পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
গাণিতিক যুক্তি: টপিকসমূহ: জ্যামিতি: [ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান।] উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 
  1. ক) 50° 
  2. খ) 60° 
  3. গ) 70° 
  4. ঘ) 80° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 

সমাধান:


ধরি,
△ABC ত্রিভুজে, AB = AC
∴ ∠B = ∠C

এখান △ABC-এ, 
∠A + ∠B + ∠C = 180°
⇒ 40° + ∠B + ∠C = 180°
⇒ ∠B + ∠C = 180° - 40°
⇒ ∠B + ∠C = 140°
⇒ 2∠B = 140°
⇒ ∠B = 140°/2
∴ ∠B = 70°
.
△ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =?  


 
  1. ক) 60°
  2. খ) 70°
  3. গ) 80°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =? 


সমাধান:
BC ∥ EF এবং AC ছেদক।
∴ ∠AFE = ∠C = 80°

∴ বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান 
∴ ∠BEF = ∠A + ∠AFE 
∴ ∠BEF = 80° + 40°
∴ ∠BEF = 120°
.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
  1. ক) ৩, ৫ এবং ৮
  2. খ) ৫, ৭ এবং ১৫
  3. গ) ৭, ৮ এবং ৯
  4. ঘ) ৮, ৯ ও ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 

এখানে, 
ক) ৩ + ৫ = ৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
খ) ৫ + ৭ < ১৫ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
গ) ৭ + ৮ > ৯ ত্রিভুজ অঙ্কন সম্ভব
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 23 cm এবং পরিসীমা 50 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 35 বর্গ সে. মি.
  2. খ) 40 বর্গ সে. মি.
  3. গ) 45 বর্গ সে. মি.
  4. ঘ) 50 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 23 cm এবং পরিসীমা 50 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি, 
ভূমি = a
লম্ব = b
অতিভুজ = c = 23 cm
পরিসীমা = a + b + c = 50 cm 

প্রশ্নমতে,
a + b + c = 50 
⇒ a + b = 50 - c
⇒ a + b = 50 - 23 
⇒ a + b = 27 
⇒ (a + b)2 = 272
⇒ a2 + 2ab + b2 = 729
⇒ c2 + 2ab = 729  [a2 + b2 = c2, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ = লম্ব + ভূমি]
⇒ 2ab = 729 - c2
⇒ 2ab = 729 - (23)2
⇒ 2ab = 729 - 529
⇒ 2ab = 200
∴ ab = 100

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × ab 
= (1/2) × 100
= 50 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 50 বর্গ সে. মি.
.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯১ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২ গজ 
  2. খ) ১৩ গজ 
  3. গ) ১৫ গজ 
  4. ঘ) ১৭ গজ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯১ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত? 

সমাধান: 


ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 14
= 7 × ভূমি 

প্রশ্নমতে,
7 × ভূমি = 91
⇒ ভূমি = 91/7
∴ ভূমি = 13

∴ ভূমির দৈর্ঘ্য ১৩ গজ
.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) a2

প্রশ্নমতে,
(√৩/৪) a2 = ৬৪√৩
⇒ a2 = ৬৪ × ৪
⇒ a2 = ২৫৬
⇒ a = √২৫৬
∴ a = ১৬  

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার 
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 30 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 25 মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ক) 210 বর্গমিটার
  2. খ) 250 বর্গমিটার
  3. গ) 270 বর্গমিটার
  4. ঘ) 300 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 30 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 25 মিটার হলে ক্ষেত্রফল কত? 

সমাধান: 


আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 
= (b/4)√(4a2 - b2)

এখানে, 
a = 25 m
b = 30 m 

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 
= (30/4)√{4(25)2 - (30)2}
= (30/4)√(2500 - 900)
= (30/4)√1600
= (30/4) × 40
= 300 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 300 বর্গমিটার
.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার যেখানে সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি অপেক্ষা ৪ মিটার বেশি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৬ মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৯ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১১ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার যেখানে সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি অপেক্ষা ৪ মিটার বেশি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৬ মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?  

সমাধান:
এখেন, 
h = ৬ মিটার (সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব)

ধরি,
সমান্তরাল বাহুদ্বয়ের ক্ষুদ্রতম বাহু =  a 
এবং বৃহত্তম বাহু a + ৪

প্রশ্নমতে,
(১/২) × h × (a + a + ৪) = ৬০ 
⇒ (১/২) × ৬ (২a + ৪) = ৬০
⇒ ৩(২a + ৪) = ৬০
⇒ ২a + ৪ = ২০
⇒ ২a = ১৬
⇒ a = ১৬/২
∴ a = ৮ 

∴ সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর  দৈর্ঘ্য = ৮ + ৪ = ১২ মিটার   

.
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?
  1. ক) দুটি বাহু সমান
  2. খ) তিনটি কোণ সমান
  3. গ) তিনটি বাহু সমান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি? 

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো:
- দুইটি ত্রিভুজের একটির দুইটি বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহুদুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়। 
- একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপরটির তিন বাহুর সমান হয়।
- একটি ত্রিভুজের দুতি কোণ ও এদের সংলগ্নবাহু যথাক্রমে অপরটির দুটি কোণ ও তাদের সংলগ্নবাহু সমান হয়। 
১০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?  
  1. ক) 14 মিটার
  2. খ) 7√3 মিটার
  3. গ) 7 মিটার
  4. ঘ) 7√2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?  

সমাধান: 
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার
a2 = 49
∴ a =  7 

∴ কর্ণের দৈর্ঘ্য = √2a = √2 × 7 = 7√2
১১.
১৫ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদের মেঝে ৪ মিটার লম্বা এবং ১.৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
  1. ক) ১৫ টি 
  2. খ) ২০ টি 
  3. গ) ২৫ টি 
  4. ঘ) ৩০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন:  ১৫ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদের মেঝে ৪ মিটার লম্বা এবং ১.৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?

সমাধান:
দেওয়া আছে,
মসজিদের দৈর্ঘ্য = ১৫ মিটার
মসজিদের প্রস্থ = ৮ মিটার
∴ মসজিদের ক্ষেত্রফল = (১৫ × ৮) = ১২০ বর্গমিটার 

আবার,
মাদুরের দৈর্ঘ্য = ৪ মিটার
মাদুরের প্রস্থ = ১.৫ মিটার 
∴ মাদুরের ক্ষেত্রফল = (৪ × ১.৫) = ৬ বর্গমিটার  

∴ মাদুরের সংখ্যা = (১২০/৬) = ২০ টি
১২.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 
  1. ক) ১৬০°
  2. খ) ১৮০°
  3. গ) ২০০°
  4. ঘ) ২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
১৩.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 125 বর্গ সে.মি 
  2. খ) 135 বর্গ সে.মি 
  3. গ) 140 বর্গ সে.মি 
  4. ঘ) 150 বর্গ সে.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল
= (1/2) × কর্ণদ্বয়ের গুণফল 
= (1/2) × 15 × 18
= 15 × 9
= 135 বর্গ সে.মি 
১৪.
সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সত্য নয়? 
  1. ক) বিপরীত কোণগুলো পরস্পর সমান
  2. খ) বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান
  3. গ) কর্ণদ্বয় পরস্পর সমান
  4. ঘ) যেকোন দুটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সত্য নয়? 

সমাধান: 
সামান্তরিকের বৈশিষ্ট:
- বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
- বিপরীত কোণগুলো পরস্পর সমান। 
- এর কর্ণদ্বয় পরস্পর অসমান।
১৫.
নিচের কোন চতুর্ভুজের কোণগুলো পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়? 
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) সামন্তরিক
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন চতুর্ভুজের কোণগুলো পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়? 

সমাধান: 
আয়তক্ষেত্রের সবগুলো কোণ পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়। 
১৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত? 
  1. ক) 1 : 3 
  2. খ) 2 : 1 
  3. গ) 1 : 2 
  4. ঘ) 3 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
মনেকরি,
প্রস্থ = a মিটার
দৈর্ঘ্য = 2a মিটার 
 
পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) 
= 2(a + 2a) 
= 6a 

∴ দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত = 2a : 6a = 1 : 3
১৭.
ABCD সামান্তরিকের ∠A = 65° হলে, ∠B = কত? 


  1. ক) 100°
  2. খ) 105°
  3. গ) 115°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠A = 65° হলে, ∠B = কত?

সমাধান: 


AB কে E পর্যন্ত বর্ধিত করি।
AD BC, AE ছেদক 
∠CBE = A = 65°
∠B = 180° - 65° = 115°
১৮.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ক) ৩ গুণ 
  2. খ) ৪ গুণ 
  3. গ) ৬ গুণ 
  4. ঘ) ৯ গুণ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 

সমাধান: 
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য ৩ একক
তবে এর এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ১ বর্গ একক 
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (৩ × ৩) = ৯ বর্গ একক 

∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (৯/১) = ৯ গুণ
১৯.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. ক) বিষমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান: 


∠ABD =∠ACE
⇒ 180 - ∠ABD = 180 - ∠ACE
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
২০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ মিটার। এর ভূমি 12 মিটার হলে, উচ্চতা কত? 
  1. ক) 5 মিটার
  2. খ) 7 মিটার
  3. গ) 8 মিটার
  4. ঘ) 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল 91 বর্গ মিটার। এর ভূমি 13 মিটার হলে, উচ্চতা কত? 

সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
96 = 12 × উচ্চতা
⇒ উচ্চতা = 96/12 
∴ উচ্চতা = 8

∴ সামান্তরিকের উচ্চতা = 8 মিটার
২১.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করলে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে? 
  1. ক) স্থূলকোণ
  2. খ) সূক্ষকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করলে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে? 

সমাধান: 
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।