পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১ মার্চ, ২০২৪সময়40 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২৮.০৮.২০১৫ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
“না” কোন জাতীয় শব্দ?
  1. ক) সর্বনাম
  2. খ) অব্যয়
  3. গ) ক্রিয়া
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
খ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যেমন- হ্যাঁ, না, এবং, জন্য, আর, সহসা, হঠাৎ, সুতরাং, কিন্তু, ও, আবার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
“সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?
  1. ক) সাঁঝ
  2. খ) সন্ধ্যা
  3. গ) সন্দা
  4. ঘ) সান্ধ্য
সঠিক উত্তর:
ঘ) সান্ধ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সান্ধ্য
ব্যাখ্যা
সান্ধ্য (বিশেষণ) - ১) সন্ধ্যাকালীন; সন্ধ্যাবেলার।
২) সন্ধ্যাসম্পর্কিত।
{(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা+অ(অণ্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
“ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) সুকুমার সেন
সঠিক উত্তর:
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গ্রন্থ - বেঙ্গলি ফোনেটিক রিডার্স, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
ব্যাকরণ শব্দটি হলো--
  1. ক) তৎসম
  2. খ) অর্ধ-তৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশী
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সূত্রঃ বাংলা একাডেমী
.
“আশীবিষ”-এর অর্থ কী?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) মার্তন্ড
  3. গ) হুতাশন
  4. ঘ) মাতঙ্গ
সঠিক উত্তর:
ক) ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভুজঙ্গ
ব্যাখ্যা
সাপ এর সমার্থক শব্দ - সর্প, ফণী, ভুজঙ্গ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, ভুজঙ্গম, ফণাধর, বিষধর, বায়ুভুক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
“কান পাতলা” অর্থ কী?
  1. ক) অবিশ্বাসী
  2. খ) বিশ্বাসপ্রবণ
  3. গ) বিশ্বাসী
  4. ঘ) বিশ্বাসহীন
সঠিক উত্তর:
খ) বিশ্বাসপ্রবণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বাসপ্রবণ
ব্যাখ্যা
কানপাতলা (বিশেষণ) - নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন।
কানকাটা (বিশেষণ) নির্লজ্জ; বেহায়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
“এমন ছেলে আর দেখিনি” বাক্যে “ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) কর্মে শূন্য
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরণে শূন্য
সঠিক উত্তর:
খ) কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মে শূন্য
ব্যাখ্যা
বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। “এমন ছেলে আর দেখিনি” বাক্যে দেখার কাজটি ছেলেকে অবলম্বন করে হয়েছে তাই এটা কর্মকারক এবং ‘ছেলে’র সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) ণিজন্ত
  2. খ) অহরহ
  3. গ) বিদ্যালয়
  4. ঘ) দুঃশ্চিন্তা
সঠিক উত্তর:
গ) বিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
গ) বিদ্যালয়
ব্যাখ্যা
বিদ্যালয় = বিদ্যা + আলয়, এটি তৎসম স্বরসন্ধি। নরাধম, হিমালয়, হস্তান্তর, সিংহাসন, হিতাহিত, কথামৃত, দেবালয়, শুভেচ্ছা, যথেষ্ট, মহার্ঘ এগুলোও সংস্কৃত স্বরসন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী
.
শব্দ ও ধাতুর মূলকে বলে-
  1. ক) প্রকৃতি
  2. খ) ধাতু
  3. গ) বিভক্তি
  4. ঘ) কারক
সঠিক উত্তর:
ক) প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রকৃতি
ব্যাখ্যা
প্রকৃতিঃ
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
প্রকৃতি দুই প্রকার। যথা -
১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।
২. ক্রিয়া প্রকৃতি; উদাহরণ - √চল্‌ + অন্ত = চলন্ত (চলমান)। এখানে, চল্‌ - ক্রিয়া প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া মূলের অন্য নাম - ধাতু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই
১০.
“অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো--
  1. ক) সমক্ষ
  2. খ) পরোক্ষ
  3. গ) প্রত্যক্ষ
  4. ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর:
ক) সমক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমক্ষ
ব্যাখ্যা

অক্ষির সমীপে - সমক্ষ
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ
অক্ষির অগোচরে - পরোক্ষ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১১.
“কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন। এছাড়াও সভ্যতার সংকট, পঞ্চভূত ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। তার প্রথম প্রবন্ধগ্রন্থ - বিবিধ প্রসঙ্গ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
“সূর্য”-এর প্রতিশব্দ-
  1. ক) সুধাংশু
  2. খ) শশাঙ্ক
  3. গ) বিধু
  4. ঘ) আদিত্য
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দ - অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, দিবাকর, ভাস্কর, ভানু, সবিতা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৩.
“অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
  1. ক) বিসর্জন
  2. খ) চিত্রাঙ্গদা
  3. গ) রক্তকরবী
  4. ঘ) রাজা ও রাণী
সঠিক উত্তর:
ক) বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিসর্জন
ব্যাখ্যা
বিসর্জন (১৮৯০) নাটকটি রবীন্দ্রনাথের মঞ্চসফল ও জনপ্রিয় নাটকগুলোর অন্যতম।
প্রধান প্রধান চরিত্রঃ রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গোবিন্দমানিক্য।
রঘুপতি ও জয়সিংহ দুটি প্রধান চরিত্রে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
কোন শব্দটি ভুল?
  1. ক) মরূদ্যান
  2. খ) কটূক্তি
  3. গ) পরিপক্ক
  4. ঘ) অঞ্জলি
সঠিক উত্তর:
গ) পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিপক্ক
ব্যাখ্যা
পরিপক্ব (বিশেষণ) - সুপক্ব; সম্পূর্ণ পাকা; বিচক্ষণ; সুদক্ষ; পারদর্শী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) তিতীক্ষা
  2. খ) তীতিক্ষা
  3. গ) তিতিক্ষা
  4. ঘ) তীতীক্ষা
সঠিক উত্তর:
গ) তিতিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) তিতিক্ষা
ব্যাখ্যা
তিতিক্ষা (বিশেষ্য) - সহনশীলতা; সহিষ্ণুতা; ক্ষমা; অপরাধ মার্জনা; ক্ষমার ভাব।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৬.
“হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
  1. ক) মিশ্র
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
ঘ) সরল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরল
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। “হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” এই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় বাক্যটি সরল বাক্য।
উৎসঃ বাংলা ভাষা ও ব্যকরন -নবম ও দশম শ্রেণি
১৭.
কোনটি খাটি বাংলা উপসর্গ?
  1. ক) অজ
  2. খ) অতি
  3. গ) ফি
  4. ঘ) খাস
সঠিক উত্তর:
ক) অজ
উত্তর
সঠিক উত্তর:
ক) অজ
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ হলো ২১টি৷ যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
১৮.
“রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) রান + না
  2. খ) রাঁদ + না
  3. গ) রান্ন + আ
  4. ঘ) রাঁধ্‌ + না
সঠিক উত্তর:
ঘ) রাঁধ্‌ + না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাঁধ্‌ + না
ব্যাখ্যা
আগে ৎ, দ্‌, ধ্‌ এবং পরে ন্‌/ম্‌ থাকলে ৎ, দ্‌ বা ধ্‌ স্থানে ন্‌ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম এর সঙ্গে মিলে ন্ম হয়।
যেমনঃ উৎ + নতি = উন্নতি; ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি; রাধ্‌ + না = রান্না; মৃৎ + ময় = মৃন্ময়।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৯.
কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
  1. ক) ঝম-ঝম
  2. খ) ভাল-ভাল
  3. গ) রাশি-রাশি
  4. ঘ) ঘন-ঘন
সঠিক উত্তর:
ক) ঝম-ঝম
উত্তর
সঠিক উত্তর:
ক) ঝম-ঝম
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি - ঝমঝম, ঘেউ ঘেউ, ভেউ ভেউ, হি হি, ঘচাঘচ, মড়মড় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২০.
নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) দ্বিগু
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
ব্যাখ্যা

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে আকাশ = নীলাকাশ।
নীল যে পদ্ম = নীলপদ্ম।
রক্ত যে কমল = রক্তকমল।
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২১.
Which one is in singular number?
  1. ক) Criteria
  2. খ) Data
  3. গ) Agenda
  4. ঘ) Index
সঠিক উত্তর:
ঘ) Index
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Index
ব্যাখ্যা

Singular Number -- Plural Number
Criterion -- Criteria
Datum -- Data
Agenda -- Agendas
Index -- Indexes / Indices
Again,
Originally agenda was the plural of agendum, meaning ‘a thing to be done'. However, it became applied to a list of things to be done, and in this, the most usual modern sense, it has become firmly singular, with the plural agendas.
সুতরাং, Index এবং Agenda উভয়েই Singular Form এ আছে। তবে, Agenda এর singular form এর ব্যবহার দুর্লভ।
Source: Oxford Dictionary.

২২.
The ____ board has deleted a number of scenes?
  1. ক) Censer
  2. খ) Censar
  3. গ) Censor
  4. ঘ) Censur
সঠিক উত্তর:
গ) Censor
উত্তর
সঠিক উত্তর:
গ) Censor
ব্যাখ্যা
Censor - an official who examines books, films, news, etc. that are about to be published and suppresses any parts that are considered obscene, politically unacceptable, or a threat to security.
Source: Oxford
২৩.
I decided to go ____ with my friend as I needed some exercise.
  1. ক) to walk
  2. খ) for a walk
  3. গ) for walking
  4. ঘ) walk
সঠিক উত্তর:
খ) for a walk
উত্তর
সঠিক উত্তর:
খ) for a walk
ব্যাখ্যা
Go for a walk অর্থ হাটতে যাওয়া। অর্থাৎ, শূন্যস্থানে go for a walk ই হবে appropriate উত্তর।
২৪.
Which of the following sentences is the correct sentence?
  1. ক) I forbade him from going.
  2. খ) I forbade him to go.
  3. গ) I forbade him going.
  4. ঘ) I forbade him not to go.
অনির্ধারিত
ব্যাখ্যা
Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।
Forbid + to infinitive
You can’t forbid me to go.
Her mother forbids her to go.
I forbid you to go.
He's obviously really embarrassed about it because he forbade me to tell anyone.
Forbid + from + verb-ing
He is forbidden from leaving the country.
সুতরাং, ক ও খ উভয়ই সঠিক উত্তর।
Source: Oxford Dictionary, Cambridge Dictionary and Merriam-webster Dictionary.
২৫.
The word ''Indigenous'' is meaning of -
  1. ক) Foreign
  2. খ) Native
  3. গ) Local
  4. ঘ) Remote
অনির্ধারিত
ব্যাখ্যা
Indigenous - originating or occurring naturally in a particular place; native; local.
Source: Oxford
২৬.
Which one is the correct narration - Who told ''Do the Work''.
  1. ক) He said that do the work
  2. খ) He asked to do the work
  3. গ) He requested doing the work
  4. ঘ) He told doing the work
অনির্ধারিত
ব্যাখ্যা
উক্ত প্রশ্নটিতে ভুল আছে। Who না হয়ে he হলে এর narration change হতো - He asked to do the work.
২৭.
Proclaim means:
  1. ক) circulate
  2. খ) announce
  3. গ) pronounce
  4. ঘ) declare
অনির্ধারিত
ব্যাখ্যা
Proclaim synonyms Pronounce, Announce & Declare.
Source: Oxford Dictionary.
Proclaim (verb-transitive) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic.
Pronounce (verb transitive), (verb intransitive) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead.
The judgement will be pronounced next week.
Announce (verb transitive) ঘোষণা করা; জ্ঞাপন করা। আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া।
Declare (verb-transitive), (verb intransitive)
(১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open.
declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 350.
declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো।
declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা।
(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty.
(৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা।
(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare?
Source: Bangla Academy Dictionary.
২৮.
“টাকায় টাকা আনে” - প্রবাদটির শুদ্ধ ইংরেজি কী?
  1. ক) Money brings money
  2. খ) Money beings money
  3. গ) Money begets money
  4. ঘ) Money makes money
সঠিক উত্তর:
গ) Money begets money
উত্তর
সঠিক উত্তর:
গ) Money begets money
ব্যাখ্যা
Begets - Reproduction; Generate.
সুতরাং টাকায় টাকা আনে (অর্থাৎ টাকা ব্যবহার করে টাকা generate করে) - এর ইংরেজি প্রবাদ হবে Money begets money.
Source: Oxford
২৯.
“কোন মানুষ একা বাস করতে পারে না?” - শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
  1. ক) No man can live alone.
  2. খ) None can live alone.
  3. গ) No one can live alone
  4. ঘ) Nobody can live alone.
সঠিক উত্তর:
ক) No man can live alone.
উত্তর
সঠিক উত্তর:
ক) No man can live alone.
ব্যাখ্যা
কোন মানুষ একা বাস করতে পারে না - No man can live alone.
৩০.
Choose the correct form (passive) of- ''Who will do the work''.
  1. ক) Who will be done the work?
  2. খ) Who will done the work?
  3. গ) By whom will the work be done?
  4. ঘ) Whom will the work be done?
সঠিক উত্তর:
গ) By whom will the work be done?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom will the work be done?
ব্যাখ্যা
Who দিয়ে শুরু হওয়া ইন্টারোগেশন সেন্টেন্সের প্যাসিভ করার সময় সেন্টেন্স by whom দ্বারা শুরু হয়। আর এক্টিভ ভয়েসে will থাকলে প্যাসিভ ভয়েসে will be হয়। সুতরাং, Passive voice টি হবে - By whom will the work be done?
৩১.
Choose the correct spelt word.
  1. ক) Superceed
  2. খ) Superseed
  3. গ) Supercede
  4. ঘ) Supersede
সঠিক উত্তর:
ঘ) Supersede
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Supersede
ব্যাখ্যা
Supersede - take the place of (a person or thing previously in authority or use); supplant.
Source: Oxford
৩২.
'তুমি কী কখনো কুয়াকাটা গিয়েছ?' শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
  1. ক) Have you ever gone to Kuakata?
  2. খ) Have you ever gone Kuakata?
  3. গ) Have you ever been to Kuakata?
  4. ঘ) Did you ever go to Kuakata?
সঠিক উত্তর:
গ) Have you ever been to Kuakata?
উত্তর
সঠিক উত্তর:
গ) Have you ever been to Kuakata?
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Budapest? Or, Have you ever been to Kuakata?
Source: Cambridge
৩৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) bouquete
  2. খ) bouquet
  3. গ) bouquette
  4. ঘ) boquet
সঠিক উত্তর:
খ) bouquet
উত্তর
সঠিক উত্তর:
খ) bouquet
ব্যাখ্যা
Bouquet - an attractively arranged bunch of flowers, especially one presented as a gift or carried at a ceremony.
Source: Oxford
৩৪.
He took me there. The passive voice is -
  1. ক) I was taken there by him
  2. খ) I was to be taken there by him
  3. গ) I should be taken there by him
  4. ঘ) He was trying to take me there
সঠিক উত্তর:
ক) I was taken there by him
উত্তর
সঠিক উত্তর:
ক) I was taken there by him
ব্যাখ্যা
Assertive Sentence কে Passive করতে হলে, প্রথমে Obj কে Sub করতে হবে + Tense অনুযায়ী auxiliary verb + Verb এর P.P form + by / to / with + sub কে obj। সুতরাং, নিয়মানুযায়ী - I was taken there by him হবে।
৩৫.
To ''raise ones brows'' indicates that -
  1. ক) annoyance
  2. খ) disapproval
  3. গ) indifference
  4. ঘ) surprise
অনির্ধারিত
ব্যাখ্যা
To raise one's brows means to cause other people to react with surprise or mild disapproval.
Source: Oxford
৩৬.
Able শব্দটির verb নিচের কোনটি?
  1. ক) Unable
  2. খ) Enable
  3. গ) Disable
  4. ঘ) Adility
সঠিক উত্তর:
খ) Enable
উত্তর
সঠিক উত্তর:
খ) Enable
ব্যাখ্যা
Able হচ্ছে Adjective. এর verb form হচ্ছে - Enable. Enable: to make someone able to do something, or to make something possible.
Source: Oxford
৩৭.
Government has been entrusted ____ elected politicians.
  1. with
  2. for
  3. to
  4. at
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Entrust: to give someone a thing or duty for which they are responsible.

Entrust Subject with Something -
Many people had entrusted the company with money they intended to use in retirement.
Be entrusted with something/somebody - I was entrusted with the task of looking after the money.

Entrust Something to Subject -
He entrusted the arrangement of a mortgage to a local firm of financial advisers.
Government has been entrusted with elected politicians.

Entrust Subject to do Something -
We entrust a board of Edinburgh's leading businessmen to run the affairs of the organization.
-------------------

• Entrusted with something - কোনো কিছুতে আস্থা স্থাপন করা,
• Entrusted to someone কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিশ্বাস করা।
- এখানে politicians যেহেতু person সেহেতু Entrusted to হবে।

Source: Cambridge Dictionary

৩৮.
Choose the pair of words that expresses a relationship similar to that of given pair - Words : Writer
  1. laws : policeman
  2. butter : baker
  3. chalk : black board
  4. joy : emotion
সঠিক উত্তর:
butter : baker
উত্তর
সঠিক উত্তর:
butter : baker
ব্যাখ্যা
একজন Writer (লেখক) এর কাজের মূল ভিত্তি হচ্ছে Words (শব্দ), অর্থাৎ লেখক শব্দ নিয়ে কাজ করেন।
অপরদিকে Baker (রুটি প্রস্তুতকারক) কাজ করে butter (মাখন) নিয়ে।
৩৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Buracrat
  2. খ) Bureaucret
  3. গ) Bureaucrat
  4. ঘ) Bureaucrate
সঠিক উত্তর:
গ) Bureaucrat
উত্তর
সঠিক উত্তর:
গ) Bureaucrat
ব্যাখ্যা
Bureaucrat - an official in a government department, in particular one perceived as being concerned with procedural correctness at the expense of people's needs.
Source: Oxford
৪০.
Which of the following sentences is correct?
  1. ক) That shirt which he bought is blue in colour
  2. খ) The shirt that he bought is blue in colour
  3. গ) Which shirt he bought is blue in colour
  4. ঘ) The shirt which he bought is blue in colour
অনির্ধারিত
ব্যাখ্যা
Relative pronoun হিসেবে that এবং which দুটোই ব্যবহার করা যায়। তাই অপশন খ ও ঘ দুটোই সঠিক।
৪১.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, 3x + 2x = 90
⇒ 5x = 90
⇒ x = 18
৪২.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা
বড় সংখ্যাটি, (১৯৯ + ১) / ২ = ১০০
৪৩.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ………… পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১০১
  2. খ) ১০২
  3. গ) ৭৫
  4. ঘ) ৫৯
সঠিক উত্তর:
ক) ১০১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০১
ব্যাখ্যা
ধারা = ৮, ১১, ১৭, ২৯, ৫৩
অন্তর = ৩, ৬, ১২, ২৪, ৪৮
পরবর্তী সংখ্যাটি = ৫৩ + ৪৮ = ১০১
৪৪.
a + b = 5 এবং a - b = 3 হলে, ab এর মান কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
a + b = 5 এবং a - b = 3 যোগ করে পাই,
2a = 8
⇒ a = 4
∴ b = 1
∴ ab = 4
৪৫.
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে
  1. ক) সামান্তরিক
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
খ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
খ) রম্বস
ব্যাখ্যা
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত।
আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৪৬.
২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) প্রবৃদ্ধকোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
১৮০° থেকে বড় এবং ৩৬০° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।
∴ ২৫৩° কোণ প্রবৃদ্ধ কোণ।
৪৭.
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৭%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা
সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়) = (১৮০ × ১০০) / (৬০০ × ৬) = ৫
৪৮.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৮ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ বছর
ব্যাখ্যা
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর হলে উভয়ের বয়সের সমষ্টি ৪৫ × ২ = ৯০ বছর
এবং পিতা, মাতা ও পুত্র তিনজনের বয়সের সমষ্টি ৩৬ × ৩ = ১০৮ বছর
∴ পুত্রের বয়স ১০৮ - ৯০ = ১৮ বছর।
৪৯.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. ক) ২০,০০০
  2. খ) ২২,৫০০
  3. গ) ২৫,০০০
  4. ঘ) ৩০,০০০
সঠিক উত্তর:
গ) ২৫,০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫,০০০
ব্যাখ্যা
শর্তমতে, ৫ক - ৩ক = ১০০০০
⇒ ২ক = ১০০০০
⇒ ক = ৫০০০
∴ ৫ক = ২৫০০০
৫০.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ২৫ দিনে
  2. খ) ৩০ দিনে
  3. গ) ৩৫ দিনে
  4. ঘ) ৪০ দিনে
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
ব্যাখ্যা

খ কাজ করতে পারে = (১২ × ২০) / (২০ - ১২) দিনে
= (১২ × ২০) / ৮ দিনে
= ৩০ দিনে

৫১.
কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১১%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%

৫২.
দুইটি সংখ্যার অনুপাত ৩ঃ৪ এবং তাদের ল. সা. গু ১৮০। সংখ্যা দুটি কী কী?
  1. ক) ৭০, ৬০
  2. খ) ৬০, ৫০
  3. গ) ৫০, ৪০
  4. ঘ) ৪৫, ৬০
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৬০
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুটি ৩ক এবং ৪ক
শর্তমতে, ১২ক = ১৮০
⇒ ক = ১৫
∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০।
৫৩.
একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৭.৫০ টাকা
  4. ঘ) ১৮ টাকা
সঠিক উত্তর:
খ) ২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টাকা
ব্যাখ্যা
১২৫ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৫) / ১২৫ = ২০ টাকা।
৫৪.
অনুপাত কী?
  1. ক) একটি পূর্ণ সংখ্যা
  2. খ) একটি মৌলিক সংখ্যা
  3. গ) একটি ভগ্নাংশ
  4. ঘ) একটি জোড় সংখ্যা
সঠিক উত্তর:
গ) একটি ভগ্নাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি ভগ্নাংশ
ব্যাখ্যা
অনুপাত সবসময় ভগ্নাংশকেই নির্দেশ করে।
৫৫.
১৬.৫ এর ১.৩% কত?
  1. ক) ২.১৪৫
  2. খ) ২১.৪৫
  3. গ) ০.০২১৪৫
  4. ঘ) ০.২১৪৫
সঠিক উত্তর:
ঘ) ০.২১৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.২১৪৫
ব্যাখ্যা
১৬.৫ এর ১.৩% = ০.২১৪৫।
৫৬.
(০.৪ × ০.০৫ × ০.০২) / ০.০১ = ?
  1. ক) ০.৪
  2. খ) ০.০৪
  3. গ) ০.০০৪
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ০.০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৪
ব্যাখ্যা
(০.৪ × ০.০৫ × ০.০২) / ০.০১ = ০.০৪।
৫৭.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ক) ৩১৪৭
  2. খ) ২২৮৭
  3. গ) ২৯৮৭
  4. ঘ) ২১৮৭
সঠিক উত্তর:
ঘ) ২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১৮৭
ব্যাখ্যা
০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩। এই দুইটি সংখ্যার অন্তর (৩২১০-১০২৩) = ২১৮৭।
৫৮.
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
  1. ক) সোমবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) বুধবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
লিপ ইয়ার বাদে অন্য সাধারণ বছর গুলোতে বছরের ১ম দিন ও শেষ দিন একই বার হয়। ২০০৯ সাল লিপ ইয়ার নয় তাই ২০০৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিন বৃহস্পতিবার হলে, একই বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ বৃহস্পতিবার ছিল।
৫৯.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) ৯৬ মিটার
  2. খ) ২৫৬ মিটার
  3. গ) ১২৮ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
সঠিক উত্তর:
ক) ৯৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬ মিটার
ব্যাখ্যা

মনে করি, বিস্তার ক মিটার ও দৈর্ঘ্য ২ক মিটার
প্রশ্নমতে, ২ক = ৫১২
⇒ ক = ২৫৬
⇒ ক = ১৬ 
∴ বিস্তার ১৬ মিটার এবং দৈর্ঘ্য ২×১৬ = ৩২মিটার
∴ পরিসীমা = ২(৩২+১৬) = ৯৬ মিটার।

৬০.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ১১/১৪
  2. খ) ৫/৬
  3. গ) ১২/১৫
  4. ঘ) ১৭/২১
সঠিক উত্তর:
ক) ১১/১৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১/১৪
ব্যাখ্যা

১১/১৪ = ০.৭৮৫৭
৫/৬ = ০.৮৩৩৩৩
১২/১৫ = ০.৮
১৭/২১ = ০.৮০৯৫
সুতরাং ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে ১১/১৪

৬১.
ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি?
  1. ক) বর্ধমান হাউস
  2. খ) লালবাগ
  3. গ) আহসান মঞ্জিল
  4. ঘ) বড় কাটারা
সঠিক উত্তর:
খ) লালবাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) লালবাগ
ব্যাখ্যা
বর্ধমান হাউজ এবং আহসান মঞ্জিল ঔপনিবেশিক আমলের। লালবাগ কেল্লা মুঘল আমলে নির্মিত হয়। বড় কাটারা নির্মিত হয় একাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে।
উৎসঃ বাংলাপিডিয়া, প্রথম আলো।
৬২.
কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) রাশিয়া
  2. খ) ব্রিটেন
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
ব্যাখ্যা
BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর আদ্যক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত। ২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও'নিল প্রথম ধারনা দেন। ২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিলো BRIC. ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS. সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়। ব্রিকস এর মূলমন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
উৎসঃ BRICS Website
৬৩.
BARD বলতে কী বুঝায়?
  1. ক) Better Association for Rural Development
  2. খ) Bangladesh Association for Rural Development
  3. গ) Bangladesh Advancement for Rural Development
  4. ঘ) Bangladesh Academy for Rural Development
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Academy for Rural Development
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Academy for Rural Development
ব্যাখ্যা

BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে যা ১৯৫৯ সালের ২৭ মে প্রতিষ্ঠিত হয়।
বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।
উৎসঃ বার্ড ওয়েবসাইট

৬৪.
ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?
  1. ক) ১১১টি
  2. খ) ৫১টি
  3. গ) ১৩০টি
  4. ঘ) ১৬২টি
সঠিক উত্তর:
ঘ) ১৬২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬২টি
ব্যাখ্যা
ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা ছিলো ১৬২ টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়। এর ফলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সাথে এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সাথে যুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি
৬৫.
নিচের কোনটি Operating system নয়?
  1. ক) MS word
  2. খ) Windows 98
  3. গ) DOS
  4. ঘ) LINUX
সঠিক উত্তর:
ক) MS word
উত্তর
সঠিক উত্তর:
ক) MS word
ব্যাখ্যা
MS WORD ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার। Windows, লিনাক্স, ইউনিক্স, মাইক্রোসফট উইন্ডোজ, জেনিক্স, সিম্বিয়ান, এন্ড্রয়েড, ওএস/২, মেক ওএস, মাইক্রোসফট ডস, পিসি ডস ইত্যাদি অপারেটিং সিস্টেম।
উৎসঃ Microsoft এবং মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি
৬৬.
গ্রিনিচ কোথায় অবস্থিত?
  1. ক) এডিনবরা
  2. খ) লিডস
  3. গ) বার্মিংহাম
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত। এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে। বাংলাদেশের সময় গ্রিনিচ সময়ের চেয়ে ছয়ঘন্টা এগিয়ে থাকে।
Source: Greenwich Mean Time website
৬৭.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২১
  2. খ) ১৯২৫
  3. গ) ১৯২৯
  4. ঘ) ১৯৩৩
সঠিক উত্তর:
ক) ১৯২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯২১
ব্যাখ্যা
১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন ও স্যাডলার কমিশন গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৮.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) কামরুল হাসান
  3. গ) হাশেম খান
  4. ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৬৯.
পিথাগোরাসের জন্ম কোথায়?
  1. ক) ফ্রান্সে
  2. খ) ব্রিটেনে
  3. গ) ইরাক
  4. ঘ) গ্রিসে
সঠিক উত্তর:
ঘ) গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিসে
ব্যাখ্যা
বিখ্যাত দার্শনিক ও অঙ্কশাস্ত্রবিদ পিথাগোরাস খ্রিস্টপূর্ব ৫৭০ অব্দে পূর্ব এজিয়ান সাগরে গ্রিক দ্বীপ সামোসে জন্মগ্রহণ করেন। বর্তমান গ্রিস রাষ্ট্রেই তাঁর জন্ম হয়েছিল। তাঁর পিতার নাম ছিল চেসারচাস।
উৎসঃ ব্রিটানিকা
৭০.
ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
  1. ক) ম্যাকমোহন লাইন
  2. খ) ডুরাল্ড লাইন
  3. গ) রেডলাইন
  4. ঘ) রেডক্লিফ
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা
এই ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চিনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চিন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে। এই লাইনের নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে, যিনি ব্রিটিশ ভারত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন এবং সিমলা আলোচনার প্রধান আলোচক।
উৎসঃ ব্রিটানিকা
৭১.
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কী?
  1. ক) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
  2. খ) আলোর বিচ্ছুরণ
  3. গ) অপবর্তন
  4. ঘ) দৃষ্টিবিভ্রম
সঠিক উত্তর:
ক) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
ব্যাখ্যা
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে। দিগন্তের কাছে তা অধিক পরিমাণে বেঁকে যায় বলেই চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়।
Source: scientificamerican.com
৭২.
কোনো ই-মেইল-এ CC এর অর্থ কী?
  1. ক) Close Circuit
  2. খ) Carbon Copy
  3. গ) Close Contact
  4. ঘ) Contact Center
সঠিক উত্তর:
খ) Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
খ) Carbon Copy
ব্যাখ্যা
Cc এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায়। এখানে ই-মেইল ঠিকানাগুলো পরপর কমা দিয়ে টাইপ করতে হয়। Cc দিয়ে Carbon Copy বুঝায়।
৭৩.
মো. জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?
  1. ক) ১৯তম
  2. খ) ২০তম
  3. গ) ১৬তম
  4. ঘ) ১৮তম
সঠিক উত্তর:
ক) ১৯তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯তম
ব্যাখ্যা
জিল্লুর রহমান বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি। ২০ মার্চ ২০১৩ তারিখে রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৩ তারিখে বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
জনাব আবদুল হামিদ ০৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৮ তারিখে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উৎসঃ রাষ্ট্রপতির কার্যালয়
৭৪.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ২০০০
সঠিক উত্তর:
গ) ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৯
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর ফলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট
৭৫.
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) মৃত্যুক্ষুধা
  2. খ) ব্যথার দান
  3. গ) কুহেলিকা
  4. ঘ) বাঁধনহারা
সঠিক উত্তর:
ঘ) বাঁধনহারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঁধনহারা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ - ব্যথার দান এবং এটি একটি গল্পগ্রন্থ। গ্রন্থটি ১৯২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।
এছাড়া অন্যান্য প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম-
প্রথম কাব্যগ্রন্থ - অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)
প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী (অক্টোবর, ১৯২২)
প্রথম উপন্যাস - বাঁধনহারা (১৯২৭) ও
প্রথম নাটক - ঝিলিমিলি (১৯৩০)।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই

৭৬.
নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
  1. ক) নাসের হুসেইন
  2. খ) এলান বর্ডার
  3. গ) রিচার্ড হ্যাডলী
  4. ঘ) গ্যারি কারেস্টেন
সঠিক উত্তর:
ক) নাসের হুসেইন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাসের হুসেইন
ব্যাখ্যা
নাসের হুসেইন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। এলান বোর্ডার অস্ট্রেলিয়ার, রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের এবং গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।
৭৭.
ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এটি ১৯০৪ সালে গঠিত হয়।
বর্তমানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
উৎসঃ ফিফা ওয়েবসাইট
৭৮.
GIS এর অর্থ কী?
  1. ক) Geographic Information Service
  2. খ) Geographic Information System
  3. গ) Global Information Service
  4. ঘ) Global Information System
সঠিক উত্তর:
খ) Geographic Information System
উত্তর
সঠিক উত্তর:
খ) Geographic Information System
ব্যাখ্যা
GIS হচ্ছে এমন এক ব্যবস্থা যা ভৌগোলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্নভাবে তা উপস্থাপন করার কাজ করে থাকে। রোজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৩ সালে Geographic Information System ডেভেলপ করা শুরু করেন। এইজন্য রোজার টমলিনসনকে GIS ব্যবস্থার জনক বলা হয়।
উৎসঃ ব্রিটানিকা
৭৯.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
  1. ক) ৭ মার্চ ১৯৭১
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা

স্বাধীনতার ঘোষণাপত্র:
- স্বাধীনতার ঘোষণাপত্র বলতে মুজিবনগর সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে বোঝানো হয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- ১৭ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- ঘোষণার মাধ্যমে নবগঠিত আইন পরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘোষণা করে।
- ঘোষণায় ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
- ঘোষণাপত্রে ২৬ মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা কার্যকর বলে ঘোষণা করা হয়।
- এ ঘোষণাবলে প্রবাসী মুজিবনগর সরকার বৈধ বলে বিবেচিত হয়।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।

উল্লেখ্য,
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষনা সংযুক্ত করা হয়।
- ৭ম তফসিলে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

৮০.
চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-
  1. ক) সেরিব্রাম
  2. খ) সেরিবেলাম
  3. গ) মেডুলা
  4. ঘ) স্পাইনাল কর্ড
সঠিক উত্তর:
ক) সেরিব্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সেরিব্রাম
ব্যাখ্যা
মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান ও বাম খন্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুইখন্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত।
স্নায়ুকোষগুলো গুরুমস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে।
দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা-চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরুমস্তিষ্কে বা সেরিব্রামে অবস্থিত।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম - ১০ম শ্রেণি এবং বিজ্ঞান ৮ম শ্রেণি।