense প্রকাশ করে তবে - If + had been + Verb এর past participle form হয়।

• Structure:
- If + Past Perfect Tense (had + verb এর past participle form) + would have/could have + verb-এর Past Participle form.

Example:
- If you had come, I would have gone there.
- What would have happened if the train had been missed?
২৩.
What is the closest meaning to the word 'Perfidious'?
  1. Deeply regretful
  2. Excessively generous
  3. Deceptively unfaithful
  4. Openly courageous
সঠিক উত্তর:
Deceptively unfaithful
উত্তর
সঠিক উত্তর:
Deceptively unfaithful
ব্যাখ্যা
• The closest meaning to the word 'Perfidious' is - Deceptively unfaithful.

• Perfidious (adjective)
English Meaning: Unable to be trusted, or showing no loyalty.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।

Example Sentence:
1. She described the new criminal bill as a perfidious attack on democracy.
2. The Perfidious people always find way to deceive others.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
After years of silence, she ruefully admitted that she had been wrong to sever ties with her oldest friend.
What does 'ruefully' imply in this context?
  1. With pride
  2. With remorse
  3. With happiness
  4. With anger
সঠিক উত্তর:
With remorse
উত্তর
সঠিক উত্তর:
With remorse
ব্যাখ্যা
• After years of silence, she ruefully admitted that she had been wrong to sever ties with her oldest friend.
- In this context, 'ruefully' implies - with remorse.
- 'remorse' অর্থ - গভীর অনুশোচনা/অনুতাপ; বিবেকদংশন।

• Rue (verb-transitive) 
English Meaning: Rue something to feel bad about something that happened or something that you did because it had bad results
Bangla Meaning:
1. প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) (কিছুর সম্বন্ধে) অনুতাপ করা, সন্তপ্ত হওয়া; অনুতাপ বা বিষণ্ণতার সঙ্গে ভাব; মনস্তাপে বিজড়িত হওয়া: You will have to rue it.
2. তিক্তস্বাদ পত্রবিশিষ্ট চিরহরিৎ ক্ষুদ্র উদ্ভিদবিশেষ, যা পূর্বকালে রোগনিরাময়ে ব্যবহৃত হতো; ব্রাহ্মী; ব্রাহ্মিকা।

Example Sentence:
1. He rued the day they had bought such a large house.
2. To his rue, the error cost him the game.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Which of the following phrases best captures the essence of 'Halcyon'?
  1. Lost in the chaos.
  2. Time of great distress.
  3. Raging against the current.
  4. The calm before the storm.
সঠিক উত্তর:
The calm before the storm.
উত্তর
সঠিক উত্তর:
The calm before the storm.
ব্যাখ্যা

• The required answer is - The calm before the storm.
- Storm বা, ঝড় আসার পূর্বে পরিবেশ কিছুটা শান্ত (calm) থাকে - একে 'Halcyon' এর essence (সারমর্ম) বহন করে।

• Halcyon (adjective)
English Meaning: A very happy or successful period in the past.
Bangla Meaning: শান্ত; দুর্যোগহীন: halcyon days/weather.

Example Sentence:
1. So I can totally understand why someone would want to recapture this halcyon period.
2. The halcyon, a mythical bird, is said to have laid its eggs in the nautilus' shell.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

২৬.
While some hailed her as a visionary, others viewed her as a despot, exploiting her power to silence opposition.
What does 'despot' mean in this context?
  1. A self-serving autocrat
  2. A just leader
  3. A skilled diplomat
  4. A creative innovator
সঠিক উত্তর:
A self-serving autocrat
উত্তর
সঠিক উত্তর:
A self-serving autocrat
ব্যাখ্যা
• While some hailed her as a visionary, others viewed her as a despot, exploiting her power to silence opposition.
- In this context, 'despot' means - A self-serving autocrat.

• Despot (adjective)
English Meaning: A Leader with great power, especially one who uses it in a cruel way.
Bangla Meaning: স্বেচ্ছাচারী শাসনকর্তা।

Example Sentence:
1. It is the story of a military coup which brings a brutal despot to power.
2. It is a typical propagandistic iconography of a despot.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
If someone is described as having a "frantic demeanour," what is being implied about their behaviour?
  1. They are showing great confidence and poise.
  2. They are displaying signs of anxiety and urgency.
  3. They are acting in a controlled and planned manner.
  4. They are very relaxed and easygoing.
সঠিক উত্তর:
They are displaying signs of anxiety and urgency.
উত্তর
সঠিক উত্তর:
They are displaying signs of anxiety and urgency.
ব্যাখ্যা
• The required answer is - They are displaying signs of anxiety and urgency.

• Frantic (noun)
English Meaning: 1. Done quickly and with a lot of activity, but in a way that is not very well organized.
2. Unable to control your emotions because you are extremely frightened or worried about something.

Bangla Meaning: উন্মত্ত; বন্য।

Example Sentence:
1. I hope they won't be recluses and that they'll enjoy rural life and all that goes on in the community.
2. I was frantic with anger and frustration.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
The average weight of 16 students in a class is 50.5 kg, and that of the remaining 8 students is 45.5 kg. Find the average weight of all the students in the class.
  1. 38.56
  2. 56.33
  3. 48.83
  4. 44.43
সঠিক উত্তর:
48.83
উত্তর
সঠিক উত্তর:
48.83
ব্যাখ্যা
Question: The average weight of 16 students in a class is 50.5 kg, and that of the remaining 8 students is 45.5 kg. Find the average weight of all the students in the class.

Solution:
Required average = (50.5 × 16 + 45.5 × 8​​)/(16 + 8)
= (808 + 364)/24
= 1172/24
= 48.83
২৯.
Which of the following is the output of 495 × 495 - 105 × 105?
  1. 234000
  2. 360000
  3. 300000
  4. 350000
সঠিক উত্তর:
234000
উত্তর
সঠিক উত্তর:
234000
ব্যাখ্যা
Question: Which of the following is the output of 495 × 495 - 105 × 105?

Solution:
Apply formula; (a2 - b2) = (a - b) (a+b)

495 × 495 - 105 × 105
= (4952 - 1052)
= (495 - 105) (495 + 105)
= 390 × 600
= 234000
৩০.
Mannan and Hannan rent a pasture for 12 months. Mannan puts in 200 cows for 8 months. How many cows can Hannan put in the pasture for the remaining 4 months if he pays 1.5 as much as Mannan?
  1. 450 cows
  2. 600 cows
  3. 300 cows
  4. 520 cows
সঠিক উত্তর:
600 cows
উত্তর
সঠিক উত্তর:
600 cows
ব্যাখ্যা
Question: Mannan and Hannan rent a pasture for 12 months. Mannan puts in 200 cows for 8 months. How many cows can Hannan put in the pasture for the remaining 4 months if he pays 1.5 as much as Mannan?

Solution:
Let Mannan's cow (C1) = 200 cows, and time spend T1 = 8 months
Hannan's cow (C2) = y cows, and time spend T2 = 4 months
Let the profit of Mannan = x
Then the profit of Hannan =  1.5x = (3/2)x = (3x/2)

(C1 × T1)/ (C2 × T2) = p1/p2
⇒ (200 × 8)/ (y × 4) = x/ (3x/2)
⇒ 400/y = 2x/3x
⇒ 400/y = 2/3
⇒ y = (400 × 3)/2
∴ y = 600

Hence, Hannan can put 600 cows for the remaining 4 months.
৩১.
Twelve years ago, Babu was twice as old as Rakib. If the ratio of their present ages is 4 : 3 respectively, find the difference between their present ages.
  1. 5 years
  2. 6 years
  3. 7 years
  4. 8 years
সঠিক উত্তর:
6 years
উত্তর
সঠিক উত্তর:
6 years
ব্যাখ্যা
Question: Twelve years ago, Babu was twice as old as Rakib. If the ratio of their present ages is 4 : 3 respectively, find the difference between their present ages.

Solution:
Let 12 years ago age of Rakib was X years and age of Babu was 2X.
So, present age of Rakib = X + 12
And, present age of Babu = 2X + 12

As per question;
(2X + 12)/(X + 12) = 4/3
⇒ 6X + 36 = 4X + 48
⇒ 2X = 12
∴ X = 6

Present age of Rakib = 6 + 12 = 18 years
Present age of Babu = 2 × 6 + 12= 24 years

Required difference between their ages = 24 - 18 = 6 years
৩২.
Which of the following years is not a leap year?
  1. 1600
  2. 800
  3. 700
  4. 2000
সঠিক উত্তর:
700
উত্তর
সঠিক উত্তর:
700
ব্যাখ্যা
Question: Which of the following years is not a leap year?

Solution:
A century divisible by 400 is a leap year.
The years 800, 1600 and 2000 are divisible by 400, so they are leap years.

The year 700 is not divisible by 400, so it is not a leap year.
৩৩.
A man can swim in still water at 8 km/hr. If the river is flowing at 2km/hr he takes 80 minutes to reach a place and return back, how far is the place?
  1. 4 km
  2. 3 km
  3. 4.5 km
  4. 5 km
সঠিক উত্তর:
5 km
উত্তর
সঠিক উত্তর:
5 km
ব্যাখ্যা
Question: A man can swim in still water at 8 km/hr. If the river is flowing at 2km/hr he takes 80 minutes to reach a place and return back, how far is the place?

Solution:
Let the place is x km far.

Speed downstream = 8 + 2 = 10 km/hr
Speed upstream = 8 - 2 = 6 km/hr

Time = Distance/Speed

So, as per question;
x/6 + x/10  = 80/60
⇒ (5x + 3x)/30 = 4/3
⇒ 8x/30 = 4/3
⇒ 24x = 120
∴ x = 120/24 = 5 km
৩৪.
At 3 : 40, the hour hand and the minute hand of a clock form an angle of-
  1. 120°
  2. 125°
  3. 130°
  4. 135°
সঠিক উত্তর:
130°
উত্তর
সঠিক উত্তর:
130°
ব্যাখ্যা
Question: At 3 : 40, the hour hand and the minute hand of a clock form an angle of-

Solution:
কোণ =│(১১×মিনিট - ৬০×ঘন্টা)/২│°
=│(১১ × ৪০ - ৬০ × ৩)/২│°
=│(৪৪০ - ১৮০)/২│°
=│২৬০/২│°
= ১৩০°
৩৫.
The shadow of a pole of height 3 meter when the angle of elevation of the sun is 60°, is-
  1. √3/2 m
  2. √3 m
  3. 1/√3 m
  4. 1 m
সঠিক উত্তর:
√3 m
উত্তর
সঠিক উত্তর:
√3 m
ব্যাখ্যা
Question: The shadow of a pole of height 3 meter when the angle of elevation of the sun is 60°, is-

Solution:

Let the length of the shadow be AB = X meter.
Height of tower, AC = 3 meter

Here,
tan60° = 3/X
⇒ √3 = 3/X
⇒ X = 3/√3
∴ X = √3
৩৬.
Ratul gets 55% of total valid votes in an election. If the total votes were 9000, what is the number of valid votes that the other candidate Sami gets if 30% of the total votes were declared invalid?
  1. 6300
  2. 4950
  3. 3465
  4. 2835
সঠিক উত্তর:
2835
উত্তর
সঠিক উত্তর:
2835
ব্যাখ্যা
Question: Ratul gets 55% of total valid votes in an election. If the total votes were 9000, what is the number of valid votes that the other candidate Sami gets if 30% of the total votes were declared invalid? 

Solution:
Total votes = 9000 
Total valid votes = 70% of 9000 = 6300 
Shyam gets 45% of 6300 = (45/100) × 6300 = 2835 votes
৩৭.
Two outlet pipes A and B are connected to a full tank. Pipe A alone can empty the tank in 10 minutes and pipe B alone can empty the tank in 30 minutes. If both are opened together, how much time will it take to empty the tank completely?
  1. 7 minutes
  2. 7 minutes 30 seconds
  3. 6 minutes
  4. 6 minutes 3 seconds
সঠিক উত্তর:
7 minutes 30 seconds
উত্তর
সঠিক উত্তর:
7 minutes 30 seconds
ব্যাখ্যা
Question: Two outlet pipes A and B are connected to a full tank. Pipe A alone can empty the tank in 10 minutes and pipe B alone can empty the tank in 30 minutes. If both are opened together, how much time will it take to empty the tank completely?

Solution:
Let the capacity of the tank be LCM(10, 30) = 30 units
Efficiency of pipe A = 30/10 = 3 units/minute
Efficiency of pipe B = 30/30 = 1 units/minute

∴ Combined efficiency of pipe A and pipe B = 4 units/minute  

Therefore, time required to empty the tank if both pipes work = 30/4 minutes = 7.5 minutes = 7 minutes 30 seconds
৩৮.
Cost of 3 cricket balls = cost of 2 pairs of leg pads
Cost of 3 pairs of leg pads = cost of 2 pairs of gloves.
Cost of 3 pairs of gloves = cost of 2 cricket bats.
If a cricket bat costs Tk. 5400, what is the cost of a cricket ball?
  1. Tk. 1200
  2. Tk. 1400
  3. Tk. 1600
  4. Tk. 1800
সঠিক উত্তর:
Tk. 1600
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1600
ব্যাখ্যা
Question: Cost of 3 cricket balls = cost of 2 pairs of leg pads.
Cost of 3 pairs of leg pads = cost of 2 pairs of gloves.
Cost of 3 pairs of gloves = cost of 2 cricket bats.
If a cricket bat costs Tk. 5400, what is the cost of a cricket ball?

Solution:
3 pairs of gloves = 2 × 5400 = 10800
∴ 1 pairs of gloves = 10800/3 = 3600

3 pairs of leg pads = 2 × 3600 = 7200
∴ 1 pairs of leg pads = 7200/3 = 2400

3 cricket balls = 2 × 2400 = 4800
∴ cost of 1 cricket ball = 4800/3 = 1600
৩৯.
The percentage profit earned by selling an article for Tk. 1920 is equal to the percentage loss by selling the same article for Tk. 1280. At what price should the article be sold to make 25% profit?
  1. Tk. 1800
  2. Tk. 2000
  3. Tk. 2250
  4. Tk. 2500
সঠিক উত্তর:
Tk. 2000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 2000
ব্যাখ্যা
Question: The percentage profit earned by selling an article for Tk. 1920 is equal to the percentage loss by selling the same article for Tk. 1280. At what price should the article be sold to make 25% profit?

Solution:
Let the cost price of the article be C.
From the given problem, the percentage profit made by selling the article for Tk. 1920 is equal to the percentage loss incurred by selling the article for Tk. 1280. This can be expressed as:
{(1920 - C)/C​} × 100 = {(C - 1280)/C} ​×100
⇒ 1920 - C = C - 1280
⇒ 1920 + 1280 = 2C
⇒ 3200 = 2C
∴ C = 1600

Now, to make a 25% profit, the selling price should be:
Selling Price = C + (25/100) × C = 1600 + (25/100) ×1600 = 1600 + 400 = 2000
৪০.
A man completes a journey in 5 hours. He completes the first half of the distance of journey at a speed of 20 km/hr and the second half at a speed of 25 km/hr. What is the total journey in km?
  1. 5.4 km
  2. 222.2 km
  3. 110.5 km km
  4. 111.1 km
সঠিক উত্তর:
111.1 km
উত্তর
সঠিক উত্তর:
111.1 km
ব্যাখ্যা
Question: A man completes a journey in 5 hours. He completes the first half of the journey at a speed of 20 km/hr and the second half at a speed of 25 km/hr. What is the total journey in km?

Solution:
Man travelled for 5 hours
Average speed = 2(20 × 25)/(20 + 25) = 22.22
So, total distance = 22.22 × 5 = 111.1 km

∴ Total distance travelled by the man is 111.1 km
৪১.
Shejan deposited Tk. 10000 for 4 year at a rate of 6% p.a. Find the amount Shejan got after 4 years.
  1. Tk. 12600
  2. Tk. 12350
  3. Tk. 12000
  4. Tk. 12400
সঠিক উত্তর:
Tk. 12400
উত্তর
সঠিক উত্তর:
Tk. 12400
ব্যাখ্যা
Question: Shejan deposited Tk. 10000 for 4 year at a rate of 6% p.a. Find the amount Shejan got after 4 years.

Solution:
Principal (P) = 10000,
Time (n) = 4 years,
Rate (r) = 6% p.a.

Simple Interest (SI) = {Principal (P) × Rate (r) × Time (n)}/100
= (10000 × 6 × 4)/100
= 2400

Amount (A) = Principal (P) + Interest (I)
= 10000 + 2400
= 12400
৪২.
A and B together can dive a trench in 12 days, which A alone can dive in 30 days. In how long B alone can burrow it?
  1. 18 days
  2. 19 days
  3. 20 days
  4. 21 days
সঠিক উত্তর:
20 days
উত্তর
সঠিক উত্তর:
20 days
ব্যাখ্যা
Question: A and B together can dive a trench in 12 days, which A alone can dive in 30 days. In how long B alone can burrow it?

Solution:
(A+B)'s 1 day work = 1/12,
A's 1 day work =1/30
∴ B's 1 day work = (1/12 - 1/30) = 3/60 = 1/20

Henceforth, B alone can dive the trench in 20 days.
৪৩.
A dishonest shopkeeper mixed cheaper quality rice, priced at Tk. 10/KG with good quality rice, priced at Tk. 25/KG, and sells the mixture at Tk. 15/KG. Find the ratio in which he mixes the two qualities of rice.
  1. 2 : 1
  2. 2 : 3
  3. 3 : 2
  4. 4 : 3
সঠিক উত্তর:
2 : 1
উত্তর
সঠিক উত্তর:
2 : 1
ব্যাখ্যা
Question: A dishonest shopkeeper mixed cheaper quality rice, priced at Tk. 10/KG with good quality rice, priced at Tk. 25/KG, and sells the mixture at Tk. 15/KG. Find the ratio in which he mixes the two qualities of rice.

Solution:

Thus, the ratio of quantities of cheaper and good quality rice = 10 : 5 = 2 : 1
৪৪.
  1. 4
  2. 8
  3. 2n
  4. 2n + 1
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question:

Solution:
৪৫.
The difference between the length and the perimeter of a rectangle is 100 cm. What is the breadth of the rectangle?
  1. 80 cm
  2. 60 cm
  3. 100 cm
  4. Data Inadequate
সঠিক উত্তর:
Data Inadequate
উত্তর
সঠিক উত্তর:
Data Inadequate
ব্যাখ্যা
Question: The difference between the length and the perimeter of a rectangle is 100 cm. What is the breadth of the rectangle?

Solution:
Let the length of the rectangle be 'x' and breadth of the rectangle be 'y'

According to the question:
2(x + y) - x = 100
⇒ 2x + 2y - x = 100
⇒ x + 2y = 100

From this we cannot find 'y' (breadth), so the given data is inadequate.
৪৬.
Ellmi bought 5 pints of frozen yogurt and a tray of jumbo shrimp from The Food Place for a total of Tk. 4500. If the price of a tray of jumbo shrimp is Tk. 2500, what is the price of a pint of frozen yogurt?
  1. Tk. 400
  2. Tk. 500
  3. Tk. 900
  4. Tk. 1400
সঠিক উত্তর:
Tk. 400
উত্তর
সঠিক উত্তর:
Tk. 400
ব্যাখ্যা
Question: Ellmi bought 5 pints of frozen yogurt and a tray of jumbo shrimp from The Food Place for a total of Tk. 4500. If the price of a tray of jumbo shrimp is Tk. 2500, what is the price of a pint of frozen yogurt?

Solution:
Ellmi bought 5 pints of frozen yogurt and a shrimp tray.
We can use x to represent price of a pint of frozen yogurt.
The price of 5 pints of frozen yogurt, then, is  5x

The price of a shrimp tray is 2500
Ellmi spent a total of Tk. 4500, which is the sum of 5x and 2500. We can now write an equation and solve it:
5x + 2500 = 4500
⇒ 5x = 2000
∴ x = 400
৪৭.
Which chapter of the UN Charter deals with 'General Assembly'?
  1. Chapter III
  2. Chapter IV
  3. Chapter V
  4. Chapter VI
সঠিক উত্তর:
Chapter IV
উত্তর
সঠিক উত্তর:
Chapter IV
ব্যাখ্যা
জাতিসংঘ সনদের ৪র্থ অধ্যায়ে 'সাধারণ পরিষদ' সম্পর্কে বলা হয়েছে।

জাতিসংঘ সনদ (UN Charter):

- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১ : উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২ : সদস্যপদ,
- অধ্যায় ৩ : অঙ্গসমূহ,
- অধ্যায় ৪ : সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫ : নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬ : বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭ : শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮ : আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯ : আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১ : অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২ : আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪ আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- ১৯ অনুমোদন ও স্বাক্ষরদান।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৮.
Who among the following will receive the 'Ramon Magsaysay Award' in 2024?
  1. Dr Karma Phuntsho
  2. Miyazaki Hayao
  3. Farwiza Farhan
  4. Above all
সঠিক উত্তর:
Above all
উত্তর
সঠিক উত্তর:
Above all
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৪৯.
Who won the US Open 2024 women's singles?
  1. Jessica Pegula
  2. Barbora Krejcikova.
  3. Aryna Sabalenka
  4. Jasmine Paolini
সঠিক উত্তর:
Aryna Sabalenka
উত্তর
সঠিক উত্তর:
Aryna Sabalenka
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লন টেনিস:
- বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: টেলর ফ্রিটজ (যুক্তরাষ্ট্র)।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
৫০.
Where is the headquarters of UNFCCC located?
  1. Geneva, Switzerland
  2. Bonn, Germany
  3. Paris, France
  4. Rio de Janeiro, Brazil
সঠিক উত্তর:
Bonn, Germany
উত্তর
সঠিক উত্তর:
Bonn, Germany
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- স্বাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- স্বাক্ষরিত দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে তে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে সাক্ষরিত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।

⤇ Conference of the Parties (COP) হচ্ছে UNFCCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC-এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
⤇ কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে।
- এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
⤇ ১৯৯২ সালে UNFCCC-এর দপ্তর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর জার্মানির বনে অবস্থিত।
- তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৫১.
Where will the 31st APEC summit be held?
  1. Gyeongju, South Korea
  2. San Francisco, United States
  3. Bangkok, Thailand
  4. Lima, Peru
সঠিক উত্তর:
Lima, Peru
উত্তর
সঠিক উত্তর:
Lima, Peru
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুর লিমাতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালে ২৯তম APEC শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
৫২.
Which of the following organizations bring out the report known as ‘World Investment Report’?
  1. WTO
  2. UNCTAD
  3. World Bank
  4. UNDP
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩ একটি বিস্তৃত বার্ষিক বিনিয়োগ ঘাটতি প্রকাশ করে যা উন্নয়নশীল দেশগুলি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের জন্য কাজ করার সময় মোকাবেলা করে৷ এই ব্যবধানটি এখন প্রতি বছর প্রায় $৪ ট্রিলিয়ন - ২০১৫ সালে যখন SDGগুলি ছিল তখন $২.৫ট্রিলিয়ন থেকে গৃহীত।

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- Human Development Report প্রকাশ করে UNDP।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৫৩.
'Le Duc Tho' was the revolutionary leader of which country?
  1. North Korea
  2. China
  3. Japan
  4. Vietnam
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা
লি ডাক থো:
- ‘লি ডাক থো’ ভিয়েতনামের নেতা ছিলেন।

⇒ উত্তর ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিক ও রাজনীতিবিদ লি ডাক থো।
- লি ডাক থো ছিলেন ১৯৩০ সালে ইন্দোচাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
- তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য, তিনি ১৯৩০-৩৬ এবং ১৯৩৯-৪৪ সালে ফরাসিদের দ্বারা কারারুদ্ধ হন।

⇒ ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ।
- সোভিয়েত রাশিয়া ও চীন সমর্থিত কমিউনিস্টপন্থি উত্তর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দুই দশক ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘাত।
- শুরু থেকেই স্নায়ুযুদ্ধের অংশীদার হলেও যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে ষাটের দশকে।
- মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও অর্থনীতির ওপর চাপের কারণে সত্তরের দশকের শুরুতেই মার্কিন জনগণের মধ্যে এই যুদ্ধবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ প্রবল হয়ে ওঠে।
- মনোবল ভেঙে যেতে থাকে মার্কিন সেনাদের।
- সবমিলিয়ে ভিয়েতনাম থেকে পিছিয়ে আসাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য একমাত্র উপায়।
- হেনরি কিসিঞ্জার সেই কাজটাই করিয়েছিলেন।
- তবে তার এই প্রচেষ্টার কারণে ভিয়েতনামে শান্তি আসেনি।
- অশান্তির যবনিকা ঘটে ১৯৭৫ সালে, যখন উত্তর ভিয়েতনামের বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে নেয়।
- ১৯৭৩ সালে ২৭ জানুয়ারি কিসিঞ্জার ও লি ডাক থো ভিয়েতনামে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্যারিস শান্তি চুক্তি সই করেছিলেন।

উল্লেখ্য,
- ভিয়েতনামের এই রাজনীতিবিদকে ১৯৭৪ সালে হেনরি কিসিঞ্জারের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ১৬ অক্টোবর পুরস্কারের ঘোষণাটি দেওয়া হয়েছিল। 
- ১৯৭৩ সালে ভিয়েতনামে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- কিন্তু লি ডাক থো তা প্রত্যাখ্যান করেন।
- প্যারিস চুক্তিতে হ্যানয়ের (তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী) প্রতিনিধিত্ব করেছিলেন থো।
- ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ।

উৎস: Britannica.
৫৪.
According to Energy Transition Index-2024, which is the top country?
  1. Denmark
  2. Switzerland
  3. Finland
  4. Sweden
সঠিক উত্তর:
Sweden
উত্তর
সঠিক উত্তর:
Sweden
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪:

- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।
- প্রকাশিত হয়: জুলাই, ২০২৪।
- এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ শীর্ষ দেশ সুইডেন।

⇒ এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে শীর্ষ দেশ:।
১. সুইডেন,
২. ডেনমার্ক,
৩. ফিনল্যান্ড
৪. সুইজারল্যান্ড,
৫. ফ্রান্স,
৬. নরওয়ে,
৭. আইসল্যান্ড,
৮. অস্ট্রিয়া,
৯. এস্তোনিয়া,
১০. নেদারল্যান্ডস।

উৎস: World Economic Forum ওয়েবসাইট।
৫৫.
According to Malthus, the population of a country grows -
  1. At constant rate
  2. Arithmetically
  3. Algebraically
  4. Geometrically
সঠিক উত্তর:
Geometrically
উত্তর
সঠিক উত্তর:
Geometrically
ব্যাখ্যা
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুসারে, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (Geometrically)।

ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব:

- ম্যালথাস (১৭৬৬-১৮৩৪) ছিলেন ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ এবং ধর্মযাজক।
- তিনি সর্বপ্রথম জনসংখ্যা সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ করেন যেখানে জনসংখ্যা বিষয়ে তাঁর মতবাদ প্রকাশিত হয়।
- এরপর তাঁর মতবাদটিতে তিনি মোট ছয়বার পরিবর্তন এনে প্রকাশ করেন।
- তাঁর তত্ত্বের সর্বশেষ পরিমার্জিত সংস্করণ বের হয় তাঁর মৃত্যুর পর ১৯৭২ সালে।
- ম্যালথাস তাঁর তত্ত্বের জন্য ধর্মতাত্ত্বিক ও মার্কসবাদীদের দ্বারা ঘৃণিত হন।
- তবে জনসংখ্যা সম্পর্কে তাঁর মতবাদ অদ্যাবধি খুবই গুরুত্বপূর্ণ।

⇒ ম্যালথাস বলেন, খাদ্যের উৎপাদন অপেক্ষা জনসংখ্যা দ্রুততর হারে বৃদ্ধি পায়।
- তার মতে খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে (Arithmetic rate) এবং নিয়ন্ত্রণ করা না হলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (Geometric rate)।

⇒ কোন একটি নির্দিষ্ট সময় মেয়াদে জনসংখ্যা কিভাবে বাড়ে এবং এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে প্রভাবিত করে তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়বস্তু।
- এ তত্ত্বে দেশের খাদ্য যোগানের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার সমস্যাটি আলোচিত হয়েছে বলে দেশে খাদ্য ঘাটতির পরিস্থিতি হল জনাধিক্যের প্রধান লক্ষণ।
- সর্বোপরি এ তত্ত্বের মধ্য দিয়ে আমরা ম্যালথাসকে একজন হতাশবাদী হিসেবে দেখতে পাই।
- কারণ তাঁর তাছে অধিক জনসংখ্যা মাত্রই মানবজাতির জন্য একদিকে ত্রাস এবং নৈরাশ্য সৃষ্টি করে।
- কিন্তু তারপরও বর্তমানে বিশ্বে দারিদ্রতা বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও অনেকেই ম্যালথাসের তত্ত্বটি বিশ্বাস করছেন।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫৬.
Who is the current Attorney General of Bangladesh? [October, 2024]
  1. AM Amin Uddin
  2. Salahuddin Ahmad
  3. Md Asaduzzaman
  4. Mahbubey Alam
সঠিক উত্তর:
Md Asaduzzaman
উত্তর
সঠিক উত্তর:
Md Asaduzzaman
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল:

- অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
- তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয়, এটি একটি সংবিধিবদ্ধ পদ।
- সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
- তিনি ১৭তম অ্যাটর্নি জেনারেল।
- ২০২৪ সালের ৮ আগস্ট তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।

অন্যদিকে -
- জনাব সালাউদ্দিন আহমদ ১৪তম অ্যাটর্নি জেনারেল।
- জনাব মাহবুবে আলম ১৫তম অ্যাটর্নি জেনারেল।
- এ এম আমিন উদ্দিন ১৬তম অ্যাটর্নি জেনারেল।

উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।
৫৭.
The 2024 Nobel Prize in Physics recognized foundational discoveries in which field?
  1. Quantum computing
  2. String theory
  3. Dark matter research
  4. Artificial neural networks
সঠিক উত্তর:
Artificial neural networks
উত্তর
সঠিক উত্তর:
Artificial neural networks
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার:

- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন আমেরিকার দুই গবেষক জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন।
- সু্ইডেনের অসলোতে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে মাধ্যমে মেশিন লার্নিংকে সক্রিয় করার তোলার ক্ষেত্রে মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য পদার্থবিদ্যায় এরা নোবেল পুরস্কার জিতেছেন।
- তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই, তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য,
- প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৫৮.
Who is the proponent of classical economics?
  1. Adam Smith
  2. Werner Heisenberg
  3. Galileo
  4. René Descartes
সঠিক উত্তর:
Adam Smith
উত্তর
সঠিক উত্তর:
Adam Smith
ব্যাখ্যা
অ্যাডাম স্মিথ:
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন।
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations'.
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

এছাড়াও,
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÖPrinciple of Economics |
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।

অন্যদিকে,
- কোয়ান্টাম মেকানিক্সের জনক ওয়ার্নার হাইজেনবার্গ।
- গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।
- René Descartes-কে সাধারণত বিশ্লেষণাত্মক জ্যামিতির জনক বলা হয়।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫৯.
Natural gas is composed of ________ methane.
  1. 35-40%
  2. 65-75%
  3. 60-70%
  4. 80-90%
সঠিক উত্তর:
80-90%
উত্তর
সঠিক উত্তর:
80-90%
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস:
- ভূত্বকের অভ্যন্তরে খনিতে প্রাপ্ত হাইড্রোকার্বন, যা স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে থাকে, তা-ই প্রাকৃতিক গ্যাস।
- এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন।
- শতকরা ৯৭.৩৩ ভাগ মিথেন প্রাকৃতিক গ্যাসে থাকে।
- এ ছাড়া বাকি অংশে ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদান ছাড়াও প্রচলিত অপদ্রব্যের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড অন্তর্ভুক্ত।
- ভূত্বকে প্রাকৃতিক গ্যাস স্বয়ংসম্পূর্ণভাবেও থাকতে পারে আবার তেল সহযোগেও থাকতে পারে। 

⇒ প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে-
• মিথেন- ৮০-৯০%,
• ইথেন- ১৩%,
• প্রােপেন- ৩%।
- এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫-৯৯%।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Ice floats on water because: density of ice is -
  1. less than the water
  2. more than the water
  3. equal to the water
  4. A & B both
সঠিক উত্তর:
less than the water
উত্তর
সঠিক উত্তর:
less than the water
ব্যাখ্যা
বরফ:
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি অর্থাৎ বরফের ঘনত্ব কম।
- বরফ পানিতে পরিণত হলে আয়তন কমে যায়।

উৎস: i) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ii) britannica.
৬১.
Bangladesh Bank announce the Monetary Policy ___ in a year.
  1. Once
  2. Twice
  3. Thrice
  4. Multiple times
সঠিক উত্তর:
Twice
উত্তর
সঠিক উত্তর:
Twice
ব্যাখ্যা
আর্থিক নীতি (Monetary policy):
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:
1. অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মূল্যের স্থায়িত্ব,
2. টেকসই বৃদ্ধি এবং উন্নয়ন,
3. উচ্চ কর্মসংস্থান,
4. সম্পদের অর্থনৈতিক এবং দক্ষ ব্যবহার,
5. আর্থিক ও পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা।
- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে মুদ্রানীতি বাস্তবায়নের সরঞ্জাম ও উপকরণ হল ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশনস (ওএমও), পুনঃক্রয় চুক্তি (রেপো) এবং রিভার্স রেপো, সংবিধিবদ্ধ রিজার্ভ রিকোয়ারমেন্ট (এসএলআর এবং সিআরআর)।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট।
৬২.
Who started the Young Bengal Movement?
  1. William Bentick
  2. Henry Louis Derozio
  3. Warren Hastings
  4. Dadavai Norouzi
সঠিক উত্তর:
Henry Louis Derozio
উত্তর
সঠিক উত্তর:
Henry Louis Derozio
ব্যাখ্যা
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট:
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা।
- দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে।
- যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।

উল্লেখ্য,
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন।
- ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন।
- তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
Free market economy started in Bangladesh -
  1. in 1990
  2. in 1991
  3. in 1992
  4. in 1993
সঠিক উত্তর:
in 1991
উত্তর
সঠিক উত্তর:
in 1991
ব্যাখ্যা
মুক্ত বাজার অর্থনীতি:
- মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।

⇔ মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য:
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
- মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
- ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়;
- মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
- ভর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।

উল্লেখ্য,
- আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত এডাম স্মিথ।
- ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তকও অ্যাডাম স্মিথ।
- অর্থনীতিবিদ এডাম স্মিথের ভাষ্য অনুযায়ী 'অদৃশ্য হাত' (invisible hand) দ্বারা বাজার ব্যবস্থা পরিচালিত।
- এখানে চাহিদা যোগানের চেয়ে বেশি হলে দাম বৃদ্ধি পাবে।
- ফলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে।
- আবার চাহিদার চেয়ে যোগান বেশি হলে দাম হ্রাস পাবে।
- এতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে।
- এভাবে স্বয়ংক্রিয়ভাবে দামের ওঠানামাকে 'অদৃশ্য হাত' দ্বারা আখ্যায়িত করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ১ জানুয়ারি, ১৯৯১ মুক্তবাজার অর্থনীতি চালু হয়।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Which shortcuts are used in MS Excel to Delete column?
  1. Ctrl+W
  2. Alt+N
  3. Alt+H
  4. Alt+M
সঠিক উত্তর:
Alt+H
উত্তর
সঠিক উত্তর:
Alt+H
ব্যাখ্যা
• Shortcut key for Delete column in MS Excell - Alt+H, D, C.

• Other Option:
• Close a workbook - Ctrl+W.
• Go to the Insert tab - Alt+N.
• Go to the Formula tab - Alt+M.

• Most frequently used shortcuts in Excel:
• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H, H
• Cut selection - Ctrl+X
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key
• Add borders - Alt+H, B
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0

Source: Microsoft. [Link]
৬৫.
Which of the following are physical devices of a computer?
  1. Software
  2. Package
  3. Hardware
  4. System Software
সঠিক উত্তর:
Hardware
উত্তর
সঠিক উত্তর:
Hardware
ব্যাখ্যা
• Hardware refers to the physical devices of a computer system. 

• হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন।
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
Which of the following is the smallest unit of data in a computer?
  1. Nibble
  2. Byte
  3. Bit
  4. KB
সঠিক উত্তর:
Bit
উত্তর
সঠিক উত্তর:
Bit
ব্যাখ্যা
• A bit is the smallest unit of data in a computer.

• গুরুত্বপূর্ণ কিছু পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবাইট = ২১০ বাইট বা ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
- ১ পিটাবাইট = ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
• Nibble: A group of 4 bits. It can represent 16 possible values (24).
• Byte: A group of 8 bits. It can represent 256 possible values (28).
• KB: A group of 1024 bytes.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. Computerhope website.
৬৭.
What type of malicious software is designed to block access to a computer system until a sum of money is paid?
  1. Spyware
  2. Adware
  3. Ransomware
  4. Worm
সঠিক উত্তর:
Ransomware
উত্তর
সঠিক উত্তর:
Ransomware
ব্যাখ্যা
• Ransomware is a type of malicious software that encrypts files or blocks access to a computer system, demanding payment (usually in cryptocurrency) to restore access.

• র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়্যার হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয়া যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- ম্যালওয়্যারটি কম্পিউটারের যত ফাইল পায়, সেগুলো এনক্রিপ্ট করে এবং একটি বার্তা প্রদর্শন করতে শুরু করে।
- ফাইলগুলো পুনরুদ্ধার করতে চাইলে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে বাধ্য করা হয়।
- সাধারণত একটি এনক্রিপশন কী বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইলগুলো লক করা হয়।
- ওই চাবির তথ্য শুধুমাত্র আক্রমণকারী জানে।
- অর্থ প্রদান না করলে অনেক সময় ফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলার হুমকি দেওয়া হয়।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার।
- স্পাইওয়্যার হলো ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যার।
- Worm হলো এমন ধরণের ভাইরাস যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ছড়িয়ে পরতে পারে। Worm প্রায়ই কম্পিউটার থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং মূল্যবান মেমরি এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ গ্রহণ করে, যার ফলে একটি কম্পিউটারের কার্যকারিতা বিনষ্ট হতে পারে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]
২. ব্রিটানিকা।
৬৮.
Which of the following is a characteristic of cloud computing?
  1. Limited scalability
  2. Manual resource management
  3. High initial infrastructure cost
  4. On Demand
সঠিক উত্তর:
On Demand
উত্তর
সঠিক উত্তর:
On Demand
ব্যাখ্যা
• On Demand is a characteristic of cloud computing.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং একটি প্রযুক্তি, যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহার করে ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলোর নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করার সক্ষমতা প্রদান করে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST) অনুসারে, ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল, যেখানে ক্রেতারা তাদের তথ্য ও অ্যাপ্লিকেশনগুলো কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করতে পারে, এবং এতে তিনটি প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে-
১. Resurce Flexibility/Scalability (যত চাহিদা ক্ষত সার্ভিস):
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্যি প্রম্রন্ট করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৯.
Which programming language is not used in Artificial Intelligence?
  1. LISP
  2. Perl
  3. PROLOG
  4. Python
সঠিক উত্তর:
Perl
উত্তর
সঠিক উত্তর:
Perl
ব্যাখ্যা
• Perl is a high-level dynamic programming language; however, it is not commonly used in Artificial Intelligence.

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হলো মানুষের চিন্তাভাবনাগুলিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত করার একটি পদ্ধতি।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থি সর্বপ্রথম "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" শব্দটি উল্লেখ করেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলি হলো: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাস্তব প্রয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), এবং স্পিচ প্রসেসিং।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৭০.
Find the odd one.
  1. Avast
  2. Avira
  3. CIH
  4. Norton
সঠিক উত্তর:
CIH
উত্তর
সঠিক উত্তর:
CIH
ব্যাখ্যা
• Avast, Avira, and Norton are antivirus software programs, while CIH is a type of computer virus.

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- এটি বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপনে বিস্তার লাভ করে, মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট করে এবং অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
- এই ভাইরাসের নামকরণ তার নামের আদ্যাক্ষর CIH নিয়েই করা হয়েছে।
- চেরনোবিল ভাইরাসকে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে কখনও কখনও Chernobyl বা Spacefiller নামেও পরিচিত।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• কয়েকটি এন্টিভাইরাসের ভাইরাসের নাম:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার, এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার, পান্ডা এন্টিভাইরাস, কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

উৎস:
১.কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৭১.
Which protocol is used to enable email communication between different hosts?
  1. SMTP
  2. TELNET
  3. FTP
  4. SNMP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা
• The protocol used to enable email communication between different hosts is SMTP.

• SMTP:
- SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
- SMTP একটি TCP/IP প্রোটোকল যা ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
- এই প্রোটোকল অপারেটিং সিস্টেমকে ই-মেইল পাঠানো ও গ্রহণ করার প্রক্রিয়ায় সহায়তা করে।
- SMTP মূলত এক মেইল সার্ভার থেকে অন্য মেইল সার্ভারে এন্ড-টু-এন্ড ডেলিভারির মাধ্যমে ই-মেইল প্রেরণ করে।
- SMTP ক্লায়েন্ট এবং রিসিভারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে।
- ক্লায়েন্টরা মেইল সার্ভারের মাধ্যমে মেসেজ প্রেরণে SMTP ব্যবহার করে, যা মেসেজটিকে গ্রাহক মেইল সার্ভারে পৌঁছাতে সাহায্য করে।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- FTP একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তর বা কপি করা যায়।
- TELNET একটি নেটওয়ার্ক প্রোটোকল যা একটি কম্পিউটারকে ভার্চুয়ালি অ্যাক্সেস করতে এবং দুটি মেশিনের মধ্যে কমিউনিকেশন চ্যানেল প্রদান করতে ব্যবহৃত হয়।
- SNMP এক ধরনের নেটওয়ার্ক প্রোটোকল। SNMP এর পূর্ণরুপ Simple Network Management Protocol.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭২.
2's complement of 111001 is-
  1. 000111
  2. 110011
  3. 101001
  4. 000110
সঠিক উত্তর:
000111
উত্তর
সঠিক উত্তর:
000111
ব্যাখ্যা
• 2's complement of 111001 is- 000111.

1 এর পরিপূরক বলতে বোঝায় 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 হবে।
'111001' এর 1 এর পরিপূরক হবে 000110.
1 এর পরিপূরক এর সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক পাওয়া যায়।
'000110' এর 2 এর পরিপূরক হলো = 000110 + 1 = 000111.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।