পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ১৬ [মোট নম্বর - ৩০] সাধারণ জ্ঞান পরীক্ষা - ৩ টপিক: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি, বৈশ্বিক ইতিহাস (যুদ্ধ-বিগ্রহ, সভ্যতা, বিপ্লব ইত্যাদি), জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' পেশ করা হয়?
  1. সাইপ্রাস সংকট
  2. কোরিয়া সংকট
  3. তাইওয়ান সংকট
  4. প্যালেস্টাইন সংকট
সঠিক উত্তর:
কোরিয়া সংকট
উত্তর
সঠিক উত্তর:
কোরিয়া সংকট
ব্যাখ্যা
কোরিয়া সংকট:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়া উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের প্রভাবে দুই কোরিয়াকে একত্রিত করার লক্ষ্যে ২৫ জুন, ১৯৫০ সালে সোভিয়েত ইউনিয়নের পরোক্ষ নেতৃত্বে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে।

- দক্ষিণ কোরিয়া আক্রমণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক বাহিনী উত্তর কোরিয়া আক্রমণ করে।
- অপরদিকে, চীন সরাসরি উত্তর কোরিয়ার পক্ষ নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব (Uniting for peace resolution)' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: un.org.
.
'মারে ডার্লিং' নদী কোন দেশে অবস্থিত?
  1. ক) চীন
  2. খ) ব্রাজিল
  3. গ) আফ্রিকা
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
মারে ডার্লিং নদী:
- 'মারে ডার্লিং' নদী অস্ট্রেলিয়াতে অবস্থিত।
- অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। 
- মারে নদী অষ্ট্রেলিয়ান আল্পস পর্বতের কোসিয়াস্কো উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে।
- ডার্লিং নদী উৎপত্তি লাভ করেছে নিউ ইংল্যান্ড রেঞ্জের ম্যাক ফারসেন উচ্চভূমি থেকে।

অস্ট্রেলিয়ার নদীসমূহ:
- মুরুমবিজি নদীর দৈর্ঘ্য ১৭৮৫ কি.মি.।
- লাচান নদীর দৈর্ঘ্য ১৪৪৮ কি.মি.।
- কুপার ক্রিক নদীর দৈর্ঘ্য ১৩০০ কি.মি.।

উৎস: Britannica.