পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ১৯ সাধারণ জ্ঞান: পরীক্ষা - ৫ টপিক: জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘ সনদের ধারা কতটি?
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ১১০টি
  4. ১১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।
– তবে সনদটি কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
– মোট ৫১টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন সম্মেলনে জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া হয়?
  1. ডাম্বারটন সম্মেলনে
  2. ইয়াল্টা সম্মেলনে
  3. লন্ডন সম্মেলনে
  4. তেহরান সম্মেলনে
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতিসংঘের বর্তমান সদস্য কত? [নভেম্বর, ২০২৪]
  1. ১৮৬টি
  2. ১৮৯টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
– সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
– প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
– বর্তমান সদস্য: ১৯৩টি। [নভেম্বর, ২০২৪]
– প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
– জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নিয়োগ লাভ করেন?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
– জাতিসংঘের মহাসচিব প্রধান প্রশাসনিক অফিসার।
– সচিবালয় পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে ন্যাস্ত।
– তাঁকে ঘিরে জাতিসংঘের কর্মকান্ড আবর্তিত হয়।
– নিরাপত্তা পরিষদ তাঁর নিয়োগ চূড়ান্ত করে ও সাধারণ পরিষদের মাধ্যমে তিনি নিয়োগপ্রাপ্ত হন।
সাধারণত পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৫টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
– নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
– স্থায়ী পদের অধিকারী চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন।
অস্থায়ী সদস্য ১০টি।
– অস্থায়ী সদস্যদের কোটাভিত্তিতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ল্যাটিন আমেরিকা, পূর্ব-ইউরোপ, এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয়।
– অস্থায়ী সদস্যপদের মেয়াদ দুই বছর।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উৎস: UNSC Website
.
CEDAW সনদের ধারা কতটি?
  1. ১৮টি
  2. ২০টি
  3. ২৮টি
  4. ৩০টি
ব্যাখ্যা
CEDAW:
– পূর্ণরূপ Convention on the Elimination of All Forms of Discrimination against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ।
– স্বাক্ষরিত হয়: ১৯৭৯ সালে।
– কার্যকর হয়: ১৯৮১ সালে।
– সনদের ধারা ৩০টি।

উৎস: UN Women
.
বিশ্ব ডাক ইউনিয়ন এর সংক্ষিপ্তরূপ কোনটি?
  1. WPU
  2. IPU
  3. ITU
  4. UPU
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
– UPU এর পূর্ণরূপ Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন।
– ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’।
– ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস।
– ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
– বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (UPU) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) এর সদস্য পদ লাভ করে।

উৎস: i) সময় নিউজ
ii) UPU ওয়েবসাইট।