পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ২ Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
There are _____________ cookies in the jar than there were yesterday.
  1. less
  2. fewer
  3. few
  4. lesser
সঠিক উত্তর:
fewer
উত্তর
সঠিক উত্তর:
fewer
ব্যাখ্যা

Correct answer: Fewer.
Complete sentence: There are fewer cookies in the jar than there were yesterday.
- Countable noun এর ক্ষেত্রে "few/fewer" বসে। বাক্যে "than" শব্দটি থাকায় এখানে Adjective- comparative form হিসেবে "fewer" বসবে।

• "cookies" যেহেতু Countable noun সুতরাং এর পূর্বে Countable determiner বসবে।
- আবার "than" শব্দটি থাকায় এখানে Adjective- Comparative form বসবে।
- অপশনে একমাত্র Countable determiner এর comparative form হচ্ছে "fewer".
- সুতরাং সঠিক উত্তর "fewer".


Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
There _________ three _________ running across the road.
  1. is, deer
  2. is, deers
  3. are, deer
  4. are, deers
সঠিক উত্তর:
are, deer
উত্তর
সঠিক উত্তর:
are, deer
ব্যাখ্যা

• Correct answer: are, deer.
- Complete sentence: There are three deer running across the road.
- যেহেতু এখানে তিনটি হরিণের কথা বলা হচ্ছে, তাই Verb হিসেবে plural form "are" বসবে। আবার সাধারণত "Deer" এর Plural form হিসেবে 'Deer' -ই ব্যবহার করা হয়। 

• কতগুলো শব্দ আছে যেগুলোর singular এবং plural একই রকম থাকে।
- যেমন: Sheep, deer, cannon, swine, salmon, troop, corps, offspring, series, dozen, species, aircraft, public, gross, hundred, thousand, million, etc.
- আবার Numeral (one, two) -এর পরে hundred, thousand, million, ইত্যাদি plural হয় না।
- তবে এদের পরে of থাকলে plural হয়। যেমন: hundreds of, thousands of, etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Which of the following gender pairs is incorrect?
  1. Tailor - Seamstress
  2. Gander- Goose 
  3. Fox - Vixen
  4. Drone - Sow
সঠিক উত্তর:
Drone - Sow
উত্তর
সঠিক উত্তর:
Drone - Sow
ব্যাখ্যা

Correct answer: Drone - Sow.
- অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে "Drone  - Sow" pair টি ভুল।
- "Drone"  (পুং মৌমাছি ) - এর feminine হচ্ছে "Queen bee"
- "Sow" (শূকরী) এর Masculine gender হচ্ছে "Boar" (শূকর)

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Masculine Gender - Feminine Gender
ক) Tailor (দরজী) - Seamstress (মহিলা দরজী)।
খ) Gander (কলহংস) -  Goose (রাজহংসী)।
গ) Fox (খেঁকশিয়াল) - Vixen (খেঁকশিয়ালী)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
That was a wonderful movie. Here, "that" is used as-
  1. Preposition
  2. Noun
  3. Pronoun
  4. Conjunction
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা

Correct answer: Pronoun.
- That was a wonderful movie.
- বাক্যে that একটি demonstrative pronoun.

• যে শব্দগুলো কোনো Noun (বিশেষ্য) এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকেই Pronoun বলে।
- Noun এর পুনরাবৃত্তি এড়াতে আমরা Pronoun ব্যবহার করি।
- আবার ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun. যেমন: this, that, these, those.

• এছাড়াও That শব্দটি determiner, conjunction এবং adverb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
1. যখন "That" সরাসরি কোনো Noun-এর আগে বসে সেই Noun-টিকে নির্দিষ্ট করে বোঝায়, তখন তা Determiner বা  Adjective হিসেবে ব্যবহৃত হয়।
- Example: That book is very interesting.
 
2. যখন "That" কোনো Adjective এর আগে বসে তার মাত্রা বা তীব্রতা বোঝায় তখন তা Adverb হিসেবে ব্যবহৃত হয়।
- Example: The match wasn't that good.

3. যখন "That" দুটি Clause বা বাক্যকে যুক্ত করে, তখন এটি Conjunction হিসেবে কাজ করে। একে প্রায়ই 'Reporting Verb'-এর পরে দেখা যায়।
- Example: I know that he is honest.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
I looked everywhere for my keys. The underlined word "everywhere" is a/an-
  1. Pronoun
  2. Adjective 
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

Correct answer: Adverb.
- I looked everywhere for my keys.
- এখানে "everywhere" শব্দটি 'looked' (খোঁজা) Verb-টিকে মডিফাই করছে। তাই এটি একটি adverb. 
 
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb.
- Adverb সাধারণত কোনো কাজ কখন (When), কোথায় (Where), কীভাবে (How) এবং কতটুকু সম্পন্ন হয় তা প্রকাশ করে।

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
What is the adjective form of the word 'comfort'?
  1. Comfort
  2. comfortableness
  3. Comfortably
  4. Comfortable
সঠিক উত্তর:
Comfortable
উত্তর
সঠিক উত্তর:
Comfortable
ব্যাখ্যা

Correct answer: Comfortable.

• Comfort (noun) (verb)
- English Meaning: a satisfying or enjoyable experience.
- Bangla Meaning: আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি।

• Comfortable (adjective)
- English meaning: affording or enjoying contentment and security.
- Bangla meaning: আরামদায়ক।

• Other forms:
খ) Comfortableness (noun)
- English meaning: the condition of being comfortable.
- Bangla meaning: স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি।

গ) Comfortably (adverb)
- English meaning: in a comfortable way.
- Bangla meaning: আরাম-আয়েশে থাকার জন্য প্রচুর অর্থ থাকা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
A list of references is appended _____ the end of the report.
  1. with
  2. by
  3. to
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Correct answer: to.
- Complete sentence: A list of references is appended to the end of the report.

- প্রতিবেদনটির শেষে একটি তথ্যসূত্রের তালিকা সংযুক্ত করা হয়েছে।

• Append (verb transitive) something (to)
- English Meaning: attach, affix
- Bangla Meaning: লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।

• Examples:
- Please find the invoice appended to this email.
- The new data was appended to the existing file.

• উল্লেখ্য Append এর সাথে সংযুক্ত করা অর্থে Appropriate preposition হিসেবে with/by/in এর কোন ব্যবহার নেই।

1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learners Dictionary.

.
Could you give me ________ information about the train schedule?
  1. few
  2. a few
  3. some
  4. many
সঠিক উত্তর:
some
উত্তর
সঠিক উত্তর:
some
ব্যাখ্যা

Correct answer: some
Complete sentence: Could you give me some information about the train schedule?
- প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে "some" বসবে।

• যে সকল noun কে গণনা করা যায় না  তাকে Uncountable noun বলে।
- যেমন: Bread, Equipment, Furniture, information, luggage, poetry, work, homework, scenery, traffic, hair ইত্যাদি।
- Uncountable noun -এর plural হয় না এবং এদের পূর্বে article ও হয় না।
- কিছু determiner কেবল uncountable noun কে modify করে। যেমন : little, a little, very little, much ইত্যাদি। 
- আবার, Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- তবে, Few, a few, very few, many ইত্যাদি Determiners কেবল Countable noun কে modify করে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Which of the following nouns is always used in the plural form?
  1. News
  2. Poetry
  3. Advice
  4. Vermin
সঠিক উত্তর:
Vermin
উত্তর
সঠিক উত্তর:
Vermin
ব্যাখ্যা

Correct answer: Vermin.

Vermin: (noun) (plural)
- English meaning: small animals and insects that can be harmful and are difficult to control when they appear in large numbers.
- Bangla meaning: অনিষ্টকর জীবজন্তু।

• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
- 1. Singular Number
- 2. Plural Number

• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। Example:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- News,
- Advice, etc.

• আবার, কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। Example:
- Cattle,
- People,
- Police,
- Folk,
- Alms,
- Vermin, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

১০.
Which of the following is the feminine gender of a male deer?
  1. Doe
  2. Stag
  3. Ram
  4. Rooster
সঠিক উত্তর:
Doe
উত্তর
সঠিক উত্তর:
Doe
ব্যাখ্যা

Correct answer: Doe.

• Doe (noun) (feminine gender)
- English Meaning: the female of animals such as the deer or rabbit.
- Bangla Meaning: স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।

• Other options:
খ) Stag (Masculine gender)
- English Meaning: A male deer, especially a male red deer after its fifth year.
- Bangla Meaning: পুরুষ হরিণ।

গ) Ram (Masculine gender)
- English Meaning: Male sheep.
- Bangla Meaning: পুরুষ মেষ; ভেড়া।

ঘ) Rooster (Masculine gender)
- English Meaning: An adult male chicken.
- Bangla Meaning: পোষা মোরগ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১১.
The dog ______ lives next door is very friendly.
  1. who
  2. which
  3. whom
  4. whose
সঠিক উত্তর:
which
উত্তর
সঠিক উত্তর:
which
ব্যাখ্যা

Correct answer: which.
- The dog which lives next door is very friendly.
- প্রদত্ত শূন্যস্থানটিতে Relative pronoun 'which' বসবে।
- ইতর প্রাণীর ক্ষেত্রে Pronoun হিসেবে "that/which" অধিক গ্রহনযোগ্য।
- বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।

• Relative Pronoun:
- দুটি বাক্যকে (clause বা বাক্যাংশ) সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- Gap (শূন্যস্থান) -এর পরে noun/pronoun/verb থাকলে এবং এর পূর্বে (antecedent টি) things/animal (বস্তু) থাকলে "which/that" বসে।
- উল্লিখিত বাক্যে Gap এর পূর্বে ইতর প্রাণী 'the dog' আছে , তাই নিয়মানুযায়ী Gap এ which বসবে।

• অন্যদিকে,
-"who" এবং "whom" Person এর জন্য ব্যবহৃত হয়।
- এবং "whose" সাধারণত মালিকানা (possession) বোঝাতে ব্যবহৃত হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১২.
The courageous soldier was honored. Here, the underlined word "courageous" is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Preposition
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

Correct answer: Adjective.
Complete sentence: The courageous soldier was honored.
- এখানে "courageous" শব্দটি একটি Adjective। "courageous" শব্দটি "soldier" নামক Noun-টির গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে। যেহেতু এটি Noun সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটি একটি Adjective।

• Adjective
- যে শব্দ কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, তাকে Adjective বলে।
- এই বাক্যে 'courageous soldier' অর্থ সাহসী সৈনিক ।
- এখানে 'soldier শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। এবং "courageous" শব্দটি একটি Adjective.
- বাক্যে  noun "soldier' কে modify করেছে 'courageous' শব্দটি।
- যেহেতু Adjective এর কাজ হলো Noun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- তাই এই বাক্যে 'courageous' শব্দটি Adjective.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

১৩.
The tea is extremely hot. Here, the underlined word is an example of-
  1. Adverb of manner
  2. Adverb of place
  3. Adverb of degree
  4. Adverb of frequency
সঠিক উত্তর:
Adverb of degree
উত্তর
সঠিক উত্তর:
Adverb of degree
ব্যাখ্যা

Correct answer: Adverb of degree.
- The tea is extremely hot. 
- এখানে 'extremely' হলো Adverb of degree.
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।

• Adverb of degree:

- যে Adverb কোনো কাজ বা গুণের মাত্রা বা তীব্রতা (intensity/degree) বোঝায়, তাকে Adverb of degree বলে।
- It tells us about the intensity of something.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• অন্যদিকে,
ক) Adverb of manner:
- কোনো কাজ কীভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে তা প্রকাশ করে।
- এটি সাধারণত বাক্যের মূল Verb-কে "কীভাবে" (How) প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায়।

খ) Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

ঘ) Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৪.
The crowd began to jeer ____ the politician during his speech.
  1. with
  2. on
  3. at
  4. down
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা

Correct answer: at.
Complete sentence: The crowd began to jeer at the politician during his speech.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Jeer এর সাথে 'ঠাট্টা করা' অর্থ বুঝাতে at বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে at বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে at বসবে।

• Jeer at
- English meaning: To laugh or shout insults at someone; to ridicule.
- Bangla Meaning: উপহাস/বিদ্রূপ করা; টিটকারি দেওয়া; হাসিঠাট্টা করা।

• উল্লেখ্য "Jeer" এর সাথে 'ঠাট্টা করা' অর্থ বুঝাতে Preposition হিসেবে with/on/down এর কোন ব্যবহার নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৫.
Could you lend me ______ dollars for coffee?
  1. little
  2. a little
  3. a few
  4. few
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা

Correct answer: a few dollars.
Complete sentence: Could you lend me a few dollars for coffee?
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে "a few"  বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই "dollars" হবে। 

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners,
- এগুলো নেতিবাচক অর্থে বসে, যার অর্থ "নেই বললেই চলে"

 Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৬.
The plural form of 'Oasis' is -
  1. Oasiss
  2. Oasises
  3. Oasis
  4. Oases
সঠিক উত্তর:
Oases
উত্তর
সঠিক উত্তর:
Oases
ব্যাখ্যা

Correct answer: Oases.

• Oasis: (Singular)
- English meaning: an area in a desert where there is water and plants
- Bangla meaning: মরূদ্যান।
- Plural form: Oases.

• উপরের উল্লিখিত প্রশ্নের বাকি অপশন গুলো ভুল।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
Feminine gender of 'Administrator' is
  1. Female Administrator
  2. Administratess
  3. Administratrix
  4. Administrix
সঠিক উত্তর:
Administratrix
উত্তর
সঠিক উত্তর:
Administratrix
ব্যাখ্যা

Correct answer: Administratrix.

• Administratrix (noun) (Feminine gender)
- English meaning: a woman who is an administrator especially of an estate.
- Bangla meaning: মহিলা প্রশাসক, পরিচালক, শাসক।


• কিছু Foreign masculine gender এর শেষে Tor থাকলে Feminine gender এ Tor এর পরিবর্তে Trix হয়। যেমন:
- Administrator ---- Administratrix,
- Executor ------------ Executrix,
- Prosecutor -------- Prosecutrix,
- Testator -------------Testatrix,
- Proprietor ---------- Proprietrix ইত্যাদি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮.
The two sisters help _________ with their homework.
  1. each other 
  2. one another
  3. one other
  4. each another
সঠিক উত্তর:
each other 
উত্তর
সঠিক উত্তর:
each other 
ব্যাখ্যা

Correct answer: each other.
Complete sentence: The two sisters help each other with their homework.
- Reciprocal pronoun এর নিয়মানুসারে, সাধারণত দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কাজ বোঝাতে 'each other' ব্যবহৃত হয়। যেহেতু প্রশ্নে "The two sisters"  উল্লেখ আছে, তাই এখানে 'each other' ব্যবহৃত হবে।

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other: "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
- Example: The two sisters help each other with their homework.

• One another: "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
- Example: Villagers should help one another in times of need.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৯.
There are seven days in a week. In this sentence which one is the adjective?
  1. There
  2. are
  3. seven 
  4. days
সঠিক উত্তর:
seven 
উত্তর
সঠিক উত্তর:
seven 
ব্যাখ্যা

Correct answer: seven.
Complete sentence: There are seven days in a week.
• Adjective (বিশেষণ) হলো এমন শব্দ যা কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, বা সংখ্যা প্রকাশ করে। 
- এখানে "days"  শব্দটি একটি Noun.
- 'Seven' শব্দটি দিয়ে ওই বইয়ের সংখ্যা বোঝানো হচ্ছে।
- তাই  'Seven' একটি Adjective of Number বা Numeral Adjective.

• Adjectives:
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- We use adjectives to describe nouns.
- We can use adjectives to describe people, places and things.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে "Seven" দ্বারা noun "Days" এর পরিমাণ প্রকাশ করেছে বলে এটি adjective.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২০.
We discussed _____ the matter.
  1. about
  2. on
  3. with
  4. no preposition
সঠিক উত্তর:
no preposition
উত্তর
সঠিক উত্তর:
no preposition
ব্যাখ্যা

Correct answer: no preposition.

• Preposition: যেসব শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাদের Preposition বলে। Example: The book is under the table.

• কখনো কখনো Preposition ব্যবহার করার দরকার হয় না।
- কিছু নির্দিষ্ট Verb-এর পরে কোনো Preposition বসে না। 
- যেমন: 'paint', 'attack', 'enter', 'mention', 'reach' ইত্যাদি Verb-এর পরে কোনো Preposition বসে না।
- Incorrect: We discussed about the matter.
- Correct: We discussed the matter.
- আবার 'Here' বা 'There'-এর পরে সাধারণত Preposition বসে না (যদি না অন্য কোনো Noun/Pronoun থাকে)। 
- যেমন: "Come here".

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.