• Common noun: - A common noun is one which is common to each member of class of persons or things. - অর্থাৎ, যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Examples of common nouns: - Flower, - Poet, - Girl, - Planet, - Dress.
Source: A Passage to the English Language, S M Zakir Hussain.
২.
_________ Mount Fuji is the highest mountain in Japan, standing at 3,776 meters above sea level.
ক
A
খ
An
গ
The
ঘ
Zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - Zero article. - Complete sentence: Mount Fuji is the highest mountain in Japan, standing at 3,776 meters above sea level.
• Article এর নিয়মানুযায়ী, - সাধারণত নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে article হিসাবে the বসে। -যেমন: The Himalayas, The Bindhays, The Padma, The Andes, The Andaman, The Nicobar, The Bay of Bengal, the Pacific Ocean ইত্যাদি।
• কিন্তু একটি মাত্র দ্বীপ ও পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article বসে না। - যেমন: Mount Everest, Kilimanjaro, Saint Helena একটি মাত্র পর্বতশৃঙ্গ এর নাম তাই এর পূর্বে কোনো article বসবে না।
• ঠিক তেমনি ভাবে Mount fuzi দ্বারা একটি মাত্র পর্বত কে নির্দেশ করছে, তাই এর পূর্বে কোনো article বসবে না।
৩.
I had better _______ the plumber before the leak gets worse.
ক
called
খ
call
গ
calling
ঘ
to call
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে: - Had better অর্থ তবুও/ বরং ভালো। - Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়। - Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে - Had better এর পর infinitive to বসে না। - সর্বদা verb এর base form বসে।
Examples: - You had better study hard if you want to pass the exam. - She had better apologize for her behaviour.
Complete sentence: I had better call the plumber before the leak gets worse.
৪.
He writes letters to his grandparents regularly, ____________?
ক
isn't he
খ
didn't he
গ
won't he
ঘ
doesn't he
ব্যাখ্যা
• Complete sentence: He writes letters to his grandparents regularly, doesn't he?
• Tag question করার নিয়ম- - সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। - Statement positive হলে tag question টা negative হবে। - আবার statement negative হলে tag question positive হবে। - Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়েছে।
৫.
Which scenario most accurately illustrates something 'Contentious'?
ক
A collaborative art project.
খ
A heated debate over politics.
গ
A relaxing day at the beach.
ঘ
A calm negotiation between friends.
ব্যাখ্যা
• The required answer is - A heated debate over politics.
• Contentious (adjective) English Meaning: Causing or likely to cause disagreement. Bangla Meaning: বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।
Example Sentence: 1. She has some very contentious views on education. 2. After a contentious debate, members of the committee finally voted to approve the funding.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
৬.
I'm looking forward ___________ the results of your hard work on the presentation.
ক
seeing
খ
to seeing
গ
have seen
ঘ
to see
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to seeing. - Complete sentence: I'm looking forward to seeing the results of your hard work on the presentation.
• Use of Look forward: - Look forward এরপর to + verb + ing বসে।
• Example: - I am looking forward to receiving your letter. - I am looking forward to seeing you. - My friend is looking forward to going to London. - He is looking forward to starting his new job.
• এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। যেমন: - He came to Dhaka with a view to visiting a new place. - Would you mind closing the door? - I don't mind taking a cup of tea. - He cannot help laughing out loud.
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
৭.
What word is the opposite of 'Brazen'?
ক
Audacious
খ
Cocky
গ
Unashamed
ঘ
Meek
ব্যাখ্যা
• Brazen (Adjective) English Meaning: Open and without shame, usually about something that shocks people. Bangla Meaning: নির্লজ্জ; উদ্ধত।
• Other Forms: - Brazen (verb) Brazen it out. - Brazenness (Noun) লজ্জাহীনতা।
Example Sentence: 1. She had become brazen about the whole affair. 2. a brazen demand for special treatment just because she's rich.
Source: Live MCQ Lecture.
৮.
In the dark alley, the thief grappled ________ him, attempting to snatch his wallet.
ক
in
খ
with
গ
of
ঘ
to
ব্যাখ্যা
• Complete Sentence: In the dark alley, the thief grappled with him, attempting to snatch his wallet.
• Grapple with someone (phrasal verb with grapple verb) English Meaning: to hold onto someone and fight with them. Bangla Meaning: কারো সাথে লড়াই করা; কারো সাথে সমস্যা সমাধান করতে চেষ্টা করা।
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
৯.
I am to make a request. (Make it passive)
ক
A request has to be made by me.
খ
A request had to be made by me.
গ
A request was to be made by me.
ঘ
A request is to be made by me.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম: - Active voice এর object টি passive voice এর subject হয়। - Tense অনুযায়ী auxiliary verb বসে। - তারপর মূল verb এর past participle হয়। - Active voice এর subject টি passive voice এর object হয়। - তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।
- Active voice: I am to make a request. - Passive voice: A request is to be made by me.
১০.
The train station was crowded with passengers carrying ________ luggage.
ক
many
খ
few
গ
much
ঘ
little
ব্যাখ্যা
• Complete Sentence: The train station was crowded with passengers carrying much luggage.
• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক। - Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। - luggage (মালামাল) শব্দটি uncountable noun. - তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।
- সুতরাং, সঠিক উত্তর হবে - much.
১১.
Pick the word that matches the meaning of 'Torpor.'
ক
Dispel
খ
Live
গ
Vigour
ঘ
Lethargy
ব্যাখ্যা
• Torpor (noun) English Meaning: The state of not being active and having no energy or enthusiasm. Bangla Meaning: অসাড় অবস্থা।
The ________ of the office was carefully chosen to create a modern and professional atmosphere.
ক
furnishing
খ
furnish
গ
furniture
ঘ
furnitures
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - furniture. - Complete sentence: The furniture of the office was carefully chosen to create a modern and professional atmosphere.
• Furniture [uncountable noun] - আসবাবপত্র; গৃহসজ্জা। - এর কোনো plural form নেই এবং এর সাথে কখনো '-s/es' যুক্ত হয় না। - সুতরাং এর পূর্বে Countable determiner বসবে না। - যদি Furniture plural হিসেবে ব্যবহার করতে হয় তবে এর সাথে pieces of ( few pieces of/ a few pieces of) ব্যবহার করতে হবে।
১৪.
Choose the correct one.
ক
One of my friend is a musician.
খ
One of my friend are a musician.
গ
One of my friends are a musician.
ঘ
One of my friends is a musician.
ব্যাখ্যা
• One of এর পরে noun plural হয় ও verb singular হয়। - Structure: one of + plural noun + singular verb
Complete sentence: One of my friends is a musician.
Example: - One of my friends is a politician. - One of my friends is a lawyer. - One of my friends is an engineer. - One of the most beautiful girls has come. - One of the problems is extremely easy to solve.
১৫.
I know that he is a threatening man. Here the underlined part is -
ক
Noun clause
খ
Adjective clause
গ
Preposition phrase
ঘ
Adverb clause
ব্যাখ্যা
• I know that he is a threatening man. - Here the underlined part is - Noun clause.
• প্রদত্ত বাক্যে 'that he is a threatening man' clause টি verb এর object হিসেবে এটি Noun clause. - তাই এটি verb এর object হিসেবে Noun clause.
• A noun clause is a group of words that band together and act like a noun. - Nouns clauses are used when a single word isn't enough. - They're always dependent clauses.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে- 1. subject হিসাবে, 2. transitive verb এর object হিসেবে, 3. Linking verb এর পরে complement হিসাবে, 4. Preposition এর Object হিসেবে।
১৬.
The commander said to the soldiers, "Stand still." (Make it Indirect)
ক
The commander said the soldiers to stand still.
খ
The commander told the soldiers stand still.
গ
The commander commanded the soldiers to stand still.
ঘ
The commander command the soldiers to stand still.
ব্যাখ্যা
• Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম: - Reporting verb টি আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, তা না হলে tell দ্বারা পরিবর্তিত হয়; - Inverted comma উঠে গিয়ে to বসে; - reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Structure: Subject + request/ order/ advise/ tell + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Direct: The commander said to the soldiers, "Stand still" Indirect: The commander commanded the soldiers to stand still.
Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
১৭.
What does the idiom "bury the hatchet" mean?
ক
To resolve a conflict and make peace
খ
To literally bury a tool in the ground
গ
To hide your anger and not express it
ঘ
To delay a project or task
ব্যাখ্যা
• The required answer is - To resolve a conflict and make peace.
• Bury the hatchet English Meaning: end a quarrel or conflict and become friendly. Bangla Meaning: ঝগড়া মিটিয়ে ফেলা।
Ex. Sentence: Can't you two just bury the hatchet? Bangla Meaning: তোমরা দুজন কি নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে ফেলতে পারো না?
Source: 1. Merriam-Webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The words 'several' and 'whoever' act as examples of -
ক
Possessive pronoun
খ
Reciprocal pronoun
গ
Indefinite pronoun
ঘ
Reflexive pronoun
ব্যাখ্যা
• The words 'several' and 'whoever' act as examples of - Indefinite pronoun.
• Indefinite pronoun: এই pronoun টি অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বুঝায়। এগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে। যেমন - Anyone, Someone, Some, All, Any, A few ইত্যাদি।
তবে, Possessive pronoun কে অনেকক্ষেত্রে Personal pronoun এর অন্তর্ভূক্ত ধরা হয়। সে হিসেবে Pronoun ৮ প্রকার।
Example Sentence: 1. Anyone can participate in the competition. 2. Someone left their umbrella in the hallway. 3. Several are interested in the job position. 4. All is forgiven. 5. Whoever wants to join the team is welcome.
Here, Anyone, Someone, Several, All, Whoever - Indefinite Pronoun.
Source: 1. Applied English Grammar and Composition by P C Das. 2. Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
১৯.
Present participle performs the works of-
ক
Verb and Adjective
খ
Verb and Noun
গ
Noun and Adjective
ঘ
Verb and Adverb
ব্যাখ্যা
• Present participle: - Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে। - সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb + adjective.
• Participle দ্বারা চলমান sense বোঝায়। যেমন: - I helped a drowning man - A rolling Stone gathers no moss. - She is swimming. - I saw a flying bird. - Do not get into the running train.
২০.
২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
ক
১০ জন
খ
১২ জন
গ
১৫ জন
ঘ
১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
সমাধান: ১৫ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০ জন ∴ ১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০×১৫ জন ∴ ২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (২০×১৫)/২০ জন = ১৫ জন।
∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।
২১.
x + y = 8 এবং x - y = 2, হলে, 2x2 + 2y2 = কত?
ক
64
খ
68
গ
72
ঘ
78
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8 এবং x - y = 2, হলে, 2x2 + 2y2 = কত?
সমাধান: ট্রাপিজিয়াম: - যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য: - ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল। - সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না। - সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে। - সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে। - তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
২৩.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
ক
৯৫
খ
৯২
গ
৯০
ঘ
৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
সমাধান: ১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫ ∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫) = ৪৫৫ রান
আবার, ১১ ইনিংসের রানের গড় = ৫০.০ ∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০) = ৫৫০ রান
∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫) = ৯৫ রান ।
২৪.
ক
1
খ
a
গ
a3
ঘ
a1/3
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান: ∛.∛a3 = ∛(a3) 1/3 = ∛a3/3 = ∛a = a1/3
২৫.
(5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত?
ক
6
খ
8
গ
12
ঘ
14
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত?
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার?
ক
১২ মিটার
খ
১৫ মিটার
গ
১৮ মিটার
ঘ
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার?
সমাধান: আমরা জানি, (১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার বা, উচ্চতা = ২১৬/৯ মিটার ∴ উচ্চতা = ২৪ মিটার।
৩২.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?
ক
৪০ লিটার
খ
৬০ লিটার
গ
৪৮ লিটার
ঘ
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?
সমাধান: ৬০ লিটার ফলের রসে, আমের রসের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ লিটার ∴ কমলার রসের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ লিটার
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
ক
২০°
খ
১১০°
গ
১২০°
ঘ
২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
সমাধান: বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০° ∴ একটি কোণ ৭০° হলে, অপরটি কোণটি হবে = (১৮০ - ৭০)° = ১১০° ।
৩৫.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক
৮ টাকা
খ
১২ টাকা
গ
১১ টাকা
ঘ
১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
সমাধান: ৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা ∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা ∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা = ১০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
এখন, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা ∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা ∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা = ১১ টাকা
∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
৩৬.
2 + 4 + 8 + 16 +............. এই ধারাটির কোন পদের মান 256?
ক
6
খ
7
গ
8
ঘ
9
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +............. এই ধারাটির কোন পদের মান 256?
সমাধান: 2 + 4 + 8 + 16 +............. ধারাটির ১ম পদ, a = 2 সাধারণ অনুপাত, r = 4/2 = 2
∴ n তম পদ = arn - 1 বা, 2.2n - 1 = 256 বা, 21 + n - 1 = 256 বা, 2n = 256 বা, 2n = 28 ∴ n = 8
--------------- • মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার: - অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না। যেমন: অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, রানি, সোনা, হর্ন।
- তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ-য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ ণ হয়। যেমন: কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন।
- কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ-য়ের আগে কেবল ন হবে। যেমন: গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, লন্ঠন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক
অজা
খ
ক্ষত্রিয়া
গ
চপলা
ঘ
অরক্ষণীয়া
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
• নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৯.
'প্রতাপ' শব্দে ‘প্র’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
আধিক্য অর্থে
খ
পরম্পরা অর্থে
গ
সম্যক অর্থে
ঘ
খ্যাতি অর্থে
ব্যাখ্যা
• খ্যাতি অর্থে ‘প্র’ সংস্কৃত উপসর্গটি ব্যবহৃত হয়েছে- প্রতাপ, প্রসিদ্ধ, প্রভাব শব্দে।
অন্যদিকে, • আধিক্য অর্থে ‘প্র’ সংস্কৃত উপসর্গটি ব্যবহৃত হয়েছে- প্রচার, প্রবল, প্রসার, প্রগাঢ় শব্দে। • ধারা-পরম্পরা বা অনুগামিক অর্থে ‘প্র’ সংস্কৃত উপসর্গটি ব্যবহৃত হয়েছে- প্রশাখা, প্রপৌত্র শব্দে। • প্রকৃষ্ট/সম্যক অর্থে ‘প্র’ সংস্কৃত উপসর্গটি ব্যবহৃত হয়েছে- প্রচলন, প্রস্ফুটিত শব্দে।
---------------------- • উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাঁটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪০.
‘ঝাঁক’ কোন পদের উদাহরণ?
ক
সর্বনাম
খ
বিশেষণ
গ
বিশেষ্য
ঘ
ক্রিয়া
ব্যাখ্যা
• ‘ঝাঁক’ সমষ্টি-বিশেষ্যের উদাহরণ।
------------------ • বিশেষ্য পদ: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার: ১. নাম-বিশেষ্য, ২. জাতি-বিশেষ্য, ৩. বস্তু-বিশেষ্য, ৪. সমষ্টি-বিশেষ্য, ৫. গুণ-বিশেষ্য এবং ৬. ক্রিয়া-বিশেষ্য।
• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪১.
'বামনেতর' কোন সমাস?
ক
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
খ
পঞ্চমী তৎপুরুষ সমাস
গ
অব্যয়ীভাব সমাস
ঘ
উপমান কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। - তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।
• পঞ্চমী তৎপুরুষ সমাস: যে সমাসের পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন: - বামন থেকে ইতর = বামনেতর। - যুদ্ধ থেকে বিরতি = যুদ্ধবিরতি। - আগা থেকে গোড়া = আগাগোড়া। - জন্ম হতে অন্ধ = জন্মান্ধ। - রোগ হতে মুক্ত = রোগমুক্ত। - ধর্ম হতে ভীরু = ধর্মভীরু।
তেমনই- স্বর্গভ্রষ্ট, লোকভয়, মেঘমুক্ত, মুখভ্রষ্ট, পদচ্যুত, ধর্মভীরু, ঋণমুক্ত ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।
৪২.
চর্যাপদের উদ্ধারকৃত পদ সংখ্যা কয়টি?
ক
৫০টি
খ
সাড়ে ৪৫টি
গ
৫১টি
ঘ
সাড়ে ৪৬টি
ব্যাখ্যা
চর্যাপদ: • বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। • ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। • চর্যাপদের মোট পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি। • উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।
• অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি। • এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।
• চর্যাপদের টিকা ও অনুবাদ: - বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের পুথিটি যে রুপে পাওয়া যা তাতে বোঝা যায় এটি বিভিন্ন সময়ে আবর্তিত বিভিন্ন কবির রচিত কবিতার সমষ্টি সংকলন। - কবিতাগুলোর বক্তব্য ও প্রকাশভঙ্গিতে যে দুর্বোধ্যতা ছিলো তা দূর করার জন্য মুনিদত্ত পদগুলোকে একত্রিত করে সংস্কৃত ভাষায় পদগুলোর সহজবোধ্য টিকা রচনা করেন। - হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের সংস্কৃত টিকা যুক্ত আছে। - ড. প্রবোধচন্দ্র এর তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন। - তিব্বতি ভাষায় চর্যাপদের অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। - কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন 'চর্যাগীতিকোষবৃত্তি' নামে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৪৩.
'কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।'-বাক্যটি কোন কালের দৃষ্টান্ত?
ক
ঘটমান বর্তমান কাল
খ
ঘটমান অতীত কাল
গ
পুরাঘটিত অতীত কাল
ঘ
পুরাঘটিত বর্তমান কাল
ব্যাখ্যা
• অতীত কাল: যে ক্রিয়া পুর্বে ঘটে গেছে, তাকে অতীত কাল বলে। অতীত কালের চারটি রূপ। যথা:
• সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত। যেমন: - বিড়াল ইঁদুরটিকে ধরল। - পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।
• ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়। যেমন: - কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।
• পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: - দায়িত্বটি আমি পালন করেছিলাম। - প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন। - আমি ঐ কাজ করেছিলাম। [বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]
• নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল। যেমন: - প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৪৪.
স্বভাবতই মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
ক
কৃপণ
খ
কল্যাণ
গ
বর্ণনা
ঘ
ঘণ্টা
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান: বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
• ‘ণ’ ব্যবহারের নিয়ম: - ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি। - ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। - ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি। - কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: পুন্য, লাবণ্য, কল্যাণ, আপণ, গৌণ, ভাণ, শাণ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়: ১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি। ২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। ৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫.
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের অন্তর্ভুক্ত?
ক
দেনাপাওনা
খ
সমাপ্তি
গ
নষ্টনীড়
ঘ
পোস্টমাস্টার
ব্যাখ্যা
• 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি সমাপ্তি ছোটগল্পে 'মৃন্ময়ী' চরিত্র সম্পর্কে বলা হয়েছে। • ‘সমাপ্তি’ ছোটগল্প: - 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প। - তাঁর সৃষ্ট 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র। - এই ছোটগল্পের বিখ্যাত উক্তি- 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'
অন্যদিকে, • দেনাপাওনা গল্পের নায়কা নিরূপমার। • 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'। • পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো 'রতন'।
-------------- রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো: • গল্পগুচ্ছ, • লিপিকা, • সে, • তিন সঙ্গী, • গল্পসল্প।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প: - ক্ষুধিত পাষাণ, - নিশীতে, - মণিহার, - কঙ্কাল।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: - রবিবার, - শেষকথা, - ল্যাবরেটরি।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: - দেনাপাওনা, - রামকানাইয়ের নির্বুদ্ধিতা, - যজ্ঞেশ্বরের যজ্ঞ, - অনধিকার প্রবেশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও সমাপ্তি ছোটগল্প।
৪৬.
'গাছুয়া > গাউছা > গেছো' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক
সম্প্রকর্ষ
খ
অসমীকরণ
গ
অপিনিহিতি
ঘ
অভিশ্রুতি
ব্যাখ্যা
• অভিশ্রুতি: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন: করিয়া থেকে অপিনিহিতির ফলে 'কইরিয়া' কিংবা বিপর্যয়ের ফলে 'কইরা' থেকে অভিশ্রুতিজাত 'করে'। এরূপ- - করিয়া > কইর্যা > করে; - দেখিয়া > দেইখ্যা > দেখে; - গাছুয়া > গাউছা > গেছো; - হাটুয়া > হাউটা > হেটো ইত্যাদি।
--------------- • অসমীকরণ: একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন - - টপ + টপ > টপাটপ, - ধপ + ধপ > ধপাধপ, - ফট + ফট > ফটাফট ইত্যাদি।
• অপিনিহিতি: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন: - আজি > আইজ, - সাধু > সাউধ, - মারি > মাইর ইত্যাদি।
• সম্প্রকর্ষ বা স্বরলোপ: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন: ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ। খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ। গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৭.
উচ্চারণ স্থান অনুযায়ী 'ছ' কোন ধরণের ধ্বনি?
ক
দন্তমূলীয় ব্যঞ্জন
খ
তালব্য ব্যঞ্জন
গ
মূর্ধন্য ব্যঞ্জন
ঘ
কণ্ঠ্য ব্যঞ্জন
ব্যাখ্যা
• উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। - ওষ্ঠ্য ব্যঞ্জন, - দন্ত্য ব্যঞ্জন, - দন্তমূলীয় ব্যঞ্জন, - মূর্ধন্য ব্যঞ্জন, - তালব্য ব্যঞ্জন, - কণ্ঠ্য ব্যঞ্জন, - কণ্ঠনালীয় নালী ব্যঞ্জন।
• তালব্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে, • দন্তমূলীয় ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• মূর্ধন্য ব্যঞ্জন: দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• কণ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪৮.
তারিখ পূরণবাচক শব্দ কোনটি?
ক
আড়াই
খ
একত্রিশে
গ
দ্বাদশী
ঘ
এগারোতম
ব্যাখ্যা
• তারিখ পূরণবাচক শব্দ ‘একত্রিশে’।
---------------- • পূরণবাচক: পূরণবাচক সংখ্যা দিয়ে যেকোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার। যথা: • সাধারণ পূরণবাচক, • তারিখ পূরণবাচক, • ভগ্নাংশ পূরণবাচক।
• সাধারণ পূরণবাচক: ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায় যেমন- ১ম, ২য়, ৩য় ইত্যাদি।
- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ইত্যাদি।
- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। যেমন: উনিশতম, বিশতম, একুশতম ইত্যাদি।
- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে। যেমন - প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী), ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি।
----------------------- • তারিখ পূরণবাচক: বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন: পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।
• ভগ্নাংশ পূরণবাচক: কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। যেমন: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪৯.
‘অতীন্দ্র’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক
অতী + ইন্দ্র
খ
অতি + ইন্দ্র
গ
অতী + ঈন্দ্র
ঘ
অতিন + ইন্দ্র
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়মে গঠিত কিছু শব্দ হলো: • সূত্র: ই + ই = ঈ: - অতি + ইত = অতীত, - অভি + ইষ্ট= অভীষ্ট, - প্রতি + ইতি = প্রতীতি, - অতি + ইন্দ্র = অতীন্দ্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১.
একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক
দাঁড়ি
খ
সেমিকোলন
গ
ড্যাশ
ঘ
কোলন
ব্যাখ্যা
• 'সেমিকোলন’: স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কার্যে অথবা একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়। যেমন: - সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
• সেমিকোলন চিহ্নের ব্যবহার: - একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে। - কমা’র বারংবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসে। - কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। - কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন- গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ। - ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্য সেমিকোলন বসে। যেমন: মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার; এবার আশা করা যায়, সে আরো ভালো করবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২.
নিচের কোনটি আরবি উপসর্গ?
ক
রাম
খ
উৎ
গ
গর
ঘ
ফি
ব্যাখ্যা
• 'গর' আরবি উপসর্গ।
----------------- • উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাঁটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫৩.
বাংলা গদ্যসাহিত্যের আদি নিদর্শন 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির রচয়িতা কে?
ক
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ
রামরাম বসু
গ
চণ্ডীচরণ মুন্শী
ঘ
তারিণীচরণ মিত্র
ব্যাখ্যা
• বাংলা অক্ষরে মুদ্রিত ও ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ - রাজা প্রতাপাদিত্য চরিত্র। - ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত এই গদ্যগ্রন্থের রচয়িতা - রামরাম বসু। - ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি ১৮০১ সালে মুদ্রিত হয়।
----------------------------------- ফোর্ট উইলিয়াম কলেজ: • ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। • এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্ররিামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। তিনি তাঁরা অধীনস্ত দু-জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন। • তাঁদের এই প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।
ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের এই সময়ের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন এগুলো হলো: • কেরি রচিত: কথোপকথন (১৮০১); ইতিহাসমালা (১৮১২)। • রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১); লিপিমালা (১৮০২)। • গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ (১৮০২)। • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন (১৮০২); হিতোপদেশ (১৮০৮); রাজাবলি (১৮০৮); প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)। • তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)। • রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)। • চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস (১৮০৫)। • হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা (১৮১৫)।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৪.
অসহযোগ আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
ক
১৯২০ সালে
খ
১৯৩০ সালে
গ
১৯১৮ সালে
ঘ
১৯২১ সালে
ব্যাখ্যা
অসহযোগ আন্দোলন: - ১৯২০ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলে। - মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে। - ১৯২১-২২ খ্রিস্টাব্দে এই আন্দোলন সর্বভারতীয় গণ-আন্দোলনে রূপ নেয়। - ১৯২১ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের চৌরিচোরা নামক স্থানে অহিংস অসহযোগ আন্দোলন সহিংসতায় রূপ নিলে হঠাৎ করে এই আন্দোলন বন্ধের ডাক দেন। - ১৯২২ খ্রিস্টাব্দে তিনি গ্রেফতার হলে আন্দোলন স্থিমিত হয়ে যায়।
উল্লেখ্য, - ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী। - ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্ম নেন তিনি। - ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য। - তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। - মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে হত্যা করা হয়েছিল। - তাঁর ঘাতক ছিলেন নাথুরাম গডসে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, Britannica.
ভারত-মায়ানমার বিরোধ: - ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের ইম্ফল। - ১৯৪৯ সালে মণিপুর রাজত্ব স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসাবে যোগ দেয়। - ইম্ফল অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে ভারত ও মায়ানমারের সাথে। - মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের চলছে জাতিগত বিরোধ।
উৎস: ব্রিটানিকা।
৫৭.
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠনের সাথে জড়িত ব্যাক্তি নয় কে?
ক
সিরাজুল আলম খান
খ
মাওলানা ভাসানী
গ
আবদুর রাজ্জাক
ঘ
কাজী আরেফ আহমেদ
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ: - পাকিস্তানের কাঠামোয় বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটা অসম্ভব বিবেচনা করে তৎকালীন ছাত্র সমাজের নেতৃস্থানীয় কয়েকজন ১৯৬২ সালে গোপনে ছাত্রদের সংগঠিত করার প্রচেষ্টা গ্রহণ করেন। - বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এই ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন জনাব সিরাজুল আলম খান, জনাব আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। - এই সংগঠন 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' নামে পরিচিত ছিল।
উল্লেখ্য, - পূর্বপাকিস্তান ছাত্রলীগের মধ্যে সুস্পষ্ট দু’টি ধারা বিদ্যমান ছিল। - একটি ছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজস্ব রাজনীতির ধারা এবং অপর অংশের ঝোঁক ছিল মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি। - সাম্রাজ্যবাদ বিরোধী নিজস্ব রাজনীতির ধারার তিনজন ছাত্রনেতা ১৯৬২ সালে ছাত্রলীগের অভ্যন্তরে গোপন সংগঠন ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন। - তিন সদস্যের এই ক্ষুদ্র সত্তা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ‘নিউক্লিয়াস’ হিসেবে পরিচিতি লাভ করে।
উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট। ii) প্রথম আলো।
৫৮.
বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল -
ক
দ্রাবিড়
খ
পর্তুগিজ
গ
সংস্কৃত
ঘ
অস্ট্রিক
ব্যাখ্যা
বাঙালি আদি-জনগোষ্ঠী: - নৃতাত্ত্বিক গঠন প্রক্রিয়ার দিক থেকে বাঙালি জাতি হলো একটি সংকর জাতি। - বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকলেও অস্ট্রিক জাতির ভূমিকা সর্বাধিক। - ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। - এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। - অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। - তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে। - বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।
উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া।
৫৯.
OPEC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৪)
ক
১১টি
খ
১২টি
গ
১৩টি
ঘ
১৪টি
ব্যাখ্যা
OPEC: - OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. - এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা। - OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। - প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা। - ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা। - প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। - প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)। - বর্তমান সদস্য: ১২টি। (ডিসেম্বর, ২০২৪) - সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
উল্লেখ্য, - ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।
উৎস: OPEC ওয়েবসাইট।
৬০.
'শাল' কোন ধরনের বনাঞ্চলের প্রধান বৃক্ষ?
ক
মধুপুর
খ
চিরহরিৎ
গ
উপকূলীয়
ঘ
পার্বত্য অঞ্চল
ব্যাখ্যা
মধুপুর বনাঞ্চল: - মধুপুর গড় বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ উত্থিত এলাকা। - এই গড়ের দক্ষিণাংশ ভাওয়াল গড় এবং উত্তরাংশ মধুপুর গড় নামে পরিচিত। - ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটি একটি সোপান এলাকা, যা সংলগ্ন প্লাবনভূমির তুলনায় এক থেকে দশ মিটার উঁচু। - মধুপুর গড়ের মোট বিস্তার ৪,২৪৪ বর্গ কিমি। - টাঙ্গাইল-গাজীপুর ও নরসিংদীর অধিকাংশ ভূমির গঠন একই রকম, যা মধুপুর গড় নামে পরিচিত। - বনের প্রধান বৃক্ষ শাল, যার ফলে এই বনের নামকরণ হয় শালবন। - কোচ এবং মান্ডা (গারো) নামক দুটি উপজাতীয় জনগোষ্ঠীর বাস এই মধুপুর গড়ে, যারা মধুপুরের শালবনের ওপর পুরোপুরি নির্ভরশীল। - কোচ উপজাতী বাংলাদেশের প্রাচীনতম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম।
এছাড়া, - চিরহরিৎ বনের প্রধান বৃক্ষের মধ্যে গর্জন, চাপালিশ ও তেলসুর উল্লেখযোগ্য।
উৎস: বাংলাপিডিয়া।
৬১.
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
ক
ভিয়েনা
খ
মাদ্রিদ
গ
প্যারিস
ঘ
স্টকহোম
ব্যাখ্যা
ল্যুভর মিউজিয়াম: - ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। - ল্যুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - এর পুরো নাম- Louvre Museum or French Musee du Louvre - এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর। - ল্যুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।
উৎস: Britannica.com
৬২.
ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর ছিলেন কে?
ক
লর্ড ব্যান্টিংক
খ
লর্ড মাউন্টবেটেন
গ
লর্ড ডালহৌসি
ঘ
লর্ড ক্যানিং
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
ওয়ারেন হেস্টিংস - বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বশেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। - ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন ওয়ারেন হেস্টিংস। - তাঁর শাসন কালকে দু'ভাগে ভাগ করা যায়, প্রথমপর্ব: ১৭৭২-১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে আর দ্বিতীয় পর্ব, ১৭৭৪-১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনালের হিসেবে। - ওয়ারেন হেস্টিংস সর্ব প্রথমেই সীমান্ত নীতি বিষয়ে পরিবর্তন সাধন করেন।
- ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালের ১৩ আগস্ট বাংলায় প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন। - তিনি প্রচলিত জমিদার পদ্ধতির পরিবর্তে ‘পাঁচসালা বন্দোবস্ত’ (১৭৭২-১৭৭৭) প্রবর্তন করেন। - এর উদ্দেশ্য ছিলো খাজনা আদায় বৃদ্ধি এবং যথাসময়ে রাজস্ব সংগ্রহ। - তবে নানা কারণে এ ব্যবস্থা ফলপ্রসূ না হলে তিনি ১৭৭৭ সালে 'একসালা বন্দোবস্ত' করেন।
- ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন। - দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে সারাদেশে শুরু হয় বিশৃঙ্খলা। - এই পরিস্থিতিতে ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।
উল্লেখ্য, লর্ড ক্যানিং ছিলেন সর্বশেষ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল।
উৎস: i) বাংলাপিডিয়া। ii) ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
কমনওয়েলথ গেমস কত সালে প্রবর্তিত হয়?
ক
১৯৩৮ সালে
খ
১৯৩০ সালে
গ
১৯২০ সালে
ঘ
১৮৯০ সালে
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস: - প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে হ্যামিলটন, কানাডায় প্রবর্তিত হয়। - তখন এটি এম্পায়ার গেমস (Empire Games) হিসেবে পরিচিত ছিল, কিন্তু ১৯৭৮ সালে এই গেমসটির নাম পরিবর্তন করে কমনওয়েলথ গেমস রাখা হয়। - কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর। - কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।
এছাড়া, - ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়-২৮ জুলাই-৮ আগস্ট, ২০২২। - স্থান - বার্মিংহাম, ইংল্যান্ড। - অংশগ্রহণকারী দেশ- ৭২ টি ও ইভেন্ট ২৮০ টি। - শীর্ষ পদক লাভকারী দেশ- অস্ট্রেলিয়া (১৭৮ টি; র্স্বণ ৬৭ টি, রৌপ্য ৫৭ টি ও ব্রোঞ্জ ৫৪ টি)। - প্রথম র্স্বণপদক জয়ী- আলেক্সই (ইংল্যান্ড)। - দ্রুততম মানব - ফার্ডিন্যান্ড ওমানইয়ালা (কেনিয়া)।
উৎস: কমনওয়েলথ গেমস ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার কোথায় অবস্থিত?
ক
ডুলহাজরা
খ
পতেঙ্গা
গ
ঈশ্বরদী
ঘ
কুলাউড়া
ব্যাখ্যা
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড: - বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড। - এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। - বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অঙ্গ প্রতিষ্ঠান। - এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। - কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।
৬৫.
'গোল্ড কোস্ট' কোন দেশের পূর্বনাম ছিলো?
ক
জিম্বাবুয়ে
খ
জাম্বিয়া
গ
ঘানা
ঘ
চীন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের পুরাতন নাম: - ঘানা - গোল্ড কোস্ট। - চীন - ক্যাথে। - ইরাক - মেসোপটেমিয়া। - থাইল্যান্ড - শ্যাম দেশ। - জাপান - নিপ্পন। - জাম্বিয়া - উত্তর রোডেশিয়া। - জিম্বাবুয়ে - দক্ষিণ রোডেশিয়া। উৎস: ব্রিটানিকা।
৬৬.
দেশে বর্তমান উপকূলীয় নদীবন্দর কয়টি? (ডিসেম্বর, ২০২৪)
ক
৫৪টি
খ
৩৪টি
গ
৬টি
ঘ
১টি
ব্যাখ্যা
সন্দ্বীপ নদীবন্দর: - দেশের প্রথম এবং বর্তমানে একমাত্র উপকূলীয় নদীবন্দর এটি। - ১১ ডিসেম্বর,২০২৪ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। - বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। - সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ–ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। - সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
উল্লেখ্য, - এ নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪টিতে। - এর মধ্যে ৪টি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। - এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।
উৎস: বিআইডব্লিউটিএ ওয়েবসাইট।
৬৭.
সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন -
ক
ফ্রান্স ও রাশিয়া
খ
গ্রেট ব্রিটেন ও রাশিয়া
গ
ফ্রান্স ও পর্তুগাল
ঘ
ফ্রান্স ও গ্রেট ব্রিটেন
ব্যাখ্যা
সপ্তবর্ষব্যাপী যুদ্ধ: - সাত বছরের যুদ্ধ (১৭৫৬ - ১৭৬৩) ইউরোপের সবগুলো বড় শক্তিকেই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেছিল। - এই যুদ্ধে ৯০০,০০০ থেকে ১,৪০০,০০০ জন মানুষ মারা গিয়েছিল। - ১৭৫৪ থেকে ১৭৬৩ সালের মধ্যে সংঘটিত পমেরানীয় যুদ্ধ এবং ফরাসি ও ইন্ডিয়ান যুদ্ধকেও এর অন্তর্ভুক্ত করা হয়। - এই যুদ্ধের মূল প্রতিদ্বন্ধী ছিলো - গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। - এ যুদ্ধে বিজয়ী পক্ষ: প্রুশিয়া, গ্রেট ব্রিটেন, পর্তুগাল, হ্যানোভার। - বিপক্ষ শক্তি: ফ্রান্স, রাশিয়া, স্পেন, সুইডেন।
উৎস: ব্রিটানিকা।
৬৮.
PGR এর পূর্ণরূপ কী?
ক
President Group Regiment
খ
President Guard Resident
গ
President Guard Regiment
ঘ
Persistent Guard Regiment
ব্যাখ্যা
পি জি আর: - পূর্ণরূপ: President Guard Regiment. - প্রতিষ্ঠা: ৫ জুলাই, ১৯৭৫। - সদর দপ্তর: ঢাকা সেনানিবাস। - প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দেশ এবং বিদেশ হতে আগত রাষ্ট্রে প্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্র ঘোষিত যেকোন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের দৈহিক নিরাপত্তা প্রদানের কাজ করে থাকে।
উৎস: রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট।
৬৯.
ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনি?
ক
ভার্টিব্রাল ধমনি
খ
ফ্রেনিক ধমনি
গ
সার্ভিকাল ধমনি
ঘ
সিলিয়াক ধমনি
ব্যাখ্যা
সাবক্লেভিয়াল ধমনি: - দেহের প্রতিপাশে ফুসফুসের উপর দিয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে। যেমন- • আন্তঃম্যামারি ধমনি: স্তনগ্রন্থি, বক্ষীয় প্রাচীর ও পেরিকার্ডিয়ামে রক্ত বহন করে। • থাইরোসার্ভিকাল ধমনি: থাইরয়েড গ্রন্থি, ল্যারিংক্স ও ঘাড়ের পেশিতে রক্ত বহন করে। • সার্ভিকাল ধমনি: অক্সিপুটের পেশিতে রক্ত বহন করে। • ভার্টিব্রাল ধমনি: মেরুদণ্ডের রক্ত সরবরাহ করে। • সিলিয়াক ধমনি: পাকস্থলী ও যকৃতে রক্ত সরবরাহ করে। • ফ্রেনিক ধমনি: ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে। • বৃক্কীয় ধমনি: বৃক্কে রক্ত সরবরাহ করে। • মেসেন্টেরিক ধমনি: অন্ত্রের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। • জনন ধমনি: গোনাডে রক্ত সরবরাহ করে। • ইলিয়াক ধমনি: পেলভিস অঞ্চল, উরু, পা ইত্যাদি অংশে রক্ত সরবরাহ করে।
উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
বাংলাদেশ এখন পর্যন্ত কয়বার আই এম এফ এর থেকে ঋণ সহায়তা পায়? (ডিসেম্বর, ২০২৪)
ক
১১ বার
খ
৯ বার
গ
৭ বার
ঘ
৩ বার
ব্যাখ্যা
IMF ও বাংলাদেশ: - IMF এর পূর্ণরূপ The International Monetary Fund. - ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। - IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। - বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। - বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে। - IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। - মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।
উল্লেখ্য, - বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার আই এম এফ এর থেকে ঋণ সহায়তা পায়। - প্রথম ঋণ ১৯৭৪ সালে। - সর্বশেষ ঋণ ২০২২ সালে।
উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৭১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, খাদ্যে মূল্যস্ফীতি কত শতাংশ?
ক
১০.২২%
খ
৯.৮৪%
গ
১২.২২%
ঘ
১০.৫২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪: - বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন। - জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%। - জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি. - গড় আয়ু: ৭২.৩ বছর। - মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার। - মূল্যস্ফীতি: ৯.৭৪%। [খাদ্যে – ১০.২২% ও খাদ্য বহির্ভূত খাতে – ৯.৩৪%]
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%। - দারিদ্র্যের হার: ১৮.৭%। - চরম দারিদ্র্যের হার: ৫.৬%।