পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
একটি শ্রেণির সকল ছাত্রছাত্রীর গড় বয়স ১৮ বছর। ছাত্রদের গড় বয়স ২০ বছর এবং ছাত্রীদের গড় বয়স ১৫ বছর। ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা ২০ জন হলে, ছাত্র সংখ্যা কত?
  1. ক) 35 জন
  2. খ) 30 জন
  3. গ) 45 জন
  4. ঘ) 40 জন
সঠিক উত্তর:
খ) 30 জন
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 জন
ব্যাখ্যা
ধরি,
ছাত্র সংখ্যা x জন

প্রশ্নমতে 
18( x + 20) = 20x + 15 × 20 
18x + 360 = 20x + 300 
20x - 18x = 360 - 300 
2x = 60 
x = 30 

ছাত্র সংখ্যা 30 জন
.
একটি সংখ্যার ৬০% এর ১/৪ ভাগ অন্য একটি সংখ্যার ২০% এর ২/৫ ভাগ সমান। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 
  1. ক) ৯ : ১৩  
  2. খ) ৭ : ১৬  
  3. গ) ৮ : ১৫  
  4. ঘ) ৫ : ১৭  
সঠিক উত্তর:
গ) ৮ : ১৫  
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ : ১৫  
ব্যাখ্যা
মনেকরি 
১ম সংখ্যা ক 
২য় সংখ্যা খ 

ক এর ৬০% = ক এর ৬০/১০০
                   = ৩ক/৫ 

খ এর ২০%  = খ এর ২০/১০০
                    = খ/৫ 

প্রশ্নমতে, 
(৩ক/৫) এর (১/৪) = (খ/৫) এর (২/৫)
৩ক/২০ = ২খ/২৫ 
৩ক/২খ = ২০/২৫ 
ক/খ = (২০/২৫) × (২/৩)
ক/খ = ৮/১৫ 
ক : খ = ৮ : ১৫  
.
অভাব : অপচয় :: উদ্বৃত্ত : ? 
  1. ক) যোগান
  2. খ) সঞ্চয়
  3. গ) সংগ্রহ
  4. ঘ) ঋণ
সঠিক উত্তর:
খ) সঞ্চয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সঞ্চয়
ব্যাখ্যা
অপচয় করলে অভাব আসে এবং সঞ্চয় করলে উদ্বৃত্ত হয়।
.
232-6 + 262-3 এর মান কত? 
  1. ক) 33/8
  2. খ) 57/8
  3. গ) 55/8
  4. ঘ) 65/8
সঠিক উত্তর:
ঘ) 65/8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 65/8
ব্যাখ্যা
232-6 + 262-3 
23(1/26) + 26 (1/23)
(1/23 )+ 23 
(1/8) + 8 
(1 + 64)/8
65/8
.
কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) সান্তনা
  2. খ) স্বান্তনা
  3. গ) সান্ত্বনা
  4. ঘ) শান্তনা
সঠিক উত্তর:
গ) সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
গ) সান্ত্বনা
ব্যাখ্যা
শুদ্ধ বানান : সান্ত্বনা 
সান্ত্বনা অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি] 
.
একটি পণ্য বিক্রয় করে সজীব ক্রয়মূল্যের ১/৪ ভাগ লাভ করলো। যদি সে ৩৭৫ তাকে বিক্রয় করে, তাহলে ক্রয়মূল্য কত? 
  1. ক) ৩২৫ টাকা 
  2. খ) ৩০০ টাকা 
  3. গ) ৩৫০ টাকা 
  4. ঘ) ৩১০ টাকা 
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি,
পণ্যটির ক্রয়মূল্য ক টাকা 


বিক্রয়মূল্য = ক + ক/ ৪ 
                  = (৪ক + ক)/৪ 
                  = ৫ক/৪ 

প্রশ্নমতে, 
৫ক/৪ = ৩৭৫
৫ক = ৩৭৫ × ৪ 
ক = (৩৭৫ × ৪)/৫
ক = ৩০০ 

পণ্যটির ক্রয়মূল্য ৩০০ টাকা 
.
'শুক্তি' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) মাছ
  2. খ) ঝিনুক
  3. গ) স্বচ্ছ
  4. ঘ) সুতোর কাজ
সঠিক উত্তর:
খ) ঝিনুক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝিনুক
ব্যাখ্যা
'শুক্তি' শব্দের অর্থ -
১. দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী, ঝিনুক 
২. শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি ]
.
একটি পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য ২৪০ টাকা। যদি লাভের হার ২০% হয়, বিক্রয়মূল্য কত? 
  1. ক) ১৬৪০ টাকা 
  2. খ) ১২৪০ টাকা 
  3. গ) ১৪৪০ টাকা 
  4. ঘ) ১৩৪০ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৪৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৪০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
ক্রয়মূল্য x 
২০% লাভে, বিক্রয়মূল্য = (১২০ × x )/১০০
                                    = ৬x/৫ 

প্রশমতে, 
(৬x/৫) - x = ২৪০ 
(৬x - ৫x )/৫ = ২৪০
x/৫ = ২৪০
x = ২৪০ × ৫   
x = ১২০০

বিক্রয়মূল্য = ৬x/৫ 
                 = (১২০০ × ৬)/৫
                 = ১৪৪০ টাকা 
.
'উদার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উহ্য 
  2. খ) উগ্র
  3. গ) স্বস্তি
  4. ঘ) অনুদা 
সঠিক উত্তর:
ঘ) অনুদা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুদা 
ব্যাখ্যা
'উদার' শব্দের বিপরীত শব্দ- অনুদা 
'উৎকণ্ঠা' শব্দের বিপরীত শব্দ-  স্বস্তি 
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ-  উগ্র
'স্পষ্ট' শব্দের বিপরীত শব্দ- উহ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ[ 
১০.
আপনার মায়ের বোনের মেয়ের একমাত্র খালা আপনার কী হয়? 
  1. ক) খালা
  2. খ) মা
  3. গ) নানি
  4. ঘ) বোন
সঠিক উত্তর:
খ) মা
উত্তর
সঠিক উত্তর:
খ) মা
ব্যাখ্যা
আপনার মায়ের বোনের মেয়ের একমাত্র খালা আপনার মা হয়। 
১১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে পিতার বয়স কত? 
  1. ক) ৫২ বছর 
  2. খ) ৫৪ বছর 
  3. গ) ৫৬ বছর 
  4. ঘ) ৫৮ বছর 
সঠিক উত্তর:
গ) ৫৬ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৬ বছর 
ব্যাখ্যা
ধরি 
পিতার বর্তমান বয়স ৭ক বছর 
পুত্রের বর্তমান বয়স ৩ক বছর 

প্রশ্নমতে,
 ৭ক - ৪ : ৩ক - ৪ = ১৩ : ৫
 (৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩ / ৫
৩৯ক - ৫২ = ৩৫ক - ২০ 
৩৯ক - ৩৫ক = ৫২ - ২০
৪ক = ৩২ 
ক = ৩২/৪ 
ক = ৮ 

বর্তমানে পিতার বয়স = ৭ × ৮ = ৫৬ বছর
১২.
আজ সোমবার হলে ৬১ দিন পর কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শনিবার
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
গ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) শনিবার
ব্যাখ্যা
৬১ দিন পর মানে হলো ৬২তম দিন বের করতে হবে। 
প্রতি ৭ দিন পরপর একটি সপ্তাহের দিনগুলোর পুনরাবৃত্তি ঘটে।
এখানে আছে মোট (৭ × ৮ + ৫) = ৬১ দিন।

এখানে ৫৬+১ = ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
∴ ৬১ দিন পর অর্থ্যাৎ ৬২তম দিন হলো -  শনিবার।
১৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
খ,  ঘ,  চ,  জ, ঞ, ?
  1. ক) ট
  2. খ) ঠ
  3. গ) ঝ
  4. ঘ) গ
সঠিক উত্তর:
খ) ঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) ঠ
ব্যাখ্যা
একটি বর্ণ বাদ একটি বসছে।  
ক ,খ , গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট ,ঠ ,.........
১৪.
x + 1/x = 2 হলে x/(x2 + x - 1) এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
দেওয়া আছে 
x + 1/x = 2 
(x2 + 1)/x = 2 
x2 + 1 = 2x 
x2 - 2x + 1 = 0 
(x - 1)2 = 0
x - 1 = 0 
x = 1 

এখন,
 x/(x2 + x - 1) = 1/12 + 1 - 1  = 1/1 = 1 
১৫.
যদি ABCD = WXYZ হয়,  তবে BAD কী হবে?
  1. ক) XZW
  2. খ) WZX
  3. গ) XWZ
  4. ঘ) ZXW
সঠিক উত্তর:
গ) XWZ
উত্তর
সঠিক উত্তর:
গ) XWZ
ব্যাখ্যা
এখানে,
A = W
B = X
C = Y
D = Z

BAD= XWZ
১৬.
শব্দ : কর্ণ :: আলো : ? 
  1. ক) শোনা
  2. খ) চক্ষু
  3. গ) অন্ধকার
  4. ঘ) বুদ্ধি
সঠিক উত্তর:
খ) চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
খ) চক্ষু
ব্যাখ্যা
শব্দ যেমন কর্ণ দিয়ে শোনা হয় তেমনি আলো চক্ষু দ্বারা দেখা হয়।
১৭.
একটি অশূন্য সংখ্যা এবং তার বর্গের গড় সংখ্যাটির চেয়ে 5 গুণ বড়। সংখ্যাটি কত? 
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি a 

প্রশ্নমতে, 
(a + a2)/2 = 5a 
a + a2 = 10a
a2 + a -10a = 0 
a - 9a = 0
a(a - 9) = 0 

হয়                                                                                                  
a = 0  [গ্রহণযোগ্য নয়, প্রশ্নে অশূন্য সংখ্যার কথা বলা হয়েছে।           

অথবা                 
 a - 9= 0  
∴  a = 9