পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Bangla - 05: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, শব্দজোড় ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
'আগম' শব্দের বিপরীত শব্দ -
  1. লোপ
  2. নির্গমন
  3. অন্ত্য
  4. আলোক
সঠিক উত্তর:
লোপ
উত্তর
সঠিক উত্তর:
লোপ
ব্যাখ্যা
• 'আগম' শব্দের বিপরীত শব্দ - লোপ।

- অন্যান্য অপশন গুলো হলো- 
• অন্ধকার শব্দের বিপরীত শব্দ - আলোক।
• আদ্য শব্দের বিপরীত শব্দ - অন্ত্য। 
• আগমন শব্দের বিপরীত শব্দ - নির্গমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
'রুদ্ধ' শব্দটির বিপরীত শব্দটি লিখুন।
  1. মুক্ত
  2. শূন্য
  3. স্থূল
  4. ব্যক্ত
সঠিক উত্তর:
মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত
ব্যাখ্যা
• 'রুদ্ধ' শব্দের বিপরীত শব্দ - মুক্ত।

- অন্যান্য অপশন গুলো হলো - 
• ‘ভর্তি’ শব্দের বিপরীত শব্দ - শূন্য।
• ‘সূক্ষ্ম’ শব্দের বিপরীত শব্দ - স্থূল।
• ‘গূঢ়’ শব্দের বিপরীত শব্দ - ব্যক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
.
'প্রতীত' শব্দটির সঠিক অর্থ -
  1. জ্ঞাত
  2. প্রচুর
  3. কূল
  4. পদ্ধতি
সঠিক উত্তর:
জ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞাত
ব্যাখ্যা
প্রতীত - (সংস্কৃত শব্দ)
- বিশ্বাস জন্মেছে এমন, জ্ঞাত।

- অন্যান্য অপশন গুলো - 
• প্রচুর শব্দটির অর্থ হচ্ছে - ঢের।
• কূল শব্দটির অর্থ হচ্ছে - তীর।
• পদ্ধতি শব্দটির অর্থ হচ্ছে - খোঁজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'উদক' শব্দটির একটি সমার্থক শব্দ হচ্ছে -
  1. সিন্ধু
  2. ঊর্মি
  3. জলা
  4. বারি
সঠিক উত্তর:
বারি
উত্তর
সঠিক উত্তর:
বারি
ব্যাখ্যা
• 'উদক' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - জল, সলিল, পয়, তোয়, বারি, অম্বু, নীর ইত্যাদি।                                     

- অন্যান্য অপশন গুলো - 
• সিন্ধু শব্দের সমার্থক হচ্ছে - সমুদ্র, জলধি, পাথার।
• ঊর্মি শব্দের সমার্থক হচ্ছে - ঢেউ, লহর, তরঙ্গ।
• জলা শব্দের সমার্থক হচ্ছে - পুকুর, দিঘি, জলাধার।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নীচের কোনটি 'উড়নপেকে' বাগধারাটির সঠিক অর্থ প্রকাশ করে?
  1. জব্দ করা
  2. অপদার্থ
  3. অপব্যয়ী
  4. এক দল ভুক্ত
সঠিক উত্তর:
অপব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয়ী
ব্যাখ্যা
'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী

- অন্যান্য অপশন গুলো হলো - 
• ঊনপাঁজরে বাগধারাটির অর্থ - অপদার্থ।
• এক হাত লওয়া বাগধারাটির অর্থ - জব্দ করা।
• এক ক্ষুরে মাথা মুড়ানো বাগধারাটির অর্থ - এক দল ভুক্ত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
.
নীচের কোনটি 'অদ্রি' শব্দের সমার্থক শব্দ?
  1. নগ
  2. শিল
  3. ক্ষিতি
  4. মহি
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
'অদ্রি' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - নগ, পাহাড়, শৈল, গিরি, ভূধর, অচল ইত্যাদি।                                     

- অন্যান্য অপশন গুলো:
 
• শিল শব্দের সমার্থক হচ্ছে - উপল, পাষাণ, প্রস্তর, অশ্ম।
• ক্ষিতি শব্দের সমার্থক হচ্ছে - বসুধা, বসুমতী, ধরা, মেদিনী, মহি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নীচের কোন বাগধারা দ্বয় সমার্থক বা একই অর্থ প্রকাশ করে?
  1. কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
  2. সাপে নেউলে, শাপে বর
  3. ভেক ধরা, লেজে খেলানো
  4. নদের চাঁদ, ধোপ দুরস্ত
সঠিক উত্তর:
কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
উত্তর
সঠিক উত্তর:
কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
ব্যাখ্যা
• ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।
- বাগধারা দ্বয় সমার্থক বা একই অর্থ প্রকাশ করে।

- অন্যান্য অপশন গুলি - 
• ‘সাপে নেউলে’ বাগধারার অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘শাপে বর’ বাগধারার অর্থ - অমংগলে মঙ্গল।
• ‘ভেক ধরা’ বাগধারার অর্থ - ভান করা।
• ‘লেজে খেলানো’ বাগধারার অর্থ - চালাকি করে বশীভূত করা। 
• ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ‘ধোপ দুরস্ত’ বাগধারার অর্থ - বাবুয়ানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আরোহণ' শব্দটির বিপরীত অর্থ হচ্ছে -
  1. অবতরণ
  2. বিসর্জন
  3. হরণ
  4. পিছোনো
সঠিক উত্তর:
অবতরণ
উত্তর
সঠিক উত্তর:
অবতরণ
ব্যাখ্যা
• 'আরোহণ' শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - অবতরণ/ অবরোহণ।

- অন্যান্য অপশন গুলো হলো - 

• আবাহন শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - বিসর্জন।
• হরণ শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - পূরণ।
• এগোনো শব্দটির বিপরীত অর্থ হচ্ছে  - পিছানো। 

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
'দুষ্কৃতী' মূল শব্দের বিপরীত অর্থ -
  1. সুকৃতী
  2. সুকীর্তি
  3. সুকৃতি
  4. সুকীর্তী
সঠিক উত্তর:
সুকৃতী
উত্তর
সঠিক উত্তর:
সুকৃতী
ব্যাখ্যা
'দুষ্কৃতী' মূল শব্দের বিপরীত অর্থ - সুকৃতী।
- অপশনের বাকি বানান গুলি ভুল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
১০.
'গেলাপ' শব্দটির সঠিক অর্থ হচ্ছে -
  1. আবরণ
  2. বাসস্থান
  3. গিরিমাটি
  4. গুচ্ছ
সঠিক উত্তর:
আবরণ
উত্তর
সঠিক উত্তর:
আবরণ
ব্যাখ্যা
• গেলাপ - (আরবি শব্দ - গিলাফ)।
- আবরণ, আচ্ছাদন, খোল, বালিশ লেপ প্রভৃতির ওয়াড়।

প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
• গেহ - (সংস্কৃত শব্দ)।
- বাসস্থান, আবাস, ঘর।
• গৈরিক - (সংস্কৃত শব্দ)।
- গিরিমাটি, গেরুয়া রঙ, সোনা।
• গোছ - (সংস্কৃত শব্দ)।
- গুচ্ছ, স্তবক, আঁটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'ঘন্টাগরুড়' বাগধারাটির সঠিক অর্থ -
  1. অবাস্তব
  2. সামান্য লোক
  3. অকর্মণ্য লোক
  4. সম্পূর্ণ বেহায়া
সঠিক উত্তর:
অকর্মণ্য লোক
উত্তর
সঠিক উত্তর:
অকর্মণ্য লোক
ব্যাখ্যা
'ঘন্টাগরুড়' বাগধারাটির অর্থ - অকর্মণ্য লোক।

-
অন্যান্য অপশন গুলো হলো - 

• ঘোড়ার ডিম বাগধারাটির অর্থ - অবাস্তব।
• চুনোপুঁটি বাগধারাটির অর্থ - সামান্য লোক।
• চশমখোর বাগধারাটির অর্থ - সম্পূর্ণ বেহায়া।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
১২.
'অরুণ' শব্দটির অর্থ হচ্ছে -
  1. স্তিমিত
  2. মিটমিটে
  3. আরক্ত
  4. অসময়
সঠিক উত্তর:
আরক্ত
উত্তর
সঠিক উত্তর:
আরক্ত
ব্যাখ্যা
• 'অরুণ' শব্দটির অর্থ হচ্ছে - আরক্ত, রক্তিম, লাল, প্রভাতরবি, প্রভাতসূর্য ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলি - 
• অনুজ্জ্বল - মিটমিটে, স্তিমিত, ম্লান, বিবর্ণ।
• অকাল - অসময়, অবেলা, দুর্দিন, কুদিন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৩.
'দশকথা' শব্দটি দ্বারা কী বোঝায়?
  1. দশ রকম কাজে দক্ষতা আছে এমন।
  2. দশ ক্রোশ দূরত্বের পথ।
  3. বহু লোকের মন্ত্র।
  4. নানা প্রকারের অবাঞ্চিত কথা।
সঠিক উত্তর:
নানা প্রকারের অবাঞ্চিত কথা।
উত্তর
সঠিক উত্তর:
নানা প্রকারের অবাঞ্চিত কথা।
ব্যাখ্যা
• দশকথা - (সংস্কৃত শব্দ) - নানা প্রকারের অবাঞ্চিত কথা।

- অন্যান্য অপশন গুলো
• দশকর্মান্বিত - (সংস্কৃত শব্দ) - দশ রকম কাজে দক্ষতা আছে এমন।
• দশচক্র - (সংস্কৃত শব্দ) - বহু লোকের মন্ত্রণা।
• দশকুশি - (সংস্কৃত শব্দ) - দশ ক্রোশ দূরত্বের পথ, কীর্তনের তাল বিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'কর্তরি' শব্দের সমার্থক একটি শব্দ হচ্ছে -
  1. কর্কশ
  2. কর্তন
  3. কাটারি
  4. দিনলিপি
সঠিক উত্তর:
কাটারি
উত্তর
সঠিক উত্তর:
কাটারি
ব্যাখ্যা
• 'কর্তরি' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - দা, কাটারি, রামদা, কাতি, খাড় ইত্যাদি।                                     

- অন্যান্য অপশন গুলো - 

• কর্কশ শব্দের সমার্থক হচ্ছে - কটু, তিক্ত, উগ্র।
• কর্তন শব্দের সমার্থক হচ্ছে - কাটা, ছেদন, খণ্ডন।
• দিনলিপি শব্দের সমার্থক হচ্ছে - কড়চা, জীবনী, রোজনামচা।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৫.
'প্রতিসংহার' শব্দটির অর্থ হচ্ছে -
  1. ভ্রমণ
  2. ছাপ
  3. সংবরণ
  4. অপূর্ব
সঠিক উত্তর:
সংবরণ
উত্তর
সঠিক উত্তর:
সংবরণ
ব্যাখ্যা
• প্রতিসংহার - (বিশেষ্য ) - সংবরণ, নিবারণ, দমন, নিবর্তন।

- অন্যান্য অপশন গুলি - 

• ছাপ শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন।
• ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে গমন।
• অপূর্ব শব্দটির অর্থ হচ্ছে অনবদ্য।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
'কোন্দল' শব্দের সমার্থক শব্দটি হচ্ছে -
  1. কাজিয়া
  2. ক্রন্দন
  3. বিরাগ
  4. খণ্ডন
সঠিক উত্তর:
কাজিয়া
উত্তর
সঠিক উত্তর:
কাজিয়া
ব্যাখ্যা
• 'কোন্দল' শব্দের সমার্থক হচ্ছে - কাজিয়া, বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ, বিশৃঙ্খলা ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো - 

• কাঁদা শব্দের সমার্থক হচ্ছে - ক্রন্দন, কান্না, কাঁদন, কান্নাকাটি।
• রাগ শব্দের সমার্থক হচ্ছে - বিরাগ, ক্ষোভ, ক্রোধ, অসন্তোষ।
• কাটা শব্দের সমার্থক হচ্ছে - কর্তন, ছেদন, খণ্ডন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৭.
'কোড়া' শব্দটির অর্থ -
  1. মমতা
  2. চূড়া
  3. বেত্র
  4. ডালা
সঠিক উত্তর:
বেত্র
উত্তর
সঠিক উত্তর:
বেত্র
ব্যাখ্যা
কোড়া - (দেশি শব্দ) - কশা, চাবুক, বেত্র।

- অন্যান্য অপশন গুলো - 
• চূড়া শব্দটির অর্থ হচ্ছে - ডগা।
• মমতা শব্দটির অর্থ হচ্ছে - আসক্তি।
• ডালা শব্দটির অর্থ হচ্ছে - ঢাকনা।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
নীচের কোন শব্দদ্বয় একই অর্থ প্রকাশ করে?
  1. ষণ্ড, বৃষ
  2. অভেদ, নির্জন
  3. দম্ভ, বলবান
  4. খগ, চামড়া
সঠিক উত্তর:
ষণ্ড, বৃষ
উত্তর
সঠিক উত্তর:
ষণ্ড, বৃষ
ব্যাখ্যা
ষাঁড় শব্দের সমার্থক হচ্ছে - ষণ্ড, বৃষ, বলদ, বৃষভ ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো -
 
• একতা শব্দের সমার্থক হচ্ছে - অভেদ, ঐক্য, মিল।
• একান্ত শব্দের সমার্থক হচ্ছে - নির্জন, বিশেষ, নিজস্ব।
• ওজস্বী শব্দের সমার্থক হচ্ছে - বলবান, তেজস্বী, পরাক্রমশালী।
• দম্ভ শব্দের সমার্থক হচ্ছে - দেমাগ, বড়াই, উগ্র।
• আবরণ শব্দের সমার্থক হচ্ছে - চামড়া, খোলক, ছাল।
• খগ শব্দের সমার্থক হচ্ছে - খেচর, পাখি, বিহগ।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৯.
নীচের কোনটি 'খন্ড কপাল' বাগধারার বিপরীতার্থক?
  1. চাঁদ কপালে
  2. ঘর ভাঙ্গা
  3. গঙ্গা পাওয়া
  4. ডামাডোল
সঠিক উত্তর:
চাঁদ কপালে
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ কপালে
ব্যাখ্যা
• 'খন্ড কপাল' বাগধারাটির অর্থ - দুর্ভাগ্য।
- এর বিপরীতার্থক অর্থ প্রকাশ করে - চাঁদ কপালে - সৌভাগ্যের বিষয়।

- অন্যান্য অপশন গুলো হলো - 

• ঘর ভাঙ্গা বাগধারাটির অর্থ - ঐক্য নষ্ট করা।
• গঙ্গা পাওয়া বাগধারাটির অর্থ - মারা যাওয়া।
• ডামাডোল বাগধারাটির অর্থ - গোলযোগ। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
২০.
'ক্রোক' শব্দটির অর্থ কী?
  1. সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ
  2. রাগ
  3. নির্দয়
  4. বন্য প্রাণির ডাক
সঠিক উত্তর:
সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ
উত্তর
সঠিক উত্তর:
সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ
ব্যাখ্যা
ক্রোক - (আরবি শব্দ) - সরকার বা আদালতের কর্তৃত্ববলে বাজেয়াপ্তকরণ।

- অন্যান্য অপশন গুলো - 
• ক্রোধ শব্দটির অর্থ হচ্ছে - রাগ, রোষ।
• ক্রূর শব্দটির অর্থ হচ্ছে - নির্দয়, হিংস্র।

উৎস: ভাষা - বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২১.
'গেহ' শব্দের সমার্থক হচ্ছে -
  1. নিকেতন
  2. গাভি
  3. গহন
  4. আবরণ
সঠিক উত্তর:
নিকেতন
উত্তর
সঠিক উত্তর:
নিকেতন
ব্যাখ্যা
• 'গেহ' শব্দের সমার্থক হচ্ছে - গৃহ, নিকেতন, আলয়, আবাস, বাড়ি ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো - 

• গাভি শব্দের সমার্থক হচ্ছে - গরু, ধেনু, গো, পয়স্বিনী।
• গহন শব্দের সমার্থক হচ্ছে - গভীর, অগাধ, নিবিড়, অথই।
• আবরণ শব্দের সমার্থক হচ্ছে - খোলস, চামড়া, খোসা।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২২.
'চক্ষুষ্মান' শব্দের বিপরীত অর্থ -
  1. ক্ষীয়মান
  2. নিভন্ত
  3. অন্ধ
  4. স্বচ্ছ
সঠিক উত্তর:
অন্ধ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ
ব্যাখ্যা
• 'চক্ষুষ্মান' শব্দের বিপরীত অর্থ - অন্ধ। 

- অন্যান্য অপশন গুলো হলো - 
• বর্ধমান শব্দের বিপরীত শব্দ - ক্ষীয়মান।
• জ্বলন্ত শব্দের বিপরীত শব্দ - নিভন্ত।
• ঘোলা শব্দের বিপরীত শব্দ - স্বচ্ছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর