পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
১) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। ২) বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
রাষ্ট্রের ইচ্ছার প্রকাশ ও বাস্তবায়ন করে-
  1. ক) জনগণ
  2. খ) রাজনৈতিক দল
  3. গ) সরকার
  4. ঘ) বিচার বিভাগ
ব্যাখ্যা

বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদগণ বিভিন্ন সময়ে সরকারের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক লাস্কি বলেছেন, “সরকার হলাে রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলাে একটি যন্ত্রবিশেষ। যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলি সুসম্পন্ন করে
থাকে।”
সরকারের মাধ্যমেই রাষ্ট্র তার ইচ্ছাসমূহের বাস্তবায়ন ঘটায়। কেউ কেউ সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে থাকেন। সরকারই রাষ্ট্রের চালিকাশক্তি।
উৎসঃ পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

.
নিচের কোন দেশে সংসদীয় সরকার পদ্ধতি আছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত আছে৷
গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার পদ্ধতি প্রচলিত আছে৷
উৎসঃ পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

.
বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি বিভাগে বিভক্ত করা হয়েছে?
  1. ক) ৭ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা

কেন্দ্রের পরেই বাংলাদেশে বিভাগীয় প্রশাসনের স্থান। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র দেশকে ৮টি বিভাগে বিভক্ত করা হয়েছে।
যথা - ১. ঢাকা বিভাগ ২. চট্টগ্রাম বিভাগ ৩. রাজশাহী বিভাগ ৪. খুলনা বিভাগ ৫. বরিশাল বিভাগ ৬. সিলেট বিভাগ ৭. রংপুর বিভাগ ও ৮. ময়মনসিংহ বিভাগ।
বিভাগীয় প্রশাসনের শীর্ষে অবস্থান করেন বিভাগীয় কমিশনার।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

.
সংসদীয় সরকার কোন প্রকৃতির?
  1. ক) নমনীয়
  2. খ) অনমনীয়
  3. গ) জটিল
  4. ঘ) স্বেচ্ছাচারী
ব্যাখ্যা

সংসদীয় সরকারের গুণাবলি : সংসদীয় সরকার আধুনিককালে জনপ্রিয় শাসন ব্যবস্থা। এ সরকারের গুণাবলি নিয়ে আলােচনা করা হলাে :
১। দায়িত্বশীলতা : মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকে, ফলে
সরকার দায়িত্বশীল হয়ে ওঠে ।
২। নমনীয়তা : সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির। কেননা প্রয়ােজনবােধে যে কোন সময় সরকার মন্ত্রিসভার পরিবর্তন করতে পারে ।
৩। প্রতিনিধিত্ব মূলক শাসন ব্যবস্থা : মন্ত্রিপরিষদ শাসিত সরকার জন প্রতিনিধিত্ব মূলক শাসন ব্যবস্থা ।
নিবার্চিত প্রতিনিধিদের দ্বারা এটি গঠিত হয় । জনমতের উপর ভিত্তি করে শাসন পরিচালনা করে ।
৪। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক : সংসদীয় সরকারের শাসন বিভাগ ও আইন
বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাস করে নিতে
পারে। কেননা মন্ত্রিপরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য ।
৫। সুষ্ঠু শাসন ব্যবস্থা : শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযােগিতা থাকায় এ সরকার ব্যবস্থা
সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় সক্ষম।
৬। স্বেচ্ছাচার বিরােধী : সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার ক্ষমতায় টিকে থাকা না থাকা নির্ভর করে আইন সভার আস্থা ও অনাস্থার ওপর। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনায় মনােযােগী হয় । ফলে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠার আশংঙ্কা দূর হয়।
উৎসঃ পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

.
বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কবে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৯২
ব্যাখ্যা

স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কিন্তু সাধারণ মানুষের খুব নিকটবর্তী ইউনিট হল উপজেলা প্রশাসন। এ কার্যক্রমকে স্থানীয় সচিবালয় বলা যায়। কেননা একই স্থানে নানামুখী সেবা প্রদান করা হয়।
পার্থক্য হল কেন্দ্রীয় সচিবালয় নীতি নির্ধারণ করে আর উপজেলা প্রশাসন সরাসরি সেগুলাে বাস্তবায়ন করে। ১৯৮২ সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের পর উপজেলা প্রশাসনের কর্মকান্ডে আরও গতিশীলতা এসেছে।
উৎসঃ পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

.
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি'র সভাপতি -
  1. ক) শেখ হাসিনা, এমপি
  2. খ) আনোয়ার হোসেন মঞ্জু, এমপি
  3. গ) বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম
  4. ঘ) অধ্যাপক মোজাফফর আহমেদ
ব্যাখ্যা

জাতীয় পার্টি (জেপি)'র চেয়ারম্যান - আনোয়ার হোসেন মঞ্জু, এমপি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি - বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম
বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী - শেখ হাসিনা, এমপি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি'র সভাপতি - অধ্যাপক মোজাফফর আহমেদ
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশন

.
‘সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান’ -
  1. ক) পরিবার
  2. খ) সমাজ
  3. গ) রাষ্ট্র
  4. ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান
ব্যাখ্যা

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে ‘সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান’ বলে ব্যাখ্যা করেছেন।
রাষ্ট্র হলাে নাগরিকদের জন্য। নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

.
সামগ্রিকভাবে সরকারের কয়টি বিভাগ রয়েছে?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা

সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকার বলতে আমরা বুঝি - আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ।
সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা:
১. নির্বাহী বা শাসন বিভাগ,
২. আইন বিভাগ ও
৩. বিচার বিভাগ।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

.
আইন প্রণয়ন এবং প্রয়ােজনবোধে প্রচলিত আইনের সংশােধন বা রদবদল করে থাকে -
  1. ক) আইন মন্ত্রণালয়
  2. খ) আইন অধিদপ্তর
  3. গ) আইন বিভাগ
  4. ঘ) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা

সরকারের তিনটি বিভাগের একটি হলাে আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়ােজনবোধে প্রচলিত আইনের সংশােধন বা রদবদল করে থাকে।
আইন বিভাগের একটি অংশ হলাে আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনাে কোনাে ক্ষেত্রে মনােনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১০.
একজন জেলা প্রশাসক প্রাশাসনের কোন পদমর্যাদার কর্মকর্তা?
  1. ক) সচিব
  2. খ) সহকারি সচিব
  3. গ) উপসচিব
  4. ঘ) অতিরিক্ত সচিব
ব্যাখ্যা

জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামাের তৃতীয় স্তর।
জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই তার স্থান।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১১.
যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা আছে কার?
  1. ক) সুপ্রিম কোর্টের
  2. খ) সংসদের
  3. গ) রাষ্ট্রপতির
  4. ঘ) স্পিকারের
ব্যাখ্যা

সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে।
যুদ্ধ ঘােষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমােদন করার ক্ষমতাও সংসদের।
স্থানীয় শাসন সংক্রান্ত বিধি ও প্রবিধান সংসদ প্রণয়ন করে।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১২.
সংবিধানের কততম সংশােধনী অনুসারে জাতীয় সংসদ মােট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত?
  1. ক) চতুর্দশ
  2. খ) পঞ্চদশ
  3. গ) ষোড়শ
  4. ঘ) সপ্তদশ
ব্যাখ্যা

বাংলাদেশের আইনসভার নাম 'জাতীয় সংসদ'।
জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়। আইন বিভাগ সরকারের একটি অংশ।
সংবিধানের পঞ্চদশ সংশােধনী অনুসারে জাতীয় সংসদ মােট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে ৩০০ জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং ৫০ টি আসন নারীদের জন্য সংরক্ষিত৷
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১৩.
‘কংগ্রেস’ কোন দেশের আইনসভার নাম?
  1. ক) ভারত
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা

আইনসভা আইন প্রণয়ন করে। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত।
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস৷
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১৪.
অবাধ প্রতিযােগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয় কোন ধরনের রাষ্ট্রে?
  1. ক) সাম্রাজ্যবাদী
  2. খ) পুঁজিবাদী
  3. গ) সমাজতান্ত্রিক
  4. ঘ) রাজতান্ত্রিক
ব্যাখ্যা

পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বােঝায়, যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনাে নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযােগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়।
এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভােগের ক্ষেত্রে স্বাধীন । বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী ।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

১৫.
পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন পরিষদের কার্যাবলির অন্তর্ভুক্ত?
  1. ক) NIPORT
  2. খ) NAEM
  3. গ) NEC
  4. ঘ) NICAR
ব্যাখ্যা

এনইসি (NEC) হচ্ছে - National Economic Council বা জাতীয় অর্থনৈতিক পরিষদ।
পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এনইসি কার্যাবলির অন্তর্ভুক্ত। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ- এনইসি।
জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম- একনেক।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো- নিকার।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১৬.
সংসদ প্রণীত আইন অনুমোদন করেন কে?
  1. ক) আইনমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। সবার উর্ধ্বে তিনি স্থান লাভ করেন।
সংবিধান ও আইন অনুযায়ী তাঁকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়ােগ করেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমােদন করেন।
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনাে নির্বাহী ক্ষমতা নেই।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১৭.
বিচার করতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ কিসের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন?
  1. ক) মিডিয়া ট্রায়াল
  2. খ) জনগণের আবেগ
  3. গ) ঐকমত্য
  4. ঘ) বিদেশী আইন
ব্যাখ্যা

সাধারণত আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়ােগের দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত থাকে। এছাড়া বিচারকগণ নতুন আইন সংযােজন করে থাকেন।
কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ ঐকমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন যা আইন হিসেবে বিবেচিত হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১৮.
কাকে কেন্দ্র করে একটি জেলার সমগ্র শাসন আবর্তিত হয়?
  1. ক) জেলা প্রশাসক
  2. খ) জেলা জজ
  3. গ) পুলিশ সুপার
  4. ঘ) জেলা পরিষদ চেয়ারম্যান
ব্যাখ্যা

জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামাের তৃতীয় স্তর।
প্রত্যেক বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে।
জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

১৯.
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কয়টি আসনে জয় লাভ করেছিল?
  1. ক) ২৮৯ টি
  2. খ) ২৯০ টি
  3. গ) ২৯৩ টি
  4. ঘ) ২৯৭ টি
ব্যাখ্যা

স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে।
এ নির্বাচনে অংশগ্রহণকারী দল ১৪টি। এতে আওয়ামীলীগ সবকটি আসনে (৩০০) প্রার্থী মনোনীত করে এবং ২৯৩টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট

২০.
সংসদীয় ভাষায় 'বিল' বলতে বোঝায়-
  1. ক) রাষ্ট্রীয় খরচের হিসাব
  2. খ) সরকারী ক্রয়াদেশে
  3. গ) উন্নয়নের জন্য গৃহীত প্রস্তাব
  4. ঘ) আইনের খসড়া
ব্যাখ্যা

আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়। জাতীয় সংসদে উত্থাপিত আইনের খসড়াকে বিল বলে।
বিল দুই প্রকার। যথা- সরকারি বিল ও বেসরকারি বিল।
সরকারি বিল মন্ত্রিগণ উত্থাপন করেন এবং বেসরকারি বিল জাতীয় সংসদের সাধারণ সদস্যগণ উত্থাপন করেন।
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিন এবং বেসরকারি বিলের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক

২১.
শাসন বিভাগকে পরামর্শ প্রদান করা কোন বিভাগের কাজ?
  1. ক) বিচার বিভাগ
  2. খ) নির্বাহী বিভাগ
  3. গ) আইন বিভাগ
  4. ঘ) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা

বিচার বিভাগের কাজঃ
১. ন্যায়বিচার করা
২. আইন তৈরি
৩. মৌলিক অধিকার সংরক্ষণ
৪. আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ
৫. সংবিধান রক্ষা করা
৬. শাসন বিভাগকে পরামর্শ প্রদান
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

২২.
একটি মাত্র সংসদীয় আসন রয়েছে-
  1. ক) হবিগঞ্জে
  2. খ) নোয়াখালিতে
  3. গ) বান্দরবানে
  4. ঘ) খুলনায়
ব্যাখ্যা

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
জেলাগুলো হলো- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।

২৩.
বাংলাদেশের প্রধান বিচারপতি কে?
  1. ক) এস কে সিনহা
  2. খ) সৈয়দ রিফাত আহমেদ
  3. গ) মো. আবদুল ওয়াহ্হাব মিঞা
  4. ঘ) সৈয়দ মাহমুদ হোসেন
ব্যাখ্যা

দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) পদত্যাগ করার ৮৫ দিনের মাথায় ২২তম প্রধান বিচারপতি পদে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট

২৪.
সংসদ আহ্বান করেন কে?
  1. ক) সংসদের সভাপতি
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) ক্ষমতাসীন দল
ব্যাখ্যা

রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন।
নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলােচনা হয়। সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি