পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১ জুলাই, ২০২০সময়52 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিকাল, কম্পিউটার, সিভিল ও ইলেকট্রনিক্স) টিটিসি ২০১৮ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১ জুলাই, ২০২০ · ১০০ প্রশ্ন

.
১, ৩,৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কোনটি?
  1. ক) ১৫
  2. খ) ২৩
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩
ব্যাখ্যা
প্রদত্ত অনুক্রম ১, ৩, ৫, ৭ সমান্তর প্রগমনে আছে।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (3-1) = 2
সুতরাং, n তম পদ = a+(n-1)d
∴ ১২ তম পদ = ১ + (১২-১)২ = ২৩
∴ ১২ তম পদ = ২৩
.
গোলকের ব্যাসার্ধ r হলে উহার আয়তন সমান কত?
  1. ক) (4/3)πr3
  2. খ) (3/4)πr3
  3. গ) (4/3)π3
  4. ঘ) (3/4;)π3r
সঠিক উত্তর:
ক) (4/3)πr3
উত্তর
সঠিক উত্তর:
ক) (4/3)πr3
ব্যাখ্যা
গোলকের আয়তন = (4/3)πr3
.
২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
  1. ক) ৪৫
  2. খ) ৮১
  3. গ) ৯০
  4. ঘ) ১৩৫
সঠিক উত্তর:
ঘ) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৫
ব্যাখ্যা
ভাইয়ের মধ্যে আমের অনুপাত = ১/৩ : ১/৫ : ১/৯।
৩, ৫, ৯ এর ল.সা.গু = ৪৫
∴(১/৩ × ৪৫ : ১/৫ × ৪৫ : ১/৯ × ৪৫) = ১৫:৯:৫
অনুপাতগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯
∴ প্রথম ভাই আম পাবে = ২৬১ × (১৫/২৯) = ১৩৫ টি
.
4x+1 = 32 হলে x =কত?
  1. ক) 2/3
  2. খ) 1/2
  3. গ) 3/2
  4. ঘ) 5/2
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
4x+1 = 32
⇒ (22)x+1 = 25
⇒ 22x+2 = 25
⇒ 2x +2 = 5
⇒ x = 3/2
.
যদি A = {1, 2, 3} এবং B = {2, 3, 5} হয়, তবে A-B = কত?
  1. ক) {2,3}
  2. খ) {5}
  3. গ) {1}
  4. ঘ) {3,5}
সঠিক উত্তর:
গ) {1}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1}
ব্যাখ্যা
দেওয়া আছে, A = {1, 2, 3} এবং B = {2, 3, 5}
A-B = {1,2,3} - {2,3,5} = {1}
.
পরপর চারটি সংখ্যার গুণফল ৩৬০ হলে তাদের যোগফল কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
চারটি ক্রমবাচক সংখ্যার যোগফল = ৩ + ৪ + ৫ + ৬ = ১৮
চারটি ক্রমবাচক সংখ্যার গুণফল = ৩×৪×৫×৬ = ৩৬০
.
a = 3, m = 2, n = 1 হলে (am)n এর মান কত?
  1. ক) 9
  2. খ) 12
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
a = 3, m = 2, n = 1
∴ (am)n = (32)1 = 9
.
66(2/3)% সমান কত?
  1. ক) 2/3
  2. খ) 1/3
  3. গ) 1/8
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
ক) 2/3
উত্তর
সঠিক উত্তর:
ক) 2/3
ব্যাখ্যা
66(2/3)% = 200/3 % = 200/3 × 1/100 = 2/3
.
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে।
  1. ক) ৪ এবং ৫
  2. খ) ৫ এবং ৬
  3. গ) ৬ এবং ৭
  4. ঘ) ৭ এবং ৮
সঠিক উত্তর:
ক) ৪ এবং ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ এবং ৫
ব্যাখ্যা
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গ ৪ = ১৬ এবং ৫ = ২৫
বর্গের অন্তর = ২৫ - ১৬ = ৯
১০.
এক গ্যালনে কত লিটার?
  1. ক) ৫.৫৮৪ লিটার
  2. খ) ৩.৯৪৪ লিটার
  3. গ) ৪.৫৪৪ লিটার
  4. ঘ) ৪.৯৫৪ লিটার
সঠিক উত্তর:
গ) ৪.৫৪৪ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪.৫৪৪ লিটার
ব্যাখ্যা
১ গ্যালন = ৪.৫৪৪ লিটার।
১১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫ বর্গমিটার
  2. খ) ২০ বর্গমিটার
  3. গ) ২৪ বর্গমিটার
  4. ঘ) ৩০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা = 1/2 × 8 × 6 = 24 বর্গ মিটার
১২.
x = √3+√2 হলে x2+1/x2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 5
  4. ঘ) 12
অনির্ধারিত
ব্যাখ্যা
x = √3+√2
∴1/x = 1/(√3+√2)
=(√3-√2)/{(√3+√2)(√3-√2)
= √3-√2
∴ x + 1/x = √3+√2+√3-√2 = 2√3
x2+1/x2 = (x + 1/x)2 - 2.x.1/x = (2√3)2 - 2 = 4×3 - 2 = 10
১৩.
চিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ক) ১% বাড়লো
  2. খ) ২% কমলো
  3. গ) ৪% কমলো
  4. ঘ) ৫% বাড়লো
সঠিক উত্তর:
গ) ৪% কমলো
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪% কমলো
ব্যাখ্যা
২০ - ২০ + {(২০×(-২০)}/১০০ = -৪% অর্থাৎ, শতকরা ব্যয় কমলো ৪%।
১৪.
13cm ব্যসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5cm দূরত্বে অবস্থিত জ্যা- এর দৈর্ঘ্য কত?
  1. ক) 24 cm
  2. খ) 18 cm
  3. গ) 10 cm
  4. ঘ) 12 cm
সঠিক উত্তর:
ক) 24 cm
উত্তর
সঠিক উত্তর:
ক) 24 cm
ব্যাখ্যা
আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
ভূমি = √(১৩-৫) = ১২
∴ জ্যা এর দৈর্ঘ্য=১২+১২=২৪
১৫.
পাঁচ অংকের ক্ষদ্রতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) -১
  2. খ) ১
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
পাঁচ অংকের ক্ষদ্রতম সংখ্যা ১০০০০ ও চার অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯। এদের পার্থক্য = ১০০০০ - ৯৯৯৯ = ১
১৬.
দুই বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল এর অনুপাত কত?
  1. ক) ২:৩
  2. খ) ৩:৪
  3. গ) ৪:৯
  4. ঘ) ৯:৪
সঠিক উত্তর:
ঘ) ৯:৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯:৪
ব্যাখ্যা
ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×32:π×22
= 9:4
১৭.
দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
২ × ৩৬০ = ৩৬ × ২য় সংখ্যা
∴২য় সংখ্যা = (২×৩৬০)/৩৬ = ২০
১৮.
বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) দ্বিগুণ
  3. গ) অর্ধেক
  4. ঘ) তিনগুণ
সঠিক উত্তর:
খ) দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিগুণ
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। যেমনঃ কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ = ১১০/২ = ৫৫°।
১৯.
এক কিলোমিটার সমান কত মাইল?
  1. ক) ০.৯১ মাইল
  2. খ) ১.৫০ মাইল
  3. গ) .৬৫ মাইল
  4. ঘ) ০.৬২১ মাইল
সঠিক উত্তর:
ঘ) ০.৬২১ মাইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৬২১ মাইল
ব্যাখ্যা
১ মাইল = ১.৬০৯৩ কিলোমিটার। ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
২০.
2x+y=8 এবং 3x-2y=5 হলে, x ও y এর মান কত?
  1. ক) (2,3)
  2. খ) (2,5)
  3. গ) (1,2)
  4. ঘ) (3,2)
সঠিক উত্তর:
ঘ) (3,2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (3,2)
ব্যাখ্যা
2x+y = 8…..(i) এবং 3x-2y=5 (ii)
(i) X 2 + (ii) => 7x = 21
x = 3
∴y= 2
২১.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ২
  2. খ) ৯
  3. গ) ৩৯
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
মৌলিক সংখ্যাগুলোর মাঝে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল 2।
২২.
log√381 = কত?
  1. ক) 4
  2. খ) 27√3
  3. গ) 8
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
log√381 = log√3(√3)8 = 8 × log√3(√3) = 8
২৩.
The word 'ecological' is related to _____.
  1. ক) geography
  2. খ) pollution
  3. গ) atmosphere
  4. ঘ) environment
সঠিক উত্তর:
ঘ) environment
উত্তর
সঠিক উত্তর:
ঘ) environment
ব্যাখ্যা
Ecological - relating to or concerned with the relation of living organisms to one another and to their physical surroundings. উৎসঃ Oxford
২৪.
'Few and far between' means _______.
  1. ক) rarely
  2. খ) short distance
  3. গ) in between
  4. ঘ) long distance
সঠিক উত্তর:
ক) rarely
উত্তর
সঠিক উত্তর:
ক) rarely
ব্যাখ্যা
Few and far between (কদাচিৎ)- not very many or not appearing very frequently (means rare, scarce, infrequent). Source: Oxford & Cambridge Dictionary
২৫.
Fill in the blank : I wish I ____ the wings of a bird.
  1. ক) was
  2. খ) were
  3. গ) have
  4. ঘ) had
সঠিক উত্তর:
ঘ) had
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had
ব্যাখ্যা
Sub + wish + Sub + past হয় এ ধরনের বাক্যে সাধারণত were ব্যবহৃত হয় যখন কোন কিছু হওয়ার প্রত্যাশা করা হয়। কোন কিছু নিজে possess করার ক্ষেত্রে had হবে। সুতরাং শূন্যস্থানে had বসে বাক্যটি সম্পূর্ণ হবে।
২৬.
'In no time' means ________.
  1. ক) in good time
  2. খ) at the best of times
  3. গ) very quickly
  4. ঘ) ahead of time
সঠিক উত্তর:
গ) very quickly
উত্তর
সঠিক উত্তর:
গ) very quickly
ব্যাখ্যা
in no time- খুব শীঘ্র; অচিরে; very quickly।
২৭.
The greater the demand _____ the price?
  1. ক) high
  2. খ) the high
  3. গ) higher
  4. ঘ) the higher
সঠিক উত্তর:
ঘ) the higher
উত্তর
সঠিক উত্তর:
ঘ) the higher
ব্যাখ্যা
সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়। The+comparative degree….the comparative degree হয়। সুতরাং সঠিক বাক্য হবে The greater the demand the higher the price।
২৮.
What kind of noun is 'cattle'?
  1. ক) Collective
  2. খ) Common
  3. গ) Material
  4. ঘ) Proper
সঠিক উত্তর:
ক) Collective
উত্তর
সঠিক উত্তর:
ক) Collective
ব্যাখ্যা
A collective noun is a noun that names a group of people or things. Cattle: a group of animals that includes cows, buffalo, and bison, that are often kept for their milk or meat.
Source: Oxford and Merriam Webster Dictionary
২৯.
Which one is an interrogative sentence?
  1. ক) He will read a book.
  2. খ) He has read a book.
  3. গ) Does he read a book?
  4. ঘ) He reads a book.
সঠিক উত্তর:
গ) Does he read a book?
উত্তর
সঠিক উত্তর:
গ) Does he read a book?
ব্যাখ্যা
কোনো interrogative sentence যদি Which দিয়ে শুরু হয় তাহলে passive voice- এ রুপান্তর করার structure হবে: which + subject + be verb + verb এর past participle + object + ?.
৩০.
The child cried for _______ mother.
  1. ক) none
  2. খ) its
  3. গ) her
  4. ঘ) his
সঠিক উত্তর:
খ) its
উত্তর
সঠিক উত্তর:
খ) its
ব্যাখ্যা
The child এর pronominal adjective হলো its। সুতরাং শূন্যস্থানে its হবে।
৩১.
The king left _______ heir.
  1. ক) none
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) The
সঠিক উত্তর:
গ) an
উত্তর
সঠিক উত্তর:
গ) an
ব্যাখ্যা
Vowel sound দিয়ে শুরু হলে noun এর পুর্বে indefinite article ‘an’ বসে। এখানেও indefinite article হিসেবে an ব্যবহৃত হবে কারণ Heir এর উচ্চারণ শুরু হয় vowel sound দিয়ে। এরকম আরো কিছু noun হলো Herbal, Honors।
৩২.
What is the past participle form of 'put'?
  1. ক) put
  2. খ) had putter
  3. গ) Putter
  4. ঘ) Putted
সঠিক উত্তর:
ক) put
উত্তর
সঠিক উত্তর:
ক) put
ব্যাখ্যা
Past participle form of 'put' is ‘put’.
৩৩.
Which one is correct?
  1. ক) The old man has died yesterday.
  2. খ) The old man had died yesterday.
  3. গ) The old man died yesterday.
  4. ঘ) The old man was died yesterday.
সঠিক উত্তর:
গ) The old man died yesterday.
উত্তর
সঠিক উত্তর:
গ) The old man died yesterday.
ব্যাখ্যা
Yesterday একটি অতীত নির্দেশক Adverb যা past indefinite indefinite tense নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্য The old man died yesterday।
৩৪.
A friend ___ need is a friend indeed.
  1. ক) to
  2. খ) in
  3. গ) for
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা
A friend in need is a friend indeed - এটি প্রবাদ বাক্য। যার অর্থ - দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু
৩৫.
Sky is to 'bird' as water is to _______.
  1. ক) ship
  2. খ) lotus
  3. গ) boat
  4. ঘ) fish
সঠিক উত্তর:
ঘ) fish
উত্তর
সঠিক উত্তর:
ঘ) fish
ব্যাখ্যা
Bird (পাখি) আকাশে থাকে, Fish (মাছ) থাকে জলে।
৩৬.
A girl who is going to be married is_______.
  1. ক) bridegroom
  2. খ) bride
  3. গ) beloved
  4. ঘ) wife
সঠিক উত্তর:
খ) bride
উত্তর
সঠিক উত্তর:
খ) bride
ব্যাখ্যা
Bride (noun) - বিয়ের কনে; নব; a woman who is about to get married or has just got married.
Source: Cambridge
৩৭.
I saw ________ beggar.
  1. ক) a one eyed.
  2. খ) a one eye
  3. গ) an one-eyed
  4. ঘ) an one eye.
সঠিক উত্তর:
ক) a one eyed.
উত্তর
সঠিক উত্তর:
ক) a one eyed.
ব্যাখ্যা
শব্দের শুরুতে যদি O এর উচ্চারণ যদি ‘ওয়া’র মত হয় তবে a হবে। এবং ভিক্ষুককে বর্ননা করার জন্য adjective হিসেবে eyed ব্যবহৃত হবে।
৩৮.
Alas! I am undone. here 'alas 'is _________.
  1. ক) preposition
  2. খ) adverb
  3. গ) interjection
  4. ঘ) noun
সঠিক উত্তর:
গ) interjection
উত্তর
সঠিক উত্তর:
গ) interjection
ব্যাখ্যা
দুঃখের expression দেওয়ার জন্য Alas (দুঃখ বা অনুতাপসূচক চিৎকার; হায়) ব্যবহৃত হয়। এটি একটি Interjection.
৩৯.
Choose the correct expression ________.
  1. ক) Five hundred takas
  2. খ) Five hundreds taka
  3. গ) Five hundreds takas
  4. ঘ) Five hundred taka
সঠিক উত্তর:
ঘ) Five hundred taka
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Five hundred taka
ব্যাখ্যা
Taka একটি countable noun, কিন্তু এর পূর্বে সংখ্যাবাচক adjective থাকলেও s যুক্ত হয় না।
সুতরাং সঠিক expression হবে Five hundred taka।
৪০.
Find out the correctly spelt word.
  1. ক) Satellite
  2. খ) Sattelite
  3. গ) Setelit
  4. ঘ) Setallite
সঠিক উত্তর:
ক) Satellite
উত্তর
সঠিক উত্তর:
ক) Satellite
ব্যাখ্যা
Satellite - an artificial body placed in orbit round the earth or moon or another planet in order to collect information or for communication.
Source: Oxford
৪১.
William Wordsworth was a _________.
  1. ক) Dramatist
  2. খ) Poet
  3. গ) Historian
  4. ঘ) Novelist
সঠিক উত্তর:
খ) Poet
উত্তর
সঠিক উত্তর:
খ) Poet
ব্যাখ্যা
William Wordsworth, English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.
Source:Britannica
৪২.
ATM এর পূর্ণরূপ কী?
  1. ক) Automatic Talking Mobile
  2. খ) Auto Touch Mobile
  3. গ) Automatic Teller Machine
  4. ঘ) Auto Timing Machine
সঠিক উত্তর:
গ) Automatic Teller Machine
উত্তর
সঠিক উত্তর:
গ) Automatic Teller Machine
ব্যাখ্যা
Automated/automatic teller machine (= a machine from which you can get money by using a special card).
Source: Cambridge
৪৩.
'He is poor but honest ''_______ In this sentence which is conjunction?
  1. ক) he
  2. খ) but
  3. গ) honest
  4. ঘ) poor
সঠিক উত্তর:
খ) but
উত্তর
সঠিক উত্তর:
খ) but
ব্যাখ্যা
Conjunction দুটি বাক্য বা শব্দকে যুক্ত করে। Or, and, but ইত্যাদি conjunction এর উদাহরণ।
৪৪.
My friend always goes home ____ foot.
  1. ক) by
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) on
উত্তর
সঠিক উত্তর:
গ) on
ব্যাখ্যা
“On” is used for actions involving body parts and “by” is more commonly used for the means of travelling. On foot refers to walking rather than travelling by car or using other transport.
৪৫.
The word 'Parent' means ______.
  1. ক) father and mother
  2. খ) father of mother
  3. গ) mother
  4. ঘ) father
অনির্ধারিত
ব্যাখ্যা
Parent - a mother or father of a person or an animal. অপশন খ - এ of এর স্থলে or থাকলে সেটাই হতো সঠিক উত্তর।
৪৬.
No man can ______ alone.
  1. ক) living
  2. খ) lived
  3. গ) lives
  4. ঘ) live
সঠিক উত্তর:
ঘ) live
উত্তর
সঠিক উত্তর:
ঘ) live
ব্যাখ্যা
Can (কোন কিছু করতে পারা) একটি modal auxiliary verb যার পর verb এর base form বসে।
৪৭.
A poem of fourteen lines is called________.
  1. ক) epic
  2. খ) ode
  3. গ) sonnet
  4. ঘ) elegy
সঠিক উত্তর:
গ) sonnet
উত্তর
সঠিক উত্তর:
গ) sonnet
ব্যাখ্যা
A poem of fourteen iambic pentameter lines is called sonnet. It is of three types: Petrarchan, Shakespearean, Spenserian. Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৪৮.
‘If you read, you will learn.’ - This sentence is a ______ sentence.
  1. ক) complex
  2. খ) negative
  3. গ) compound
  4. ঘ) simple
সঠিক উত্তর:
ক) complex
উত্তর
সঠিক উত্তর:
ক) complex
ব্যাখ্যা
If (যদি) একটি subordinating conjunction যা subordinate clause এবং principal clause নিয়ে complex sentence গঠন করে। সুতরাং, If you read, you will learn একটি Complex sentence।
৪৯.
‘সাঁঝের মায়া’ কবিতাটির রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) শামসুন্নাহার মাহমুদ
  4. ঘ) নূরজাহান বেগম
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ‌ সাঁঝের মায়া। 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সুফিয়া কামালের সাঁঝের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মৃত্তিকার ঘ্রাণ, মোর জাদুদের সমাধি পরে।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার
৫০.
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) অলীক স্বপ্ন
  2. খ) চৈত্রমাসের দিনগুলো
  3. গ) অবসাদ
  4. ঘ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
সঠিক উত্তর:
ঘ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা
শামসুর রাহমানের তার প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থঃ রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, শূন্যতায় তুমি শোকসভা, প্রতিদিন ঘরহীন ঘরে, প্রেমের কবিতা, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫১.
‘সূর্য দীঘলবাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) শেখ নিয়ামত আলী
  2. খ) জহিার রায়হান
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) খান আতা
সঠিক উত্তর:
ক) শেখ নিয়ামত আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ নিয়ামত আলী
ব্যাখ্যা
বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাকের উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছিলেন শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের। সূত্রঃ bdnews24.com
৫২.
বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  1. ক) সমাচার দর্পণ
  2. খ) সংবাদ প্রভাকর
  3. গ) দিগদর্শন
  4. ঘ) ঢাকা প্রকাশ
সঠিক উত্তর:
খ) সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
খ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
‘সংবাদ প্রভাকর’ বাংলা সাপ্তাহিক পত্রিকা হিসেবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ ও অপরিহার্য। তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। তাঁর মৃত্যুর চার বছর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িক রূপে প্রকাশিত হতে থাকে। ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকারূপে আবির্ভূত হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া
৫৩.
বাংলা গদ্য সাহিত্যে কোন লেখকের রচনা রীতিকে ‘আলালি ভাষা’ আখ্যা দেয়া হয়?
  1. ক) প্যারীচাঁদ মিত্র
  2. খ) রাজনারায়ণ বসু
  3. গ) কালী প্রসন্ন সিংহ
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ক) প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
প্যারীচাঁদ মিত্রের কথ্যরীতিতে গদ্য-পদ্য রচনা, প্রচুর তদ্ভব এবং চলিত ফারসী শব্দের ব্যবহার এবং ক্রিয়া পদে সাধু ও কথ্য ভাষার মিশ্রণ তার গদ্যের প্রধান বৈশিষ্ট্য ছিল। তাঁর লেখা বই আলালের ঘরে দুলাল এই গদ্যের ব্যবহার করা হয়েছিল যার জন্য এর নাম হয়ে যায় ‘আলালী ভাষা’। টেকচাঁদ ঠাকুর যেমন ‘আলালী’ ভাষায় ক্রিয়া পদের সাধু ও চলিত রূপের ব্যবহার করেছিলেন কালীপ্রসন্ন সিংহ প্রায় একই সময়ে লেখা হুতোম প্যাঁচার নকশায় তা করেন নি।
Source: bdnews24.com
৫৪.
‘দত্তা’ উপন্যাসটি কার লেখা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রবীন্দ্রনাথ দত্ত
  3. গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঘ) সুরেন্দ্র পাল
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত “দত্তা” উপন্যাসটি ১৯১৮ সালে প্রকাশিত হয়। এটি একটি প্রেমের উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র - বিজয়া, বনমালী বাবু, রাসবিহারী, বিলাস, নরেন প্রমুখ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৫৫.
বাংলা বর্ণমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৪ ভাগে
  3. গ) ৩ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
ক) ২ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ ভাগে
ব্যাখ্যা
বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।
৫৬.
নিচের উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
  1. ক) কল কাকলি
  2. খ) মুগ্ধ -প্রান্তরে
  3. গ) পথে -প্রান্তে
  4. ঘ) হাতে হাতে
সঠিক উত্তর:
ঘ) হাতে হাতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাতে হাতে
ব্যাখ্যা
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথা- ১.শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ), ২.পদের দ্বিরুক্তি (হেসে হেসে, চোরে চোরে, হাতে হাতে ) ও ৩. অনুকার দ্বিরুক্তি (শন শন, খিল খিল)। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসাঃ ড. সৌমিত্র শেখর এবং দৈনিক কালের কণ্ঠ
৫৭.
‘কবর’ কবিতার রচয়িতা কে?
  1. ক) মুনীর চেীধুরী
  2. খ) কবি শামসুর রাহমান
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) জসীমউদ্‌দীন
সঠিক উত্তর:
ঘ) জসীমউদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
১৯২৭ সালে প্রকাশিত রাখালী কাব্য হলো কবি জসীম উদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বিখ্যাত কবর কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্গত। নকশী কাঁথার মাঠ তার সর্বশ্রেষ্ঠ কাব্য যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। বালুচর ১৯৩০ সালে প্রকাশিত হয়। মা যে জননী কান্দে (১৯৬৩) তার সর্বশেষ কাব্যগ্রন্থ। তাঁর একমাত্র উপন্যাস বোবা কাহিনী। (সৌমিত্র শেখরের বই অনুসারে)
তবে, মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য ও আরও কয়েকটা রেফারেন্স অনুসারে, জসীম উদ্দীনের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র উপন্যাস - বোবা কাহিনী।
১৯৯০ সালে তার অপ্রকাশিত লেখার পান্ডুলিপি থেকে দ্বিতীয় উপন্যাস - "বউ টুবানীর ফুল" প্রকাশিত হয়।
৫৮.
বাংলা সাহিত্যে চলিত রীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথপ্রদর্শক ছিলেন-
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: LiveMCQ Lecture
৫৯.
‘অসমাপ্ত আত্মজীবিনী’ গ্রন্থের লেখক-
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) বিচারপতি আবু সাউদ চোধুরী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৬০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রতিযোগিতা
  2. খ) প্রতিযোগীতা
  3. গ) পতিযোগিতা
  4. ঘ) প্রতীযোগীতা
সঠিক উত্তর:
ক) প্রতিযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রতিযোগিতা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘প্রতিযোগিতা’ বানানটি শুদ্ধ।
৬১.
‘হাত’ শব্দটি উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) লোকটির হাতটান আছে।
  2. খ) তার লেখার হাত আছে।
  3. গ) পরের কাছে হাত পেত না।
  4. ঘ) করিম রহিমের ডান হাত।
সঠিক উত্তর:
খ) তার লেখার হাত আছে।
উত্তর
সঠিক উত্তর:
খ) তার লেখার হাত আছে।
ব্যাখ্যা
‘লোকটির হাতটান আছে’ বাক্যে হাত অর্থাভাব অর্থে; ‘পরের কাছে হাত পেত না’ বাক্যে হাত সাহায্য চাওয়া অর্থে; ‘করিম রহিমের ডান হাত’ বাক্যে হাত ক্ষমতা অর্থে এবং ‘তার লেখার হাত আছে’ বাক্যে হাত দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে। সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২.
‘লালসালু’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) মুকত ওসমান
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৩.
বাংলা সন প্রবর্তন করেন-
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট জাহাঙ্গীর
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) সম্রাট মাহজাহান
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
ব্যাখ্যা
মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত তিনি। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন, জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন, বুলান্দ দরওয়াজ ও অমৃতসর স্বর্ণমন্দির নির্মাণ করেন। সম্রাট আকবর বাংলা বিজয় করেন ১৫৭৬ সালে। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল। বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে। তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন।
সূত্র- বোর্ড বইঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(ইসলামের ইতিহাস ২য় পত্র, এইচএসসি) ও বাংলাপিডিয়া
৬৪.
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’- গানটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীমউদ্ দীন
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত। এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি পরে তার ‘গীতবিতান’ গ্রন্থের স্বরবিতান অংশে অন্তর্ভূক্ত। এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬৫.
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরণটির রচয়িতা কে?
  1. ক) সুদীপ্ত নারায়ণ চক্রবর্তী
  2. খ) বিক্রমসেন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) সুকান্ত রায়
সঠিক উত্তর:
গ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
কিশোরকবি সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত উক্তি - বিখ্যাত উক্তিঃ “অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি”, “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নব্জাতকের কাছে এ আমার অঙ্গীকার” (ছাড়পত্র); “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”; “সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়” ( দুর্মর); “হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে” ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৬৬.
‘মহাশ্মশান’ মহাকাব্যটির রচয়িতা কে?’
  1. ক) কায়কোবাদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জসীমউদ্‌দীন
  4. ঘ) দ্বিজেন্দ্রেলাল রায়
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
ব্যাখ্যা
মহাশ্মশান কায়কোবাদ রচিত বাংলা মহাকাব্য (১৯০৪)। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এ যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দুশক্তি মারাঠাদের সঙ্গে মুসলিমশক্তি তথা আহমদ শাহ আবদালীর নেতৃত্বে রোহিলা-অধিপতি নজীবউদ্দৌলার শক্তিপরীক্ষা; যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয়েরই শক্তিক্ষয় ও ধ্বংস; এজন্যই তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন। যুদ্ধকাহিনীর মধ্যে অনেকগুলি প্রণয়বৃত্তান্ত স্থান পেয়েছে।
Source: Banglapedia
৬৭.
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
  1. ক) সংস্কৃত
  2. খ) প্রাকৃত
  3. গ) হিন্দি
  4. ঘ) পালি
সঠিক উত্তর:
খ) প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাকৃত
ব্যাখ্যা
মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৮.
‘কবর’ নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) কবীর চৌধুরী
  3. গ) বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
  4. ঘ) সুভাষ দত্ত
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৬৯.
বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়?
  1. ক) ১৭৫০
  2. খ) ১৮০০
  3. গ) ১৮৫০
  4. ঘ) ১৯০০
সঠিক উত্তর:
খ) ১৮০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০০
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ সাল থেকে বা উনিশ শতক থেকে। ১২০১ সাল বা তের শতক থেকে ১৮০০ বা আঠারো শতক পর্যন্ত হলো মধ্যযুগ। এর মধ্যে ১২০১ থেকে ১৩৫০ সাল হলো অন্ধকার যুগ। প্রাচীন যুগ ধরা হয় ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে। মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৭০.
‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ কবিতার চরণটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) সুকান্ত ভট্টচার্য
  3. গ) মহন মোহন তর্কালঙ্কার
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

আমাদের ছোট নদী
-রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

৭১.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) আব্দুল্লাহ- আল মামুন
  3. গ) ইমদাদুল হক মিলন
  4. ঘ) মুনতাসির মামুন
সঠিক উত্তর:
ক) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭২.
রতন চরিত্রটি কোন ছোটগল্পের অর্ন্তভুক্ত?
  1. ক) দুঃখিনী
  2. খ) কুমুদিনী
  3. গ) নষ্টনীড়
  4. ঘ) পোস্টমাস্টার
সঠিক উত্তর:
ঘ) পোস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পোস্টমাস্টার
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ রচিত পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো রতন এবং নষ্টনীড় গল্পের চরিত্র হলো চারু।
(সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৭৩.
‘শ্রীকান্ত’ উপন্যাস এর রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ধীরেন্দ্র বসু
  3. গ) যোগীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খন্ড। উল্লেখযোগ্য চরিত্র- শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭৪.
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
  1. ক) ইকবাল
  2. খ) আসাদ
  3. গ) সালাম
  4. ঘ) নুরহোসেন
সঠিক উত্তর:
গ) সালাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সালাম
ব্যাখ্যা
১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার। আবদুস সালাম ঐদিন গুলিবিদ্ধ হয়ে ৭ই এপ্রিল শহীদ হন। ২২ শে ফেব্রুয়ারি ছাত্র-জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করে। আবারও মিছিলের ওপর পুলিশ ও মিলিটারি লাঠি, গুলি ও বেয়োনেট ব্যবহার করে। এতে শফিউর রহমানসহ আরও কয়েকজন শহীদ হন। অনেকে গ্রেফতার হন।
সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি(বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)।
৭৫.
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
  1. ক) ২০১০
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ১৯৯৮
সঠিক উত্তর:
গ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০
ব্যাখ্যা
২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় টাইগারদের।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে নিজেদের অভিষেক টেস্টে ৪০০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক ম্যাচেই দলের হয়ে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম। ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
Source: Bangladesh.gov.bd
৭৬.
মারমা উপজাতির পারিবারিক কাঠামো-
  1. ক) মাতৃতান্ত্রিক
  2. খ) ভাতৃতান্ত্রিক
  3. গ) পিতৃতান্ত্রিক
  4. ঘ) ভগ্নিতান্ত্রিক
সঠিক উত্তর:
গ) পিতৃতান্ত্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) পিতৃতান্ত্রিক
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ৫০টি উপজাতির মধ্যে খাসিয়া এবং গারো বা মান্দি সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাকি সবগুলো উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। এদের আদি নিবাস ছিলো তিব্বতে। খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭৭.
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) ঢাকা মেডিক্যাল কলেজ
  3. গ) ঢাকা কলেজ
  4. ঘ) জগন্নাথ কলেজ
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৮.
মনপুরা-৭০ কী?
  1. ক) সমুদ্র বন্দর
  2. খ) বনভূমি
  3. গ) একটি চিত্রকর্ম
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
গ) একটি চিত্রকর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি চিত্রকর্ম
ব্যাখ্যা
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা ৩০ ফুট দীর্ঘ ‘মনপুরা’ পেইন্টিংটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যা মনপুরা-৭০ নামে পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৯.
২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) UNESCO
  4. ঘ) UNHCR
সঠিক উত্তর:
গ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
গ) UNESCO
ব্যাখ্যা
ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
সূত্র: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট
৮০.
বিশ্বের বৃহত্তম হ্রদের নাম-
  1. ক) কাস্পিয়ান সাগর
  2. খ) বৈকাল হৃদ
  3. গ) সুপিরিয়ন হ্রদ
  4. ঘ) ভিক্টোরিয়া হ্রদ
সঠিক উত্তর:
ক) কাস্পিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
সবচেয়ে বড় প্রাকৃতিক পানির লেক Caspian Sea বা কাস্পিয়ান হৃদ। অবস্থান - Turkmenistan–Kazakhstan–Russia–Azerbaijan–Iran ও এর আয়তন ৩,৮৬,৪০০ বর্গকিঃমিঃ। দ্বিতীয় সর্ববৃহৎ হৃদ - Lake Superior যার অবস্থান কানাডা ও আমেরিকায়। এর আয়তন - ৮২,১০০ বর্গকিঃমিঃ। Source: britannica.com
৮১.
গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
  1. ক) ব্রিটেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ভারত
  4. ঘ) গ্রিস
সঠিক উত্তর:
ঘ) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিস
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য। [সূত্র: কালের কণ্ঠ]
৮২.
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) দিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) কাবুল
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
১৯৮০ সালে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্রের সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের ধারণা দেন। অবশেষে ১৯৮৫ সালে ঢাকা শীর্ষসম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
৮৩.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮১৭ সালে
  4. ঘ) ১৮৩১ সালে
সঠিক উত্তর:
খ) ১৮০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০১ সালে
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে। উৎসঃউন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
৮৪.
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধু সঙ্গী কে ছিলেন?
  1. ক) আবদুর রশিদ তর্কবাগীশ
  2. খ) মহিউদ্দিন আহমদ
  3. গ) মওলানা ভাসানী
  4. ঘ) খান সাহেব ওসমনা আলী
সঠিক উত্তর:
খ) মহিউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মহিউদ্দিন আহমদ
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এতে দেখা যায় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমদ।
উৎসঃ সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৮৫.
‘চিকনগুনিয়া’ কিসের মাধ্যমে ছড়ায়?
  1. ক) এডিস মশার মাধ্যমে
  2. খ) পানির মাধ্যমে
  3. গ) বানরের মাধ্যমে
  4. ঘ) বাতাসের মাধ্যমে
সঠিক উত্তর:
ক) এডিস মশার মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
ক) এডিস মশার মাধ্যমে
ব্যাখ্যা
এডিস মশা (Aedes aegypti) দ্বারা ডেঙ্গু জ্বর, চিকনগুনিয়া (Chikungunya virus) রোগ ছড়ায়।
Source: cdc.gov, who.int
৮৬.
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কয়টি সেক্টরকে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ০৯ টি
  4. ঘ) ০৬ টি
সঠিক উত্তর:
খ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, চট্টগ্রাম-১নং সেক্টর, ঢাকা-২ নং সেক্টর, রাজশাহী-৭ নং সেক্টর, মুজিবনগর-৮ নং সেক্টর, সুন্দরবন-৯ নং সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া
৮৭.
ILO সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) জেনেভায়
  3. গ) রাশিয়ায়
  4. ঘ) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
খ) জেনেভায়
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভায়
ব্যাখ্যা
The International Labour Office in Geneva, Switzerland, composed of the permanent Secretariat and professional staff, handles day-to-day operations under the supervision of an appointed director general.
Source: ilo.org
৮৮.
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া কোন দেশ হতে?
  1. ক) সুইডেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়। এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি। সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল। চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।
(সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
৮৯.
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজর্নকারী খাত কোনটি?
  1. ক) চামড়া ও চামড়া জাত পণ্য
  2. খ) চা
  3. গ) পাট
  4. ঘ) তৈরি পোশাক
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের সামপ্রতিক রিপোর্ট অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় অর্জন করে তৈরী পোষাক শিল্প থেকে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। কারণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত এটি। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০২১ সাল নাগাদ এই খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
Source: LiveMCQ Archive
৯০.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে?
  1. ক) ঢাকা
  2. খ) ব্যাংকক
  3. গ) ম্যানিলা
  4. ঘ) নয়াদিল্লি
সঠিক উত্তর:
গ) ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যানিলা
ব্যাখ্যা
Asian Development Bank Headquarters Manila, Philippines. Source: adb.org
৯১.
বরেন্দ্র অঞ্চল বলতে বর্থমানে কোন অঞ্চল বোঝায়?
  1. দিনাজপুর
  2. রাজশাহী
  3. পাবনা
  4. বরিশাল
অনির্ধারিত
ব্যাখ্যা
• বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- দিনাজপুর, রংপুর, নওগাঁ, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সূত্র: বাংলাপিডিয়া
৯২.
বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক-
  1. ক) অ্যাম্পিয়ার
  2. খ) ভোল্ট
  3. গ) কিলোওয়াট ঘণ্টা
  4. ঘ) ওয়াট
সঠিক উত্তর:
গ) কিলোওয়াট ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিলোওয়াট ঘণ্টা
ব্যাখ্যা
সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই
৯৩.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) কম
  2. খ) খুব কম হয়
  3. গ) বেশি হয়
  4. ঘ) একই থাকে
সঠিক উত্তর:
ঘ) একই থাকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একই থাকে
ব্যাখ্যা
যখন বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরানো হয় বিদ্যুতের প্রবাহ রেগুলেটরের মাধ্যমে রোধ করে দিয়ে তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। তবে আধুনিক টেকনোলজি নির্মিত রেগুলেটরে এমনটা হয় না।
Source: LiveMCQ Archive
৯৪.
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কী?
  1. ক) শাপলা
  2. খ) বিজয়
  3. গ) দোয়েল
  4. ঘ) অ্যাপল
সঠিক উত্তর:
গ) দোয়েল
উত্তর
সঠিক উত্তর:
গ) দোয়েল
ব্যাখ্যা
বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড কর্তৃক তৈরি হয় এই ল্যাপটপ।সূত্রঃ dw.com
৯৫.
ভরের আর্ন্তজাতিক একক কী?
  1. ক) পাউন্ড
  2. খ) আউন্স
  3. গ) লিটার
  4. ঘ) কিলোগ্র্রাম
সঠিক উত্তর:
ঘ) কিলোগ্র্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিলোগ্র্রাম
ব্যাখ্যা
ভরের আন্তর্জাতিক (SI) একক কিলোগ্রাম। সময়ের আন্তর্জাতিক (SI) একক সেকেন্ড। দৈর্ঘ্যের আন্তর্জাতিক (SI) একক মিটার। Source: Britannica
৯৬.
সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. ক) D
  2. খ) C
  3. গ) B
  4. ঘ) A
সঠিক উত্তর:
ক) D
উত্তর
সঠিক উত্তর:
ক) D
ব্যাখ্যা
একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। এই ভিটামিন সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। বাঁধাকপি, যকৃত, তেলসমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণী
৯৭.
এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
  1. ক) ৭৪৬ ওয়াট
  2. খ) ৪৬৭ ওয়াট
  3. গ) ৬৭৪ ওয়াট
  4. ঘ) ৭৮৮ ওয়াট
সঠিক উত্তর:
ক) ৭৪৬ ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৪৬ ওয়াট
ব্যাখ্যা
১ অশ্বক্ষমতা = ৭৪৬ ওয়াট। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা ''কিলোওয়াট'' হিসাবে পরিমাপ করা হয়। ১ কিলোওয়াট= ১০০০ ওয়াট। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা ''কিলোওয়াট-ঘণ্টা'' দ্বারা প্রকাশ করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৯৮.
সাবান শিল্পের উপজাত হিসেবে পাওয়া যায়-
  1. ক) ডিটারজেন্ট
  2. খ) ইথানল
  3. গ) চর্বি
  4. ঘ) গ্লিসারিন
সঠিক উত্তর:
ঘ) গ্লিসারিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লিসারিন
ব্যাখ্যা
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK)। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
[সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বই]
৯৯.
কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ক) 4°C
  2. খ) 100°C
  3. গ) 98°C
  4. ঘ) 102°C
সঠিক উত্তর:
ক) 4°C
উত্তর
সঠিক উত্তর:
ক) 4°C
ব্যাখ্যা
পানির ঘুনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ আর তা হলো ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩ অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
১০০.
মৌমাছিতে কোন এসিড থাকে?
  1. ক) টারটারিক এসিড
  2. খ) ফরমিক এসিড
  3. গ) ইরোসিক এসিড
  4. ঘ) লিনোলিক এসিড
সঠিক উত্তর:
খ) ফরমিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরমিক এসিড
ব্যাখ্যা
মৌমাছি, পিঁপড়া কামড় দিলে জ্বলে, ফুলে যায় কারণ এদের কামড়ে মূলত ফরমিক এসিড নিঃসৃত হয়। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী