পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০২
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০২ প্রশ্ন

.
It is available at the moment.
In this sentence, 'at the moment' is -
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverb phrase
  4. Infinitive phrase
সঠিক উত্তর:
Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverb phrase
ব্যাখ্যা

Adverb phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverb phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন(why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverb phrase.

• It is available at the moment.
- এই বাক্যটিকে কখন (when) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'at the moment'. 
- আবার, available (adjective)- কে modify করছে। 
- তাই, এটি একটি Adverb phrase. 

Other options, 
Noun phrase - A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.
Adjective phrase - It does the function of an adjective. 
Infinitive phrase - An infinitive phrase begins with an infinitive [to + simple form of the verb]. Infinitive phrase সাধারণত Noun/Adjective/Adverb Phrase এর কাজ করে।

Source: English Two, HSC Programme, Bangladesh Open University. 

.
The central theme of a paragraph is conveyed through -
  1. Clincher sentence
  2. Terminator
  3. Body of the paragraph
  4. Topic sentence
সঠিক উত্তর:
Topic sentence
উত্তর
সঠিক উত্তর:
Topic sentence
ব্যাখ্যা
• Topic Sentence: 
- A sentence that expresses the main idea of the paragraph in which it occurs.
- অর্থাৎ, Paragraph এর মূল অংশ theme যে অংশে থাকে, তাকে topic sentence বলে।

• Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
- যথা: Topic Sentence, Body, Terminator. 

• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: 
1. Oxford Dictionary. 
2. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
What is the meaning of 'The status quo'?
  1. A Latin phrase for 'new beginning'.
  2. The current or existing state of affairs.
  3. A synonym for rapid change.
  4. A term describing unpredictable situations.
সঠিক উত্তর:
The current or existing state of affairs.
উত্তর
সঠিক উত্তর:
The current or existing state of affairs.
ব্যাখ্যা

The status quo:
English Meaning: the present situation / the existing state of affairs.
Bangla Meaning: বর্তমান অবস্থা।

Example Sentence: Certain people always want to maintain the status quo. 
Bangla Meaning: কিছু মানুষ সবসময়ই তার বর্তমান অবস্থা বলবৎ রাখতে চায়।

Other options,
In Principio - (at or in the beginning; at first) A Latin phrase for 'new beginning'.
Volatile - (likely to change suddenly and unexpectedly) A synonym for rapid change.
Uncertainty - A term describing unpredictable situations.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Live MCQ Lecture. 

.
The book is not interesting enough ______ my attention.
  1. holding
  2. hold
  3. to hold
  4. to held
সঠিক উত্তর:
to hold
উত্তর
সঠিক উত্তর:
to hold
ব্যাখ্যা

Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়। 
- Adverb/adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়।
Structure - adverb/adjective + enough + (to+verb+....) 
Example - He didn't run fast enough to win the race.

• আবার,
- adjective/adverb/verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়। 
Example - What he says is not clear enough for me to hear him clearly.

• প্রদত্ত sentence এ 'interesting' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে।
- তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে।

Complete Sentence - The book is not interesting enough to hold my attention. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
In which literary genre is H. G. Wells widely acknowledged as a pioneer?
  1. Mystery
  2. Nature
  3. Historical Fiction
  4. Science Fiction
সঠিক উত্তর:
Science Fiction
উত্তর
সঠিক উত্তর:
Science Fiction
ব্যাখ্যা
H. G. Wells:
- পুরো নাম Herbert George Wells.
- তিনি একজন ব্রিটিশ লেখক।
- তিনি একাধারে Sci-Fi Pioneer, Novelist এবং Social Critic. 
- As a creative writer his reputation rests on the early science fiction books and the comic novels.

• তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি Science Fictions: 
- The Invisible Man,
- The Time Machine, 
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon ইত্যাদি।

Source: Encyclopedia Britannica. 
.
Who is an Indian-born British writer?
  1. Edmund Burke
  2. George Orwell
  3. Mark Twain
  4. E.M. Forster
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা

George Orwell: 
- George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর জন্ম হয় 1903 সালে Motihari, Bengal, India. 
- 'Eric Arthur Blair' was the real name of George Orwell.
- তিনি তাঁর 'Animal Farm' এবং  Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত। 

Notable works:
Novel:
- Burmese Days (1934) - Orwell's first novel,
- Animal Farm (1945),
- Nineteen Eighty-Four (1949),
- A Clergyman’s Daughter (1935),
- Keep the Aspidistra Flying (1936).

Essay: 
- Shooting an Elephant.

Short story:
- A Hanging  (1931).

Other options, 
Edmund Burke - Born in Dublin, Ireland. 
Mark Twain - American Writer. 
E.M. Forster - London, England. 

Source: Encyclopedia Britannica. 

.
What is the title of Shakespeare's longest play?
  1. Macbeth
  2. Hamlet
  3. King Lear
  4. Othello
সঠিক উত্তর:
Hamlet
উত্তর
সঠিক উত্তর:
Hamlet
ব্যাখ্যা

Hamlet (tragedy): 
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- It is Shakespeare's longest play with 30,557 words.
- The play is set in Denmark. 

Important characters from Hamlet:
- Hamlet;
- Ophelia;
- Claudius;
- Gertrude;
- Horatio. 

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- 'There is divinity that shapes our end'.

William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford on Avon, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

» Notable works: 
• Tragedies:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedies:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poems:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: 
1. Encylopedia Britannica. 
2. University of Southern California. [Link] 

.
Which of the following is a major theme in John Donne's poetry?
  1. Comedy of humor
  2. Nature's beauty
  3. Political satire
  4. Metaphysical exploration
সঠিক উত্তর:
Metaphysical exploration
উত্তর
সঠিক উত্তর:
Metaphysical exploration
ব্যাখ্যা

John Donne: 
- John Donne (1572-1631) Renaissance যুগের একজন কবি। 
- Metaphysi­cal poetry এর জনক বলা হয় John Donne কে। 
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysi­cal poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।

• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে: 
- Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

Source: Encyclopedia Britannica. 

.
Who is the writer behind the quote "Beauty lay not in the thing, but in what the thing symbolized."?
  1. William Wordsworth
  2. John Keats
  3. Thomas Hardy
  4. Matthew Arnold
সঠিক উত্তর:
Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hardy
ব্যাখ্যা
Tess of the d’Urbervilles: 
- এই উপন্যাসটির রচয়িতা Thomas Hardy
- গতানুতিক ভিক্টোরিয়ান ফিকশনের চেয়ে কিছুটা ভিন্ন এই উপন্যাসটি।
- গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর এক মেয়েকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। মেয়েটির নাম Tess Durbeyfield. 
- এছাড়া যৌনতা এবং ধর্মীয় বিষয় নিয়েও বিতর্কিত উপাদান আছে উপন্যাসটিতে। 

• এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে - 
- Alec d'Urberville,
- John Durbeyfield,
- Tess Durbeyfield,
- Angel Clare,
- Sorrow.

• এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে - "Beauty lay not in the thing, but in what the thing symbolized." 

Thomas Hardy: 
- Thomas Hardy is known as a pessimistic Novelist.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
- He was born in England in 1840.
- তাকে বলা হয়,  Regional Novelist and a poet বা আঞ্চলিক ঔপন্যাসিক বা কবি। একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি তার পরবর্তীকালের রচিত সাহিত্যকর্মে এক ব্যাপক প্রভাব ফেলে।  

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হল: 
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 
১০.
Which of Dickens' novels is set during the French Revolution?
  1. A Tale of Two Cities
  2. David Copperfield
  3. Great Expectations
  4. Hard Times
সঠিক উত্তর:
A Tale of Two Cities
উত্তর
সঠিক উত্তর:
A Tale of Two Cities
ব্যাখ্যা

A Tale of Two Cities (novel): 
- 'A Tale of Two Cities' is one of the most famous novels by Charles Dickens.
- The story is set in the late 18th century against the background of the French Revolution.
-  Historical Novel.এই Novel টিতে London and Paris এই দুইটি শহরকে ঘিরে কাহিনী গড়ে উঠেছে।
- উপন্যাসে দেখতে পাওয়া যায়, ফরাসী বিপ্লব পূর্ববর্তী এবং বিপ্লবচলাকালীন ও পরবর্তী সামাজিক এবং পারিবারিক অস্থিরতা কে ঘিরে তৎকালীন লন্ডন এবং প্যারিসের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং মানুষদের জীবনযাত্রার চিত্র। 
-  এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে Duality, Love, Sacrifice and suffering, Revoulation and Resurrection.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• Charles Dickens: 
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.
- তিনি 'Boz' ছদ্মনামটি ব্যবহার করতেন।

Other famous Novels by Charles Dickens: 
- David Copperfield; 
- Great Expectations; 
- Hard Times; 
- Oliver Twist; 
- Little Dorrit. 

Other options, 
David Copperfield - His semiautobiographical novel 
Great Expectations - Set in an unspecified time in the future.
Hard Times - Set in the mid-19th-century England.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ Lecture. 

১১.
In which year did T.S. Eliot receive the Nobel Prize in Literature?
  1. 1932
  2. 1956
  3. 1948
  4. 1965
সঠিক উত্তর:
1948
উত্তর
সঠিক উত্তর:
1948
ব্যাখ্যা

T.S. Eliot: 
 - T.S. Eliot এর পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি ১৮৮৮ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন।
- T.S. Eliot একজন American-English poet, playwright, literary critic এবং editor ছিলেন।
- He was a leader of the Modernist movement in poetry.
- আধুনিক সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯৪৮ সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান।

• Notable Works: 

Plays: 
- Murder in the Cathedral (1935),
- The Family Reunion, 
- The Cocktail Party.

Poems: 
- Waste Land, 
- Four Quartets (1943), 
- Ash Wednesday. 

Source: Encyclopedia Britannica. 

১২.
“Better a witty fool, than a foolish wit.”
This quotation is from which Shakespeare novel?
  1. Macbeth
  2. Othello
  3. As You Like It
  4. Twelfth Night
সঠিক উত্তর:
Twelfth Night
উত্তর
সঠিক উত্তর:
Twelfth Night
ব্যাখ্যা
Twelfth Night: 
- এটি Shakespeare এর একটি বিখ্যাত comedy. 
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর  First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে।

Important Characters from Twelfth Night:
- Sebastian;
- Viola;
- Olivia;
- Malvolio.

• Famous quotes from Twelfth Night:
- “Some are born great, others achieve greatness.”
- “Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and others have greatness thrust upon them.”
- “If music be the food of love, play on,
Give me excess of it; that surfeiting,
The appetite may sicken, and so die.”
- “Better a witty fool, than a foolish wit.”

Other comedies by William Shakespeare: 
- As you like it,
- All's well that ends well,
- A Mid Summer Night Dreams,
- The Tempest,
- The Taming of the Shrew,
- The Merchant of Venice,
- Much Ado About Nothing,
- Measure for Measure,
- The Comedy of Errors, ইত্যাদি।

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Spark Notes.
১৩.
Which of the following is not a plural noun?
  1. Trousers
  2. Glasses
  3. Scissors
  4. News
সঠিক উত্তর:
News
উত্তর
সঠিক উত্তর:
News
ব্যাখ্যা

Pair noun: 
- A pair noun is plural in form and takes a plural verb. Example: Trousers, Glasses, Scissors, Pants, etc. 
- Pair noun এর পরে সবসময় verb এর plural form হয়।

Examples: 
- The scissors are on the table. 
- My pants are in the dryer.

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
1) Names of subjects - Mathematics, Physics, Electronics, etc.
2) Names of common diseases - Measles, Mumps, Rickets.
3) Names of some games - Billiards, Draughts.
4) The word ‘News’.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

Source:
1. Applied English Grammar & Composition by P. C. Das.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
3. Merriam-Webster Dictionary. [Link]

১৪.
Change the voice of the following sentence.
A new project will be started by them in the coming month.
  1. A new project will be being started by them in the coming month.
  2. A new project will have started by them in the coming month.
  3. They will start a new project in the coming month.
  4. They will start a new project in the next month.
সঠিক উত্তর:
They will start a new project in the coming month.
উত্তর
সঠিক উত্তর:
They will start a new project in the coming month.
ব্যাখ্যা

• Active থেকে Passive Voice এ রূপান্তর করার প্রক্রিয়া:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

• Passive voice এ Future Tense এর নিয়মসমূহ:
Future Indefinite Tense = Sub + shall/will + be + V3.
Future Continuous Tense = Sub + shall/will + be + being + V3.
Future Perfect Tense = Sub + shall/will + have + been + V3.

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Passive Voice এ Future Indefinite Tense এ আছে। 
- তাই Active Voice এ Future Indefinite Tense এ হবে। 

অতএব, সঠিক উত্তর - They will start a new project in the coming month.

১৫.
Synonym of the word 'Fallacious' is ________.
  1. Specious
  2. Obstruct
  3. Vindication
  4. Lawful
সঠিক উত্তর:
Specious
উত্তর
সঠিক উত্তর:
Specious
ব্যাখ্যা
Fallacious (adjective):
English Meaning: Based on a mistaken belief.
Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms:
Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious (আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)। 
Antonyms:
True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful, (আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)। 

Other Forms:
- Fallacy (noun) (fallacies)
(১) [countable noun] ভুল বা মিথ্যা বিশ্বাস।
(২) [uncountable noun] মিথ্যা যুক্তি; হেত্বাভাস।

Example Sentence: 
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Other option, 
Obstruct - ব্যাঘাত; 
Vindication - যথার্থতা প্রতিপাদন ।
 
Source: Live MCQ Lecture.
১৬.
A being or entity that possesses unlimited power and is able to do anything -
  1. Omnipresent
  2. Omnipotent
  3. Omniscient
  4. Altruist
সঠিক উত্তর:
Omnipotent
উত্তর
সঠিক উত্তর:
Omnipotent
ব্যাখ্যা
Omnipotent (adjective): 
English Meaning - having unlimited power and being able to do anything. 
Bangla Meaning - সর্বশক্তিমান: the Omnipotence, ঈশ্বর।

Other options, 
Altruist - A person who cares about others and helps them despite not gaining anything by doing this. 
Omnipresent - Present or having an effect everywhere at the same time. 
Omniscient - Having or seeming to have unlimited knowledge. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৭.
______ a habit of saving money is developed, you won't have the means to go on that vacation.
  1. Unless
  2. When
  3. Whereas
  4. Since
সঠিক উত্তর:
Unless
উত্তর
সঠিক উত্তর:
Unless
ব্যাখ্যা
Unless (conjunction): 
- Unless অর্থ if ...... not (যদি না)। 
- Unless দ্বারা যে clause শুরু হয় সে clause এ 'not' ব্যবহৃত হয় না। 
- অপর clause টি বিপরীত অর্থ প্রকাশ করে। 

Complete Sentence: Unless a habit of saving money is developed, you won't have the means to go on that vacation.

Other options, 
Whereas (conjunction) - এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু।
Since (conjunction) - তারপর থেকে; তখন থেকে। 
When (conjunction) - সেই সময়ে; যখন। 

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৮.
Choose the opposite word of 'Presage'.
  1. Signal
  2. Anticipate
  3. Doubt
  4. Contradict
সঠিক উত্তর:
Doubt
উত্তর
সঠিক উত্তর:
Doubt
ব্যাখ্যা

Presage (verb): 
English Meaning: To predict, prophesy, or tell of future events
Bangla Meaning: পূর্বাভাস দেওয়া, পূর্বলক্ষণ হওয়া। 

• Synonyms: Anticipate (প্রত্যাশা করা), Predict (অনুমান করা), Forecast (ভবিষ্যতবাণী করা), Signal (সংকেত দেয়া), Foretell (গণনা করা)। 
• Antonyms: Doubt (সন্দেহ করা), Dispute (কোন কিছুর সত্যতা নিয়ে প্রশ্ন করা), Misjudge (ভূল ধারনা করা), Misinterpret (ভুল ব্যাখ্যা করা), Confuse (দ্বিধান্বিত করা)। 

Other Forms: 
- Presage (noun) পূর্বাভাস প্রদানকারী।  
- Presage (Verb)- Be a sign of something to come, especially something important or bad. 
Example Sentence: 
1. So I don't think today's high oil prices presage a recession.
2. Many investors are worried that the current slowdown could presage another recession.

Contradict - অস্বীকার করা। 

Source: Live MCQ lecture.

১৯.
Fill in the blank with the appropriate word.
Instead of the usual path, the cyclists opted for a scenic _______ through the countryside.
  1. Riot
  2. Root
  3. Routine
  4. Route
সঠিক উত্তর:
Route
উত্তর
সঠিক উত্তর:
Route
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যে এমন একটি শব্দ বসাতে হবে যাতে বাক্যের অর্থ পূর্ণতা পায়। 
- বাক্যটি থেকে বুঝা যাচ্ছে সাইকেল আরোহীরা কোনো একটি পথ/রাস্তা বেছে নিয়েছে নৈসর্গিক ছিল। 

Given options, 
Riot - দাঙ্গা।
Root - বৃক্ষাদির মূল; শিকড়। 
Routine - করণীয় কাজের পরম্পরা; রুটিন।
Route - পথ; গমনপথ।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, 'route' শব্দটি বসালে বাক্যটি যথার্থ হবে। 

Complete Sentence: Instead of the usual path, the cyclists opted for a scenic route through the countryside.
Meaning - স্বাভাবিক পথের পরিবর্তে, সাইকেল চালকরা গ্রামাঞ্চলের মধ্য দিয়ে একটি মনোরম পথ বেছে নিয়েছিলেন।

২০.
She fell down some stairs and broke her wrist.
Choose which parts of speech the underlined word belongs to -
  1. Adverb
  2. Adjective
  3. Verb
  4. Preposition
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা

Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:
• Down (Adverb): 
- Down went the Titanic বা The Titanic went down.
- এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে।

• Down (Adjective):
- The down train is late today.
- down শব্দটি train কে modify করছে।
- তাই, down শব্দটি একটি adjective.

• Down (Verb):
- The pilot had to down the aircraft in an emergency landing.
- ‘Down’ শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Down (Preposition): 
- Tears ran down her face.
- এখানে down শব্দটি noun 'her face' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

→ She fell down some stairs and broke her wrist.
- এই sentence এ down শব্দটি noun 'some stairs' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. 

২১.
Who ____ you late last night?
  1. call
  2. called
  3. had called
  4. did called
সঠিক উত্তর:
called
উত্তর
সঠিক উত্তর:
called
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। 
যেমন: I came home last night.

• আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 
এবং Wh-questions + V3 + extension +?  

তাই, Complete Sentence - Who called you late last night?
২২.
After years of investing wisely, he was able to _________ and retire early.
  1. deplete savings
  2. bite the bullet
  3. make a pile
  4. hit the hay
সঠিক উত্তর:
make a pile
উত্তর
সঠিক উত্তর:
make a pile
ব্যাখ্যা

Make a pile (idiom):
English Meaning: to earn a large amount of money.
Bangla Meaning: প্রচুর অর্থ অর্জন করা।

Example Sentence: He made a pile selling computers and retired by the time he was 40.
Bangla Meaning: সে কম্পিউটার বিক্রি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছে এবং তার বয়স চল্লিশ হওয়ার আগেই অবসর গ্রহণ করেছে।

Complete Sentence - After years of investing wisely, he was able to make a pile and retire early. 

Other options, 
Deplete savings - সঞ্চয় শূন্য করে ফেলা। 
Bite the bullet - To force yourself to do something unpleasant or difficult, or to be brave in a difficult situation. 
Hit the hay - To go to bed in order to sleep. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Live MCQ Lecture. 

২৩.
কে 'যুবনাশ্ব' ছদ্মনামে লিখতেন?
  1. মণীশ ঘটক
  2. শম্ভু মিত্র
  3. সতীনাথ ভাদুড়ী
  4. সুভাষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
মণীশ ঘটক
উত্তর
সঠিক উত্তর:
মণীশ ঘটক
ব্যাখ্যা
• 'যুবনাশ্ব' ছদ্মনামে লিখতেন - মণীশ ঘটক

অন্যদিকে,
• 'প্রসাদ দত্ত; শ্রী সঞ্জীব; সুরঞ্জন চট্টোপাধ্যায়' ছদ্মনামে লিখতেন - শম্ভু মিত্র।
• 'চিত্রগুপ্ত' ছদ্মনামে লিখতেন - সতীনাথ ভাদুড়ী।
• 'সুবচনী' ছদ্মনামে লিখতেন - সুভাষ মুখোপাধ্যায়।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'লুকা' এর আদিগণ কোনটি?
  1. ঘুরা
  2. দৌড়া
  3. ফিরা
  4. লাফা
সঠিক উত্তর:
ঘুরা
উত্তর
সঠিক উত্তর:
ঘুরা
ব্যাখ্যা
• 'লুকা' এর আদিগণ - ঘুরা

ঘুরা - আদিগণ: উঁচা, লুকা, কুড়া (কুড়াচ্ছে) ইত্যাদি।

ধাতুর গণ:
- 'গণ' শব্দের অর্থ শ্রেণি।
- কিন্তু ধাতুর 'গণ' বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়।
- 'ধাতুর গণ' ঠিক করতে দুটি বিষয় লক্ষ রাখতে হয়।
যেমন -
(ক) ধাতুটি কয়টি অক্ষরে গঠিত?
(খ) ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কী?
- বাংলা ভাষার সমস্ত ধাতুকে বিশটি গণে ভাগ করা হয়েছে।
যেমন - 
→ ঘুরা - আদিগণ,
→ দৌড়া - আদিগণ,
→ ফিরা - আদিগণ,
→ লাফা - আদিগণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৫.
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস এর অন্তর্ভুক্ত নয়?
  1. আনন্দমঠ
  2. ইন্দিরা
  3. দেবী চৌধুরানী
  4. সীতারাম
সঠিক উত্তর:
ইন্দিরা
উত্তর
সঠিক উত্তর:
ইন্দিরা
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ললিতা তথা মানস' (১৮৫৬)।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানীসীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
উৎসমূল অনুযায়ী ‘ভাপা’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. বাংলা
  3. তুর্কি
  4. উর্দু
সঠিক উত্তর:
বাংলা
উত্তর
সঠিক উত্তর:
বাংলা
ব্যাখ্যা
• ‘ভাপা’- বাংলা শব্দ।

কিছু বাংলা শব্দ:
- ডালি,
- মুচি, 
- মুন্ডি,
- মুড়ি, 
- ভাড়াটিয়া,
- ভাড়াবাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'অনুশাসন' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ওনুশাশোন্
  2. ওনুশাসোন্‌
  3. ওনুসাশোন্
  4. ওনুসাসোন্‌
সঠিক উত্তর:
ওনুশাশোন্
উত্তর
সঠিক উত্তর:
ওনুশাশোন্
ব্যাখ্যা
• বানান: অনুশাসন।
- সঠিক উচ্চারণ: ওনুশাশোন্
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: অনু + √শাস্ + অন।
- অর্থ: আদেশ; বিধান।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮.
দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রাণী' সমাপ্ত করেন -
  1. আলাওল
  2. আবদুল হাকিম
  3. দৌলত উজির বাহরাম খান
  4. সৈয়দ সুলতান
সঠিক উত্তর:
আলাওল
উত্তর
সঠিক উত্তর:
আলাওল
ব্যাখ্যা
আলাওল:
- তিনি (আনুমানিক) ১৬০৭ সালে জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম;  মতান্তরে ফতেহাবাদ পরগনা, ফরিদপুর এ জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও পণ্ডিত। বাংলা, সংস্কৃত, পারসি ও আরবি ভাষা জানতেন।
- আলাওল মগরাজের সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
- আরাকানে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন - কোরেশী মাগন ঠাকুর।
- এ পর্যন্ত আলাওলের ৭টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। গ্রন্থগুলো হলো:
→ পদ্মাবতী,
→ সয়ফুলমূলক বদিউজ্জামাল,
→ হপ্তপয়কর,
→ সিকান্দরনামা,
→ তোহ্ফা‌ বা তত্ত্বোপদেশ,
→ রাগতালনামা,
দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রাণী'
- কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে আলাওলের শ্রেষ্ঠ রচনা - পদ্মাবতী।
- ১৬৮০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'বিজ্ঞান' শব্দের 'বি' কোন উপসর্গ?
  1. বাংলা
  2. সংস্কৃত
  3. আরবি
  4. ফারসি
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• 'বিজ্ঞান' শব্দের 'বি' - সংস্কৃত উপসর্গ।
- 'বিজ্ঞান' শব্দের 'বি' বিশেষ রূপে অর্থে ব্যবহৃত হয়েছে।

বিশেষ রূপে অর্থে ব্যবহৃত আরো কিছু শব্দ:
- বিধৃত,
- বিশুদ্ধ,
- বিবস্ত্র,
- বিশুষ্ক।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩০.
'তৃণাঙ্কুর' আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা -
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. বুদ্ধদেব বসু
  4. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
- তিনি ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত ঔপন্যাসিক।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি 'দীপক' (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- তাঁর শ্রেষ্ঠ রচনা 'পথের পাঁচালী'। প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। 'অপরাজিত', পথের পাঁচালীরই পরবর্তী অংশ।
- তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তৃণাঙ্কুর' (১৯৪৩)।
- 'ইছামতী' উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ (১৯৫১) লাভ করেন।
- ১৯৫০ সালে ব্যারাকপুরের ঘাটশিলায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান, 
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ, 
- অনুবর্তন ইত্যাদি।

তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩১.
চর্যাপদে খণ্ডিত আকারে পাওয়া পদটির রচয়িতা কে?
  1. কাহ্নপা
  2. কুক্কুরীপা
  3. তন্ত্রীপা
  4. ভুসুকুপা
সঠিক উত্তর:
ভুসুকুপা
উত্তর
সঠিক উত্তর:
ভুসুকুপা
ব্যাখ্যা
চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।

চর্যাপদে ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে
- এর ৬টি পঙক্তি পাওয়া গেছে। বাকি ৪ পঙক্তি পাওয়া যায় নি।
- এর রচয়িতা ভুসুকুপা
• কাহ্নপা রচিত ২৪নং পদটি পাওয়া যায় নি।
• তন্ত্রীপা রচিত ২৫নং পদটি পাওয়া যায় নি।
• কুক্কুরীপা রচিত ৪৮নং পদটি পাওয়া যায় নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ঢাকাই
  2. সেলাই
  3. ঘেরাও
  4. পাকড়াও
সঠিক উত্তর:
ঢাকাই
উত্তর
সঠিক উত্তর:
ঢাকাই
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ - ঢাকা + আই = ঢাকাই

অন্যদিকে,
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - √সিল্ + আই = সেলাই।
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - √ঘির্ + আও = ঘেরাও।
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - √পাকড়্‌ + আও = পাকড়াও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৩.
সন্ধি বিচ্ছেদ করুন - 'প্রৌঢ়'
  1. প্র + উঢ়
  2. প্র + ঊঢ়
  3. প্রো + উঢ়
  4. প্রো + ঊঢ়
সঠিক উত্তর:
প্র + ঊঢ়
উত্তর
সঠিক উত্তর:
প্র + ঊঢ়
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করেন কত খ্রিষ্টাব্দে ?
  1. ১৯০৭ খ্রিষ্টাব্দে
  2. ১৯০৯ খ্রিষ্টাব্দে
  3. ১৯১৪ খ্রিষ্টাব্দে
  4. ১৯১৬ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
১৯০৯ খ্রিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৯ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এগ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্ম খণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দান খণ্ড,
- নৌকা খণ্ড,
- ভার খণ্ড,
- ছত্র খণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'অবেলায় অসময়' - এর রচয়িতা কে?
  1. আমজাদ হোসেন
  2. মাহমুদুল হাসান
  3. রশীদ হায়দার
  4. শহীদুল জহির
সঠিক উত্তর:
আমজাদ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
আমজাদ হোসেন
ব্যাখ্যা
অবেলায় অসময়:
- আজ ছ'দিন। গোলাবারুদের প্রচণ্ড শব্দে উড়ে গেছে এদেশের সমস্ত পাখি। বসতির ধুলাবালি-কাদায় মানুষের চিহ্ন আছে শুধু, কিন্তু মানুষ নেই কোথাও। তারই পাড়ে পাড়ে, দীর্ঘ এক নদীতে, একটাই মাত্র নৌকো সাংঘাতিক সন্তর্পণে, ভয়ে ভয়ে, ছুপছুপ করে এগুচ্ছে - এভাবেই শুরু হয়েছে আমজাদ হোসেনের অনবদ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'অবেলায় অসময়'
- উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।
- এই উপন্যাসের মধ্য দিয়ে আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের যে চিত্র এঁকেছেন তা যেমন জীবন্ত, বাস্তবানুগ, তেমনি মর্মবিদারকও।
- তাঁর উপন্যাসে বর্ণিত কাশেম, সাকিনা, ব্রজরাণী, আলীর মতো প্রতিটি চরিত্র এবং তাদের ঘিরে গড়ে ওঠা ঘটনাগুলো পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং তাঁকে নিয়ে যায় মুক্তিযুদ্ধকালীন সেই ভয়াল দিনগুলোতে।

আমজাদ হোসেন:
- তিনি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন।
- বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক।
- ১৯৫৮ সালে তাঁর যৌবনের প্রথম কবিতা ছাপা হয় পশ্চিমবঙ্গের দেশ পত্রিকায় ।
- সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত 'কৃত্তিবাস' পত্রিকায় ছাপা হয় ছোটগল্প 'স্থিরচিত্র'।
- ছোটগল্প ও উপন্যাসে অবদানের জন্য পরপর দুইবার অগ্রণী ব্যাংক পুরস্কার (১৯৯৩-৯৪) এবং বাংলা একাডেমি পুরস্কারে (২০০৪) ভূষিত হন।
- এছাড়া তিনি নাটক ও চলচ্চিত্রের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি (ইউএসএসআর উইমেন অ্যাসোসিয়েশন এবং ইউএসএসআর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সুভেন্যির পুরস্কারসহ) পুরস্কার।
- আমজাদ হোসেন ১৯৯৩ সালে একুশে পদকে ভূষিত হন।

উৎস: 'অবেলায় অসময়' উপন্যাস, আমজাদ হোসেন।
৩৬.
'যত পড়ছি, ততই নতুন করে জানছি।' - বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?
  1. কারণ যোজক
  2. বিরোধ যোজক
  3. সাধারণ যোজক
  4. সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
সাপেক্ষ যোজক
উত্তর
সঠিক উত্তর:
সাপেক্ষ যোজক
ব্যাখ্যা
যোজক:
পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে।
যেমন - এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।

সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন -
- যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
- যত পড়ছি, ততই নতুন করে জানছি
- যত গর্জে তত বর্ষে না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৭.
নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনটি?
  1. অ্যা
সঠিক উত্তর:
অ্যা
উত্তর
সঠিক উত্তর:
অ্যা
ব্যাখ্যা
স্বরধ্বনি:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।

• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত। যথা:
১. উচ্চ স্বরধ্বনি - [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৮.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদান্তে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
  1. ৩০ হাজার মেগাওয়াট
  2. ৩৫ হাজার মেগাওয়াট
  3. ৪০ হাজার মেগাওয়াট
  4. ৪৫ হাজার মেগাওয়াট
সঠিক উত্তর:
৩০ হাজার মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
৩০ হাজার মেগাওয়াট
ব্যাখ্যা
৮ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%। 
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।

উৎস: পরিকল্পনা বিভাগ।
৩৯.
বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় -
  1. দর্শনা-কুষ্টিয়া
  2. ঢাকা-রাজশাহী
  3. দর্শনা-গোয়ালন্দ
  4. ঢাকা-যশোর
সঠিক উত্তর:
দর্শনা-কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
দর্শনা-কুষ্টিয়া
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম রেল লাইন:
- দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত।
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- কুষ্টিয়ার জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।
- রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে ১৮৬২ সালে।
- প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়।
- ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামের একটি প্রতিষ্ঠান প্রথম এ অঞ্চলে রেলপথ স্থাপন করে।
- ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে।
- প্রতিষ্ঠানটি ওই বছরের ১৫ নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু করে।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালের পূর্বে অবিভক্ত ভারতবর্ষে রেলওয়ে বোর্ডের মাধ্যমে তৎকালীন রেলওয়ে পরিচালিত হতো।
- ১৯৭৩ সালে বোর্ডের কার্যক্রম বিলুপ্ত করে একে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়।
- পরবর্তীতে ১৯৮২ সালে রেলপথ বিভাগ গঠন করা হয়।

উৎস: i) রেলপথ মন্ত্রণালয়। 
         ii) বাংলাপিডিয়া। 
৪০.
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
  1. ২৯ জন
  2. ৩৪ জন
  3. ৩৫ জন
  4. ৪৪ জন
সঠিক উত্তর:
৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৫ জন
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য'।
- তবে এটি 'আগরতলা ষড়যন্ত্র' মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) বাংলাপিডিয়া।
৪১.
খাসিয়ারা কোন জাতি ধারার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী?
  1. অস্ট্রিক
  2. ককেশীয়
  3. মঙ্গোলীয়
  4. নিগ্রো
সঠিক উত্তর:
মঙ্গোলীয়
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলীয়
ব্যাখ্যা
খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান।
- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- তারা প্রচুর পান ও মধুর চাষ করে। 

উৎস: বাংলাপিডিয়া।
৪২.
বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন?
  1. সম্রাট আওরঙ্গজেব
  2. সম্রাট আকবর
  3. সম্রাট শাহজাহান
  4. সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর:
সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
সম্রাট আকবর
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
- এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়।
- এটি বাঙালির একটি সর্বজনীন  লোকউৎসব।
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। 
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উল্লেখ্য,
- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি, নজরুল ইনন্সিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বি.এস.সি.আই.সি), নজরুল একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউশন প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
- বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয়-সামাজিক উৎসব ‘বৈসাবি’ আনন্দমুখর পরিবেশে পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয়দফা দাবি ঘোষণা করেন কত তারিখে?
  1. ২২ ফেব্রুয়ারি, ১৯৬৬
  2. ২৩ মার্চ, ১৯৬৬
  3. ৬ এপ্রিল, ১৯৬৬
  4. ৭ জুন, ১৯৬৬
সঠিক উত্তর:
২৩ মার্চ, ১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
২৩ মার্চ, ১৯৬৬
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয়দফা: 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ঐতিহাসিক ছয় দফার খসড়া প্রণেতা রুহুল কুদ্দুস।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

উল্লেখ্য,
- প্রতিবছর ৭ জুন ঐতিহাসিক ছয় দফা পালিত হয়।
- ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়।
- এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন। 

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii)  ৭ জুন ২০২৩, প্রথম আলো।
৪৪.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে?
  1. ৩৬ নং
  2. ৩৭ নং
  3. ৩৮ নং
  4. ৩৯ নং
সঠিক উত্তর:
৩৭ নং
উত্তর
সঠিক উত্তর:
৩৭ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪৫.
তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
  1. মহানন্দা
  2. তিস্তা
  3. আত্রাই
  4. ধরলা
সঠিক উত্তর:
তিস্তা
উত্তর
সঠিক উত্তর:
তিস্তা
ব্যাখ্যা
তিন বিঘা করিডোর: 
- তিন বিঘা করিডোর হলো ভারতের মালিকানাধীন তিন বিঘা জমির মধ্যে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি।
- এই তিন বিঘা করিডর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।
- ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতার সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়.
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
- তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
নিচের কোনটি সাংবিধানিক পদ?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধান বিচারপতি
  3. মহা-হিসাব রক্ষক
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
সাংবিধানিক পদ:
- সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
- সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদের মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুনির্দিষ্ট ও সুষ্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।

সাংবিধানিক পদগুলো হলো:
- রাষ্ট্রপতি,
- স্পিকার,
- প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ,
- ডিপুটি স্পিকার,
- প্রধান বিচারপতি,
- সংসদ সদস্য,
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার,
- মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক,
- সরকারী কর্ম-কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৭.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন?
  1. হাবিবুল বাশার
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. গাজী আশরাফ হোসেন
  4. নাইমুর রহমান
সঠিক উত্তর:
গাজী আশরাফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গাজী আশরাফ হোসেন
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিক আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- প্রথম বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পায় ১৯৯৯ সালে। 
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ৬ জানুয়ারি ২০১৭, প্রথম আলো।
        iii) ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
        iv)  ১৪ জুন ২০২৩, সময় নিউজ।
৪৮.
চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'-এর প্রতিষ্ঠাতা কে?
  1. কাইয়ুম চৌধুরী
  2. কামরুল হাসান
  3. জয়নুল আবেদীন
  4. এস এম সুলতান
সঠিক উত্তর:
এস এম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
এস এম সুলতান
ব্যাখ্যা
শিশু স্বর্গ:
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'।
- এস এম সুলতান তার জীবনের সঞ্চয় দিয়ে শিশুদের জন্যে একটি নৌকা তৈরি করে এতে 'শিশু স্বর্গ' নামে ভ্রাম্যমাণ চিত্রাঙ্কন প্রতিষ্ঠান খোলেন।
- পরবর্তীতে নড়াইলের মাছিমদিয়ায় এস এম সুলতানের গ্রামে বাংলাদেশ সরকার সুলতান কমপ্লেক্স তৈরি করে।
- সেখানে 'শিশু স্বর্গ' নামে শিশুদের চিত্রাঙ্কন শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করে।
- এছাড়া এস এম সুলতান চারুপীঠ এবং নন্দকানন নামে আরো দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ১ ফেব্রুয়ারি ২০১৭, সমকাল।
৪৯.
BTCL-এর পূর্ণরূপ -
  1. Bangladesh Telecommunications Company Limited
  2. Bangladesh Television Company Limited
  3. Bangladesh Telegram Company Limited
  4. Bangladesh Tobacco Company Limited
সঠিক উত্তর:
Bangladesh Telecommunications Company Limited
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Telecommunications Company Limited
ব্যাখ্যা
BTCL:
- BTCL-এর পূর্ণরূপ: Bangladesh Telecommunications Company Limited. 
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL. 
- বিটিসিএল বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি।
- The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) গঠিত হয়। 
- পরবর্তীতে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিটিবিকে বিলুপ্ত করে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীনে যথাক্রমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গঠন করা হয়। 
 
উৎস: টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট।
৫০.
সর্বশেষ স্বীকৃতি পাওয়া জিআই পণ্য কোনটি?
  1. কুষ্টিয়ার তিলের খাজা
  2. শেরপুরের তুলসীমালা ধান
  3. নাটোরের কাঁচাগোল্লা
  4. চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম
সঠিক উত্তর:
কুষ্টিয়ার তিলের খাজা
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়ার তিলের খাজা
ব্যাখ্যা
জিআই পণ্য:
- কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।

বাংলাদেশে যেসব পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে:
- বর্তমানে দেশে মোট জিআই পণ্য ২১টি।
- জামদানি, ইলিশ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলেখাজা এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল।

উল্লেখ্য -
- সর্বশেষ জিআই স্বীকৃতি পাওয়া চারটি পণ্য হলো: টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল।

উৎস: ১ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৫১.
FAO-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। 
- ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৯৩.৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে।

উল্লেখ্য,
- ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশে।

অন্যদিকে -
- খাদ্য আমদানিতে প্রথম অবস্থানে আছে চীন।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
৫২.
বর্তমানে BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাত কয়টি?
  1. ১১৩টি
  2. ১১৪টি
  3. ১১৫টি
  4. ১১৬টি
সঠিক উত্তর:
১১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১১৫টি
ব্যাখ্যা
BRRI উদ্ভাবিত ধানের জাত:
- ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুই জাতের উচ্চ ফলনশীল ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
- ধানের দুইটি জাত হলো: ব্রি ধান১০৭ ও ব্রি ধান১০৮।

উৎস: .৯ জানুয়ারি, ২০২৪, দ্য ডেইলি স্টার বাংলা।  
৫৩.
COP-28 কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বাকু, আজারবাইজান
  2. শারম আল শেখ, মিশর
  3. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-28) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়।
- এটি অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর, ২০২৩- ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে।
- ২০২৪ সালে ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হবে – আজারবাইজান।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৫৪.
কোন চুক্তির মধ্যদিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়?
  1. প্যারিস শান্তি চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. ক্যাম্প ডেভিড চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান-প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।
- এই শান্তি চুক্তির কারণে হেনরি কিসিঞ্জার ও লি ডাক থো ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। 

সূত্র: Britannica ও History.com, বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান।
৫৫.
'সেনকাকু দ্বীপ' কোথায় অবস্থিত?
  1. জাপান সাগর
  2. দক্ষিণ চীন সাগর
  3. পূর্ব চীন সাগর
  4. কোরিয়ান উপসাগর
সঠিক উত্তর:
পূর্ব চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব চীন সাগর
ব্যাখ্যা
সেনকাকু দ্বীপ
- চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ: সেনকাকু দ্বীপ।
- এটি পূর্ব চীন সাগরে অবস্থিত। 
- দ্বীপটি জাপানের কাছে পরিচিত সেনকাকু দ্বীপ নামে।
- চীনের কাছে ‘দিয়াওউ’ এবং তাইওয়ানের কাছে ‘তিয়াওউতাই’ নামে পরিচিত।
- তবে সেনকাকু নামেই এটি সর্বাধিক পরিচিত।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৫৬.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা কোনটি?
  1. ২০২০ - ২০৩০ সাল
  2. ২০১৫ - ২০৩৫ সাল
  3. ২০১৬ - ২০৩০ সাল
  4. ২০২৫ - ২০৪১ সাল
সঠিক উত্তর:
২০১৬ - ২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ - ২০৩০ সাল
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
৫৭.
রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল কোনটি?
  1. ইয়েকাতেরিনবুর্গ
  2. দাগেস্তান
  3. লুহানস্ক
  4. কোচলান
সঠিক উত্তর:
দাগেস্তান
উত্তর
সঠিক উত্তর:
দাগেস্তান
ব্যাখ্যা
• রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল:
- রাশিয়ার দাগেস্তান মুসলিম অধ্যুষিত অঞ্চল।
- কিছুদিন আগে ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসছে-এমন গুজবে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের বিমানবন্দরে বিক্ষোভ হয়েছে।
- এর জেরে বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
- বর্তমান রাশিয়ার দাগেস্তান অঞ্চল সর্বপ্রথম মুসলিম শাসনাধীন হয়। 

উৎস: প্রথম আলো প্রত্রিকা রিপোর্ট।
৫৮.
অটোয়া চুক্তির বিষয়বস্তু কী?
  1. ইউরোপিয়ান ইউনিয়ন সংস্কার বিষয়ক
  2. স্থলমাইন নিষিদ্ধকরণ
  3. পাকিস্তান-ভারত যুদ্ধ সমাপ্তিকরণ
  4. ভিয়েতনামকে বিভক্তকরণ
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
• অটোয়া চুক্তি: 
- স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর নরওয়ের অসলোতে ‘অটোয়া চুক্তি’ গৃহীত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ মার্চ ১৯৯৯ সালে।
- এটির বর্তমান অংশীদার ১৬৪টি দেশ।
- বাংলাদেশ এটিতে স্বাক্ষর করে ৭ মে ১৯৯৮ এবং কার্যকর করে ৬ সেপ্টেম্বর ২০০০।

• অন্যদিকে,
- তাসখন্দ চুক্তি: পাকিস্তান-ভারত যুদ্ধ বন্ধ।
- লিসবন চুক্তি : ইউরোপিয়ান ইউনিয়ন সংস্কার বিষয়ক চুক্তি।
- জেনেভা চুক্তি : ভিয়েতনামকে দুইভাগে ভাগ করা।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫৯.
রাফি ২৪০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১৩টি
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ২৪০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
সে কলম কিনেছিলো x টি
∴ ১টি কলমের দাম= ২৪০/x টাকা

আবার,
১ টি কলম বেশি পেলে ১টি কলমের দাম হত = ২৪০/(x +১) টাকা

প্রশ্নমতে,
২৪০/x - ২৪০/(x + ১) = ১
⇒ (২৪০x + ২৪০ - ২৪০x)/{x(x + ১)} = ১
⇒ x + x = ২৪০
⇒ x + ১৬x - ১৫x - ২৪০ = ০
⇒ x(x + ১৬) - ১৫(x + ১৬) = ০
⇒ (x - ১৫)(x + ১৬) = ০
হয় x - ১৫ = ০ অথবা x +১৬ = ০
∴ x = ১৫ অথবা  x = - ১৬ [যা গ্রহণযোগ্য নয়]

∴ সে ১৫টি কলম কিনেছিলো।
৬০.
(4x - 4y, 8) = (0, 5x + 3y) হলে, (x, y) = কত?
  1. (- 3, 1)
  2. (1, 3)
  3. (- 1, - 1)
  4. (1, 1)
সঠিক উত্তর:
(1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (4x - 4y, 8) = (0, 5x + 3y) হলে, (x, y) = কত?
 
সমাধান:
4x - 4y = 0
⇒ x - y = 0
∴ x = y

5x + 3y = 8
⇒ 5x + 3x = 8 [x = y]
⇒ 8x = 8
∴ x = 1

∴ y = 1
∴ (x, y) = (1, 1)
৬১.
2log105 + log1036 - log109 =?
  1. 2
  2. 4.6
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 2log105 + log1036 - log109 =?

সমাধান:
2log105 + log1036 - log109
= log1052 + log1062 - log1032            [ plogkM = logkMp]
= log10{(52 × 62)/32}             [logkM + logkN = logk(MN), logkM - logkN = logk(M/N)]
= log10{(25 × 36)/9}
= log10100
= log10102
= 2log1010
= 2.1
= 2
৬২.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৩৬ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ১৮ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক
= ৪ × ৬ সে.মি
= ২৪ সে.মি
৬৩.
P(A) = 1/3, P(B) = 3/4 এবং A ও B পরস্পর স্বাধীন হলে P(A U B) এর মান কত?
  1. 3/4
  2. 1/3
  3. 5/6
  4. 1/2
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 3/4 এবং A ও B পরস্পর স্বাধীন হলে P(A U B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/3, P(B) = 3/4 

P(A ∪ B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3 + 3/4) - (1/3) × (3/4)            
= 1/3 + 3/4 - 1/4
= (4 + 9 - 3)/12
= 10/12
= 5/6
৬৪.
শতকরা ক্ষতির পরিমাণ ৫০% হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১ : ২
  2. ২ : ১
  3. ২ : ৩
  4. ৩ : ২
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ক্ষতির পরিমাণ ৫০% হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধানঃ
ধরি,
ক্রয়মূল্য x টাকা

৫০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৫০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ৫০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য x টাকা হলে বিক্রয়মূল্য (৫০x)/১০০ টাকা
= x/২ টাকা 

∴ ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = x : x/২
= ১ : ১/২
= ২ : ১
৬৫.
|3x - 2| < 37 হলে নিচের কোনটি সঠিক?
  1. - 35/3 < x < 13
  2. - 5 < x < 13/3
  3. - 35 < x < 39
  4. - 37 < x < 13/3
সঠিক উত্তর:
- 35/3 < x < 13
উত্তর
সঠিক উত্তর:
- 35/3 < x < 13
ব্যাখ্যা
প্রশ্ন: |3x - 2| < 37 হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
|3x - 2| < 37

(3x - 2) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (3x - 2) < 37 
3x - 2 + 2 < 37 + 2
3x < 39
 x < 13

আবার,
(3x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায়, - (3x - 2) < 37
(3x - 2) > - 37
3x - 2 + 2 > - 37 + 2
3x > - 35
x > - 35/3

∴ নির্ণেয় অসমতা:  - 35/3 < x < 13
৬৬.
4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?
  1. 16x
  2. 44x
  3. 22 + 2x
  4. 22x
সঠিক উত্তর:
22 + 2x
উত্তর
সঠিক উত্তর:
22 + 2x
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?

সমাধান:
 
4x + 4x + 4x + 4x
= 4 × 4x
= 22 × 22x
= 22 + 2x
৬৭.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০ মিটার, ২১ মিটার এবং ২৯ মিটার হলে, মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গমিটার
  2. ২১০ বর্গমিটার
  3. ২৯০ বর্গমিটার
  4. ৩০০ বর্গমিটার
সঠিক উত্তর:
২১০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২১০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০ মিটার, ২১ মিটার এবং ২৯ মিটার হলে, মাঠটির ক্ষেত্রফল কত?
 
সমাধান:
ধরি,
a = 20 মিটার
b = 21 মিটার
c = 29 মিটার

অর্ধ পরিসীমা s = (a + b + c)/2 মিটার
= (20 + 21 + 29)/2 মিটার
= 70/2 মিটার
= 35 মিটার

∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)} বর্গমিটার
= √(35 × 15 × 14 × 6) বর্গমিটার
= √44100 বর্গমিটার
= 210 বর্গমিটার
৬৮.
a + 1/a = 3 হলে , a3 + 1/a3 এর মান কত?
  1. 9
  2. 18
  3. 27
  4. 36
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 3 হলে , a3 + 1/a3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 1/a = 3

প্রদত্ত রাশি,
a3 + 1/a3 = (a + 1/a)3 - 3 . a . (1/a) . (a + 1/a)
= (3)3 - 3 × 3
= 27 - 9
= 18
৬৯.
13 + 19 + 25 + 31 + ...... ধারাটির 14 তম পদ কোনটি?
  1. 103
  2. 97
  3. 91
  4. 85
সঠিক উত্তর:
91
উত্তর
সঠিক উত্তর:
91
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 19 + 25 + 31 + ...... ধারাটির 14 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর d = 19 - 13 = 6
আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 13 + (14 - 1) × 6
= 13 + 13 × 6
= 13 + 78
= 91
৭০.
৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ৭.৫ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৬.৫ সে.মি.
  4. ৬ সে.মি.
সঠিক উত্তর:
৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
আমরা জানি,
ঘনকের আয়তন = বাহু
∴ নতুন ঘনকের আয়তন = ৩ + ৪ + ৫ ঘন সে.মি.
= ২৭ + ৬৪ + ১২৫ ঘন সে.মি.
= ২১৬ ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ সে.মি.
= ৬ সে.মি.
৭১.
6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।
  1. 0
  2. 15
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।

সমাধান:
মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায় 1, 2, 3, 6, 7, 7, 7, 8, 10, 16.
এখানে পদের সংখ্যা 10.
সুতরাং 10/2 তম এবং এবং (10/2 + 1) তম অর্থাৎ, পঞ্চম ও ষষ্ঠ পদ দুইটি মধ্যম পদ যাদের মান যথাক্রমে 7 ও 7. এ দুইটির গাণিতিক গড় হল 7.
সুতরাং মধ্যক হল 7.

সবচেয়ে বেশি উপাত্ত আছে 7। তাই প্রচূরক 7.

∴ মধ্যক ও প্রচূরকের পার্থক্য = 7 - 7 = 0
৭২.
MS Office এর কোন সফটওয়্যার ডেটাবেজ নিয়ে কাজ করে?
  1. MS Groove
  2. MS Access
  3. MS Infopath
  4. MS Powerpoint
সঠিক উত্তর:
MS Access
উত্তর
সঠিক উত্তর:
MS Access
ব্যাখ্যা
• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়।
- ১৯৭০ সালে হেনরি এফ কড রিলেশনাল ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপনা করেন।
- হেনরি এফ কড কে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রবর্তক বলা হয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো- মাইক্রোসফট এক্সেস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ:
- সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়।
- ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়।
- অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায় ।
- সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
- বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। 
- অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৩.
(159.69)16 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 371.644
  2. 454.511
  3. 494.533
  4. 531.322
সঠিক উত্তর:
531.322
উত্তর
সঠিক উত্তর:
531.322
৭৪.
WiMAX এর ক্ষেত্রে কোন তথ্যটি ভুল?
  1. IEEE স্ট্যান্ডার্ড 802.16
  2. ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
  3. ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
  4. কাভারেজ এড়িয়া প্রায় ৫০ কিলোমিটার।
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
উত্তর
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
ব্যাখ্যা
• WiMAX: 
- WiMax এর পূর্ণরূপ হলো  Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMax  এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
- WiMax  এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়। 
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax  এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।ন

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭৫.
নিচের কোনটি 1 পেটাবাইটের সমতূল্য?
  1. 1024 টেরাবাইট
  2. 1024 গিগাবাইট
  3. 1024 মেগাবাইট
  4. 1024 কিলোবাইট
সঠিক উত্তর:
1024 টেরাবাইট
উত্তর
সঠিক উত্তর:
1024 টেরাবাইট
ব্যাখ্যা


উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা কে?
  1. শি জিনপিং
  2. লি কুয়েন
  3. জ্যাক মা
  4. ফা হিয়েন
সঠিক উত্তর:
জ্যাক মা
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক মা
ব্যাখ্যা
• আলিবাবা (Alibaba):
-  চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি।
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উৎস: Alibaba Group Website.
৭৭.
নিচের কোনটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. C
  2. BASIC
  3. COBOL
  4. C#
সঠিক উত্তর:
C#
উত্তর
সঠিক উত্তর:
C#
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. সিআইএইচ
  2. নরটন
  3. ট্রোজান হর্স
  4. বুট সেক্টর
সঠিক উত্তর:
নরটন
উত্তর
সঠিক উত্তর:
নরটন
ব্যাখ্যা
♦ অপশনে উল্লেখিত নরটন একটি কম্পিউটার অ্যান্টিভাইরাস এবং বাকিগুলো কম্পিউটার ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস:

- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- কয়েকটি ভাইরাসের নাম হলো: ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
-সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

• কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহৃত হয়। 
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। 
- যেমন: এভিজি, এভিরা, অ্যাভাস্ট, নরটন এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
  1. তামা
  2. লোহা
  3. রূপা
  4. রাবার
সঠিক উত্তর:
রাবার
উত্তর
সঠিক উত্তর:
রাবার
ব্যাখ্যা
- পরিবাহী পদার্থের ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে।
যেমন: ধাতু; বিশেষ করে সিলভার ও কপার।

- কার্বন অধাতু হলেও এর রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী৷

- অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এর পরমাণুর ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না।
যেমন: প্লাস্টিক, গ্লাস ও রাবার

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৮০.
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
  1. ২৭৩° সেন্টিগ্রেড
  2. - ২৭৩° ফারেনহাইট
  3. ০° সেন্টিগ্রেড
  4. ০ কেলভিন
সঠিক উত্তর:
০ কেলভিন
উত্তর
সঠিক উত্তর:
০ কেলভিন
ব্যাখ্যা
পরম শূন্য তাপমাত্রা:
যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 
এ পরম শূন্য তাপমাত্রা হলো - ২৭৩°C । অর্থাৎ - ২৭৩°C বা ০ কেলভিন তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়।

আমরা জানি, - ২৭৩°C = ০ কেলভিন।
 
তাপমাত্রাকে শুরু বা শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রার ব্যবধানকে এক ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে তাপমাত্রার স্কেল উদ্ভাবন করা হয়েছে তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।

সূত্র: রসায়ন প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
  1. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
  2. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
  3. ট্রান্সমিটারের সাহায্যে
  4. এডাপটারের সাহায্যে
সঠিক উত্তর:
স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
উত্তর
সঠিক উত্তর:
স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
ব্যাখ্যা
- যে ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে।
অর্থাৎ, স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়। 

- ট্রান্সফরমার বা ট্রান্সফর্মার একটি স্থির বৈদ্যুতিক সরঞ্জাম যার দ্বারা কোনাে পরিবর্তী তড়িৎ ব্যবস্থায় অপরিবর্তীত কম্পাঙ্কতে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎশক্তিকে ভােল্টেজের মান অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট থেকে অন্য সার্কিটে স্থানান্তর করা যায়।
- এ.সি. (Alternating Current) ব্যবস্থায় কম ভােল্টেজকে বেশি ভােল্টেজে বা বেশি ভােল্টেজকে কম ভােল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।

- কম থেকে বেশি ভােল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে ''স্টেপ-আপ ট্রান্সফর্মার'' বা ''উচ্চধাপী ট্রান্সফর্মার''
- বেশি থেকে কম ভােল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে''স্টেপ-ডাউন ট্রান্সফরমার'' বা ''নিম্নধাপী ট্রান্সফর্মার'' বলা হয়।

উৎসঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, পদার্থ বিজ্ঞান বই, নবম-দশম শ্রেণী।
৮২.
অ্যালটিমিটার (Altimeter) কী?
  1. উচ্চতা পরিমাপক যন্ত্র
  2. উষ্ণতা পরিমাপক যন্ত্র
  3. তাপ পরিমাপক যন্ত্র
  4. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
সঠিক উত্তর:
উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
উচ্চতা পরিমাপক যন্ত্র
ব্যাখ্যা
অ্যালটিমিটার- উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
ক্যালরিমিটার- তাপ পরিমাপক যন্ত্র।
ম্যানোমিটার- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।

এছাড়াও
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার।
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র- ওডোমিটার।
শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র- অডিওমিটার।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৮৩.
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান _____।
  1. লবণ
  2. ভিটামিন
  3. ক্যালসিয়াম
  4. প্রোটিন
সঠিক উত্তর:
প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
প্রোটিন
ব্যাখ্যা
প্রোটিন:
- প্রোটিন জীবদেহের একটি অত্যন্তগুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ।
- বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে এক একটি প্রোটিন গঠন করে। আর অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক একক।
-  প্রোটিন অণু বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। প্রোটিন শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন জি. মুলার ১৮৩৯ খ্রিস্টাব্দে। 

- প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। 
- একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয়।
- জীবদেহের প্রায় সর্বত্রই প্রোটিন বিরাজমান। জৈব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এনজাইম, অ্যান্টিবডি, হরমোন। এগুলো সবই প্রোটিন।
-  সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়।
- বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে এক একটি প্রোটিন গঠন করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
2, √9, 4, √25, ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?
  1. 3
  2. 5
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 2, √9, 4, √25, ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?

সমাধান:
2
√9 = 3
4
√25 = 5
∴ সিরিজটি ক্রমিক হওয়ায় প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে 6.
৮৫.
বীণা, অশোকের ভ্রাতৃবধু এবং কল্যাণীর পুত্রবধু। ধীরাজ, অশোকের একমাত্র ভাই সুদীপের পিতা। কল্যাণী সম্পর্কে অশোকের কী হয়?
  1. শ্বাশুড়ি
  2. ফুফু
  3. স্ত্রী
  4. মা
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: বীণা, অশোকের ভ্রাতৃবধু এবং কল্যাণীর পুত্রবধু। ধীরাজ, অশোকের একমাত্র ভাই সুদীপের পিতা। কল্যাণী সম্পর্কে অশোকের কী হয়?

সমাধান:
বীণা, অশোকের ভ্রাতৃবধু ⇒ বীণার স্বামী অশোকের ভাই
বীণা, কল্যাণীর পুত্রবধু ⇒ বীণার স্বামী কল্যাণীর পুত্র 

যেহেতু, অশোকের ভাই কল্যাণীর পুত্র। সেহেতু, অশোকও কল্যাণীর পুত্র।
∴ কল্যাণী, অশোকের মা। 
৮৬.
PENURY : MONEY : :?
  1. Independence : Freedom
  2. Infirmity : Illness
  3. Starvation : Sustenance
  4. Spontaneity : Care
সঠিক উত্তর:
Starvation : Sustenance
উত্তর
সঠিক উত্তর:
Starvation : Sustenance
ব্যাখ্যা
Penury (noun): 
English Meaning - The state of being extremely poor. 
Bangla Meaning - দীনতা। 

Money (noun) - অর্থ। 

• সম্পর্ক: এই analogy টির সম্পর্ক হচ্ছে দীনতা দূর করতে অর্থের প্রয়োজন। 

অপশনসমূহ, 
ক) Independence - স্বাধীনতা; Freedom - মুক্তি। 
খ) Infirmity - দুর্বলতা; Illness - অসুখ।
গ) Starvation - খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু; Sustenance - খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান।
ঘ) Spontaneity - স্বতঃস্ফূর্ততা; Care - সতর্কতা।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, অপশন (গ) Starvation : Sustenance যথার্থ হবে। 
- কারণ, খাদ্যাভাবজনিত সমস্যা দূর করার উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য। 

Source:
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৭.
যদি PEACE = 30 হয়, তাহলে WORRY =?
  1. 100
  2. 99
  3. 15
  4. 101
সঠিক উত্তর:
99
উত্তর
সঠিক উত্তর:
99
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PEACE = 30 হয়, তাহলে WORRY =?

সমাধান:

PEACE = 16 + 5 + 1 + 3 + 5 = 30
WORRY = 23 + 15 + 18 + 18 + 25 = 99
৮৮.
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি?
  1. ১৪টি
  2. ১২টি
  3. ১০টি
  4. ৮টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি?


সমাধান:

একটি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) মোট ৮টি।
দুইটি করে ঘর নিয়ে ত্রিভুজ (২৩, ২৬, ৩৭, ৬৭) মোট ৪টি। 

∴ প্রদত্ত চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা ৮ + ৪ = ১২টি
৮৯.
আগামীকালের পরদিন যদি রবিবার হয়, তাহলে গতকাল কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. সোমবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকালের পরদিন যদি রবিবার হয়, তাহলে গতকাল কী বার ছিল?

সমাধান:
আগামীকালের পরদিন ⇒ রবিবার
আগামীকাল ⇒ শনিবার
আজ ⇒ শুক্রবার
গতকাল ⇒ বৃহস্পতিবার
৯০.
'PROMISE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'PROMISE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    ৯১.
    নিচের কোন বানানটি ভুল নয়?
    1. বানিজ্য
    2. পীপিলিকা
    3. অভিজাত্য
    4. রেজিস্ট্রি
    সঠিক উত্তর:
    রেজিস্ট্রি
    উত্তর
    সঠিক উত্তর:
    রেজিস্ট্রি
    ব্যাখ্যা
    - প্রদত্ত প্রশ্নের অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে রেজিস্ট্রি।
    - পীপিলীকা শব্দের শুদ্ধ বানান পিপীলিকা।
    - অভিজাত্য শব্দের শুদ্ধ বানান আভিজাত্য।
    - বানিজ্য শব্দের শুদ্ধ বানান বাণিজ্য।

    উৎসঃ;ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
    ৯২.
    ৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৯০°
    2. ৯৭.৫°
    3. ৯৮.৫°
    4. ৯৫.৫°
    সঠিক উত্তর:
    ৯৭.৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯৭.৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান: 
    মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
    = │(11 × 15 -  60 × 6)/2│°
    = │(165 - 360)/2│°
    = │- 195/2│°
    = 97.5°
    ৯৩.
    তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
    1. ৭০
    2. ৮০
    3. ৮৫
    4. ৯০
    সঠিক উত্তর:
    ৮০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮০
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 

    সমাধান:
    তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি =(১২০ × ৩) = ৩৬০
    বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি =(১৪০ × ২) = ২৮০

    তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০
    ৯৪.
    ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন ভৌগলিক এলাকাটি??
    1. টাঙ্গুয়ার হাওর
    2. বগা লেক
    3. কাপ্তাই হ্রদ
    4. মহাস্থানগড়
    সঠিক উত্তর:
    টাঙ্গুয়ার হাওর
    উত্তর
    সঠিক উত্তর:
    টাঙ্গুয়ার হাওর
    ব্যাখ্যা
    • রামসার সাইট:
    - ১৯৭১ সালে ইরানের রামসার শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    - বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
    - এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
    - সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১মে, ১৯৯২)।
    - টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই, ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

    উৎস: রামসার ওয়েবসাইট।
    ৯৫.
    কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত?
    1. বাহরাইন
    2. আর্মেনিয়া
    3. ইন্দোনেশিয়া
    4. আলজেরিয়া
    সঠিক উত্তর:
    আর্মেনিয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    আর্মেনিয়া
    ব্যাখ্যা
    • পশ্চিম এশিয়ার দেশ:
    → পশ্চিম এশিয়া এশিয়ার একটি উপ-অঞ্চল যা মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার পশ্চিমে, পূর্ব ইউরোপের দক্ষিণে, দক্ষিণ ইউরোপের পূর্বে এবং আফ্রিকার উত্তরে অবস্থিত।
    → পশ্চিম এশিয়ায় ১৮টি দেশ রয়েছে।
    → আরব এবং তুর্কি পশ্চিম এশিয়ার দুটি বৃহত্তম জাতিগোষ্ঠী।
    → পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ তুরস্ক। 
    → সবচেয়ে কম জনবহুল সাইপ্রাস।
    → পশ্চিম এশিয়ার সবচেয়ে উত্তরের অঞ্চল হল ককেশাস, যেখানে বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান অবস্থিত।
    → ককেশাসের দক্ষিণ-পশ্চিমে হচ্ছে আনাতোলিয়া, যা এশিয়া মাইনর নামে পরিচিত।

    তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
    ৯৬.
    নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয় কোনটি?
    1. ইন্দোনেশিয়া
    2. ভিয়েতনাম
    3. ফিলিপাইন
    4. ব্রুনাই
    সঠিক উত্তর:
    ভিয়েতনাম
    উত্তর
    সঠিক উত্তর:
    ভিয়েতনাম
    ব্যাখ্যা
    নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয় - ভিয়েতনাম
    • নিরক্ষীয় জলবায়ু:
    -  নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।

    • অবস্থান ও দেশসমূহ:
    - নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
    -  সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়। কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।

    - বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
    - আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।

    - এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৭.
    বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কোনটি?
    1. প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি
    2. সমুদ্রের পানি নিচে নেমে যাওয়া
    3. মহাশুন্যে অভিযান
    4. নতুন সড়কপথ সৃষ্টি
    সঠিক উত্তর:
    প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি
    ব্যাখ্যা
    • বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব: 
    → জলবায়ু পরিবর্তন।
    প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি
    → মেরু অঞ্চলের বরফ গলন।
    → সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা পরিবর্তন।
    → জীববৈচিত্র্য ধ্বংস।
    → রোগব্যাধি।

    বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের উপায়:
    - পৃথিবীর বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো:-
    ১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন উৎপাদনের হারকে কমিয়ে আনা;
    ২. যানবাহন ও কল-কারখানার দূষিত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ;
    ৩. যথাযথ মাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার;
    ৪. বিকল্প জ্বালানি যেমন- কয়লা, খনিজ তেল, পারমানবিক শক্তি এর পরিবর্তে সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস ব্যবহার করা;
    ৫. প্রাকৃতিক বন সংরক্ষণ এবং নতুন বন সৃজন;
    ৬. পরিবেশ বান্ধব শিল্পায়ন;
    ৭. জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও বৈশ্বিক পদক্ষেপ প্রভৃতি।

    তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৮.
    কোনটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত?
    1. নিরক্ষীয় বিপরীত স্রোত
    2. উত্তর স্রোত
    3. বেঙ্গুয়েলা স্রোত
    4. সুমেরু স্রোত
    সঠিক উত্তর:
    বেঙ্গুয়েলা স্রোত
    উত্তর
    সঠিক উত্তর:
    বেঙ্গুয়েলা স্রোত
    ব্যাখ্যা
    • দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত:
    - বিষুবরেখা হতে দক্ষিণ দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অধিকাংশ স্রোত প্রবাহিত হয়।
    - দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো নিম্নে দেওয়া হলো:

    → কুমেরু স্রোত বা পশ্চিমা স্রোত।
    → বেঙ্গুয়েলা স্রোত।
    → দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
    → ফকল্যান্ড স্রোত।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৯.
    দুর্নীতি ও অনিয়ম বাংলাদেশের কোন ধরনের সমস্যা?
    1. স্থানীয় সমস্যা
    2. আঞ্চলিক সমস্যা
    3. জাতীয় সমস্যা
    4. আন্তর্জাতিক সমস্যা 
    সঠিক উত্তর:
    জাতীয় সমস্যা
    উত্তর
    সঠিক উত্তর:
    জাতীয় সমস্যা
    ব্যাখ্যা
    সুশাসন:
    - সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় - বিশ্বব্যাংক।
    - বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় ১৯৮৯ সালে।
    - বিশ্বব্যাংক ১৯৯২ সালে সর্বপ্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
    - ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। যথা:- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ।
    - দুর্নীতি, অনিয়ম ও অবিচার ও কুশাসন হচ্ছে আমাদের জাতীয় সমস্যা।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১০০.
    কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু সরকার গঠনে সচেষ্ট নয়?
    1. সাধারণ জনগণ
    2. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
    3. রাজনৈতিক দল
    4. বিরোধী দল 
    সঠিক উত্তর:
    চাপসৃষ্টিকারী গোষ্ঠী
    উত্তর
    সঠিক উত্তর:
    চাপসৃষ্টিকারী গোষ্ঠী
    ব্যাখ্যা
    • চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
    → চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন রাজনৈতিক সংগঠন নয়। তবুও আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চাপসৃষ্টিকারী দলের ভূমিকা অপরিহার্য। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করাই হল চাপ সৃষ্টিকারী দলের প্রধান কাজ।
    → মূলত: গোষ্ঠী স্বার্থ আদায়ে কাজ করলেও, কোন কোন চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কখনো কখনো বৃহত্তর জনকল্যাণমূলক বা জাতীয় স্বার্থে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ১০১.
    নাগরিকের সামাজিক অধিকার - 
    1. দায়মুক্তি
    2. বিদেশে নিরাপত্তা লাভ
    3. সরকারি চাকুরি
    4. সম্পত্তি ভোগ 
    সঠিক উত্তর:
    সম্পত্তি ভোগ 
    উত্তর
    সঠিক উত্তর:
    সম্পত্তি ভোগ 
    ব্যাখ্যা
    • সামাজিক অধিকার:
    - সমাজে সুন্দরভাবে সুখ-শান্তিতে বসবাসের জন্য নাগরিকগণ যেসব অধিকার ভোগ করে, সেগুলোকে সামাজিক অধিকার ভোগ বলে।
    যেমন - জীবন রক্ষা, মত প্রকাশ, চলাফেরা, বিনা বিচারে আটক না হওয়া, সংঘবদ্ধ হওয়া, সভা-সমিতি, চুক্তি স্থাপন, সম্পত্তি ভোগ, আইনের চোখে সমতা লাভ, শিক্ষা লাভ, সংবাদপত্রের স্বাধীনতা, পরিবার গঠন, নিজ-নিজ সংস্কৃতি ও ভাষা চর্চার অধিকার। সভ্য জীবন-যাপনের জন্য এসব অধিকার নাগরিকের জন্য অপরিহার্য। 

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ১০২.
    ‘নেতৃত্ব’ হচ্ছে নেতার−
    1. সামাজিক ও রাজনৈতিক গুণ
    2. অর্থনৈতিক গুণ
    3. নৈতিক গুণ
    4. ধৈর্য গুণ 
    সঠিক উত্তর:
    সামাজিক ও রাজনৈতিক গুণ
    উত্তর
    সঠিক উত্তর:
    সামাজিক ও রাজনৈতিক গুণ
    ব্যাখ্যা
    নেতৃত্বের ধারণা:
    → যিনি নির্দেশ প্রদান করেন, পথ দেখান এবং সামনে থেকে পরিচালনা করেন তাকে নেতা (Leader) বলে। আর নেতার গুণাবলিকে বা যোগ্যতাকে বলা হয় নেতৃত্ব।
    → ‘নেতৃত্ব’ বলতে সাধারণত নেতার গুণাবলিকে বুঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ‘নেতৃত্ব’ শব্দটি এত সঙ্কীর্ণ অর্থে ব্যবহৃত হয় না।
    → কোন ব্যক্তি বা কোন দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যদেরকে কতখানি প্রভাবিত করতে পারে, তার নিরীখেই নেতৃত্বের পরিমাপ হয়।
     → নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক ও রাজনৈতিক গুণ। 

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।