পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Parts of Speech: The Adjective, The Adverb, The Preposition, The Conjunction.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
He behaved with us ____ we had been his servants.
  1. ক) so that
  2. খ) as if
  3. গ) if
  4. ঘ) that
ব্যাখ্যা
as if = যেন মনে হয়
Past Indefinite+ as if + Past Perfect –
বাক্যের অর্থ- সে আমাদের সাথে এমনভাবে ব্যবহার করেছিল যেন মনে হচ্ছিল আমরা তার চাকর।
.
_____ I missed the train?
  1. ক) If
  2. খ) As if
  3. গ) What if
  4. ঘ) Why
ব্যাখ্যা
what if = কী হবে যদি/ কী হত যদি
যেহেতু বাক্যটি প্রশ্নবোধক, তাই ক ও খ ভুল। আর ঘ ভুল, কারণ প্রশ্নবোধক বাক্যে Auxiliary Verb- Subject এর আগে বসে।
What if এর পর Assertive Sentence এর Structure এ বাক্য বসে, তবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এর কারণ হচ্ছে- What if মূলত ছিল- What will be if / What would be if.
.
I would help you _____ you kept your promise.
  1. ক) unless
  2. খ) so that
  3. গ) provided
  4. ঘ) lest
ব্যাখ্যা
unless = যদি না, so that =যাতে, provided= যদি, lest = যাতে না। Context অনুযায়ী গ শুদ্ধ। বাক্যে অর্থ- আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি তোমার কথা রাখতে।
.
When verb+ing acts as an adjective, it is called ____.
  1. ক) gerund
  2. খ) verb adjective
  3. গ) participle
  4. ঘ) complex adjective
ব্যাখ্যা
v+ing যখন adjective হিসাবে কাজ করে তখন তাকে participle বলে।
.
I will go for a walk because the walking man is calling me. (Parts of speech)
  1. ক) adjective, adjective
  2. খ) noun, noun
  3. গ) noun, adjective
  4. ঘ) verb, adjective
ব্যাখ্যা
- article এর পরের word টি noun.
Walking দ্বারা man কে modify করা হয়েছে। তাই এটি adjective.
সুতরাং, বাক্যে walk একটি noun এবং walking একটি adjective.
.
To be a well-educated person, you have to read newspapers and magazines _____ text books.
  1. ক) beside
  2. খ) besides
  3. গ) without
  4. ঘ) into
ব্যাখ্যা
beside- পাশে, besides-ছাড়াও, without =ছাড়া, into- মধ্যে (গতির সাথে)
besides – ছাড়াও, এখানে প্রসঙ্গ অনুযায়ী যথাযথ হবে।
একজন ভালো শিক্ষিত ব্যক্তি হতে হলে, তোমাকে পাঠ্যবই ছাড়াও পেপার ও ম্যাগাজিন পড়তে হবে।
.
SAARC is a treaty _____ eight countries.
  1. ক) between
  2. খ) among
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা

Between and Among এই দুইটার ক্ষেত্রে সাধারণ নিয়ম হলঃ
“Among may apply to any number; between applies to two only.”
—Frank Vizetelly, A Desk-Book of Errors in English, 1906, p. 14
আরেকভাবে বললে,
Use between when referring to one-to-one relationships.
Use among when referring to indistinct or nonspecific relationships.
এখানে যদিও দুইয়ের অধিক পক্ষের চুক্তির কথা বলে আছে, কিন্তু, পক্ষগুলো Distinct and Separated.
তাই, এক্ষেত্রে Among না হয়ে Between হয়েছে।

.
I have been working _____ 3 hours.
  1. ক) since
  2. খ) during
  3. গ) for
  4. ঘ) from
ব্যাখ্যা
Period of time (কত সময় ধরে) বুঝাতে for বসে। আর Point of time (কোন সময় থেকে শুরু) বুঝাতে since বসে।
.
I believe he is right, _____ his advice seems strange.
  1. ক) as
  2. খ) since
  3. গ) yet
  4. ঘ) for
ব্যাখ্যা
yet = তবুও
বাক্যের অর্থ: সে সঠিক, এটা আমি বিশ্বাস করি; তবুও তার উপদেশটা আশ্চর্যজনক লাগছে।
১০.
He is good enough to perform the task. Here “enough” is-
  1. ক) Adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) none of above
ব্যাখ্যা
good (adjective) কে Modify করার কারণে enough এখানে adverb.
১১.
14. Each teacher has an important role in a student's life. Here “each” is-
  1. ক) reciprocal pronoun
  2. খ) reciprocal adjective
  3. গ) distributive pronoun
  4. ঘ) distributive adjective
ব্যাখ্যা
noun কে Modify করলে each, every ইত্যাদি distributive adjective হিসেবে গণ্য হয়।
১২.
Some, several, many, few– these words are
  1. ক) distributive adjective
  2. খ) demonstrative adjective
  3. গ) interrogative adjective
  4. ঘ) indefinite adjective
ব্যাখ্যা
noun এর সংখ্যা অনির্দিষ্ট করে বুঝানোর কারণে some, several, few ইত্যাদিকে indefinite adjective বলে।
১৩.
What are the questions that adverbs can answer?
  1. ক) why / when / where / which
  2. খ) when / where / how / why
  3. গ) why / who / whose / when
  4. ঘ) whom / what / which / whose
ব্যাখ্যা
কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তর যা আসে তা adverb হয়ে থাকে।
১৪.
Adverb can modify –
  1. ক) all parts of speech
  2. খ) noun and adjective
  3. গ) all parts of speech except noun and pronoun
  4. ঘ) verb and adjective
ব্যাখ্যা
adverb- noun ও pronoun ছাড়া অন্য যে কোন parts of speech কে modify করতে পারে।
১৫.
He performed ____ in the competition.
  1. ক) good
  2. খ) badly
  3. গ) bad
  4. ঘ) hardly
ব্যাখ্যা
did একটি verb। verb কে modify করার জন্য প্রয়োজন adverb। bad, good - adjective. Hardly adverb হলেও বাক্যের অর্থের সাথে মিল নেই।
বাক্যের অর্থ - সে প্রতিযোগিতায় খারাপ করেছে।
১৬.
I will stand before him. Here “before” is-
  1. ক) preposition
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) a + b
ব্যাখ্যা
before অনেক সময় conjunction হিসাবে ব্যবহৃত হয়। যদি দুটি sentence বা clause এর মধ্যে সংযোগ ঘটায় তাহলে conjunction হয়।
আর যদি কোন Noun/ Pronoun এর পূ্র্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে, তখন তাকে Preposition বলে। এখানে এটি You- Pronoun এর পূর্বে বসে you কে বাক্যের অন্যান্য অংশের সাথ সম্পর্ক তৈরি করে দিচ্ছে, তাই এখানে এটি Preposition.
১৭.
He did not attend the function, for he was ill. Here, for is
  1. ক) preposition
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) adjective
ব্যাখ্যা
এখানে for দুটি clause এর মাঝে সংযোগ সৃষ্টি করেছে। এজন্য for এখানে conjunction.
সাধারণত for- Conjunction হলে এর অর্থ হয়- কারণ। আর Preposition হলে এর অর্থ হয়- জন্য, কারণে।
১৮.
____ all the teachers, Dr. Tanvir is the best.
  1. ক) Among
  2. খ) Between
  3. গ) Of
  4. ঘ) In
ব্যাখ্যা
superlative ও comparative এর ক্ষেত্রে plural noun এর পূর্বে of ব্যবহৃত হয়।
১৯.
It is _____ expensive to buy.
  1. ক) very much
  2. খ) too
  3. গ) many
  4. ঘ) too much
ব্যাখ্যা

‘too much’ Comparative Degree বা Uncountable Noun এর আগে বসে। যেমন-
Comparative Degree এর ক্ষেত্রেঃ
This is too much more expensive, I can't buy it (negative idea).
Uncountable Noun এর ক্ষেত্রেঃ
He drank too much wine.
তবে Positive Degree এর আগে too much বসে না। Positive Degree এর আগে শুধু too বসে Negative Sense প্রকাশ করার জন্য। যেমন প্রশ্নে প্রদত্ত বাক্য।