পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা- ৩ টপিক মহাদেশ পরিচিতি – উত্তর ও দক্ষিণ আমেরিকা, মহাদেশ পরিচিতি – আফ্রিকা, ওশেনিয়া, এবং অ্যান্টার্কটিকা [ক্লাস ৫ ও ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ' কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. ইউরোপ
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকা (South America):
- দক্ষিণ আমেরিকা আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম মহাদেশ।
-  দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া।
-  আকাঙ্কাগুয়া পর্বত অবস্থিত আর্জেন্টিনায়।
- দক্ষিণ আমেরিকায় ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল।
- আয়তনে ক্ষুদ্রতম দেশ সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
-  আমাজন নদী বিশ্বের প্রশস্ততম ও সর্বাধিক জলপ্রবাহবিশিষ্ট নদী।
- নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে।
-  দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতমালা আন্দিজ (Andes)।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।

.
কলম্বিয়ার মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. ইউরো
  3. রিয়াল
  4. পেসো
ব্যাখ্যা

কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন প্রায় ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী- বোগোতা (Bogotá)।
- রাষ্ট্রভাষা- স্প্যানিশ।
- প্রধান ধর্ম- খ্রিস্টধর্ম (রোমান ক্যাথলিক)।
- মুদ্রা কলম্বিয়ান পেসো।
- কফি কলম্বিয়ার প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া বিশ্বের বৃহত্তম পান্না উৎপাদনকারী দেশ।
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি।
- কলম্বিয়ার রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

উৎস: ব্রিটানিকা।

.
আয়তনে আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. সাও টোমে ও প্রিনসিপে
  2. মরিশাস
  3. সিচেলিস
  4. কাবো ভার্দে
ব্যাখ্যা

আয়তনে আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশগুলো :
- আয়তনে ক্ষুদ্রতম দেশ সিচেলিস - ৪৪৬ বর্গ কিমি।

- দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সাও টোমে ও প্রিনসিপে - ১,০০১ বর্গ কিমি।
- তৃতীয় ক্ষুদ্রতম দেশ কোমোরোস - ১,৮৬১ বর্গ কিমি।
- চতুর্থ ক্ষুদ্রতম দেশ মরিশাস - ২,০০৭ বর্গ কিমি।
- পঞ্চম ক্ষুদ্রতম দেশ কাবো ভার্দে - ৪,০৩৩ বর্গ কিমি।

• আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলো:
- আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া - ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- দ্বিতীয় বৃহত্তম দেশ কঙ্গো (ডি.আর. কঙ্গো) - ২,৩৪৫,০০০ বর্গ কিমি।
- তৃতীয় বৃহত্তম দেশ সুদান - ১,৮৪০,৬৮৭ বর্গ কিমি।
- চতুর্থ বৃহত্তম দেশ লিবিয়া - ১,৬৭৬,১৯৮ বর্গ কিমি।
- পঞ্চম বৃহত্তম দেশ চাদ - ১,২৮৪,০০০ বর্গ কিমি।

উৎস: ব্রিটানিকা।

.
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ কোনটি?
  1. সিনেট
  2. স্টেট কাউন্সিল
  3. হাউস অব রিপ্রেজেন্টেটিভস
  4. ক্যাবিনেট
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই (Independence Day)।
- এর মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
- সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই (১৯৫৯)।
- যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় ৫০টি তারকা রয়েছে (৫০ অঙ্গরাজ্যের প্রতীক)।
- এর আইনসভা কংগ্রেস, যা দ্বিকক্ষ বিশিষ্ট।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস।
- কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ হয় ১৮৬৩ সালে (Emancipation Proclamation)।
- যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি—জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা।

.
লিবিয়ার রাজধানী কোনটি?
  1. বেনগাজি
  2. ত্রিপোলি
  3. মিসরাতা
  4. সাবাহ
ব্যাখ্যা

লিবিয়া: 
- এটি উত্তর আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)।
- এর রাজধানী ত্রিপোলি (Tripoli)।
- সরকারী ভাষা আরবি; এছাড়াও ইতালীয় এবং ইংরেজি প্রচলিত।
- প্রধান ধর্ম ইসলাম (সুন্নি); পাশাপাশি কিছু অংশে খ্রিস্টধর্ম।
- মুদ্রা: লিবিয়ান দিনার (Libyan Dinar)।

উৎস: ব্রিটানিকা ও লাইভ এমসিকিউ লেকচার।

.
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের আসন সংখ্যা কত?
  1. ৫০টি
  2. ৮০টি
  3. ১০০টি
  4. ১২৫টি
ব্যাখ্যা

মার্কিন কংগ্রেস: 
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের প্রধান কাজ আইন প্রণয়ন।
- কংগ্রেস একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি সভা)।
- কংগ্রেসের উচ্চকক্ষ হলো সিনেট (Senate)।

• নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
- হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর আসন সংখ্যা ৪৩৫টি।
- এর সদস্যদের মেয়াদ ২ বছর।
- এর সদস্য হতে ন্যূনতম বয়স ২৫ বছর।
- হাউস অব রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ।

• উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
- সিনেটের আসন সংখ্যা ১০০টি।
- এর সদস্যদের মেয়াদ ৬ বছর।
- সিনেট সদস্য হতে ন্যূনতম বয়স ৩০ বছর।
- সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ। 
- উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

.
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
  1. ইসরায়েল
  2. তুরস্ক
  3. মিশর
  4. সৌদি আরব
ব্যাখ্যা

সুয়েজ খাল:
- সুয়েজ খাল অবস্থিত সিনাই উপদ্বীপ, মিশরে।
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে।
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৮৬৯ সালে।
- এর দৈর্ঘ্য প্রায় ১৯৩ কিলোমিটার।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে।
- সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে।
- সুয়েজ খাল এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা।

.
দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী আমাজন কোথায় পতিত হয়েছে?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

আমাজন নদী: 
- আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী।
- এই নদীটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত।
- আমাজন নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত।
- এই নদীটির উৎপত্তি পেরুর আন্দিজ পর্বতমালায়।
- আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত।
- আমাজন নদী বিশ্বের সর্বাধিক পানিপ্রবাহবিশিষ্ট নদী।

উৎস: ব্রিটানিকা।

.
হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ইরিত্রিয়া
  2. জিবুতি
  3. ইথিওপিয়া
  4. কেনিয়া
ব্যাখ্যা

'কেনিয়া' হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ নয়।

হর্ন অফ আফ্রিকা:

- হর্ন অফ আফ্রিকা হলো পূর্ব আফ্রিকার একটি অঞ্চল।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- অন্তর্ভুক্ত দেশসমূহ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া।
- হর্নের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- প্রধান ভূ-রূপ: ইথিওপিয়ান উচ্চভূমি, ওগাডেন মরুভূমি, ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল।
- প্রধান জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি।
- উপকূলরেখা ঘেরা: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর।
- ঐতিহাসিকভাবে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে দীর্ঘদিন বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

১০.
আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আমেরিকা
  3. আফ্রিকা
  4. ওশেনিয়া
ব্যাখ্যা

আন্দিজ পর্বতমালা:
- আন্দিজ হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী।
- এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত।
- আন্দিজ পর্বতমালা ৭টি দেশে অবস্থিত: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা।
- দৈর্ঘ্য প্রায় ৪,৩০০ মাইল (৬,৯০০ কিমি)।
- প্রস্থ: ১২০-৪৩০ মাইল।
- উৎপত্তি ঘটে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে।
- প্রধান বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ।

উৎস: ব্রিটানিকা।

১১.
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি?
  1. বেলিজ ব্যারিয়ার রিফ
  2. রেড সি করাল রিফ
  3. তুবাতাহা রিফ
  4. গ্রেট ব্যারিয়ার রিফ
ব্যাখ্যা

প্রবাল প্রাচীর: 
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
- অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কোসিয়াস্কো।

উল্লেখ্য,
- বেলিজ ব্যারিয়ার রিফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তর গোলার্ধের বৃহত্তম।
- তুবাতাহা রিফ ফিলিপাইনসের সুলু সাগরে অবস্থিত।
- রেড সি করাল রিফ প্রায় ২,০০০ কিমি দৈর্ঘ্যের।


উৎস: ব্রিটানিকা ও অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।

১২.
ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. পর্তুগাল
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

ব্রাজিল:
- দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগ, পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় দেশ।
- প্রধান ভাষা: পর্তুগিজ (দক্ষিণ আমেরিকার একমাত্র প্রধান পর্তুগিজভাষী দেশ)।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়াল (BRL)।
- প্রধান ধর্ম: খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক।
- ব্রাজিল পূর্বে পর্তুগালের উপনিবেশ ছিল।
- স্বাধীনতা ঘোষণা: ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর, প্রিন্স পেড্রো দ্বারা।
- প্রতি বছর ৭ই সেপ্টেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
- শাসনব্যবস্থা: ফেডারেল রিপাবলিক; রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- বর্তমান রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৩.
যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়?
  1. ১৭৭৬
  2. ১৮০৩
  3. ১৮৫৭
  4. ১৮৬৭
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়।
- ১৮৬৭ সালে আলাস্কার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৭.২ মিলিয়ন ডলার প্রদান করেছিল।

অন্যদিকে,
- মার্কিন যুক্তরাষ্ট্রের দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব মার্কিন যুক্তরাষ্ট্র।
- রাজধানী: ওয়াশিংটন, ডিসি।
- স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (যুক্তরাজ্য থেকে)।
- মোট অঙ্গরাজ্য: ৫০টি; সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- স্ট্যাচু অব লিবার্টি উপহার পেয়েছে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্য ক্রয় করে।
- ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬ তম প্রেসিডেন্ট)।
- প্রথম প্রেসিডেন্ট যারা হোয়াইট হাউজে বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা।

১৪.
সুরিনামের রাজধানী কোথায়?
  1. বেলমোপান
  2. প্যারামারিবো
  3. মানাগুয়া
  4. সান সালভেদর
ব্যাখ্যা

সুরিনাম: 
- দাপ্তরিক নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic of Suriname)।
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)।
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিমি।
- অফিসিয়াল ভাষা: ডাচ (Dutch)।
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)।
- সর্বোচ্চ বিন্দু: জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

১৫.
'গুয়াম' কোন অঞ্চলের বৃহত্তম দ্বীপ?
  1. অস্ট্রেলিয়া
  2. মাইক্রোনেশিয়া
  3. পলিনেশিয়া
  4. মিলেনেশিয়া
ব্যাখ্যা

ওশেনিয়া মহাদেশ:
• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া- ১. অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড- ১. নিউজিল্যান্ড।
- মাইক্রোনেশিয়া- ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।
- মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত বৃহত্তম দ্বীপ গুয়াম, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।

• মিলেনেশিয়া:
- "মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১৬.
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কোন দেশের?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. আর্জেন্টিনা
  4. লিবিয়া
ব্যাখ্যা

আর্জেন্টিনা: 
- ব্রিটেনের সাথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ।
- ফকল্যান্ড বর্তমানে ব্রিটেনের দখলে।
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট - আর্জেন্টিনার ইসাবেলা ডি পেরন।
- রাজধানী - বুয়েন্স আয়ার্স (লা প্লাটা নদীর তীরে)।

অন্যদিকে,
• চিলি: 
- চিলি সরু দেশ হিসেবে পরিচিত।
- বিশ্বের বৃহৎ কপার বা তামা উৎপাদনকারী দেশ।

• কলম্বিয়া:
- নামকরণ করা হয় ক্রিস্টোফার কলম্বাসের নামে।
- বিশ্বের বৃহৎ কোকেন উৎপাদনকারী।
- মাদকদ্রব্য ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকায় আলোচিত।

• বলিভিয়া:
- বিশ্বের উচ্চতম রাজধানীর লাপাজ।
- উচ্চতম হ্রদ টিটিকাকা।
- এটি প্রাচীন ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত।

উৎস: ব্রিটানিকা।

১৭.
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা

এন্টার্কটিকা:
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন ১ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার।
- এটি ৯০ দক্ষিণ মেরুরেখা থেকে ৬০ দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি।
- এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

উৎস:
ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
গ্রিন স্কয়ার কোন দেশে অবস্থিত?
  1. মিশর
  2. লিবিয়া
  3. রাশিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা

গ্রিন স্কয়ার:
- অবস্থান: ত্রিপোলি, লিবিয়া।
- এটি সরকার বিরোধী বিক্ষোভ, গাদ্দাফি সমর্থকদের সমাবেশ, মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক।
- বিদ্রোহের সময় ‘শহীদ স্কয়ার’ নামকরণ করা হয়।

কয়েকটি বিখ্যাত স্কয়ার:
• তাহরির স্কয়ার:
- মিশরের কায়রোতে অবস্থিত।
- এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

• রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত।
- ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্যে সমৃদ্ধ পর্যটনকেন্দ্র।
- প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিন সংলগ্ন।
- ক্রেমলিনের পশ্চিমে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
- শায়িত আছেন রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।

উৎস: ব্রিটানিকা।