পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes২৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা – ৫ English Topic: Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Fill in the gaps with appropriate articles: Edward Gibbon is _____ historian.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
Article "A" সাধারণত
- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত হলে (a horse, a historian)
- শব্দের শুরুতে Vowel যদি ইউ (U) এর মতো উচ্চারিত হয় (a unique, a uniform)
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant এর মতো উচ্চারিত হলে বসে (a B.A., a B.Sc.)

তাই এখানে, Edward Gibbon is a historian হবে সঠিক উত্তর।
.
He is ___ F.C.P.S.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
Article "An" সাধারণত
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Vowel (a,e,i,o,u) এর মত উচ্চারিত হয় (an egg, an apple)
- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় (an hour, an honest)
- o দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে ‍an বসে (an opera, an open field)
(শুধুমাত্র One যুক্ত শব্দে ‍a বসে - a one taka note)
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে বসে (an M.A, an F.R.C.S)

তাই এখানে শূণ্যস্থানে an বসবে।অর্থাৎ,
He is an F.C.P.S.
.
Identify the correct appropriate preposition: He is ____ all in the society.
  1. ক) at
  2. খ) after
  3. গ) above
  4. ঘ) no preposition
ব্যাখ্যা
- উচ্চাসনে অবস্থান বুঝাতে above ব্যবহৃত হয়।
- He is above all in the society.
বাংলা অর্থ: তিনি সমাজে সবার উপরে।

’Above’ preposition টি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন:
সংখ্যা, গুণ, দোষ, ওজন, মূল্য ইত্যাদিতে অধিক বোঝাতে -
The prices he has quoted are above the scheduled rate.
ঊর্ধ্বে, ধরাছোঁয়ার বাইরে বোঝাতে -
Don’t think that you are above reproach.
.
We should not speak ill of one ___ his back.
  1. ক) before
  2. খ) behind
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা
• We should not speak ill of one behind his back.
- বাংলা অর্থ: আমাদের তার পিছনে খারাপ কথা বলা উচিত নয়।
- এখানে অসাক্ষাৎে খারাপ মন্তব্য করার ক্ষেত্রে behind ব্যবহার করা হয়েছে। 

Behind preposition টি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
পিছনে - He fell behind me.
বিলম্ব - You are behind time.
.
Find out which part of the sentence has an error: We know that Columbus invented America.
  1. ক) know
  2. খ) invented
  3. গ) We
  4. ঘ) no error
ব্যাখ্যা
• Error হলো এখানে invented না হয়ে discovered হবে।
- Invent means to design or create something that has never been made before.
Bangla meaning: সম্পূর্ণ নতুন কিছু উদ্ভাবন করা।
 
- Discover means find unexpectedly or during a search.
Bangla meaning: আবিষ্কার করা, আবরণমুক্ত করা, অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে জ্ঞানের মধ্যে আনা।

Columbus, America invent নয় বরং discover করেছিলেন।
তাই সঠিক sentence হবে - We know that Columbus discovered America.
.
Fill in the gaps with appropriate prepositions: She is angry _____ him ___ his idleness.
  1. ক) for, with
  2. খ) with, for
  3. গ) at, with
  4. ঘ) at, about
ব্যাখ্যা
- Angry with - কারো সাথে রাগান্বিত হওয়া।
- Angry for - কোনো কিছুর জন্য  রাগান্বিত হওয়া।

তাই She is angry with him for his idleness হবে।
- He's really angry with me for upsetting Sophie.
.
Find out if there is any error in a sentence: He worked with all sincere.
  1. ক) worked
  2. খ) all
  3. গ) sincere
  4. ঘ) no error
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে যে জায়গায় ভুল আছে, সেটা হলো sincere.

সঠিক বাক্যটি হবে: He worked with all sincerity.
• বাংলা অর্থ: তিনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করেছেন।
- with all sincerity হচ্ছে একটি adverbial phrase.

যে শব্দগুচ্ছ adverb এর কাজ করে তাকে Adverbial Phrase বলে। একটি adverbial phrase এ adverb ছাড়াও অন্যান্য শব্দ যেমন: noun, verb, preposition এবং modifiers থাকে যা sentence এ adverb এর কাজ করে।
→ Verb কে how (কিভাবে), Where (কোথায়), when (কখন), why (কেন) দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা adverbial phrase হবে।
.
Choose the right article: People like to walk in ___ open fields.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা

এই প্রশ্নে ভাষাগত সমস্যা ছিল।
open fields এর পরিবর্তে open field হওয়ার কথা ছিল। তাহলে article হিসেবে an বসতো।

প্রশ্ন অনুসারে open fields - plural বিবেচনায় নিলে এর পূর্বে কোন article বসবে না।

তাই সঠিক উত্তর হবে no article.

.
Fill in the gaps with appropriate prepositions: We draw inspiration ___ our martyred soldiers.
  1. ক) with
  2. খ) of
  3. গ) from
  4. ঘ) no preposition
ব্যাখ্যা
- We draw inspiration from our martyred soldiers.
- বাংলা অর্থ: আমরা আমাদের শহীদ সেনাদের থেকে অনুপ্রেরণা পাই।

- উৎস নির্দেশক হিসেবে Preposition ‘from’ ব্যবহৃত হয়।
- এখানে inspiration এর উৎস হিসেবে from ব্যবহৃত হয়েছে।

Preposition হিসেবে ‘from’ এর ব্যবহার:
• হতে - He has returned from abroad.
• কালের প্রারম্ভসূচক - From childhood, Lara was a happy child.
• নির্মাণ-উপাদান নির্দেশক - Sugar is obtained from plant juices.
১০.
Find out if there is any error in a sentence: It is difficult to get rid of bad habits.
  1. ক) get rid of
  2. খ) difficult
  3. গ) habits
  4. ঘ) No error
ব্যাখ্যা
Get rid of:
অর্থ - নিষ্কৃতি বা অব্যাহতি পাওয়া।
বাক্যটিতে কোনো প্রকার ভুল নেই।
- বাংলা অর্থ: খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া কঠিন।

- তাই সঠিক উত্তর No error.
১১.
Choose the sentence that contains right article:
  1. ক) The meeting will start in a hour.
  2. খ) He will meet me in an hour.
  3. গ) A apple a day keeps the doctor away.
  4. ঘ) Everybody likes a honest man.
ব্যাখ্যা
He will meet me in an hour হচ্ছে সঠিক উত্তর।

- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় তাহলে তার পূর্বে Article 'an' বসে।
যেমন:
- an honest man, an hour, an honorary etc.
১২.
Fill in the blanks with appropriate article: _____ ant is ____ industrious insect.
  1. ক) An, a
  2. খ) A, an
  3. গ) The, an
  4. ঘ) An, an
ব্যাখ্যা
-  এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে (A tiger is a dangerous animal)
- শব্দের প্রথম অক্ষর যদি Vowel (a,e,i,o,u) এর মত উচ্চারিত হয় (an egg, an apple)

তাই এখানে সঠিক উত্তর হবে,  An ant is an industrious insect.

এছাড়া,
- কোন Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় (an hour, an honest)
- o দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে ‍an বসে (an opera, an open field)
(শুধুমাত্র One যুক্ত শব্দে ‍a বসে - a one taka note)
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে বসে (an M.A, an F.R.C.S)
১৩.
Which one is the correct preposition of the sentence: He wrote an essay ___ Jute.
  1. ক) for
  2. খ) against
  3. গ) on
  4. ঘ) in
ব্যাখ্যা
কোনো বিষয়ে/ কোনোকিছুর সম্পর্কে বুঝাতে on ব্যবহৃত হয়।
তাই এখানে He wrote an essay on Jute. হবে। 

অপশনে যদি about থাকতো তাহলে about ও সঠিক উত্তর হিসেবে বিবেচিত হতো।

অন্যদিকে
For - পরিবর্তে, দিকে,জন্য প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। 
Against - বিরুদ্ধে, পাশে, প্রতিকূল প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।
In - সময়, স্থান, অবস্থা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।
১৪.
Find out if there is any error in a sentence: It was her who was dancing when she heard the news.
  1. ক) her
  2. খ) dancing
  3. গ) heard
  4. ঘ) news
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে যে জায়গায় error আছে, সেটা হলো her.
এখানে her এর জায়গায় she হবে। 

Be verb এরপর Subjective pronoun বসে।
অর্থাৎ, সঠিক বাক্য হবে It was she who was dancing when she heard the news.
১৫.
Which of the following sentence contains right article?
  1. ক) He plays the piano.
  2. খ) A diamond of Africa is famous.
  3. গ) A birds are beautiful.
  4. ঘ) He drinks a water.
ব্যাখ্যা
Musical Instruments এর আগে The বসে। 
যেমন: I can't play the Guitar, The cowboy can play the flute well etc.

তাই এখানে He plays the piano হবে সঠিক উত্তর। 

অন্যদিকে, 
- Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।

যেমন – The Diamond of Africa is famous.

- Plural noun এর পূর্বে a/an বসে না।
যেমন – Birds are beautiful.

- Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
যেমন – He gave me some information.
             We take tea.
             He drinks water.
১৬.
Choose the correct preposition: I glanced ____ the building.
  1. ক) at
  2. খ) for
  3. গ) off
  4. ঘ) in
ব্যাখ্যা
Glance at - তাকানো


সঠিক উত্তর হবে: I glanced at the building.
বাংলা অর্থ: আমি বিল্ডিংটার দিকে তাকালাম। 
এখানে বিল্ডিং এর দিকে তাকানো অর্থ বুঝাতে glance at ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, 
glance off - দ্রুত ফসকে বা পিছলে বা গড়িয়ে যাওয়া।
- The spear glanced off his shield.
১৭.
Identify the error in the sentence: The Ganga is large river of India.
  1. ক) is
  2. খ) large
  3. গ) river
  4. ঘ) no error
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে যে জায়গায় error আছে, সেটা হলো large.

সঠিক উত্তরটি হবে the largest অর্থাৎ
Complete sentence: The Ganga is the largest river of India.
বাংলা অর্থ: গঙ্গা ভারতের বৃহত্তম নদী।
গঙ্গা ভারতের বৃহত্তম নদী এখানে বৃহত্তম বুঝনোর কারণে the largest হবে।
১৮.
Choose the right article: ___ Lake Huron receives water from __ Lake Superior.
  1. ক) The , the
  2. খ) The , a
  3. গ) No article, no article
  4. ঘ) A, the
ব্যাখ্যা
হ্রদের নামের আগে the বসে না। 
এখানে কোনো প্রকার article বসবে না।

Complete sentence: Lake Huron receives water from Lake Superior.
বাংলা অর্থ: লেক সুপিরিয়র থেকে হুরন হ্রদ পানি গ্রহণ করে।
১৯.
Choose the correct preposition of the sentence: Shakila has huge passion ___ acting.
  1. ক) on
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) for
ব্যাখ্যা
Passion for = ভাবাবেগ/ জ্ঞানলিপ্সা।
Shakila has huge passion for acting হচ্ছে সঠিক উত্তর। 

অন্যদিকে, 
বাকি preposition গুলো passion এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২০.
Find out the error:The child shows the man as the night shows the day.
  1. ক) child
  2. খ) night
  3. গ) shows
  4. ঘ) no error
ব্যাখ্যা
night এর জায়গায় morning হবে।
অর্থাৎ, The child shows the man as the morning shows the day হবে সঠিক উত্তর।

বাংলা অর্থ: যেমন শিশু নির্দেশ করে ভবিষ্যতের মানুষটিকে তেমনি সকাল দিনের পূর্বাভাস দেয়।
২১.
Fill the blank with right article: The police failed to collect __ information regarding the murder.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) no article
ব্যাখ্যা
Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
→ যেমন – He gave me some information.
                 We take tea.
                 He drinks water.

তাই The police failed to collect information regarding the murder হচ্ছে সঠিক উত্তর।

২২.
Identify the appropriate preposition: The aristocrats fear __ their lives.
  1. ক) for
  2. খ) to
  3. গ) against
  4. ঘ) from
ব্যাখ্যা
কারো বা কিছুর ভয় অর্থে fear for ব্যবহৃত হয়।
এখানে The aristocrats fear for their lives হবে সঠিক উত্তর।
বাংলা অর্থ: অভিজাতরা তাদের জীবনের জন্য ভয় পায়।

তবে
- Fear এর সাথে of ও ব্যবহৃত হয়ে একই অর্থ প্রকাশ করে। 
- Her heart was pounding and it wasn't only fear of the storm.
২৩.
Identify the error: Students has their duties.
  1. ক) has
  2. খ) their
  3. গ) duties
  4. ঘ) no error
ব্যাখ্যা
Sentenceটিতে ভুল আছে has এ।
সঠিক উত্তরটি হবে Students have their duties.

শুধু Third Person Singular Number এর ক্ষেত্রে Has আর বাকি সব ক্ষেত্রে Have ব্যবহৃত হবে।
এখানে “Students“  plural. তাই এখানে have হবে।
২৪.
Choose the correct article: Rina wants to marry __ European.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
- কোন Word- এর শুরুতে যদি Vowel থাকে এবং তা যদি U (ইউ) এর মত উচ্চারিত হয় তাহলে আগে a বসে।
যেমন: a uniform, a university etc.

Rina wants to marry a European হবে সঠিক উত্তর।
২৫.
Fill the blanks with appropriate preposition: The deer was killed __ the hunter ___ a gun.
  1. ক) by, with
  2. খ) on, by
  3. গ) to, with
  4. ঘ) by, with
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: by, with
ক) ও ঘ) একই অপশন থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-------------------------
যে করে তার আগে by এবং যা দ্বারা করা হয় তার আগে with বসে।
তাই এখানে by এবং with বসবে।

Complete sentence: The deer was killed by the hunter with a gun.
বাংলা অর্থ: হরিণটি কে শিকারী বন্দুক দিয়ে হত্যা করেছে।
২৬.
Fill the blank with appropriate preposition: His mother is blind __ her son’s fault.
  1. ক) of
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) into
ব্যাখ্যা

• blind in/of মানে দৃষ্টিশক্তিতে অন্ধ।
• blind to মানে দোষের প্রতি অন্ধ।

সঠিক উত্তর হবে His mother is blind to her son’s fault.
বাংলা অর্থ: তার মা তার ছেলের দোষের প্রতি অন্ধ।

অন্যদিকে,
• Blind (in/ of)
English Meaning: Unable to see.
Bangla Meaning: অন্ধ; দৃষ্টিশক্তিহীন।
Example: The man is blind of/in one eye.

• সাধারণত চোখে না দেখার ক্ষেত্রে Blind এর সাথে preposition হিসেবে in/of দুটোর ব্যবহারই শুদ্ধ।
- তবে, In এর ব্যবহার অধিক প্রচলিত।
- কারণ, Blind in" is the standard prepositional usage when referring to the specific eye or part of the body affected by blindness or lack of vision.

• তবে, in poetic or older English অনুযায়ী, blind of এর ব্যবহারকেও শুদ্ধ হিসেবে ধরা হয়, যদিও it is not common or standard in modern usage.
• সেক্ষেত্রে, অপশনে in/of দুটোই থাকলে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে in এবং in  না থাকলে of কে উত্তর হিসেবে নেয়া যাবে।

২৭.
Find out the error : The devil will not listen to the manufacturer.
  1. ক) will
  2. খ) listen
  3. গ) manufacturer
  4. ঘ) no error
ব্যাখ্যা
• manufacturer এর জায়গায় এখানে scriptures হবে। অর্থাৎ
The devil will not listen to the scriptures হবে সঠিক উত্তর।

বাংলা অর্থ: চোরে না শোনে ধর্মের কাহিনী - এটি একটি প্রবাদ বাক্য।
২৮.
Fill the blank with appropriate preposition: Smoking is injurious ___ health.
  1. ক) at
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
ক্ষতিকর, অপকারী অর্থে injurious to ব্যবহৃত হয়।
Complete sentence: Smoking is injurious to health.

বাংলা অর্থ: সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

• injurious - adjective.
• injuriously - adverb.
• injuriousness - noun.
২৯.
Choose the correct sentence:
  1. ক) We like to play cricket.
  2. খ) He plays the football.
  3. গ) Rahim is a honest man.
  4. ঘ) A apple a day keeps the doctor away.
ব্যাখ্যা
• খেলার বা খাবার সংক্রান্ত নামের পূর্বে article বসে না।
যেমন:
He plays football.
He did not have lunch today.
তাই  We like to play cricket হবে সঠিক উত্তর।

অন্যদিকে
বাকি Sentence গুলো ভুল।কারণ, 
Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় তাহলে তার পূর্বে Article 'an' বসে।
- Rahim is an honest man.
Vowel (a, e, i, o, এবং u) দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে an বসে। 
- An apple a day keeps the doctor away.