পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
Exam - 102 Daily Quiz: Bangla: Topic: ধ্বনি পরিবর্তন, লিঙ্গ, দ্বিরুক্ত শব্দ, যুক্তবর্ণ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
  1. অভিশ্রুতি
  2. অপিনিহিতি
  3. অন্তর্হতি
  4. অসমীকরণ
সঠিক উত্তর:
অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্হতি
ব্যাখ্যা
- পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন - 
- ফাল্গুন >ফাগুন।
- ফলাহার > ফলার।
- আলাহিদা > আলাদা।

• অপিনিহিতি:
-পরের ই-কার আগ উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে।
- আজি> আইজ,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- চারি> চাইর,
- মারি> মাইর,

• অসমীকরণ :
-একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত করা হয় তখন তাকে অসমীকরণ বলে।
যেমন -
- ধপ + ধপ = ধপাধপ,
- টপ + টপ = টপাটপ,

• অভিশ্রুতি :
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে ।
যেমন-
শুনিয়া > শুনে,
বলিয়া > বলে,
হাটুয়া >  হাউটা,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)
.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. বেগম
  2. বিধবা
  3. ঠাকুরমা
  4. সারি
সঠিক উত্তর:
বিধবা
উত্তর
সঠিক উত্তর:
বিধবা
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- সতিন,
- সৎমা,
- এয়ো,
- দাই,
- সধবা,
- বিধবা,

অন্যদিকে.
-বাদশা - বেগম;
- ঠাকুরদা - ঠাকুরমা;
- শুক - সারি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি (২০২৫ ও ২০১৯ - সংস্করণ)
.
নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?
  1. কবাট > কপাট
  2. লাল > নাল
  3. ধোবা > ধোপা
  4. পাকা > পাক্কা
সঠিক উত্তর:
লাল > নাল
উত্তর
সঠিক উত্তর:
লাল > নাল
ব্যাখ্যা
• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন – শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।

অন্যদিকে,
বাঞ্জনদ্বিত্ব:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, তাকে বাঞ্জনদ্বিত্ব বা বাঞ্জনদ্বিত্বতা বলে।
- যেমন:
- বড় > বড্ড,
- পাঞ্চা > পাক্কা,
- সকাল > সক্কল ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:  
শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হয় তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলো।
- যেমন:
- কবাট > কপাট,
- ধোবা > ধোপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
হ্ণ যুক্তবর্ণটি কোন দুটি যুক্তবর্ণ নিয়ে গঠিত?
  1. হ্ ও ন
  2. হ ও ম
  3. ন্ ও হ
  4. হ্ ও ণ
সঠিক উত্তর:
হ্ ও ণ
উত্তর
সঠিক উত্তর:
হ্ ও ণ
ব্যাখ্যা
-’হ্ণ’ যুক্তবর্ণটি  "হ্ + ণ" যুক্তবর্ণ নিয়ে গঠিত।

• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ: 
- ক্ + ট = ক্ট, হ্ণ
- জ্ + জ = জ্জ,
- ঞ্ + চ = ঞ্চ,
- ষ্ + ণ = ষ্ণ,
- হ্ + ন = হ্ন,
- ঞ্ + জ = ঞ্জ
- জ্ + ঞ = জ্ঞ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
’দেশি> দিশি’ - এরূপ পরিবর্তন কে বলা হয়-
  1. পরাগত স্বরসঙ্গতি
  2. প্রগত স্বরসঙ্গতি
  3. মধ্যগত স্বরসঙ্গতি
  4. অন্যোন্য স্বরসঙ্গতি
সঠিক উত্তর:
পরাগত স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
পরাগত স্বরসঙ্গতি
ব্যাখ্যা
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
- যেমন :
-দেশি > দিশি, 
- বিলাতি> বিলিতি,

• প্রগত স্বরসঙ্গতি:
-আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
- মুলা > মুলো,
- শিকা > শিকে,
- তুলা > তুলো,

• পরাগত স্বরসঙ্গতি:
-  অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
- যেমন -
- বুনা > বোনা;
- দেশি> দিশি,

• মধ্যগত স্বরসঙ্গতি: 
- আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন- 
- বিলাতি > বিলিতি,
ভিখারি > ভিখিরি,

অন্যোন্য স্বরসঙ্গতি:
-আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন-
-মোজা > মুজো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)
.
কোন শব্দটি অপত্নীবাচক?
  1. দাদি
  2. চাচি
  3. নেত্রী
  4. জেলেনি
সঠিক উত্তর:
নেত্রী
উত্তর
সঠিক উত্তর:
নেত্রী
ব্যাখ্যা
• নারীবাচক শব্দ দুই প্রকার।
যথা :
- পত্নীবাচক ও অপত্নীবাচক।

• পত্নীবাচক:
স্বামী- স্ত্রীর সম্পর্ক বুঝালে পত্নীবাচক হয়।
 - যেমন: পিতা- মাথা,
- দাদা- দাদি,
- চাচা- চাচি,
- জেলে- জেলেনি,
- গুরু- গুরুপত্নী ইত্যাদি।

• অপত্নীবাচক:
স্বামী- স্ত্রীর সম্পর্ক না বুঝালে অপত্নীবাচক হয়।
- যেমন:  ছাত্র- ছাত্রী,
- শিক্ষক- শিক্ষিকা,
- নেতা- নেত্রী।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি অব্যয় দ্বিরুক্তির উদাহরণ?
  1. ছটফট
  2. বার বার
  3. ডেকে ডেকে
  4. কেউ কেউ
সঠিক উত্তর:
বার বার
উত্তর
সঠিক উত্তর:
বার বার
ব্যাখ্যা
• অব্যয়ের দ্বিরুক্তি:
- ভাবের গভীরতা বোঝাতে - তার দু:খ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- পৌনঃপুনিকতা বোঝাতে - বার বার সে কামান গর্জে উঠল। 
- ভাব বোঝাতে -  ভয়ে গা ছম ছম করছে। 
- বিশেষণ বোঝাতে - পিলসুজে বাতি জ্বলে মিটে মিটে। 
- ধ্বনিব্যঞ্জনা - ঝির ঝির করে বাতাস বইছে।

অন্যদিকে,
• যুগ্মরীতিতে দ্বিরুক্তি শব্দ:
- দ্বিতীয়বার ব্যবহার সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন বোঝাতে- ছটফট।

• ক্রিয়া বাচক দ্বিরুক্তি শব্দ :
- পৌন:পুনিকত বোঝাতে- ডেকে ডেকে হয়রান হয়েছি।

• সর্বাবনাম বাচক দ্বিরুক্তি শব্দ :
- আধিক্য বোঝাতে- কেউ কেউ বলে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সালের সংস্করণ)
.
"সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য" এগুলো কিসের উদাহরণ?
  1. বিপ্রকর্ষ
  2. অপিনিহিতি
  3. সম্প্রকর্ষ
  4. অভিশ্রুতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
- সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, এগুলো  অপিনিহিতির উদাহরণ।

• অপিনিহিতি :

পরের ই-কার আগ উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চরিত হলে তাকে অপিনিহিতি বলে।
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,

• অভিশ্রুতি :

-বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বর্বিনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে 
যেমন-
শুনিয়া > শুনে,
বলিয়া > বলে,
হাটুয়া >  হাউটা,

• সম্প্রকর্ষ বা স্বরলোপ :
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
যেমন- 
জানালা > জান্‌লা।

• বিপ্রকর্ষ, মধ্যস্বরাগম বা স্বরভক্তি:
- মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। 
- যেমন-
- রত্ন > রতন,
-প্রীতি > পিরীতি,
- গ্রাম > গেরাম,
- শ্লোক > শোলোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)
.
”গরম গরম জিলাপি” এখানে ’গরম গরম’ শব্দ দ্বারা কী অর্থ প্রকাশ পেয়েছে?
  1. তীব্রতা
  2. সামান্যতা
  3. আধিক্য
  4. গভীরতা
সঠিক উত্তর:
তীব্রতা
উত্তর
সঠিক উত্তর:
তীব্রতা
ব্যাখ্যা
• পদের দ্বিরুক্তির প্রয়োগ: 
• বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার: 
- আধিক্য বোঝাতে- ভালো ভালো আম নিয়ে এসো। ছোট ছোট ডাল কেটে ফেল।
- তীব্রতা- গরম গরম জিলাপি, নরম নরম ভাত।
- সামান্যতা বোঝাতে - উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১০.
’ঈ’ প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
  1. নারী
  2. যোগিনী
  3. তেজস্বিনী
  4. বুদ্ধিমতী
সঠিক উত্তর:
নারী
উত্তর
সঠিক উত্তর:
নারী
ব্যাখ্যা
• ঈ প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- কিশোরী,
- নারী,
- সুন্দরী।

• ইনী প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- বিজয়িনী,
- যোগিনী,
- তেজস্বিনী।

• মতী প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- বুদ্ধিমতী,
- শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)
১১.
ষ্ফ যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
  1. ক্ ও ষ
  2. ষ্ ও ফ
  3. ম্ ও ফ
  4. ষ্ ও প
সঠিক উত্তর:
ষ্ ও ফ
উত্তর
সঠিক উত্তর:
ষ্ ও ফ
ব্যাখ্যা
- ষ্ফ যুক্তবর্ণটি  ষ ও ফ  বর্ণ যোগে গঠিত হয়েছে।

• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ষ্ + প = ষ্প;
- ক্ + ষ = ক্ষ;
- ষ্ + ঠ = ষ্ঠ;
 - স্+ খ = স্খ;
- প্ + স = প্স;
- স্ + প = স্প;
 - ম্ + ফ = ম্ফ;
- ঞ্ + ছ  =  ঞ্ছ;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
১২.
কোনটি মধ্যস্বর লোপের উদাহরণ?
  1. আশা > আশ
  2. আজি > আজ
  3. সুবর্ণ > স্বর্ণ
  4. অলাবু > লাবু > লাউ
সঠিক উত্তর:
সুবর্ণ > স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
সুবর্ণ > স্বর্ণ
ব্যাখ্যা
• আদি স্বরলোপ:  
- প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে।
- যেমন -
- অলাবু> লাবু > লাউ,
- উদ্ধার > উধার > ধার।

• মধ্যস্বর লোপ:
- শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
যেমন -
- অগুরু > অগ্রু,
- সুবর্ণ > স্বর্ণ ।


• অন্ত্যস্বর লোপ:
- শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
- যেমন:
- আশা > আশ,
- আজি > আজ,
- চারি > চার,
- সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)