পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৪ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম - সহকারী নিরাপত্তা কর্মকর্তা (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ - ১৮.০৯.২০২১ --------------------------- [For iPad Mania (Season - 2)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৪ সেপ্টেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
নীচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল?
  1. আমি হব সকাল বেলার পাখি
  2. তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে
  3. আমিনা কথা বলতে থাকবে
  4. আমার ছোট ভাই লিখছে
সঠিক উত্তর:
আমি হব সকাল বেলার পাখি
উত্তর
সঠিক উত্তর:
আমি হব সকাল বেলার পাখি
ব্যাখ্যা
• ভবিষ্যৎ কাল: 
- ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎ কাল বলে।

- ভবিষ্যৎ কাল তিন প্রকার:
→ সাধারণ ভবিষ্যৎ,
→ ঘটমান ভবিষ্যৎ এবং
→ অনুজ্ঞা ভবিষ্যৎ।

• সাধারণ ভবিষ্যৎ: 
- ভবিষ্যৎ কালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে বোঝায়, তাকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন -
- আমরা রংপুরে যাব।
- দু-এক দিনের মধ্যে সে আসবে।
- আমি হব সকাল বেলার পাখি। 

অন্যদিকে: 
- তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে - ঘটমান বর্তমান কাল। 
- আমিনা কথা বলতে থাকবে - ঘটমান ভবিষ্যৎ। 
- আমার ছোট ভাই লিখছে - ঘটমান বর্তমান কাল।  

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
  1. নি + ষ্ঠুর
  2. নিঃ + ঠুর
  3. নি: + ষ্ঠুর
  4. নি + ঠুর
সঠিক উত্তর:
নিঃ + ঠুর
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + ঠুর
ব্যাখ্যা
• ‘নিষ্ঠুর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ‘নিঃ + ঠুর ’।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

এরূপ,
- ধনুঃ + বিদ্যা = ধনুর্বিদ্যা
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই।
- তাই 'অ' একটি নিলীন বর্ণ।
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’ এটি কোন শ্রেণীর বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা (,), সেমিকোলন (i), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

যেমন -
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি – এতে দোষের কিছু নেই।
- দুঃখ এবং বিপদ একসাথে আসে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘মরিতে চাহিনা না ‍আমি সুন্দর ভুবনে’ এটি কার উক্তি?
  1. কাজী নজরুল ইসলাম
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. সৈয়দ মুজতবা আলী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।'
- পঙ্‌ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ' কবিতার অন্তর্গত। 
• 'প্রাণ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 
-----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘নারিকেল’ কোন শ্রেণির শব্দ?
  1. তৎসম
  2. অর্থ - তৎসম
  3. দেশি
  4. বিদেশি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• নারিকেল, নারকেল (বিশেষ্য)
- তৎসম বা সংস্কৃত শব্দ। 


অর্থ: 
- শক্ত আবরণের মধ্যে সুস্বাদু জল ও শাঁসযুক্ত ফল।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
.
‘হৃ’ এর যুক্তবর্ণ কোনটি?
  1. হ্ + ঋ
  2. হ + ঞ
  3. হ + ঋ
  4. হ + ন
সঠিক উত্তর:
হ্ + ঋ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ঋ
ব্যাখ্যা
• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
যেমন- ব্রহ্ম, ব্রাহ্মণ ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- হ্ + ম = হ্ম, 
- ষ্ + ণ = ষ্ণ, 
- হ্ + উ = হু, 
- হ্ + ঋ = হৃ, 
- হ্ + ন = হ্ন, 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বাক্যটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
  1. আমি বই পড়ছি
  2. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
  3. ছেলেরা মাঠে ফুটবল খেলছে
  4. সে ঘুমায়
সঠিক উত্তর:
সে ঘুমায়
উত্তর
সঠিক উত্তর:
সে ঘুমায়
ব্যাখ্যা
• অকর্মক ক্রিয়া:
- বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে।

যেমন - 
- যেমন সে ঘুমায়। 
- এই বাক্যে কোনো কৰ্ম নেই। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘উপসর্গ’ কী?
  1. ভাষায় ব্যবহৃত সর্বনাম
  2. ভাষায় ব্যবহৃত অব্যয়
  3. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
  4. ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ
সঠিক উত্তর:
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
উত্তর
সঠিক উত্তর:
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ব্যাখ্যা

• উপসর্গ:
বাংলা ভাষায় এমন কতগুলাে অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে, এগুলাে অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। ভাষায় ব্যবহৃত এসব অবয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১০.
‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. খরগোশ
  2. সমুদ্র
  3. সূর্য
  4. চাঁদ
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

• শশাঙ্ক এর সমার্থক শব্দ চাঁদ।

• চাঁদ এর অন্যান্য সমর্থক শব্দগুলো হলো: চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম ইত্যাদি।

অন্যদিকে: 
- খরগোশ এর সমর্থক শব্দ শশক। 
- সমুদ্র এর সমর্থক শব্দগুলো হলো: সাগর; বারীশ; সিন্ধু; বারিধি; উদধি; অর্ণব; জলধি; রত্নাকর। 
- সূর্য এর সমর্থক শব্দগুলো হলো: দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা। 

সূত্র: অভিগম্য অভিধান।

১১.
‘আপণ’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ?
  1. দোকান
  2. বাজার
  3. দালাল
  4. নিজ
সঠিক উত্তর:
দোকান
উত্তর
সঠিক উত্তর:
দোকান
ব্যাখ্যা
• আপণ(বিশেষ্য)
- তৎসম বা সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- দোকান; ক্রয়-বিক্রয়ের স্থান; বিপণি। 
- হাট।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
১২.
‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. তরল
  2. গরল
  3. কুটু
  4. তিক্ত
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা
• 'অমৃত' শব্দের বিপরীত শব্দ - 'গরল'। 

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত, 
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক, 
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর, 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ। 
১৩.
‘হাত গুটিয়ে বসে আছ কেন?’ বাক্যে হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. আয়ত্তে আনা
  2. হস্তচ্যুত হওয়া
  3. কার্যে বিরতি
  4. দক্ষতা
সঠিক উত্তর:
কার্যে বিরতি
উত্তর
সঠিক উত্তর:
কার্যে বিরতি
ব্যাখ্যা
• হাত শব্দের ভিন্নার্থক প্রয়োগ: 
- কাজ করতে করতেই কাজে হাত আসবে। (দক্ষতা)
- হাত গুটিয়ে বসে আছ কেন? (কার্যে বিরতি)
- সাহেবকে হাত করতে পারলেই কাজ হবে। (আয়ত্তে আনা)
- টাকাগুলো হাত ছাড়া করো না। (হস্তচ্যুত)
- এ ব্যাপারে আমার কোনো হাত নেই। (প্রভাব)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৪.
‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী
  1. অলক্ষ্মীর দশা
  2. অগ্নি পরীক্ষা
  3. অদৃষ্টের পরিহাস
  4. আটক
সঠিক উত্তর:
অদৃষ্টের পরিহাস
উত্তর
সঠিক উত্তর:
অদৃষ্টের পরিহাস
ব্যাখ্যা
• বিধি-বিড়ম্বনা

অর্থ: 
- অদৃষ্টের পরিহাস,
- দৈব-দুর্বিপাক।

অন্যদিকে: 
-  অলক্ষ্মীর দশা (বিশেষ্য) শ্রীহীনতা; দারিদ্র্য।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা। 

সূত্র: অভিগম্য অভিধান ও ইংলিশ বাংলা অভিধান।
১৫.
‘পাওয়ার আগে ভোগের আয়োজন’ কথাটির প্রবাদ কোনটি?
  1. গাছে কাঁঠাল গোঁফে তেল
  2. ঝোপ বুঝে কোপ মারা
  3. খাল কেটে কুমির আনা
  4. ছাই ফেলতে ভাঙ্গা কুলো
সঠিক উত্তর:
গাছে কাঁঠাল গোঁফে তেল
উত্তর
সঠিক উত্তর:
গাছে কাঁঠাল গোঁফে তেল
ব্যাখ্যা
• গাছে কাঁঠাল গোঁফে তেল - কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি বা পাওয়ার আগে ভোগের আয়োজন। 

অন্যদিকে: 
- খাল কেটে কুমির আনা (ক্রিয়া) বাইরের বিপদ ঘরে আনা; বিপদ বা সর্বনাশ ডেকে আনা।
- ঝোপ বুঝে কোপ মারা (ক্রিয়া) অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা; সুযোগমতো আঘাত করা; সুযোগ বুঝে কাজ করা। 
- ছাই ফেলতে ভাঙ্গা কুলো-তুচ্ছ কাজের জন্য নিযুক্ত নগণ্য লোক। 

সূত্র: অভিগম্য অভিধান। 
১৬.
‘যার দুহাত সমান চলে’ বাক্যে সংকোচন কোনটি?
  1. দোহাতি
  2. কুশাল
  3. সব্যসাচী
  4. দ্বিজ
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
• যার দুহাত সমান চলে- সব্যসাচী।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যার পূর্বজন্মের কথা স্মরণ আছে - জাতিস্মর।
- দমন করা কষ্টকর যাকে- দুর্দমনীয়।
- যার সব কিছু হারিয়েছে- হৃতসর্বস্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?
  1. কাহ্ন পা
  2. চেগুন পা
  3. লুই পা
  4. ভুসুকু পা
সঠিক উত্তর:
লুই পা
উত্তর
সঠিক উত্তর:
লুই পা
ব্যাখ্যা
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদের প্রথম পদটি লুইপার। সে হিসেবে বাংলা সাহিত্যের আদি কবি লুই পা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৮.
‘চন্দ্রাবতী’ কী?
  1. পালাগান
  2. নাটক
  3. পদাবলি
  4. কাব্য
সঠিক উত্তর:
কাব্য
উত্তর
সঠিক উত্তর:
কাব্য
ব্যাখ্যা
• ‘চন্দ্রাবতী’ কোরেশী মাগন ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- কোরেশী মাগন ঠাকুর ১৬০০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কাবি ছিলেন।
- কবি আলাওল মাগন ঠাকুরের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ (১৬৫২) কাব্য রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজীতে অনুবাদ করেন কে?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. মাইকেল মধুসুদন দত্ত
  3. দ্বিজেন্দ্র লাল রায়
  4. প্রথম চৌধুরী
সঠিক উত্তর:
মাইকেল মধুসুদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসুদন দত্ত
ব্যাখ্যা
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২০.
‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
  1. যতীন্দ্র মোহন বাগচী
  2. রবীন্দ্রনাথ ঠাকুরের
  3. কাজী নজরুল ইসলাম
  4. জসিম উদ্দীন
সঠিক উত্তর:
যতীন্দ্র মোহন বাগচী
উত্তর
সঠিক উত্তর:
যতীন্দ্র মোহন বাগচী
ব্যাখ্যা
• যতীন্দ্রমোহন বাগচী:
- নদীয়া জেলার জমশেরপুর গ্রামে ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস হুগলি জেলার বলাগড় গ্রামে।
- যতীন্দ্রমোহন অল্প বয়স থেকেই কাব্যচর্চা শুরু করেন।  
- ভারতী, সাহিত্য প্রভৃতি বিখ্যাত পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন।
- পরবর্তীকালে তিনি  মানসী পত্রিকার সম্পাদক (১৯০৯-১৯১৩), যমুনা পত্রিকার যুগ্ম-সম্পাদক (১৯২১-১৯২২) এবং পূর্বাচল পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী (১৯৪৭-১৯৪৮) হিসেবে দায়িত্ব পালন করেন।
- ‘কাজলাদিদি’ ও ‘অন্ধবন্ধু’ তাঁর এ ধরনের দুটি বিখ্যাত কবিতা।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
→ লেখা (১৯০৬),
→ রেখা (১৯১০),
→ অপরাজিতা (১৯১৫),
→ নাগকেশর (১৯১৭),
→ জাগরণী (১৯২২),
→ নীহারিকা (১৯২৭),
→ মহাভারতী (১৯৩৬) ইত্যাদি। 

সূত্র: বাংলাপিডিয়া। 
২১.
The woman _____ was old and bent.
  1. I spoke to her
  2. I spoke to
  3. That I spoke
  4. I spoke
সঠিক উত্তর:
I spoke to
উত্তর
সঠিক উত্তর:
I spoke to
ব্যাখ্যা
• শূন্যস্থানে I spoke to বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- এখানে মূলত relative pronoun হিসেবে whom উহ্য রয়েছে, যার antecedent হিসেবে the woman ব্যবহৃত হয়েছে, যা বাক্যের subject হিসেবে বসেছে।
২২.
'To the full' means
  1. To exhaust
  2. To the highest extent
  3. Thoroughly
  4. To complete
সঠিক উত্তর:
Thoroughly
উত্তর
সঠিক উত্তর:
Thoroughly
ব্যাখ্যা
♦ To the full
English Meaning: to a great or complete degree: as much as possible
Bangla meaning: সম্পূর্ণরূপে
Example: She certainly lives life to the full.

অপশন গুলো,
- To exhaust: to use up completely.
- To the highest extent: as much as allowed by: সর্বোচ্চ মাত্রায়
- Thoroughly: completely, very much: সম্পূর্ণভাবে
- To complete: to make whole or perfect: পরিপূর্ণ করতে। 

অপশন বিবেচনা করে দেখা যায়, 'To the full' means - Thoroughly.
২৩.
'To take a leap in the dark' means
  1. To take risk
  2. To hazard oneself
  3. To do hazardous thing without an idea of the result
  4. To do a task secretly
সঠিক উত্তর:
To do hazardous thing without an idea of the result
উত্তর
সঠিক উত্তর:
To do hazardous thing without an idea of the result
ব্যাখ্যা
To take a leap in the dark
Meaning: something you do without being certain what will happen as a result.
Example: I had very little information about the company, so writing to them was a leap in the dark.

অন্য অপশন,
- To take risk: ঝুঁকি নেওয়া।
- To hazard oneself: নিজেকে বিপদে ফেলা।
- To do hazardous thing without an idea of the result: ফলাফল সম্পর্কে ধারণা ছাড়াই বিপজ্জনক কাজ করা
- To do a task secretly: গোপনে একটি কাজ করা


অপশন বিবেচনা করে দেখা যায়, 'To take a leap in the dark' means - To do hazardous thing without an idea of the result.
২৪.
What is the meaning of 'viva voce'?
  1. Orally
  2. Face to face
  3. Interview
  4. Written
সঠিক উত্তর:
Orally
উত্তর
সঠিক উত্তর:
Orally
ব্যাখ্যা
Viva Voce 
English Meaning- By word of mouth, expressed or conducted by means of speech, orally. 
Bengali Meaning- মৌখিক; মৌখিকভাবে।

Example Sentence- The students are required to write two papers and take a viva voce examination.

Source: 
1. Collins Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
'Wear and tear' means -
  1. Accumulation
  2. Depreciation
  3. First Speech
  4. Clothing
সঠিক উত্তর:
Depreciation
উত্তর
সঠিক উত্তর:
Depreciation
ব্যাখ্যা
Wear and tear
English meaning: the damage that happens to an object in ordinary use during a period
Example: Seat covers on buses take a lot of wear and tear.

অপশনগুলোর অর্থ,
- Accumulation: an amount of something that has been collected
- Depreciation: the process of losing value
- First Speech: প্রথম বক্তৃতা
- Clothing: পোশাক

অপশন এর অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, 'Wear and tear' means - Depreciation.
২৬.
'What are you?' means
  1. Your name
  2. Your tradition
  3. Your profession
  4. Your game
সঠিক উত্তর:
Your profession
উত্তর
সঠিক উত্তর:
Your profession
ব্যাখ্যা
• 'What are you?' means - Your profession.
- এর দ্বারা একজন ব্যক্তির পরিচয়ের বর্ণনা বা ব্যাখ্যা চাচ্ছে।
- It seeks to understand what category, type, or role you belong to. It can be a broad question that prompts you to define yourself in terms of your profession.
২৭.
The idiom 'in a nutshell' means -
  1. Nutshell
  2. Concise
  3. Cover
  4. Nutty
সঠিক উত্তর:
Concise
উত্তর
সঠিক উত্তর:
Concise
ব্যাখ্যা
• In a nutshell
English meaning: very briefly, giving only the main points
Example: "What went wrong?" "In a nutshell, everything."

অপশন গুলোর অর্থ,
- Nutshell: বাদামের খোলা
- Concise: সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।
- Cover: আড়াল করা
- Nutty: বাদামের মতো স্বাদযুক্ত।

অপশন বিবেচনা করে দেখা যায়, The idiom 'in a nutshell' means - Concise.
২৮.
The man was arrested ____ the murder of his friend.
  1. in compliance with
  2. in connection with
  3. with reference to
  4. with regards to
সঠিক উত্তর:
in connection with
উত্তর
সঠিক উত্তর:
in connection with
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ,
• in compliance with:
English meaning: in the way that is required by (a rule, law, etc.)
Bangla meaning: অনুসারে।

• in connection with - কোনো ব্যক্তি বা বিষয়ে সাথে সংশ্লিষ্টতার কারণে
• with reference to: in relation to :প্রসঙ্গে
• with regards to: referring to; concerning 

অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে বসবে - in connection with.
২৯.
The Phrase 'in high spirits' means
  1. Tensed
  2. Worried
  3. Cheerful
  4. Vibrant
সঠিক উত্তর:
Cheerful
উত্তর
সঠিক উত্তর:
Cheerful
ব্যাখ্যা
In high spirits
English meaning: very happy and excited/ their liveliness and cheerfulness
Example: All the children were in high spirits on the last day of school.

অপশনগুলোর অর্থ,
- Tensed: taut or rigid
- Worried: পীড়িত
- Cheerful:  happy and positive: আনন্দদায়ক
- Vibrant: energetic, exciting, and full of enthusiasm: রোমাঞ্চকর; প্রকম্পমান; স্পন্দমান

অপশন বিবেচনা করে দেখা যায়, The Phrase 'in high spirits' means- Cheerful.
৩০.
'In no time' means
  1. in good time
  2. ahead of time
  3. at the best of time
  4. very quickly
সঠিক উত্তর:
very quickly
উত্তর
সঠিক উত্তর:
very quickly
ব্যাখ্যা
In no time
- খুব শীঘ্র; অচিরে;
- very quickly or Very soon.

অপশন গুলোর অর্থ,
- in good time: ভাল সময়
- ahead of time: যথাসময়ের পূর্বে
- at the best of time: সেরা সময়ে
- very quickly: অত্যন্ত দ্রুত

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা, 'In no time' means - very quickly.
৩১.
We went to the airport to see her ______.
  1. off
  2. of
  3. after
  4. away
সঠিক উত্তর:
off
উত্তর
সঠিক উত্তর:
off
ব্যাখ্যা
♦ See off:
Meaning: to go to an airport, train station, etc., with (someone who is leaving) in order to say goodbye.

বাক্যটির অর্থ: আমরা তাকে দেখতে বিমানবন্দরে গিয়েছিলাম।
তাই এই বাক্যে 'off বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।
৩২.
My needs  are few.
  1. verb
  2. noun
  3. adverb
  4. pronoun
সঠিক উত্তর:
noun
উত্তর
সঠিক উত্তর:
noun
ব্যাখ্যা
• My needs  are few.
- বাক্যের অর্থ: আমার চাহিদা অল্প।
- এখানে needs চাহিদা অর্থে বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি noun.
- অন্যভাবে বললে, এখানে needs, My – Possessive Case এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-  এ হিসেবে এটি Noun.
৩৩.
Slow and steady _____ the race.
  1. has won
  2. win
  3. conquer
  4. wins
সঠিক উত্তর:
wins
উত্তর
সঠিক উত্তর:
wins
ব্যাখ্যা
• Slow and steady wins the race.
Meaning: Consistent, effective effort leads to success.
- এটি একটি proverb.

- Here, 'wins' is an appropriate word to fill in the blank.
- 'Slow and steady wins the race' is a proverb that means slow, productive progress leads to success. 
- You’re likely to hear 'Slow and steady wins the race' when someone thinks doing something slowly but skillfully is better because it helps to avoid mistakes.
৩৪.
I do not know who has come today. The underline
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb Clause
  4. Noun phrase
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• I do not know who has come today. The underline - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun
- They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

প্রদত্ত বাক্যে "who has come today" clause টি Noun clause.
৩৫.
I know you. (make it complex)
  1. I know what are you
  2. I know who are you
  3. I know you
  4. I know you you are
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I know who you are.
• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
=========================

• Subject + verb + object যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করার নিয়ম: 
- Subject + verb + object জাতীয় simple sentence-এর ক্ষেত্রে object নিয়ে একটি sub-ordinate clause ( who + subject + verb) তৈরি করতে হবে।
- প্রথমে Subject বসে + verb বসে + object এর relative pronoun বসে + object + tense ও relative pronoun অনুযায়ী be verb বসে। 
- সে অনুযায়ী সঠিক উত্তরটি হবে: I know who you are.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৬.
'Handy' is the synonym of-
  1. useless
  2. uncomfortable
  3. unnecessary
  4. useful
সঠিক উত্তর:
useful
উত্তর
সঠিক উত্তর:
useful
ব্যাখ্যা
Handy (adjective): useful or convenient.
a handy container/tool.

অপশন ,
- useless: অপ্রয়োজনীয়
- uncomfortable: অস্বস্তিকর
- unnecessary: অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
- useful: দরকারী

অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Handy' is the synonym of- useful

Source: Bangla Academy & Cambridge Dictionary.
৩৭.
'Bright' is the synonym of -
  1. glance
  2. vibrant
  3. vivid
  4. luminous
সঠিক উত্তর:
luminous
উত্তর
সঠিক উত্তর:
luminous
ব্যাখ্যা
Bright
Meaning: full of light, shining

অপশনগুলোর অরথ,
- glance: to give a quick short look
- vibrant: energetic, exciting, and full of enthusiasm
- vivid: producing very clear pictures in your mind
- luminous: producing or reflecting bright light, especially in the dark

অর্থ বিবেচনা করে দেখা যায় 'Bright' is the synonym of - luminous.
৩৮.
Chose the correct antonym for 'Oblige'
  1. Bind
  2. Require
  3. Ensure
  4. Bother
সঠিক উত্তর:
Bother
উত্তর
সঠিক উত্তর:
Bother
ব্যাখ্যা
• Oblige
English meaning: to please or help someone, especially by doing something they have asked you to do
Bangla meaning- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে

অপশন,
• Bother - বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা; অসুবিধা ঘটানো; উদ্বিগ্ন হওয়া; তকলিফ করা।
• Bind - বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা।
• Require - দরকার পড়া/হওয়া; চাওয়া। নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
• Ensure - নিশ্চিত করা, নিরাপদ করা, আশ্বস্ত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, the correct antonym for 'Oblige' is - Bother.

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.
৩৯.
The Waste Land is a ______.
  1. novel
  2. poem
  3. drama
  4. movie
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
♦ The Waste Land:
- T.S. Eliot রচিত বিখ্যাত কবিতা The Waste Land বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন।
- এই কবিতাটি ১৯২২ সালে 
- তিনি ১৯৪৮ সালে কবিতাটির জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
- এই কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।

• T.S. Eliot: 
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable work:
- Murder in the Cathedral,
- The Elder Statesman,
- The Family Reunion,
- Four Quartets,
- The Love Song of J. Alfred Prufrock,
- The Metaphysical Poets,
- The Sacred Wood,
- The Waste Land.

Source: Britannica
৪০.
The prefix 'over' can be added to _____.
  1. space
  2. work
  3. culture
  4. information
সঠিক উত্তর:
work
উত্তর
সঠিক উত্তর:
work
ব্যাখ্যা
• The prefix 'over' can be added to - work.

Overwork:
Meaning: to (cause someone to) work too much

অন্য অপশন গুলোর আগে 'over' যোগে শব্দ গঠিত হয় না।
- Overspace, Overculture, Overinformation বলে কোন শব্দ হয়না। 
৪১.
√০.০৯ = কত?
  1. ৩.০
  2. ০.৩
  3. ০.০০৩
  4. ০.০০০৩
সঠিক উত্তর:
০.৩
উত্তর
সঠিক উত্তর:
০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০৯ = কত?

সমাধান: 
√০.০৯ = ০.৩
৪২.
কোনটি বড়?
  1. ১/২
  2. ৪/৫
  3. ৫/৭
  4. ৪/৯
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বড়?

সমাধান:
১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৫/৭ = ০.৭১৪
৪/৯ = ০.৪৪
৪৩.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি?
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ভূমি × দৈর্ঘ্য
  3. (১/২) × ভূমি × উচ্চতা
  4. ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?
 
সমাধান:
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
৪৪.
দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. ৯০°
  2. ৬০°
  3. ০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
০°
উত্তর
সঠিক উত্তর:
০°
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

সমাধান: 
ধরি,
একটি বল P এবং ২য় বল Q
বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ α 
এবং বলদ্বয়ের লব্ধি বল, R = P + Q 

আমরা জানি,
R = √(P2 + Q2 + 2PQcosα)
⇒ (P + Q) = √(P2 + Q2 + 2PQcosα)
⇒ (P + Q)2 = (P2 + Q2 + 2PQcosα)
⇒ P2 + Q2 + 2PQ  = P2 + Q2 + 2PQcosα
⇒ 2PQ = 2PQcosα
⇒ cosα = 1
⇒ cosα = cos0° 
∴ α = 0° 

৪৫.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, ............ ধারার পরবর্তী সংখ্যাটি কী?
  1. ৯৮
  2. ৯৯
  3. ১০০
  4. ১০১
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ............ ধারার পরবর্তী সংখ্যাটি কী?

সমাধান:
১ম পদ = ৮ 
২য় পদ = ৮ + ৩ = ১১
৩য় পদ  = ১১ + ৬ = ১৭
৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯
৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৪৬.
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ২১ কি.মি. এবং ৭ কি.মি.। নদীপথে ৮৪ কি:মি অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ২১ কি.মি. এবং ৭ কি.মি.। নদীপথে ৮৪ কি:মি অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘণ্টায় (২১ + ৭) কি.মি. বা  ২৮  কি.মি.
এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় (২১ - ৭) কি.মি. বা ১৪ কি.মি.

∴ ৮৪ কি.মি. অতিক্রম করতে সময় লাগে = (৮৪/২৮) ঘণ্টা = ৩ ঘণ্টা

এবং ৪৫ কি.মি. ফিরে আসতে সময় লাগে = (৮৪/১৪) ঘণ্টা = ৬ ঘণ্টা

∴ মােট সময় লাগে = (৩ + ৬) ঘণ্টা = ৯ ঘণ্টা
৪৭.
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ৪ হলে সংখ্যাদ্বয় কত?
  1. ৪৪, ৬০
  2. ২৫, ৩৫
  3. ৫৪, ৭০
  4. ৩৫, ৪৫
সঠিক উত্তর:
৪৪, ৬০
উত্তর
সঠিক উত্তর:
৪৪, ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ৪ হলে সংখ্যাদ্বয় কত?

সমাধান:
মনেকরি
একটি সংখ্যা = x
অপর সংখ্যা = y

১ম শর্তমতে
(x/2) + (y/2) = 52
(x + y)/2 = 52 
x + y = 104......................(1)

২য় শর্তমতে
(x - y)/4 = 4
x - y = 16 .........................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 104 + 16
2x = 120
x = 60

(1) ⇒
x + y = 104
60 + y = 104 
y = 104 - 60
y = 44

একটি সংখ্যা = 60
অপর সংখ্যা = 44
৪৮.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ৬০
  2. ৭০
  3. ৪০
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

∴ x√২ = ১০
⇒ x = ১০/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০/√২)
= ১০০/২
= ৫০ বর্গসে.মি.
৪৯.
কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান -
  1. ৭৪৯
  2. ৮১০
  3. ৭১০
  4. ৭৫০
সঠিক উত্তর:
৮১০
উত্তর
সঠিক উত্তর:
৮১০
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান -

সমাধান:
মনেকরি,
টাকার পরিমাণ = ক 

প্রশ্নমতে
ক এর ৭/৯ = ৭০০ × (৯/১০)
৭ক/৯ = ৬৩০০/১০
৭ক = ৬৩০০× ৯/১০
ক = (৬৩০০× ৯)/(১০ × ৭)
ক = ৮১০
৫০.
তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে x , x + 1, x + 2

x= 1 হলে, x (x + 1)(x + 2) = 1 × 2 × 3 = 6
x= 2 হলে, x (x + 1)(x + 2) = 2 × 3 × 4 = 24
x= 3 হলে, x (x + 1)(x + 2) = 3 × 4 × 5 = 60
.............................................................................
.............................................................................

প্রতিটি গুণফলই 2, 3 এবং 6 দ্বারা বিভাজ্য।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি তুলে নেওয়া হলো।]
৫১.
1 থেকে 25 পযর্ন্ত ক্রমিক সংখ্যা গড় কত?
  1. 15
  2. 20
  3. 23
  4. 13
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 25 পযর্ন্ত ক্রমিক সংখ্যা গড় কত?

সমাধান:
1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
1 থেকে 25 পর্যন্ত সংখ্যার সমষ্টি = 25(25 + 1)/2
 = 25 × 13

1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (25 × 13)/25
 = 13
৫২.
আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?
  1. ২২%
  2. ২১%
  3. ২৫%
  4. ২৪%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
আমের পূর্বমূল্য = ৪ক টাকা
আমের বর্তমান মূল্য = ৫ক টাকা
আমের মূল্য বৃদ্ধি = ৫ক - ৪ক = ক টাকা

 অতএব, শতকরা মূল্য বৃদ্ধি = (ক/৪ক) × ১০০%
= ২৫%
৫৩.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৫০০
  2. ৩০০০
  3. ৩৫০০
  4. ২০০০
সঠিক উত্তর:
৩০০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৪৫০/১৫ টাকা
= ৩০০০ টাকা।
৫৪.
- 30 এবং - 40 সংখ্যা 2টির গড় ব্যবধান কত?
  1. 5
  2. - 5
  3. - 35
  4. - 70
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: - 30 এবং - 40 সংখ্যা ২টির গড় ব্যবধান কত?

সমাধান: 
সংখ্যা দু'টির গড় = {- 30 + (- 40)}/2
= (- 30 - 40)/2
= - 35

∴ গড় ব্যবধান = {|-30 - (-35)| + |- 40 - (-35)|}/2
={| 5 | + | - 5|}/2
= (5 + 5)/2
= 10/2
= 5
৫৫.
180° - x° কোণের সম্পূরক কোণ কোনটি?
  1. 45°
  2. x + 90
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: 180° - x° কোণের সম্পূরক কোণ কোনটি?

সমাধান:
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।

∴ 180° - x°কোণের সম্পূরক কোণ = 180° - (180° - x°)
= 180° -  180° + x
= x°
৫৬.
(x + 5)(x - 9) - 15 এর উৎপাদক কোনটি?
  1. x + 10
  2. x - 10
  3. x - 8
  4. x - 6
সঠিক উত্তর:
x - 10
উত্তর
সঠিক উত্তর:
x - 10
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 5)(x - 9) - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান:
 (x + 5)(x - 9) - 15
= x2 - 9x + 5x - 45 - 15
= x2 - 4x - 60
= x2 - 10x + 6x - 60
= x(x - 10) + 6(x - 10)
= (x - 10)(x + 6)
৫৭.
মেসি ও আনামের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে আনামের বয়স কত?
  1. ২৪
  2. ৩৫
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: মেসি ও আনামের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে আনামের বয়স কত?

সমাধান: 
মেসির বয়স ৭ক বছর 
আনামের বয়স ৩ক বছর 

প্রশ্নমতে,
 ৭ক - ৪ : ৩ক - ৪ = ১৩ : ৫
 (৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩ / ৫
৩৯ক - ৫২ = ৩৫ক - ২০ 
৩৯ক - ৩৫ক = ৫২ - ২০
৪ক = ৩২ 
ক = ৩২/৪ 
ক = ৮ 

বর্তমানে আনামের বয়স = ৩ × ৮ = ২৪ বছর
৫৮.
একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল ১৯২ বর্গ ইঞ্চি এবং এর পরিসীমা ২৪ ইঞ্চি। প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা শতকরা কত কম?
  1. ৩৩
  2. ২৫
  3. ০১২৫
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল ১৯২ বর্গ ইঞ্চি এবং এর পরিসীমা ২৪ ইঞ্চি। প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
আয়তাকার বিলবোর্ডের দৈর্ঘ্য = x ইঞ্চি
আয়তাকার বিলবোর্ডের  প্রস্থ = y ইঞ্চি

প্রশ্নমতে
2(x +  y) =24
x + y = 12.................(1)

আবার
xy = 192.................(1)

আমরা জানি
(x - y)2 = (x + y)2 - 4xy
বা, (x - y)2 = 122 - 4 × 192
বা, (x - y)2 = 144 - 768
(x - y)2 = - 624

যা সমাধান করলে x বা y এর মান ঋণাত্মক আসবে। 
সঠিক উত্তর হবে কোনটিই নয়। 
৫৯.
১.৮ হেক্টরে কত একর?
  1. ৪.৫৪
  2. ৪.৪৫
  3. ৫.৪৪
  4. ৪.৮০
সঠিক উত্তর:
৪.৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪.৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৮ হেক্টরে কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর
১.৮ হেক্টর = (১.৮ × ২.৪৭) একর.
= ৪.৪৪৬
= ৪.৪৫
৬০.
ত্রিভুজের তিন কোণের অনুপাত 1 : 2 : 3 এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 2√2
  2. 2
  3. 3
  4. 5.5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের অনুপাত 1 : 2 : 3 এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
তিনটি কোণ যথাক্রমে ক, ২ক, ৩ক

এখন,
ক + ২ক + ৩ক = ১৮০
⇒৬ক = ১৮০
⇒ক = ১৮০/৬
⇒ক = ৩০
∴ ২ক = ২ × ৩০ = ৬০°
∴ ৩ক = ৩ × ৩০ = ৯০°


সুতরাং, ত্রিভূজটি একটি সমকোণী ত্রিভুজ।
আমরা জানি, বৃহত্তম বাহুর বিপরীত বাহু ক্ষুদ্রতম বাহুর বিপরীত বাহু অপেক্ষা বড়।
সুতরাং,
ক্ষুদ্রতম বাহু হচ্ছে AB
cos∠BAC = AB/AC
∴ cos 60° = AB/AC
⇒ 1/2 = AB/6
⇒ AB = 3 cm
৬১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. জেনারেল এম. এ. জি ওসমানী
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. তাজউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।

অন্যদিকে,
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন - এ কে খন্দকার।
- মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন - কর্নেল এম এ রব।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬২.
মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার কে?
  1. সব্যসাচী হাজরা
  2. উত্তম সেন
  3. শিশির ভট্টাচার্য
  4. ধ্রুব ভট্টাচার্য
সঠিক উত্তর:
সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
মুজিব বর্ষ:

- মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০) হচ্ছে মুজিব বর্ষ।
- মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০- ৩১ মার্চ ২০২২ সাল।
- 'মুজিববর্ষ' ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
- মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
- তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০ সালে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন। 

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০২০ ও ৮ জানুয়ারি, ২০২২।
৬৩.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
  1. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  2. বিচারপতি এসএম হুদা
  3. বিচারপতি এবি সিদ্দিক
  4. বিচারপতি আব্দুস সাত্তার
সঠিক উত্তর:
বিচারপতি আব্দুস সাত্তার
উত্তর
সঠিক উত্তর:
বিচারপতি আব্দুস সাত্তার
ব্যাখ্যা
১৯৭০ সালের নির্বাচন:

- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের ১ জানুয়ারি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। - নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬২ টি সাধারণ আসনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলই সবকয়টি আসনে প্রার্থী দাঁড় করাতে পারেনি।
- উক্ত ১৬২টি আসনে অন্যান্য উল্লেখযোগ্য দলের প্রার্থী সংখ্যা ছিল যথাঃ
• মুসলিমলীগ (কনভেনশন) ৯৩।
• মুসলিম লীগ (কাইয়ুম) ৬৫।
• মুসলিম লীগ (কাউন্সিল) ৫০।
• জামায়াতে ইসলামী ৬৯।
• জমিয়াতুল উলামা ও নেজামে ইসলামী ৪৫।
• পিডিপি ৮১।
• ন্যাপ (মোজাফ্ফর) ৩৬।
• স্বতন্ত্র ১০৯।
• অন্যান্য ছোট দলসহ সর্বমোট প্রার্থী সংখ্যা ছিল ৭৬৯ জন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন?
  1. অধ্যাপক ইউসুফ আলী
  2. জেনারেল এম. এ জি ওসমানী
  3. আতাউর রহমান খান
  4. এইচ টি ইমাম
সঠিক উত্তর:
অধ্যাপক ইউসুফ আলী
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ইউসুফ আলী
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:

- সরকার শপথ গ্রহন করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
- শপথ বাক্য পাঠ করান অধ্যপক ইউসুফ আলী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি।
- তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী।
- এম মনসুর আলীকে অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী।
- এ এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রী করে শপথ বাক্য পাঠ করানো হয়
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি ওসমানী।
- এস.এ সামাদ প্রতিরক্ষা সচিব।
- চীফ অব স্টাফ কর্নেল আবদুর রব।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৫.
শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
  1. বাংলাদেশ লিবারেশন ফোর্স
  2. ঢাকা গেরিলা
  3. সার্বভৌম বাংলা
  4. ক্র্যাক প্লাটুন
সঠিক উত্তর:
ক্র্যাক প্লাটুন
উত্তর
সঠিক উত্তর:
ক্র্যাক প্লাটুন
ব্যাখ্যা
শহীদ শাফী ইমাম রুমী:

- শাফী ইমাম রুমী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলাযোদ্ধা।
- শহীদ জননীখ্যাত জাহানারা ইমামের বড় ছেলে।
- ছেলে রুমী শহীদ হওয়ার জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধী পান।
- ১৯৫১ সালের ২৯ মার্চ শরীফ ও জাহানারা ইমামের উচ্চ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- ১৯৬৮ সালে স্টার মার্কস নিয়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
- তিনি সেক্টর ২-এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ গ্রহণ করেন।
- এই সেক্টরটি পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ ও রশিদ হায়দার।
- প্রশিক্ষণ শেষ করে শাফী ইমাম রুমী ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন।
- ক্র্যাক প্লাটুন হলো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন।
- রুমী ও তাঁর দলের ঢাকায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলা করা।
- ১৯৭১ সালের ২৯ আগস্ট তিনি তার নিজের বাড়িতে কাটান এবং এই রাতেই বেশ কিছু গেরিলাযোদ্ধার সঙ্গে পাকবাহিনীর হাতে ধরা পড়েন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৯ মার্চ ২০২০।
৬৬.
আজকে কত তারিখ?
  1. ০১ আশ্বিন
  2. ০৩ আশ্বিন
  3. ০১ অগ্রহায়ণ
  4. ০৩ অগ্রহায়ণ
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন।
বর্তমানে প্রশ্নটি প্রয়োজনীয় নয়।
৬৭.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।'']
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় - ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?
  1. মুহাম্মদ সামাদ
  2. ইমতিয়াজ শামীম
  3. অপরেশ বন্দ্যোপাধ্যয়
  4. সাহিদা বেগম
অনির্ধারিত
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় - ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন পান্না কায়সার।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০২২:

১. কবিতা— ফারুক মাহমুদ, তারিক সুজাত 
২. কথাসাহিত্য— তাপস মজুমদার, পারভেজ হোসেন
৩. প্রবন্ধ/গবেষণা— মাসুদুজ্জামান
৪. অনুবাদ— আলম খোরশেদ
৫. নাটক— মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল
৬. শিশুসাহিত্য— ধ্রুব এষ
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা—  মুহাম্মদ শামসুল হক
৮. বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা— সুভাষ সিংহ রায় 
৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান—  মোকারম হোসেন 
১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী— ইকতিয়ার চৌধুরী
১১. ফোকলোর— আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল। 

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল অফিসিয়াল।
৬৮.
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. তিস্তা
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা
বরাক নদী

- বরাক নদী (Barak River)  আসামের (ভারত) মহিপুর ও কাছাড় জেলায় সুরমা কুশিয়ারা নদীর উজান প্রবাহের নাম।
- বদরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে সিলেটের সমভূমিতে এসে এই শাখা দুটি আবার মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা সাধারণভাবে বরাক নদী হলেও স্থানভেদে কালনী, ভেড়ামোহনা, বলেশ্বর ও মেঘনা নামে পরিচিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৯.
BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল?
  1. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
  2. বেসরকারি বিনিয়োগ বোর্ড
  3. বিনিয়োগ বোর্ড
  4. বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
সঠিক উত্তর:
বিনিয়োগ বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
বিনিয়োগ বোর্ড
ব্যাখ্যা
বিনিয়োগ বোর্ড:

- BIDA এর পূর্ণরূপ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম ছিল বিনিয়োগ বোর্ড।
- বিনিয়োগ বোর্ড  সরকার কর্তৃক ১৯৮৯ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত প্রাইভেটাইজেশন বোর্ড, যা ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমিশন নামে রুপান্তরিত হয় সেটিকে একত্রিত করে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) প্রতিষ্ঠা করে।
- বিনিয়োগ বোর্ডের লক্ষ্য ছিল দেশে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনীতিতে বিশেষ করে বেসরকারি খাত এবং বিদেশি বেসরকারি পুঁজির অংশগ্রহণ বাড়ানোর উপযোগী সরকারি নীতির বাস্তবায়ন ঘটানো।
- বিনিয়োগ বোর্ড প্রধানমন্ত্রীর অধীন একটি সংস্থা।
- এর পরিচালনায় ছিল নির্বাহী সদস্যবৃন্দ এবং নির্বাহী চেয়ারম্যান সমন্বয়ে গঠিত একটি নির্বাহী পরিষদ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭০.
বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ
  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  2. প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
  3. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  4. সরকারের রাষ্ট্রভাষা বাংলা
সঠিক উত্তর:
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
উত্তর
সঠিক উত্তর:
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
ব্যাখ্যা
সংবিধান:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
-মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন। 
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭১.
ICAO এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. মন্ট্রিল
  3. নিউ ইয়র্ক
  4. বন
সঠিক উত্তর:
মন্ট্রিল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল
ব্যাখ্যা
ICAO:

- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO।
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৭২.
পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান, উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. জন বার্ডিন
  2. লিনাস পাত্তলি
  3. পিয়েরে কুরি
  4. মেরি কুরি
সঠিক উত্তর:
মেরি কুরি
উত্তর
সঠিক উত্তর:
মেরি কুরি
ব্যাখ্যা
মেরি কুরি:

- মেরি কুরি প্রথম মহিলা বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় দুবার নোবেল পুরস্কার জিতেন।
- তিনি ১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে জন্মগ্রহণ করেন।
- জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ‘মেরি সালোমেয়া স্কলোডোস্কা-কুরি’।
- স্বামী পিয়েরি কুরির সঙ্গে গবেষণার মাধ্যমে আবিষ্কার করেন দুটি নতুন মৌলিক পদার্থ পোলোনিয়াম ও রেডিয়াম।
- ১৯০৩ সালে যৌথভাবে তাঁরা রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার অর্জন করেন।
- ১৯১১ সালে মেরি কুরি বিশুদ্ধ রেডিয়াম পৃথককরণের জন্য আবারও রসায়নে নোবেল পুরস্কার জেতেন।
- মেরি কুরি ১৯৩৪ সালের ৪ জুলাই মারা যান।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৭ জানুয়ারি ২০২৩।
৭৩.
হো চি মিন নগরীর পূর্ব নাম কী ছিল?
  1. সায়গন
  2. ভিয়েনতিন
  3. হ্যানয়
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
সায়গন
উত্তর
সঠিক উত্তর:
সায়গন
ব্যাখ্যা
হো চি মিন নগরী:

- ভিয়েতনামের হো চি মিন সিটির নাম আগে ছিল সায়গন।
- ১৯৭৫ সালে যখন ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়, তখন উত্তর ভিয়েতনামের কমিউনিষ্ট গেরিলাদের হাতে পতন ঘটে সায়গনের।
- এর এক বছর পর বিপ্লবী নেতা হো চি মিনকে সন্মান জানাতে সায়গনের নতুন নাম রাখা হয় হো চি মিন সিটি।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ২২ মার্চ ২০১৯।
৭৪.
নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?
  1. আলজেরিয়া
  2. বেলজিয়াম
  3. সুইজারল্যান্ড
  4. মিশর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:

- সুইজারল্যান্ডে সমুদ্রবন্দর নেই।
- এটি একটি ছোট স্থলবেষ্টিত দেশ।
- দেশটির আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। 
- দেশটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।
- এটি একটি উচ্চ পাহাড়ী জাতি যা দেশের প্রায় ৬০% এলাকা জুড়ে রয়েছে।
- আলপাইন পর্বতমালা দক্ষিণে এবং জুরা পর্বতমালা উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
৭৫.
veto শব্দের অর্থ কী?
  1. এটা আমি জানি না
  2. আমি মতামত দিব না
  3. আমি সমর্থন করি
  4. এটা আমি মানি না
সঠিক উত্তর:
এটা আমি মানি না
উত্তর
সঠিক উত্তর:
এটা আমি মানি না
ব্যাখ্যা
ভেটো:

- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়ান্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ।
- ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৭৬.
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
  1. ব্রোমিন
  2. পারদ
  3. আয়োডিন
  4. জেনন
সঠিক উত্তর:
ব্রোমিন
উত্তর
সঠিক উত্তর:
ব্রোমিন
ব্যাখ্যা
- সাধারণ তাপমাত্রায় ব্রোমিন তরল অবস্থায় বিদ্যমান থাকে,  ব্রোমিন একটি অধাতু।
- সাধারণ তাপমাত্রায় আয়োডিন কঠিন অবস্থায় বিদ্যমান থাকে। আয়োডিন একটি অধাতু।
- সাধারণ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় বিরাজ করে। পারদ একটি ধাতু এবং সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু এই পারদই।
- জেনন একটি নিষ্ক্রিয় গ্যাস। 

সূত্র: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭৭.
চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর-
  1. দশ ভাগের এক ভাগ
  2. ছয় ভাগের এক ভাগ
  3. চার ভাগের এক ভাগ
  4. তিন ভাগের এক ভাগ
সঠিক উত্তর:
ছয় ভাগের এক ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ছয় ভাগের এক ভাগ
ব্যাখ্যা
• চন্দ্রে কোনো বস্তর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের একভাগ।
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে।
- পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।
- এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে এ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
- অর্থাৎ পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ নিউটন হলে চাঁদে এ জিনিসের ওজন ১০ নিউটন হবে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী (বোর্ড বই)।
৭৮.
কোনও ই-মেইলে CC এর অর্থ কী?
  1. Carbon copy
  2. Contact Centre
  3. Close circuit
  4. Close contact
সঠিক উত্তর:
Carbon copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon copy
ব্যাখ্যা
ইমেইল ঠিকানায় ব্যবহৃত
- CC এর পূর্ণ রূপ Carbon Copy;
- BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy

- Bcc এর মাধ্যমে মেইল একাধিক ব্যাক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে, কিন্তু কেউ কারও মেইল এড্রেস দেখতে পাবে না।
- Cc এর মাধ্যমে পাঠালে সবাই মেইল এড্রেস দেখতে পাবে।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
৭৯.
২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে?
  1. কিয়ান ইয়াং
  2. কেটি লেভেকি
  3. মার্সেল জ্যাকসন
  4. ক্যালেস ড্রেসেল
সঠিক উত্তর:
কিয়ান ইয়াং
উত্তর
সঠিক উত্তর:
কিয়ান ইয়াং
ব্যাখ্যা
টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক:

- চীনের শুটার কিয়ান ইয়াং পেয়েছেন প্রথম সোনার পদক।
- মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছেন চীনের শুটার কিয়ান। শুধু প্রথম সোনা জয়ই নয়, অলিম্পিকে রেকর্ডও গড়েছেন তিনি।
- মাত্র ২১ বছর বয়সী কিয়ান ইয়াং পেয়েছেন ২৫১.৮ পয়েন্ট। অলিম্পিকের ফাইনালে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড। 
- শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ শটে ৯.৮ স্কোর করেন কিয়ান।
- রুপাজয়ী রাশিয়ান আনাস্তাসিয়া গালাশিনার করেছেন ২৫১.১ স্কোর।
- আর গালাশিনা স্কোর করেন ৮.৯।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৪ জুলাই ২০২১।
৮০.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২১ সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোন দেশকে নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি?
  1. মঙ্গোলিয়া
  2. তাজিকিস্তান
  3. সুইজারল্যান্ড
  4. জাম্বিয়া
সঠিক উত্তর:
জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাম্বিয়া
ব্যাখ্যা
আইসিসির বার্ষিক সভা - ২০২১:

- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২১ সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জাম্বিয়াকে নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
- ২০২১ সালে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় সদস্য পদ পেয়েছিল তিনটি দেশ।
• মঙ্গোলিয়া।
• তাজিকিস্তান।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - একাত্তর টিভি, ২৭ জুলাই ২০২২।