পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ জুলাই, ২০২১সময়40 minutes৬৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
উপজেলা/আরবান প্রােগ্রাম কো-অর্ডিনেটর পরীক্ষা- ২০২০ (০৩.০১.২০২০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ জুলাই, ২০২১ · ৭০ প্রশ্ন

.
কোন শব্দটি 'নদী' শব্দের প্রতিশব্দ?
  1. ক) নলিনী
  2. খ) নীলিমা
  3. গ) তটিনী
  4. ঘ) তনিমা
সঠিক উত্তর:
গ) তটিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) তটিনী
ব্যাখ্যা
নদী - স্রোতস্বিনী, প্রবাহিণী, তটিণী, তরঙ্গিণী, নির্ঝরিণী, দরিয়া।

সোর্সঃ ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ।
.
“শেষের কবিতা” কোন ধরনের রচনা?
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা

- রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?
  1. ক) ঞ + জ
  2. খ) জ + ঞ
  3. গ) ণ + গ
  4. ঘ) গ+ ঙ
সঠিক উত্তর:
খ) জ + ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) জ + ঞ
ব্যাখ্যা
জ্ঞ = জ + ঞ, যেমন: জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
Philology শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) দর্শনবিদ্যা
  2. খ) ভাষাবিদ্যা
  3. গ) মনোবিদ্যা
  4. ঘ) ধ্বনিবিদ্যা
সঠিক উত্তর:
খ) ভাষাবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষাবিদ্যা
ব্যাখ্যা

Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
Philosophy - দর্শনবিদ্যা।
Psychology - মনোবিদ্যা।
Phonology - ধ্বনিবিদ্যা।

সোর্সঃ বাংলা একাডেমী অভিধান ও অক্সফোর্ড ডিকশনারি।

.
কোন জোড়টি সমার্থক?
  1. ক) অহি-নকুল, দা-কুমড়া
  2. খ) আকাশ পাতাল, আকাশকুসুম
  3. গ) অগ্নিপরীক্ষা, চোখের বালি
  4. ঘ) অদৃষ্টের পরিহাস, তাসের ঘর
সঠিক উত্তর:
ক) অহি-নকুল, দা-কুমড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অহি-নকুল, দা-কুমড়া
ব্যাখ্যা

অহি-নকুল এবং দা-কুমড়া শব্দ দুটি সমার্থক, যাদের অর্থ- ভীষণ শক্রতা।

অপরদিকে,
আকাশ কুসুম - অলীক ভাবনা;
আকাশ পাতাল - প্রচুর ব্যবধান;
অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা;
চোখের বালি - শত্রু;
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের বিড়ম্বনা;
তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

.
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
  1. ক) মঙ্গলকাব্য
  2. খ) চর্যাপদ
  3. গ) অর্থ-বিত্তের কাড়ি
  4. ঘ) মনসামঙ্গল
সঠিক উত্তর:
খ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চর্যাপদ
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) সে সংকট অবস্থায় পড়েছে
  2. খ) সে সংকট অবস্থায় পরেছে
  3. গ) সে সংকটে পড়েছে
  4. ঘ) সে সংকটে পরেছে
অনির্ধারিত
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য- সে সংকটজনক অবস্থায় পড়েছে।
- সে সংকটজনক পরিস্থিতি থেকে মুক্ত হয়েছে।
- রোগী সঙ্কটাপন্ন অবস্থায় আছে

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

.
কোনটি শুদ্ধ?
  1. ক) নিরপরাধী
  2. খ) নিরোপরাধী
  3. গ) নিরপরাধ
  4. ঘ) নিরপরাধি
সঠিক উত্তর:
গ) নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরপরাধ
ব্যাখ্যা
নিরপরাধ- নির্দোষ; অপরাধ করেনি এমন; অপরাধশূন্য; কোনো পক্ষেই নেই এমন।

সোর্সঃ বাংলা একাডেমী অভিধান।
.
ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
  1. ক) ধ্বনি
  2. খ) বর্ণ
  3. গ) শব্দ
  4. ঘ) বাক্য
সঠিক উত্তর:
ক) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি
ব্যাখ্যা

ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
ভাষার মূল উপকরণ - বাক্য;
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১০.
বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়?
  1. ক) আঞ্চলিক ভাষা
  2. খ) চলিত ভাষা
  3. গ) উপভাষা
  4. ঘ) সাধু ভাষা
সঠিক উত্তর:
খ) চলিত ভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) চলিত ভাষা
১১.
Which one is correct?
  1. ক) acommodate
  2. খ) accommodate
  3. গ) accomodet
  4. ঘ) accommodet
সঠিক উত্তর:
খ) accommodate
উত্তর
সঠিক উত্তর:
খ) accommodate
ব্যাখ্যা
Accommodate - fit in with the wishes or needs of; মানিয়া লওয়া, সমন্বয়বিধান করা।
১২.
Which one is the synonym of the word “Abundant”?
  1. ক) more
  2. খ) much
  3. গ) plentiful
  4. ঘ) many
সঠিক উত্তর:
গ) plentiful
উত্তর
সঠিক উত্তর:
গ) plentiful
ব্যাখ্যা

Abundant - existing or available in large quantities; plentiful.
''There was abundant evidence to support the theory''
Similar:
- plentiful
- copious
- ample
- profuse
- rich
- lavish

১৩.
Which one is the antonym of the word “Elaborate”?
  1. ক) intricate
  2. খ) detailed
  3. গ) explain
  4. ঘ) simple
সঠিক উত্তর:
ঘ) simple
উত্তর
সঠিক উত্তর:
ঘ) simple
ব্যাখ্যা

Elaborate - involving many carefully arranged parts or details; detailed and complicated in design and planning.

Synonym:
- complicated
- detailed
- intricate
- complex
- involved

Antonym: 
- simple
- plain

Source: Oxford

১৪.
Translation of the sentence “আমার যাওয়ার কথা ছিলো”।
  1. ক) I am to go.
  2. খ) I was to go.
  3. গ) I have to go.
  4. ঘ) I was supposed to go.
সঠিক উত্তর:
ঘ) I was supposed to go.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I was supposed to go.
ব্যাখ্যা
Supposed to - করবে বলে প্রত্যাশা করা হয়।
তাই “আমার যাওয়ার কথা ছিলো” - বাক্যটির সঠিক translation হবে “I was supposed to go.”
১৫.
Who will ___ by you?
  1. ক) have been helped
  2. খ) is helped
  3. গ) be helped
  4. ঘ) are helped
সঠিক উত্তর:
ক) have been helped
উত্তর
সঠিক উত্তর:
ক) have been helped
ব্যাখ্যা

Future perfect tense এর wh question এর ক্ষেত্রে passive voice এর নিয়মঃ
Who + will have been + verb এর participle form + by + object.
অর্থাৎ, শূন্যস্থানে have been helped বসবে।

১৬.
He seems to be happy with his achievements, ____?
  1. ক) wasn’t he
  2. খ) has he
  3. গ) isn’t he
  4. ঘ) doesn’t he
সঠিক উত্তর:
ঘ) doesn’t he
উত্তর
সঠিক উত্তর:
ঘ) doesn’t he
ব্যাখ্যা
Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question টি Negative হবে।
বাক্যটি Present indefinite tense হওয়ায় এবং verb sigular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't he হবে।
১৭.
Would you mind ____ a cup of coffee with me?
  1. ক) Having
  2. খ) Having to drink
  3. গ) Drink
  4. ঘ) To take
সঠিক উত্তর:
ক) Having
উত্তর
সঠিক উত্তর:
ক) Having
ব্যাখ্যা

কোনো বাক্যে -
- mind,
- cannot help,
- could not help,
- with a view to,
- look forward to,
- be used to,
- get used to,
- worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়।

যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door?
- Would you mind having a cup of coffee with me?

১৮.
What is the plural form of the word “deer”?
  1. ক) deers
  2. খ) deer
  3. গ) deerz
  4. ঘ) Many deer
সঠিক উত্তর:
খ) deer
উত্তর
সঠিক উত্তর:
খ) deer
ব্যাখ্যা

কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-
- Deer,
- Score,
- Swine,
- Canon,
- Corps,
- Dice,
- Sheep,
- Pice,
- Offspring,
- Series,
- Carp,
- Cod,
- Pair,
- Dozen,
- Species,
- Aircraft,
- Pike,
- Hovercraft,
- Spacecraft,
- Public,
- Pair,
- Gross,
- Hundred,
- Thousand,
- Million
ইত্যাদি।

১৯.
What is the correct noun form of the word “important”?
  1. ক) importance
  2. খ) importantly
  3. গ) impotanced
  4. ঘ) Being important
সঠিক উত্তর:
ক) importance
উত্তর
সঠিক উত্তর:
ক) importance
ব্যাখ্যা
Important (adjective) এর Noun form হলো importance.
২০.
Which one of the following is an example of a proper noun?
  1. ক) The Police
  2. খ) Car
  3. গ) Bangladesh
  4. ঘ) Family
সঠিক উত্তর:
গ) Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
গ) Bangladesh
ব্যাখ্যা

A proper noun is a specific (i.e., not generic) name for a particular person, place, or thing.
Example: Bangladesh, Buckingham Palace, Cynthia, War and Peace, Karim etc.

২১.
x এবং y উভয়েই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা?
  1. ক) x + y
  2. খ) xy
  3. গ) xy + 4
  4. ঘ) x + y + 1
সঠিক উত্তর:
ক) x + y
উত্তর
সঠিক উত্তর:
ক) x + y
ব্যাখ্যা
যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়।
সুতরাং, এখানে উত্তর হবে x + y
২২.
কোনটি বৃহত্তম ভগ্নাংশ?
  1. ক) ১২/১৫
  2. খ) ১১/১৪
  3. গ) ১৭/২১
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
ব্যাখ্যা

১২/১৫ = ০.৮
১১/১৪ = ০.৭৮৫৭
১৭/২১ = ০.৮০৯৫
৫/৬ = ০.৮৩৩৩৩

সুতরাং বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে ৫/৬

২৩.
ABCD চতুর্ভুজে AB||CD, AC = BD এবং কোণ A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. ক) সামান্তরিক
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে।
এখানে AB||CD, AC = BD এবং কোণ A = 90°
অর্থাৎ, ABCD একটি আয়তক্ষেত্র।

২৪.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
গ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩
ব্যাখ্যা
৯, ২১, ২৭ সবগুলো সংখ্যাকেই ৩ দ্বারা ভাগ করা যায়। তাই এরা মৌলিক সংখ্যা নয়।
২৩ কে শুধু ১ এবং ২৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটি মৌলিক সংখ্যা।
এরকম আরো কিছু মৌলিক সংখ্যা হলো ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ ইত্যাদি।
২৫.
আয়তাকার ঘনবস্তুর তল কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা

একটি আয়তাকার ঘনবস্তুর ৬ টি তল থাকে।
যেমনঃ ইট, বই।

 

২৬.
৪৮ কোন সংখ্যার ৬০%?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
ঘ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x এর ৬০% = ৪৮
বা, ৬০x/১০০ = ৪৮
বা, x = (৪৮ × ১০০)/৬০ = ৮০

২৭.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) √0.3
  2. খ) 0.3
  3. গ) 1/3
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
খ) 0.3
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.3
ব্যাখ্যা

√0.3 = 0.547,
1/3 = 0.333,
2/3 = 0.67

∴ ক্ষুদ্রতম সংখ্যা = 0.3

২৮.
a + b = 7 এবং ab = 10 হলে, a² + b² + 3ab = কত?
  1. ক) ২৯
  2. খ) ৪৯
  3. গ) ৫৯
  4. ঘ) ৬৯
সঠিক উত্তর:
গ) ৫৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৯
ব্যাখ্যা

a2 + b2 + 3ab
= a2 + b2 + 2ab + ab
= (a + b)2 + ab
= (7)2 + 10
= 49 + 10
= 59

২৯.
3x + 3y + 3z = 90 হলে, x, y, z এর গড় মান কত?
  1. ক) 3
  2. খ) 10
  3. গ) 30
  4. ঘ) 90
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা

3x + 3y + 3z = 90
⇒ 3(x + y + z) = 90
⇒ (x + y + z) = 30

∴ x, y, z এর গড় = 30/3 = 10

৩০.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৩২ বর্গমিটার
  2. খ) ৬০ বর্গমিটার
  3. গ) ৩২ মিটার
  4. ঘ) ১৬ মিটার
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
ব্যাখ্যা

আয়তাকার ঘরের পরিসীমা = ২(১০ + ৬)
= ২ × ১৬
= ৩২ মিটার

৩১.
কোন সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে?
  1. ক) ২০১৯
  2. খ) ২০২০
  3. গ) ২০২১
  4. ঘ) ২০২২
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা

মুজিববর্ষঃ

বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষই হলো মুজিববর্ষ। ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তার জন্মের ১০০ বছর হয়। এই সময়কে স্মরণীয় করে রাখতেই পরবর্তী ১ বছর রাষ্ট্রীয় উদ্যোগে দেশে এবং কিছু দেশ ও সংস্থার উদ্যোগে আন্তর্জাতিকভাবেও “মুজিববর্ষ” পালিত হচ্ছে।

মুজিববর্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নিম্নে মুজিববর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোকপাত করা হল -
- সময়কালঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
- মুজিববর্ষ ঘোষণা করা হয় – ১২ জানুয়ারি, ২০১৯ তারিখে।

উৎসঃ মুজিব বর্ষের ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

লক্ষ্য করুন,
এখানে একক বর্ষ জানতে চাওয়া হয়েছে। যদিও মুজিব বর্ষের মেয়াদ - ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত; তবে মূলত তা ২০২০ সালকেই নির্দেশ করে।

৩২.
‘বাংলা’ কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) একাডেমি সংঘ
  2. খ) ভাষা আন্দোলন মঞ্চ
  3. গ) তমদ্দুন মজলিশ
  4. ঘ) বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিশ
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৩৩.
পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে মুক্তি লাভ করেন?
  1. ক) ১৯৭১ সালের ২০ ডিসেম্বর
  2. খ) ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর
  3. গ) ১৯৭২ সালের ৬ জানুয়ারি
  4. ঘ) ১৯৭২ সালের ১০ জানুয়ারি
অনির্ধারিত
ব্যাখ্যা

- ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বিশেষ বিমানে করে প্রথমে লন্ডন গমন করেন।
- সেখান থেকে ১০ জানুয়ারি ব্রিটিশ রাজকীয় বিমানে করে দিল্লি আসেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে বিকেলে ঢাকায় আসেন।
- এদিনটিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৩৪.
বাংলাদেশের কোন জেলায় একটিমাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. ক) রাঙামাটি
  2. খ) ভোলা
  3. গ) লক্ষ্মীপুর
  4. ঘ) ফেনী
সঠিক উত্তর:
ক) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাঙামাটি
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।
(সূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট)

৩৫.
বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?
  1. ক) কাঁঠাল গাছ
  2. খ) আম গাছ
  3. গ) বট গাছ
  4. ঘ) জাম গাছ
সঠিক উত্তর:
খ) আম গাছ
উত্তর
সঠিক উত্তর:
খ) আম গাছ
ব্যাখ্যা

- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া)

৩৬.
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।
সূত্রঃ প্রথম আলো 

৩৭.
কোন সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ক) ২০৩০
  2. খ) ২০৩৫
  3. গ) ২০৩৯
  4. ঘ) ২০৪১
সঠিক উত্তর:
ঘ) ২০৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৪১
ব্যাখ্যা

- ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
-২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) : ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়ন শুরু হবে ২০২২ সালে।
-দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য, ২০৪১ সালে ৯ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে জিডিপি প্রবৃদ্ধি। গড় মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ ডলার, দারিদ্র্যের হার নেমে আসবে ৫ শতাংশে।
সূত্রঃ প্রথম আলো

৩৮.
কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?
  1. ক) ১০ ডিসেম্বর
  2. খ) ১২ ডিসেম্বর
  3. গ) ১৪ ডিসেম্বর
  4. ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক প্রমুখ পেশার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ও গুম করে। এর উদ্দেশ্য ছিলো বাঙালি জাতিকে মেধাশূন্য করা।
- তাই ১৪ ডিসেম্বরকে স্বাধীন বাংলাদেশে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৩৯.
‘কারাগারের রোজনামচা’ বইটি কার লেখা?
  1. ক) মাওলানা ভাসানী
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) একে ফজলুল হক
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

- 'কারাগারের রোজনামচা' হলো বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় প্রকাশিত বই।
- বাংলা একাডেমি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বইটি প্রকাশ করে।
- এটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীন থাকালীকান তার জেল জীবনের ডায়েরিকে ‘কারাগারের রোজনামচা’ নামে বই আকারে প্রকাশ করা হয়।
- বইটির ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম।
(তথ্যসূত্র: কারাগারের রোজনামচা)

৪০.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
  1. ক) ২১ ফেব্রুয়ারি
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ২০ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ২১ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।
(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)

৪১.
কতসালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
  1. ক) ১৯৬৭
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
ব্যাখ্যা

- আইয়ুব-মোনায়েম সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদান করে।
- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানের সংবর্ধনা সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক ও আওয়ামীলীগের ওয়েবসাইট।

৪২.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়?
  1. ক) ড. মফিজ উদ্দীন
  2. খ) ড. মনিরুজ্জামান
  3. গ) ড. কাজী খলীকুজ্জামান
  4. ঘ) ড. কুদরত-ই-খুদা
সঠিক উত্তর:
ঘ) ড. কুদরত-ই-খুদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড. কুদরত-ই-খুদা
ব্যাখ্যা

জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২): বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন’।
১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর কমিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিতি পায়।

উৎসঃ বাংলাপিডিয়া

৪৩.
কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ?
  1. ক) বাড়িঘর
  2. খ) রেলপথ
  3. গ) ভূ-সম্পত্তি
  4. ঘ) আসবাবপত্র
সঠিক উত্তর:
খ) রেলপথ
উত্তর
সঠিক উত্তর:
খ) রেলপথ
ব্যাখ্যা

- সমষ্টিগত সম্পদ: যেসব সম্পদের মালিকানা সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে সেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলে।
- অর্থাৎ জনগণের ব্যবহৃত সম্পদ ও সরকারি সম্পদ একত্রে মিলে সমষ্টিগত সম্পদ সৃষ্টি হয়।
যেমন- রেলপথ, রাস্তাঘাট, হাসপাতাল, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি।

- অপরদিকে, বাড়িঘর, ভূ-সম্পত্তি, আসবাবপত্র হলো ব্যাক্তিমালিকানাধীন সম্পদ৷

উৎসঃ অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৪.
বাংলাদেশে ‘শিক্ষা-স্বাস্থ্য-বিনোদন’ সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন?
  1. ক) কৃষি খাত
  2. খ) শিল্প খাত
  3. গ) সেবা খাত
  4. ঘ) জনকল্যাণ খাত
সঠিক উত্তর:
গ) সেবা খাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সেবা খাত
ব্যাখ্যা

-বাংলাদেশে কৃষি ও শিল্প খাতের পাশাপাশি বৃহৎ আকারের সেবা খাত রয়েছে। জীবনযাত্রার মান উন্নয়নে সেবা খাতের ভূমিকা অনেক বেশি।
-পরিবহন ও যােগাযােগ ব্যবস্থা, ডাক ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, বিনোদন, পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সেবা খাত এর অন্তর্ভুক্ত।
উৎসঃ অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১১
  3. গ) ১৯১৭
  4. ঘ) ১৯২১
সঠিক উত্তর:
ঘ) ১৯২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯২১
ব্যাখ্যা

-১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
-ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
-ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে -ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
-২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে।

সূত্রঃ বাংলাপিডিয়া।

৪৬.
পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা- কোন ধরনের শিক্ষা?
  1. ক) আনুষ্ঠানিক শিক্ষা
  2. খ) অনানুষ্ঠানিক শিক্ষা
  3. গ) উপানুষ্ঠানিক শিক্ষা
  4. ঘ) অব্যাহত শিক্ষা
সঠিক উত্তর:
গ) উপানুষ্ঠানিক শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) উপানুষ্ঠানিক শিক্ষা
ব্যাখ্যা

শিক্ষাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। যথা-
১. আনুষ্ঠানিক শিক্ষা,
২. অনানুষ্ঠানিক শিক্ষা এবং
৩. উপ-আনুষ্ঠানিক শিক্ষা।

- স্কুল, মাদ্রাসা এবং কলেজের মাধ্যমে যে শিক্ষা দেয়া হয় সেটাকে আনুষ্ঠানিক শিক্ষা বলে।
- পরিবারের লােকজন, পাড়াপ্রতিবেশী এবং পরিবেশ থেকে জেনে বা মনের অজান্তে যে শিক্ষা গ্রহন করা হয় তাকে অনানুষ্ঠানিক শিক্ষা বলে।
- সরকারী ও বেসরকারী মাধ্যম যথা রেডিও, টেলিভিশন, প্রদর্শনী, পােষ্ঠার, বুলেটিন, সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে যে শিক্ষা দেয়া হয় তাকে উপআনুষ্ঠানিক শিক্ষা বলে।

এই উপআনুষ্ঠানিক বা Nonformal Education কেই সাধারনত সম্প্রসারণ শিক্ষা বলা হয়।

উৎসঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সম্প্রসারণ শিক্ষা পদ্ধতি

৪৭.
উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) কঠোর নিয়মকানুন
  2. খ) বয়সভিত্তিক
  3. গ) অনমনীয়তা
  4. ঘ) নমনীয়তা
সঠিক উত্তর:
ঘ) নমনীয়তা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নমনীয়তা
ব্যাখ্যা

- উপানুষ্ঠানিক শিক্ষা বলতে আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নির্দিষ্ট শিক্ষার্থী দলের জন্য বিশেষ উদ্দেশ্যে সংগঠিত শিক্ষামূলক কার্যক্রমই উপানুষ্ঠানিক শিক্ষা। উপানুষ্ঠানিক শিক্ষা আলাদা কার্যক্রম হিসেবে বা সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়ে থাকে।
- এতে যে কোনো বয়সের নিরক্ষর মানুষকে অক্ষর, লেখাপাঠ, গণনা, হিসাব, মনের ভাব লিখন প্রভৃতি মৌলিক বিষয় শেখানো হয়।
- ব্রিটিশযুগে ১৯১৮ সালে নৈশ বিদ্যালয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়।

উপানুষ্ঠানিক শিক্ষার বৈশিষ্ট্য সমূহ হচ্ছে - 
- স্বল্পমেয়াদী 
- খণ্ডকালীন
- শিক্ষার্থীকেন্দ্রিক
- ব্যয় কম
- নমনীয় কাঠামো 

উৎসঃ বাংলাপিডিয়া, শিক্ষা এবং উন্নয়ন, স্কুল অব এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮.
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) শিক্ষা মন্ত্রণালয়
  2. খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  3. গ) কারিগরি শিক্ষা অধিদপ্তর
  4. ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর
সঠিক উত্তর:
খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা

- উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো 'প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর'- এর আওতাধীন।
- সরকারের পরিবর্তিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০১লা নভেম্বর ২০০৩ সাল হতে “উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর’’ অকার্যকর হয়ে পড়ে। পরবর্তীতে সরকার কর্তৃক অধিদপ্তরের পরিবর্তে ১৭ এপ্রিল ২০০৫ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গঠন করা হয়। 

উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন 

 
৪৯.
‘Curriculum’ শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) পাঠ্যক্রম
  2. খ) পাঠ্যসূচি
  3. গ) বিষয়সূচি
  4. ঘ) শিক্ষাক্রম
অনির্ধারিত
ব্যাখ্যা
‘Curriculum’ শব্দের বাংলা প্রতিশব্দ হলো পাঠ্যসূচি, পাঠ্যক্রম দুটোই৷
৫০.
সম্প্রতি কোন আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে?
  1. ক) পাটের জিনতত্ত্ব
  2. খ) ধানের জিনতত্ত্ব
  3. গ) হিগস-বোসন কণা
  4. ঘ) ডায়রিয়ার ভ্যাকসিন
সঠিক উত্তর:
ক) পাটের জিনতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) পাটের জিনতত্ত্ব
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ২০১০ সালে পাটের জীবন রহস্য উন্মোচন করেন।
- এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
-পাটের আঁশের মান, দৈর্ঘ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী চারটি জিনের পেটেন্ট (কৃতিস্বত্ব) পেয়েছে বাংলাদেশ।
-এ ছাড়া যেকোনো উদ্ভিদ বা ফল থেকে যাতে দ্রুত রস, জৈব জ্বালানি ও প্রসাধনী তৈরি করা যায়, সেই কাজেও সাফল্য পেয়েছেন ওই বিজ্ঞানী দল। এ জন্য তাঁরা একধরনের ছত্রাকের তিনটি জিন শনাক্ত করে সেগুলোর পেটেন্ট পেয়েছেন।

-বিশ্ব কৃতিস্বত্ব কর্তৃপক্ষের (ডব্লিউআইপিও) কাছ থেকে পাট ও ছত্রাকের এই সাতটি জিনের কৃতিস্বত্ব পাওয়ার একটি অর্থনৈতিক গুরুত্ব আছে। তা হচ্ছে বিশ্বের কোথাও এ নিয়ে কোনো বাণিজ্যিক গবেষণা হলে বাংলাদেশের অনুমতি নিতে হবে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী এই উদ্ভাবন থেকে কোনো আয় হলে তার একটি অংশ বা র‍য়্যালটি বাংলাদেশকে দিতে হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও হংকং এবং ইউরোপের ২৮টি দেশ এই পেটেন্টকে স্বীকৃতি দিয়েছে। তবে ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ব্রাজিল এখনো তা দেয়নি।

সূত্রঃ প্রথম আলো।

৫১.
কলেরা রোগ নিরাময়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে?
  1. ক) WHO
  2. খ) FAO
  3. গ) ICDDR,B
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
গ) ICDDR,B
উত্তর
সঠিক উত্তর:
গ) ICDDR,B
ব্যাখ্যা

- কলেরা রােগ নিরাময়ের জন্য কাজ করছে ICDDR,B (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) এর প্রতিষ্ঠাকাল- ১৯৬০।

অপরদিকে,
- WHO (World Health Organization) প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল, ১৯৪৮।
সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- FAO (Food and Agricultural Organization) গঠিত হয় ১৯৪৫ সালে, সদরদপ্তর- রােম।
- UNICEF (United Nations Children's Fund) প্রতিষ্ঠিত হয়- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
সদরদপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎসঃ সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৫২.
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কোনটি?
  1. ক) ১ মে
  2. খ) ৫ জুন
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ১৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
গ) ৮ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর।
বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১ মে।

সূত্রঃ জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।

৫৩.
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ‘মুজিবনগর’ কোন জেলায় অবস্থিত?
  1. ক) সাতক্ষীরা
  2. খ) মেহেরপুর
  3. গ) যশোর
  4. ঘ) ঝিনাইদহ
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৫৪.
১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
  1. ক) মানিকনগর
  2. খ) বৈদ্যনাথতলা
  3. গ) বুড়িপোতা
  4. ঘ) আমঝুপি
সঠিক উত্তর:
খ) বৈদ্যনাথতলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈদ্যনাথতলা
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৫৫.
হালদা নদী কেন বিখ্যাত?
  1. ক) এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়
  2. খ) এটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়
  3. গ) এর মোহনায় সমুদ্রবন্দর গড়ে উঠেছে
  4. ঘ) এর নিচ দিয়ে টানেল করা হচ্ছে
সঠিক উত্তর:
ক) এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়
উত্তর
সঠিক উত্তর:
ক) এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়
ব্যাখ্যা

- হালদা নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলা পার্বত্য চট্টগ্রামের বদনাতলী নামক পাহাড় হতে উৎপন্ন হয়ে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, এবং চট্টগ্রাম সদরের কোতোয়ালী থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলেছে। এর মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার হলেও মাত্র ২৯ কিলোমিটার অংশে সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে।
- হালদা নদী থেকে ডিম আহরণ, আহরিত ডিম থেকে রেণু উৎপাদন এবং পরিচর্যার প্রযুক্তি স্থানীয়দের সম্পূর্ণ নিজস্ব (Indigenous) যা স্মরণাতীত কাল থেকে ধর্মীয় অনুভূতি ও প্রযুক্তিগত জ্ঞানের সংমিশ্রণে উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে।
- এটিই বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
- জাতীয় অর্থনীতিতে প্রতি বছর হালদার অবদান ৮০০ কোটি টাকা যা এখানে প্রাপ্ত ডিম, উৎপাদিত রেণু এবং মাছ থেকে আসে। এছাড়াও রয়েছে কৃষিজ উৎপাদন, যোগাযোগ এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড যা হালদার অবদানকে আরও বাড়িয়ে দিয়েছে।

সোর্সঃ BdFISH Bangla

৫৬.
বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায়?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সিলেট
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
গ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌলভীবাজার
ব্যাখ্যা

- বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৬৭টি চা বাগান রয়েছে।
এর মধ্যে,
- মৌলভীবাজারে : ৯১টি
- হবিগঞ্জে : ২৫টি
- চট্টগ্রামে : ২১টি
- সিলেটে : ১৯টি
- পঞ্চগড়ে : ৮টি
- রাঙামাটিতে : ২টি
- ঠাকুরগাঁওয়ে : ১টি।

সোর্সঃ বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৫৭.
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
  1. ক) চামড়াজাত দ্রব্য রপ্তানি
  2. খ) পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি
  3. গ) তৈরি পোশাক রপ্তানি
  4. ঘ) শ্রমিকদের পাঠানো রেমিটেন্স
সঠিক উত্তর:
গ) তৈরি পোশাক রপ্তানি
উত্তর
সঠিক উত্তর:
গ) তৈরি পোশাক রপ্তানি
ব্যাখ্যা

- পোশাক খাতের রপ্তানি গত ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৪১৩ কোটি ডলারের, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৯০ হাজার ১০৫ কোটি টাকা।
- করোনার কারণে গত অর্থবছর রপ্তানি কিছুটা কমে ২ হাজার ৭৯৪ কোটি ডলারে নেমে এসেছিল।
- তারপরও মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশই তৈরি পোশাকের দখলে।

সোর্সঃ প্রথম আলো।

৫৮.
বাংলাদেশে কোন উৎস হতে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়?
  1. ক) জ্বালানি তেল
  2. খ) জলবিদ্যুৎ
  3. গ) সৌর বিদ্যুৎ
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা

- প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় ৭১ ভাগ পূরণ করে থাকে।
- ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিমাণ ১০৪১.৮ বিলিয়ন ঘনফুট।
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- প্রথম : বিদ্যুৎ উৎপাদন : ৪৩.২৮ শতাংশ
- দ্বিতীয় : শিল্পখাত : ১৫.৭৯ শতাংশ
- তৃতীয় : গৃহস্থালি : ১৫.২৫ শতাংশ
- চতুর্থ : ক্যাপটিভ : ১৫.১২ শতাংশ
- পঞ্চম : সার উৎপাদন : ৫.৫৪ শতাংশ
- ষষ্ঠ : সিনএজি : ৪.১৬ শতাংশ
- সপ্তম : বাণিজ্যিক : ০.৭৬ শতাংশ
- অষ্টম : চা বাগান : ০.১০ শতাংশ।

সোর্সঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

৫৯.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে?
  1. ক) ১৭
  2. খ) ২৭
  3. গ) ৩৭
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
ক) ১৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭
ব্যাখ্যা

১৭ নং অনুচ্ছেদঃ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
২৭ নং অনুচ্ছেদঃ আইনের দৃষ্টিতে সমতা।
৩৭ নং অনুচ্ছেদঃ সমাবেশের স্বাধীনতা।
৪৭ নং অনুচ্ছেদঃ কতিপয় আইনের হেফাজত।

সোর্সঃ বাংলাদেশ সংবিধান।

৬০.
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) রংপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
ঘ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুমিল্লা
ব্যাখ্যা

- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

সোর্সঃ বার্ড ওয়েবসাইট।

৬১.
পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) ইরান
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
ঘ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতার
ব্যাখ্যা

- - ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

সোর্সঃ ফিফা ওয়েবসাইট

৬২.
টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ এর মূল প্রতিপাদ্য কী?
  1. ক) ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা
  2. খ) নারী-পুরুষ বৈষম্য দূর করা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা
  3. গ) সমতাভিত্তিক অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, শান্তি ও সফলতা নিশ্চিত করা
  4. ঘ) ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত সমতা মূখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত সমতা মূখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত সমতা মূখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা
ব্যাখ্যা

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির ১৭টি লক্ষ্য হলাে:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযােগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামাে
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভােগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্য অংশীদারিত্ব।

উৎসঃ SDG ওয়েবসাইট।

৬৩.
২০২০ সালে ‘শান্তি’তে নোবেল বিজয়ী কোন প্রতিষ্ঠান?
  1. ক) WFP
  2. খ) IAEA
  3. গ) FAO
  4. ঘ) UNHCR
সঠিক উত্তর:
ক) WFP
উত্তর
সঠিক উত্তর:
ক) WFP
ব্যাখ্যা

জাতিসংঘের নবম সংস্থা হিসাবে WFP নোবেল পুরস্কার-২০২০ লাভ করে।
অবদানঃ ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য।
উৎসঃ লাইভ এমসিকিউ সালতামামী-২০২০।

N.B: We've updated the info based on the main question.

৬৪.
নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ক) ইংল্যান্ড-পোল্যান্ড
  2. খ) উগান্ডা-কেনিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র-কানাডা
  4. ঘ) চীন-ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র-কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র-কানাডা
ব্যাখ্যা

- নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব পাশের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও, কানাডা এবং নিউইয়র্ক রাজ্যের সীমান্তে এই জলপ্রপাতটি অবস্থিত৷

সোর্সঃ ব্রিটানিকা

৬৫.
আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
  1. ক) হেগ
  2. খ) বন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
ক) হেগ
উত্তর
সঠিক উত্তর:
ক) হেগ
ব্যাখ্যা

- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- সদর দপ্তর: দ্যা হেগ, নেদারল্যান্ডস।
- প্রতিষ্ঠিত: ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- বিচারকের সংখ্যা: ১৫ জন।
- বিচারকদের মেয়াদকাল: ৯ বছর।
- সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য।

উৎসঃ জাতিসংঘ এর ওয়েবসাইট।

৬৬.
মোবাইল ফোনের জনক কে?
  1. ক) বিল গেটস
  2. খ) স্টিভ জবস
  3. গ) মার্টিন কুপার
  4. ঘ) জাকারবার্গ
সঠিক উত্তর:
গ) মার্টিন কুপার
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্টিন কুপার
ব্যাখ্যা

- মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে।
- তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
- মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
Source: CNN

৬৭.
লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) টেমস
  2. খ) রাইন
  3. গ) ভলগা
  4. ঘ) দানিয়ুব
সঠিক উত্তর:
ক) টেমস
উত্তর
সঠিক উত্তর:
ক) টেমস
ব্যাখ্যা

টেমস নদীর তীরে অবস্থিত- লন্ডন শহর; রাইন নদীর তীরে অবস্থিত- জার্মানির বন শহর;
ভলগা নদীর তীরে অবস্থিত- মস্কোসহ রাশিয়ার ১১টি শহর;
দানিয়ুব নদীর তীরে অবস্থিত- অস্ট্রিয়ার ভিয়েনা শহর।

সোর্সঃ ব্রিটানিকা

৬৮.
অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কী?
  1. ক) ঈগল
  2. খ) কিউই
  3. গ) ক্যাঙ্গারু
  4. ঘ) পেঙ্গুইন
সঠিক উত্তর:
গ) ক্যাঙ্গারু
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাঙ্গারু
ব্যাখ্যা

The Australian coat of arms consists of a shield containing the badges of the six Australian states symbolising federation, and the national symbols of the Golden Wattle, the kangaroo and the emu.
By popular tradition, the kangaroo is accepted as the national animal emblem.

Source: dfat.gov.au

৬৯.
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিসংশনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা

- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। তিনি ২০১৭ সালের ২০ জানুয়ারি শপথ নেন।
- যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।
- এর আগে আরো যে দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

সূত্রঃ বিবিসি এবং প্রথম আলো।

৭০.
কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) হল্যান্ড
অনির্ধারিত
ব্যাখ্যা
সবকটি দেশ ই জাতিসংঘের সদস্য।
হল্যান্ডের বর্তমান নাম নেদারল্যান্ড।
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা- ১৯৩ (সর্বশেষ - দক্ষিণ সুদান, ১৪ জুলাই, ২০১১)।