পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১ জুলাই- ৭ জুলাই) Live MCQ Daily NewsPicker ও ৮ জুলাই Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল।
- এই সম্মেলনটি ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। 
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ১১টি বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। [Link]
.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ৫.৫৮ শতাংশ
  2. ৬.৫৮ শতাংশ
  3. ৭.৫৮ শতাংশ
  4. ৮.৫৮ শতাংশ
ব্যাখ্যা
রপ্তানি আয় প্রবৃদ্ধি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সম্প্রতি পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
- এতে দেখা যায়, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।
- গত ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছিল ৪ হাজার ৪৪৭কোটি ডলার।

উল্লেখ্য,
- সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের প্রত্যেক মাসেই পণ্য রপ্তানি বেড়েছে।
- তবে গত জুনে রপ্তানি কমেছে সাড়ে ৭ শতাংশ।
- ইপিবির তথ্যানুযায়ী, গত জুনে রপ্তানি হয়েছে ৩৩৪ কোটি ডলারের পণ্য।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
‘অগ্নি-৫' কী? [জুলাই, ২০২৫]
  1. যুদ্ধজাহাজ
  2. ফাইটার জেট
  3. ব্যালেস্টিক মিসাইল
  4. নতুন আবিষ্কৃত গ্রহ
ব্যাখ্যা
‘অগ্নি-৫':
- ‘অগ্নি-৫’ (Agni‑V) হলো ভারতের তৈরি বিশিষ্ট ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (ICBM)।
- মিসাইলটি উৎপাদন করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)
- ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ডিআরডিও এই অগ্নি-পাঁচের নতুন ভার্সন তৈরি করছে।
- এই অগ্নি-৫ মাটি ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে।
- এছাড়া, সাড়ে ৭ হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র।

উল্লেখ্য,
- এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে। একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাঙ্কার বাস্টারের কাজ করবে। যাবে সুপারসনিক গতিতে।
- অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
সম্প্রতি, কোন দেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে? [জুলাই, ২০২৫]
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সিরিয়ার ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র।
- প্রায় ছয় মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদ।
- তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

উল্লেখ্য,
- গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
- তবে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বাশার আল-আসাদ ও তাঁর সহযোগী, আইএসআইএল (আইএসআইএস), ইরান ও তার মিত্রদের ওপর সিরিয়া সংশ্লিষ্ট যেসব নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]
.
জুলাই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি:
- পাকিস্তান গত ১ জুলাই, ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০১৩ সালের পর এই প্রথম পাকিস্তান এই পদে অধিষ্ঠিত হলো।
- এ নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দেশটি।
- ২০২৫ সালের জানুয়ারিতে ১৫ সদস্যবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদ শুরু করে ইসলামাবাদ।

উল্লেখ্য,
- এই পদটি মূলত একটি প্রতীকী অবস্থান।
- যদিও এতে নির্বাহী ক্ষমতা নেই, তবুও বৈশ্বিক কূটনীতিতে এর তাৎপর্য অনেক।
- এছাড়া, পাকিস্তান বর্তমানে জাতিসংঘ সন্ত্রাসবিরোধী কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
.
‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু হয়েছে কোথায়? [জুলাই, ২০২৫]
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. জাতীয় বিশ্ববিদ্যালয়
  3. খুলনা বিশ্ববিদ্যালয়
  4. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
- জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর এই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- এ বৃত্তির অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এককালীন সহায়তা দেওয়া হবে।
- এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

উল্লেখ্য,
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট শিক্ষার্থী ৩১ লাখ ৭০ হাজারের বেশি, যা দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭২ শতাংশ।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ আছে ২ হাজার ২৫৭টি।
- জুলাই গণ-অভ‍্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী? [জুলাই, ২০২৫]
  1. সোনালি হাঁস
  2. সাদা ঈগল
  3. সোনালি ঈগল
  4. সাদা পায়রা
ব্যাখ্যা
সিরিয়ার জাতীয় প্রতীক:
- সিরিয়ার অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন জাতীয় প্রতীক হিসেবে ‘সোনালি ঈগল’ উন্মোচন করেছে।
- সোনালি ঈগল বহু শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, শক্তি এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- এই প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে।
- ঈগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল-উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে।
- আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান।
- এরপর চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
সম্প্রতি, এনবিআর শুল্ক ও কর জমা দিতে অনলাইনে কী সেবা চালু করেছে? [জুলাই, ২০২৫]
  1. ই-চালান সেবা
  2. এ-চালান সেবা
  3. সি-চালান সেবা
  4. ভি-চালান সেবা
ব্যাখ্যা
এ-চালান সেবা:
- শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
- এ পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি দিয়ে শুল্ক-কর পরিশোধ করা যাবে। 
- এ উদ্যোগটি এনবিআর ও অর্থ বিভাগের একটি যৌথ কার্যক্রম।
- এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। 
- আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ প্রতিনিধি  ইন্টারনেট মাধ্যমে শুল্ক-কর জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।
- পাশাপাশি যেকোনো ব্যাংক থেকেও শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
.
ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কী? [জুলাই, ২০২৫]
  1. মাস্ক পার্টি
  2. ইউএস পার্টি
  3. আমেরিকা পার্টি
  4. ইউনিভার্সাল পার্টি
ব্যাখ্যা
আমেরিকা পার্টি:
- 'আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।
- ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স-এ নতুন দলের ঘোষণা দেন।
- তিনি জানান, এই নতুন দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুই-দলীয় ব্যবস্থার বিকল্প হয়ে উঠবে।
- তবে দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
- মাস্কের নতুন পার্টি গঠনের ঘোষণার এ উদ্যোগকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট।
১০.
তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ কোন প্রেক্ষাপটে নির্মিত?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
  4. ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
শ্রাবণ বিদ্রোহ:
- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত হয়েছে এই তথ্যচিত্র।
- তথ্যচিত্রটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংস ও ভয়াবহ বাস্তবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই ৩০ মিনিটের তথ্যচিত্রে।
- এ তথ্যচিত্রে আন্দোলনকালীন দুর্লভ ভিডিওচিত্র, স্থিরচিত্র ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো ৭ জুলাই, ২০২৫ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র- বাসস। [link]
১১.
সম্প্রতি, ইরান কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে? [জুলাই, ২০২৫]
  1. OIC
  2. ILO
  3. IAEA
  4. ICSID
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং ইরান:
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান।
- দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পর ২ জুলাই, ২০২৫ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 
- এর আগে এ বিষয়ে দেশটির পার্লামেন্টে আয়োজিত ভোটে একটি বিল পাস হয়েছিল।
- পার্লামেন্টের যুক্তি ছিল, ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এই সিদ্ধান্তকে অনিবার্য করেছে।
- নতুন আইনের আওতায় এখন থেকে ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় আইএইএ পরিদর্শক পাঠাতে চাইলে, তাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি নিতে হবে।

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় এবং কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করে।
- পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইসরায়েলে।
- ২২ জুন যুক্তরাষ্ট্র ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালায়।
- ১২ দিনের এই সংঘাতের পরে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
১২.
'সেইন নদী’ কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. জার্মানি
  4. ইতালি
ব্যাখ্যা
'সেইন নদী’:
- সেইন নদী ফ্রান্সের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নদী।
- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৪৮৫ মাইল (৭৮০ কিলোমিটার)।
- এটি ডিজন শহর থেকে প্রায় ১৮ মাইল (৩০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে উৎপত্তি লাভ করে এবং প্যারিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যায়।
- শেষ পর্যন্ত এটি লে হাভরে শহরের কাছে ইংলিশ চ্যানেলে মিলিত হয়। 
- এই নদীর তীরে আইফেল টাওয়ার, নটরডেম ক্যাথেড্রাল এবং ল্যুভর জাদুঘরের মতো বিখ্যাত অনেক আধুনিক স্থাপনা গড়ে উঠেছে।

সম্প্রতি,
- সেইন নদী এক শতাব্দী পর সাঁতারের জন্য আবার উন্মুক্ত করা হয়েছে।
- অতিরিক্ত বর্জ্য পদার্থের জন্য ১৯২৩ সালে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়।
- গত বছর হয়ে যাওয়া প্যারিস অলিম্পিককে সামনে রেখে বছরজুড়ে ফ্রান্সের কিছু নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।
- তারই অংশ হিসেবে সেন নদীও পরিষ্কার করা হয়েছিল।

তথ্যসূত্র- ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
১৩.
উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?
  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  2. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
  4. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
গমের জাত ‘জিএইউ গম ১’:
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের গবেষণার মাধ্যমে ‘জিএইউ গম ১’–এর উদ্ভাবন হয়েছে।
- উচ্চ লবণাক্ততা সহনশীলতার দিক থেকে দেশে এটিই গমের প্রথম জাত।
- ২০২১ থেকে ২০২৩ সালে দেশের দক্ষিণাঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করে লবণাক্ততা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল গম হিসেবে প্রমাণিত হয়।
- বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উন্নতমানের গমের জাতটি লবণাক্ততা সহনশীল, উচ্চফলনশীল ও অধিক প্রোটিনসমৃদ্ধ।
- জাতীয় বীজ বোর্ড গত ১৭ জুন জিএইউ গম–১–এর ছাড়পত্র দেয়।
- এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মোট উদ্ভাবিত জাতের সংখ্যা মোট ৯১টি।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]