পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৪৮ রিভিশন পরীক্ষা - ৭ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'নাগরিক কবি' হিসেবে পরিচিত কে?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. ভারতচন্দ্র রায়গুণাকর
  3. আলাওল
  4. বিজয়গুপ্ত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা

ভারতচন্দ্র রায়গুণাকর:
- ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ।
- তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
- মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয়ংশ 'বিদ্যাসুন্দর'।
- .‘অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- ভারতচন্দ্র রচিত আর একটি বিখ্যাত গ্রন্থ হলো ‘সত্যনারায়ণের পাঁচালী’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম নয় কোনটি?
  1. প্রিয়দর্শী
  2. সত্য পীর
  3. দাদাভাই
  4. মুসাফির
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দাদাভাই
উত্তর
সঠিক উত্তর:
দাদাভাই
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী: 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম - প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর

অন্যদিকে,
দাদাভাই - রোকনুজ্জামান খান।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ভুসুকুপা-র প্রকৃত নাম কী?
  1. লুইদেব
  2. শান্তিদেব
  3. মীননাথ
  4. কাহ্নদেব
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শান্তিদেব
উত্তর
সঠিক উত্তর:
শান্তিদেব
ব্যাখ্যা

ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তাঁর রচিত আঁটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছন্দ নাম বলে মনে করেন।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
- ভুসুকুর জীবৎকালে শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২। বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
বাংলা সাহিত্যের কোন সময়কালকে 'অন্ধকার যুগ' হিসেবে অভিহিত করা হয়?
  1. ৬৫০ – ১২০০ খ্রিস্টাব্দ
  2. ১২০১ – ১৩৫০ খ্রিস্টাব্দ
  3. ১৩৫১ – ১৮০০ খ্রিস্টাব্দ
  4. ১২০১ – ১৪৫০ খ্রিস্টাব্দ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২০১ – ১৩৫০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
১২০১ – ১৩৫০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা

অন্ধকার যুগ:
- বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকার যুগ হিসেবে পরিচিত।
- এই সময় বাংলা সাহিত্যের লিখিত কোন নিদর্শন পাওয়া যায়নি। তাই অনেক লেখক এই সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে থাকেন।
- তথাকথিত অন্ধকার যুগে কোন সাহিত্য কর্ম পাওয়া যায় নি এ কথাটি সত্য নয়।
- এ সমইয়ের প্রথমেই 'প্রাকৃতপৈঙ্গলের' মত প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ সংকলিত হয়।

এ সময়ের অন্যান্য সাহিত্যকর্ম:
- রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' এবং 'কলিম জালাল' বা 'নিরঞ্জনের রুষ্মা'
- ডাক ও খনার বচন
- হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভোদয়া'

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
ঈশ্বরচন্দ্র গুপ্ত কত সালে প্রথম 'সংবাদ প্রভাকর' প্রতিষ্ঠা করেছিলেন?
  1. ১৮৩৯ সালে
  2. ১৮৩৬ সালে
  3. ১৮৩১ সালে
  4. ১৮৬০ সালে
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৮৩১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৩১ সালে
ব্যাখ্যা

সংবাদ প্রভাকর:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

.
Select the antonym of "profound":
  1. Deep
  2. Intense
  3. Shallow
  4. Strong
  5. Practical
সঠিক উত্তর:
Shallow
উত্তর
সঠিক উত্তর:
Shallow
ব্যাখ্যা

Correct Answer: গ) shallow.

Profound (adj):
- English Meaning: having intellectual depth and insight.
- Bangla Meaning: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়। 

Given Options:
ক) Deep - গভীর; অগাধ।

খ) Intense - তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়।

গ) Shallow - অগভীর; গাধ; চেটালো। 

ঘ) Strong - শক্ত; দৃঢ়।

ঙ) Practical -  প্রায়োগিক; ব্যবহারিক।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "profound" is - Shallow.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
The engineer inspected the ____ and gave his approval for the factory.
  1. cite
  2. site
  3. sight
  4. side
  5. seat
সঠিক উত্তর:
site
উত্তর
সঠিক উত্তর:
site
ব্যাখ্যা

Complete Sentence: The engineer inspected the site and gave his approval for the factory.

Given Options:
ক) cite - বিশেষত যুক্তি ইত্যাদির সমর্থনে বই থেকে) উদ্ধৃতি দেওয়া।

খ) site - কোনো কিছুর নির্ধারিত স্থান।

গ) sight - দৃষ্টিশক্তি।

ঘ) side - পার্শ্বদেশ (শীর্ষদেশ বা তলদেশ নয়)।

ঙ) seat - আসন; পীঠ।

- Among the given options, 'site' is the correct answer.

Source: Accessible Dictionary, Cambridge Dictionary.

.
What is the synonym of the word 'perfunctory'?
  1. Philosophical
  2. Cursory
  3. Tangential
  4. Considered
  5. None
সঠিক উত্তর:
Cursory
উত্তর
সঠিক উত্তর:
Cursory
ব্যাখ্যা

Perfunctory (Adj)
- English Meaning: characterized by routine or superficiality.
- Bangla Meaning: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ।

Given Options:
ক) Philosophical -  দর্শনভিত্তিক।

খ) Cursory - তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।

গ) Tangential - স্পর্শিনী; স্পর্শকতুল্য।

ঘ) Considered - বিবেচিত; বিচারিত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "perfunctory" is - Cursory.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
P. President Donald Trump sharply attacked the U.S.
Q. infectious disease expert Anthony Fauci over his
R. handling of the coronavirus pandemic, demanded reparations
S. from China and denounced an investigation
T. into his finances in a speech in North Carolina
The proper sequence should be-
  1. STQRP
  2. PRSQT
  3. TRPSQ
  4. QSTPR
  5. PQRST
সঠিক উত্তর:
PQRST
উত্তর
সঠিক উত্তর:
PQRST
ব্যাখ্যা

P. President Donald Trump sharply attacked the U.S.
Q. infectious disease expert Anthony Fauci over his
R. handling of the coronavirus pandemic, demanded reparations
S. from China and denounced an investigation
T. into his finances in a speech in North Carolina

- The correct sequence is - PQRST.

• Complete Sentence: President Donald Trump sharply attacked the U.S. infectious disease expert Anthony Fauci over his handling of the coronavirus pandemic, demanded reparations from China and denounced an investigation into his finances in a speech in North Carolina.

- সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে করোনাভাইরাস মহামারী পরিচালনার জন্য কঠোরভাবে সমালোচনা করেছেন, চীন থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং নর্থ ক্যারোলিনায় একটি ভাষণে তার আর্থিক বিষয়ে হওয়া তদন্তকে নিন্দা করেছেন।

১০.
Despite repeated warnings from climate scientists, the city continued to expand its industrial sector without implementing adequate environmental safeguards. This decision, critics argue, reflects a myopic focus on short-term economic gains at the expense of long-term sustainability. Although some officials insist that the benefits outweigh the risks, the rising pollution levels and frequent health advisories suggest otherwise. The situation underscores the perennial tension between economic development and environmental responsibility. 

What is the main idea of the passage?
  1. Industrial growth always benefits the environment.
  2. The city has successfully balanced development and ecology.
  3. Short-term economic focus is harming long-term environmental sustainability.
  4. Climate scientists support the city’s industrial expansion.
  5. None
সঠিক উত্তর:
Short-term economic focus is harming long-term environmental sustainability.
উত্তর
সঠিক উত্তর:
Short-term economic focus is harming long-term environmental sustainability.
ব্যাখ্যা

Despite repeated warnings from climate scientists, the city continued to expand its industrial sector without implementing adequate environmental safeguards. This decision, critics argue, reflects a myopic focus on short-term economic gains at the expense of long-term sustainability. Although some officials insist that the benefits outweigh the risks, the rising pollution levels and frequent health advisories suggest otherwise. The situation underscores the perennial tension between economic development and environmental responsibility.

- জলবায়ু বিজ্ঞানীদের বারবার সতর্কবার্তার পরেও, শহরটি যথাযথ পরিবেশগত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরিবর্তে তার শিল্প খাতকে সম্প্রসারণ করতে থাকল। সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে, এই সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদি স্থায়িত্বের বিনিময়ে স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের প্রতি একপক্ষীয় মনোযোগের পরিচায়ক। যদিও কিছু কর্মকর্তার দাবি, সুবিধাগুলো ঝুঁকির চেয়ে বেশি, তবুও বাড়তে থাকা দূষণের মাত্রা এবং নিয়মিত স্বাস্থ্য সতর্কবার্তাগুলো বিপরীত কথাই নির্দেশ করছে। এই পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত দায়িত্বের মধ্যে চিরকালীন উত্তেজনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

What is the main idea of the passage?

Correct Answer: গ) Short-term economic focus is harming long-term environmental sustainability.
- The passage emphasizes that prioritizing immediate economic gains compromises environmental health.
- Passage-এর মূল বক্তব্য হলো: শহরটি স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যার ফলে দীর্ঘমেয়াদী পরিবেশগত টেকসইতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যান্য অপশনগুলো ভুল কারণ তারা passage-এর মূল তথ্য বা সমালোচনা প্রতিফলিত করে না।

১১.
If today is Wednesday. After 71 days, it will be: 
  1. Wednesday
  2. Saturday
  3. Monday
  4. Thursday
  5. None
সঠিক উত্তর:
Thursday
উত্তর
সঠিক উত্তর:
Thursday
ব্যাখ্যা

Question: If today is Wednesday. After 71 days, it will be:

Solution:
We know that each day of the week is repeated after 7 days.

71 ÷ 7 = 10 (remainder 1)

So, after (7 × 10) = 70 days it will be Wednesday.
∴ after 71 days it will be (Wednesday + 1 day) = Thursday.

১২.
A clock shows 7 O’clock in the morning. By how much angle will the hour’s hand rotate when the clock shows 9 O’clock in the morning?
  1. 90°
  2. 45°
  3. 30°
  4. 60°
  5. None
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

Question: A clock shows 7 O’clock in the morning. By how much angle will the hour’s hand rotate when the clock shows 9 O’clock in the morning?

Solution:
We know, 
The hour hand takes 12 hours to rotate 360°
The difference of time = 9 O'clock - 7 O'clock = 2 hours

Now,
in 12 hours the hour hand rotates 360°
In 1 hour the hour hand rotates = (360/12)°
In 2 hours the hour hand rotates = 30° × 2 = 60°

১৩.
If tan(θ - 45°) = 1, then what is the value of sinθ?
  1. 1/2
  2. √2/2
  3. √3/2
  4. 1
  5. None
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

Question: If tan(θ - 45°) = 1, then what is the value of sinθ?
 
Solution:
Given that,
tan(θ - 45°) = 1

We know,
tan45° = 1

So,
tan(θ - 45°) = tan45°
⇒ (θ - 45°) = 45°
⇒ θ = 90°

Now,
∴ sinθ = sin90° = 1

১৪.
What will come at the place of the question mark?
7, 13, 25, 49, ?
  1. 97
  2. 98
  3. 90
  4. 99
  5. None
সঠিক উত্তর:
97
উত্তর
সঠিক উত্তর:
97
ব্যাখ্যা

Question: What will come at the place of the question mark?
7, 13, 25, 49, ?
 
Solution:
Here,
First term = 7

Second term = (7 × 2 - 1) = 13
Third term = (13 × 2 - 1) = 25
Fourth term = (25 × 2 - 1) = 49

So,
Fifth term = (49 × 2 - 1) = 97

১৫.
Four girls are sitting on a bench to be photographed. Where Nila is to the right of Sara. Maya is to the left of Sara. And Rima is between Sara and Nila. Who would be second from the left in the photograph?
  1. Nila
  2. Sara
  3. Maya
  4. Rima
  5. Can not be determined
সঠিক উত্তর:
Sara
উত্তর
সঠিক উত্তর:
Sara
ব্যাখ্যা

Question: Four girls are sitting on a bench to be photographed. Where Nila is to the right of Sara. Maya is to the left of Sara. And Rima is between Sara and Nila. Who would be second from the left in the photograph?
 
Solution:
Nila is to the right of Sara
∴ Sara — Nila

Maya is to the left of Sara
∴ Maya — Sara

Rima is between Sara and Nila
∴ Sara — Rima — Nila

Now place all four together:
∴ Maya — Sara — Rima — Nila

∴ the second from the left is Sara.

১৬.
Who was the real founder of Portuguese power in the Indian subcontinent?
  1. Bartholomeu Dias
  2. Álvares Cabral
  3. Afonso de Albuquerque
  4. Vasco da Gama
  5. Francisco de Almeida
সঠিক উত্তর:
Afonso de Albuquerque
উত্তর
সঠিক উত্তর:
Afonso de Albuquerque
ব্যাখ্যা

- আফোঁসো দে আলবুকার্ক (Afonso de Albuquerque) ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।

- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে।
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- উপমহাদেশে আসার অল্পদিনের মধ্যেই তাঁরা এদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি বন্দরে, সিংহলের নানাস্থানে এবং বাংলার হুগলী বন্দরে তাঁদের বাণিজ্য কুঠি স্থাপন করেন।
- তাঁদের নৌ ও সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল।

- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 
- পর্তুগিজরাই প্রথম ইউরোপীয় যাঁরা ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজে এদেশে সুদূরপ্রসারী ও স্থায়ী প্রভাব রেখে গেছে।
- পর্তুগিজরা চীন, ব্রুনাই, মালাক্কা, হরমুজ, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মসলা, রং, কড়ি, কপূর এনে উপমহাদেশে বিক্রি করতো আর বাংলাদেশ থেকে সূতি ও রেশমী কাপড়, পাট, তামাক, চামড়া, চাল, ডাল, ঘি, তেল, মধু মোম অন্যান্য দেশে নিয়ে যেত।

উৎস: ইতিহাস ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
According to which Article of the Constitution of Bangladesh does the President summon the Parliament?
  1. Article 78
  2. Article 72(1) 
  3. Article 74
  4. Article 72(2) 
  5. None of them
সঠিক উত্তর:
Article 72(1) 
উত্তর
সঠিক উত্তর:
Article 72(1) 
ব্যাখ্যা

 সংসদের অধিবেশন
- ৭২(১) সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহবান , স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহবানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন।

 - ১[তবে শর্ত থাকে যে,2[১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে] সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:

- তবে আরও শর্ত থাকে যে, এই দফার অধীন তাঁহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।]

- ৭২(২) এই অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ-সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহবান করা হইবে।

অন্যদিকে,
- সংবিধানের ৭৪নং অনুচ্ছেদটি স্পীকার ও ডেপুটি স্পীকার সম্পর্কিত।
- সংবিধানের ৭৮নং অনুচ্ছেদটি ’সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি’ সম্পর্কিত।

উৎস: সংবিধান।

১৮.
How many total seats were there in the Provincial Assembly of East Bengal?
  1. 250
  2. 275
  3. 300
  4. 309
  5. 310
সঠিক উত্তর:
309
উত্তর
সঠিক উত্তর:
309
ব্যাখ্যা

• প্রাদেশিক পরিষদ নির্বাচন
- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার হয় ২১ দফা।
- ১৯৫৪ সালের ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে মুসলমান আসনে ৩৭.৬০% ভোট পড়ে।
- ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদে ৩০৯টি আসনে নির্বাচন হয়।

⇒ নির্বাচনে মোট ৩০৯টি আসনের মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে (আওয়ামী লীগ এককভাবে ১৪৩টি) জয়ী হয় এবং প্রদত্ত ভোটের ৬৪% লাভ করে।
- সরকারি দল মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন যা প্রদত্ত ভোটের ২৭% মাত্র।
- বাকি ৫টি মুসলিম আসনের ৪টি পায় স্বতন্ত্র প্রার্থীরা এবং ১টি পায় খেলাফত-ই-রব্বানী পার্টি।
- এছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত ৯টি আসনের সবকটিই যুক্তফ্রন্ট লাভ করে।
- নির্বাচনের ফলাফল অনুযায়ী যুক্তফ্রন্ট প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের যোগ্যতা অর্জন করে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইতিহাস, SSHL প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
Who imposed martial law in Pakistan in 1958?
  1. General Ayub Khan
  2. Yahya Khan
  3. Omar Khan
  4. Malik Firoz Khan
  5. Iskander Mirza 
সঠিক উত্তর:
Iskander Mirza 
উত্তর
সঠিক উত্তর:
Iskander Mirza 
ব্যাখ্যা

• ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন।

• তিনি দেশের সংবিধান বাতিল করেন।
• কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেওয়া হয়।
• মন্ত্রিসভা বাতিল করা হয়।
• সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
• সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক (Chief Martial Law Administrator) নিয়োগ করেন।
• মেজর জেনারেল ওমরাও খানকে পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত করা হয়।

• পরবর্তীতে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২০.
In which year did the East India Company obtain the Diwani (revenue-collecting rights) of Bengal, Bihar, and Orissa?
  1. In 1765
  2. In 1764
  3. In 1766
  4. In 1767
  5. In 1768
সঠিক উত্তর:
In 1765
উত্তর
সঠিক উত্তর:
In 1765
ব্যাখ্যা

কোম্পানির দেওয়ানি লাভ:
- ১৭৬৫ সালে মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিম-উদ-দৌলাকে শর্তসাপেক্ষে বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত ছিল যে তিনি তার পিতার মতো ইংরেজদের পুরাতন দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন।

- এই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব, খাজনা ও কর আদায়ের সম্পূর্ণ অধিকার অর্থাৎ দেওয়ানি লাভ করে। ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর ইংরেজরা বাংলার প্রকৃত শাসক হিসেবে আত্মপ্রকাশ করে।

- ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ দ্বিতীয়বার ভারতে এসে প্রথমেই পরাজিত অযোধ্যার নবাব ও দিল্লির সম্রাটের দিকে নজর দেন। তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। এর বিনিময়ে তিনি কারা ও এলাহাবাদ জেলা দুটি লাভ করেন এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকা আদায় করেন।

- অপরদিকে তিনি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে দেওয়ানি সংক্রান্ত একটি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হয়। এর বিনিময়ে প্রতি বছর ছাব্বিশ লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এই টাকা নিয়মিত পাঠানোর জামিনদার হয় ইংরেজ কোম্পানি।

- এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রকৃত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা লাভ করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।