পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Live MCQ সাম্প্রতিক সমাচার - ফেব্রুয়ারি ২০২৬ [জাতীয় ও আন্তর্জাতিক ঘটানাবলী নিয়ে ''সাম্প্রতিক সমাচার" এর উপর পরীক্ষা] উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং জাতীয় ও আন্তর্জাতিক Renowned পত্রিকা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ -এ সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কোন বিজ্ঞানী?
  1. অধ্যাপক ড. মোজাম্মেল মিয়া
  2. অধ্যাপক ড. আব্দুল আল মর্তুজা
  3. অধ্যাপক ড. সাইদুর রহমান
  4. অধ্যাপক ড. ফজলে রাব্বি
ব্যাখ্যা

→ এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ -এ সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।

এডি সায়েন্টিফিক ইনডেক্স, ২০২৬:
- গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।
- সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উঠে আসেন অধ্যাপক ড. সাইদুর রহমান।
- ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম ছিলেন।
- স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন।
- ২০২৫ সালের ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী' ক্যাটাগরিতে তিনি সম্মানিত হন।
- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এই আন্তর্জাতিক পুরস্কারে ২০২৫ সালে বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানী নির্বাচিত হন, যাদের একজন ড. সাইদুর রহমান।

তথ্যসূত্র - ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

.
সম্প্রতি, ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে কোন উপজেলার অন্তর্গত করে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. হাতিয়া
  2. সন্দ্বীপ
  3. ভোলা সদর
  4. মনপুরা
ব্যাখ্যা

ভাসানচর:
- ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত করে।
- সময়: ১৭ জানুয়ারি, ২০২৬ সালে।
- ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে, ভাসানচরের ৬টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত।
- এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
- ভাসানচরের ইতিহাস মূলত সন্দ্বীপের ন্যায়ামস্তি ইউনিয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- স্থানীয় সূত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, ১৯৯২ সালের দিকে ন্যায়ামস্তি ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে সাগরে বিলীন হয়ে যায়।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

.
সম্প্রতি, সাফা আন্তর্জাতিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. ভারত
ব্যাখ্যা

সাফা সম্মেলন:
- দক্ষিণ এশিয়ার সনদপ্রাপ্ত হিসাববিদদের (সাফা) নিয়ে ঢাকায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন।
- সময়: ১৭ জানুয়ারি ২০২৬ সম্মেলনে অংশ নেন পেশাজীবী নিরীক্ষকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) প্রেসিডেন্ট জ্য' বুকো।
- ১৯৮৪ সালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস বা সাফা প্রতিষ্ঠিত হয় ।
- এটি একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম, যা সার্কভুক্ত দেশগুলোর ৪ লাখ ৫০ হাজারের বেশি সনদপ্রাপ্ত হিসাববিদের প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা নিউজ।

.
জুলাই গণঅভ্যুত্থান অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয় কবে?
  1. ২৫ জানুয়ারি, ২০২৫
  2. ২৬ জানুয়ারি, ২০২৫
  3. ২৭ জানুয়ারি, ২০২৫
  4. ২৮ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

জুলাই গণঅভ্যুত্থান অধ্যাদেশ, ২০২৬:
- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬' জারি করেছে সরকার।
- প্ৰধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৫ জানুয়ারি ২০২৬-এ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
- ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
- এই অধ্যাদেশ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬' নামে অভিহিত হবে।
- সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন।
- এই অধ্যাদেশটি ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং অন্য যেকোনো আইনের ওপর এটি প্রাধান্য পাবে।
- অধ্যাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে ‘গণঅভ্যুত্থানকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।
- অধ্যাদেশে ‘রাজনৈতিক প্রতিরোধ’ ও ‘বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার'-এর মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্ট।

.
সম্প্রতি, কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. জর্ডান
  2. মিশর
  3. ইরাক
  4. সিরিয়া
ব্যাখ্যা

কুর্দি নাগরিকত্ব:
- সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায়।
- ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
- এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার 'অপরিহার্য ও আদি' অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
- সম্প্রতি আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে 'জাতীয় ভাষা' হিসেবে মর্যাদা দিয়েছে সিরিয়া।

তথ্যসূত্র - বিবিসি নিউজ।

.
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কী?
  1. নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়
  2. নারী ও শিশু মন্ত্রণালয়
  3. নারী ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়
  4. মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়
ব্যাখ্যা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন:
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়' করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
- ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয় ৷ - মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়' করা হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকছে। - এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

.
সম্প্রতি, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

- গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
- ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
- তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
- আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

তথ্যসূত্র - বিবিসি নিউজ।

.
গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. অপারেশন আর্কটিক শিল্ড
  2. অপারেশন আর্কটিক লাইট
  3. অপারেশন আর্কটিক এন্ডুরেন্স
  4. অপারেশন কোল্ড রেসপন্স
ব্যাখ্যা

→ গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম হলো 'অপারেশন আর্কটিক এন্ডুরেন্স'।

অপারেশন আর্কটিক এন্ড্রুরেন্স:
- 'অপারেশন আর্কটিক এন্ড্রুরেন্স' হলো ডেনমার্কের নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামরিক অনুশীলন ও উপস্থিতি অভিযান, যা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।
- স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইতোমধ্যে সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।
- মূল উদ্দেশ্য: গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আর্কটিক অঞ্চলে ডেনমার্কের (যার অংশ গ্রিনল্যান্ড) নিরাপত্তা শক্তিশালী করা।
- এতে NATO-এর একাধিক সদস্য দেশ অংশ নিয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রতিদিন।

.
ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন - (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. শেরিল স্যান্ডবার্গ
  2. জোয়েল ক্যাপলান
  3. ডিনা পাওয়েল ম্যাককরমিক
  4. জেনিফার নিউস্টেড
ব্যাখ্যা

মেটা প্লাটফর্ম:
- ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিনা পাওয়েল ম্যাককরমিক।
- তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে এবং মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
- ডিনা পাওয়েল ম্যাককরমিক মেটার সামগ্রিক কৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বড় বিনিয়োগ তদারকি করবেন।

→ উল্লেখ্য:
- ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।

তথ্যসূত্র - PBS news.

১০.
শহিদ আসাদ দিবস কবে পালিত হয়?
  1. ১৯ জানুয়ারি
  2. ২০ জানুয়ারি
  3. ২১ জানুয়ারি
  4. ২২ জানুয়ারি
ব্যাখ্যা

→ শহিদ আসাদ দিবস পালিত হয় ২০ জানুয়ারি।

আসাদ দিবস:
- আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবর মাসে শুরু হলেও তা ১৯৬৯-এর জানুয়ারিতে তুঙ্গে ওঠে এবং মধ্য জানুয়ারিতে গণআন্দোলনের রূপ নেয়। 
- ছাত্রসংগ্রাম পরিষদ দেশের সকল মৌলিক গণতন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালে অনেকেই সে আহ্বানে সাড়া দেন। 
- ছাত্র-শিক্ষকবৃন্দ ছাত্রসংগ্রাম পরিষদের আন্দোলনের সংগে একাত্মতা ঘোষণা করেন।
- আইয়ুব পুলিশ, ইপিআর ও সেনাবাহিনী দিয়ে ঐ আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করেন। 
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হলে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
- আন্দোলন চরম আকার ধারণ করে যখন প্রক্টরের দায়িত্ব পালন করার সময় ১৮ ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা পুলিশের গুলি ও বেয়নেট চার্জের ফলে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১১.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

শীর্ষ তেল উত্তোলনকারী দেশ:
- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ।
- যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকায় শীর্ষে রয়েছে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে।
- যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

→ উল্লেখ্য:
- ২য় শীর্ষ দেশ: সৌদি আরব।
- ৩য় শীর্ষ দেশ: রাশিয়া।
- ৪র্থ শীর্ষ দেশ: কানাডা।
- ৫ম শীর্ষ দেশ: চীন।

তথ্যসূত্র - U.S. Energy Information Administration & প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১২.
বাংলাদেশের কোন ক্রিকেটার উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫ এ অন্তর্ভুক্ত হয়েছেন?
  1. মোস্তাফিজুর রহমান
  2. তামিম ইকবাল
  3. তাসকিন আহমেদ
  4. লিটন কুমার দাস
ব্যাখ্যা

উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫:
- ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর
রহমান।
- উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি- টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে।
- ২০২৫ সালে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮।
- ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

তথ্যসূত্র - ডেইলি স্টার।

১৩.
বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. ডেনমার্ক
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা

→ বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ লিচেনস্টাইন৷

লিচেনস্টাইন:
- লিচেনস্টাইন বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ।
- দেশটির আয়তন: ৬২ বর্গমাইল (১৬০ বর্গকিলোমিটার)।
- দেশটি ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে।
- দেশটির মাথাপিছু আয়: ২০১১১২ ডলার।
- দেশটির মুদ্রাবাজারে সুইস ফ্রাঁ চলে।
- এ ছাড়া দেশটির বেকারত্বের হার খুবই কম।
- উৎকর্ষতার পেছনে রয়েছ গবেষণা ও উন্নয়নে ধারাবাহিকভাবে বিপুল বিনিয়োগ।

তথ্যসূত্র - বিবিসি বাংলা নিউজ।

১৪.
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কী?
  1. মাদাগাস্কার
  2. গ্রিনল্যান্ড
  3. বোর্নিও
  4. নিউ গিনি
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রিনল্যান্ড।
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- সারা বছর তুষার আবৃত থাকে গ্রীনল্যান্ড।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসাবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।

তথ্যসূত্র - Britannica.com

১৫.
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কে অংশগ্রহণ করেছেন? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. আব্দুল মালেক
  2. লুৎফে সিদ্দিকী
  3. লামিয়া মোর্শেদ
  4. আহমেদ সালাহউদ্দিন
ব্যাখ্যা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন:
- ১৯-২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে World Economic Forum-এর ৫৬তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়৷
- সুইজারল্যান্ডের দাভোসে গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
- ডব্লিউইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্গে ব্রেন্ডের আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়ে লুৎফে সিদ্দিকী বৈশ্বিক
চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।
- এসব আলোচনায় তিনি বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং তা বিশ্বমঞ্চে উপস্থাপন করেন৷

তথ্যসূত্র - বাসস।

১৬.
সম্প্রতি 'Will for Peace 2026' নামের যৌথ নৌ মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে 'Will for Peace 2026' নামের যৌথ নৌ মহড়া শুরু হয়।
- এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১৭.
প্রথম সাফ নারী ফুটসাল এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভুটান
  4. নেপাল
ব্যাখ্যা

সাফ নারী ফুটসাল:
- প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
- ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ।
- দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

→ উল্লেখ্য:
- ফুটসাল ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয় ।
- ছোট মাঠ এবং কম খেলোয়াড় (সাধারণত ৫ জন) নিয়ে এটি খেলা হয় ।
- সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায়। যত খুশি খেলোয়াড় বদলি করা যায়।
- ১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা হয়ে আসছে।
- ফুটবলের মতো ফুটসালের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট৷

১৮.
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ট্রেসি অ্যান জ্যাকবসন
  2. পিটার হাস
  3. মেগান বোল্ডিন
  4. ব্রেন্ট ক্রিস্টেনসন
ব্যাখ্যা

→ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।

ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডিসেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র - বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন।

১৯.
সম্প্রতি নতুন করে সরকার কতটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

→ সম্প্রতি নতুন করে সরকার ৩টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

নগর উন্নয়ন কর্তৃপক্ষ:
- বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্ৰণালয় ৷
- সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ সালে।
- বর্তমানে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে হয়েছে ৯টি।
- এছাড়াও দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন
কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার নিউজ।

২০.
সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. সিয়ারান
  2. জেরট্রুড
  3. এল্লি
  4. হ্যান্স
ব্যাখ্যা

→ সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম এল্লি।

তুষারঝড় 'এল্লি':
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়৷
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে।
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

২১.
বাংলাদেশ প্রিমিয়ার লিগে - ২০২৬ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. সিলেট টাইটানস
  2. রাজশাহী ওয়ারিয়র্স
  3. চট্টগ্রাম রয়্যালস
  4. ঢাকা ক্যাপিটালস
ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে - ২০২৬:
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৩ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দেয় রাজশাহী ওয়ারিয়র্স।
- ফাইনাল তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা)।
- চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স।
- রানার্স-আপ: চট্টগ্রাম রয়্যালস।
- প্লেয়ার অফ দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম।

তথ্যসূত্র - ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট।

২২.
বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. বিওয়াইডি
  2. টেসলা
  3. হুন্দাই
  4. হিনো
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চীনা কোম্পানি বিওয়াইডি।

ইভি (EV) বিক্রিতে বাজার:
- বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে নেতৃত্বের পরিবর্তন ঘটেছে।
- চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বার্ষিক বিক্রির হিসাবে প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে।
- এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ-চালিত গাড়ি বিক্রেতা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
- টেসলার তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজার।
- অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, গত বছর তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

২৩.
'আর্টেমিস ২' চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা

আর্টেমিস ২:
- 'আর্টেমিস ২' চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের গবেষনা সংস্থা নাসা৷
- দীর্ঘ ৫০ বছরের বিরতি কাটিয়ে চাঁদের কক্ষপথে পুনরায় মানুষ পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
- ১৯৭২ সালের সর্বশেষ অ্যাপোলো অভিযানের পর 'আর্টেমিস ২' হতে যাচ্ছে চাঁদে মানুষের প্রথম কোনো মিশন।
- যা ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে ।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা।

২৪.
দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?
  1. নিয়াজ মোরশেদ
  2. মনন রেজা নীড়
  3. ফাহাদ রহমান
  4. এনামুল হোসেন রাজীব
ব্যাখ্যা

দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার:
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।
- বর্তমানে মনন রেজা নীড় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
- অক্টোবর, ২০২৪-এ বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় তার আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।
- তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে।
- আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।
- নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর পাঁচ মাস বয়সে।
- ১৪ বছর তিন মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন মনন।
- তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ।
- বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট৷

২৫.
গাজায় 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দিয়েছেন কে?
  1. অ্যান্টনি ব্লিঙ্কেন
  2. ডোনাল্ড ট্রাম্প
  3. মার্কো রুবিও
  4. স্টিভ উইটকফ
ব্যাখ্যা

→ গাজায় 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷

'বোর্ড অব পিস':
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন৷
- সময়: ১৭ জানুয়ারি, ২০২৬ সালে।
- গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একটি 'বোর্ড অব পিস' গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়।
- এর মাধ্যমে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের অবসান ঘটে।

তথ্যসূত্র - বিবিসি নিউজ।

২৬.
ডনরো মতবাদের মূল লক্ষ্য কোনটি?
  1. বিশ্বব্যাপী জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া
  2. লাতিন আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা
  3. চীনের প্রভাবকে পশ্চিম গোলার্ধে সম্পূর্ণভাবে নির্মূল করা
  4. পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা
ব্যাখ্যা

ডনরো ডক্ট্রিন:
- এটি ঐতিহাসিক মনরো নীতির আধুনিক রূপ হিসেবে বিবেচিত হয়।
- ডনরো ডক্ট্রিন হলো একটি সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক নীতির উদ্যোগ যা ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আধুনিক পুনর্ভাষার রূপ হিসেবে
ব্যবহৃত হচ্ছে।
- যেখানে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে তার আধিপত্য ও প্রভাব পুনরায় জোরদার করার লক্ষ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করছে এবং বিশেষত লাতিন আমেরিকাতে চীন ও রাশিয়ার প্রভাব কমাতে চায়৷
- এই শব্দটি প্রথম আন্তর্জাতিক মিডিয়ায় ব্যবহৃত হয় ২০২৫ সালে এবং মার্কিন প্রশাসনের কঠোর রূপান্তরিত নীতির বর্ণনায় “ডনরো ডক্ট্রিন” হিসেবে উল্লেখিত হয়েছে।
- যা ইউএস আধিপত্যের নিরাপত্তা, হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ ও কৌশলগত সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টাকে বর্ণনা করে।

তথ্যসূত্র - Toda Peace Institute

২৭.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৫তম
  2. ৯৬তম
  3. ৯৭তম
  4. ৯৮তম
ব্যাখ্যা

হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬:
-  আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম৷
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
- বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন ।
- এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ , অন-অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন।

তথ্যসূত্র - Global Passport Ranking ২০২৬।

২৮.
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশের কততম সংসদ নির্বাচন?
  1. ১২ তম
  2. ১৩ তম
  3. ১৪ তম
  4. ১৫ তম
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬:
- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৷
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
- এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকার রিপোর্ট।

২৯.
নিচের কোন দেশটি বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে সার উপহার প্রদান করেছে?
  1. জাপান
  2. ভিয়েতনাম
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা

- বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে সার উপহার প্রদান করেছে রাশিয়া।
- রাশিয়া ফেডারেশন বিশ্ব রাশিয়া ফেডারেশন খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার টন পটাশ সার হস্তান্তর করেছে।
- বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাছে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মজুত রয়েছে মোট ১০.৩৫ লাখ টন।
- যা ১৯৬১ সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মজুত।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা নিউজ।

৩০.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কতটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ৬৩টি
  2. ৬৪টি
  3. ৬৫টি
  4. ৬৬টি
ব্যাখ্যা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র:
- জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
- হোয়াইট হাউসের দেওয়া তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে।
- এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।
- ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন।
- এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিবিসি পত্রিকার রিপোর্ট।