পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
'পরীক্ষা' শব্দের 'পরি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষ রূপ
  2. শেষ
  3. সম্পূর্ণ
  4. সম্যক রূপে
সঠিক উত্তর:
সম্যক রূপে
উত্তর
সঠিক উত্তর:
সম্যক রূপে
ব্যাখ্যা
তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বিভিন্ন অর্থে 'পরি' উপসর্গের ব্যবহার:
- বিশেষ রূপ = পরিপক্ব, পরিপূর্ণ।
- শেষ অর্থে = পরিশেষ।
- সম্যক রূপে = পরিশ্রান্ত, পরীক্ষা
- চতুর্দিক অর্থে = পরিভ্রমণ, পরিমণ্ডল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'গম্ভীর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. শান্ত
  2. সহাস্য
  3. সাধু
  4. হাঁদা
সঠিক উত্তর:
সহাস্য
উত্তর
সঠিক উত্তর:
সহাস্য
ব্যাখ্যা
• 'গম্ভীর' এর বিপরীত শব্দ - চপল / সহাস্য

অন্যদিকে,
• 'শান্ত' এর বিপরীত শব্দ - ছটফটে।
• 'সাধু' এর বিপরীত শব্দ - চোর।
• 'হাঁদা' এর বিপরীত শব্দ - চৌকস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় নয়?
  1. উক্তি
  2. বাচ্য
  3. বিপরীত শব্দ
  4. যতিচিহ্ন
সঠিক উত্তর:
বিপরীত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত শব্দ
ব্যাখ্যা
• বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় নয় - বিপরীত শব্দ
- এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।

• ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত।
যথা -
১. ধ্বনিতত্ত্ব,
২. রূপতত্ত্ব,
৩. বাক্যতত্ত্ব ও
৪. অর্থতত্ত্ব।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- 'বাক্যের নির্মাণ এবং এর গঠন' বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি ভুল বানান?
  1. অদ্যাতন
  2. অদ্যাপি
  3. আদ্যি
  4. আভ্যন্তর
সঠিক উত্তর:
অদ্যাতন
উত্তর
সঠিক উত্তর:
অদ্যাতন
ব্যাখ্যা
• ভুল বানান - অদ্যাতন
- শুদ্ধ বানান - অদ্যতন।
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: আজকের; সাম্প্রতিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দরদ’ ও 'দরদি' কোন ভাষার শব্দ?
  1. প্রথমটি আরবি, দ্বিতীয়টি ফারসি
  2. প্রথমটি ফারসি, দ্বিতীয়টি আরবি
  3. দুটোই আরবি
  4. দুটোই ফারসি
সঠিক উত্তর:
দুটোই ফারসি
উত্তর
সঠিক উত্তর:
দুটোই ফারসি
ব্যাখ্যা
• 'দরদ’ ও 'দরদি' দুটোই ফারসি ভাষার শব্দ।

কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি, 
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- রোজনামচা,
- লাল,
- লুঙ্গি, 
- সাদা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'কাননে কুসুমকলি সকলি ফুটিল।' - 'কাননে' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৭মী
  2. কর্মে ৭মী
  3. করণে ৭মী
  4. অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে ৭মী
ব্যাখ্যা
 • 'কাননে কুসুমকলি সকলি ফুটিল।' - 'কাননে' অধিকরণে ৭মী বিভক্তি।

অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। 
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা -
→ আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। 
→ কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।
- অধিকরণ কারক তিন প্রকার। যথা:
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং 
৩. ভাবাধিকরণ।

অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
(ক) প্রথমা বা শূন্য বিভক্তি:
- আমি ঢাকা যাব।
- বাবা বাড়ি নেই।
(খ) তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে।
(গ) পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।
(ঘ) সপ্তমী বিভক্তি:
- এ বাড়িতে কেউ নেই।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল

• অধিকরণে অনুসর্গের ব্যবহার - ঘরের মধ্যে কে রে? তোমার আসন পাতিব হাটের মাঝে।

• ক্রিয়াকে কখন / কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
- 'কাননে কুসুমকলি সকলি ফুটিল।' - এখানে 'কোথায় কুসুমকলি সকলি ফুটিল?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'কাননে'। তাই 'কাননে' অধিকরণে ৭মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'গ্রন্থি' ও 'গ্রন্থী' শব্দজোড়ের অর্থ কোনগুলো?
  1. গাট ও গণক
  2. গণক ও গাট
  3. বন্ধন ও গ্রন্থকার
  4. গ্রন্থকার ও বন্ধন
সঠিক উত্তর:
বন্ধন ও গ্রন্থকার
উত্তর
সঠিক উত্তর:
বন্ধন ও গ্রন্থকার
ব্যাখ্যা
• 'গ্রন্থি' ও 'গ্রন্থী' শব্দজোড়ের অর্থ - বন্ধন ও গ্রন্থকার

শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
গ্রন্থি - বন্ধন
গ্রন্থী - গ্রন্থকার
→ গাথা - কাহিনি।
→ গাঁথা - গ্রন্থন।
→ ছাঁদ - আকৃতি।
→ ছাদ - চাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. আজকের সন্ধ্যা বড়ই মনমুগদ্ধকর।
  2. আবাল্য হতে তিনি কাব্য প্রিয়।
  3. তার সব ছেলেই কৃতী।
  4. মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনোস্তাপে ভুগছে।
সঠিক উত্তর:
তার সব ছেলেই কৃতী।
উত্তর
সঠিক উত্তর:
তার সব ছেলেই কৃতী।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: তার সব ছেলেই কৃতী

অন্যান্য অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ:
- আজকের সন্ধ্যা বড়ই মনোমুগদ্ধকর।
- বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
- মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
কোনটি 'বৈশাখ' শব্দের উচ্চারণ?
  1. বই্‌শাখ্‌
  2. বোই্‌শাখ্‌
  3. বই্‌সাখ্‌
  4. বোই্‌সাখ্‌
সঠিক উত্তর:
বোই্‌শাখ্‌
উত্তর
সঠিক উত্তর:
বোই্‌শাখ্‌
ব্যাখ্যা
• বানান: বৈশাখ।
- সঠিক উচ্চারণ: বোই্‌শাখ্‌
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: বিশাখা + অ।
- অর্থ: বাংলা বছরের প্রথম মাস, গ্রীষ্মঋতুর প্রথম মাস।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
সন্ধি বিচ্ছেদ করুন - তদ্রূপ
  1. তৎ + রুপ
  2. তৎ + রূপ
  3. তদ + রুপ
  4. তদ + রূপ
সঠিক উত্তর:
তৎ + রূপ
উত্তর
সঠিক উত্তর:
তৎ + রূপ
ব্যাখ্যা
• 'তদ্রূপ' শব্দের সন্ধি বিচ্ছেদ - তৎ + রূপ

• ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে,
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- ক্ + দ = গ্‌ + দ ⇒ বাক্ + দান = বাগদান।
- ট্ + য = ড়্‌ + য ⇒ ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র।
- ত্‌ + ঘ = দ্‌+ ঘ ⇒ উৎ + ঘাটন = উদ্‌ঘাটন।
- ত্ + য = দ্‌ + য ⇒ উৎ + যোগ = উদ্যোগ।
- ত্ + ব = দ্‌ + ব ⇒ উৎ + বন্ধন = উদ্বন্ধন।
- ত্ + র = দ্‌ + র ⇒ তৎ + রূপ = তদ্রূপ

এরূপ - দিগ্বিজয়, উদ্যম, উদ্‌গার, উদ্‌গিরণ, উদ্ভব, বাগ্‌জাল, সদ্‌গুরু, বাগ্দে‌বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'নিদারুণ তিনি অতি অতি, নাহি দয়া তব প্রতি।' - এখানে 'প্রতি' অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
  1. দিকে বা ওপর
  2. নিমিত্ত
  3. নেই
  4. প্রত্যেক
সঠিক উত্তর:
দিকে বা ওপর
উত্তর
সঠিক উত্তর:
দিকে বা ওপর
ব্যাখ্যা
• 'নিদারুণ তিনি অতি অতি, নাহি দয়া তব প্রতি।' - এখানে 'প্রতি' অনুসর্গটি দিকে বা ওপর অর্থ প্রকাশ করছে।

অনুসর্গ বা কর্মপ্রবচনীয়:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন -
→ বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)
→ সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
→ দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)
- বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে।
যেমন -
প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি।
- এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়। 

অনুসর্গের প্রয়োগ:
প্রতি:
- প্রত্যেক অর্থে - মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব। 
- দিকে বা ওপর অর্থে - 'নিদারুণ তিনি অতি অতি, নাহি দয়া তব প্রতি।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'অসিত' শব্দের অর্থ কোনটি?
  1. শোভন
  2. শ্যামল
  3. সুবর্ণ
  4. সুদর্শন
সঠিক উত্তর:
শ্যামল
উত্তর
সঠিক উত্তর:
শ্যামল
ব্যাখ্যা
অসিত:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: ন + সিত।
- অর্থ: শুভ্র নয় এমন; শ্যামল, কালো।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
If you say that someone is in clover, you mean that they are -
  1. Facing challenges bravely
  2. Living a luxurious and comfortable life.
  3. Overwhelmed by responsibilities.
  4. Lost in thought
সঠিক উত্তর:
Living a luxurious and comfortable life.
উত্তর
সঠিক উত্তর:
Living a luxurious and comfortable life.
ব্যাখ্যা
• If you say that someone is in clover, you mean that they are - living a luxurious and comfortable life.

• In Clover (Phrase) 
English Meaning: in ease and luxury/ to enjoy a life of money and comfort.
Bangla Meaning: আরাম এবং বিলাসিতায় থাকা/অর্থ সম্পদ এবং আরামে জীবনযাপন করা।

Example: We'll be in clover down there, lying around in the sun and fishing on the lake.

Source: Oxford Learner's Dictionary and Cambridge Dictionary.
১৪.
Which of the following is different from 'Dissident'?
  1. Rebellious
  2. Sectarian
  3. Unorthodox
  4. Customary
সঠিক উত্তর:
Customary
উত্তর
সঠিক উত্তর:
Customary
ব্যাখ্যা
• Dissident  (adjective)
 English Meaning:
- A person who publicly disagrees with and criticizes their government.
- Critic of conventional or official policy. 
Bangla Meaning:
ভিন্নমতাবলম্বী।

Synonyms: Unorthodox (প্রচলিত ধারার বাইরে), Rebellious (বিদ্রোহী), Nonconformist (প্রথাবিরোধী), Sectarian (সাম্প্রদায়িক), Heretical (ধর্মবিরোধী)। 
Antonyms: Agreeing সম্মত হওয়া), Conforming (প্রথা মেনে চলা), Orthodox (সনাতন), Established (প্রতিষ্ঠিত), Customary (গতানুগতিক)।

• Other Forms: 
- Dissidence (noun) ভিন্নমত; 
- Dissidently (Adverb)

Example Sentence: 
1. Captain was able to offer his small and relatively inexpensive force as a cost-effective way to keep dissident colonials in check.
2. It is widely recognized that dissident elements within the Catholic Church should be reformed.

• সুতরাং, Customary হচ্ছে Dissident এর বিপরীত শব্দ এবং বাকি গুলো হচ্ছে সমার্থক শব্দ।

Source: Live MCQ Lecture.
১৫.
Identify the correct sentence.
  1. This one is good than the two.
  2. Of the two boys, Akash is the more intelligent.
  3. Between Sabina and Sabiha, Sabiha is the most intelligent.
  4. Shafi is the younger of the two brother.
সঠিক উত্তর:
Of the two boys, Akash is the more intelligent.
উত্তর
সঠিক উত্তর:
Of the two boys, Akash is the more intelligent.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে -  Of the two boys, Akash is the more intelligent. 
-  বাক্যে দুইটি বালকের মধ্যে তুলনা করা হচ্ছে , তাই এর structure হচ্ছে -
- Of + the + two + plural noun +comma + subject + verb + the + comparative degree.

• অন্যদিকে,
ক) বাক্যটি ভুল কারণ এই বাক্যে দুটি জিনিসে মধ্যে তুলনা বোঝানো হয়েছে।
- তাই good এর comparative form হিসেবে better বসলে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্য -  This one is better than the two. 

গ) বাক্যটি ভুল।
- দু'য়ের মধ্যে তুলনা বুঝালে adjective এর comparative form হয়।
- কিন্তু এর বেশি হলে superlative form ব্যবহার করতে হয়।
- দুই জনের মধ্যে তুলনা করার structure টাতে যদি of the two /between a and b এ রকম থাকে, তখন comparative degree এর পূর্বে the বসে। 
- বাক্যটিতে দুজনের মধ্যে তুলনা হইয়েছে তাই the more বসবে।
- সঠিক বাক্য - Between Sabina and Sabiha, Sabiha is the more intelligent.

ঘ) বাক্যটি ভুল।
- সাধারণত comparative degree এর পূর্বে the বসেনা।
- কিন্তু যখন দুইটি ব্যাক্তি বা বস্তুর মাঝে যেকোনো একটি দোষ বা গুন বলা হয়, তখন comparative degree এর পূর্বে the এবং পরে of বসে।
- এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা comparative degree এর পর of the + two nouns (plural) এর উল্লেখ থাকে।
- তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - Shafi is the younger of the two brothers.
১৬.
Choose the one that best replaces the underlined word. 
The conclusion derived from experiments showed deviation from the common rule.
  1. similarity
  2. conformity
  3. anomaly
  4. adherence
সঠিক উত্তর:
anomaly
উত্তর
সঠিক উত্তর:
anomaly
ব্যাখ্যা
• Deviation (Noun)
English Meaning: the action of being or doing something that is different from the usual or common way of behaving.
Bangla Meaning: বিচ্যুতি; স্বাভাবিক পথ থেকে সরে আসা; পার্থক্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) similarity
English Meaning:  the fact that people or things look or are the same:
Bangla Meaning: সাদৃশ্য; সমধর্মিতা

খ) conformity
English Meaning: compliance with standards, rules, or laws.
Bangla Meaning: প্রথাগত রীতির অনুসরণ; স্বাভাবিকতা।

গ) anomaly
English Meaning: something that deviates from what is standard, normal, or expected.
Bangla Meaning: অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু, ব্যাতিক্রম ফলাফল।

ঘ) adherence
English Meaning: attachment or commitment to a person, cause, or belief.
Bangla Meaning:  বিশ্বস্ততা, আনুগত্য; আসঙ্গ; আসঞ্জন।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে anomaly শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- তাই devitation এর পরিবর্তে anomaly হচ্ছে best replacement.

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary and Cambridge Dictionary.
১৭.
"We will die but will never surrender” Sheikh Mujib emphatically declared. (Make it Indirect)
  1. Sheikh Mujib emphatically demanded that we would die but we would never surrender.
  2. Sheikh Mujib emphatically declared that we would die but we would never surrender.
  3. Sheikh Mujib emphatically declared that they would die but they would never surrender.
  4. Sheikh Mujib emphatically commanded that they would die but they would never surrender.
সঠিক উত্তর:
Sheikh Mujib emphatically declared that we would die but we would never surrender.
উত্তর
সঠিক উত্তর:
Sheikh Mujib emphatically declared that we would die but we would never surrender.
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।

• Reporting verb, past tense এ থাকলে, indirect speech এর reported অংশ অনুরূপ tense এ হবে।
- যেহেতু প্রদত্ত বাক্যটির reporting verb টি past tense এ আছে, তাই , indirect speech এর reported অংশে would বসবে।

• ‘We’ দ্বারা যদি বক্তা ও শ্রোতা উভয়কেই কংবা মানব জাতিকে বুঝায় তাহলে Indirect speech-এ তার কোন পরিবর্তন হয় না।
- এই বাক্যে we দ্বারা বক্তা ও শ্রোতা দুজনকেই বোঝানো হয়েছে।
- তাই,  ‘we কে they-তে রূপান্তর করা যাবে না।

• নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - Sheikh Mujib emphatically declared that we would die but we would never surrender.
১৮.
Dozens of websites have ________ to provide information for travelers.
  1. broke in
  2. sprung up
  3. broke out
  4. turned in
সঠিক উত্তর:
sprung up
উত্তর
সঠিক উত্তর:
sprung up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - sprung up 

• Spring up (Phrasal verb)
- English Meaning: to suddenly appear or start to exist
- Bengali Meaning: হঠাৎ উদ্ভূত হওয়া:

• অন্যদিকে, 
Break in
English Meaning: An act of entering a building illegally and by force, especially in order to steal things
Bangla Meaning: (বলপূর্বক প্রবেশ করা): Burglars broke into the house.

• Break out
English Meaning: If something dangerous or unpleasant breaks out, it suddenly starts.
Bangla Meaning: খারাপ কিছু হঠাৎ ছড়িয়ে পড়া / প্রাদুর্ভাব

• Turn somebody in
English Meaning: to take a criminal to the police
Bangla Meaning: পুলিশের হাতে সোপর্দ করা

Source: Longman Dictionary and Bangla Academy Dictionary
১৯.
Identify the correct sentence.
  1. I’d rather you don't phone after 10 o’clock.
  2. I’d rather you didn’t phone after 10 o’clock.
  3. I’d rather you doesn't phone after 10 o’clock.
  4. I’d rather you haven't phone after 10 o’clock.
সঠিক উত্তর:
I’d rather you didn’t phone after 10 o’clock.
উত্তর
সঠিক উত্তর:
I’d rather you didn’t phone after 10 o’clock.
ব্যাখ্যা
• সাধারণত Would rather/ Had better এর পরে Verb এর Present form হয়।
- যেমন
-I would rather die than let you go.
- You had better finish your homework.

• কিন্তু subject + would rather এবং এরপর যদি আরেকটি subject আসে বা different subject  তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
- তাই সঠিক বাক্যটি হবে - I’d rather you didn’t phone after 10 o’clock.
২০.
Glossary : Text ::
  1. Abbreviation : Footnote
  2. Legend : Map
  3. Bibliography : Book
  4. Abstract : Catalog
সঠিক উত্তর:
Legend : Map
উত্তর
সঠিক উত্তর:
Legend : Map
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
• Glossary
English Meaning: An alphabetical list of words relating to a specific subject, text, or dialect, with explanations; a brief dictionary.
Bangla Meaning: টীকাপুঞ্জ; ব্যাখ্যাবিশিষ্ট (যথা পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত) শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা; (কোনো বইয়ের) টীকাগ্রন্থ বা শব্দকোষ।

• Text
English Meaning: The main body of a book or other piece of writing, as distinct from other material such as notes, appendices, and illustrations.
Bangla Meaning: গ্রন্থ অথবা মুদ্রিত পাঠ্যবস্তুর মূল অংশ; (টীকাটিপ্পনী বাদে) প্রকৃত পাঠাংশ।

• অপশনে উল্লিখিত শব্দজোড়া সমূহের অর্থ -
ক)
• Abbreviation
English Meaning: A shortened form of a word or phrase.
Bangla Meaning:  সংক্ষেপকরণ।

• Footnote
English Meaning: An additional piece of information printed at the bottom of a page.
Bangla Meaning: পাদটীকা।

খ)
• Legend
English Meaning: A traditional story sometimes popularly regarded as historical but not authenticated/ the wording on a map or diagram explaining the symbols used.
Bangla Meaning: লৌকিক উপাখ্যান, লোককাহিনী (যার সত্যতা নিরূপণ দুরূহ)/ মুদ্রা বা মেডেলে উৎকীর্ণ লিপি; ছবি; ম্যাপ বা ছকে ব্যাখ্যামূলক বর্ণনা।
 
• Map
English Meaning: A diagrammatic representation of an area of land or sea showing physical features, cities, roads, etc.
Bangla Meaning: মানচিত্র; ভূচিত্র।

গ)
• Bibliography 
English Meaning: A list of the books referred to in a scholarly work, typically printed as an appendix.
Bangla Meaning: কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা।

• Book
English Meaning: A written or printed work consisting of pages glued or sewn together along one side and bound in covers.
Bangla Meaning: বই; পুস্তক।

ঘ)
• Abstract
English Meaning: A summary of the contents of a book, article, or speech.
Bangla Meaning:  সারসংক্ষেপ; নির্যাস; চুম্বক

• Catalog
English Meaning: A complete list of items, typically one in alphabetical or other systematic order.
Bangla Meaning: সুবিন্যস্ত তালিকা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে - সঠিক Analogy টি হচ্ছে - Legend : Map.
- A glossary provides definitions of terms found in a text,
- similarly, a legend provides explanations or symbols used on a map.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২১.
When are you moving into your new apartment? Here, 'When' is a/an -
  1. Preposition
  2. Adjective
  3. Adverb
  4. Conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• When are you moving into your new apartment? Here, 'when' is an - Adverb.

• Adverb
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এইগুলো দ্বারা প্রশ্ন করলে যা উত্তর যা আসে তাই adverb হয়।
- Verb এর স্থান, কাল, ধরণ, ইত্যাদি জানতে প্রশ্ন করার জন্য interrogative adverb হিসাবে where, when, where, how ইত্যাদি ব্যবহৃত হয়।

• Note: 
• What/ which + Noun - এভাবে ব্যবহৃত হলে এদেরকে বলা হয় Interrogative adjective.
- What colour do you like most?
- Which man is your uncle?

• প্রশ্ন বাক্যে When শব্দটি দ্বারা ‘moving’ ক্রিয়া সংঘটনের সময় জানতে চাওয়া হয়েছে; অর্থাৎ When এখানে verb কে modify করেছে ।
- অতএব, এটি adverb (interrogative adverb) হিসেবে গণ্য হবে।
২২.
Fill in the gap with appropriate words.
It is ______ impossible for an angry man to remain _____ when he is hungry.
  1. quite, quit
  2. quite, quiet
  3. quite, quite
  4. quit, quite
সঠিক উত্তর:
quite, quiet
উত্তর
সঠিক উত্তর:
quite, quiet
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক শব্দজোড়া হচ্ছে - quite, quite.
• Quite - সমগ্রভাবে; পরিপূর্ণভাবে।
- Quite Impossible – একবারে অসম্ভব।
আবার, 
Quiet - শান্ত; নীরব।

• quite, quite সহ বাক্যটির শূন্যস্থান পূরণ করলে complete sentence হচ্ছে -
-  It is quite impossible for an angry man to remain quiet when he is hungry.
- Bangla Meaning: একজন রাগান্বিত মানুষের পক্ষে ক্ষুধার্ত অবস্থায় চুপ থাকা একেবারেই অসম্ভব।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Identify one of the underlined parts that must be changed to make the sentence correct.
She was a jealous worker for charitable bodies, tirelessly devoting her time and effort to helping those in need.
  1. jealous
  2. for
  3. devoting
  4. in
সঠিক উত্তর:
jealous
উত্তর
সঠিক উত্তর:
jealous
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে থেকে, বাক্যটি শুদ্ধ করতে হলে Jealous শব্দটিকে পরিবর্তন করতে হবে।
- বাক্যের অর্থানুযায়ী এখানে Jealous শব্দটির ব্যবহার ভুল।
- বাক্যটি দ্বারা এমন অর্থ প্রকাশ করছে যে, তিনি দাতব্য সংস্থাগুলির জন্য  এমন একজন উদ্যোগী কর্মী ছিলেন, অভাবীদের সাহায্য করার জন্য যিনি অক্লান্তভাবে   প্রচেষ্টা এবং সময় উৎসর্গ করেছিলেন।
- অর্থাৎ, তার একটি গুণ প্রকাশ পাচ্ছে, তাই এখানে negative word হিসেবে jealous এর ব্যবহার ভুল।

• jealous এর পরিবর্তে এখানে zealous ব্যবহৃত হলে, বাক্যটি শুদ্ধ হবে।

• Zealous (adjective)
English Meaning: showing great energy or enthusiasm in pursuit of a cause or objective.
Bangla Meaning:  উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক, উদ্দমী, আগ্রহী।
- Correct sentence: She was a zealous worker for charitable bodies, tirelessly devoting her time and effort to helping those in need.

Source: Accessible Dictionary by Bangla ACademy and Oxford Learner's Dictionary.
২৪.
I shall not be flying a kite then. (Make it passive)
  1. A kite will not being flown by me then.
  2. A kite will not be being flown by me now.
  3. A kite will not be flown by me then.
  4. A kite will not be being flown by me then.
সঠিক উত্তর:
A kite will not be being flown by me then.
উত্তর
সঠিক উত্তর:
A kite will not be being flown by me then.
ব্যাখ্যা
• Active থেকে passive রূপান্তর করার প্রক্রিয়া:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

• প্রশ্নে উল্লিখিত - I shall not be flying a kite then - বাক্যটি Future continuous tense এ আছে।
Future continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
- Structure: Object টি subject  হবে+ shall be being/will be being + verb এর past participle form + by + subject টি object.

Example:
Active: They will be playing football.
Passive: Football will be being by them.

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - A kite will not be being flown by me then.
২৫.
Identify the missing word in the sentence.
His actions were in consonance his principles, reflecting a steadfast commitment to integrity.
  1. at
  2. in
  3. with
  4. to
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের missing word টি হচ্ছে - with.
- Complete Sentence: His actions were in consonance with his principles, reflecting a steadfast commitment to integrity.

• In consonance with
English Meaning: in agreement with.
Bangla Meaning: মিল / একমত।

Ex. Sentence: His beliefs are in consonance with the political party's views.
Bangla Meaning: তার বিশ্বাসের সাথে রাজনৈতিক দলটির দর্শনের মিল আছে।

Source: Live MCQ Lecture.
২৬.
Yacht : Racining boat :: Frigate : ?
  1. Warship
  2. Merchant ship
  3. Longboat
  4. Cruise ship
সঠিক উত্তর:
Warship
উত্তর
সঠিক উত্তর:
Warship
ব্যাখ্যা
• Yacht
English Meaning: A medium-sized sailing boat equipped for cruising or racing.
Bangla Meaning: হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়।

• Frigate
English Meaning: A warship with a mixed armament, generally lighter than a destroyer (in the US navy, heavier) and of a kind originally introduced for convoy escort work.
Bangla Meaning: মাঝরি আকারের যুদ্ধজাহাজ, দ্রুতগামী পালতোলা রণতরি; দ্রুতগামী রক্ষীজাহাজ; মাঝারি আকারের রণতরি।

• Freighter

English Meaning: A large ship or aircraft designed to carry goods in bulk.
Bangla Meaning:  মালবাহী জাহাজ বা বিমান।

Longboat
English Meaning: A large oared boat usually carried by a merchant sailing ship.
Bangla Meaning: পালতোলা জাহাজের সঙ্গে যুক্ত সর্ববৃহৎ নৌকা।

• Cruise ship
English Meaning: A large ship that carries people on voyages for pleasure, typically calling in at several places.
Bangla Meaning: প্রমোদ তরী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Yacht : Racining boat :: Frigate : A warship.

Source: Merriam-Webster Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Which of the following sentences is correct?
  1. He did the work in accordance by my direction.
  2. He did the work in accordance to my direction.
  3. He did the work in accordance with my direction.
  4. All above these
সঠিক উত্তর:
He did the work in accordance with my direction.
উত্তর
সঠিক উত্তর:
He did the work in accordance with my direction.
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুসারে,
- অনুসারে/ মতানুসারে ইত্যাদি অর্থ প্রকাশে according to বা accordance with অথবা after ব্যবহৃত হয়।
- তাই সঠগিক বাক্যটি হচ্ছে - He did the work in accordance with my direction.
২৮.
Identify the correctly spelled word.
  1. shimmeering
  2. Shimmering
  3. Shimeering
  4. Shemmering
সঠিক উত্তর:
Shimmering
উত্তর
সঠিক উত্তর:
Shimmering
ব্যাখ্যা
• Shimmering (adjective)
English Meaning: shining with a soft, slightly wavering light.
Bangla Meaning: ঝিকিমিকি, জ্বলেজ্বলে আলো।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৯.
Which of the following words is correctly spelt?
  1. Corigendum
  2. Corrigenedum
  3. Corringendum
  4. Corrigendum
সঠিক উত্তর:
Corrigendum
উত্তর
সঠিক উত্তর:
Corrigendum
ব্যাখ্যা
• Corrigendum (noun)
English Meaning: A thing to be corrected, typically an error in a printed book.
Bangla Meaning: সংশোধনীয় বিষয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩০.
Which of the following words is not equivalent to 'Subpoena'?
  1. Breach
  2. Decree
  3. Summons
  4. Warrant
সঠিক উত্তর:
Breach
উত্তর
সঠিক উত্তর:
Breach
ব্যাখ্যা
• Subpoena (noun)
English Meaning: To order someone to go to a law court to answer questions. 
Bangla Meaning: আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা। 

Synonyms: Decree (আদেশ), Summons (সমন জারি), Warrant, Process (প্রক্রিয়া), Notice (বিজ্ঞপ্তি)।  
Antonyms: Ignore, Breach (লঙ্ঘন), Denial (অস্বীকার), Prohibition (নিষেধ), Refusal (প্রত্যাখ্যান)। 

Other Forms:
- (verb transitive) (past tense past participle subpoenaed) সপিনা দেওয়া/পাঠানো; তলবনামা জারি করা বা পাঠানো।

Example Sentence: 
1. They were subpoenaed to testify before the judge.
2. He was subpoenaed to testify in a hearing.

Source: Live MCQ Lecture.
৩১.
None but the graduates _________ to apply for the post.
  1. have allowed
  2. is allowed
  3. were allowed
  4. being allowed
সঠিক উত্তর:
were allowed
উত্তর
সঠিক উত্তর:
were allowed
ব্যাখ্যা
• But (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
অর্থাৎ,
- যদি দুটো Noun/Pronoun- but  দ্বারা যুক্ত হয়, তাহলে দেখতে হবে but এর আগের শব্দ না -বোধক (none, nothing etc.) না কি হ্যাঁবোধক (everyone, all etc.)।
- যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে
- আর যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।

• তাই প্রদত্ত বাক্যে Verb বসবে the graduates অনুযায়ী। আর বাক্যটি Passive Sense প্রকাশ করার কারণে were allowed ই শুদ্ধ হবে।

আবার, হা বোধক অর্থে, যেমন- 
যেমন-
Incorrect: Everyone but nine old men were killed.
Correct: Everyone but nine old men was killed. (নয়জন ছাড়া প্রত্যেককেই হত্যা করা হয়েছিল)
৩২.
Which of the following is a verb?
  1. Malignly
  2. Malignant
  3. Malign
  4. Maligner
সঠিক উত্তর:
Malign
উত্তর
সঠিক উত্তর:
Malign
ব্যাখ্যা
• Malign (Verb)
English Meaning: To make untrue and slanderous comments about. 
Bangla Meaning: (কাউকে) মন্দ বলা; কলঙ্ক রটানো।

• Other Forms: - 
- Maligner (Noun) কুৎসা রটনাকারী।
- Malignly (Adverb) কুৎসিতভাবে, মন্দভাবে
- Malignant (Adjective) ক্ষতিকর, মারাত্মক ইত্যাদি। 

Source: Live MCQ Lecture.
৩৩.
Synonym of 'Bucolic' is -
  1. Urban
  2. Pastoral
  3. Audacious
  4. Modest
সঠিক উত্তর:
Pastoral
উত্তর
সঠিক উত্তর:
Pastoral
ব্যাখ্যা
• Bucolic (adjective) 
English Meaning: Connected with the countryside or country life. 
Bangla Meaning: রাখালি; গ্রামিক; পশুপালন বিষয়ক।

Synonyms: Agrarian (কৃষি সংক্রান্ত), Pastoral (মেষপালক সংক্রান্ত), Rural (গ্রামীন), Country (কৃষি সংক্রান্ত), Farming (কৃষিকাজ সংক্রান্ত)। 
Antonyms: Urban (শহুরে), Industrial (শিল্প সংক্রান্ত), Civic (পৌর, নগরীয়), City (শহর) Metropolis (মহানগরী)। 

Other Forms:
- Bucolics (noun) (plural) রাখালি কবিতা; গোষ্ঠকাব্য।

Example Sentence: 
1. A stream winding through stately parks and bucolic meadows.
2. He keeps a distance from the bucolic seminomadic people.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Audacious (দু:সাহসী)
- Modest (নম্র, ভদ্র, শালীন)

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৩৪.
 Identify the error from the following underlined parts of the sentence.
Had he invested wisely, he wouldn't had had to struggle financially during his retirement years.
  1. invested
  2. had
  3. during
  4. retirement
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যে ভুল অংশটুকু হচ্ছে -  had.

• বাক্যটি একটি third conditional জাতীয়বাক্য। 
- Third conditional এর গঠন দুই ধরনের হয়ে থাকে -
1. If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form.
2. Had + subject+ V=  Subject + would have/could have/might have + Verb এর past participle form.
- অর্থাৎ, Had যুক্ত clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

• নিয়মানুযায়ী উল্লিখিত বাক্যের প্রথম অংশে - Had + subject+ V3 (Had + he + invested + extension) আছে
- সুতরাং এরপরের clause এর গঠন -  Subject + would have/could have/might have + V3 ( he +wouldn't have had to struggle financially during his retirement years)
- Complete correct sentence: Had he invested wisely, he wouldn't have had to struggle financially during his retirement years.
৩৫.
After many inquiries, we found that the ship is bound ___________ Singapore.
  1. with
  2. to
  3. for
  4. up in
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for. 
- Complete Sentence: After many inquiries, we found that the ship is bound for Singapore.

Bound for - (কোথাও বা কোনো দিকে) যেতে প্রস্তুত; গমনরত।
- Example: I’m bound for Barisal.

• Different prepositions with the word Bound: 
• Bound with - certain or extremely likely to happen (নিশ্চিত)
• Bound to be Be certain or destined to (বাধ্য, অবশ্যম্ভাবী)
উদাহরণ:
- We cannot go on like this, something is bound to happen.
- My heart bounded with joy hearing she would come. 

• Bound up in নৈতিক বন্ধনে আবদ্ধ, ব্যস্ত; বিশেষভাবে আগ্রহী:
He is bound up in his research on how children learn to speak.

• Bound up with ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।
- The problem of poverty is bound up with social structure.

Source: Bangla Academy Dictionary.
৩৬.
What is the ratio of simple interest earned on a certain amount at the rate of 12% p.a. for 9 years and that for 12 years?
  1. 1 : 2
  2. 3 : 4
  3. 2 : 5
  4. 7 : 9
সঠিক উত্তর:
3 : 4
উত্তর
সঠিক উত্তর:
3 : 4
ব্যাখ্যা

Question: What is the ratio of simple interest earned on a certain amount at the rate of 12% p.a. for 9 years and that for 12 years?

Solution: 
As the amount and interest rate are the same, 
Ratio = 9/12
= 3/4


৩৭.
A retailer bought a glass at wholesale and marked it up 80% to its initial retail price of Tk.45. By how many more taka does he need to increase the price to achieve a 100% markup?
  1. Tk. 3
  2. Tk. 5
  3. Tk. 7
  4. Tk. 9
সঠিক উত্তর:
Tk. 5
উত্তর
সঠিক উত্তর:
Tk. 5
ব্যাখ্যা
Question: A retailer bought a glass at wholesale and marked it up 80% to its initial retail price of Tk.45. By how many more taka does he need to increase the price to achieve a 100% markup?

Solution: 
let, wholesale price x

1.8x = 45 
⇒ x = 45/1.8 
∴ x = 25 taka 

to achieve a 100% markup retail price  = 25 + 25 = 50 taka 

he needs to increase = 50 - 45 taka 
= Tk. 5
৩৮.
A lemonade stand sold only small and large cups of lemonade on Tuesday. 3/5 of the cups sold were small and the rest were large. If the large cups were sold for 7/6 as much as the small cups, what fraction of Tuesday's total revenue was from the sale of large cups?
  1. 1/16
  2. 3/16
  3. 7/16
  4. 9/16
সঠিক উত্তর:
7/16
উত্তর
সঠিক উত্তর:
7/16
ব্যাখ্যা
Question: A lemonade stand sold only small and large cups of lemonade on Tuesday. 3/5 of the cups sold were small and the rest were large. If the large cups were sold for 7/6 as much as the small cups, what fraction of Tuesday's total revenue was from the sale of large cups?

Solution: 
lets, the total cups sold 15 
small cups = (3/5) × 15 = 9 
large cups = 15 - 9 = 6 

let, small cups were sold 6 taka each, then large cups were sold 7 taka each.

large cup's revenue = 7 × 6 = 42 taka 
small cup's revenue = 6 × 9 = 54 taka 

 fraction of Tuesday's total revenue was from the sale of large cups = 42/(42 + 54)
= 42/96 
= 7/16
৩৯.
A small pool filled only with water will require an additional 300 gallons of water in order to be filled to 80% of its capacity. If pumping in these additional 300 gallons of water will increase the amount of water in the pool by 30%, what is the total capacity of the pool in gallons?
  1. 1600 gallons
  2. 1625 gallons
  3. 1650 gallons
  4. 1675 gallons
সঠিক উত্তর:
1625 gallons
উত্তর
সঠিক উত্তর:
1625 gallons
ব্যাখ্যা
Question: A small pool filled only with water will require an additional 300 gallons of water in order to be filled to 80% of its capacity. If pumping in these additional 300 gallons of water will increase the amount of water in the pool by 30%, what is the total capacity of the pool in gallons?

Solution: 
let, the capacity of the pool is x gallons 

.3 of initial water = 300 
⇒ initial water = 300/.3
= 1000 gallons

ATQ,
0.8x =1000 + 300 
⇒ x = (1300 × 10)/( 8)
= 1625 gallons
৪০.
The area of a rhombus is 198 sq.cm and the length of one of the diagonals is 22 cm. The length of other diagonal is-
  1. 15 cm
  2. 16 cm
  3. 18 cm
  4. 19 cm
সঠিক উত্তর:
18 cm
উত্তর
সঠিক উত্তর:
18 cm
ব্যাখ্যা
Question: The area of a rhombus is 198 sq.cm and the length of one of the diagonals is 22 cm. The length of other diagonal is-

Solution: 
⇒  We have given area of rhombus = 96cm2  and d1​=22cm.
⇒  Area of rhombus = (1/2)​ × d1​×d2​
⇒ 198 = (1/2)​ × 22 × d2​.
⇒  11 × d2 = 198
∴  d2​ = 18 cm
৪১.
The ratio between the speeds of two trains is 5 : 6. If the second train runs 360 km in 3 hours, then the speed of the first train is:
  1. 90 km/hr
  2. 95 km/hr
  3. 100 km/hr
  4. 110 km/hr
সঠিক উত্তর:
100 km/hr
উত্তর
সঠিক উত্তর:
100 km/hr
ব্যাখ্যা
Question: The ratio between the speeds of two trains is 5 : 6. If the second train runs 360 km in 3 hours, then the speed of the first train is:

Solution: 
Let,
the speed of first train be 5x
the speed of second train be 6x

ATQ, 
6x = 360/3 
Or, 6x = 120
Or, x = 120/6 
Or, x = 20

∴  Speed of first train =  5x = 5 × 20 = 100 km/hr.
৪২.
A football team is to be consisted out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team?
  1. 280
  2. 282
  3. 286
  4. 289
সঠিক উত্তর:
286
উত্তর
সঠিক উত্তর:
286
ব্যাখ্যা
প্রশ্ন: A football team is to be consisted out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team?

সমাধান:
14 জনের দল থেকে 1জন ঠিক রেখে বাকি 13জন থেকে (11 - 1) = 10 জনের টিম গঠন করা যাবে
= 13C10
= 286
৪৩.
A small company employs 3 men and 5 women. If a team of 4 employees is to be randomly selected to organize the company retreat, what is the probability that the team will have exactly 2 women?
  1. 1/7
  2. 3/7
  3. 5/7
  4. 6/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
Question:  A small company employs 3 men and 5 women. If a team of 4 employees is to be randomly selected to organize the company retreat, what is the probability that the team will have exactly 2 women?

Solution:
the probability that the team will have exactly 2 women is = (5C2 × 3C2)/8C4
= 30/70
= 3/7
৪৪.
A room 6.2m × 8m is to be carpeted leaving a margin of 10 cm from each wall. If the cost of the carpet is Tk. 15 per sq. meter, the cost of carpeting the room will be:
  1. Tk. 720
  2. Tk. 702
  3. Tk. 715
  4. Tk. 750
সঠিক উত্তর:
Tk. 702
উত্তর
সঠিক উত্তর:
Tk. 702
ব্যাখ্যা
Question: A room 6.2m × 8m is to be carpeted leaving a margin of 10 cm from each wall. If the cost of the carpet is Tk. 15 per sq. meter, the cost of carpeting the room will be:

Solution: 
Area of the carpet :
= [(6.20 - 0.20) × (8 - 0.20)] m2 
= (6 × 7.8) m2 
= 46.8 m2 

∴ Cost of carpeting :
= Tk. (46.8 × 15)
= Tk. 702
৪৫.
Four dice (six-faced) are rolled. The number of possible outcomes in which at least one die shows 2 is
  1. 621
  2. 631
  3. 641
  4. 671
সঠিক উত্তর:
671
উত্তর
সঠিক উত্তর:
671
ব্যাখ্যা
Question: Four dice (six-faced) are rolled. The number of possible outcomes in which at least one die shows 2 is

Solution: 
Total possible outcomes = 6 × 6 × 6 × 6 
= 1296 

Total possible outcomes without 2 = 5 × 5 × 5 × 5
= 625

The number of possible outcomes in which at least one die shows 2 is = 1296 - 625
= 671
৪৬.
The area of a square inscribed in a circle is 140 cm2. What is the area of the circle?
  1. 200 cm2
  2. 210 cm2
  3. 220 cm2
  4. 240 cm2
সঠিক উত্তর:
220 cm2
উত্তর
সঠিক উত্তর:
220 cm2
ব্যাখ্যা
Question: The area of a square inscribed in a circle is 140 cm2. What is the area of the circle?

Solution:
The area of a square inscribed in a circle is 140 cm2
side of square = √140 cm = 2√35 cm
diagonal of the square = √2 × 2√35
= 2√70 cm

diameter of circle = 2√70 cm
radius of the circle = √70 cm
∴ area of the circle = π (√70)2 cm2
= (22/7) × 70 cm2
= 220 cm2
৪৭.
In a certain code MONKEY is written as XDJMNL. How is 'TIGER' written as?
  1. QCFHS
  2. JDFHS
  3. QDFHS
  4. QDFIS
সঠিক উত্তর:
QDFHS
উত্তর
সঠিক উত্তর:
QDFHS
ব্যাখ্যা
Question: In a certain code MONKEY is written as XDJMNL. How is 'TIGER' written as?

Solution: 
এখানে, শব্দটিকে প্রথমে উল্টানো হয়, তারপর উল্টানো শব্দের অক্ষরগুলোর আগের অক্ষরটি নেয়া হয়। 
MONKEY কে উল্টিয়ে পাওয়া যায় YEKNOM
YEKNOM শব্দের অক্ষরগুলোর আগের অক্ষরটি নেয়া হলে XDJMNL

অনুরূপভাবে, 
TIGER কে উল্টিয়ে পাওয়া যায় REGIT
REGIT শব্দের অক্ষরগুলোর আগের অক্ষরটি নেয়া হলে QDFHS
৪৮.
What percentage of numbers from 1 to 70 have 1 or 9 in the unit's digit?
  1. 18%
  2. 20%
  3. 30%
  4. 40%
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
Question: What percentage of numbers from 1 to 70 have 1 or 9 in the unit's digit?

Solution: 
একক এর ঘরে ১ আছে এমন সংখ্যা =  ৭ টি 
একক এর ঘরে ৯ আছে এমন সংখ্যা =  ৭ টি 

মোট = ১৪ টি 

শতকরা পরিমাণ = (১৪/৭০) × ১০০% 
= ২০% 
৪৯.
A school has a total of 90 students. There are 30 students taking Physics, 25 taking English, and 13 taking both. How many students are taking either Physics or English?
  1. 40
  2. 42
  3. 44
  4. 46
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা
Question: A school has a total of 90 students. There are 30 students taking Physics, 25 taking English, and 13 taking both. How many students are taking either Physics or English?

Solution:
Students taking physics n(P) = 30 (these 30 include those 13 that take both)
Students taking english n(E) = 25 (these 25 also include those 13)
Students taking both n(P ∩ E) = 13
Students taking either Physics or English n(P ∪ E) = ?

We know
n(P ∪ E) = n(P) + n(E) - n(P ∩ E)
= 30 + 25 - 13 = 42
৫০.
Which of the following is the highest waterfall in the world?
  1. Guria Falls
  2. Angels Falls
  3. Niagara Falls
  4. Tugela Falls
সঠিক উত্তর:
Angels Falls
উত্তর
সঠিক উত্তর:
Angels Falls
ব্যাখ্যা
জলপ্রপাত:
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত।
- এটি ভেনেজুয়েলায় অবস্থিত।
- এটির উচ্চতা ৯৭৯ মিটার।
- এটির প্রস্থ ১৫০ মিটার।

এছাড়াও,
- নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত।
- তুগেলা জলপ্রপাতের অবস্থান দক্ষিণ আফ্রিকা।
- গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল অবস্থিত। এটি পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।

উৎস: ব্রিটানিকা।
৫১.
Which fiction writer recently returned the Bangla Academy Award?
  1. Halima Sharfuddin
  2. Kabir Chowdhury
  3. Zakir Talukdar
  4. Syed Waliullah
সঠিক উত্তর:
Zakir Talukdar
উত্তর
সঠিক উত্তর:
Zakir Talukdar
ব্যাখ্যা
বাংলা একাডেমি পুরস্কার:
- বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। 

উল্লেখ্য,
- সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
- ২০১৪ সালে তিনি কথাসাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন।
- জাকির তালুকদার তাঁর ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।
- ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন।
- বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি অভিযোগ এই কথাসাহিত্যিকের।  
- ’কথাসাহিত্যিক জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে।
- এর মধ্যে ‘পিতৃগণ’, ‘কুরসিনামা’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘রাজার সেপাই’ প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: ২৯ জানুয়ারি ২০২৪, বিবিসি বাংলা।
৫২.
'Kandahar' is a famous city of which country?
  1. Pakistan
  2. Iraq
  3. Afghanistan
  4. Iran
সঠিক উত্তর:
Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan
ব্যাখ্যা
• কান্দাহার দক্ষিণ-মধ্য আফগানিস্তানের শহর।
- এটি দক্ষিণ আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং
- কাবুল , হেরাত এবং কোয়েটা (পাকিস্তান) থেকে মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত।
- কান্দাহারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যদিও এটি ঐতিহ্যগতভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়।

• আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহর:
→ মাযার-ই-শরীফ,
→ কাবুল,
→ হেরাত,
→ গজনী।

সূত্র: ব্রিটানিকা।
৫৩.
Where is the Genocide Museum located in Bangladesh?
  1. Dhaka
  2. Chittagong
  3. Rajshahi
  4. Khulna
সঠিক উত্তর:
Khulna
উত্তর
সঠিক উত্তর:
Khulna
ব্যাখ্যা
- গণহত্যা জাদুঘর খুলনা অবস্থিত। 

- Genocide (জেনোসাইড) শব্দটি এসেছে গ্রিক শব্দ ’ Genose’ (অর্থ জাতি, মানুষ) আর ল্যাটিন শব্দ ’Cidere’ (অর্থ: হত্যা করা) থেকে।
- ’জেনোসাইড’ শব্দটি প্রথম ব্যবহার করেন পোলিশ আইনজ্ঞ রাফায়েল লেমকিন।
- অপরাধ হিসেবে গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে ১৯৪৮ সালে জাতিসংঘের The Convention on the Prevention and Punishment of the Crimes of Genocide বা জেনোসাইড কনভেনশনে। 
- গণহত্যা এতোই মারাত্মক যে আন্তর্জাতিক আইন, চুক্তি বা কূটনীতির উৎস জাতিসংঘের ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন।
- সেখানেও গণহত্যাকে জুস কজেনস্ (Jus Cogense) বা সর্বমান্য আইনের আওতায় ফেলা হয়েছে। এই ’জুস কজেনস’- এর বিধান অনুযায়ী, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধ কোন রাষ্ট্র বা সরকার ক্ষমা করতে পারবে না, এমনকি কোন দ্বিপাক্ষিক চুক্তিতেও এই অপরাধের ক্ষমা নেই।

সূত্র: গণহত্যা জাদুঘর (লিঙ্ক)। 
৫৪.
Which of the following countries is not a member of the Gulf Cooperation Council? 
  1. United Arab Emirates
  2. Bahrain
  3. Iraq
  4. Kuwait
সঠিক উত্তর:
Iraq
উত্তর
সঠিক উত্তর:
Iraq
ব্যাখ্যা
- Iraq is not a member of the Gulf Cooperation Council. 

• GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.  
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: ব্রিটানিকা।
৫৫.
Who was the British Prime Minister during the Partition of India?
  1. William E. Gladstone
  2. Benjamin Disraeli
  3. Winston Churchill
  4. Clement Attlee
সঠিক উত্তর:
Clement Attlee
উত্তর
সঠিক উত্তর:
Clement Attlee
ব্যাখ্যা
দেশভাগ:
- ভারত বিভাজনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি।
- ক্লিমেন্ট অ্যাটলি ১৯৩৫ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত লেবার পার্টির নেতা ছিলেন এবং ১৯৪৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধানমন্ত্রী হিসেবে তিনি যুদ্ধোত্তর ব্রিটেনে সামাজিক পরিষেবা এবং পাবলিক সেক্টরকে বিস্তৃত ও উন্নত করেছিলেন, জাতীয় স্বাস্থ্য পরিষেবা তৈরি করেছিলেন এবং প্রধান শিল্প ও পাবলিক ইউটিলিটি জাতীয়করণ।
- অ্যাটলির সরকার ভারত, পাকিস্তান, বার্মা, সিলন এবং জর্ডানের উপনিবেশকরণেরও সভাপতিত্ব করেছিল এবং ফিলিস্তিন থেকে ব্রিটেনের প্রত্যাহারের পরে ইসরাইল রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল।

এছাড়াও,
- যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভস, "ভারতের বিভাজন: দ্য মাউন্টব্যাটেন প্ল্যান" শিরোনামের একটি নিবন্ধে উল্লেখ করেছে যে ক্লেমেন্ট অ্যাটলির শ্রম সরকার ১৯৪৫ সালে ক্ষমতা গ্রহণের পর ১৯৪৭ সালে দেশভাগের তত্ত্বাবধান করেছিল।

উৎস: gov.uk. [link]
৫৬.
When was the first agricultural census conducted in independent Bangladesh?
  1. In 1976
  2. In 1977
  3. In 1973
  4. In 1979
সঠিক উত্তর:
In 1977
উত্তর
সঠিক উত্তর:
In 1977
ব্যাখ্যা
• স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

• স্বাধীন বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৫টি।
এগুলো হল - 
- প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৭৭ সালে।
- দ্বিতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে।
- তৃতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৯৬ সালে।
- চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০০৮ সালে।
- পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০১৯ সালে।

• সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
• এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
• বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।

সূত্র: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস।
৫৭.
Albert Einstein was born in which country?
  1. USA
  2. France
  3. Russia
  4. Germany
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
আলবার্ট আইনস্টাইন:
- আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী।
- আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ, মধ্যবিত্ত ইহুদি।
- তিনি ১৪ মার্চ ১৮৭৯ সালে জার্মানিতে জনগ্রহন করেন।
- তিনি একজন পদার্থবিদ ছিলেন। তার গবেষণা কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে মহাকর্ষ এবং গতি সম্পর্কে তত্ত্ব পর্যন্ত বিস্তৃত।
- ১৯২১ সালে তিনি পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন।
- অ্যালবার্ট আইনস্টাইন ১৮ এপ্রিল, ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে মারা যান।

সূত্র - Worldatlas.com
৫৮.
Which of the following vitamins helps in blood clotting?
  1. Vitamin A
  2. Vitamin C
  3. Vitamin D
  4. Vitamin K
সঠিক উত্তর:
Vitamin K
উত্তর
সঠিক উত্তর:
Vitamin K
ব্যাখ্যা
- ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

ভিটামিন কে (Vitamin K): 
- ভিটামিন কে -এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন। 
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় না। 

ভিটামিন কে-এর উৎস: 
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। 

ভিটামিন কে-এর কাজ: 
- কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে।
- রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে। 
- পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। 
- যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে। 

ভিটামিন কে-এর অভাবজনিত অবস্থা: 
- এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। 
- ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
Who was the Governor General of India during the Partition of Bengal?
  1. Lord Curzon
  2. Lord Mountbatten
  3. Lord Dalhousie
  4. Lord Wellesley
সঠিক উত্তর:
Lord Curzon
উত্তর
সঠিক উত্তর:
Lord Curzon
ব্যাখ্যা
• বঙ্গভঙ্গ, ১৯০৫:
- লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়।
- এটি আধুনিক বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
- বঙ্গভঙ্গের ধারণা কার্জনের স্বকীয় চিন্তা থেকে উদ্ভূত হয় নি।
- ১৭৬৫ সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল।
- এর ফলে প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।

- বঙ্গভঙ্গ রদের ঘোষণা ১৯১০ সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন।
- ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ এবং ভারত সচিব লর্ড ক্রু প্রমুখ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন।
- ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জ ও রাণি মেরী ভারত সফরে আসেন।
- তাদের সফর উপলক্ষে ১২ ডিসেম্বর দিল্লিতে এক ঐতিহাসিক দরবারের আয়োজন করা হয়।
- সেখানে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ফলে কার্জনের বাংলা বিভক্তির ব্যবস্থা বাতিল হয়।
- ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমানের পাঁচটি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পূনর্গঠন করা হয়।
- ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তর করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও ইতিহাস: নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
A connection or link to further documents or websites that offer relevant information is referred to as:
  1. Dial-up
  2. E-cash
  3. Electronic commerce
  4. Hyperlink
সঠিক উত্তর:
Hyperlink
উত্তর
সঠিক উত্তর:
Hyperlink
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৬১.
What does the term VIRUS mean?
  1. Very Important Resource Under Search
  2. Very Important Record User Searched
  3. Vital Information Resources Under Seize
  4. Verify Interchange Result Until Source
সঠিক উত্তর:
Vital Information Resources Under Seize
উত্তর
সঠিক উত্তর:
Vital Information Resources Under Seize
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল 'Vital Information Resources Under Seize' যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ১৯৮০ সালে ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস কম্পিউটারের তথ্য ও উপাত্তকে আক্রমণ করে নিজের সংখ্যা বৃদ্ধি ও কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন -
• বুট সেক্টর ভাইরাস
• ওভার রাইটিং ভাইরাস
• ট্রোজান হর্স ভাইরাস
• মেমোরি রেসিডেন্ট ভাইরাস
• ফাইল সংক্রামক ভাইরাস
• মিউটেটিং ভাইরাস
• ম্যাক্রো ভাইরাস
• স্টোন ভাইরাস ইত্যাদি

• অ্যান্টিভাইরাস:
- অ্যান্টিভাইরাস হলো কম্পিউটারকে ভাইরাসমুক্ত করা বা ভাইরাস থেকে রক্ষা করার জন্য বিশেষ প্রোগ্রাম।
- বর্তমানে জনপ্রিয় কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে -
• Anti-Virus Toolkit
 • Dr. Solomon's Anti-Virus
•  Cure Anti-Virus
• Norton Anti-Virus
• PC-Cilin Anti-Virus
• Mcafee Anti-Virus
• Panda Anti-Virus
• AVG Anti-Virus ইত্যাদি ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
Mosaic is:
  1. Web browser
  2. Program language
  3. Operating system
  4. None of these
সঠিক উত্তর:
Web browser
উত্তর
সঠিক উত্তর:
Web browser
ব্যাখ্যা
- প্রথম ব্যবহৃত ওয়েব ব্রাউজার হচ্ছে 'মোজাইক'।
- ২২ এপ্রিল ১৯৯৩ সালে সহকর্মী এরিক বিনাকে নিয়ে ব্রাউজারটি তৈরি করেন সিলিকন ভ্যালির 'এন্ড্রিসেন হরোভিৎস'-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক এন্ড্রিসেন।
- ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়ে ১৯৯৩ সালে আইবিএমে ইন্টার্নি শুরু করেন মার্ক। 'ন্যাশনাল সেন্টার ফর সুপার কমপিউটিং অ্যাপ্লিকেশন'-এ কাজ করার সময় টিম বার্নাস লির ইন্টারনেটের সঙ্গে পরিচিত হন। এখানেই তৈরি করেন 'মোজাইক'।
- পরে এটির নাম পরিবর্তন করে রাখেন 'নেটস্কেপ নেভিগেটর'।
- মোজাইকই প্রথম ওয়েব ব্রাউজার, যাতে 'গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস' ব্যবহার করা হয়েছিল।

উৎস: www.kalerkantho.com.
৬৩.
A program that places programs into main memory and prepares them for execution-
  1. Compiler
  2. Assembler
  3. Loader
  4. Interpreter
সঠিক উত্তর:
Loader
উত্তর
সঠিক উত্তর:
Loader
ব্যাখ্যা
Compiler - A compiler takes the program code (source code) and converts the source code to a machine language module (called an object file).
Example: Pascal, C etc.

Assembler - An assembler is a program that converts assembly language into machine code. It takes the basic commands and operations from assembly code and converts them into binary code that can be recognized by a specific type of processor. Assemblers are similar to compilers in that they produce executable code.
Example: IBM mainframe assembler, 6502 assemblers etc.

Loader: In computer systems a loader is the part of an operating system that is responsible for loading programs and libraries. It is one of the essential stages in the process of starting a program, as it places programs into memory and prepares them for execution.

Interpreter: It is a computer program that directly executes instructions written in a programming or scripting language, without requiring them previously to have been compiled into a machine language program. Example- Python, Matlab etc.
৬৪.
Which part of the computer is directly involved in executing the instructions of the computer program?
  1. The scanner
  2. The main storage
  3. The secondary storage
  4. The processor
সঠিক উত্তর:
The processor
উত্তর
সঠিক উত্তর:
The processor
ব্যাখ্যা
• প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইঞ্জিন। যা ইন্সটাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে।

- প্রসেসরকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক । অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ এই প্রসেসরকেই করতে হয়। মস্তিষ্ক ছাড়া যেমন কোন মানুষ হয় না, প্রসেসর ছাড়াও তেমনি কোন কম্পিউটার হয় না।
- কম্পিউটারের মূল চালিকাশক্তি এই সিপিইউ বা প্রসেসর । আসলে সিপিইউ হলো প্রসেসর, যে কেন্দ্রীয়ভাবে প্রসেস করে থাকে। বাহ্যিকভাবে দেখতে এটি ক্ষুদ্র হলেও এর কার্যক্ষমতা কল্পনাতীত।
- কম্পিউটারের সামগ্রিক ক্রিয়াকলাপ প্রসেসরের মাধ্যমেই হয়ে থাকে। আমরা কম্পিউটারের মাধ্যমে যে কাজটাই করি না কেন, তার সবচেয়ে জটিল এবং প্রধান কাজটাই করে প্রসেসর। 
 
- কম্পিউটারটির কার্যক্ষমতা কিন্তু প্রসেসরের কার্যক্ষমতার উপরই বেশিরভাগ নির্ভর করে । কাজেই প্রসেসরটা হওয়া চাই ভালো ব্র্যান্ডের এবং হাই স্পীডের।
 
উৎস : শিক্ষায় আইসিটি, ব্যাচেলর অব এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
Keys labelled F1 to F12 are ___ keys.
  1. Input
  2. Output
  3. Function
  4. Help
সঠিক উত্তর:
Function
উত্তর
সঠিক উত্তর:
Function
ব্যাখ্যা
ফাংশন কী: বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়। বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়। ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

♦কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

কন্ট্রোল কী: কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়। কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা