বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি
টপিক
আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান
জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে)
[FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO]
ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন
১.
জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৪]
ক
১৭৬টি
খ
১৭৭টি
গ
১৭৮টি
ঘ
১৭৯টি
ব্যাখ্যা
IFAD: - IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development. - এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। - প্রতিষ্ঠিত হয়: ১৯৭৭ সালে। - রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৭৮টি। (আগস্ট, ২০২৪) - সর্বশেষ সদস্য: সার্বিয়া।
উৎস: IFAD ওয়েবসাইট।
২.
International Telecommunication Union (ITU) সম্পর্কে কোনটি সঠিক?
ক
শুরুতে এর নাম ছিল International Teleconferencing Union
খ
সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত
গ
বর্তমান সদস্য ১৭৪টি
ঘ
বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা
ব্যাখ্যা
ITU: - ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union. - প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫। - এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা। - শুরুতে এর নাম ছিল International Telegraph Union। - ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে। - এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়। - এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে। - এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯৩টি। - বর্তমান মহাপরিচালক: ডোরিন বোগদান-মার্টিন।
উল্লেখ্য, - ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।
উৎস: ITU ওয়েবসাইট।
৩.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) কোথায় প্রতিষ্ঠা লাভ করে?
ক
শিকাগো, যুক্তরাষ্ট্র
খ
লন্ডন, যুক্তরাজ্য
গ
মন্ট্রিল, কানাডা
ঘ
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ICAO: - ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization. - এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। - এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়। - ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে। - প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র। - বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে। - বর্তমান সদস্য: ১৯৩টি। - সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা। - প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)। - সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
উৎস: ICAO ওয়েবসাইট।
৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
ক
International Health Conference
খ
International Health Council
গ
UN Health Conference
ঘ
UN Health Council
ব্যাখ্যা
WHO: - WHO-এর পূর্ণরূপ: World Health Organization. - WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস। - সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯৪টি। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ। - প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference। - বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ। - এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। - ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
উল্লেখ্য, - ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম। - জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন। - ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়। - একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল। - এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।
⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। - এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।
⤇ বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। - যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যেকোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে
⇒ প্রতিবছর ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়।
উৎস: WHO ওয়েবসাইট।
৫.
জাতিসংঘের কোন কোন শাখা নিয়ে UNESCO গঠিত হয়?
ক
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
খ
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি
গ
স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতি
ঘ
স্বাস্থ্য, খেলাধূলা ও সংস্কৃতি
ব্যাখ্যা
UNESCO: - UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization. - এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়। - কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স। - বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)। - বর্তমান সদস্য: ১৯৪টি। - বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো। - সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
উল্লেখ্য, - UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।
⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো। - বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
উৎস: UNESCO ওয়েবসাইট।
৬.
FAO-এর বর্তমান [আগস্ট, ২০২৪] সদস্য দেশ -
ক
১৯৩টি
খ
১৯৪টি
গ
১৯৫টি
ঘ
১৯৬টি
ব্যাখ্যা
FAO: - FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization. - এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। - প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫। - FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)। - বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। - এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
উল্লেখ্য, - বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।
উৎস: FAO ওয়েবসাইট।
৭.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব কে?
ক
হেলেন ধিয়ানা
খ
সেলেনা ক্লার্ক
গ
অ্যামি ই. পোপ
ঘ
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
WMO: - WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা। - এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। - প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১। - এর বর্তমান সদস্য: ১৯৩টি। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)। - বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান ও প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো। - সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। - তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়। - এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।
⇒ WMO-এর কাজ: - আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ। - জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম। - নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।
উৎস: WMO ওয়েবসাইট।
৮.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক
মাদ্রিদ, স্পেন
খ
লন্ডন, যুক্তরাজ্য
গ
জেনেভা, সুইজারল্যান্ড
ঘ
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
IMO: - IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization. - আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল। - কার্যকর হয়: ১৯৫৮ সাল। - সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। - বর্তমান সদস্য: ১৭৬টি। - সর্বশেষ সদস্য: কিরগিজস্তান। - বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।
⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization। - ১৯৮২ সালে IMO নামধারণ করে।
⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে। - IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন। - সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। - এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
উৎস: IMO ওয়েবসাইট।
৯.
WIPO-এর বর্তমান মহাপরিচালক কে? (আগস্ট, ২০২৪)
ক
ফিলিপ্পো গ্রান্ডি
খ
ওয়ানি বায়ানিমা
গ
পেটেরি টালাশ
ঘ
ড্যারেন ট্যাং
ব্যাখ্যা
WIPO: - WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization. - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে। - কার্যকর হয়: ১৯৭০ সালে। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে। - সংশোধিত হয়: ১৯৭৯ সালে। - বর্তমান সদস্য: ১৯৩টি। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।
⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা। - WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
কোন দেশ 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল?
ক
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
খ
যুক্তরাজ্য ও ফ্রান্স
গ
ফ্রান্স ও ইতালি
ঘ
ব্রাজিল ও চীন
ব্যাখ্যা
WHO: - WHO-এর পূর্ণরূপ: World Health Organization. - WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস। - সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯৪টি। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ। - প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference। - প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে ব্রাজিল ও চীন।
⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ। - এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। - এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, - ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম। - জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন। - ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়। - একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল। - এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।
উৎস: WHO ওয়েবসাইট।
১১.
UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে কয়টি স্থাপনা আছে? (আগস্ট, ২০২৪)
ক
১১২৩টি
খ
১২২৩টি
গ
১৩২৩টি
ঘ
১২৩২টি
ব্যাখ্যা
UNESCO: - UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization. - এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়। - কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স। - বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)। - বর্তমান সদস্য: ১৯৪টি। - সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
⇒ বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
উল্লেখ্য, - UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।
১২.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক
রোম
খ
জেনেভা
গ
লন্ডন
ঘ
প্যারিস
ব্যাখ্যা
IFAD: - IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development. - এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। - প্রতিষ্ঠিত হয়: ১৫ডিসেম্বর, ১৯৭৭ সালে। - প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৭৮টি। - সর্বশেষ সদস্য: সার্বিয়া। - বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।
⇒ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল। - রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, - বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।
উৎস: IFAD ওয়েবসাইট।
১৩.
বিশ্ব ডাক ইউনিয়ন কয়টি সংস্থা নিয়ে গঠিত?
ক
২টি
খ
৩টি
গ
৪টি
ঘ
৫টি
ব্যাখ্যা
UPU: - UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union. - বিশ্ব ডাক ইউনিয়ন। - প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে। - বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮। - সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য: ১৯২টি। - বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।
⇒ শুরুতে এর নাম ছিলো General Postal Union। - ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।
⇒ UPU ৪টি সংস্থা নিয়ে গঠিত। সংস্থাগুলো হলো: • কংগ্রেস, • প্রশাসনের কাউন্সিল, • পোস্টাল অপারেশন কাউন্সিল, • আন্তর্জাতিক ব্যুরো।
উল্লেখ্য, - বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে UPU-এর সদস্য পদ লাভ করে।
⇒ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
উৎস: UPU ওয়েবসাইট।
১৪.
ICAO-এর পূর্ণরুপ কী?
ক
International Civil Aviation Organization
খ
International Civil Agency Organization
গ
International Civil Astronomy Organization
ঘ
International Civil Astronaut Organization
ব্যাখ্যা
ICAO: - ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization. - এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। - এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়। - ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে। - প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র। - বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে। - বর্তমান সদস্য: ১৯৩টি। - সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা। - বর্তমান প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।
⇒ সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
⇒ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় ৭ ডিসেম্বর।
IMO: - IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization. - আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। - প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল। - কার্যকর হয়: ১৯৫৮ সাল। - সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। - বর্তমান সদস্য: ১৭৬টি। - সর্বশেষ সদস্য: কিরগিজস্তান। - বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।
⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-Governmental Maritime Consultative Organization। - ১৯৮২ সালে IMO নামধারণ করে।
⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে। - IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন। - সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। - এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।
উল্লেখ্য, - বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
উৎস: IMO ওয়েবসাইট।
১৬.
জাতিসংঘের কোন মূলসংস্থার তত্ত্বাবধানে 'খাদ্য ও কৃষি সংস্থা' (FAO) প্রতিষ্ঠিত হয়?
ক
সাধারণ পরিষদ
খ
নিরাপত্তা পরিষদ
গ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ
অছি পরিষদ
ব্যাখ্যা
FAO: - FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization. - এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। - প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫। - FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬। - সদর দপ্তর: রোম, ইতালি। - বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)। - বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ।
⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। - এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
উল্লেখ্য, - বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।