পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৭৭: বিষয়: বাংলা টপিক: প্রাচীন যুগ ও মধ্যযুগের সাহিত্যকর্ম উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক সাহিত্যপাঠ বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া ও যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জ্ঞানদাস কার শিষ্য ছিলেন?
  1. জাহ্নবী দেবী
  2. বিদ্যাপতি
  3. গোবিন্দদাস
  4. কবি কঙ্ক
ব্যাখ্যা

জ্ঞানদাস:
- জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন।
- তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
- জ্ঞানদাসই প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
- তিনি বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুশ (মতান্তরে চারশ) পদ রচনা করেন।
- তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
- পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়। প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মুখ্য বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে জ্ঞানদাস মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
-----------------
উল্লেখ্য,
বাংলাপিডিয়া অনুসারে,
জ্ঞানদাস নিত্যানন্দের ভাবশিষ্য এবং তাঁর পত্নী বৈষ্ণব সমাজের নেত্রীস্থানীয় জাহ্নবীদেবীর মন্ত্রশিষ্য ছিলেন।বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম অনুসারে,
তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করেন বলে- চণ্ডীদাসের ভাবশিষ্য।
তিনি বিদ্যাপতির আলঙ্কারিক রীতি পরিত্যাগ করে চণ্ডীদাস ও নরহরি সরকারের সহজ, সরল ও মরমী রীতিতে পদ রচনা করেছেন।
------------------
জ্ঞানদাস আধ্যাত্মিকভাবে নিত্যানন্দ ও জাহ্নবীদেবীর শিষ্য হলেও কাব্যরচনায় তিনি চণ্ডীদাসের ভাবধারা অনুসরণ করেন। তাঁর কবিতায় বিদ্যাপতির জটিল অলঙ্কারের পরিবর্তে চণ্ডীদাস ও নরহরি সরকারের মতো সহজ, মার্জিত ও মরমীয় ভাষা দেখা যায়। তাই ধর্মীয় দীক্ষায় তিনি নিত্যানন্দের শিষ্য হলেও সাহিত্যিক দৃষ্টিকোণে তিনি চণ্ডীদাসের ‘ভাবশিষ্য’।পরীক্ষায় অপশন বিবেচনায় উত্তর করতে হবে।

অর্থ্যাৎ,
ধর্মীয় দীক্ষা পেয়েছেন নিত্যানন্দ–জাহ্নবীর কাছ থেকে — (আধ্যাত্মিক/বৈষ্ণবধর্মীয় গুরু)
কাব্যিক অনুপ্রেরণা নিয়েছেন চণ্ডীদাসের কাছ থেকে — (সাহিত্যিক গুরু/ভাবশিষ্যতা)

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।

.
এন্টনি ফিরিঙ্গি কিসের জন্য বিখ্যাত ছিলেন?
  1. কবিগান
  2. পালাগান
  3. বটতলার পুথি
  4. পুথি সাহিত্য
ব্যাখ্যা
• 'এন্টনি ফিরিঙ্গি 'কবিগান' এর জন্য বিখ্যাত ছিলেন।

এন্টনি ফিরিঙ্গি:
- তিনি ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল।
- তাঁর প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান।
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিষ্টান।
- তিনি খ্রিষ্টান হলেও বাঙালি কালী সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন।
- তিনি হিন্দু বিধবাকে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কালীমন্দির প্রতিষ্ঠা করেন।
- তিনি চমৎকার বাংলা কবিগান গাইতে ও গান বাঁধতে পারতেন।

• তাঁর একটি বিখ্যাত গান -

‘আমি ভজন সাধন জানি নে মা
নিজেত ফিরিঙ্গি
যদি দয়া করে কৃপা কর
হে শিব মাতঙ্গী।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।