পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-03 Topics: The Neo-classical Age, Part 1: The Restoration period: Important Writers: John Milton, Samuel Butler, John Bunyan, John Dryden, William Congreve & The Neo-classical Age, Part 2: Augustan period and the age of sensibility Important Writers: Daniel Defoe, Jonathan Swift, Alexander Pope, Henry Fielding, Dr. Samuel Johnson, Edmund Burke. Thomas Gray [Live Class: 05 & 06]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Daniel Defoe was famous as a -
  1. poet
  2. novelist
  3. playwright
  4. philosopher
সঠিক উত্তর:
novelist
উত্তর
সঠিক উত্তর:
novelist
ব্যাখ্যা

Daniel Defoe was famous as a novelist.

• Daniel Defoe (1660–1731):

- Daniel Defoe একাধারে একজন ব্রিটিশ ঔপন্যাসিক, সাংবাদিক, ব্যবসায়ী, অর্থনৈতিক চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক।
- তিনি আধুনিক ইংরেজি উপন্যাসের পথিকৃৎ হিসেবে পরিচিত।
- Robinson Crusoe (1719) Daniel Defoe-এর বিখ্যাত উপন্যাস, যা সমুদ্রযাত্রীদের অভিজ্ঞতা ও নির্জন দ্বীপে বসবাসের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে।
- তার রচনাশৈলী সহজ, প্রাণবন্ত, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করে।

• Notable work:
- Robinson Crusoe (novel),
- Journal of the Plague Year (journal),
- Roxana (novel),
- Moll Flanders (novel).

Source: Britannica.

.
What type of poem is "An Essay on Criticism"?
  1. Lyric poem
  2. Didactic poem
  3. Epic
  4. Satirical
সঠিক উত্তর:
Didactic poem
উত্তর
সঠিক উত্তর:
Didactic poem
ব্যাখ্যা

The correct answer is - খ) Didactic
- একটি Didactic কবিতা হলো এমন সাহিত্যিক রূপ যা মূলত পাঠ ও জ্ঞান প্রদান করতে তৈরি করা হয়।
- Didactic কবিতার প্রধান লক্ষ্য হলো পাঠ ও তথ্য প্রদান করা।

• An Essay on Criticism:
- "An Essay on Criticism" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে অন্যান্য লেখকদের ধারাও বিদ্যমান।

• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলা হয়।
- Pope-এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, ইত্যাদি।

• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

Source: Britannica.

.
Which is the main character of the play All for Love?
  1. Hamlet
  2. Cleopatra
  3. Macbeth
  4. Friday
সঠিক উত্তর:
Cleopatra
উত্তর
সঠিক উত্তর:
Cleopatra
ব্যাখ্যা

The correct answer is - খ) Cleopatra

• All for Love:
- জন ড্রাইডেনের কাব্যিক ভাষা, যেখানে আবেগ ও যুক্তির মিশ্রণ রয়েছে।
- এটিকে তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ প্রায়-ট্র্যাজিক নাটকে পরিণত করেছে।
- নাটকটি দেখায় যে আবেগের বশে সঠিক পথ হারালে পরিণাম ভয়ানক হতে পারে।

• Summary
- নাটকটি নায়ক Mark Antony এর নৈতিক দ্বন্দ্ব এবং Cleopatraর প্রতি তার অবৈধ আবেগ নিয়ে আবর্তিত হয়েছে।
- Dryden নাটকের মাধ্যমে একটি নৈতিক বার্তা দিতে চেয়েছেন, যেখানে সম্মান এবং ভালোবাসার মধ্যে Antony ভালোবাসাকে বেছে নেওয়ায় তার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।
- ড্রাইডেনের কাব্যিক দক্ষতা নাটকটিকে আবেগঘন করে তুলেছে, যা জটিল মানবিক অনুভূতি প্রকাশ করে এবং এর কৃত্রিমতা হ্রাস করে।
- অল ফর লাভ ড্রাইডেনের নিওক্লাসিক্যাল যুগের একটি গুরুত্বপূর্ণ কাজ, যা পরিস্থিতির স্বাভাবিক বিকাশের উপর ভিত্তি করে নির্মিত।

• Main Characters of All for Love:

- Mark Antony,
- Cleopatra,
- Ventidius,
- Octavia,
- Alexas,
- Serapion.

• John Dryden (1631–1700):
- ইংরেজ কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক।
- তাঁর প্রভাব এতটাই বিশাল ছিল যে এই সময়টিকে বলা হয় "Age of Dryden"।
- তিনি ‘Poet Laureate’ উপাধি প্রাপ্ত প্রথম ইংরেজি কবি (1668)।

• Notable works:
- All for Love (play),
- Annus Mirabilis (poem),
- Absalom and Achitophel (poetry),
- Aureng-Zebe (play),
- Marriage A-la-Mode (play),
- Mac Flecknoe (poem),
- The Medall (satire),
- Of Dramatick Poesie: An Essay.

​Other options
​ক) Hamlet - Main character of Shakespeare’s tragedy Hamlet.
গ) Macbeth - Main character of Shakespeare’s tragedy Macbeth.
ঘ) Friday - A character of Daniel Defoe's Robinson Crusoe.

Source: Britannica.

.
Tom Jones was written by - 
  1. Daniel Defoe
  2. Thomas Gray
  3. John Milton
  4. Henry Fielding
সঠিক উত্তর:
Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
Henry Fielding
ব্যাখ্যা

Tom Jones was written by Henry Fielding.

• Tom Jones:

- ‘Tom Jones’ লেখা হয়েছে Henry Fielding দ্বারা।
- এটি 1749 সালে প্রকাশিত হয়।
- এটি একটি comic novel যা রোমান্স প্লটের উপর লেখা।
- Tom Jones একটি picaresque novel-এর অন্যতম উদাহরণ।

• Characters:
- Tom Jones,
- Sophia Western,
- Squire Allworthy,
- Blifil,
- Jenny Jones (Bridget),
- Mr. Western,
- Mrs. Western,
- Partridge,
- Honour, ইত্যাদি।

• Henry Fielding (1707–1754):
- Henry Fielding একজন The Age of Sensibility-এর ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার।
- Samuel Richardson-এর সঙ্গে মিলে তাঁকে ইংরেজ উপন্যাস সাহিত্যের অন্যতম প্রবর্তক হিসেবে ধরা হয়।
- তাকে আধুনিক উপন্যাসের প্রবর্তক হিসেবে গন্য করা হয়।
- তিনি Picaresque Novel-এর জন্য বিখ্যাত।

• ​Famous plays:
- The Tragedy of Tragedies,
- Rape Upon Rape,
- The Temple Beau,
- The Modern Husband, etc.

• ​Famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews.

Source: 1. Britannica, 
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
Thomas Gray is popularly known as –
  1. A Metaphysical poet
  2. A Graveyard poet
  3. A Cavalier poet
  4. A Romantic poet
সঠিক উত্তর:
A Graveyard poet
উত্তর
সঠিক উত্তর:
A Graveyard poet
ব্যাখ্যা

Thomas Gray is popularly known as a Graveyard poet.
- Graveyard Poetry হলো ১৮শ শতকের ব্রিটিশ কাব্যের একটি ধারা, যা মূলত মৃত্যু ও শোককে কেন্দ্র করে রচিত।
- Thomas Gray এর কবিতা “An Elegy Written in a Country Churchyard” এই Graveyard Poetry–র ধ্যানমূলক (meditative) ও দার্শনিক (philosophical) প্রবণতার উৎকৃষ্ট উদাহরণ।
- কবিতাটিতে শোক ও বেদনার অনুভূতি প্রকাশ করা হয়েছে এবং মৃত্যুর ভয়ঙ্কর শারীরিক বাস্তবতাকে (horror of death’s physical manifestations) গভীরভাবে তুলে ধরা হয়েছে

• Thomas Gray (1716 - 1771):
- তিনি The Age of Sensibility-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
- Thomas Gray ছিলেন একজন ইংরেজ কবি, পণ্ডিত ও অধ্যাপক, যিনি তাঁর আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য সর্বাধিক পরিচিত।
- তিনি Graveyard poet নামে খ্যাত।
- তাঁর লেখা An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ elegy।

• Notable Works:
- An Elegy Written in a Country Churchyard (poem),
- Ode on a Distant Prospect of Eton College (poem), 
- The Bard (poem),  
- The Progress of Poesy (poem).

​​Source: Britannica. 

.
Samuel Johnson is considered a/an–
  1. short story writer
  2. poet
  3. lexicographer
  4. playwright
সঠিক উত্তর:
lexicographer
উত্তর
সঠিক উত্তর:
lexicographer
ব্যাখ্যা

​Samuel Johnson is considered - গ) lexicographer.

​​• Samuel Johnson (1709 - 1784):
- ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও সমালোচক; প্রায়শই Dr. Johnson নামে পরিচিত।
- তিনি ছিলেন কবি, নাট্যকার, প্রবন্ধকার, নীতিবাদী, সমালোচক, জীবনীকার, সম্পাদক ও অভিধানপ্রণেতা।
- বিশ্বখ্যাত অভিধান A Dictionary of the English Language (১৭৫৫) তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি।
- Samuel Johnson-এর বিশেষ বন্ধু ছিলেন জেমস বস্কেল (James Boswell), যিনি তাঁর বিখ্যাত জীবনী Life of Samuel Johnson রচনা করেন।
- সাহিত্য সমালোচনা ও জীবনী লেখায় তিনি গভীর প্রভাব ফেলেছেন; ২০শ শতকের সাহিত্যতত্ত্বেও তাঁর চিন্তার প্রতিফলন দেখা যায়।

​• Notable Works:
- Life of Mr. Richard Savage (book),
- The Vanity of Human Wishes (poem),
- The History of Rasselas, Prince of Abissinia (tale),
- The Rambler (a series of essays),
- The Idler (essays),
- Lives of the Most Eminent English Poets (book).

Source:
​1. Britannica
2. ​An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
Who wrote Robinson Crusoe?
  1. Samuel Butler
  2. Daniel Defoe
  3. William Congreve
  4. John Bunyan
সঠিক উত্তর:
Daniel Defoe
উত্তর
সঠিক উত্তর:
Daniel Defoe
ব্যাখ্যা

Daniel Defoe is the author of Robinson Crusoe.

• Robinson Crusoe:

- Daniel Defoe রচিত Robinson Crusoe 1719 সালে প্রকাশিত হয়।
- এটি ইংরেজি সাহিত্যের প্রথম বাস্তবধর্মী উপন্যাস এবং এডভেঞ্চার সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
- এর কেন্দ্রীয় চরিত্র: Robinson Crusoe।

• Summary:
- উপন্যাসের প্রধান চরিত্র Robinson Crusoe একজন নাবিক, যে পরিবারের উপদেশ উপেক্ষা করে স্বাচ্ছন্দ্যময় মধ্যবিত্ত জীবনের ঘর ছেড়ে সমুদ্রে যাত্রা করে।
- প্রথম যাত্রায় ঝড়ে পড়েও সাহস না হারিয়ে Crusoe গিনি ভ্রমণে সফল নাবিক ও ব্যবসায়ী হয়।
- আফ্রিকায় যাওয়ার পথে জলদস্যুরা তাকে ধরে দাসে পরিণত করে। সেখান থেকে পালিয়ে ব্রাজিলে একটি বাগান তৈরি করে এবং ধনী হয়।
- পরবর্তী জাহাজডুবির ফলে সে একটি নির্জন দ্বীপে ভেসে আসে এবং জাহাজ থেকে দরকারি জিনিসপত্র এনে বেঁচে থাকার ব্যবস্থা করে।
- সে Friday নামক এক বন্দিকে বাঁচায় এবং Friday তার বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে।
- প্রায় ৩০ বছর পর তারা দ্বীপ ছেড়ে ইংল্যান্ডে ফিরে যায়।
- কিছুদিন পর Crusoe আবার দ্বীপে ফিরে গিয়ে দেখে, দ্বীপটি স্প্যানিশদের দখলে চলে গেছে।
- Robinson Crusoe উপন্যাসে প্রকৃতির বিরুদ্ধে মানুষের সংগ্রাম, ধৈর্য, পরিশ্রম, আত্মনির্ভরশীলতা ও বিশ্বাস নিয়ে লেখা একটি ক্লাসিক সাহিত্যকর্ম।

• Daniel Defoe (1660–1731):
- Daniel Defoe একাধারে একজন ব্রিটিশ ঔপন্যাসিক, সাংবাদিক, ব্যবসায়ী, অর্থনৈতিক চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক।
- তিনি আধুনিক ইংরেজি উপন্যাসের পথিকৃৎ হিসেবে পরিচিত।
- Robinson Crusoe (1719) Daniel Defoe-এর বিখ্যাত উপন্যাস, যা সমুদ্রযাত্রীদের অভিজ্ঞতা ও নির্জন দ্বীপে বসবাসের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে।
- তার রচনাশৈলী সহজ, প্রাণবন্ত, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করে।

• ​Notable work:
- Robinson Crusoe (novel),
- Journal of the Plague Year (journal),
- Roxana (novel),
- Moll Flanders (novel).

Source: Britannica, An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
The central theme of The Pilgrim’s Progress is –
  1. Human love and passion
  2. Courtly life of England
  3. A Christian’s spiritual journey
  4. Heroic adventures in war
সঠিক উত্তর:
A Christian’s spiritual journey
উত্তর
সঠিক উত্তর:
A Christian’s spiritual journey
ব্যাখ্যা

The central theme of The Pilgrim’s Progress is a Christian’s spiritual journey.

• The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan-এর The Pilgrim's Progress একটি বিখ্যাত religious allegory prose।
- এটি The Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম।
- এই religious allegory prose-এ বিশদভাবে Puritan religious outlook প্রকাশ পেয়েছে।
- এর প্রধান চরিত্র Christian নামের এক যুবক, যে নিজের আধ্যাত্মিক মুক্তি ও চিরস্থায়ী লাভের জন্য স্বর্গপানে যাত্রা করে; পথে সে অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হয়।
- এখানে Christian-এর জীবনের মাধ্যমে মানুষের তীর্থযাত্রার প্রতীকী দৃষ্টি উপস্থাপন করা হয়েছে।
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের কাছে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপির মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় Christian allegory হিসেবে স্বীকৃত।

• John Bunyan (1628 - 1688):
- জন বানিয়ান ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ মন্ত্রী ও ধর্মপ্রচারক।
- তিনি বিশেষভাবে পরিচিত তাঁর লেখা The Pilgrim’s Progress (১৬৭৮) এর মাধ্যমে, যা Puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গির সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ।

​• Notable works
​- Grace Abounding (book),
- The Holy War (novel),
- The Life and Death of Mr. Badman (book),
- The Pilgrim’s Progress (novel).

​Source: 1. Britannica.
​2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
William Congreve is famous as a writer of –
  1. Epic poetry
  2. Comedy of manners
  3. Satirical essays
  4. Historical novels
সঠিক উত্তর:
Comedy of manners
উত্তর
সঠিক উত্তর:
Comedy of manners
ব্যাখ্যা

The correct answer is - খ) ​Comedy of manners.

William Congreve (1670–1729):
- William Congreve একজন Restoration Period-এর ইংরেজ নাট্যকার।
- তিনি ইংরেজি "comedy of manners"-এর একজন প্রধান রূপকার।

​His famous plays:
- The Way of the World,
- The Old Bachelor,
- The Double-Dealer,
- Love for Love, ইত্যাদি।

Source: 1. Britannica, 
​2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

১০.
Which of the following works is by Jonathan Swift?
  1. A Modest Proposal
  2. Bussy d’Ambois
  3. Amelia
  4. The Rape of the Lock
সঠিক উত্তর:
A Modest Proposal
উত্তর
সঠিক উত্তর:
A Modest Proposal
ব্যাখ্যা

A Modest Proposal was written by Jonathan Swift. 

• A Modest Proposal
- A Modest Proposal হলো Jonathan Swift এর একটি বিদ্রূপাত্মক প্রবন্ধ, যা ১৭২৯ সালে Pamphlet আকারে প্রকাশিত হয়।
- প্রবন্ধটি একটি অর্থনৈতিক প্রবন্ধের আড়ালে উপস্থাপন করা হয়েছে। 
- এতে Swift প্রস্তাব দেন যে, আয়রল্যান্ডের দারিদ্র্য দূর করার জন্য দরিদ্র আয়রিশ শিশুদের হত্যা করে ধনী ইংরেজ জমিদারদের জন্য খাবাররূপে বিক্রি করা হোক। 
- Swift এর এই প্রস্তাব ইংল্যান্ডের আয়ারল্যান্ডের উপর আইনি ও অর্থনৈতিক শোষণের সক্রিয় ও ভয়ানক সমালোচনা।
- এই প্রবন্ধ হলো বিদ্রূপের এক অসাধারণ সৃষ্টি, যেখানে যুক্তিসঙ্গত বিশ্লেষণ ও অচিন্তনীয় উপসংহার একত্রিত হয়েছে। 
- এর শিরোনাম এখন এমন কোনো প্রস্তাবকে প্রতীক হিসেবে বোঝায়, যা সমস্যা সমাধানের জন্য কার্যকর কিন্তু চরম উদ্ভট পদ্ধতি প্রস্তাব করে।

• Jonathan Swift:

- Jonathan Swift একজন আঙ্গলো-আইরিশ লেখক, যিনি ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গ-লেখক (satirist)।
- Isaac Bickerstaff ছদ্মনামে লিখতেন
- ধর্ম, রাজনীতি, সমাজ, এবং মানব প্রকৃতির সমালোচনার জন্য বিখ্যাত।
- তার বিখ্যাত ব্যঙ্গরচয়িতা হলো Gulliver’s Travels।

• Notable works:
- Gulliver’s Travels (novel),
- A Tale of a Tub (prose satire),
- A Modest Proposal (satiric essay),
- The Battle of the Books (book),
- Journal to Stella (book).

Other options
খ) Bussy d’Ambois - A tragedy written by George Chapman.
গ) Amelia - A novel written by Henry Fielding.
ঘ) The Rape of the Lock - A mock-heroic poem written by Alexander Pope.

Source: Britannica.

১১.
Edmund Burke belonged to which literary period?
  1. Restoration Period
  2. Augustan Age
  3. Age of Sensibility
  4. Romantic Age
সঠিক উত্তর:
Age of Sensibility
উত্তর
সঠিক উত্তর:
Age of Sensibility
ব্যাখ্যা

The correct answer is - গ) Age of Sensibility.

• The Age of Sensibility (1745-1785) 

- The Age of Sensibility ছিল এমন এক সাংস্কৃতিক আন্দোলন যেখানে যুক্তির চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 
- এই যুগে দানশীলতা, ধর্মীয় আবেগ, ব্যক্তিগত সম্পর্কের মর্যাদা এবং সংবেদনশীলতার পূজা দেখা যায়। 
- মানুষ কড়া নিয়ম ও Neoclassicism-এর জাঁকজমক ছেড়ে সহজ, আন্তরিক ও প্রাকৃতিক প্রকাশকে গ্রহণ করে। 
- ভালোবাসা ও বন্ধুত্বে আবেগকে বেশি মূল্য দেওয়া হয়, এবং ধর্মীয় গোঁড়ামি ছাড়া নতুনভাবে ধর্মীয় অনুভূতির বিকাশ ঘটে। 
- গভীর সহমর্মিতা ও আবেগ থেকে নৈতিক উন্নয়নের ধারণা জন্ম নেয়।
- এ যুগে প্রাক-রোমান্টিক ধারা স্পষ্টভাবে প্রকাশ পায়। 
- প্রকৃতির মতো "wild" ইংরেজি বাগান, কবরস্থান-কেন্দ্রিক Graveyard School of Poetry, আবেগঘন Sentimental novel এবং "Novel of Sensibility" জনপ্রিয় হয়। 
- একই সময়ে জার্মানির Sturm und Drang আন্দোলন প্রভাব বিস্তার করে এবং ইংরেজি Gothic novel ভয়, রহস্য ও কল্পনার মাধ্যমে পাঠকদের আকর্ষণ করে। - পাশাপাশি লোককথা ও ব্যালাড সংগ্রহ ও সংরক্ষণের প্রবণতাও শুরু হয়। 
- সব মিলিয়ে, এই যুগ ছিল Pre-Romantic আন্দোলনের ভিত্তি, যেখানে অনুভূতি, প্রকৃতি ও কল্পনার প্রতি নতুন আকর্ষণ তৈরি হয়।

• Edmund Burke:
- Edmund Burke ছিলেন The Age of Sensibility যুগের একজন ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ, রাজনৈতিক চিন্তাবিদ ও পার্লামেন্টের বক্তা।
- তিনি সমাজে শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষা করাকে গুরুত্ব দেন।

• Notable works:
- Reflections on the Revolution in France (book),
- Speech on Conciliation with America (book), 
- On American Taxation (speech), ইত্যাদি।

Source: Britannica, An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

১২.
Who is the author of "The Holy War"?
  1. John Bunyan
  2. Thomas Gray
  3. Samuel Butler
  4. Henry Fielding
সঠিক উত্তর:
John Bunyan
উত্তর
সঠিক উত্তর:
John Bunyan
ব্যাখ্যা

John Bunyan is the author of "The Holy War".

​The Holy War
- The Holy War হলো John Bunyan এর একটি রূপক (allegory), যা ১৬৮২ সালে প্রকাশিত হয়।
- নাটকের কাহিনী Mansoul শহরের উপর কেন্দ্রিত, যা শয়তানের সেনার দ্বারা আক্রমণ করা হয়, এরপর Emanuel-এর সেনা শহরকে উদ্ধার করে, এবং পরে আরও শয়তানের কৌশল ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়।
- রূপক অর্থে নাটকটি একাধিক স্তরে কাজ করে।
- এটি ব্যক্তিগত আত্মার পরিবর্তন ও পতন প্রতিফলিত করে।
- একই সঙ্গে এটি মানবজাতির ইতিহাসকে চিত্রিত করে, পতন থেকে মুক্তি এবং চূড়ান্ত বিচারের গল্প হিসেবে।
- আরও একটি ঐতিহাসিক স্তর রয়েছে, যা Charles II-এর শাসনের সময় Nonconformists-এর উপর হয়েছিল দমনকে নির্দেশ করে।
- যদিও এর Epic কাঠামো সুচারুভাবে গড়ে তোলা হয়েছে, এটি Pilgrim’s Progress-এর মতো স্বাভাবিক অন্তর্দৃষ্টিপূর্ণ নোট নেই।

​John Bunyan (1628-1688): 
​- ​John Bunyan ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ মন্ত্রী ও ধর্মপ্রচারক। 
​- তিনি বিখ্যাত হন তার লেখা "The Pilgrim’s Progress" (১৬৭৮) গ্রন্থের মাধ্যমে, যা পিউরিটান ধর্মীয় দৃষ্টিভঙ্গির সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ।

​Notable works
​- Grace Abounding (book),
- The Holy War (novel),
- The Life and Death of Mr. Badman (book), 
- The Pilgrim’s Progress (novel).

​Source: 1. Britannica. 
​2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

১৩.
Who is the author of the quote “Hope springs eternal in the human breast”?
  1. John Bunyan
  2. Alexander Pope
  3. John Milton
  4. Jonathan Swift
সঠিক উত্তর:
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
Alexander Pope
ব্যাখ্যা

The correct answer is - খ) Alexander Pope.

​An Essay on Criticism:
- ​“An Essay on Criticism” হলো Alexander Pope-এর একটি শিক্ষামূলক কবিতা (didactic poem), যা heroic couplets-এ লেখা 
- ​প্রথম প্রকাশিত হয় ১৭১১ সালে, যখন তিনি মাত্র ২২ বছর বয়সী ছিলেন। 
- ​কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত হলেও Augustan Age-এর লেখকদের ধারা অনুসরণ করেছে। 
- ​An Essay on Criticism তে কবিতার নিয়মাবলী, সমালোচনার নীতি এবং ভালো সমালোচকের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কবিতার তিনটি অংশে প্রকৃতি থেকে উদ্ভূত স্বাদ, সমালোচকরা নিয়ম থেকে কীভাবে বিচ্যুত হয়েছে এবং সাহিত্য সমালোচনার ইতিহাস ও বিখ্যাত সমালোচকদের তালিকা আলোচনা করা হয়েছে। 
- ​বিশেষভাবে এই কবিতার প্রাঞ্জল উক্তিগুলি, যেমন “A little learning is a dangerous thing” এবং “To err is human; to forgive, divine”, আজও ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত।

​Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলা হয়।
- Pope-এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

​Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, ইত্যাদি।

​Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

Source: Britannica.

১৪.
​Thomas Gray’s famous elegy is –
  1. Lycidas
  2. In Memoriam
  3. Adonais
  4. An Elegy Written in a Country Churchyard
সঠিক উত্তর:
An Elegy Written in a Country Churchyard
উত্তর
সঠিক উত্তর:
An Elegy Written in a Country Churchyard
ব্যাখ্যা

​Thomas Gray’s famous elegy is An Elegy Written in a Country Churchyard.

​• An Elegy Written in a Country Church Yard:

- Thomas Gray রচিত একটি Elegy বা শোকগাঁথা এটি।
- A meditative poem written in iambic pentameter quatrains, published in 1751।
- ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা রত্নভান্ডার বলা যেতে পারে এই সাহিত্যটিকে।
- A meditation on unused human potential, the conditions of country life, and mortality, An Elegy Written in a Country Church Yard is one of the best-known elegies in the language।
- এখানে মূলত কবরস্থানে বসে একজন বর্ণনাকারী অত্যন্ত করুন এবং স্পষ্ট ভাষায় তার চারপাশের বর্ণনা দিয়ে যাচ্ছে।

• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet।
- তাঁর বিখ্যাত Elegy হলো Elegy Written in a Country Church Yard
- তিনি The Age of Sensibility-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।

• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard (poem),
- Ode on a Distant Prospect of Eton College (poem), 
- The Bard (poem),  
- The Progress of Poesy (poem).

​Other options
​ক) Lycidas - A pastoral elegy written by John Milton.

খ) In Memoriam - A long elegy written by Alfred, Lord Tennyson (1849) in memory of his friend Arthur Hallam.

গ) Adonais - An elegy written by Percy Bysshe Shelley on the death of John Keats.

​​Source: Britannica. 

১৫.
The world-famous dictionary written by Johnson is –
  1. Webster’s Dictionary
  2. Oxford English Dictionary
  3. A Dictionary of the English Language
  4. Chambers Dictionary
সঠিক উত্তর:
A Dictionary of the English Language
উত্তর
সঠিক উত্তর:
A Dictionary of the English Language
ব্যাখ্যা

The world-famous dictionary written by Johnson is A Dictionary of the English Language.

• A Dictionary of the English Language
- Samuel Johnson-এর বিখ্যাত A Dictionary of the English Language লন্ডনে ১৭৫৫ সালে প্রকাশিত হয় এবং একশ বছরেরও বেশি সময় ধরে ইংরেজি অভিধ্যায়নের মান নির্ধারণে প্রভাব ফেলে। 
- ​এটি দুই-ভলিউমের কাজ, যা পরিমাণে বড় না হলেও সংজ্ঞার নির্ভুলতা, শব্দভান্ডারের সুসংগঠিত উপস্থাপনা এবং ইংরেজি সাহিত্যের উদ্ধৃতি সংযোজনের মাধ্যমে শব্দের বিভিন্ন অর্থ ও ব্যবহার স্পষ্টভাবে দেখায়। 
- ​১৭৫৬ সালে এর সংক্ষিপ্ত এক-ভলিউম সংস্করণ প্রকাশিত হয়, যা ২০শ শতাব্দী পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 
- ​Johnson-এর এই অভিধান ইংরেজি ভাষার জন্য যুগান্তকারী মানদণ্ড স্থাপন করে এবং Noah Webster-এর ১৮২৮ সালের অভিধান প্রকাশের আগে এটি স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হত।​

​• Samuel Johnson (1709 - 1784):

- ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও সমালোচক; প্রায়শই Dr. Johnson নামে পরিচিত।
- তিনি ছিলেন কবি, নাট্যকার, প্রবন্ধকার, নীতিবাদী, সমালোচক, জীবনীকার, সম্পাদক ও অভিধানপ্রণেতা।
- বিশ্বখ্যাত অভিধান A Dictionary of the English Language (১৭৫৫) তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি।
- Samuel Johnson-এর বিশেষ বন্ধু ছিলেন জেমস বস্কেল (James Boswell), যিনি তাঁর বিখ্যাত জীবনী Life of Samuel Johnson রচনা করেন।
- সাহিত্য সমালোচনা ও জীবনী লেখায় তিনি গভীর প্রভাব ফেলেছেন; ২০শ শতকের সাহিত্যতত্ত্বেও তাঁর চিন্তার প্রতিফলন দেখা যায়।

• Notable Works:
- Life of Mr Richard Savage (book),
- The Vanity of Human Wishes (poem),
- The History of Rasselas, Prince of Abissinia (tale),
- The Rambler (a series of essays),
- The Idler (essays), 
- Lives of the Most Eminent English Poets (book).

Source: 
​1. Britannica 
2. ​An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

১৬.
Jonathan Swift was a/an -
  1. Anglo-Irish satirist
  2. French novelist
  3. American poet
  4. German playwright
সঠিক উত্তর:
Anglo-Irish satirist
উত্তর
সঠিক উত্তর:
Anglo-Irish satirist
ব্যাখ্যা

Jonathan Swift was an Anglo-Irish satirist.

Jonathan Swift:
- Jonathan Swift একজন আঙ্গলো-আইরিশ লেখক, যিনি ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গ-লেখক (satirist)।
- Isaac Bickerstaff ছদ্মনামে লিখতেন
- ধর্ম, রাজনীতি, সমাজ, এবং মানব প্রকৃতির সমালোচনার জন্য বিখ্যাত।
- তার বিখ্যাত ব্যঙ্গরচয়িতা হলো Gulliver’s Travels।

Notable works:
- Gulliver’s Travels (novel),
- A Tale of a Tub (prose satire),
- A Modest Proposal (satiric essay),
- The Battle of the Books (book),
- Journal to Stella (book).

Source: Britannica.

১৭.
The Augustan Age is also called -
  1. The Age of Sensibility
  2. The Restoration Period
  3. The Age of Pope
  4. The Age of Enlightenment
সঠিক উত্তর:
The Age of Pope
উত্তর
সঠিক উত্তর:
The Age of Pope
ব্যাখ্যা

The Augustan Age is also called The Age of Pope.

• The Augustan Age (1702–1745):
- এই তিনটি ছোট যুগ বা period এর মধ্যে The Augustan Age is also known/called as the Age of Pope।
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope, যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।

• Major writers of the Period:
- Alexander Pope,
- Daniel Defoe,
- Jonathan Swift,
- Henry Fielding,
- Oliver Goldsmith.

• The Neoclassical Period (1660–1785):
তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত, যথা:
- The Restoration Period (1660–1700)
- The Augustan Age (1702–1745)
- The Age of Sensibility (1745–1785)

Source: Britannica, An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.