পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা - ১৫: রিভিশন - মিক্সড মডেল টেস্ট [১০০ নম্বর] বিষয়ের নাম: i) গাণিতিক যুক্তি - ১৫; ii) সাধারণ বিজ্ঞান - ১৫; iii) ভূগোল ও নৈতিকতা - ২০; iv) মানসিক দক্ষতা - ১৫; v) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ১৫; vi) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী - ২০;
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
x2 - 6x + 5 = 0 হলে, (x - 3)2 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 5 = 0 হলে, (x - 3)2 এর মান কত? 

সমাধান: 
x2 - 6x + 5 = 0
⇒ x2 - 6x + 32 - 9 + 5 = 0
⇒ (x - 3)2 - 4 = 0
∴ (x - 3)2 = 4
.
রাসেল কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 
  1. ২০০ টাকা 
  2. ২১০ টাকা 
  3. ২২০ টাকা 
  4. ২৪০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 

সমাধান:
৩ বছরে সুদ = ৩০০ - ২৪০ টাকা
= ৬০ টাকা 
১ বছরে সুদ ৬০/৩ টাকা
= ২০ টাকা
২ বছরে সুদ (২০ × ২) টাকা
= ৪০ টাকা 

∴ আসল (২৪০ - ৪০) টাকা 
= ২০০ টাকা
.
কোনো ছাত্রাবাসে ৩৬ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 
  1. ১০ জন 
  2. ১১ জন 
  3. ১২ জন 
  4. ১৪ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৩৬ জন ছাত্রের ২৪ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৮ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 

সমাধান:
২৪ দিনের খাবার আছে ৩৬জন ছাত্রের 
∴ ১ দিনের খাবার আছে (৩৬ × ২৪) জন ছাত্রের 
∴ ১৮ দিনের খাবার আছে (৩৬ × ২৪)/১৮ জন ছাত্রের = ৪৮ জনের 

∴ নতুন ছাত্রের সংখ্যা = (৪৮ - ৩৬ ) জন = ১২ জন 
.
৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত? 
  1. ২/১৩
  2. ১/১৫
  3. ২/১৫
  4. ২/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত? 

সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ৪, ৮, ২ এর গ. সা. গু = ২
ভগ্নাংশগুলোর হর ৫, ১৫, ৩ এর ল. সা. গু = ১৫
ভগ্নাংশগুলোর গ. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর গ. সা. গু / ভগ্নাংশগুলোর হরগুলোর ল. সা. গু
= ২/১৫
.
২, ৪, ৯, ২, ৪, ৫, ৩, ৫, ৪, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৯, ২, ৪, ৫, ৩, ৫, ৪, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

সমাধান:
২ সংখ্যাটি আছে ২ বার।
৫ সংখ্যাটি আছে ২ বার।
৪ সংখ্যাটি আছে ৩ বার।

যেহেতু, ৪ সংখ্যাটি অধিকবার আছে, তাই সংখ্যাগুলোর প্রচুরক ৪।
.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?
  1. ৬০ ঘনসে.মি. 
  2. ৬৪ ঘনসে.মি. 
  3. ৬৮ ঘনসে.মি. 
  4. ৭২ ঘনসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?

সমাধান:
মনে করি, ঘনকের ধার, a সে.মি. 
ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √২ক সে.মি.  এবং 

প্রশ্নানুসারে,
√২ক = ৪√২
∴ ক = ৪
ঘনকের ধার ৪ সে.মি. 

আয়তন = a
= ৪
= ৬৪ ঘনসে.মি. 
.
ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?
  1. সমবাহু ত্রিভুজ
  2. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  3. স্থুলকোণী ত্রিভুজ
  4. সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

y + 2y + 3y = 180°
⇒ 6y = 180°
∴ y = 30°

∠A = 30°, ∠B = 60°, ∠A = 90°

∴ ত্রিভুজটি সমকোণী।
.
f(x) = x3 - 8x + 9 হলে, f(-2) =?
  1. 9
  2. 13
  3. 17
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 8x + 9 হলে, f(-2) = ?

সমাধান:
দেয়া আছে,
f(x) = x3 - 8x + 9

∴f(-2) = (-2)3 - 8(-2) + 9
= - 8 + 16 + 9
= 17
.
রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১২ এবং ১৫ বর্গমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গমিটার
  2. ৫০ বর্গমিটার
  3. ৬০ বর্গমিটার
  4. ৯০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১২ এবং ১৫ বর্গমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:
রম্বসটির ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১২ × ১৫
= ৯০ বর্গমিটার
১০.
নিচের কোন যৌগের মূল উপাদান হাইড্রোকার্বন? 
  1. মোম
  2. প্রাকৃতিক গ্যাস
  3. কেরোসিন
  4. সবগুলোই
ব্যাখ্যা
হাইড্রোকার্বন: 
- হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ। 
যেমন - মিথেন (CH4), ইথিন (C2H4), বেনজিন (C6H6) ইত্যাদি। 
- যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই। 
- হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। 
যথা- 
(i) অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও 
(ii) অ্যারোমেটিক হাইড্রোকার্বন। 

- কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। 
- হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। 
- তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তির সৃষ্টি হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
১১.
লসিকায় কত ভাগ পানি থাকে? 
  1. ৫৫ ভাগ
  2. ৬০ ভাগ
  3. ৭৮ ভাগ
  4. ৯৪ ভাগ
ব্যাখ্যা
লসিকা: 
- এক ধরনের পরিবর্তিত ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস যা লসিকা নালির ভেতর দিয়ে পরিবাহিত হয়ে দেহের সকল কোষকে সিক্ত করে। 
- লসিকায় লোহিত রক্ত কণিকা ও অণুচক্রিকা অনুপস্থিত কিন্তু শ্বেত রক্ত কণিকার সংখ্যা অত্যাধিক। 
- লসিকায় ৯৪% পানি ও ৬% কঠিন পদার্থ থাকে। 
যেমন- প্রোটিন, স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট, নাইট্রোজেনযুক্ত পদার্থ, ফসফরাস, সোডিয়াম, ক্লোরাইড, কিছু এনজাইম ও অ্যান্টিবডি। 
- মানুষের দেহে লসিকার পরিমাণ ১-২ লিটার। 

লসিকার কাজ: 
• প্রোটিন পরিবহন: কলার ফাঁকা স্থান থেকে প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। 
• স্নেহ পরিবহন: যে সব স্নেহ কলা কৈশিক নালির বাধা অতিক্রমে অক্ষম সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। 
• পুষ্টি সরবরাহ: দেহের যে সব কলা কোষে রক্ত পৌঁছাতে পারে না সেখানে লসিকা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। 
• শোষণ: স্নেহ পদার্থ অন্ত্র থেকে শোষিত হয়ে লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। 
• প্রতিরক্ষা: লসিকায় অবস্থিত প্রচুর শ্বেত কণিকা দেহের প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকে। 
• প্রতিরোধ: B-লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 
• দেহ রসের সংবহন: রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থের পরিবহনে অংশ নেয়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটি?
  1. আলু
  2. ভুট্টা
  3. আফিম
  4. কার্পাস
ব্যাখ্যা
- উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। 
- উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। 
যথা- 
১। স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: 
- যে সব উদ্ভিদে পুষ্পায়নে দৈনিক গড়ে ৮-১২ ঘণ্টা আলো প্রয়োজন। 
যেমন- সয়াবিন, আলু, ইক্ষু, তামাক, শিম, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি। 

২। দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: 
- পুষ্পায়নে দৈনিক গড়ে ১২-১৬ ঘণ্টা আলো প্রয়োজন হয়। 
যেমন- পালংশাক, আফিম, ভুট্টা, যব, লেটুস, ঝিঙা ইত্যাদি। 

৩। আলোক নিরপেক্ষ উদ্ভিদ: 
- পুষ্পায়নে আলো কোনও প্রভাব ফেলে না। 
যেমন- টমেটো, কার্পাস, আউশ ধান, শসা, সূর্যমুখী ইত্যাদি। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
  1. কুতুবদিয়া
  2. হাতিয়া
  3. সেন্টমার্টিন
  4. নিঝুম দ্বীপ
ব্যাখ্যা
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো- সেন্টমার্টিন।
- সেন্টমার্টিনের অপন নাম- নারিকেল জিঞ্জিরা।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন
১৪.
কোন ধরনের শিলায় স্তর নেই?
  1. আগ্নেয় শিলায়
  2. বিচূর্ণীত শিলায় 
  3. পাললিক শিলায়
  4. রূপান্তরিত শিলায়
ব্যাখ্যা
• আগ্নেয় শিলা:
- পৃথিবী জ্বলন্ত অবস্থা থেকে শীতল হবার সময়ে অর্ধগলিত বিভিন্ন খনিজ অত্যন্ত দ্রুত শীতল ও কঠিনাকার ধারণ করে। এইরূপে সৃষ্ট কঠিন পদার্থগুলো আগ্নেয় শিলা নামে অভিহিত।

• আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহ:
→ আগ্নেয় শিলার স্তর নেই অর্থাৎ অস্তরীভূত শিলা;
→ আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই;
→ আগ্নেয় শিলা অপ্রবেশ্য;
→ আগ্নেয় শিলা সুদৃঢ় ও সুসংহত। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
নিচের কোন শব্দটিকে অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
  1. Referendum
  2. Referable
  3. Reference
  4. Refection
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটিকে অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
 
সমাধান:
Referendum, Referable, Reference, Refection
সবগুলো শব্দের প্রথম চার বর্ণ Refe, তারপর (Referendum, Referable, Reference) শব্দগুলোতে আসে r. কিন্তু Refection এ আসে c. 
c বর্ণটি r  এর আগে হওয়ায় Refection শব্দটি অভিধানে আগে আসবে।
১৬.
যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?
  1. 9718
  2. 7819
  3. 9728
  4. 7928
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?

সমাধান:
PLAY = 8123
P = 8
L = 1
A = 2
Y = 3

RHYME = 49367
R = 4
H = 9
Y = 3
M = 6
E = 7

∴ HELP = 9718
১৭.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর ___।
  1. পুত্র
  2. ভাই
  3. পিতা
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর ___।

সমাধান:
এখানে,
P এবং Q দুই ভাই।
R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই।
∴ R, S উভয়েই P এর সন্তান 
অর্থাৎ, Q হলো R এর চাচা।
১৮.
২০২৪ সালের ১২ জানুয়ারী শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার হবে?
  1. শুক্রবার
  2. শনিবার
  3. রবিবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১২ জানুয়ারী শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার হবে?

সমাধান:
১২ জানুয়ারীর পর থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট দিন = (১৯ + ২৯ + ১৭) দিন [ফেব্রুয়ারি মাস ২৯ দিনের কারণ ২০২৪ অধিবর্ষ]
= ৬৫ দিন 

এখন,
৬৫ ÷ ৭ = ৯, ভাগশেষ ২।

∴ ২০২৪ সালের ১৭ মার্চ বার হবে = শুক্রবার + ২ দিন 
= রবিবার
১৯.
৩, ৫, ৮, ১২, ____, ২৩ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৫, ৮, ১২, ____, ২৩ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান:
৫ - ৩ = ২
৮ - ৫ = ৩
১২ - ৮ = ৪ 

এখানে সংখ্যাগুলোর পার্থক্য ২, ৩, ৪ এভাবে বাড়ছে। তাদলে পরের সংখ্যার পার্থক্য হবে ৫।

∴ খালিঘরের সংখ্যা হবে = ১২ + ৫ = ১৭ 
২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৬২
  2. ৬৮
  3. ৫৮
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান: 
১ম চিত্রে,
(৯ × ৫) - ৩
= ৪৫ - ৩
= ৪২

২য় চিত্রে,
(৮ × ৭) - ৪
= ৫৬ - ৪
= ৫২

৩য় চিত্রে,
(৭ × ৯) - ৫
= ৬৩ - ৫
= ৫৮

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
২১.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ১৬টি
  2. ১৪টি
  3. ১৩টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
 

সমাধান:

চিত্রে, সাধারণ ত্রিভুজ- AFO, AEO, FOB, EOC, BOD এবং COD অর্থাৎ ৬টি।
যুগ্মজবে ত্রিভুজ- AOB, AOC এবং BOC অর্থাৎ ৩টি।
তিনটির সমন্বয়ে ত্রিভূজ- ABD, ACD, ABE CBE, AFC এবং CFB অর্থাৎ ৬টি।
ছয়টির সমন্বয়ে গঠিত ত্রিভূজ ১টি অর্থাৎ ABC।

∴ মোট ত্রিভুজ = ৬ + ৩ + ৬ + ১ = ১৬টি।
২২.
শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে ‘বধ্যভূমি’ কী?
  1. মহান মুক্তিযুদ্ধ
  2. ঊনসত্তরের গণআন্দোলন
  3. বাংলা ভাষা
  4. বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা

প্রশ্ন: শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে ‘বধ্যভূমি’ কী?

সমাধান:
- ভাষা আন্দোলনে শহীদদের জন্য গড়ে উঠেছিল শহীদ মিনার, একইভাবে বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি তৈরি হয়েছিল। স্পেসিফিক ভাবে মুক্তিযুদ্ধের ঘটনার মধ্যে বুদ্ধিজীবী হত্যা ছিল তাই অধিক গ্রহনযোগ্য হিসেবে বুদ্ধিজীবী হত্যা উত্তর নেওয়া হয়েছে।

২৩.
বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে কোন দেশ 'কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০' তৈরি করে?
  1. ইংল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. ফিনল্যান্ড
  4. সুইজাল্যান্ড
ব্যাখ্যা
• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে ''কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০''।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন তৈরি করা হয় এবং পরবর্তীতে তা সংশোধন করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
• হ্যাকিং
• স্প্যামিং
• সাইবার থেফ্ট
• সাইবার বুলি
• স্ফুফিং
• ফিশিং
• ভিশিং
• স্নিকিং
• প্লেজিয়ারিজম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৪.
অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ কোনটি?
  1. হার্ড ড্রাইভ
  2. এসএসডি
  3. ডিভিডি ডিস্ক
  4. পেন ড্রাইভ
ব্যাখ্যা
- কম্পিউটার তার পেরিফেরাল ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সকল ডিভাইসকে উপাত্ত তথ্য ও নির্দেশমালা সংরক্ষনের কাজে ব্যবহার করে সে সকল ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ পেরিফেরালস বলে।
- মেগনেটিক স্টোরেজ ডিভাইস এর উদাহরণ: হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট ইত্যাদি।
- অপটিক্যাল স্টোরেজ ডিভাইস: সিডি রম ও ডিভিডি ডিস্ক ইত্যাদি।
- ফ্ল্যাশ মেমরি ডিভাইস: মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
২৫.
যন্ত্রের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনাকে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. বায়োইনফরমেটিক্স
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যাখ্যা
♦ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
- কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
- সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
- সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
- সমস্যা সমাধানের ক্ষমতা।
- নতুন নতুন জ্ঞান অর্জন।
- ভাষা বুঝার ক্ষমতা।
- অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
- মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
- পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
- ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
- জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
- নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. এভিজি
  2. ভিবিএস
  3. এভিরা
  4. অ্যাভাস্ট
ব্যাখ্যা
♦ কম্পিউটার ভাইরাস: 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের
ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
- কয়েকটি ভাইরাসের নাম হলো:
ভিবিএস/হেল্পার,
• ওয়ার্ম,
• ভিবিএস/আকুই,
• ট্রোজান হর্স,
• এক্স ৯৭এম/হপার.আর,
• মাইক্রো ভাইরাস,
• বুট সেক্টর ভাইরাস,
• জেরুজালেম,
• স্টোন,
• ঢাকা ভাইরাস,
• ভিয়েনা, 
• সিআইএইচ ইত্যাদি।

♦ কম্পিউটার অ্যান্টি-ভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহৃত হয়। 
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
-  কয়েকটি অ্যান্টি-ভাইরাসের নাম হলো:
• এভিজি
• এভিরা
• অ্যাভাস্ট
• নরটন ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৭.
DHCP এর পূর্ণরূপ কী?
  1. Dynamic Host Communication Protocol
  2. Dynamic Host Computer Protocol
  3. Dynamic Host Configuration Protocol
  4. Dynamic Hosting Cable Protocol
ব্যাখ্যা
- DHCP এর পূর্ণরূপ Dynamic Host Configuration Protocol.
- ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল (DHCP) হল একটি ক্লায়েন্ট/সার্ভার প্রোটোকল যা স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারনেট প্রোটোকল (IP) হোস্টকে তার IP ঠিকানা এবং অন্যান্য সম্পর্কিত কনফিগারেশন তথ্য যেমন সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে প্রদান করে।
- DHCP কনফিগার করা হয় যেখানে ম্যানুয়ালি আইপি এসাইন করা কঠিন অর্থাৎ যেখানে নেটওয়ার্ক টি অনেক বড়।
- একটি TCP/IP-ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসের নেটওয়ার্ক এবং এর সংস্থানগুলি অ্যাক্সেস করার জন্য একটি ইউনিক ইউনিকাস্ট IP ঠিকানা থাকতে হবে।
- DHCP ব্যতীত, নতুন কম্পিউটার বা কম্পিউটারের আইপি ঠিকানা যা এক সাবনেট থেকে অন্য সাবনেটে স্থানান্তরিত হয় সেগুলি ম্যানুয়ালি কনফিগার করা আবশ্যক, নেটওয়ার্ক থেকে সরানো কম্পিউটারগুলির জন্য IP অ্যাড্রেসগুলি ম্যানুয়ালি পুনরুদ্ধার করা আবশ্যক৷

উৎস: [Microsoft]
২৮.
সামাজিক যোগাযোগ মাধ্যম 'টুইটার/এক্স' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ম্যানলো পার্ক
  2. ভার্জিনিয়া
  3. সানফ্রান্সিসকো
  4. মাউন্ট ভিউ
ব্যাখ্যা
♦ টুইটার/এক্স: 
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের পরিবর্তিত নাম 'X'
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস:
১. টুইটারের ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
২৯.
পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. Prolog
  2. Mercury
  3. OPS5
  4. Java
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ।
- এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়।
- ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে ।
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়।
- Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

• Java তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩০.
ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ নয় কোনটি?
  1. সুপার কম্পিউটার
  2. ম্যাক্সফ্রেইম কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
ব্যাখ্যা
♦ কম্পিউটারে প্রকারভেদ:
•  কম্পিউটার প্রধানত ৩ প্রকার। যথা- 
১) এনালগ কম্পিউটার,
২) ডিজিটাল কম্পিউটার ও
৩) হাইব্রিড কম্পিউটার।

• ডিজিটাল কম্পিউটার ৪ ধরনের। যথা- 
১) সুপার কম্পিউটার,
২) মেইনফ্রেম কম্পিউটার,
৩) মিনি কম্পিউটার ও
৪) মাইক্রো কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
বর্তমানে দেশে মোট জিআই পণ্য কয়টি?
  1. ১৭টি
  2. ১৮টি
  3. ২০টি
  4. ২১টি
ব্যাখ্যা
জিআই পণ্য:
- কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
- বর্তমানে দেশে মোট জিআই পণ্য ২১টি।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। 

উল্লেখ্য -
- সম্প্রতি দেশের চারটি পণ্য সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। 
- নতুন জিআই স্বীকৃতি পাওয়া চারটি পণ্য হলো: টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল।

বাংলাদেশে যেসব পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে:
- জামদানি, ইলিশ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলেখাজা এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল।

উৎস: ১ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৩২.
বর্তমানে দেশে কতটি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়। 
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)। 

উল্লেখ্য,
- ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশনে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- এর মধ্য দিয়ে বাংলাদেশের  পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন। [link]
         ii) ৬ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৩৩.
জেএন.১ কী?
  1. ছায়াপথ
  2. নভোযান
  3. ডেঙ্গুর নতুন উপধরন
  4. করোনার নতুন উপধরন
ব্যাখ্যা
করোনার জেএন.১ ধরন:
- কোভিড-১৯–এর নতুন উপধরন জেএন.১।
- করোনার অমিক্রন ধরনের একটি উপধরন ছিল বিএ২.৮৬ নামের একটি ধরন।
- আর সেখান থেকেই এসেছে জেএন.১ উপধরনটি।
- রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দেওয়ায় জেএন.১ আরও অনেক বেশি কার্যকর।
- ফলে এর সংক্রমণের হার বেশি।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, অমিক্রনের বিএ.২.৮৬ ধরনটির স্পাইক প্রোটিনে ২০টি মিউটেশন আছে।
- আর জেএন.১–এ আছে ২১টি।
- এই অতিরিক্ত মিউটেশনটার নাম দেওয়া হয়েছে এল৪৫৫এস।

উৎস: ২৬ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৩৪.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ -
  1. থাইল্যান্ড
  2. চীন
  3. মিয়ানমার
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
আফিম উৎপাদনে শীর্ষ দেশ:
- বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার।
- ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ কড়ছে।
- যার ফলে অনেকেই আফিম চাষের দিকে ঝুঁকছেন।
- ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন।

উল্লেখ্য,
- ২০২২ সালে আফিম উৎপাদনে শীর্ষ দেশ ছিল আফগানিস্তান। 
- ২০২২ সালে আফগানিস্তানের তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।

উৎস: i) UN News.
         ii) ১২ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
৩৫.
Forbes-এর বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকা অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
  1. ৪৬তম
  2. ৪৫তম
  3. ৪৪তম
  4. ৪৩তম
ব্যাখ্যা
Forbes-এর প্রভাবশালী ১০০ নারী:
- মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’-এর চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করা হয়েছে।
- তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
- উরসুলা ভন ডার লিয়েন রাশিয়-ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছে।
- অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

উল্লেখ্য -
- তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
- পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।

উৎস: Forbes ওয়েবসাইট। [link]
৩৬.
বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকায় কতটি দেশ রয়েছে?
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে। 
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট। [link]
৩৭.
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সর্বশেষ তত্থ্যানুসারে, দারিদ্রের হারে শীর্ষ বিভাগ -
  1. খুলনা বিভাগ
  2. বরিশাল বিভাগ
  3. রংপুর বিভাগ
  4. সিলেট বিভাগ
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 
- দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল।

অন্যদিকে -
- বরিশাল বিভাগে দারিদ্র‍্যের হার: ২৬.৯%।
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- খুলনা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৪.৮%।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
৩৮.
সম্প্রতি কোন দেশ শেনজেন অঞ্চলে অধিভুক্ত হতে যাচ্ছে?
  1. তুরস্ক
  2. বেলারুশ
  3. মেক্সিকো
  4. রোমানিয়া
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা 'শেনজেন এলাকা' নামে পরিচিত হবে।
- লুক্সেমবার্গের শেনজেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ ২৭টি (ইউরোপীয় ইউনিয়ন এর দেশ ২৩টি)।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।
- শেনজেনভুক্ত ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া।
- শেনজেন অঞ্চলে ২০২৪ সালের মার্চ থেকে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য।
- তবে দেশ দুটি এত দিন এই ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি। 

উৎস: i) SchengenVisaInfo.com
         ii) ৩১ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
৩৯.
লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে কোন দেশ?
  1. ইরাক
  2. ইরান
  3. যুক্তরাষ্ট্র
  4. ইসরায়েল
ব্যাখ্যা
অপারেশন প্রস্পেরিটি গার্ডিয়ান:
- ‘অপারেশন প্রস্পেরিটি গার্ডিয়ান’ নামের নিরাপত্তা উদ্যোগ গঠিত হয়েছে লোহিত সাগরে।
- গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী- হুতি। 
- ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যও হুমকি হয়ে উঠছে।
- লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, লোহিত সাগরে জাহাজগুলোকে হামলা থেকে সুরক্ষা দিতে সাহায্য করার লক্ষ্যে ২০ দেশের অংশগ্রহণে একটি নৌ-শক্তির জোট গঠন করা হয়েছে।
- এই জোট লোহিত সাগরে যৌথ টহলদারির সিদ্ধান্ত ঘোষণা করেছে।
- যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টহল জোট ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’-এ অংশ নেওয়া দেশগুলো হলো বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিশেলস, স্পেনসহ আরও ১০টি দেশ।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো। 
৪০.
সম্প্রতি কোন দেশ BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছেন?
  1. সৌদি আরব
  2. ইরান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
ব্রিকস:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 

উল্লেখ্য,
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়। 

উৎস: i) ৩১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) Investopedia.
৪১.
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কবে গঠন করা হয়?
  1. ৭ নভেম্বর, ২০২৩
  2. ৯ নভেম্বর, ২০২৩
  3. ১১ নভেম্বর, ২০২৩
  4. ১৩ নভেম্বর, ২০২৩
ব্যাখ্যা
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি:
- ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে সরকার ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ প্রণয়ন করে।
- দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকার 'ডিজিটাল নিরাপত্তা এজেন্সি' গঠন করে।
- পরবর্তীতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ রহিতক্রমে নতুনভাবে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ প্রণয়ন করে।
- ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর ধারা ৫(১) অনুযায়ী ৭ নভেম্বর, ২০২৩ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইনের উদ্দেশ্যপূরণকল্পে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ‘জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’ নামে একটি এজেন্সি গঠন করে।
- এটি ১৭ নভেম্বর, ২০২৩ তারিখ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

উল্লেখ্য,
- বিভিন্ন সংস্থা সমূহের মধ্যে সমন্বয়সাধন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীতা প্রদান এবং সাইবার ঝুঁকি ও হুমকি সমূহের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কীকরণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের  মাধ্যমে দেশের সাইবার স্পেস এবং প্রয়োজনীয় ও অপরিহার্য সেবাসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণই হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি'র প্রধান উদ্দেশ্য।

উৎস: জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ওয়েবসাইট।
৪২.
নিচের কোন ব্যক্তিকে 'বেগম রোকেয়া পদক-২০২৩' প্রদান করা হয়?
  1. খালেদা একরাম
  2. নিশাত মজুমদার
  3. কামরুন্নেসা আশরাফ দিনা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
বেগম রোকেয়া পদক-২০২৩:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ প্রদান করেন।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
- পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণ পদক, চার লাখ টাকার চেক ও সনদ পত্র প্রদান করা হয়।

বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা হলেন:
- খালেদা একরাম (মরণোত্তর),
- ডাঃ হালিদা হানুম আক্তার,
- কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর),
- রণিতা বালা,
- নিশাত মজুমদার।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
৪৩.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 
- ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৯৩.৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে।

উল্লেখ্য,
- ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশে।

অন্যদিকে -
- খাদ্য আমদানিতে প্রথম অবস্থানে আছে চীন।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
৪৪.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর -
  1. রোম
  2. জুরিখ
  3. প্যারিস
  4. কুয়েত সিটি
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:
- বিশ্বের মোট ১৭৩টি শহরে জীবনযাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে জরিপ চালিয়েছে ইআইইউ।
- এতে শহরগুলোর ২০০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। 
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে জুরিখ ও সিঙ্গাপুর। 
- ১১ বছরের মধ্যে ৯ বার এ তালিকায় সিঙ্গাপুরের নাম শীর্ষে রয়েছে।
- এ দুটি শহরে বসবাস করতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়।

উল্লেখ্য,
- তালিকায় জুরিখ ও সিঙ্গাপুরের পর যৌথভাবে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- এরপরই হংকংয়ের অবস্থান।
- তালিকায় ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস।
- এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ৮ নম্বরে দুটি শহর: ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন।
- দশম অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর সান ফ্রান্সিসকো।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: i) Statistica. [link]
         ii) ১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।