পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৩৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - সম্পূর্ণ সিলেবাস [৭০ নম্বর] উৎস: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক শ্রণি পর্যন্ত বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
স্ট্যান্ডার্ড কীবোর্ড এ কয়টি কী রয়েছে?
  1. ক) ৮৪
  2. খ) ১০০
  3. গ) ১০২
  4. ঘ) ১১৪
ব্যাখ্যা

কীবোর্ড হল কম্পিউটারের সবচেয়ে প্রধান ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীকে কম্পিউটার বা অন্য ইলেকট্রনিক ডিভাইসে পাঠ্য ইনপুট করতে সাহায্য করে।

কীবোর্ড প্রধানত দুই ধরনের হয়ে থাকে- Standard keyboard (84 keys), Enhanced Keyboard (101/102/104 Keys).

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।

.
মাউস কী কাজে ব্যবহার করা হয়?
  1. ক) কম্পিউটারের দিক নির্দেশনায়
  2. খ) ডেটা সংরক্ষণে
  3. গ) ডেটা ব্যাকআপে
  4. ঘ) গাণিতিক যুক্তি সমাধানে
ব্যাখ্যা

মাউস হল এক ধরনের ছোট হার্ডওয়ার ইনপুট ডিভাইস (input device) যা হাত দ্বারা ব্যবহৃত হয়। এর জন্যে এটিকে hand operated input device ও বলা হয়।
এটি কম্পিউটারের কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহারকারীর কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট আইকন সারাতে এবং নির্বাচন করতে ব্যবহার করা হয়।

মাউস দুই ধরণের হয়ে থাকে।
যথা- Mechanical এবং Optical Mouse.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল

.
সহায়ক মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) অপটিক্যাল ডিস্ক
  2. খ) ROM
  3. গ) RAM
  4. ঘ) চৌম্বক টেপ
অনির্ধারিত
ব্যাখ্যা

- অপটিক্যাল ডিস্ক সহায়ক মেমোরি হিসেবে কাজ করে থাকে।
-  সাধারণত, যে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি সংযোগ থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে তাকে অভ্যন্তরীণ মেমোরি বা, সহায়ক মেমোরি বলে।
- এ ধরণের মেমোরিকে আলাদা ডিভাইস ড্রাইভারের সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। ইউজার টার ভবিষ্যৎ প্রয়োজনে উপাত্ত বা, প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে, একে সহায়ক মেমোরি বলা হয়।
যেমন- অপটিক্যাল ডিস্ক, চৌম্বক ডিস্ক, চৌম্বক টেপ ইত্যাদি সহায়ক মেমোরির উদাহরণ।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)</p>

সঠিক উত্তর: অপটিক্যাল ডিস্ক ও চৌম্বক টেপ
অপশনে দৈত উত্তর থাকায়, তা বাতিল করা হলো। 

.
নিচের কোনটির উপর কম্পিউটারের ক্ষমতা নির্ভর করে?
  1. ক) সিপিউ
  2. খ) হার্ডডিস্ক
  3. গ) RAM
  4. ঘ) ROM
ব্যাখ্যা

- সিপিউ'কে মানুষের মস্তিস্কের সাথে তুলনা করা হয়।
- আধুনিক কম্পিউটারের সিপিউ মানে হলো প্রসেসর। এর উপর কম্পিউটারের ক্ষমতা অনেকাংশে নির্ভর করে।

-  Central Processing Unit(কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট), এটি কম্পিউটারে এমন একটি হার্ডওয়্যার উপাদান,যা এপ্লিকেশন,সফটওয়্যার বা প্রোগ্রাম কে রান করতে সহায়তা করে।
- সিপিইউতে হলো এক ধরণের যন্ত্রাংশ যা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে।
- CPU এর চিপ অনেক গুলো ছোট ছোট ট্রানজিস্টর দ্বার তৈরী, এই ট্রানজিস্টরের সাহায্যে কম্পিউটারের প্রোগ্রাম রান হয় এবং সিপিইউ হিসাব নিকাশ করে। 

অপরদিকে, হার্ডডিস্ক  ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয়।
RAM ও ROM যথাক্রমে অস্থায়ী ও স্থায়ী মেমোরি হিসেবে কাজ করলেও একটি কম্পিউটারের কাজ করবার ক্ষমতা মূলত সিপিউ তথা প্রসেসরের উপর নির্ভর করে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

.
নিচের কোন স্টোরেজ মিডিয়ার ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) অপটিক্যাল ডিস্ক
  3. গ) ROM
  4. ঘ) RAM
ব্যাখ্যা

- হার্ডডিস্ক বা হার্ড ড্রাইভ হলো কম্পিউটারের ডাটা, তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র।
- কম্পিউটারের অন্যান্য স্টোরেজ মিডিয়াগুলোর মধ্যে হার্ডডিস্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ মিডিয়া।
- হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে মোট ব্যবহৃত ডিস্কের সংখ্যার উপর।
- ডিস্কের সংখ্যা যত বেশি হবে ডেটা ধারণের জন্য ততবেশি পৃষ্ঠ, Track ও Sector পাওয়া যাবে। 
- হার্ডডিস্ক ব্যবহার করে আমরা ১ টেরাবাইট পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারি, যা অন্য কোন স্টোরেজ মিডিয়ার দ্বারা সম্ভব হয় না, বলে স্টোরেজ মিডিয়া হিসেবে হার্ডডিস্ক এর ধারণক্ষমতা সবচেয়ে বেশি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

.
ডাইরেক্ট এক্সেস মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) RAM
  2. খ) ডিস্ক মেমোরি
  3. গ) চৌম্বক ড্রাম মেমোরি
  4. ঘ) চৌম্বক টেপ
ব্যাখ্যা

ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস (ডিএমএ) প্রসেসরের অংশগ্রহণ ছাড়াই সিস্টেমের মেমরি এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডেটা ব্লক স্থানান্তর করে।
যে ইউনিট সরাসরি মেমরি অ্যাক্সেস করার কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে ডিএমএ কন্ট্রোলার বলা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 

.
ইন্টারফেসের উপর ভিত্তি করে কম্পিউটার অপারেটিং সিস্টেমকে কতভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে দুইভাগে ভাগ করা যায়। যথা:
- Character User Interface,
- Graphical User Interface.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 

.
Apple Mac অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি?
  1. ক) Windows Server 2016
  2. খ) OS X 10.8
  3. গ) Debian
  4. ঘ) Manjaro
ব্যাখ্যা

ম্যাকওএস (পূর্ববর্তী ম্যাক ওএস এক্স এবং পরবর্তীতে ওএস এক্স) হলো একটি মালিকানাধীন গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম যা ২০০১ সাল থেকে অ্যাপল প্রতিষ্ঠান কর্তৃক বিকশিত এবং বাজারজাত করা হয়ে আসছে।
এটি অ্যাপলের ম্যাক কম্পিউটারের জন্য প্রাথমিক অপারেটিং সিস্টেম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল। 

.
গাণিতিক যুক্তি সম্পাদনে কোন গণনাযন্ত্রটি ব্যবহৃত হয়?
  1. ক) ABACUS
  2. খ) SOROBAN
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

চীনে ABACUS নামক এক ধরণের গণনাযন্ত্রের ব্যবহার শুরু করা হয়। এরপর কাছাকাছি একটি যন্ত্রের ব্যবহার শুরু হয়, যার নাম SOROBON.
চীনের ABACUS এর উপরের দিকে ২টি সারি এবং SOROBON এর উপরের দিকে একটি সারি বিদ্যমান।
এইসকল যন্ত্র এখনো চীন, রাশিয়া এবং জাপানে ব্যবহার করা হয়।
গাণিতিক যুক্তি সম্পাদনে এইসকল যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।

১০.
Different Engine এর আবিষ্কারক কে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড আইকিন
  3. গ) টমাস এডিসন
  4. ঘ) এডা বায়রন
ব্যাখ্যা

- ব্রিটিশ গণিতবিদ Charles Babbage আবিষ্কার করেন Different Engine, সেজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
- এছাড়াও তিনি Analytical Engine আবিষ্কার করেন।
- এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক পাশাপাশি সকল ধরণের গাণিতিক কাজ করতে সক্ষম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 

১১.
বাইনারি সংখ্যা প্রকাশ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) ০
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা

- বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে।
- তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল।

১২.
নিচের কোনটি সত্য?
  1. ক) ASCII কোডে কম মেমোরির প্রয়োজন হয়।
  2. খ) ASCII কোডে বেশি মেমোরির প্রয়োজন হয়।
  3. গ) UniCode এর তুলনায় বেশি সময়ের প্রয়োজন হয়।
  4. ঘ) হাজার হাজার বর্ণ এবং চিহ্নের জন্য এ কোড ব্যবহার করা হয়।
ব্যাখ্যা

- ASCII কোড কম মেমোরির (১ বাইট) প্রয়োজন হয়।
- ASCII এর পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange ।
- এটি বহুল প্রচলিত আলফানিউমেরিক কোড( Alphanumeric Code)।
- মাইক্রোকম্পিউটারে এ কোডের ব্যাপক প্রচলন রয়েছে ।এই কোড কম্পিউটার এবং ইনপুট/আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র (যেমনঃ কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি) এর মধ্যে আলফানিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়।
- সর্বপ্রথম ১৯৬৩ সালে ANSI(American National Standard Institute) কর্তৃক আসকি কোড উদ্ভাবিত হয়, পরবর্তীতে ১৯৬৫ সালে রবার্ট উইলিয়াম বিমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল। 

১৩.
মৌলিক গেইটের উদাহরণ কোনটি?
  1. ক) NAND Gate
  2. খ) NOR Gate
  3. গ) X-NOR Gate
  4. ঘ) AND Gate
ব্যাখ্যা

ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেইট সব বিন্দুর মূলে কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলে।
যেমন- OR Gate, AND Gate, NOT Gate
যৌগিক গেইট: দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি করা হয় তাকে যৌগিক গেইট বলে।
যেমন- AND Gate +NOT Gate = NAND Gate, OR Gate + NOT Gate = NOR Gate।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল

১৪.
নিচের কোন গেটটি দ্বারা যেকোন বর্তনী তৈরি করা সম্ভব?
  1. ক) X-NOR
  2. খ) NAND
  3. গ) NOR
  4. ঘ) উপরের সবগুলো
অনির্ধারিত
ব্যাখ্যা

- OR, AND, NOT এ তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে যেকোন যুক্তিবর্তনী (Logic Circuit) তৈরি করা সম্ভব।
- তবে, শুধুমাত্র NAND Gate দিয়েও যেকোন বর্তনী তৈরি করা সম্ভব। কারণ, NAND Gate দিয়ে OR, AND এবং NOT Gate বাস্তবায়ন সম্ভব।
- NAND Gate টি AND এবং NOR গেইটের সার্বজনীনতা নামে পরিচিত।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল।
------------------
যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর - খ) Nand গেইট ও গ) NOR গেইট ।
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

১৫.
মাইক্রো কম্পিউটারে প্রধান মেমোরি হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) Floppy Disk
  2. খ) HDD
  3. গ) DRAM
  4. ঘ) উপরের সবগুলো।
ব্যাখ্যা

- মাইক্রো কম্পিউটারে প্রধান মেমোরি হিসেবে কাজ করে DRAM.
- মাইক্রোকম্পিউটার হল এমন এক ধরনের কম্পিউটার যেখানে একটি মাইক্রোপ্রসেসর সিপিইউ হিসেবে কাজ করে।
- মেইনফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারের তুলনায় এটি ছোট আকারের হয়ে থাকে।
- DRAM বা Dynamic Random Access Memory একটি নির্দিষ্ট ধরনের RAM, যা প্রতি bit data কে separate capacitor এর মধ্যে store করে।
- এই ধরনের RAM খুব অল্প সময়ের জন্য data ধরে রাখতে পারে এবং প্রতিনিয়ত refresh হতে থাকে।
- একটি DRAM chip সমান আকারের SRAM chip এর তুলনায় অনেক বেশি data করতে সক্ষম।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল।

১৬.
কোন ভাইরাসের আক্রমণে সারাবিশ্ব বিপর্যয়ের সম্মুখীন হয়?
  1. ক) CIH
  2. খ) SQL Slammer
  3. গ) CryptoLocker
  4. ঘ) Morris Worm
ব্যাখ্যা

১৯৯৯ সালের ২৬শে এপ্রিল, বাংলাদেশসহ সারা বিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার CIH অথবা, চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
২০০১ ও ২০০২ এ মেলিসা নামক ইন্টারনেট ভাইরাসের আক্রমণে অনেক ওয়েব সার্ভার ক্ষতিগ্রস্ত্র হয়।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল

১৭.
নিচের কোনটি এন্টিভাইরাস নয়?
  1. ক) Central Point
  2. খ) VX2000
  3. গ) Norton
  4. ঘ) Irina
ব্যাখ্যা

Irina - একটি কম্পিউটার ভাইরাস। 
কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে।

অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
অপরদিকে, Central Point, VX2000 এবং Norton এগুলো কম্পিউটার অ্যান্টিভাইরাস।


সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল। 

১৮.
ডেটাবেজকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

ডেটাবেজ হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়।
ডেটাবেজকে দুইটি ভাগে ভাগ করা যায়। যথা- Relational Database ও NoSQL
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি

১৯.
ওপেন সোর্স ডেটাবেইজের উদাহরণ কোনটি?
  1. ক) ওরাকল
  2. খ) এসকিউএল সার্ভার
  3. গ) আইআইএস
  4. ঘ) পোষ্টগ্রেস
ব্যাখ্যা

- যে ডেটাবেজ একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় এবং যে ডেটাবেজে বিভিন্ন টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক বিদ্যমান থাকে তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ।
- ডেটার প্রকৃতি অনুযায়ী আলাদা-আলাদা টেবিল তৈরি করা হয়। পরে টেবিলসমূহের মধ্যে রিলেশন তৈরি করে রেকর্ডসমূহ সামগ্রিকভাবে ব্যবহার করা যায়।
- ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেইজগুলো হল- মাইসিকুয়েল, পোষ্টগ্রেস, এসকিউলাইট।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২০.
EHR এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Electronic Health Record
  2. খ) Electric Health Record
  3. গ) Electrical Health Record
  4. ঘ) Electronic Health Report
ব্যাখ্যা

EHR এর পূর্ণরূপ Electronic Health Record.

বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। 

EHR অথবা, Electronic Health Record এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 

২১.
আলিবাবা ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) জ্যাক মা
  2. খ) জেফ বেজোস
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) বিলগেটস
ব্যাখ্যা

- জ্যাক মা একজন চীনা উদ্যোক্তা যিনি আলিবাবা ই-কমার্স গ্রুপের প্রতিষ্ঠাতা।
- ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, ক্রয়-বিক্রয়, গ্রহণ-বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।

সুত্র: ব্রিটানিকা ওয়েবসাইট

২২.
ইন্টারনেট আবিষ্কৃত হয় কতসালে?
  1. ক) ১৯৬৮
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭১
ব্যাখ্যা

- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়।
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।
- ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া

২৩.
সর্বপ্রথম কোন দেশে 2G নেটওয়ার্ক চালু হয়?
  1. ক) সুইজারল্যান্ডে
  2. খ) ফিনল্যান্ডে
  3. গ) যুক্তরাষ্ট্রে
  4. ঘ) জার্মানিতে
ব্যাখ্যা

১৯৯১ সালে ফিনল্যান্ডের রেডিওলিনজা নামক একটি জিএসএম অপারেটর সর্বপ্রথম ব্যবসায়িক ভাবে এবং জিএসএম স্টেন্ডার্ডে ২ জি তারবিহীন নেটওয়ার্ক চালু করেছিল।
ফিনল্যান্ডের রেডিওলিনজা নামক একটি জিএসএম অপারেটর সর্বপ্রথম ব্যবসায়িক ভাবে এবং জিএসএম স্টেন্ডার্ডে ২ জি তারবিহীন নেটওয়ার্ক চালু করেছিল।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

২৪.
নিচের কোন কোম্পানি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে 3G মোবাইলফোনের ব্যবহার শুরু করেন?
  1. ক) NTT DoCoMo
  2. খ) Koryolink
  3. গ) LeEco
  4. ঘ) Konka
ব্যাখ্যা

- NTT Docomo, Inc. একটি জাপানি মোবাইল ফোন অপারেটর।
- ২০০১ সালে এই প্রতিষ্ঠানটি প্রথমে পরীক্ষামূলকভাবে ৩য় প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- 3G হল থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম-এর সংক্ষিপ্ত রূপ। এটি হল তৃতীয় প্রজন্মের তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি।
- এই প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে কমপক্ষে ২০০ কিলোবিট হারে তথ্য আদান প্রদান করা সম্ভব।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।

২৫.
আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয় কোন মোবাইল প্রজন্ম থেকে?
  1. ক) 1G
  2. খ) 2G
  3. গ) 3G
  4. ঘ) 4G
ব্যাখ্যা

আন্তর্জাতিক রোমিং সুবিধা সীমিতমাত্রায় চালু হয়  2G মোবাইল নেটওয়ার্ক থেকে।
- দ্বিতীয় প্রজন্মের GSM ও CDMA - মোবাইল প্রযুক্তিতে রোমিং সুবিধা বিদ্যমান ছিলো।

- 3G মোবাইল প্রযুক্তি থেকে ব্যাপক মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয়। 
- 3G হচ্ছে মোবাইল যোগাযোগের একটি অত্যাধুনিক প্রযুক্তি।
- সহজ কথায়, এটা একটি নেটওয়ার্ক যাতে আপনি আপনার ফোনে দ্রুত গতি সম্পন্ন ডাটা ব্যবহারের সুবিধা পাবেন, ফলে আপনি শুধু কথা বলা ছাড়াও  আরো অনেক কিছু করতে পারেন।
- এতে থাকছে উচ্চ গতির ইন্টারনেট এক্সেস, ভিডিও কলিং এবং উন্নত মাল্টিমিডিয়া ।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

প্রশ্নের প্রেক্ষিতে সঠিক উত্তর - 2G.

২৬.
লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।
LAN এর পূর্ণরূপ হল- Local Area Network.
১৯৭১ সালে এর কার্যক্রম শুরু হয়।
LAN কে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। যথা- Client Server Network & Peer to Peer Network.
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

২৭.
আরপানেট ব্যবহার করে কে প্রথম পরীক্ষামূলকভাবে ইমেইল প্রেরণ করেন?
  1. ক) Raymond Tomlinson
  2. খ) Steve Anderson
  3. গ) Shiva Ayyadurai
  4. ঘ) Paul Buchheit
ব্যাখ্যা

- অনেকে রেমন্ড টমলিনসনকে (Ray Tomlinson) ইমেইলের জনক মনে করে।
- তিনি ১৯৭২ সালে সর্বপ্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলক ইমেইল প্রেরণ করেন।
- এই মেইলে তিনি সর্বপ্রথিম ''@'' চিহ্ন ব্যবহার করেন।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

২৮.
WeBlog শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
  1. ক) Jorn Barger
  2. খ) Peter Jonson
  3. গ) Peter Merholz
  4. ঘ) Adam Kontras
ব্যাখ্যা

Blog শব্দটির আবির্ভাব Weblog থেকে।
১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর মার্কিন নাগরিক জর্ন বার্জার(Jorn Barger) সর্বপ্রথম Weblog শব্দটি ব্যবহার করেন। 

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান। 

২৯.
নিচের কোনটি মাইক্রোব্লগিং পরিষেবার উদাহরণ?
  1. ক) টুইটার
  2. খ) ফেসবুক
  3. গ) লিঙ্কডিন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

টুইটার, ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইল টেলিফোনের মাধ্যমে প্রাপকদের গ্রুপের মধ্যে ছোট বার্তা বিতরণের জন্য অনলাইন মাইক্রোব্লগিং পরিষেবার প্ল্যাটফর্ম।
টুইটার প্রতিষ্ঠিত হয়- ২১শে মার্চ, ২০০৬ সালে।
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সুত্র: ব্রিটানিকা ওয়েবসাইট

৩০.
ইনস্টাগ্রাম হলো -
  1. ক) ক্ষুদেবার্তা আদানপ্রদানের একটি মাধ্যম।
  2. খ) ফটো এবং ভিডিও-শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন।
  3. গ) নিউজ সম্প্রচারের একটি চ্যানেল।
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ইনস্টাগ্রাম, বর্তমান বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
২০১০ সালের ৬ অক্টোবর তারিখে ইন্সটাগ্রাম প্রতিষ্ঠা করা হয়।
ইনস্টাগ্রাম হল একটি ফটো এবং ভিডিও-শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন যা ২০১০ সালে কেভিন সিস্ট্রম দ্বারা চালু হয়েছিল।

সূত্র: ইন্সটাগ্রাম ওয়েবসাইট

৩১.
ইনস্টাগ্রামের যাত্রা শুরু হয় কত সালে?
  1. ক) ২০০৪ সালে
  2. খ) ২০১০ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ২০০৬ সালে
ব্যাখ্যা

ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন- কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার। 
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়। 
- আলেক্সা র‍্যাঙ্কিং এ ইন্সটাগ্রাম বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট। (জানুয়ারী ২০২০ পর্যন্ত)। 
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ “Meta” এর অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: Britannica.com ও রয়টার্স রিপোর্ট।

৩২.
রোবটিক্স শব্দের আভিধানিক অর্থ কি?
  1. ক) পুতুল
  2. খ) শ্রমিক
  3. গ) স্বয়ংক্রিয়
  4. ঘ) চিন্তাশীল
ব্যাখ্যা

রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
New Collegiate ডিকশনারীর মতে “রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে।
রোবট (Robot) শব্দটি এসেছে মূলত স্লাভিক শব্দ “রোবোটা” হতে যার অর্থ হলো শ্রমিক।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

৩৩.
মহাকাশ গবেষণায় কোন রোবটটি ব্যবহৃত হয়?
  1. ক) Curiosity
  2. খ) Superflex
  3. গ) Amazon Echo
  4. ঘ) Robo Brain
ব্যাখ্যা

কিউরিওসিটি রোভার ২০১২ খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান।
মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত (২০১২) নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য।
সূত্র: NASA ওয়েবসাইট

৩৪.
Google এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) আলাস্কা
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) শিকাগো
ব্যাখ্যা

Google এর সদরদপ্তর অবস্থিত- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
গুগল প্রতি সেকেন্ডে গড়ে ৪০ হাজার অনুসন্ধানের জবাব বের করে- প্রতিদিন যার মানে সাড়ে তিন বিলিয়ন অনুসন্ধান (ফোর্বসের হিসাব)।
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন ব্যাকরাব।
অফিসের বাইরে বার্তা যোগাযোগের মাধ্যমে প্রথম গুগল ডুডল চালু হয় ১৯৯৮ সালের ৩০ অগাস্ট।
সূত্র: Google ওয়েবসাইট, বিবিসি ওয়েবসাইট 

৩৫.
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগিতায় সংঘটিত অপরাধ -
  1. ক) হ্যাকিং
  2. খ) স্পুফিং
  3. গ) সাইবার অপরাধ
  4. ঘ) ফিশিং
ব্যাখ্যা

- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- সাইবার অপরাধ এমন অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত।
- এ ধরনের অপরাধ জাতির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
- আইনগত বা আইনবহির্ভূতভেবে বিশেষ তথ্যসমূহ প্রকাশিত হলে গোপনীয়তার লঙ্ঘন ঘটে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান

৩৬.
IBM প্রতিষ্ঠিত হয় কতসালে?
  1. ক) ১৯১০
  2. খ) ১৯১১
  3. গ) ১৯১২
  4. ঘ) ১৯১৩
ব্যাখ্যা

IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
IBM এর সদরদপ্তর-আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
IBM হল একটি আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান।
IBM এর নির্বাহী পরিচালকের নাম হল অরবিন্দ কৃষ্ণ।
IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM5150.

সূত্র: IBM Website.

৩৭.
FDMA এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Frequency Division Multiple Access
  2. খ) Frequency Division Mode Access
  3. গ) Frequency Dimension Multiple Access
  4. ঘ) Frequent Division Multiple Access
ব্যাখ্যা

ফ্রিকোয়েন্সি-ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস (FDMA) হল একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি যা কিছু মাল্টিপল-অ্যাক্সেস প্রোটোকলগুলিতে ব্যবহৃত হয়।
FDMA চ্যানেলের ব্যান্ডউইথকে পৃথক নন-ওভারল্যাপিং ফ্রিকোয়েন্সি সাব-চ্যানেলগুলিতে বিভক্ত করে এবং প্রতিটি সাব-চ্যানেলকে আলাদা ব্যবহারকারীর জন্য বরাদ্দ করে একাধিক ব্যবহারকারীকে একটি একক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ডেটা পাঠাতে দেয়, যেমন একটি কোঅক্সিয়াল কেবল বা মাইক্রোওয়েভ রশ্মি। এটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোন ট্রাঙ্কলাইনে ব্যবহৃত হয়।
সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান