পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
"পরীক্ষা - ২৫ বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা। "
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
'শিখা' পত্রিকাটি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলো?
  1. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  2. বাংলা একাডেমি
  3. ফোর্ড উইলিয়াম কলেজ
  4. মুসলিম সাহিত্য সমাজ
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
ব্যাখ্যা
'শিখা' পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত। শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে?
  1. সেলিনা হোসেন
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  3. জামিল চৌধুরী
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা
আহমদ শরীফ:
- আহমদ শরীফ একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক হচ্ছেন - আহমদ শরীফ।

আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮০৩ সালে
  2. ১৮০২ সালে
  3. ১৮০১ সালে
  4. ১৮০০ সালে
সঠিক উত্তর:
১৮০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ সালে
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ৪ঠা মে কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও ২৪শে নভেম্বর থেকে কলেজের কাজ শুরু হয়েছিল।
- দেশীয় ভাষা শিক্ষা দিয়ে সিবিলিয়ানদের উপযুক্ত করে তোলার জন্যই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা।
- এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
- তিনি তাঁর অধীনস্ত দু জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন।
- তাঁদের প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
Papiya is such a talented girl. Here 'a talented girl' is a/an -
  1. Adjective phrase
  2. Adverb phrase
  3. Noun phrase
  4. Adjective clause
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
⇒ Papiya is such a talented girl. Here 'a talented girl' is a - Noun phrase.
- এখানে এটি Subject এর complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase.

⇒ Noun phrases:
- Noun Phrase হলো এমন একটি বাক্যাংশ, যা একটি noun বা pronoun এবং এর সাথে যুক্ত বিভিন্ন modifier নিয়ে গঠিত।
- Modifier বলতে বোঝায় এমন শব্দ বা বাক্যাংশ, যা সেই noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।

→ প্রশ্ন প্রদত্ত বাক্যে "A talented girl" একটি Noun phrase কারণ এটি একটি noun (girl) এবং এর modifier (a talented) নিয়ে গঠিত। 
- Phrase হিসেবে এটি একটি noun-এর মতো কাজ করেছে।
.
Choose the correct spelling.
  1. Hyppocrisy
  2. Hipocrisy
  3. Hypocrasy
  4. Hypocrisy
সঠিক উত্তর:
Hypocrisy
উত্তর
সঠিক উত্তর:
Hypocrisy
ব্যাখ্যা
→ The correct spelling is - Hypocrisy (noun)
English meaning: a situation in which someone pretends to believe something that they do not really believe, or that is the opposite of what they do or say at another time.
Bangla meaning: ভণ্ড; ভণ্ড তপস্বী; ধর্মধ্বজী; বকধার্মিক; মোনাফেক।

Example:
There's one rule for her and another rule for everyone else and it's sheer hypocrisy.

Source: Cambridge Dictionary & Accessible Dictionary.
.
What is the meaning of the word 'Indignation'?
  1. Anger
  2. Acidity
  3. Rudeness
  4. Jealousy
সঠিক উত্তর:
Anger
উত্তর
সঠিক উত্তর:
Anger
ব্যাখ্যা
⇒ Indignation (noun)
English meaning: anger or annoyance provoked by what is perceived as unfair treatment.
Bangla meaning: অবিচার, অসদাচরণ ইত্যাদি কারণে রাগ, ক্ষোভ।

→ অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Rudeness - রূঢ়তা; অভদ্রতা।
খ) Acidity - অম্লত্ব; অম্লরোগ; অম্বল।
গ) Anger - রাগ, ক্রোধ, ক্ষোভ।
ঘ) Jealousy -  ঈর্ষা; পরশ্রীকাতরতা।

→ সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Anger শব্দটি Indignation এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- The meaning of the word 'Indignation' is Anger.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৮৬টি
  2. ১৮৯টি
  3. ১৯১টি
  4. ১৯৩টি
সঠিক উত্তর:
১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৯টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক: 
- বিশ্বব্যাংক (World Bank) ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের সময় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।
- বিশ্বব্যাংকের ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। [ডিসেম্বর, ২০২৪]
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের সময় বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বৈশ্বিক দারিদ্র্য হ্রাসে কাজ করে।

বিশ্বব্যাংকের দুটি প্রধান সংস্থা:
- IBRD (International Bank for Reconstruction and Development)
- IDA (International Development Association)

উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য বিমোচন।
- দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে অবকাঠামো এবং সামাজিক প্রকল্পে সহায়তা।
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে ভূমিকা।

উৎস: World Bank Official Website
.
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
  1. গুয়াংজু, চীন
  2. টোকিও, জাপান
  3. সাংহাই, চীন
  4. দিল্লী, ভারত
সঠিক উত্তর:
টোকিও, জাপান
উত্তর
সঠিক উত্তর:
টোকিও, জাপান
ব্যাখ্যা
টোকিও, জাপান :
- টোকিও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহর ।
- ৩৭ মিলিয়নেরও বেশি বাসিন্দা রয়েছে শহরটিতে। 
- ৩৩ মিলিয়ন জনসংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দিল্লী। 




উৎস: World Population Review.
.
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম ভাইস প্রেসিডেন্ট কে হবেন?
  1. জেডি ভ্যান্স
  2. কমলা হ্যারিস
  3. ব্রুক রলিন্স
  4. স্কট ব্যাসেন্ট
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
ব্যাখ্যা
জেডি ভ্যান্স: 
- জেডি ভ্যান্স একজন মার্কিন রাজনীতিবিদ, ওহাইওর সিনেটর এবং সাবেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট।
- তিনি দেশটির ৫০তম ভাইস প্রেসিডেন্ট।
- তিনি ওহিও থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। 
- তিনি তার আত্মজীবনীমূলক বই "Hillbilly Elegy" (২০১৬)-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
- ২০১৬ সালে ট্রাম্প-বিরোধী মনোভাব প্রকাশ করেন, তাকে “আমেরিকার হিটলার” বলেও উল্লেখ করেছিলেন।
- ২০২২ সালে ওহাইও থেকে রিপাবলিকান সিনেটর নির্বাচিত হন এবং ট্রাম্পপন্থী রাজনীতির অন্যতম মুখপাত্রে পরিণত হন।
- জেডি ভ্যান্স এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। 

অন্যদিকে 
- ট্রাম্পের ১৫ সদস্যে মন্ত্রিসভায় ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
- অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

উৎস: বিবিসি।
The New York Times.
১০.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ব্রাসেলস, বেলজিয়াম
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNHCR:
- পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।

HRC:
- মানবাধিকার কাউন্সিল(Human Rights Council বা HRC) সাবেক মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কমিশনকে (United Nations Commission on Human Rights) প্রতিস্থাপন করেছে ।

- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

উৎস: UNHCR ওয়েবসাইট।
United Nations Human Rights Council ওয়েবসাইট।
১১.
বীজ প্রত্যয়ন এজেন্সী প্রত্যায়িত বীজ (Certified Seed) এর জন্য কোন রঙের ট্যাগ নির্ধারণ করেছে?
  1. সাদা
  2. নীল
  3. সবুজ
  4. হলুদ
সঠিক উত্তর:
নীল
উত্তর
সঠিক উত্তর:
নীল
ব্যাখ্যা
মৌল বা প্রজনন বীজ (Breeder Seed):
- উদ্ভিদ প্রজনন প্রতিষ্ঠান বা কোন প্রজনন বিদের ঘনিষ্ট ও সরাসরি তত্ত্ববাবধানে উৎপন্ন এবং যা থেকে ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হয় তাকে প্রজনন বীজ বলে।
- এই বীজের সর্বাধিক কৌলিক বিশুদ্ধতা থাকে।
- এ বীজের ট্যাগের কালার সবুজ হয়।

ভিত্তি বীজ (Foundation seed):
- বীজের পরবর্তী বিস্তার ঘটানোর জন্য মৌলিকভাবে শনাক্ত করণযোগ্য জাতের প্রাথমিক উৎসকে ভিত্তি বীজ বলে।
- ভিত্তি বীজে কৌলিক স্বাতন্ত্র্য ও জাতের বিশুদ্ধতা বিদ্যমান থাকে।
- ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত যে বীজ উৎপাদন করা হয়।
- এ বীজের ট্যাগের কালার সাদা হয়।

প্রত্যায়িত বীজ (Certified Seed):
- ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হয়।
- যাতে বংশগত ও বাহ্যিক বিশুদ্ধতা নির্ধারিত মানে থাকে।
- বীজের গুণাবলী সংরক্ষণের জন্য প্রত্যয়ন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
- বীজ প্রত্যয়ন এজেন্সী এই অনুমোদনের কাজটি করে থাকে।
- এ বীজের ট্যাগের কালার নীল হয়।

মানঘোষিত বীজ (Truthfully labeled seed: TLS):
- উপরে তিনটি শ্রেণীর বীজ ছাড়া অন্য যে বীজ উৎপাদনকারী নিজেই উৎপাদন করে এবং নিজেই বীজের মাননিয়ন্ত্রণ করে এবং নিজেই ঘোষনা দেয় তাহাই মানঘোষিত বীজ।
- তিনি নিজস্বভাবে যাচাইপূর্বক ব্যাগ বা বস্তার গায়ে তথ্য লিপিবদ্ধ করবে।
- এ বীজের ট্যাগের কালার হলুদ হয়।

উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী (SCA) ।
১২.
পুকুরের পানি বেশি সবুজ হলে কি দেওয়া বন্ধ করতে হবে?
  1. সার
  2. চুন
  3. ফিস মিল
  4. গমের ভুষি
সঠিক উত্তর:
সার
উত্তর
সঠিক উত্তর:
সার
ব্যাখ্যা
মাছ চাষের ব্যবস্থাপনা: 
- পুকুরের তলদেশে কাদা থাকলে ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে।
- দড়ির সাথে লোহা বা মাটির কাঠি কিংবা ইট বেঁধে হররা তৈরি করে পুকুরের তল ঘেষে আস্তে আস্তে টেনে তলার গ্যাস বের করে দিতে হবে।
- প্রতি মাসে একবার কিছু মাছ ধরে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
- নিয়মিত খাদ্য সরবরাহ করতে হবে।
- পুকুরের পানি কমে গেলে পানি সরবরাহ করতে হবে।
- পানি বেশি সবুজ হয়ে গেলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
নিচের কোন তথ্যটি ডিস্ক প্লাউয়ের ক্ষেত্রে সঠিক নয়?
  1. এটি আবর্জনাকে মাটির ওপরেই রাখে ফলে মাটির আর্দ্রতা রক্ষিত হয়
  2. আঠালো, ভারী কর্দম মাটিতে এ প্লাউ ভাল কাজ করে
  3. আগাছা আক্রান্ত, শক্ত শিকড়যুক্ত জমিতে এ প্লাউ উপযোগী নয়
  4. অনাবাদী জমিতে গভীর চাষ দেয়ার জন্য এটি উপযোগী
সঠিক উত্তর:
আগাছা আক্রান্ত, শক্ত শিকড়যুক্ত জমিতে এ প্লাউ উপযোগী নয়
উত্তর
সঠিক উত্তর:
আগাছা আক্রান্ত, শক্ত শিকড়যুক্ত জমিতে এ প্লাউ উপযোগী নয়
ব্যাখ্যা
ডিস্ক প্লাউ:
১। যেখানে আবহাওয়া শুষ্ক এবং মাটি শক্ত ও কংকরময়।
২। আঠালো, ভারী কর্দম মাটি ও আলগা বেলে মাটিতেও ডিস্ক প্লাউ ভাল কাজ করে। এটি আবর্জনাকে মাটির ওপরেই রাখে ফলে মাটির আর্দ্রতা সংরক্ষিত হয়।
৩। খুব বেশি আগাছা আক্রান্ত, শক্ত শিকড়যুক্ত জমিতে ডিস্ক প্লাউ প্রাধান্য পায়।
৪। অনাবাদী জমিকে আবাদের আওতায় আনার নিমিত্তে গভীর চাষ দেয়ার জন্য এ প্লাউ উপযুক্ত।

উৎস: ফার্ম মেশিনারিজ, কৃষি শিক্ষা ব্যাচেলর (B.Ag.Ed) প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ফার্টিগেশন বলতে কী বুঝায়?
  1. সেচ এর সাথে হরমোনের প্রয়োগ
  2. আর্টিফিসিয়াল ফার্টিলাইজেশন
  3. সেচ এর সাথে রাসায়নিক সার প্রয়োগ
  4. সেচ এর সাথে পেস্টিসাইড প্রয়োগ
সঠিক উত্তর:
সেচ এর সাথে রাসায়নিক সার প্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
সেচ এর সাথে রাসায়নিক সার প্রয়োগ
ব্যাখ্যা
ফার্টিগেশন:
- ফার্টিগেশন বাংলাদেশের জন্য একটি নতুন সেচ প্রযুক্তি।
- এতে সেচের পানির সাথে রাসায়নিক সার মিশিয়ে ফসলে প্রয়োগ করা হয়।
- কেবলমাত্র পানিতে দ্রবণীয় সার যেমন- ইউরিয়া, পটাশ ইত্যাদি ফার্টিগেশন পদ্ধতিতে ব্যবহার করা যায়।
- ফলে ফসলের জমিতে সেচ এবং সার একই সঙ্গে প্রয়োগ করা যায়।
- প্রতি ১৪০ লিটার পানিতে ১ কেজি সার মিশাতে হয়।
- সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞানীগণ উদ্যানতত্ত্ব ফসলের উপর এ পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা করে ভাল ফল পেয়েছেন।

উৎস: কৃষি প্রযুক্তি হাতবই 
১৫.
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI):
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান।
- পাটের উন্নয়ন সংক্রান্ত গবেষণা পরিচালনার উদ্দেশ্যে ১৯৫১ সালে পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।
- বর্তমানে বিজেআরআই পাট ও পাট জাতীয় আঁশ ফসলের কৃষি গবেষণা, কারিগরী গবেষণা এবং পাট হতে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে।
- রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে বিজেআরআই এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বিজেআরআইতে একটি জিন ব্যাংকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহিত পাট ও সমগোত্রীয় আঁশ ফসলের প্রায় ৬০০০ জার্মপ্লাজম সংরক্ষিত আছে।

উৎস: কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট। 
১৬.
SRI পদ্ধতিতে ধান চাষ করার কৌশল সর্বপ্রথম কোথায় উদ্ভাবিত হয়?
  1. চীন
  2. বাংলাদেশ
  3. মাদাগাস্কার
  4. ভারত
সঠিক উত্তর:
মাদাগাস্কার
উত্তর
সঠিক উত্তর:
মাদাগাস্কার
ব্যাখ্যা
SRI:
- SRI (System of Rice Intensification) হলো পানি সেচের মাধ্যমে ধান চাষের এমন একটি কৃষি পরিবেশিক পদ্ধতি যেখানে ফসল, মাটি, পানি এবং উদ্ভিদের পুষ্টি উপাদানের ভিন্নতর ব্যবস্থাপনার মাধ্যমে ধানের ফসল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়।
- SRI পদ্ধতিতে চাষ করার কৌশল সর্বপ্রথম ১৯৮০ সালের দিকে মাদাগাস্কারে উদ্ভাবিত হয়
- এই পদ্ধতিতে চারা উৎপাদন, রোপন, সেচ, সার, কীটনাশক কম লাগে।
- কিন্তু নিবিড় পরিচর্যা করতে হয় এবং ফলন বেশি হয়।

SRI পদ্ধতিতে ধান চাষের মূলনীতি/বৈশিষ্ট্য:
১. এ পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে ৮-১২ দিন বয়সের চারা একটি করে রোপন করতে হয়।
২. বীজতলা থেকে চারা তোলার সময় সতর্ক থাকতে হবে যাতে চারা ভেঙ্গে না যায়; চারা তোলার পর পরই রোপন করতে হবে।
৩. চারা বর্গাকারে ২৫-৪০ সে.মি দূরত্বে লাগাতে হবে; অর্থাৎ সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব সমান। বর্গাকারে লাগানো গাছ পর্যাপ্ত আলো-বাতাস পাবে এবং আগাছা দমন সহজ হবে।
৪. জমিতে পর্যাপ্ত পরিমানে জৈব সার প্রয়োগ করতে হবে এবং যদি প্রয়োজন হয় তবে রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে।
৫. মাটি পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে সেচ দিতে হবে। এতে মূলের বৃদ্ধি ভালো হবে ও মাটির অনুজীবের কার্যাবলী বৃদ্ধি পাবে। এছাড়াও মিথেন গ্যাস উৎপাদন কম হবে।
৬. ধানের থোড় অবস্থা থেকে ফসল পাকার ১৫ দিন আগ পর্যন্ত ধানের জমিতে ১-২ সে.মি. এর একটি পানির স্তর রাখতে হবে।

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
একজন মানুষের দৈনিক কতটুকু মাংসের চাহিদা থাকে?
  1. ২৫০ গ্রাম
  2. ২৩৪.৪৫ গ্রাম
  3. ১২০ গ্রাম
  4. ১৪৩.৭৭ গ্রাম
সঠিক উত্তর:
১২০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১২০ গ্রাম
ব্যাখ্যা
দুধ, মাংস এবং ডিমের চাহিদা, উৎপাদন এবং প্রাপ্যতা (২০২৩-২৪):

পণ্যের নাম চাহিদা উৎপাদন প্রাপ্যতা
দুধ ১৫৮.৭৮ লাখ মেট্রিক টন (২৫০ মি.লি./দিন/প্রতি জন) ১৫০.৪৪ লাখ মেট্রিক টন ২৩৪.৪৫ মি.লি./দিন/প্রতি জন
মাংস ৭৬.২১ লাখ মেট্রিক টন (১২০ গ্রাম/দিন/প্রতি জন) ৯২.২৫ লাখ মেট্রিক টন ১৪৩.৭৭ গ্রাম/দিন/প্রতি জন
ডিম ১৮০৯.৬০ কোটি (১০৪টি/বছর/প্রতি জন) ২৩৭৪.৯৭ কোটি ১৩৫.০৯টি/বছর/প্রতি জন

উৎস: প্রাণিসম্পদ অধিদপ্তর ওয়েবসাইট।