পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১২ এপ্রিল, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন -২০১৯ পদের নাম : বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২) বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর ২০১৯ ৩) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর ২০১৯ ৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ২০১৯ [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১২ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি‘র অনুবাদ কোনটি?
  1. ক) Songs Offering
  2. খ) Song Offerings
  3. গ) Songs of Offering
  4. ঘ) Song of Offerings
ব্যাখ্যা
‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'শোভনলাল’ কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) কৃষ্ণকান্তের উইল
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) গৃহদাহ
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা
শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি। বঙ্কিমচন্দ্র রচিত সামাজিক উপন্যাস কৃষ্ণকান্তের উইল প্রধান চরিত্র রোহিনী, গোবিন্দলাল এবং ভ্রমরের ত্রিভূজ প্রেমকাহিনী নিয়ে রচিত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
.
'অগ্নি'র সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বহ্নি
  2. খ) হুতাশন
  3. গ) অনিল
  4. ঘ) পাবক
ব্যাখ্যা
অগ্নি - এর সমার্থক শব্দঃ অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, আগুন ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
.
সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস কোনটি?
  1. ক) নয়নচারা
  2. খ) বহিপীর
  3. গ) দুই তীর
  4. ঘ) চাঁদের আমাবস্যা
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থটি কার রচনা?
  1. ক) সেলিম আল দীন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা
শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে 'চর্যাপদের' আদি কবি কে?
  1. ক) লুই পা
  2. খ) শবর পা
  3. গ) ভুসুকু পা
  4. ঘ) কাহ্ন পা
ব্যাখ্যা
চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেছেন। সেই হিসেবে লুইপাকে চর্যাপদের আদি কবি মনে করা হয়। ১নং ও ২৯নং পদটি তার রচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে - চর্যার আদি কবি শবর পা। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোন গ্রন্থটি শুধুমাত্র আলাওল কর্তৃক রচিত নয়?
  1. ক) রাগতালনামা
  2. খ) তোহ্ফা
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) সতীময়না ও লোরচন্দ্রানী
ব্যাখ্যা

সতীময়না লোরচন্দ্রাণী মূলত দৌলত কাজী রচিত অনুবাদ গ্রন্থ। এটি সাধনের “মৈনাসত” কাব্য থেকে অনুদিত। এই কাব্যগ্রন্থটির তৃতীয় খন্ড আলাওলের রচনা। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত। সেগুলির মধ্যে -
- আখ্যানকাব্য হচ্ছে পদ্মাবতী (১৬৪৮),
- সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯),
- সপ্তপয়কর (১৬৬৫),
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও
- সিকান্দরনামা (১৬৭৩);
- নীতিকাব্য - তোহফা (১৬৬৪) এবং
- সঙ্গীতবিষয়ক কাব্য - রাগতালনামা।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করা হয়?
  1. ক) রবীন্দ্রকুমার ঘোষ
  2. খ) কমরেড মোজাফফর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বারীন্দ্রকুমার ঘোষ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২)। গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। এতে মোট ১২টি কবিতা রয়েছে। সেগুলো হলো: প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী এবং মোহররম। [সূত্র: Live MCQ লেকচার]
.
'ব্যাকরণ' কোন ভাষায় শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) হিন্দি
  3. গ) তৎসম
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সূত্রঃ বাংলা একাডেমী।
১০.
'কবর' নাটকের বিষয়বস্তু -
  1. ক) পাণিপথের যুদ্ধ
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) মুক্তিযুদ্ধ
  4. ঘ) মৃত্যু
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

১১.
'উদ্যম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) উদ + যম
  2. খ) উৎ + যম
  3. গ) উদ্যো + যম
  4. ঘ) উত + যম
ব্যাখ্যা

ত+য = দ+য
উৎ+যোগ = উদ্যোগ।
উৎ+যম = উদ্যম।

১২.
'ইতিহাস রচনা করেন যিনি' এক কথায় কী হবে?
  1. ক) ইতিহাসবেত্তা
  2. খ) ঐতিহাসিক
  3. গ) ইতিহাস স্রষ্ট্রা
  4. ঘ) ইতিহাস রচয়িতা
ব্যাখ্যা

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী।

১৩.
মৌলিক ধাতুর অপর নাম কী?
  1. ক) সুদ্ধি ধাতু
  2. খ) প্রযোজক ধাতু
  3. গ) সাধিত সাধু
  4. ঘ) স্বয়ংসিদ্ধ ধাতু
ব্যাখ্যা
যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় তাদেরকে মৌলিক বা সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৪.
‘নতুবা, অথবা, বা, নয়তো’ এগুলো কোন ধরণের অব্যয়?
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সমুচ্চয়ী অব্যয়
  4. ঘ) সংযোজক অব্যয়
ব্যাখ্যা
'কিংবা', নতুবা, অথবা, বা, নয়তো এগুলো বিয়োজক অব্যয়। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৫.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?
  1. ক) নীল রোহিত
  2. খ) নীল অধ্যায়
  3. গ) কালকূট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় এগুলো - সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
১৬.
'শত্রুকে ধ্বংস করে যে' - এক কথায় কী হবে?
  1. ক) শত্রুঘ্ন
  2. খ) অরিন্দম
  3. গ) শত্রুহস্ত
  4. ঘ) কৃতঘ্ন
ব্যাখ্যা
'শত্রুকে দমন করে যে' - অরিন্দম
শত্রুকে ধ্বংস করে যে - শত্রুঘ্ন
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৭.
'চন্দ্রদ্বীপের উপাখ্যান' বইটির লেখক কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) আবুল ফজল
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাসঃ চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম), নাম না জানা ভোর, নীল যমুনা ও শেষ রাত্রির চাঁদ। গল্পগ্রন্থঃ কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। বাংলাদেশ কথা কয়- তার সম্পাদনা গ্রন্থ। তিনি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৮.
ক্ষুধার্ত এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) ক্ষুধা + আর্ত
  2. খ) ক্ষুধা + ঋত
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সন্ধির নিয়ম অনুযায়ী আ+ঋ = আর হয়। সুতরাং, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত। তৃষ্ণা + ঋত। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৯.
ফল পাকলে যে গাছ মরে যায়; তাকে বলে -
  1. ক) বনজ
  2. খ) পরগাছা
  3. গ) বনস্পতি
  4. ঘ) আগাছা
অনির্ধারিত
ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
কোনটির মানে ‘অহি’?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) নৈশরণ
  3. গ) জুগুপ্স
  4. ঘ) সৌপ্তিক
ব্যাখ্যা

'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
ভুজঙ্গ - সাপ বা অহি।
জুগুপ্সা - নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান

২১.
কোনটি সঠিক নয়?
  1. ক) মোহনলাল, লাবণ্য - শেষের কবিতা
  2. খ) জয়গুন , হাসু - সূর্য দীঘল বাড়ী
  3. গ) হেমঙ্গিনী, কাদম্বিনী - মেজদিদি
  4. ঘ) রাইচরণ - খোকা বাবুর প্রত্যাবর্তন
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি। মোহনলাল নামে কোন চরিত্র নেই। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২২.
আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?
  1. ক) জারিগান
  2. খ) গজল
  3. গ) গম্ভীরা গান
  4. ঘ) টপ্পা গান
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের গীতিকবিতা ধারার প্রথম প্রকাশ ঘটে মধ্যযুগের বৈষ্ণবকবিতায়। পরবর্তীকালে এর নবরূপ প্রকাশ পায় প্রধানত কবিগান ও যাত্রার মাধ্য দিয়ে। কবিগান, যাত্রা, লোকগাথা, পাঁচালি, আখড়াই, টপ্পা প্রভৃতি ছিল মধ্যযুগ ও উনিশ শতকের সন্ধিক্ষণের বাংলা কাব্যের অমূল্য সম্পদ। উল্লেখ্য যে আধুনিক গীতিকবিতা ধারার জনক বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪) সারদামঙ্গল (১৮৭৯) কাব্যের জন্য বিখ্যাত। উৎসঃ বাংলাপিডিয়া
২৩.
‘ছা-পোষা’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) ব্যাধিকরণ বহুব্রীহি
  3. গ) মধ্যপদলোপী বহুব্রীহি
  4. ঘ) অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটিই বিশেষণ নয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। কথাসর্বস্ব, ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, বীণাপাণি, ধামাধরা, বোঁটাখোসা ইত্যাদি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৪.
কোনটি তুর্কি শব্দ নয়?
  1. ক) কোর্মা
  2. খ) চকমক
  3. গ) চাকু
  4. ঘ) মুসাফির
ব্যাখ্যা
মুসাফির আরবী শব্দ। তুর্কি শব্দ - কোর্মা, বাবুর্চি, উজবুক , কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক , বাবা, মুচলেকা, বারুদ, কুর্নিশ, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৫.
'ক্ষ' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
  1. ক) হ্ + ম
  2. খ) ক +ষ
  3. গ) ষ্ +ম
  4. ঘ) ম্ +হ
ব্যাখ্যা
হ+ম= হ্ম যেমনঃ ব্রাহ্মণ, ব্রহ্ম ইত্যাদি
ক+ষ= ক্ষ যেমনঃ শিক্ষা, রক্ষা ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৬.
Choose the simple form of the sentence 'I went there and met her.'
  1. ক) I went there to meet her.
  2. খ) Going there I met her too.
  3. গ) I have gone there to meet her.
  4. ঘ) Going there I met her.
ব্যাখ্যা

যদি compound sentence এ বোঝানো হয় যে কেউ দুটো কাজ করছে, একটি আগে ও আরেকটি পরে এবং যদি কাজ দুটো “and” conjunction দিয়ে যুক্ত থাকে, তবে simple sentence এ রূপান্তরিত করার সময় প্রথম verb এর সাথে “ing” যোগ করে প্রথম clause টিকে সংক্ষিপ্ত করা হয়। যেমন-
Compound: I went there and met her.
Simple: Going there I met her.
Compound: Stand here and die.
Simple: Standing here you will die.

২৭.
The word 'Momentous' means-
  1. ক) momenary
  2. খ) popular
  3. গ) significant
  4. ঘ) none
ব্যাখ্যা
Momentous (adjective): of great importance or significance, especially in having a bearing on future events. Source: Oxford Dictionary.
২৮.
Which one is an example of a comparative degree?
  1. ক) gooder
  2. খ) more
  3. গ) little
  4. ঘ) less
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ less এবং more উভয়ই।
Little শব্দের comparative degree ‘less’ এবং superlative degree ‘least’.
Much/many শব্দের comparative degree ‘more’ এবং superlative degree ‘most’.
২৯.
Choose the correct sentence:
  1. ক) No sooner had I reached the station than the train left.
  2. খ) Hardly had the train stopped before we got down.
  3. গ) Scarcely had we started when it began to rain.
  4. ঘ) All of them
ব্যাখ্যা
No sooner had - than , scarcely had – when , hardly had – before এর প্রথম অংশ Past Perfect and Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়। যেমনঃ No sooner had we reached the station than the train left, Hardly had the train stopped before we got down, Scarcely had we started when it began to rain.
৩০.
The antonym of the word 'Thrifty’ is-
  1. ক) Economical
  2. খ) Frugal
  3. গ) Peculiar
  4. ঘ) Spendthrift
ব্যাখ্যা
Thrifty, economical, frugal- মিতব্যয়ী। Peculiar- অদ্ভুত। Spendthrift, prodigal, unthrifty, wasteful- অমিতব্যয়ী।
৩১.
Fill in the blank with appropriate words. ________ my advice, he went outside in this critical situation of COVID-19.
  1. ক) In spite
  2. খ) In respect of
  3. গ) Because of
  4. ঘ) Despite
ব্যাখ্যা
কোন কিছু সত্ত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়।
৩২.
শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is bad _____ drawing.
  1. ক) to
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) in
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
৩৩.
The word 'recalcitrant' means-
  1. ক) conformable
  2. খ) rebellious
  3. গ) docile
  4. ঘ) tractable
ব্যাখ্যা
Recalcitrant- অবাধ্য, disobedient, intractable, rebellious, unruly. Conformable, docile and tractable are the opposite words of 'recalcitrant'.
৩৪.
Which is the correct translation of -'অতি লোভে তাঁতি নষ্ট'?
  1. ক) Kill the goose that lays golden eggs.
  2. খ) Grasp all, lose all
  3. গ) Covet all, lose all.
  4. ঘ) All of them
ব্যাখ্যা
অতি লোভে তাঁতি নষ্ট-
Kill the goose that lays golden eggs.
Grasp all, lose all
Covet all lose all.
৩৫.
Goodwill কোন Noun?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Abstract
  4. ঘ) Material
ব্যাখ্যা
Goodwill - বন্ধুত্বের মনোভাব, ব্যবসায়িক সুনাম. Abstract nouns refer to intangible things, like actions, feelings, ideals, concepts and qualities.
৩৬.
Who did you give the last cookie ____?
  1. ক) for
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) no preposition
ব্যাখ্যা
কাউকে কিছু দেওয়া অর্থ বুঝাতে Give something to ব্যবহৃত হয়। ‘Who did you give the money to?’ বাক্যটির অর্থ - তুমি কাকে টাকাটা দিয়েছিলে?
৩৭.
The synonym of 'exonerate' is -
  1. ক) arraign
  2. খ) impeach
  3. গ) convict
  4. ঘ) exculpate
ব্যাখ্যা
Exonerate/Exculpate- (অভিযোগ হতে) মুক্তি দেয়া, দোষক্ষালন করা। arraign- অভিযুক্ত করা, impeach- অভিযুক্ত করা, অভিশংসিত করা, convict- দোষী সাব্যস্ত করা, অপরাধী বলে রায় দেয়া।
৩৮.
It is essential that he _____ at the meeting.
  1. ক) be
  2. খ) is
  3. গ) joins
  4. ঘ) must join
ব্যাখ্যা
Dependent clause এ মূল verb এর base form ব্যবহারের নিয়মই Subjunctive. যখন একপক্ষ চায় আরেক পক্ষ কিছু করুক (অথবা সেটা না করুতখনই wish এর প্রতিফলন স্বরূপ subjunctive হয়।
৩৯.
There were gasps when the jury brought ___ a verdict of not guilty.
  1. ক) about
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) none
ব্যাখ্যা
Bring in - উত্থাপন করা, উপস্থাপন করা, include, introduce, to produce as profit or return, earn, Bring about - ডেকে আনা, ঘটানো, Bring to - মূর্ছা ভাঙ্গানো, চৈতন্য ফিরিয়ে আনা। সুতরাং সঠিক বাক্য হবে- There were gasps when the jury brought in a verdict of not guilty.
৪০.
‘Macduff' কোন নাটকের চরিত্র?
  1. ক) Macbeth
  2. খ) Othello
  3. গ) Hamlet
  4. ঘ) King Lear
ব্যাখ্যা
Macbeth নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র- Duncan, Macbeth, Macduff.
৪১.
Which of the words is singular?
  1. ক) Formulae
  2. খ) Ova
  3. গ) Memoranda
  4. ঘ) Alumna
ব্যাখ্যা
প্রদত্ত Option গুলোর মধ্যে Alumna হলো একমাত্র singular word, যার Singular form হলো Alumnae. Option এর বাকি তিনটি শব্দ Plural, যাদের singular form হলো যথাক্রমে: Formula, Ovum, Memorandum.
Alumna (প্রাক্তন ছাত্রী-Singular)- Alumnae (Plural)
Alumnus (প্রাক্তন ছাত্র-Singular)- Alumni (Plural)
৪২.
A synonym of 'Impermeable' is-
  1. ক) impervious
  2. খ) improbable
  3. গ) flexible
  4. ঘ) immeasurable
ব্যাখ্যা
According to The Merriam-Webster Dictionary synonyms for “impermeable” are impenetrable, impervious, tight.
৪৩.
‘The Waste Land’ is a poem by -
  1. ক) T.S. Eliot
  2. খ) W. B. Yeats
  3. গ) Robert Frost
  4. ঘ) Robert Browning
ব্যাখ্যা
The Waste Land, long poem by T.S. Eliot, published in 1922, first in London in The Criterion (October), next in New York City in The Dial (November), and finally in book form, with footnotes by Eliot. It was one of the most influential works of the 20th century. Source: Britannica
৪৪.
His mother had him ____ the household chores.
  1. ক) done
  2. খ) do
  3. গ) doing
  4. ঘ) have done
ব্যাখ্যা
Causative verb এর নিয়ম : Sub + have/ had + action doer (agent ) + verb এর base form + extension. নিয়ম অনুসারে শূন্যস্থানটিতে তাই do হবে।
৪৫.
An antonym of 'Pinnacle' is -
  1. ক) turret
  2. খ) acme
  3. গ) summit
  4. ঘ) nadir
ব্যাখ্যা
Pinnacle, turret, acme, summit -শীর্ষ, চূড়া এবং nadir - নিম্নতম বিন্দু।
৪৬.
বাংলাদেশ সরকারের পক্ষে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন -
  1. ক) আতাউল গণি ওসমানী
  2. খ) এ কে খোন্দকার
  3. গ) আব্দুল জলিল
  4. ঘ) কেউই নন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন কিন্তু তিনি সাক্ষর করেননি। ১৯৭১ সালের ৬-১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়। ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
৪৭.
মৌলিক অধিকার লঙ্ঘন প্রতিকারে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন কোন অনুচ্ছেদ অনুযায়ী?
  1. ক) ৪২
  2. খ) ৪৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যাক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন।
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই।
৪৮.
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কোন দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে?
  1. ক) ১০২ অনুচ্ছেদের (১) দফা
  2. খ) ১০২ অনুচ্ছেদের (২) দফা
  3. গ) ১০১ অনুচ্ছেদের (১) দফা
  4. ঘ) ১০১ অনুচ্ছেদের (২) দফা
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যাক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন।
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই।
৪৯.
আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) হেগ
  4. ঘ) এমস্টার্ড্যাম
ব্যাখ্যা
আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদরদপ্তর নেদারল্যান্ড এর দ্যা হেগ- এ অবস্থিত। এটি জাতিসংঘের বিচারালয়। ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত এবং বিচারকদের মেয়াদকাল ৯ বছর। সূত্রঃ ব্রিটানিকা।
৫০.
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) রাশিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ। সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্যে নির্বাচিত হয়। সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৫১.
'ময়নামতি' কোন জেলায় অবস্থিত?
  1. ক) লালমাই
  2. খ) ব্রাহ্মণবাড়িয়া
  3. গ) কুমিল্লা
  4. ঘ) চাঁদপুর
ব্যাখ্যা
ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ । Source: parjatan.gov.bd
৫২.
OIC - এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন দেশ?
  1. ক) আফগানিস্তান
  2. খ) ইরাক
  3. গ) সিরিয়া
  4. ঘ) প্যালেস্টাইন
ব্যাখ্যা
জাতিসংঘে প্যালেস্টাইন অবজারভার বা পর্যবেক্ষক রাষ্ট্রের স্ট্যাটাস প্রাপ্ত। Source: worldatlas.com
৫৩.
বিশ্ব শিশু দিবস কোনটি?
  1. ক) ১৭ মার্চ
  2. খ) ১০ মে
  3. গ) অক্টোবর মাসের প্রথম রবিবার
  4. ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
৫৪.
কোনটি স্থানীয় সরকার নয়?
  1. ক) পৌরসভা
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
জেলা প্রশাসন ‘স্থানীয় প্রশাসনের’ অংশ, ‘স্থানীয় সরকার’ নয়। বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। অর্থাৎ, ইউনিয়ন পরিষদ - সর্বনিম্ন ও জেলা পরিষদ - সর্বোচ্চ স্তর। উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম দশম শ্রেণী।
৫৫.
মুক্তিযুদ্ধে বীরত্বের খেতাব “বীরবিক্রম” কতজনকে দেয়া হয়?
  1. ক) ৬৮ জন
  2. খ) ৮ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ১৬৯ জন
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। উৎসঃ বাংলাপিডিয়া।
৫৬.
জিব্রাল্টার কোন দুটি দেশকে পৃথক করেছে?
  1. ক) স্পেন ও পর্তুগাল
  2. খ) পর্তুগাল ও স্পেন
  3. গ) স্পেন ও মরক্কো
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে। সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৫৭.
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়?
  1. ক) মিশর
  2. খ) কসোভো
  3. গ) ঘানা
  4. ঘ) জাম্বিয়া
ব্যাখ্যা
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশগুলো হলোঃ আলবেনিয়া, কসোভো, তুরস্ক। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫৮.
বাংলাদেশের সংবিধানের কোনভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?
  1. ক) ১ম ভাগে
  2. খ) ৫ম ভাগে
  3. গ) ৬ষ্ঠ ভাগে
  4. ঘ) ৩য় ভাগে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের ২৬ থেকে ৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৫৯.
ছিয়াত্তরের মন্বত্বর কত সালে হয়?
  1. ক) ১৭৭৬
  2. খ) ১৭৬০
  3. গ) ১৭৭০
  4. ঘ) ১৭৬০
ব্যাখ্যা
দেওয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ধ্বংসলীলা। একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পরপর দু’বছর কৃষির অবনতি ও অনাবৃষ্টির ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। সূত্র- বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬০.
Conference of Parties (COP) - এর পরবর্তী সম্মেলন (২৬-তম) ৯-১৯ ডিসেম্বর, ২০২০ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) আয়ারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
Conference of Parties (COP) - এর পরবর্তী সম্মেলন (২৬-তম) ৯-১৯ ডিসেম্বর, ২০২০ স্কটল্যান্ডের গ্লাসকোতে অনুষ্ঠিত হবে। Source: Live MCQ সাম্প্রতিক সমাচার।
৬১.
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিতব্য ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
৬২.
১৯৬৯ সালে ইন্টারনেট চালুর সঙ্গে কোনটি জড়িত?
  1. ক) APRANET
  2. খ) ARPANET
  3. গ) APANET
  4. ঘ) ARANET
ব্যাখ্যা
Advanced Research Project Agency Network (ARPANET) দিয়ে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৬৩.
CPU কে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। এটিই সবকিছুর নিয়ন্ত্রক। ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।
৬৪.
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের -
  1. ক) ১০ অক্টোবর
  2. খ) ৪ নভেম্বর
  3. গ) ১৪ ডিসেম্বর
  4. ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
গণপরিষদে সংবিধান ১৯৭২ সালের ১২ অক্টোবর উত্থাপিত হয় ও আলোচনা শেষে ৪ নভেম্বর তা গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বরে তা বলবৎ হয়। উৎসঃ বাংলাপিডিয়া
৬৫.
বাংলাদেশের কোন পণ্য দ্বিতীয় হিসেবে ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?
  1. ক) ইলিশ মাছ
  2. খ) জামদানি শাড়ি
  3. গ) পাট পণ্য
  4. ঘ) হিমসাগর আম
ব্যাখ্যা
বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO). এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে। পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়। (সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)
৬৬.
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?
  1. ক) Control Unit
  2. খ) Register Array
  3. গ) Accumulator
  4. ঘ) ALU
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়। ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়। মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকে, যার একটি অংশ ALU ।
৬৭.
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
১৪তম (২০১৯) - জাপান
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) - সৌদি আরব
১৬তম (২০২১) - ইটালি
১৭তম (২০২২) - ভারত
৬৮.
নাপিত খালি ভ্যালি কোথায় অবস্থিত?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) কক্সবাজার
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

ভেঙ্গি ভেলী - কাপ্তাই লেক
বালিশিরা ভেলী - মৌলভীবাজার
হালদা ভেলী - খাগড়াছড়ি
সাজেক ভ্যালী - রাঙামাটি
সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম
নাপিত খালি ভ্যালি - কক্সবাজার
মাইনমুখী ভ্যালি - রাঙামাটি
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৬৯.
বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির আগে এখানে কী ছিল?
  1. ক) ডেল্টা বেসিন
  2. খ) বঙ্গ বেসিন
  3. গ) ভারত মহাসাগরীয় বেসিন
  4. ঘ) সাগর
ব্যাখ্যা

বাংলাদেশ (বঙ্গীয় বদ্বীপ) ← বঙ্গ বেসিন (বঙ্গীয় অববাহিকা) ← সাগর।
অর্থাৎ বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির পূর্বে এখানে বঙ্গ বেসিন (বঙ্গীয় অববাহিকা) অবস্থিত ছিল।
ভূত্বকীয় ভারতীয় প্লেট (Indian Plate) এবং এশিয়ান প্লেটের (Asian Plate) সংঘর্ষের ফলে বঙ্গীয় অববাহিকার উৎপত্তি হয়েছে। ইয়োসিন উপযুগের শেষাংশে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে একদিকে টেথিস সাগরের বিলুপ্তি এবং অপরদিকে হিমালয় পর্বতের সৃষ্টি-এই দুটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে বঙ্গীয় অববাহিকার জন্ম হয় এবং ক্রমাগতভাবে তা হিমালয় পর্বত থেকে আগত নদীধারা কর্তৃক বাহিত পলিমাটি দ্বারা ভরাট হয়ে বঙ্গীয় বদ্বীপের সৃষ্টি করে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭০.
মুক্তিযুদ্ধে মোট সাব-সেক্টর কয়টি ছিল?
  1. ক) ১১টি
  2. খ) ৫৪টি
  3. গ) ৬৪টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ৬৪টি সাব-সেক্টর পরবর্তীতে ৬৪টি জেলা হয়। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৭১.
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?
  1. ক) মাননীয় প্রধানমন্ত্রী
  2. খ) অ্যাটর্নী জেনারেল
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) কারোরই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কর্ম সম্পাদন করে থাকেন। জরুরি অবস্থা জারি, সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভঙ্গ করা, প্রধানমন্ত্রী ব্যতীত মন্ত্রীসভার অন্যান্য সদস্যের নিয়োগ সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করে থাকেন। সূত্রঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৭২.
রক্তে কোলেস্টরল অপকারী , যদি রক্তে বেশি থাকে -
  1. ক) LDL
  2. খ) HDL
  3. গ) উভয়টি (ক+খ)
  4. ঘ) tg
ব্যাখ্যা
কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। এটি প্রাণী কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। তিন প্রকার লিপোপ্রোটিন দেখা যায়। HDL (High-Density Lipoprotein, or “good” cholesterol)-কে সাধারণত ভাল কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। LDL (Low-Density Lipoprotein, or “bad” cholesterol)-কে খারাপ কোলেস্টেরল বলা হয়। সাধারণত আমাদের রক্তে ৭০% LDL থাকে। ব্যক্তি বিশেষে এর পার্থক্য দেখা যায়। Triglycerides লিপোপ্রোটিন বা কোলেস্টেরল আমাদের খাদ্যে এবং শরীরে চর্বি হিসেবে থাকে। সূত্রঃ জীববিজ্ঞান(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৭৩.
পালংশাক সবজি হিসেবে -
  1. ক) অম্লধর্মী
  2. খ) ক্ষারধর্মী
  3. গ) স্নেহধর্মী
  4. ঘ) শর্করা
ব্যাখ্যা
বেশকিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী এবং ফলে এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশিরভাগ শাকসবজি। যেমন- ব্রকলি, পুঁইশাক, পালংশাক, গাজর, শিম, বিট, লেটুসপাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৪.
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো-
  1. ক) সোডিয়াম ক্লোরাইড
  2. খ) সোডিয়াম কার্বনেট
  3. গ) সোডিয়াম স্টিয়ারেট
  4. ঘ) সোডিয়াম গ্লুটামেট
ব্যাখ্যা
খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনো সোডিয়াম গ্লুটামেট। এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে। সূত্রঃ পৃষ্ঠা নং- ১৬১, ২০২০ শিক্ষাবর্ষ, বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৫.
Database এর রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি?
  1. ক) Delete Data
  2. খ) Delete Field
  3. গ) Delete Record
  4. ঘ) Delete Row
ব্যাখ্যা
MS Access এর ক্ষেত্রে প্রশ্নটি করা হয়েছে মনে হচ্ছে। বোর্ড বই থেকে সরাসরি তুলে দেয়া প্রশ্ন এটা। Database এর রেকর্ড বাদ দেয়ার জন্য Delete Record ক্লিক করতে হয়।
৭৬.
জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা
১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে। কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত। নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় (২০১০) অবস্থিত। সূত্রঃ জাতিসংঘ ও সার্ক ওয়েবসাইট।
৭৭.
ইন্টারফ্যাক্স হলো-
  1. ক) কোরিয়ার একটি বার্তা সংস্থা
  2. খ) রাশিয়ার একটি বার্তা সংস্থা
  3. গ) চীনের একটি বার্তা সংস্থা
  4. ঘ) জাপানের একটি বার্তা সংস্থা
ব্যাখ্যা
ইন্টারফ্যাক্স রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। সূত্রঃ ব্রিটানিকা।
৭৮.
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে?
  1. ক) ২০৩২
  2. খ) ২০২৬
  3. গ) ২০২২
  4. ঘ) ২০৩০
ব্যাখ্যা
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। আগামী ২০৩০ সালে ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। আর এ কারণেই প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বিশ্বকাপ ঘরে ফেরাতে চাইছে। সূত্রঃ ডেইলি স্টার।
৭৯.
জি-৭ এর একমাত্র এশীয় দেশ-
  1. ক) কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান। সূত্রঃ ব্রিটানিকা।
৮০.
পাল বংশের প্রতিষ্ঠাতা -
  1. ক) মহীপাল
  2. খ) ভূপাল
  3. গ) গোপাল
  4. ঘ) ধর্মপাল
ব্যাখ্যা
পাল বংশের মাধ্যমে বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। গোপাল প্রতিষ্ঠিত এ বংশের শাসন চলে নানা ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে আঠারো পুরুষ ধরে। উৎসঃ বাংলাপিডিয়া
৮১.
মুজিব-ইন্দিরা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অমিমাংসিত সীমানা নিষ্পত্তিতে স্থল সীমান্ত চুক্তি সাক্ষরিত হয় যা মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। বাংলাদেশ এই চুক্তি ১৯৭৪ সালে অনুমোদন করে ভারতকে বেড়ুবাড়ী হস্তান্তর করলেও ভারতীয় পার্লামেন্টের দুইকক্ষে এই চুক্তি ২০১৫ সালের ৬ মে ও ৭ মে পাশ হয়। ফলশ্রুতিতে এই চুক্তি ২০১৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হয়। এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো সংশ্লিষ্ট দেশে অন্তর্ভুক্ত হয়। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৮২.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৬ তম
  2. খ) ১৩৯ তম
  3. গ) ১৪০ তম
  4. ঘ) ১৪২ তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন। ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়। উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট
৮৩.
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ২ নং
  2. খ) ৮ নং
  3. গ) ১০ নং
  4. ঘ) ১১ নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।মুজিব নগর ছিলো ৮ নং সেক্টরের অন্তর্গত। Source: dhakadiv.gov.bd
৮৪.
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে?
  1. ক) ১৫
  2. খ) ১৭
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
The Sustainable Development Goals (SDGs) are a collection of 17 global goals designed to be a “blueprint to achieve a better and more sustainable future for all”. Source: un.org
৮৫.
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন -
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) স্পিকার
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) এটর্নি জেনারেল
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদ মোতাবেক সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দেশের সকল আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল।
৮৬.
x2 - (p+q) x + pq = 0 এর সমাধান সেট কোনটি?
  1. ক) {-p, q}
  2. খ) {p, -q}
  3. গ) {p, q}
  4. ঘ) {-p, -q}
ব্যাখ্যা

x- (p+q)x + pq = 0
⇒ x- px - qx + pq = 0
⇒ x(x-p) - q(x-p) = 0
⇒ (x-p)(x-q) = 0
∴ x = (p,q)

৮৭.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির প্রথমে কত মূল্যে বিক্রয় করা হয়েছিলো?
  1. ক) ৮০
  2. খ) ১৪০
  3. গ) ১২০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ২০% ক্ষতি পূরণ হয়ে ১০% লাভ হতো।
অর্থ্যাৎ, ২০%+১০% = ৬০
৩০% = ৬০
∴ ১০০% = (৬০×১০০)/৩০ = ২০০
∴ ক্রয়মূল্য = ২০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ছিলো = (২০০-২০০×২০%) = ১৬০

৮৮.
কোন একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি =x
সংখ্যার অর্ধেক = x/2
সংখ্যার দ্বিগুণ = 2x
প্রশ্নমতে,
x/2+6 = 2x -21
x = 18

৮৯.
একটি ট্রেন ঘন্টায় ৭৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪০০
  2. খ) ৫৫০
  3. গ) ৬০০
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা

ট্রেনের বেগ = ৭৮ কিঃ মিঃ/ঘন্টা
= (৭৮x১০০০)/৩৬০০ = ২১.৬৭ মি/ সে
এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২১.৬৭ মিঃ
১ মিনিটে অতিক্রম করে ২১.৬৭x৬০ = ১৩০০ মিঃ
এবার,
১৩০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য
বা, ১৩০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য +৯০০ মিঃ
∴ট্রেনের দৈর্ঘ্য = ( ১৩০০ - ৯০০ ) মিঃ = ৪০০ মিঃ

৯০.
a4 + 4 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a²−2a+2)
  2. খ) (a²+2a-2)
  3. গ) (a²−2a-2)
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা

a4 + 4
= a4 + 4a² + 4 − 4a²
= (a²+2)² − 4a²
= (a²+2)² − 2².a²
= (a²+2)² − (2a)²
= ((a²+2) − 2a) ((a²+2) + 2a)
= (a²+2−2a) (a²+2+2a)
= (a²−2a+2) (a²+2a+2)

৯১.
একটি চাকার ব্যাস 4.5 মি. হলে,চাকাটি 360 মি. পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 36
  4. ঘ) 15
ব্যাখ্যা

চাকাটি একবারে অতিক্রম করে তার পরিধির সমান দুরত্ব।
∴ পরিধি = 2πr = πD = π×4.5 = 14.14 মি.
∴ চাকাটি 360 মি. পথ অতিক্রম করতে ঘুরবে = 360/14.14 = 25.46 = 25 বার

৯২.
লবণের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬.৬৭%
ব্যাখ্যা

লবণের পূর্বমূল্য ১০০ টাকা হলে ২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২০ টাক।
১২০ টাকায় খরচ কমাতে হবে ২০ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃 (২০×১০০)/১২০ টাকা
= ১৬.৬৭%

৯৩.
দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫ প্রথমটি ৩০ হলে অপরটি কত?
  1. ক) ৫
  2. খ) ১৪
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে, ১ম সংখ্যাঃ ২য় সংখ্যা = ২.৫ঃ৩.৫
বা, ১ম সংখ্যা/২য় সংখ্যা = ২.৫/৩.৫
বা, ৩০/২য় সংখ্যা = ২৫/৩৫
বা, ২য় সংখ্যা = (৩০ × ৩৫)/২৫ = ৪২

৯৪.
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে, এর পরিসীমা কত?
  1. ক) ৭ ইঞ্চি
  2. খ) ১৪ বর্গ ইঞ্চি
  3. গ) ৭ বর্গ ইঞ্চি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
চতুর্ভুজের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
∴ চতুর্ভুজের পরিসীমা = ২ × (৪ + ৩) = ২ × ৭ = ১৪ ইঞ্চি। (বর্গ ইঞ্চি নয়)

৯৫.
x-y = 4 এবং xy = 60 হলে, x+y এর মান কত?
  1. ক) 16
  2. খ) ±16
  3. গ) 4
  4. ঘ) ±64
ব্যাখ্যা

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
বা, (x + y)2 = (4)2 + 4 × 60
বা, (x + y)2 = 256
বা, x + y = ±√256
∴ x + y = ±16

৯৬.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরের ১০০০০ টাকার মুনাফা ৬০০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
I= prn
n = I / pr
যেখানে,
মুনাফা, I = ৬০০০ টাকা
মূলধন p, = ১০০০০ টাকা
মুনাফার হার r = ১২%
সময় n = ?
∴ সময় = মুনাফা / (আসল×মুনাফার হার)
= ৬০০০ / {১০০০০×(১২/১০০)} বছর
= (৬০০০×১০০) / (১০০০০×১২) বছর
= ৫ বছর
∴ সময় লাগবে ৫ বছর

৯৭.
ক হতে খ এর দূরত্ব ৬৯ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে, খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ২০
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

দেওয়া আছে,
ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩×২ = ৬ কি.মি.
সুতরাং, উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে = (৬৯-৬) = ৬৩ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩+৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে = ৬৩/৭ = ৯ ঘন্টা
যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা সুতরাং, খ ৯ ঘণ্টায় যায় ৯×৪ = ৩৬ কি.মি.
∴ খ ৩৬ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।

৯৮.
১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত সেন্টিমিটার?
  1. ক) ২০
  2. খ) ৪০
  3. গ) ৯৮
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ।
৯৯.
বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি. এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 6
  4. ঘ) 20
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি.
এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে
বৃত্তের ব্যাসার্ধ, r2 = (8√2 / 2)2 + 22
বা, r2 = 32 + 4
বা, r = 6
সুতরাং, ব্যাসার্ধ ৬ সে.মি.

১০০.
এক হালি ডিমের বিক্রয়মূল্যে ২০টি ডিম ক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০০%
  2. খ) ৬৬(১/৩)%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০০%
ব্যাখ্যা
আমরা জানি, ১ হালি = ৪টি
দেওয়া আছে, ২০টি ডিমের ক্রয়মূল্য = ৪টি ডিমের বিক্রয়মূল্য
∴ লাভ = (২০-৪) = ১৬টি ডিম
শতকরা লাভ = (১৬/৪)×১০০ = ৪০০%