পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] Subject - English Literature Topic - Writers of Romantic Period. [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. ii) Other Writers: Charles Lamb, William Hazlitt. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which famous English poet wrote the lyric poem "Ode to a Nightingale"?
  1. William Wordsworth
  2. John Keats
  3. Samuel Taylor Coleridge
  4. Lord Byron
ব্যাখ্যা
• John Keats wrote the lyric poem "Ode to a Nightingale".

• "Ode to a Nightingale"

- কবিতাটি এমন একটি কবিতা যেখানে বক্তা প্রথমে নাইটিঙ্গেল পাখির গানে অভিভূত হয়ে জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং তার নিজের নশ্বরতা নিয়ে চিন্তা করেন। তিনি পাখির অমর জগতের জন্য আকুল হন, তার সঙ্গীতে সান্ত্বনা খুঁজে পান, কিন্তু শেষ পর্যন্ত নিজের অস্তিত্বের বাস্তবতায় ফিরে আসেন, প্রশ্ন তোলেন যে অভিজ্ঞতাটি কি একটি কল্পনা ছিল নাকি একটি স্বপ্ন। কবিতাটি সৌন্দর্য, আনন্দ এবং মৃত্যু ও ক্ষয়ের অনিবার্যতার বিষয়বস্তু অন্বেষণ করে।

• John Keats
(জন্ম: ৩১ October, 1795, London, England—মৃত্যু: 23 February, 1821, Rome, Papal States [Italy]) ছিলেন একজন English Romantic lyric কবি।
• John Keats devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend. 

Notable Works:
• Endymion,
• Hyperion,
• Isabella,
• La Belle Dame sans merci,
• Lamia,
• Ode on a Grecian Urn,
• Ode to Psyche,
Ode to a Nightingale,
• On First Looking into Chapman’s Homer,
• On Indolence,
• On Melancholy,
• Poems,
• Sleep and Poetry,
• The Eve of St. Agnes,
• The Fall of Hyperion,
• To Autumn.

Source: Britannica.
.
Which Romantic poet wrote 'Manfred '?
  1. William Wordsworth
  2. Lord Byron
  3. John Keats
  4. Percy Bysshe Shelley
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) Lord Byron.

• Lord Byron এর একটি নাটকীয় কবিতা "Manfred," শিরোনামের চরিত্রটিকে অনুসরণ করে যখন সে Astarte সাথে সম্পর্কের পরে, অপরাধবোধের দহন এ পুড়তে থাকে এবং মুক্তির সন্ধান করে।
- বায়রনের একজন নায়ক ম্যানফ্রেড একজন , সমাজ বিচ্ছিন্ন ব্যক্তিত্ব যিনি আল্পসে বাস করেন এবং জাদু ব্যবহার করে আত্মাদের এবং আল্পসের ডাইনিদের ডেকে তাকে অতীত ভুলে যেতে বা মরে যেতে সাহায্য চান, শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বেছে নেন।
- তিনি তার অতীতের যন্ত্রণা থেকে মুক্তি চান, যার মধ্যে Astarte এর সাথে তার সম্পর্কও অন্তর্ভুক্ত, যিনি সম্ভবত তার বোন ছিলেন।
- কবিতাটি অপরাধবোধ, একাকীত্ব এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় অন্বেষণ করে, যেখানে Manfred শেষ পর্যন্ত  ধর্মীয় এবং অতিপ্রাকৃত মুক্তির উভয় প্রস্তাবকেই প্রত্যাখ্যান করে, এবং মৃত্যুকে বেছে নেয়।

• Lord Byron (born January 22, 1788, London, England—died April 19, 1824, Missolonghi, Greece)
- was a British Romantic poet and satirist whose poetry and personality captured the imagination of Europe.

Notable Works:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- English Bards and Scotch Reviewers,
- Giaour, The,
- Hours of Idleness,
- Lara,
- Manfred,
- Sardanapalus,
- The Bride of Abydo,
- The Corsair,
- The Prisoner of Chillon,
- The Two Foscari.

Source: Britannica, Live MCQ lecture.
.
What literary work marked the beginning of the Romantic period?
  1. Lucy
  2. Lyrical ballads
  3. Tintern abbey
  4. The rime of the ancient mariner
ব্যাখ্যা
• সঠিক উত্তর খ) Lyrical ballads

• Romanticism movement যখন ইউরোপে প্রাধান্য বিস্তার করে তখন শিল্প সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য সবকিছুতেই এক বিপ্লব সাধন হতে থাকে।
১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর Lyrical ballads রচনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই যুগের সাহিত্যকর্মের।
এই যুগকে বলা হয় The Golden age of Lyrics এবং The Age of Revolution.

• The Romantic Period: (1798-1832)

রোমান্টিক যুগের সূচনা হয় ১৭৯৮ সালে। ইংরেজি সাহিত্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি যুগ হলো, রোমান্টিক যুগ। শিল্প বিপ্লব এবং ফরাসী বিপ্লবের পর পরিবর্তিত পৃথিবীর প্রেক্ষাপটে এ যুগের সাহিত্য রচিত।

• William Wordsworth
(born April 7, 1770, Cockermouth, Cumberland, England; died April 23, 1850, Rydal Mount, Westmorland)
- was an English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.

Source: Britannica, Live MCQ lecture.
.
Charles Lamb is best known for his:
  1. Epic poems
  2. Children’s books
  3. Lamb’s Essays of Elia
  4. Gothic novels
ব্যাখ্যা
• Lamb’s Essays of Elia (1823) are celebrated for their wit and autobiographical style.

• The Essays of Elia (1823):
- This is a collection of essays written by Charles Lamb. এটাকে Charles Lamb এর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। এটা প্রকাশিত হয় ১৮২৩ সালে।
- Elia ছদ্মনামে তিনি London Magazine এ চিঠি এবং প্রবন্ধ লিখতেন।
- Among the individual essays, "Dream-Children" and "Old China" are perhaps the most highly and generally admired. যদিও এগুলো নিবন্ধের কাতারে পড়ে, তবুও এগুলো কবিতার মতই চিত্তগ্রাহী এবং সুখপাঠ্য।
- The Last Essays of Elia, The Essays of Elia এর দ্বিতীয় খন্ড। এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে।

• Charles Lamb:
- তিনি মূলত একজন essayist হিসেবে পরিচিত।
- তিনি East India House এর একজন clerk ছিলেন। এছাড়াও তিনি, এই যুগের কবি Coleridge এর বাল্যবন্ধু ছিলেন। তার অধিকাংশ রচনার কেন্দ্রবিন্দু লন্ডন শহর।

Source: Britannica, Live MCQ lecture.
.
In the poem 'I Wandered Lonely as a Cloud', what did William Wordsworth compare the daffodils to?
  1. The most beautiful flower
  2. Snowflakes falling on a winter night
  3. Moon
  4. Stars of the Milky way
ব্যাখ্যা
• I Wandered Lonely as a Cloud:
- I Wandered Lonely as a Cloud. William Wordsworth এর বোন Dorothy Wordsworth এর এই কবিতা রচনায় অবদান আছে বলে জানা যায়।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• It is one of the most popular lyric poems in English Literature.

"I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once
I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze."

William Wordsworth
- জন্ম April 7, 1770, Cockermouth, Cumberland, England;
- মৃত্যু April 23, 1850, Rydal Mount, Westmorland.
- Samuel Taylor Coleridge এর সাথে লেখা Lyrical Ballads (1798) English Romantic movement এর বীজ বপন করে।
- Lyrical Ballads (১৮০০) এর দ্বিতীয় সংস্করণের ভূমিকায় তিনি যে নীতিগুলি তুলে ধরেছেন তা বিপ্লবী ছিল।

Source: Britannica, Live MCQ lecture.
.
Which of the following is Lord Byron's most famous autobiographical poem?
  1. Childe Harold's Pilgrimage
  2. Don Juan
  3. She Walks in Beauty
  4. The Prisoner of Chillon
ব্যাখ্যা
• Childe Harold's Pilgrimage (Autobiographical poem):
- This is one of his most popular and signatory literary works. This is a long narrative poem. মোট চারটি Cantos এ প্রকাশিত হয় এই কবিতাটি।
- এটা কবি Lord Byron এর আত্মজীবনীমূলক আখ্যান। Harold এর চরিত্রের মাঝে Lord Byron এর নিজের চরিত্রের বৈশিষ্ট্যই মূলত: প্রতিফলিত হয়েছে। এই কবিতাটির মাধ্যমেই মূলত: তার কবি খ্যাতি পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে।

• Childe Harold's Pilgrimage (Autobiographical poem):
- মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ পদবীর নাম "Child". এই পদবী মূলত: সম্ভ্রান্ত বংশীয় তরুণদেরে দেয়া হতো যারা তখনো পর্যন্ত নাইট হয়নি।
- উদ্দেশ্যহীন জীবনের প্রতি বিরক্ত হয়ে দূর বিদেশে তীর্থ যাত্রায় যায় Childe Harold.
- তার ভ্রমনের মধ্যে ছিল পর্তুগাল, স্পেন, আলবেনিয়া, গ্রীস, বেলজিয়াম, ভেনিস, রোম ইত্যাদি অঞ্চল। নায়ক সারা জীবন ভোগের লালসায় মত্ত হয়ে জীবন কাটিয়েছে। নিয়ম কানুন আর শাসন বারণ সম্বন্ধে তার অবজ্ঞাসূচক অবহেলা সবসময়।
- একই বৈশিষ্ট্য সম্বলিত নায়ক চরিত্র তার অন্যান্য রচনাতেও দেখতে পাওয়া যায়।

Source: Britannica, Live MCQ lecture.
.
Ozymandias critiques:
  1. Love’s fleeting nature
  2. Political tyranny’s downfall
  3. Nature’s beauty
  4. Industrial revolution
ব্যাখ্যা
• The ruined statue mocks rulers’ hubris ("Look on my Works, ye Mighty, and despair!").
• ধ্বংসস্তূপে পরিণত মূর্তি শাসকের অহংকারের ব্যর্থতা দেখায়।

Ozymandias:
- এটি একটি Sonnet। প্রকাশিত হয় ১৮১৮ সালে।
- Ozymandias was a Greek name for the pharaoh Ramesses II. অর্থাৎ মিশরীয় শাসক ফারাও বা ফিরাউন ২য় রামসেস এর গ্রীক নাম হল Ozymandias.
- এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একচ্ছত্র ক্ষমতাও ক্ষনস্থায়ী। যত বড় ক্ষমতাধর এবং শক্তিশালী শাসকই হোক না কেন তার ক্ষমতা সীমাবদ্ধ।

Percy Bysshe Shelley (1792-1822):
- ইংল্যান্ডের সাসেক্স শহরে জন্ম লাভ করেন। পড়াশোনা করেছেন Oxford University তে।
- কিন্তু পরবর্তীতে ১৮১১ সালে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয় "The necessity of Atheism" পুস্তিকা লেখার জন্য। ২১ বছর তিনি বয়সে নিজেকে "নাস্তিক” ঘোষণা করেন।
- তাকে গণ্য করা হয় ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poets হিসেবে। তিনি বিশ্বাস করতেন সমাজ পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এছাড়াও তাকে বলা হয়, "The poet of Hope and Regeneration".
- তার স্ত্রী Mary Shelley ও একজন লেখিকা ছিলেন।
- Death: He died on July 8, 1822 (aged 29) at the Bay of Spezia, Italy.

Source: Britannica, Live MCQ lecture.
.
'The divine image' is written by which of the following poets:
  1. William Wordsworth
  2. William Blake
  3. Lord Byron
  4. William Hazlitt
ব্যাখ্যা
• The Divine image:
The Divine Image" is a poem by the English poet William Blake from his book Songs of Innocence (1789)
"A Divine Image" হচ্ছে Songs of Experience (1794) এর অন্তর্ভুক্ত।
- এই কবিতাগুলোতে মূলত: কবি এমন একটা আদর্শ পৃথিবীর কথা কল্পনা করেছেন যেখানে খৃষ্টধর্মের চারটি মৌলিক বৈশিষ্ট্য বা গুন (Mercy, Pity, Peace and Love) মানব হৃদয়ে গ্রোথিত।

• William Blake: (1757-1827)

- He is one of the greatest romantic poets in English Literature.
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল: engraver and watercolor artist.
- তিনি খোদাই করে ছবি তৈরী করতেন। তার আঁকা ছবি গুলো অদ্ভুত এবং ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতে প্রবৃত্ত হোন।
- William Blake একাধারে কবি, ঋষি এবং শিল্পী।
- সমসাময়িক কালে তাকে নিয়ে প্রায়ই হাসাহাসি করা হতো এবং তার সাহিত্যকর্মকে উপেক্ষা করা হতো; বর্তমানে তাকে স্মরণ করা হয়, রোমান্টিক যুগের অন্যতম সেরা সাহিত্যিক হিসেবে।

Source: Britannica, Live MCQ lecture.
.
Sir Walter Scott is best known as the father of which literary genre?
  1. Gothic fiction
  2. Historical novel
  3. Science fiction
  4. Detective fiction
ব্যাখ্যা
• Historical novel:
Explanation: Scott pioneered the historical novel with works like Waverley (1814), blending real events with fictional narratives.

• Sir Walter Scott: (1771-1832)

Born: He was born in Edinburgh, Scotland in 1771.
- Scott এর বাবা ছিলেন একজন আইনজীবী । তিনি তার স্কটিশ জাতীয়তাবোধ এবং সংস্কৃতির ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। যদিও তিনি স্কটিশ কিন্তু তার অনেক সাহিত্যকর্মের ভিত্তি ইংল্যান্ডে।
- তার রচনাবলী ইউরোপীয়ান এবং স্কটিশ ক্ল্যাসিক লিচারের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়।
তিনি Ballads লিখতে অভ্যস্ত ছিলেন। তবে তার উপন্যাসের খ্যাতি কবিতার খ্যাতিকে অতিক্রম করে যায়।
- এছাড়া, তাকে Father of Historical Novels বলা হয়।

Source: Britannica, Live MCQ lecture.
১০.
Which Scott novel is set during the Crusades?
  1. Kenilworth
  2. The Talisman
  3. The Antiquary
  4. Guy Mannering
ব্যাখ্যা
• Talisman:
- This is one of the Waverley novels by Sir Walter Scott. এটা ১৮২৫ সালে প্রকাশিত হয়েছে। এটা Tales of the Crusaders উপন্যাসের সিক্যুয়েল।
- Crusades ধর্মযুদ্ধে যুদ্ধে King Richard এর সাথে মুসলিম বীর (Saladin) সালাহউদ্দীন এর মোকাবেলা হয় ।
- যুদ্ধের এক পর্যায়ে King Richard অসুস্থ হয়ে পড়লে তাকে ছদ্মবেশে এসে চিকিৎসা দেন Saladin । Talisman অর্থ রক্ষাকবচ, তাবিজ, ইত্যাদি।
- This 1825 novel depicts Richard I's Crusade and features Saladin as a character.

• Sir Walter Scott: (1771-1832):
Sir Walter Scott (born August 15, 1771, Edinburgh, Scotland—died September 21, 1832, Abbotsford, Roxburgh, Scotland) was a Scottish novelist, poet, historian, and biographer who is often considered both the inventor and the greatest practitioner of the historical novel.

Source: Britannica, Live MCQ lecture.
১১.
Who said this: "Prejudice is the child of ignorance."
  1. William Blake
  2. Sir Walter Scott
  3. S.T. Coleridge
  4. William Hazlitt
ব্যাখ্যা
• William Hazlitt: (1778-1830)
- এই যুগের অপর বিখ্যাত সাহিত্যিক Charles Lamb তার বন্ধু ছিলেন। এছাড়াও তিনি তার রচিত humanistic essays এর জন্য সুপরিচিত। কারো কারো মতে, William Hazlitt যুগের প্রধান সাহিত্য সমালোচক।
- "Prejudice is the child of ignorance." এটি তার একটি বিখ্যাত উক্তি।

Best Works:

The Dramatic literature of the age of Elizabeth (1820)
Characters of Shakespear's Plays.
Lectures on the literature of the age of Elizabeth.
The spirit of the Age (1825) (সমসাময়িক যুগের লেখকদের গ্রন্থ সমালোচনা)।

Source: Britannica, Live MCQ lecture.
১২.
Which disease tragically took away Keats' life?
  1. Typhoid
  2. Syphilis
  3. Tuberculosis
  4. Cholera
ব্যাখ্যা
• John Keats: (1795-1821)
- এই প্রতিভাবান কবির সাহিত্যিক জগতে পদচারণা মাত্র পাঁচ বছরের। তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি। বেশিরভাগ রচনাই লেখা হয়েছে ১৮১৯ সালে।
• Death: John Keats died of tuberculosis in Rome in 1821. 
- His verse is known for its vivid imagery and great sensuous appeal.
- তার মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়।
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত। কিংবা অন্যভাবে বলা যায়, তিনি ছিলেন সুন্দরের সাধক। পৌরানিক গ্রীক কাহিনী, মধ্যযুগীয় রুপকথা - যেখানেই সৌন্দর্যের উৎস পেয়েছেন তার বন্দনা করেছেন।
- John Keats এ কাব্য স্বমহিমায় ভাস্বর; তবে তার সাহিত্যকর্মে Shakespeare, Spenser, Milton এর কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। পরিবারের ইচ্ছা ছিল John Keats ডাক্তারীকে পেশা হিশেবে নিবেন।

• Titles & Profession:
- John Keats is called the poet of beauty.
- He is also renowned as the youngest poet of literature.
- He was a physician, surgeon and Doctor.
- তিনি Man of Medicine নামেও পরিচিত।

Source: Britannica, Live MCQ lecture.
১৩.
Which of the following is not considered a Lake Poet?
  1. William Wordsworth
  2. Samuel Taylor Coleridge
  3. Robert Southey
  4. Lord Byron
ব্যাখ্যা
- তিনি ইংল্যান্ডের Lake District এ বাস করতেন বলে তাকে Lake Poets এর একজন বলা হয়।
- রোমান্টিক যুগের মোট তিনজন কবিকে একত্রে Lake Poets বলা হয়। এর হলেন: William Wordsworth, Samuel Taylor Coleridge & Robert Southey.
- তিন জনই Lake District এ বসবাস করতেন।

Lake Poets: This group included Wordsworth, Coleridge, and Southey, who lived in England's Lake District and shared Romantic ideals.
Lord Byron: Though a leading Romantic poet, Byron was not part of the Lake School. He famously mocked the Lake Poets' provincialism and wrote satirically about them (e.g., in Don Juan).

Source: Britannica, Live MCQ lecture.
১৪.
John Keats was part of which literary circle?
  1. The Bloomsbury Group
  2. The Lake Poets
  3. The Cockney School
  4. The Transcendentalists
ব্যাখ্যা
• লন্ডনভিত্তিক রোমান্টিক কবিদের একটি গোষ্ঠী।

Cockney School 
- Blackwood's Edinburgh Magazine, ১৮১৭ সালে প্রথম এই উপহাসমূলক নামটি দেয় একদল লেখক ও বুদ্ধিজীবীকে, যারা লন্ডনে কবি, সাংবাদিক ও সমালোচক, Leigh Hunt কেন্দ্রিক একটি দল গড়ে তুলে।
- এই গোষ্ঠীর প্রধান ব্যক্তিত্বরা ছিলেন John Keats, P.B. Shelly, Mary Shelly.

Source: Oxford Dictionary of National Biography.
১৫.
Which Romantic poet wrote tragic plays?
  1. William Wordsworth
  2. Lord Byron
  3. John Keats
  4. Samuel Taylor Coleridge
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) Lord Byron.

Byron এর Manfred এবং Cain হল ট্র্যাজিক নাটক যা অপরাধবোধ ও বিদ্রোহ নিয়ে আলোচনা করে।

Lord Byron (১৭৮৮-১৮২৪)
- ছিলেন একজন ব্রিটিশ রোমান্টিক কবি এবং ব্যঙ্গকার যার কবিতা এবং ব্যক্তিত্ব ইউরোপের কল্পনাকে আকৃষ্ট করেছিল।
- ১৯ শতকে তার আত্মজীবনীমূলক কবিতা Childe Harold’s Pilgrimage (1812–18)) এর "বিষণ্ণ অহংকারী" হিসেবে খ্যাত, তিনি এখন Don Juan (1819–24) satiric realism-এর জন্য আরও বেশি সমাদৃত।

Source: Britannica, Live MCQ lecture.
১৬.
Coleridge's "Biographia Literaria" is primarily a work of:
  1. Literary criticism
  2. Gothic fiction
  3. Political satire
  4. Historical biography
ব্যাখ্যা
• Biographia Literaria (1817)
- এটি একটি সমালোচনামূলক গ্রন্থ। পুরো নাম: Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions.
- This is known as a critical autobiography.
- রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ন সাহিত্য সমালোচনা গ্রন্থ এটি।

Samuel Taylor Coleridge: (1772-1834)
- William Wordsworth এর মতো তিনিও ক্যমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
- তিনি ছিলেন একজন Opium addict. সোজা বাংলায় যাকে বলে, আফিমখোর। ক্ষণজন্মা এই কবি ছিলেন অসামান্য কাব্য প্রতিভার অধিকারী কিন্তু আফিমের নেশা - - তার কবিত্ব শক্তিতে পুরোপুরি বিকশিত হতে দেয়নি।
- কবিতার পাশাপাশি শেষ জীবনে দর্শন চর্চায় মনোনিবেশ করেন।

Source: Britannica, Live MCQ lecture.
১৭.
Which Romantic poet frequently used anaphora in his works?
  1. John Keats
  2. William Wordsworth
  3. Lord Byron
  4. Percy Bysshe Shelley
ব্যাখ্যা
সঠিক উত্তর ঘ) Percy Bysshe Shelley

- শেলির Ode to the West Wind কবিতায় "O wild West Wind" দিয়ে anaphora ব্যবহার করে rhythmic intensity সৃষ্টি করা হয়েছে।

Percy Bysshe Shelley (1792-1822):
ইংল্যান্ডের সাসেক্স শহরে জন্ম লাভ করেন। পড়াশোনা করেছেন Oxford University তে।
কিন্তু পরবর্তীতে ১৮১১ সালে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয় "The necessity of Atheism" পুস্তিকা লেখার জন্য। ২১ বছর তিনি বয়সে নিজেকে "নাস্তিক” ঘোষণা করেন।
তাকে গণ্য করা হয় ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poets হিসেবে। তিনি বিশ্বাস করতেন সমাজ পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
এছাড়াও তাকে বলা হয়, "The poet of Hope and Regeneration".
তার স্ত্রী Mary Shelley ও একজন লেখিকা ছিলেন।

Source: Britannica, Live MCQ lecture.
১৮.
The supernatural element in "Christabel" involves a:
  1. Vampire
  2. Ghost
  3. Evil supernatural creature
  4. Demon-lover
ব্যাখ্যা
• Christabel:
This is a long narrative ballad by S.T. Coleridge. Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান, এবং প্রার্থনা করেন।
- এই কবিতায় একই সাথে sin versus religiosity, evil versus devoutness কে উপস্থাপন করা হয়।
- Christabel হচ্ছে religiosity এর প্রতীক, অপরদিকে Geraldine হচ্ছে sin এর প্রতীক।

• Christabel is the innocent, virtuous daughter of Sir Leoline. While praying in the woods at night for her fiancé, she finds Geraldine, a lady in distress whom she takes home to her father’s castle. Geraldine says that she is the daughter of Lord Roland de Vaux, once a friend of Sir Leoline before the two men quarreled, and claims to have been kidnapped. In truth, however, she is an evil supernatural creature disguised as Geraldine. Christabel penetrates her deception but is forced into silence by magic. When she finally speaks, Sir Leoline rejects her entreaty, and the narrative ends with Sir Leoline sending a message telling Lord Roland that his daughter is safe and offering reconciliation.

Source: Britannica, Live MCQ lecture.
১৯.
Which Romantic poet wrote an epic satire titled Don Juan?
  1. William Wordsworth
  2. Samuel Taylor Coleridge
  3. Lord Byron
  4. Percy Bysshe Shelley
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) Lord Byron

Don Juan, fictitious character who is a symbol of libertinism. Originating in popular legend, he was first given literary personality in the tragic drama El burlador de Sevilla (1630; “The Seducer of Seville,” translated in The Trickster of Seville and the Stone Guest), attributed to the Spanish dramatist Tirso de Molina.

Lord Byron (জন্ম ২২ জানুয়ারী, ১৭৮৮, London, England—মৃত্যু ১৯ এপ্রিল, ১৮২৪, Missolonghi, Greece) ছিলেন একজন ব্রিটিশ রোমান্টিক কবি এবং ব্যঙ্গকার যার কবিতা এবং ব্যক্তিত্ব ইউরোপের কল্পনাকে আকৃষ্ট করেছিল। ১৯ শতকে তার আত্মজীবনীমূলক কবিতা Childe Harold’s Pilgrimage (1812–18)) এর "বিষণ্ণ অহংকারী" হিসেবে খ্যাত, তিনি এখন Don Juan (1819–24) satiric realism-এর জন্য আরও বেশি সমাদৃত।

Source: Britannica, Live MCQ lecture.