পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৮২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৩
সিলেবাস
[For iPad Mania (Season - 2)] --------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৩ প্রশ্ন

.
'But I have promises to keep
  And miles to go before I sleep'. These lines are composed by -
  1. William Butler Yeats
  2. Robert Frost
  3. T. S. Eliot
  4. Dylan Thomas
সঠিক উত্তর:
Robert Frost
উত্তর
সঠিক উত্তর:
Robert Frost
ব্যাখ্যা
• 'But I have promises to keep
  And miles to go before I sleep' was written by - Robert Frost.

• Robert Frost was an American poet who was much admired for his depictions of the rural life of New England, his command of American colloquial speech, and his realistic verse portraying ordinary people in everyday situations.
- প্রশ্নে উল্লেখিত লাইন দুটি তার বিখ্যাত কবিতা 'Stopping by Woods on a Snowy Evening' থেকে নেয়া হয়েছে।
- এই কবিতাটি Frost এর poetry collection 'New Hampshire' এর অন্তর্ভুক্ত হয়ে 1923 সালে প্রকাশিত হয়।
- This poem is one of his most frequently explicated works, it describes a solitary traveler in a horse-drawn carriage who is both driven by the business at hand and transfixed by a wintry woodland scene.

• Robert Frost (1874-1963):
- Robert Frost একজন আমেরিকান কবি।
- তাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- তিনি আধুনিক যুগের একজন কবি। 
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত। 
- তিনি চারবার পুলিতজার পুরস্কার লাভ করেন।

• তার বিখ্যাত কবিতাসমূহ:  
-The Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- After Apple-picking
- Home Burial.
- A Tree at My Window.

Source: Britannica
.
Before you can study at a British university, you have to be proficient _______ English.
  1. on
  2. in
  3. over
  4. by
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- Complete sentence: Before you can study at a British university, you have to be proficient in English.

• Proficient (in/at)
English Meaning: able to do something well or skillfully.
Bangla Meaning: ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ।

• সুতরাং, কোনো কিছুতে দক্ষ বোঝাতে proficient এর সাথে appropriate preposition হিসাবে in/at বসে।
Examples: 
1.  There is only one way to become proficient at anything - practice!
2. Akash is proficient in three languages.

Source: Longman Dictionary and Bangla Academy Dictionary.
.
Which of the following is not a tragedy?
  1. Man and Superman
  2. The Jew of Malta
  3. The White Devil
  4. Timon of Athens
সঠিক উত্তর:
Man and Superman
উত্তর
সঠিক উত্তর:
Man and Superman
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Man and Superman is not a tragedy.
- এটি হচ্ছে George Bernard Shaw রচিত একটি ৪ পর্ব বিশিষ্ট comedy play.
- এই নাটকের witty, intellectual dialog এর কারনে এটিকে a comedy of manners হিসাবে বিবেচনা করা হয়।
-  এই play টি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- Basic to Man and Superman, which Shaw subtitled A Comedy and A Philosophy, is his belief in the conflict between man as spiritual creator and woman as guardian of the biological continuity of the human race. 
- The play incorporates Shaw’s concept of the “life force” and satirizes the relationship between the sexes

• Important characters of Man and Superman:
- John Tanner,
- Hector Malone,
- Ann Whitefield,
- Mendoza,
- Roebuck Ramsden,
- Octavius Robinson,
- Violet Robinson,
- Susan Ramsden etc.

• George Bernard Shaw (1856-1950):
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion
- Mrs. Warren's Profession,
- Arms and the Man
- Heartbreak House
- Caesar and Cleopatra
- Man and Superma
- The Doctor's Dilemma
- St. Joan of Arc etc.

• অন্যদিকে, 
খ) The Jew of Malta - The Jew of Malta, in full The Famous Tragedy of the Rich Jew of Malta, একটি 5 acts বিশিষ্ট tragedy by Christopher Marlowe.

গ) 'The White Devil’ written by John Webster হচ্ছে 5 acts বিশিষ্ট tragedy, যা ১৬১২ সালে প্রকাশিত হয়। 
- Based on historical events that occurred in Italy during the 1580s, this dark Jacobean drama is considered one of the finest of the period.চ

ঘ) Timon of Athens হচ্ছে Shakespeare এর একটি unfinished Tragedy, যেটি ১৬০৫-০৮ এর মধ্যে লেখা হয়েছে বলে ধারনা করা হয়।

Source: Britannica and An ABC of English Literature by DR M Mofizar Rahman.
.
Identify the correct sentence.
  1. Only after the guests left, they did realize that they had forgotten to serve the dessert.
  2. Only after the guests left, did they realize they forgot to serve the dessert.
  3. Only after the guests left, had they realize that they forgotten to serve the dessert.
  4. Only after the guests left, they had realized that they forgot to serve the dessert.
সঠিক উত্তর:
Only after the guests left, did they realize they forgot to serve the dessert.
উত্তর
সঠিক উত্তর:
Only after the guests left, did they realize they forgot to serve the dessert.
ব্যাখ্যা
• Only after, only if, only in this way etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে। 
- তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Only after the guests left, did they realize they forgot to serve the dessert.

Examples: -
- Only after I went home, did I remember my doctor's appointment.
- Only after lunch can you play.
- Only if everybody agreed would I accept this position.
- Only in this way does this machine work.
.
Which of the following is synonymous with the word 'Fastidious'?
  1. Stupid
  2. Choosy
  3. Talkative
  4. Sociable
সঠিক উত্তর:
Choosy
উত্তর
সঠিক উত্তর:
Choosy
ব্যাখ্যা
• Fastidious 
English Meaning: extremely or excessively careful or detailed/ very attentive to and concerned about accuracy and detail.
Bangla Meaning: খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Stupid
English Meaning: having or showing a great lack of intelligence or common sense.
Bangla Meaning: জড়বুদ্ধি; নির্বোধ।

খ) Choosy
English Meaning: 
Bangla Meaning: (কথ্য, ব্যক্তি সম্বন্ধে) খুঁতখুঁতে; সহজে তুষ্ট হয় না এমন।

গ) Talkative
English Meaning: fond of or given to talking.
Bangla Meaning: বাচাল।

ঘ) Sociable 
English Meaning: willing to talk and engage in activities with other people; friendly.
Bangla Meaning: সঙ্গপ্রিয়; মিশুক।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Choosy শব্দটি Fastidious এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই বলা যায়, Choosy is synonymous with the word 'Fastidious'.

Source: Bangla Academy dictionary and Oxford Learner's Dictionary.
.
What is the adjective form of the word 'Rotate'?
  1. Rotatory
  2. Rotation
  3. Rotavious
  4. both A + C
সঠিক উত্তর:
Rotatory
উত্তর
সঠিক উত্তর:
Rotatory
ব্যাখ্যা
Rotate (verb)
English Meaning: move or cause to move in a circle round an axis or centre.
Bangla Meaning: চক্রাকারে আবর্তিত করানো বা হওয়া; পালাক্রমে রাখা বা থাকা; পালাক্রমে বা পর্যায়ক্রমে আসা; পালা-পরম্পরায় আবির্ভূত হওয়া।

Other Forms: 
• Rotation (noun) ঘূর্ণন; আবর্তন।
• Rotative, Rotational, Rotatory (adjective) আবর্তক; আবর্তনমূলক; আবর্তনশীল; ঘূর্ণনশীল।

Source: Merriam-Webster Dictionary and Bangla Academy Dictionary.
.
That he is an honest man is known to all. Here the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Relative clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা

That he is an honest man is known to all. Here the underlined part is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun. Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

• প্রদত্ত বাক্যে subject হিসাবে বসাতে এটি একটি Noun clause.

.
Identify the determiner in the following sentence: Make new friends, but keep the old; Those are silver, these are gold.
  1. the
  2. those
  3. these
  4. both B+ C
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Make new friends, but keep the old; Those are silver, these are gold.
- Here 'the' is used as a determiner.

• Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
- Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে ‘old’ মূলত old friends অর্থে noun এর কাজ করছে এবং এর আগে ‘the’ determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
- these এবং those থাকলেও এগুলো noun এর পূর্বে ব্যবহৃত হয়নি। অতএব, এগুলো determiner নয়।

• Determiners include the following common types:
- Articles: a, an, the
- Demonstratives: this, that, these, those
- Possessives: my, your, his, her etc.
- Quantifiers: some, many, few, one, two, no etc.
.
The student studied diligently in order to excel in her final exams. (Make it compound)
  1. The student studied diligently and therefore she wanted to excel in her final exams.
  2. The student studied diligently and she wanted to excel in her final exams.
  3. The student wanted to excel in her final exams and so she studied diligently.
  4. The student wanted to excel in her final exams so therefore she studied diligently.
সঠিক উত্তর:
The student wanted to excel in her final exams and so she studied diligently.
উত্তর
সঠিক উত্তর:
The student wanted to excel in her final exams and so she studied diligently.
ব্যাখ্যা
• Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

Simple sentence এ to অথবা in order to থাকলে Compound Sentence এ পরিণত করতে তিনটি কাজ করতে হয় -
- যথা-
(1) Clause গুলোর অবস্থান উল্টে যাবে।
(2) ‘want to’ অতিরিক্ত যোগ হবে।
(3) ‘and so/ therefore’ Conjunction যোগ হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -The student wanted to excel in her final exams and so she studied diligently.
১০.
Identify the correct sentence.
  1. Butter is made of milk.
  2. The table is made from wood.
  3. Raitul poured tea to the mug.
  4. I will meet you on Friday.
সঠিক উত্তর:
I will meet you on Friday.
উত্তর
সঠিক উত্তর:
I will meet you on Friday.
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত preposition এর ব্যবহারের ভিত্তিতে করা হয়েছে।
- Preposition এর নিয়মানুযায়ী, I will meet you on Friday -এই বাক্য টি সঠিক।
- কোন তারিখ/বার এর পূর্বে preposition 'on' ব্যবহৃত হয়। 
- মাস/বছর এর পূর্বে 'in' বসে। 
- নির্দিষ্ট সময়ের পূর্বে 'at' বসে। 
• প্রদত্ত প্রশ্নে Friday (বার) থাকায় appropriate preposition 'on' বসবে। 

• অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) বাক্যটিতে  of এর ব্যবহার ভুল, কারণ, 
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি এর উপকরণ টি পরিবর্তন হয়ে যায় তাহলে make from হয়।
- তাই সঠিক বাক্য হবে - Butter is made from milk.
- এখানে মূল উপকরণ milk, যা পরিবর্তিত হয়ে butter হয়েছে।

খ) The table is made from wood - বাক্যটিতে from এর ব্যবহার ভুল।
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি উপকরণ টি অপরিবর্তিত থাকে তবে made of হয়।
- তাই সঠিক বাক্য হবে - The table is made of wood.
- এখানে মূল উপকরণ  অপরিবর্তিত রয়েছে।

গ) বাক্যটিতে into এর ব্যবহার ভুল।
- Pour অর্থ ঢালা।
- 'কোন কিছুর ভিতর কিছু ঢালা' অর্থে preposition into বসে।
- তাই সঠিক বাক্যটি হবে - Raitul poured tea into the mug.
১১.
The Teacher said, 'Two and Two make four'. (Make it indirect)
  1. The teacher said that two and two made four.
  2. The teacher said that would make four.
  3. The teacher said that two and two make four.
  4. The teacher said that two and two will make four.
সঠিক উত্তর:
The teacher said that two and two make four.
উত্তর
সঠিক উত্তর:
The teacher said that two and two make four.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী, 
- Reported speech দ্বারা যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ পায়, তবে Indirect Narration এ Tense এর কোনো পরিবর্তন হয় না৷
- অর্থাৎ,নিয়মানুযায়ী, The Teacher said, 'Two and Two make four'.  এই বাক্যের সঠিক indirect speech হবে - 
- The teacher said that two and two make four.
১২.
The puzzle was solved after hours of concentration. (Make it active)
  1. Some people solved the puzzle after hours of concentration.
  2. Somebody solved the puzzle after hours of concentration.
  3. We solved the puzzle after hours of concentration.
  4. The puzzle was solved by us after hours of concentration.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Sentence-এ ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে Passive থেকে Active করার সময় একটি সুবিধাজনক কর্তা ধরে নিতে হয়।
- যেমন: someone, somebody, people, We, Some people the authority ইত্যাদি 


নিয়মানুযায়ী, 
Passive: The puzzle was solved after hours of concentration. 
Active:
- Some people solved the puzzle after hours of concentration. 
- Somebody solved the puzzle after hours of concentration.
- We solved the puzzle after hours of concentration. 
১৩.
'Fair Daffodils, we weep to see. You haste away so soon;' - These lines are taken from the poem -
  1. To Daffodils
  2. I Wandered Lonely as a Cloud
  3. Daffodils
  4. The Rainbow
সঠিক উত্তর:
To Daffodils
উত্তর
সঠিক উত্তর:
To Daffodils
ব্যাখ্যা
• 'Fair Daffodils, we weep to see.
You haste away so soon;' - These lines are taken from the poem -To Daffodils written by - Robert Herrick.

• লাইন গুলো তাঁর বিখ্যাত কবিতা 'To Daffodils' এর প্রথম দুই লাইন।
- In the poem ‘To Daffodils’ the poet weeps over short-lived human life.
- The theme of this poem is Life is short, so live to the fullest.
- কবিতায় তিনি বুঝাতে চেয়েছেন এ পৃথিবীতে মানব জীবনও ড্যাফোডিল ফুলের মতো ক্ষণস্থায়ী।

• Robert Herrick:
- তিনি Caroline যুগের একজন বিখ্যাত কবি।
- The Greatest Cavalier poet is Robert Herrick.

• Notable work:
- To Daffodils,
- Delight in Disorder,
- The Night Piece of Julia,
- The Slitany to the Holy Spirit.

• উল্লেখ্য যে, Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils/ I Wandered Lonely as a Cloud  - William Wordsworth (- 'The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes

Source: Britannica
১৪.
The noun word 'length' can be changed into a verb by adding a/an -
  1. prefix
  2. suffix
  3. both A+ B
  4. none
সঠিক উত্তর:
suffix
উত্তর
সঠিক উত্তর:
suffix
ব্যাখ্যা
• The noun word 'length' can be changed into a verb by adding a - suffix.

• সাধারণত কোন শব্দের আগে কিছু যুক্ত হলে Prefix এবং পরে কিছু যুক্ত হলে Suffix বলে।
- Suffix এবং prefix যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয়।

• এখানে length হচ্ছে noun (দৈর্ঘ্য)
- এর verb হচ্ছে lengthen (verb intransitive) দীর্ঘ করা; প্রসারিত করা বা হওয়া; সময়ের স্থায়িত্ব বাড়ানো।
- তাই এখানে -en হচ্ছে Suffix.
- সুতরাং, the noun length can be changed into verb by adding a Suffix.
১৫.
It is dangerous to drive on this slippery road. Here the infinitive 'to drive' is used as -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
noun
উত্তর
সঠিক উত্তর:
noun
ব্যাখ্যা
• বাক্যে ব্যবহারের দিক দিয়ে structure অনুযায়ী infinitive - noun, adverb or adjective হয়ে থাকে।
- It is dangerous to drive on this slippery road. Here the infinitive 'to drive' is used as - a noun.
- এখানে introductory 'it' এর subject হিসাবে 'to drive' হচ্ছে noun.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form।
- Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive. যেমন: To err is human. এবং
২. To-বিহীন infinitive. যেমন: let me go.
- To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
১৬.
Identify the correctly spelled word.
  1. Halluacination
  2. Catalouge
  3. Buraeucracy
  4. Conquer
সঠিক উত্তর:
Conquer
উত্তর
সঠিক উত্তর:
Conquer
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - সঠিক বানান হচ্ছে - Conquer.
English Meaning: overcome and take control of (a place or people) by military force.
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা।


• অন্য অপশন গুলোর সঠিক বানান হচ্ছে - 
ক) Hallucination 
English Meaning: an experience involving the apparent perception of something not present.
Bangla Meaning: দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত।

খ) Catalogue
English Meaning: a complete list of items, typically one in alphabetical or other systematic order.
Bangla Meaning: সুবিন্যস্ত তালিকা।

গ) Bureaucracy
English Meaning: a system of government in which most of the important decisions are taken by state officials rather than by elected representatives.
Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
১৭.
The stars winked in the night sky. This is an example of -
  1. Personification
  2. Irony
  3. Paradox
  4. Simile
সঠিক উত্তর:
Personification
উত্তর
সঠিক উত্তর:
Personification
ব্যাখ্যা
• 'The stars winked in the night sky.' is an example of - Personification.
- কেননা, star হচ্ছে একটি জড় বস্তু এবং এর দ্বারা wink সম্ভব নয়।

• Personification অর্থ হচ্ছে কোন জর বস্তুকে ব্যক্তিরুপ দান
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরুপে প্রয়োগ করার কৌশল।
-  এর মাধ্যমে কোন জড় বস্তকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।

যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৮.
'Nouveau riche' refers to -
  1. A very well-off family
  2. A government by the richest people
  3. A class of people with high social rank.
  4. People who have recently acquired wealth
সঠিক উত্তর:
People who have recently acquired wealth
উত্তর
সঠিক উত্তর:
People who have recently acquired wealth
ব্যাখ্যা
• Nouveau riche
English Meaning: People who have recently acquired wealth, typically those perceived as ostentatious or lacking in good taste.
Bangla Meaning:  নব্য ধনী।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Plutocracy (ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র) - A government by the richest people
•  Aristocracy (অভিজাততন্ত্র) - A class of people with high social rank.
• Affluent family - A very well-off family

Source: Oxford Learner's Dictionary.
১৯.
Which of the following sentences is correct?
  1. He fled the country lest he should be capture.
  2. He fled the country lest he should captured.
  3. He fled the country lest he might not captured.
  4. He fled the country lest he be captured.
সঠিক উত্তর:
He fled the country lest he be captured.
উত্তর
সঠিক উত্তর:
He fled the country lest he be captured.
ব্যাখ্যা
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।
- নিয়মানুযায়ী, He fled the country lest he be captured - বাক্যটি সঠিক।

• অন্যদিকে,
ক) বাক্যটি ভুল কারণ বাক্যের শেষে capture (verb base form) রয়েছে, তাই should be/ might be হবে না।
খ) এবং গ) বাক্যটি ভুল কারণ বাক্যের শেষে captured (verb past participle) রয়েছে, তাই should be/ might be বসাতে হবে এবং not বসবে না।

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.

Source: Collins Dictionary, Merriam Webster Dictionary.
২০.
'কালের কলস' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. আল মাহমুদ
  3. শামসুর রাহমান
  4. শওকত আলী
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
• 'কালের কলস' কাব্যগ্রন্থের রচয়িতা: 'আল মাহমুদ'। 

• আল মাহমুদ:
- কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর।
- কালের কলস।
- সোনালী কাবিন।
- বখতিয়ারের ঘোড়া।
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না।
- পাখির কাছে ফুলের কাছে।
- প্রেমের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২১.
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে কোন রচনায়?
  1. জননী
  2. ক্রীতদাসের হাসি
  3. জাহান্নম হইতে বিদায়
  4. চৌরসন্ধি
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
উত্তর
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
ব্যাখ্যা
• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক রচিত উপন্যাস- 'জাহান্নম হইতে বিদায়'

• শওকত ওসমান:
- শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 

• ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাস: 
- মুক্তিযুদ্ধকালীন পলায়ন-পর মধ্যবিত্তের চিত্র প্রকাশ পেয়েছে - ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে ।
- শওকত ওসমানের 'জাহান্নাম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত গ্রন্থ।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- গাজী রহমান যুদ্ধকালের সাহসী মুক্তিযোদ্ধা নয়।
- বরং সে সময় নিরাপদ আশ্রয়ের সন্ধানে পথে নামে সে।
- এক সময় দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ বোধ করে নিজে।

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: 
» জননী,
» ক্রীতদাসের হাসি,
» সমাগম,
» চৌরসন্ধি,
» রাজা উপাখ্যান,
» জাহান্নম হইতে বিদায়,
» দুই সৈনিক,
» নেকড়ে অরণ্য,
» পতঙ্গ পিঞ্জর,
» আর্তনাদ,
» রাজপুরুষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২২.
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
  1. গুটিশুটি
  2. ঝমঝম
  3. কবি কবি
  4. চকচক
সঠিক উত্তর:
গুটিশুটি
উত্তর
সঠিক উত্তর:
গুটিশুটি
ব্যাখ্যা
'গুটিশুটি' - অনুকার দ্বিত্বের উদাহরণ। 

অন্যদিকে, 
কবি কবি- পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ। 
ঝমঝম, চকচক- ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ। 

• অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
গুটিশুটি, মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি। 

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, চকচক, টসটস।  

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
২৩.
'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিহীর্ষা
  2. বিবিক্ষা
  3. জিঘাংসা
  4. তিতিক্ষা
সঠিক উত্তর:
জিহীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
জিহীর্ষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'জিহীর্ষা'।  

অন্যদিকে,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বিবিক্ষা'।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - 'জিঘাংসা'। 
- 'ক্ষমা করার ইচ্ছা' এক কথায় প্রকাশ = 'তিতিক্ষা'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা,
- 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জুগুপ্সা।
- 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = ঈপ্সিত।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ = অধঃকায়।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৪.
'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ-
  1. খ + হ + ম
  2. ক্‌ + ষ + ন
  3. হ্‌ + ম
  4. ক্‌ + ষ + ম
সঠিক উত্তর:
ক্‌ + ষ + ম
উত্তর
সঠিক উত্তর:
ক্‌ + ষ + ম
ব্যাখ্যা
• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ- 'ক্‌ + ষ + ম'। 
যেমন- লক্ষ্মী, লক্ষ্মণ ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- হ্ + ম = হ্ম;
- ষ্ + ণ = ষ্ণ;
- হ্ + উ = হু;
- হ্ + ঋ = হৃ;
- হ্ + ন = হ্ন। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৫.
'Deluxe' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অবলোপ
  2. শৌখিন
  3. দরকষাকষি
  4. প্রভাবশালী
সঠিক উত্তর:
শৌখিন
উত্তর
সঠিক উত্তর:
শৌখিন
ব্যাখ্যা
• 'Deluxe' এর বাংলা পরিভাষা- 'শৌখিন'। 

অন্যদিকে, 
'Deletion' এর বাংলা পরিভাষা- 'অবলোপ'। 
'Higgling' এর বাংলা পরিভাষা- 'দরকষাকষি'।
'Influential' এর বাংলা পরিভাষা- 'প্রভাবশালী'।  

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
২৬.
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে-
  1. কাজী নজরুল ইসলাম
  2. প্রমথ চৌধুরী
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে- 'প্রমথ চৌধুরী'। 

• প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তেল নুন লকড়ি - প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ। 
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলো প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
-------------------------------------
• বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে- সবুজপত্র পত্রিকা। 

• সবুজপত্র পত্রিকা: 
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 
----------------------------- 
• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ: 
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।
-----------------------------------------

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। 
২৭.
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
  1. জল
  2. মেঘ
  3. আকাশ
  4. পৃথিবী
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।


উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা-
  1. ইব্রাহিম খাঁ
  2. শাহাদাৎ হোসেন
  3. দ্বিজেন্দ্রলাল রায়
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
শাহাদাৎ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
শাহাদাৎ হোসেন
ব্যাখ্যা
• শাহাদাৎ হোসেন: 
- ১৮৯৩ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার পন্ডিতপোল গ্রামে তাঁর জন্ম। 
- দেশবিভাগের পর তিনি ঢাকার বেতারকেন্দ্রে চাকরি নিয়ে পাক্ষিক এলান পত্রিকা সম্পাদনা করেন।
- শাহাদাৎ হোসেন কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যজীবনে প্রবেশ করেন।
- পঞ্চাশের দশকে রূপচ্ছন্দা ও মসনদের মোহ  ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বাংলা বিষয়ের পাঠ্যভুক্ত ছিল। 
- ১৯৫৩ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

• তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্য: 
- মৃদঙ্গ,
- কল্পলেখা,
- রূপচ্ছন্দা;

উপন্যাস ও নাটক: 
সরফরাজ খাঁ,
হিরণলেখা,
পারের পথ,
স্বামীর ভুল,
সোনার কাঁকন,
যুগের আলো,
রিক্তা,
পথের দেখা,
কাঁটাফুল,
আনারকলি,
মসনদের মোহ;

গল্প: 
রূপায়ণ,
এবং শিশুসাহিত্য ছেলেদের গল্প,
মোহন ভোগ ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া। 
২৯.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. গো + আদি = গবাদি
  2. নৌ + ইক = নাবিক
  3. পৌ + ইত্র = পবিত্র
  4. ভৌ + উক = ভাবুক
সঠিক উত্তর:
পৌ + ইত্র = পবিত্র
উত্তর
সঠিক উত্তর:
পৌ + ইত্র = পবিত্র
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ: 'পৌ + ইত্র = পবিত্র'।  
• 'পবিত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ: 'পো + ইত্র' = পবিত্র।  
এটি স্বরসন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম: 
এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন,
পৌ + অক = পাবক; 
গো + আদি = গবাদি;
নৌ + ইক = নাবিক; 
ভৌ + উক = ভাবুক; 
গো + এষণা = গবেষণা; 
পো + ইত্র = পবিত্র; 
ভৌ + উক = ভাবুক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
'ড় এবং ঢ়' কোন ধরনের ধ্বনি?
  1. কম্পিত ব্যঞ্জন ধ্বনি
  2. পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি
  3. তাড়িত ব্যঞ্জন ধ্বনি
  4. নাসিক্য ব্যঞ্জন ধ্বনি
সঠিক উত্তর:
তাড়িত ব্যঞ্জন ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
তাড়িত ব্যঞ্জন ধ্বনি
ব্যাখ্যা
• তাড়িত ব্যঞ্জন ধ্বনি: 
- যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
- বাড়ি, মৃঢ় প্রভৃতি শব্দের 'ড়', 'ঢ়' তাড়িত ব্যঞ্জনের উদাহরণ।

অন্যদিকে, 
• কম্পিত ব্যঞ্জন ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- চানাচুর, কর শব্দের 'র' কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ। 

 • পার্শ্বিক ব্যঞ্জন:
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
যেমন: 'লাল' শব্দের 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি।  

 • নাসিক্য ব্যঞ্জন:
যে সব ব্যঞ্জন উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধাপায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে।
যেমন:মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ঙ নাসিক্য ব্যঞ্জন ধ্বনি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩১.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?
  1. ৪৫০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৩৭০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?

সমাধান:
ধরি,
আসল = P টাকা
মুনাফা = (৩P)/৮ টাকা 

প্রশ্নমতে,
P + (৩P)/৮ = ৫৫০০
বা, ৮P + ৩P = ৫৫০০ × ৮
বা, ১১P = ৫৫০০ × ৮
বা, P = (৫৫০০ × ৮)/১১
∴ P = ৪০০০ 

∴ আসল ৪০০০ টাকা। 
৩২.
27x2 + 15x + 2 রাশিটির উৎপাদক কোনটি?
  1. 9x + 2
  2. 9x + 1
  3. 3x - 1
  4. 3x + 2
সঠিক উত্তর:
9x + 2
উত্তর
সঠিক উত্তর:
9x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: 27x2 + 15x + 2 রাশিটির উৎপাদক কোনটি?

সমাধান:
27x2 + 15x + 2
= 27x2 + 9x + 6x + 2
= 9x(3x + 1) + 2(3x + 1)
= (3x + 1)(9x + 2)
৩৩.
একটি গুণোত্তর ধারার ১ম ও ২য় পদ যথাক্রমে 27 ও 9 হলে ধারাটির পঞ্চম পদ কত?
  1. 3
  2. 1/27
  3. 1/81
  4. 1/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম ও ২য় পদ যথাক্রমে 27 ও 9 হলে ধারাটির পঞ্চম পদ কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর ধারার ১ম পদ, a = 27
সাধারণ অনুপাত, r = 9/27 = 1/3 

∴ ধারার পঞ্চম পদ, arn - 1 = 27 × (1/3)5 - 1
= 27 × (1/3)4
= 33 - 4
= 3- 1
= 1/3
৩৪.
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
  1. 4
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
= √{(72 - 1)/12}
= √{(49 - 1)/12}
= √(48/12)
= √4
= 2
৩৫.
১ পাউন্ড দুধের দাম ৪৫ টাকা হলে ৫০০ গ্রাম দুধের দাম কত?
  1. ৪৯.৬ টাকা
  2. ৫০ টাকা
  3. ৫১.২ টাকা
  4. ৪৮.৮ টাকা
সঠিক উত্তর:
৪৯.৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৯.৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ পাউন্ড দুধের দাম ৪৫ টাকা হলে ৫০০ গ্রাম দুধের দাম কত? 

সমাধান:
আমরা জানি,
১ পাউন্ড = ৪৫৩.৫৯ গ্রাম 

৪৫৩.৫৯ গ্রাম দুধের দাম = ৪৫ টাকা 
∴ ৫০০ গ্রাম দুধের দাম = (৪৫ × ৫০০)/৪৫৩.৫৯ টাকা 
= ৪৯.৬ টাকা 
৩৬.
যদি p + 1/p = 2 হয়, তাহলে p4 + 1/p4 এর মান কত হবে?
  1. 16
  2. 8
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p + 1/p = 2 হয়, তাহলে p4 + 1/p4 এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
p + 1/p = 2
⇒ (p + 1/p)2 = 4
⇒ p2 + 1/p2 + 2.p.(1/p) = 4
⇒ p2 + 1/p2 = 2
⇒ (p2 + 1/p2)2 = 4
⇒ p4 + 1/p4 + 2.p2.(1/p2) = 4
∴ p4 + 1/p4 = 2
৩৭.
  1. 1
  2. x2 - y2
  3. x9 - y9
  4. x18 - y18
সঠিক উত্তর:
x9 - y9
উত্তর
সঠিক উত্তর:
x9 - y9
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩৮.
'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা এবং 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার অনুপাত কোনটি?
  1. 3 : 1
  2. 1 : 2
  3. 1 : 1
  4. 4 : 3
সঠিক উত্তর:
3 : 1
উত্তর
সঠিক উত্তর:
3 : 1
ব্যাখ্যা
প্রশ্ন: 'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা এবং 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার অনুপাত কোনটি?

সমাধান:
COPPER শব্দে 6টি বর্ণ আছে।
যার মধ্যে 1টি C, 2টি P, 1টি O, 1টি E এবং 1টি R আছে।

 শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/2!
 = 720/2
= 360 উপায়ে৷


DEGREE শব্দটিতে মোট বর্ণ আছে 6টি যার মধ্যে, E আছে 3 টি।
∴ DEGREE শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/3! = 720/6 = 120

∴ 'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'DEGREE' শব্দটির বিন্যাস সংখ্যার অনুপাত = 360 : 120
= 3 : 1 
৩৯.
একটি তরমুজ ১৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হত?
  1. ১৭৫ টাকা
  2. ১৮৫ টাকা
  3. ১৯৫ টাকা
  4. ২১০ টাকা
সঠিক উত্তর:
১৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তরমুজ ১৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হত?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১৮০ × ১০০)/১২০
= ১৫০ টাকা

∴ ৩০% লাভে, বিক্রয়মূল্য = (১৩০ × ১৫০)/১০০
= ১৯৫ টাকা
৪০.
{3(6 - x)}/(2x) = - 6 এবং x ≠ 0 হলে x এর মান কত?
  1. - 1
  2. - 2
  3. - 3
  4. 3
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: {3(6 - x)}/(2x) = - 6 এবং x ≠ 0 হলে x এর মান কত?

সমাধান:
{3(6 - x)}/(2x) = - 6
⇒ 3(6 - x) = (- 6) × 2x
⇒ 18 - 3x = - 12x
⇒ 18 = - 9x
⇒ x = 18/(- 9)
∴ x = - 2 
৪১.
একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60° তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় কর।
  1. 105/√3 মিটার
  2. 105√3 মিটার
  3. 35 মিটার
  4. 70 মিটার
সঠিক উত্তর:
105/√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
105/√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60° তৈরি করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় কর।

সমাধান:

মনে করি, গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব BC = x মিটার,
গাছের উচ্চতা AB = 105 মিটার 
C বিন্দুতে গাছটির শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB = 60°

সমকোণী ΔABC থেকে পাই,
tan∠ACB = AB/BC
বা, tan 60° = 105/x
বা, √3 = 105/x  [∴ tan60° = √3]
বা, √3x = 105
বা, x = 105/√3

∴ গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব 105/√3 মিটার।
৪২.
A, A, B, C, E, H, ..........  ধারার পরবর্তী বর্ণ কোনটি?
  1. J
  2. K
  3. L
  4. M
সঠিক উত্তর:
M
উত্তর
সঠিক উত্তর:
M
ব্যাখ্যা
প্রশ্ন: A, A, B, C, E, H, ..........  ধারার পরবর্তী বর্ণ কোনটি? 

সমাধান:

A, A, B, C, E, H এদের অবস্থান সংখ্যা হলো,
1, 1, 2, 3, 5, 8

এখানে স্পষ্টত যে, পূর্ববর্তী দুটি বর্ণের অবস্থান সংখ্যার যোগফল পরবর্তী বর্ণের অবস্থান সংখ্যার সমান।

সুতরাং, পরবর্তী বর্ণের অবস্থান সংখ্যা হবে 5 + 8 = 13 এবং বর্ণটি হবে M.
৪৩.
২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
  1. ১৩৮০
  2. ১৩.৮
  3. ১৩৮
  4. ১.৩৮
সঠিক উত্তর:
১৩৮
উত্তর
সঠিক উত্তর:
১৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৩ × ০.১৫ × ৪০০ = কত?

সমাধান:
২.৩ × ০.১৫ × ৪০০
= (২৩/১০) × (১৫/১০০) × ৪০০ 
= ১৩৮ 
৪৪.
'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
  1. PRAISE
  2. RENAL
  3. PENAL
  4. PEAR
সঠিক উত্তর:
PRAISE
উত্তর
সঠিক উত্তর:
PRAISE
ব্যাখ্যা
প্রশ্ন: 'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান:
PRAISE  শব্দটি গঠন করা যাবে না। কারণ I, S বর্ণগুলো 'PARAPHERNALLA' শব্দে নেই।
৪৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. শশাঙ্ক
  2. বিধু
  3. সুধাংশু
  4. সবিতা
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
চাঁদ শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।

সূর্য শব্দের সমার্থক শব্দ: আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা। 

সুতরাং, সবিতা ভিন্ন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।
৪৬.
যদি একটি মাসের ৭ তারিখ শুক্রবারের ৩ দিন আগে হয় তবে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?
  1. সোমবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. রবিবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি মাসের ৭ তারিখ শুক্রবারের ৩ দিন আগে হয় তবে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?

সমাধান:
শুক্রবারের ৩ দিন আগে মঙ্গলবার 
৭ তারিখ মঙ্গলবার হলে ১৪ তারিখও মঙ্গলবার হবে। 
∴ ১৮ তারিখ হবে (মঙ্গলবার + ৪ দিন) = শনিবার।
৪৭.
চ, ঘ এর চেয়ে খাট। জ, চ এর চেয়ে খাট। ঝ, জ এর চেয়ে লম্বা। খ, ঘ এর চেয়ে লম্বা। ঘ, ঝ এর চেয়ে লম্বা। কে সবচেয়ে লম্বা?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: চ, ঘ এর চেয়ে খাট। জ, চ এর চেয়ে খাট। ঝ, জ এর চেয়ে লম্বা। খ, ঘ এর চেয়ে লম্বা। ঘ, ঝ এর চেয়ে লম্বা। কে সবচেয়ে লম্বা?

সমাধান: 
চ, ঘ এর চেয়ে খাট।
চ < ঘ 

জ, চ এর চেয়ে খাট।
জ < চ 

∴ চ ও জ এর চেয়ে ঘ বড়।

 ঝ, জ এর চেয়ে লম্বা।
জ < ঝ 
খ, ঘ এর চেয়ে লম্বা।
ঘ < খ

∴ চ, জ, ও ঘ এর চেয়ে খ লম্বা। 

ঘ, ঝ এর চেয়ে লম্বা।
ঝ < ঘ 

∴ চ, জ, ঝ ও ঘ এর চেয়ে খ লম্বা। 
∴ খ সবচেয়ে লম্বা। 
৪৮.
জব্বারের আয়ের ৩/৪ অংশ ১৬৫০০ টাকা হলে, তার মোট আয় কত?
  1. ১৯৫০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ২২০০০ টাকা
  4. ২৫৪০০ টাকা
সঠিক উত্তর:
২২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জব্বারের আয়ের ৩/৪ অংশ ১৬৫০০ টাকা হলে, তার মোট আয় কত?

সমাধান:
ধরি,
মোট আয় ক টাকা 
এখন,
(৩ক)/৪ = ১৬৫০০
বা, ৩ক = ১৬৫০০ × ৪
বা, ক = (১৬৫০০ × ৪)/৩
∴ ক = ২২০০০ 

∴ তার মোট আয় ২২০০০ টাকা।
৪৯.
নিচের কোন শব্দজোড়টি বিপরীতার্থক?
  1. EFFORT, EXERTION
  2. ERROR, PRECISION
  3. PRAISE, ACCLAIM
  4. BEAUTIFUL, CHARMING
সঠিক উত্তর:
ERROR, PRECISION
উত্তর
সঠিক উত্তর:
ERROR, PRECISION
ব্যাখ্যা
EFFORT, EXERTION সমার্থক। তাদের অর্থ ⇒ প্রচেষ্টা; শক্তিপ্রয়োগ।

ERROR, PRECISION বিপরীতার্থক।
Error অর্থ ⇒ ভুল; ভ্রম।
Precision অর্থ ⇒ যাথার্থ্য; শুদ্ধতা; নির্ভুলতা।

PRAISE, ACCLAIM সমার্থক। তাদের অর্থ ⇒ প্রশংসা; গুণকীর্তন; তারিফ; সুখ্যাতি করা।

BEAUTIFUL, CHARMING সমার্থক। তাদের অর্থ ⇒ সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।

উৎস: merriam-webster.com, Accessible Dictionary.
৫০.
ক স্থান থেকে খ স্থানে যেতে, হিমেল ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে সাইকেল চালায় এবং তোফায়েল ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়ায়। কে আগে খ স্থানে পৌছাবে?
  1. হিমেল
  2. তোফায়েল
  3. দুইজনে সমান সময়ে পৌছাবে
  4. সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়
সঠিক উত্তর:
দুইজনে সমান সময়ে পৌছাবে
উত্তর
সঠিক উত্তর:
দুইজনে সমান সময়ে পৌছাবে
ব্যাখ্যা
প্রশ্ন: ক স্থান থেকে খ স্থানে যেতে, হিমেল ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে সাইকেল চালায় এবং তোফায়েল ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়ায়। কে আগে খ স্থানে পৌছাবে?

সমাধান:
দুইজনের বেগ সমান তাই দুইজনে সমান সময়ে পৌছাবে।
৫১.
যদি CORNER = GSVRIV হয়, তাহলে AFRICA = কী হবে?
  1. GBVMNG
  2. CBKJPC
  3. EJVMGE
  4. GNFJKR
সঠিক উত্তর:
EJVMGE
উত্তর
সঠিক উত্তর:
EJVMGE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CORNER = GSVRIV হয়, তাহলে AFRICA = কী হবে?

সমাধান:

CORNER = GSVRIV
দেখা যায়, C এর পরিবর্তে বসেছে G যা C এর পর (D, E, F) তিনটি বর্ণ বাদ দিয়ে এসেছে।
O এর পরিবর্তে বসেছে S যা O এর পর (P, Q, R) তিনটি বর্ণ বাদ দিয়ে এসেছে।
এভাবে প্রতিটি বর্ণ তার পরের তিনটি বর্ণ বাদ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।

তাহলে, AFRICA = EJVMGE
৫২.

বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া?
  1. সমানুকরণ
  2. অপসারণ
  3. প্রতিস্থাপন
  4. সংযোজন
সঠিক উত্তর:
সমানুকরণ
উত্তর
সঠিক উত্তর:
সমানুকরণ
ব্যাখ্যা
সমানুকরণ বিক্রিয়া(Isomerization reaction): 
- যে বিক্রিয়ার কোন যৌগের উপস্থিত পরমাণু বা মূলক সমূহ পূর্ণবিন্যাস্ত হয়ে ভিন্ন গাঠনিক কাঠামো বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে, তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। 
যেমন - 
1. অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে ইউরিয়া পাওয়া যায়। 


2. অনার্দ্র AICI3 এর উপস্থিতিতে n -বিউটেনকে উত্তপ্ত করলে iso -বিউটেন উৎপন্ন হয়। 


উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
DNA কাঁটার জন্য বিশেষ কোন এনজাইম ব্যবহার করা হয়?
  1. ক) রেস্ট্রিকশন এনজাইম
  2. খ) লাইগেজ এনজাইম
  3. গ) লাইপেজ এনজাইম
  4. ঘ) লেকটেজ এনজাইম
সঠিক উত্তর:
ক) রেস্ট্রিকশন এনজাইম
উত্তর
সঠিক উত্তর:
ক) রেস্ট্রিকশন এনজাইম
ব্যাখ্যা
রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ: 
- রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রধান ধাপসমূহ হলো - 
(ক) প্রত্যাশিত DNA নির্বাচন ও পৃথকিকরণ, 
(খ) বাহক নির্বাচন, 
(গ) প্রত্যাশিত DNA অণুকে ছেদন, 
(ঘ) ছেদনকৃত প্রত্যাশিত DNA অণুকে বাহক প্লাজমিডে সংযোজন এবং 
(ঙ) পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট ডিএনএ -কে পোষকে স্থাপন। 

প্রত্যাশিত DNA অণুকে ছেদন: 
- এক্ষেত্রে প্রথমে প্রত্যাশিত DNA অণুকে মূল DNA থেকে কেটে আলাদা করা হয়। 
- প্রত্যাশিত DNA অণুকে কাঁটতে একটি বিশেষ এনজাইম (রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা DNA ছেদন করা হয়) ব্যবহার করা হয়। 
- বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত প্রায় ২৫০ টি রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হয়েছে। 
যথা- Eco RI, Hind III, Bam III ইত্যাদি। 
- রেস্ট্রিকশন এনজাইম DNA অণুর একটি সুনির্দিষ্ট সাজানো অংশকে (Sequence) কেঁটে দেয়। 
- ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন এনজাইম ভিন্ন ভিন্ন DNA sequence বিশিষ্ট স্থানে কর্তন করে থাকে। 
- রেস্ট্রিকশন এনজাইম এমনভাবে DNA অণু কর্তন করে যে DNA অণু দুটি স্ট্রান্ডের একটির প্রান্ত অপরটির থেকে লম্বা থাকে। 
- ফলে প্রত্যাশিত DNA খন্ডটি নতুন DNA অণুর সাথে সহজে যুক্ত হতে পারে। 
- খন্ডিত DNA অণুর প্রান্তদ্বয় আঁঠালো প্রকৃতির হয়, তাই একে আঁঠালো প্রান্ত (Sticky end) বলে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৪.
মাটির এসিডিটি নিষ্ক্রিয় করতে ব্যবহৃত লবণ কোনটি?
  1. ক) অ্যামোনিয়াম নাইট্রেট
  2. খ) ক্যালসিয়াম কার্বোনেট
  3. গ) সিলভার ক্লোরাইড
  4. ঘ) অ্যামোনিয়াম ফসফেট
সঠিক উত্তর:
খ) ক্যালসিয়াম কার্বোনেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যালসিয়াম কার্বোনেট
ব্যাখ্যা
লবণ: 
- অনেক লবণ খাদ্যের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলে। 
যেমন - 
• সোডিয়াম ক্লোরাইড (NaCl), 
• সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na) লবণ। 

- প্রায় সব লবণই পানিতে দ্রবণীয় তবে কিছু কিছু লবণ আছে যা পানিতে দ্রবীভূত হয় না। 
যেমন - 
• ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3), 
• সিলভার সালফেট (Ag2SO4), 
• সিলভার ক্লোরাইড (AgCl) ইত্যাদি। 

- মাটির এসিডিটি নিষ্ক্রিয় করার জন্যও লবণ ব্যবহার করা হয়। 
যেমন - 
চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3) । 

- আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তার বেশির ভাগই লবণ। 
যেমন - 
• অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3), 
• অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4), 
• পটাসিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি। 

- কৃষিজমিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধেও কিছু লবণ ব্যবহার করা হয় যা শৈবালের উৎপাদন বন্ধে খুবই কার্যকরী ভূমিকা রাখে। 
যেমন - 
• তুঁতে বা কপার সালফেট (CuSO4) । 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৫৫.
মল্ট থেকে নিঃসৃত এনজাইম কোনটি?
  1. মলটেস
  2. ডায়াস্টেস
  3. জাইমেস
  4. ইনভারটেস
সঠিক উত্তর:
ডায়াস্টেস
উত্তর
সঠিক উত্তর:
ডায়াস্টেস
ব্যাখ্যা
অ্যালকোহলের শিল্পোৎপাদন (Manufacture of alcohol): 

মিথানল: 
- মিথানল সম্পৃক্ত মনোহাইড্রিক অ্যালকোহল গোত্রের প্রথম অ্যালকোহল। 
- প্রকৃতিতে মিথানল এস্টার হিসাবে পাওয়া যায়। 
- এক সময়ে কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে এ অ্যালকোহল উৎপাদিত হতো বলে এর আরেক নাম উড স্পিরিট (Wood Spirit)। 

ইথানল: 
- সম্পৃক্ত অ্যালকোহল গোত্রের দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল যা অ্যালকোহল হিসাবে সমাধিক পরিচিত। 
- প্রাপ্ত কাঁচামালের আমদানীর উপর ভিত্তি করে নানা পদ্ধতিতে ইথানল উৎপন্ন করা হয়। 
- ফারমেন্টেশন বা গাঁজন পদ্ধতিতে শ্বেতসার বা চিটাগুড় হতে অ্যালকোহল প্রস্তুত করা হয়। 

ফারমেন্টেশন: 
- জটিল অণুবিশিষ্ট জৈব পদার্থকে এনজাইমের প্রভাবে বিয়োজিত বা আর্দ্র বিশ্লেষিত করে সরল অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফারমেন্টেশন বা চোলাইকরণ বা গাঁজন বলা হয়। 
যেমন - শ্বেতসার হতে ইথানল উৎপাদন। 

ঈস্ট (Yeast): 
- ঈস্ট এক প্রকার ছত্রাক জাতীয় নিম্ন স্তরের এককোষী উদ্ভিদ। 
- পঁচা প্রাণিজ বা উদ্ভিজ পদার্থ থেকে ঈস্ট খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। 
- ঈস্টের কোষে জাইমেস, ইনভারটেস, মলটেস ইত্যাদি বিভিন্ন ধরনের এনজাইম থাকে। 

মল্ট(Mould): 
- বার্লির দানাকে পানিতে 15°C তাপমাত্রায় অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানা অংকুরিত হয় এবং অংকুরিত শুষ্ক বার্লির দানাকে গুঁড়া করে নিলে মল্ট গুড়া পাওয়া যায়। 
- মল্ট থেকে ডায়াস্টেস এনজাইম নিঃসৃত হয়। 

এনজাইম: 
- এনজাইম হল এক প্রকার প্রাণ-শক্তিহীন, অদানাদার, নাইট্রোজেন বিশিষ্ট, অজানা, রহস্যময় জটিল জৈব যৌগ। 
- ঈস্ট (Yeast), ছত্রাক (fungus) বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কোষ হতে এনজাইম নিঃসৃত হয়। 
যেমন - ঈস্ট কোষে জাইমেস, ইনভারটেস, মলটেস প্রভৃতি এনজাইম থাকে। 
- এনজাইমগুলো নিজে পরিবর্তিত না হয়ে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 
- এজন্য এনজাইমকে জৈব প্রভাবক বলে। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
কোনটির প্রধান কাজ মেমোরি হতে ইন্সট্রাকশন কোড পড়া ও তা ডিকোড করা?
  1. Input Unit
  2. Control Unit
  3. ALU
  4. Memory Unit
সঠিক উত্তর:
Control Unit
উত্তর
সঠিক উত্তর:
Control Unit
ব্যাখ্যা
♦ নিয়ন্ত্রণ অংশ:
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
 -মেমরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমরি হতে কখন প্রধান মেমরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে- এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা। 

ইনপুট অংশ:
ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- এ ধরনের কিছু ইনপুট ডিভাইসের উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি

♦ গাণিতিক যুক্তি অংশ:
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- আবার কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়। 

♦ মেমরি বা স্মৃতি অংশ: 
কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলি ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয় তা কম্পিউটারের স্মৃতি অংশে জমা হয়। কম্পিউটারে সাধারণত প্রধান ও সহায়ক স্মৃতি অংশ বিদ্যমান। 

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়?
  1. PHP
  2. JSP
  3. CSS
  4. ASP
সঠিক উত্তর:
CSS
উত্তর
সঠিক উত্তর:
CSS
ব্যাখ্যা
• গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়-

স্ট্যাটিক ওয়েবসাইট:
যে সকল ওয়েবপেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্যপ্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।
- HTML, CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়।

ডায়নামিক ওয়েবসাইট: 
- যে সকল ওয়েবপেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায়  তাকে ডায়নামিক  ওয়েবসাইট বলা হয়।
- ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়। 
- PHP, ASP, JSP  ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়নামিক  ওয়েবসাইট তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
মোবাইল যোগাযোগে BS  বলতে কি বোঝায় ?
  1. ক) Base System
  2. খ) Binary System
  3. গ) Base Station
  4. ঘ) Binary station
সঠিক উত্তর:
গ) Base Station
উত্তর
সঠিক উত্তর:
গ) Base Station
ব্যাখ্যা
- দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে।
- চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন (Mobile Station বা MS) অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে Land unit বলা হয়।
- মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে। প্রতিটি ভাগকে একটি সেল (Cell) বলে। এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে।
- একটি এ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয়, এ্যান্টেনাসহ ছোট অফিসকে বলে বেস স্টেশন (Base Station বা BS)।
- প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা যেখান থেকে কল সংযোগ, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫৯.
নিচের কোনটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম?
  1. ক) Note Pad
  2. খ) Latex
  3. গ) Microsoft Word
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
Word Processing: 
- ওয়ার্ড শব্দের অর্থ শব্দ আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ। কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।

 আধুনিক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে। উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো-
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word),
- ওয়ার্ডস্টার (Wordstar),
- ওয়ার্ডপারফেক্ট (Wordperfect),
- ল্যাটেক্স (Latex),
- নোটপ্যাড (Note Pad),
- ম্যাকরাইট (Mac Write),
- ওয়ার্ড প্যাড (Word Pad),
অপেন অফিস রাইটার ইত্যাদি।
তবে বর্তমানে পিসিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word) হচ্ছে বহুল ব্যবহৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬০.
প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
  1. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
  2. টিম বার্নাস লি
  3. গুগলিয়েলমো মার্কনী
  4. মার্শাল ম্যাকলুহান
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ব্যাখ্যা
- বিশ শতকের ষাট-সত্তর দশকে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার করা হয়।
-  বলা হয় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্ত:সংযোগ বিকিশিত হতে থাকে। আর বিকাশের ফলে ইন্টারনেট তৈরি হয়।
- ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
- রেমন্ড স্যামুয়েল টমলিনসন প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন।  

তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ ও দ্বাদশ শ্রেণী।
৬১.
নিচের কোনটি 'NOT' গেইটের প্রতীক?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    নট গেইটের প্রতীক - 
       

    অর গেইটের প্রতীক -
     

    ন্যান্ড গেইটের প্রতীক -
     

    অ্যান্ড গেইটের প্রতীক -
      

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬২.
    বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত?
    1. চট্টগ্রাম
    2. শ্রীমঙ্গল
    3. পঞ্চগড়
    4. সিলেট
    সঠিক উত্তর:
    চট্টগ্রাম
    উত্তর
    সঠিক উত্তর:
    চট্টগ্রাম
    ব্যাখ্যা
    বাংলাদেশ চা বোর্ড:
    - বাংলাদেশ চা বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
    - এটি চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত।
    - পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ এর অধীনে ১৯৫১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টি বোর্ড গঠন করা হয়।
    - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন, ১৯৫৭ - ২৩ অক্টোবর ১৯৫৮ সাল পর্যন্ত তৎকালীন টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

    - চা আইন, ২০১৬ অনুযায়ী বাংলাদেশ চা বোর্ড পরিচালিত হচ্ছে। 
    - বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যক্রম হচ্ছে চা শিল্পের উন্নয়ন তথা চায়ের উৎপাদন, বিপণন ও রপ্তানী বৃদ্ধির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ, নতুন চা বাগান প্রতিষ্ঠা ও পরিত্যাক্ত চা বাগান পুনর্বাসন, বাংলাদেশে উৎপাদিত চায়ের উপর উপ-কর আরোপ এবং তার সহায়ক অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহন ও সামগ্রিকভাবে চা শিল্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করা।

    উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
    ৬৩.
    মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক মুখপত্র ছিল -
    1. জয়বাংলা
    2. আজাদ
    3. বঙ্গদর্শন
    4. বেঙ্গল গেজেট
    সঠিক উত্তর:
    জয়বাংলা
    উত্তর
    সঠিক উত্তর:
    জয়বাংলা
    ব্যাখ্যা
    জয়বাংলা:
    - ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখপত্র জয়বাংলা।
    - পত্রিকাটি মূলত ছিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি প্রচার মাধ্যম।
    - এর লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বজনমত সৃষ্টি ও আন্তর্জাতিক সমর্থন লাভ।
    - পত্রিকাটি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রকাশনা, তথ্য, বেতার ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রকাশিত হয়।
    - সাপ্তাহিক জয়বাংলা প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ১১ মে (২৭ বৈশাখ ১৩৭৮)।
    - কলকাতার পার্ক সার্কাসের ২১/১ বালু হাক্কাক লেনে ছিল জয়বাংলা পত্রিকার অফিস দপ্তর।
    - পত্রিকাটি মুদ্রিত হয় শিয়ালদহ রেলস্টেশনের অদূরে অবস্থিত মুজিবনগর জয়বাংলা প্রেসে।
    - বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পত্রিকাটি প্রকাশ করেন সম্পাদক মন্ডলীর সভাপতি আবদুল মান্নান ‘আহমদ রফিক’ ছদ্মনামে।
    - জয়বাংলা পত্রিকার প্রথম সংখ্যায় মুদ্রিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা।
    - পত্রিকাটি ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয়।

    অন্যদিকে -
    - বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদ পত্রিকা।
    - বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র।
    - বেঙ্গল গেজেট বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৬৪.
    পদ্মা সেতুর উদ্বোধন হয় -
    1. ২২ জুন, ২০২২
    2. ২৫ জুন, ২০২২
    3. ২২ জুলাই, ২০২২
    4. ২৫ জুলাই, ২০২২
    সঠিক উত্তর:
    ২৫ জুন, ২০২২
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ জুন, ২০২২
    ব্যাখ্যা
    পদ্মা সেতু:
    - পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
    - এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
    - সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
    - এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
    - পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
    - মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
    - সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
    - পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
    - পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি।
    - পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
    - পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
    - ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
    - ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
    - ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উৎস: i) জুন ২৫, ২০২২, The Daily Star বাংলা।
             ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
    ৬৫.
    আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন -
    1. মওলানা ভাসানী
    2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
    3. শেখ মুজিবুর রহমান
    4. এ. কে. ফজলুল হক
    সঠিক উত্তর:
    শেখ মুজিবুর রহমান
    উত্তর
    সঠিক উত্তর:
    শেখ মুজিবুর রহমান
    ব্যাখ্যা
    আগরতলা  ষড়যন্ত্র মামলা:
    - বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগরতলা মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 
    - ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য একটি ষড়যন্ত্র উদঘাটিত হয়েছে। 
    - এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন আওয়ামী লীগ নেতা, সিভিল সার্ভিসের দুইজন বাঙালি কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। 
    - ১৮ জানুয়ারি আরেকটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে উক্ত মামলার ১নং আসামী বলে ঘোষণা করা হয়।
    - এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'।
    - লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা' হিসেবে। 
    - বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা' নামে। 
    - প্রকৃতপক্ষে কোনো ষড়যন্ত্র হয়ে থাকলেও তা ছিল বাংলাদেশের মুক্তির জন্য এক প্রচেষ্টা, তাই এটি ষড়যন্ত্র হতে পারে না।

    উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৬.
    শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন -
    1. ২ মার্চ, ১৯৭১
    2. ৩ মার্চ, ১৯৭১
    3. ২১ মার্চ, ১৯৭১
    4. ২৩ মার্চ, ১৯৭১
    সঠিক উত্তর:
    ২৩ মার্চ, ১৯৭১
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৩ মার্চ, ১৯৭১
    ব্যাখ্যা
    প্রথম পতাকা উত্তোলন:
    - ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
    - গৃহীত হয় ৬ মার্চ।
    - সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
    - ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
    - মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
    - ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
    - বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
    - জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।

    উৎস: i) প্রথম আলো, ০২ মার্চ, ২০২২।
             ii) ২ মার্চ ২০২৩, বিবিসি বাংলা।
    ৬৭.
    বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে?
    1. ক) ৫৬তম
    2. খ) ৫৭তম
    3. গ) ৫৮তম
    4. ঘ) ৫৯তম
    সঠিক উত্তর:
    খ) ৫৭তম
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫৭তম
    ব্যাখ্যা
    বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১: 
    - বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
    - বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১। 
    - বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
    - বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
    - ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
    - রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
    - এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
    - এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। 
    - বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
    - এর মেয়াদ ১৫ বছর।
    - এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি।

    উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
    ৬৮.
    বর্তমানে বাংলাদেশের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা -
    1. ৬৭ জন
    2. ১৭৪ জন
    3. ১৭৫ জন
    4. ৪২৪ জন
    সঠিক উত্তর:
    ১৭৪ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭৪ জন
    ব্যাখ্যা
    খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
    ⇒ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন। ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়। ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

    ⇒মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা:
    • বীরশ্রেষ্ঠ ৭ জন,
    • বীর উত্তম ৬৮ জন,
    • বীর বিক্রম ১৭৫ জন এবং
    • বীর প্রতীক ৪২৬ জন।

    ⇒ মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। কিন্তু ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫),  লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।

    ⇒ ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।
    • বীরশ্রেষ্ঠ ৭ জন,
    • বীর উত্তম ৬৭ জন,
    • বীর বিক্রম ১৭৪ জন,
    • বীর প্রতীক ৪২৪ জন।

    উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
             ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
    ৬৯.
    কত সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করেন?
    1. ক) ২০২০ সালে
    2. খ) ২০২১ সালে
    3. গ) ২০২২ সালে
    4. ঘ) ২০২৩ সালে
    সঠিক উত্তর:
    খ) ২০২১ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২০২১ সালে
    ব্যাখ্যা
    বাংলাদেশ নারী ক্রিকেট দল:
    - ২০০৭ সালে থাইল্যান্ডের বিপক্ষে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।
    - বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালে। 
    - ২০২১ সালে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল।

    উৎস: ২ এপ্রিল, ২০২১, যুগান্তর। 
    ৭০.
    কত সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে?
    1. ক) ২০২৬ সালে
    2. খ) ২০৩০ সালে
    3. গ) ২০৩১ সালে
    4. ঘ) ২০৪১ সালে
    সঠিক উত্তর:
    গ) ২০৩১ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২০৩১ সালে
    ব্যাখ্যা
    LDC:
    - স্বল্পোন্নত দেশ Least Developed Countries(LDC) হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
    - ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
    - বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
    - মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না। 
    - উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে।
    - স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে।
    - স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।
    - সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
    - আশা করা যায়, ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।

    উৎস: i) যুগান্তর, ০৪ এপ্রিল, ২০২১।
             ii) জাতীয় তথ্য বাতায়ন।
    ৭১.
    প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমানে কী নামে পরিচিত?
    1. ক) সিলেট
    2. খ) কুমিল্লা
    3. গ) বরিশাল
    4. ঘ) নোয়াখালী
    সঠিক উত্তর:
    গ) বরিশাল
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) বরিশাল
    ব্যাখ্যা
    চন্দ্রদ্বীপ:
    - প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
    - বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
    - যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
    - বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
    - মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
    - এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

    অন্যদিকে -
    - সিলেটের প্রাচীন নাম হরিকেল।
    - কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
    ৭২.
    এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে -
    1. জিব্রাল্টার প্রণালী
    2. বাবেল মান্দেব প্রণালী
    3. বেরিং প্রণালী
    4. বসবরাস প্রণালী
    সঠিক উত্তর:
    বসবরাস প্রণালী
    উত্তর
    সঠিক উত্তর:
    বসবরাস প্রণালী
    ব্যাখ্যা
    ইস্তাম্বুল:
    - তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
    - এর ইস্তাম্বুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
    - এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
    - তাই ইস্তাম্বুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
    - ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

    অন্যদিকে -
    - জিব্রাল্টার প্রণালি: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
    - বেরিং প্রণালি: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
    - বাবেল মান্দেব প্রণালি: আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।

    উৎস: Britannica.
    ৭৩.
    'গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
    1. ক) কানাডা
    2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
    3. গ) কিউবা
    4. ঘ) হাইতি
    সঠিক উত্তর:
    গ) কিউবা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) কিউবা
    ব্যাখ্যা
    গুয়ানতানামো বে:
    - গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
    - ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার নিকট থেকে এটি ইজারা নেয়।
    - কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
    - মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
    - এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
    - ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
    - এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
    - যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।

    উৎস: Britannica.
    ৭৪.
    বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ -
    1. ক) কলম্বিয়া
    2. খ) আইভরিকোস্ট
    3. গ) আফগানিস্তান
    4. ঘ) চিলি
    সঠিক উত্তর:
    খ) আইভরিকোস্ট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) আইভরিকোস্ট
    ব্যাখ্যা
     কোকো:
    - বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ আইভরিকোস্ট।
    - কোকো উদ্ভিদটিকে এই সভ্যতার সম্পদের প্রতীক হিসাবে বিবেচনা করা হত।
    - এর মটরশুটি মুদ্রা হিসাবে ব্যবহৃত হত। 
    - কোকো মটরশুটি চকলেট তৈরির প্রধান উপাদান।
    - কোকো মটরশুটি নিরক্ষরেখার চারপাশে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে উৎপাদিত হয়; যেখানে জলবায়ু পরিস্থিতি কোকো গাছ বৃদ্ধির জন্য উপযুক্ত। 
    - বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকো মটরশুটি পশ্চিম আফ্রিকার চারটি দেশ থেকে আসে: আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া এবং ক্যামেরুন।
    - ২০২১ সালে, আইভরি কোস্ট একাই প্রায় ২.১ মিলিয়ন মেট্রিক টন কোকো মটরশুটি উৎপাদন করেছে।

    অন্যদিকে -
    - বিশ্বে কোকেন উৎপাদনে শীর্ষ দেশ কলম্বিয়া।
    - বিশ্বে তামা উৎপাদনে শীর্ষ দেশ চিলি।
    - বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ আফগানিস্তান।

    উৎস: World cocoa production by country 2022/2023 - Statista.
    ৭৫.
    তুরস্কের মুদ্রা -
    1. গুর্দে
    2. পেসো
    3. লিরা
    4. রিঙ্গিত
    সঠিক উত্তর:
    লিরা
    উত্তর
    সঠিক উত্তর:
    লিরা
    ব্যাখ্যা
    তুরস্ক:
    - তুরষ্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র।
    - তুরস্কের রাজধানী আঙ্কারা।
    - ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর। 
    - আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশা।
    - তুরস্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন।
    - তুরস্কের মুদ্রার নাম লিরা।
    - বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

    অন্যদিকে -
    - গুলট্রাম ভুটানের মুদ্রা। 
    - রিংগিত মালয়েশিয়ার মুদ্রা।
    - রুপি ভারতের মুদ্রা।

    উৎস: World Atlas.
    ৭৬.
    কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?
    1. ক) প্রথম ভার্সাই চুক্তি
    2. খ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
    3. গ) প্যারিস চুক্তি
    4. ঘ) বার্লিন চুক্তি
    সঠিক উত্তর:
    খ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
    ব্যাখ্যা
    দ্বিতীয় ভার্সাই চুক্তি:
    - বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
    - স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
    - পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
    - এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়
    - চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
    - এরা হলেন বৃটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
    - এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। 

    উৎস: National Geographic Society.
    ৭৭.
    নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কী ধরনের সমভূমি বলা হয়?
    1. হিমবাহ
    2. ব-দ্বীপ
    3. উপকূলীয়
    4. সামুদ্রিক
    সঠিক উত্তর:
    ব-দ্বীপ
    উত্তর
    সঠিক উত্তর:
    ব-দ্বীপ
    ব্যাখ্যা
    নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ব-দ্বীপ সমভূমি বলা হয়।

    • ব-দ্বীপ:
    - নদীর গতিপথের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ সমুদ্রে পতিত হওয়ার পূর্বে নদীর গতি সর্বাধিক মন্থর থাকে এবং পানিতে পলির পরিমাণ থাকে সর্বাধিক। ফলে নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়।
    - এ পলি সঞ্চিত হতে হতে বাংলা মাত্রাহীন ‘ব’ এর মতো যে সমভূমির সৃষ্টি হয় তাকে ব-দ্বীপ বলে।
    - বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ, পাকিস্তানের সিন্ধু, মিশরের নীল, ব্রহ্মদেশের ইরাবতী, চীনের ইয়াংসি, হোয়াংহো, উত্তর আমেরিকার মিসিসিপি, ইতালির পো প্রভৃতি নদীর মোহনায় বিস্তীর্ণ ব-দ্বীপ গঠিত হয়েছে।

    তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭৮.
    বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
    1. Atmospher
    2. Hydrosphere
    3. Biosphere
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    Hydrosphere
    উত্তর
    সঠিক উত্তর:
    Hydrosphere
    ব্যাখ্যা
    • বারিমণ্ডলের ধারণা:
    - বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ Hydrosphere. ‘Hydro‘ শব্দের অর্থ পানি এবং ‘sphere’ শব্দের অর্থ মন্ডল।
    - পৃথিবীর সকল স্থানেই বারিমণ্ডলের অস্তিত্ব রয়েছে। যেমন - বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয়বাষ্প হিসাবে, ভূ-পৃষ্ঠে পানি রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূ-গর্ভে রয়েছে ভূ-গর্ভস্থ তরল পানি হিসাবে।
    - পৃথিবীর মোট জলরাশির শতকরা ৯৭ ভাগ রয়েছে সমুদ্রে।

    - মাত্র ৩ ভাগ রয়েছে নদী, হিমবাহ, ভূ-গর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা জীবমণ্ডল ও বায়ুমণ্ডলে।
    - মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবনাক্ত এবং নদী, হ্রদ ও ভূ-গর্ভের পানি, বৃষ্টির পানি ও ঝর্ণার পানি মিঠা।
    - আয়তন এবং গভীরতার ভিত্তিতে বারিমণ্ডলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।
    যথা : ১. মহাসাগর (Ocean) ২. সাগর  (Sea) ৩. উপসাগর (Bay) ৪. হ্রদ (Lake)।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
    ৭৯.
    নদী বিহীন দেশ কোনটি?
    1. ইরাক
    2. বাহামাস
    3. সিরিয়া
    4. মিশর
    সঠিক উত্তর:
    বাহামাস
    উত্তর
    সঠিক উত্তর:
    বাহামাস
    ব্যাখ্যা
    • নদী বিহীন দেশ:
    - পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই। অবশ্যই এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ, যেখানে বৃষ্টিপাত এবং জলের উৎস খুব কম, এবং কোনও বাস্তব নদী বা নদীর তল তৈরি করার জন্য পর্যাপ্ত জলপ্রবাহ নেই।

    - স্থায়ী প্রাকৃতিক নদী নেই এমন দেশগুলি হলো:
    - কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা ও টুভালু।

    তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। [লিংক ]
    ৮০.
    নিচের কোন জেলায় টারশিয়ারি যুগের পাহাড় আছে?
    1. কুমিল্লা
    2. মৌলভীবাজার
    3. রাজশাহী
    4. বগুড়া
    সঠিক উত্তর:
    মৌলভীবাজার
    উত্তর
    সঠিক উত্তর:
    মৌলভীবাজার
    ব্যাখ্যা
    টারশিয়ারি যুগের পাহাড় আছে -মৌলভীবাজার।

    • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
    - প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়গুলো গঠিত হয়েছে বলে এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
    - এ পাহাড়গুলো বেলেপাথর, শ্লেট জাতীয় প্রস্তর এবং কর্দম দ্বারা গঠিত।
    - এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়।

    • টারশিয়ারি যুগের পাহাড়ের অবস্থান:
    - রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অবস্থিত ছোট-বড় পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। 

    এছাড়াও - 
    - কুমিল্লা, রাজশাহী এবং বগুড়ায় আছে প্লাইস্টোসিনকালের পাহাড়।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৮১.
    জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি?
    1. ক) গাছপালা বৃদ্ধি পাওয়া
    2. খ) কল-কারখানা বৃদ্ধি পাওয়া
    3. গ) খরা, বন্যা, জলোচ্ছ্বাস
    4. ঘ) জনসংখ্যা বৃদ্ধি পাওয়া
    সঠিক উত্তর:
    গ) খরা, বন্যা, জলোচ্ছ্বাস
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) খরা, বন্যা, জলোচ্ছ্বাস
    ব্যাখ্যা
    জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে - খরা, বন্যা, জলোচ্ছ্বাস।

    • জলবাযু পরিবর্তন প্রভাব:
    - জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বের আবহাওয়ার ধরন দিন দিন পরিবর্তিত হচ্ছে।
    - সঠিকভাবে কোনো ঋতুতেই আমরা প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না।
    - বৃষ্টির সময় অনাবৃষ্টি, খরার সময়ে বৃষ্টি, শীতের সময়ে গরম আবহাওয়া এবং গরমের ভিন্নধর্মী আবহাওয়া ইত্যাদিই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব।

    - অধিবাসীরা এই গ্রীনহাউসের প্রভাবে নানা রকম দুর্ভোগের মধ্যে পড়বে। পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলীয় এলাকা পানির
    নিচে তলিয়ে যাবে এবং বিখ্যাত শহরগুলোও ক্ষতিগ্রস্থ হবে। বাংলাদেশও এই তালিকায় শীর্ষে রয়েছে।

    - এছাড়াও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠা, বন্য জীবজন্তুর সংখ্যা কমে যাওয়া, লোনা পানির প্রবেশ ঝুঁকি বৃদ্ধি, অসময়ে জলোচ্ছ্বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি, সুপেয় পানি দূষণ, বনাঞ্চল ধ্বংস, বাস্তুসংস্থানের উপর হুমকি, খরা বৃদ্ধি, বন্যা ও লবনাক্ততা দ্বারা ফসলি জমির ক্ষতি ইত্যাদিও এই জলবায়ু পরিবর্তনেরই প্রভাব।

    ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৮২.
    বিনা বিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়?
    1. নাগরিক
    2. সামাজিক
    3. রাজনৈতিক
    4. আইনগত
    সঠিক উত্তর:
    আইনগত
    উত্তর
    সঠিক উত্তর:
    আইনগত
    ব্যাখ্যা
    • আইনগত সাম্য (Legal Equality):
    - 'আইনের চোখে সকলেই সমান' এটিই হচ্ছে আইনগত সাম্যের মূল কথা। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠিত হয়।
    - আইনের অনুশাসন অর্থাৎ বিনা অপরাধে গ্রেফতার এবং বিনাবিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৮৩.
    ‘স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা‘ এটি কোন ধরনের কর্তব্য?
    1. সামাজিক
    2. রাজনৈতিক
    3. গণতান্ত্রিক
    4. নৈতিক
    সঠিক উত্তর:
    রাজনৈতিক
    উত্তর
    সঠিক উত্তর:
    রাজনৈতিক
    ব্যাখ্যা
    • রাজনৈতিক কর্তব্য (Political Duties):
    - মানুষ শুধু সামাজিক জীবই নয়, সে রাজনৈতিক জীবও।
    - রাজনৈতিক জীব হিসেবে মানুষের রয়েছে বেশ কিছু রাজনৈতিক কর্তব্য।

    এগুলো হলো—
    → রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা,
    → রাষ্ট্রপ্রণীত আইন মেনে চলা,
    → সততা ও সতর্কতার সাথে ভোটাধিকার প্রয়োগ করা,
    স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা,
    → প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা প্রভৃতি।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।