পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা – ২৩ পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19] পার্ট – ২: গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}
  2. A = {x = 3n : n ∈ N এবং n < 20}
  3. A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 10}
  4. কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল - A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।
প্রশ্নে ভাষাগত ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
==================== 

প্রশ্ন: A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
A এর সকল সদস্য জোড় স্বাভাবিক সংখ্যা এবং 20 অপেক্ষা ছোট।
∴ তালিকা পদ্ধতি A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}

.
যদি একটি কয়েন দুইবার টস করা হয় তাহলে ২য় বার হেড আসার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/২
  3. ৩/৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কয়েন দুইবার টস করা হয় তাহলে ২য় বার হেড আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি কয়েক দুইবার টস দিলে নমুনাক্ষেত্র = {HH, HT, TH, TT}
মোট ঘটনা = ৪

২য় বারে হেড আসার ঘটনা {HH, TH} = ২

∴ ২য় বার হেড আসার সম্ভাবনা = ২/৪ = ১/২
.
নিচে প্রদত্ত উপাত্তসমূহের পরিসর, মধ্যক ও প্রচুরকের গড় কত?
৫, ১০, ৩, ৬, ৪, ৮, ৯, ৩, ১৫, ২, ৯, ৪, ১৯, ১১, ৪
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে প্রদত্ত উপাত্তসমূহের পরিসর, মধ্যক ও প্রচুরকের গড় কত?
৫, ১০, ৩, ৬, ৪, ৮, ৯, ৩, ১৫, ২, ৯, ৪, ১৯, ১১, ৪

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই ২, ৩, ৩, ৪, ৪, ৪, ৫, ৬, ৮, ৯, ৯, ১০, ১১, ১৫, ১৯
এখানে,
সবচেয়ে বেশি আছে ৪
∴ প্রচুরক = ৪

উপাত্তের সংখ্যা, (n) = ১৫ (যা একটি বিজোড় সংখ্যা)
মধ্যক = {(n + ১)/২} তম পদ
= {(১৫ + ১)/২} তম পদ
= ৮ তম পদ
= ৬

এখন,
পরিসর = সর্বোচ্চ উপাত্ত - সর্বনিম্ন উপাত্ত = ১৯ - ২ = ১৭

পরিসর, মধ্যক ও প্রচুরকের গড় = (পরিসর + প্রচুরক + মধ্যক)/৩ = (১৭ + ৪ + ৬)/৩ = ২৭/৩ = ৯
.
'DRIVER' শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে?
  1. 360
  2. 720
  3. 180
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 'DRIVER' শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে?

সমাধান:
স্বরবর্ণ “IE” কে একটি বর্ণ ধরে

D, R, V, R, এবং IE ৫টি বর্ণ যেখানে R আছে 2 বার

৫টি সাজানোর উপায় = 5!/2! = 60
২টি স্বরবর্ণ সাজানোর উপায় 2! = 2

মোট সাজানোর উপায় = 60 × 2 = 120
.
যদি A = {1,2,3}, B = {1,2} হলে, A × B এর মান কত?
  1. {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)} 
  2. {(1, 1), (2, 2), (3, 3)}
  3. {1, 2, 3}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)} 
উত্তর
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)} 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1,2,3}, B = {1,2} হলে, A × B এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে
A = {1,2,3}
B = {1,2}

A × B = {1,2,3} × {1,2}
= {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
.
যদি A = {a, b, r, t, s, y} এবং B = {e, d, f, r, s} হয়, তাহলে B - A =?
  1. {a, b, t, y}
  2. {r, s}
  3. {e, d, f}
  4. {a, b, d, e, f, t, y}
সঠিক উত্তর:
{e, d, f}
উত্তর
সঠিক উত্তর:
{e, d, f}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {a, b, r, t, s, y} এবং B = {e, d, f, r, s} হয়, তাহলে B - A =?

সমাধান:
B - A = {e, d, f, r, s} - {a, b, r, t, s, y}
= {e, d, f}
.
একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৩ অথবা ৪ আসার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/৩
  3. ১/২
  4. ১/৪
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৩ অথবা ৪ আসার সম্ভাবনা কত?

সমাধান:
৩ আসার সম্ভাবনা = ১/৬
৪ আসার সম্ভাবনা = ১/৬

৩ অথবা ৪ আসার সম্ভাবনা = ১/৬ + ১/৬ = ২/৬ = ১/৩
.
প্রদত্ত উপাত্তসমূহের মধ্যক কত?
২, ৬, ৬, ৮, ৪, ২, ৭, ৯
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত উপাত্তসমূহের মধ্যক কত?
২, ৬, ৬, ৮, ৪, ২, ৭, ৯

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই ২, ২, ৪, ৬, ৬, ৭, ৮, ৯
মোট উপাত্তের সংখ্যা, (n) = ৮ (যা একটি জোড় সংখ্যা)

মধ্যক = {(৮/২) তম পদ + (৮/২ + ১) তম পদ}/২
= (৪ তম পদ + ৫ তম পদ)/২
= (৬ + ৬)/২
= ১২/২
= ৬
.
একটি ক্লাসের ৯ জন ছাত্রের মধ্যে থেকে সভাপতি এবং সম্পাদক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?
  1. ৩৬
  2. ৭২
  3. ৮১
  4. ১৭
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ৯ জন ছাত্রের মধ্যে থেকে সভাপতি এবং সম্পাদক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?

সমাধান:
৯ জন ছাত্র থেকে সভাপতি নির্বাচন করার উপায় C = ৯
বাকি (৯ - ১) = ৮ জন ছাত্র থেকে সম্পাদক নির্বাচন করার উপায় C = ৮

∴ মোট বাছাই করার উপায় = ৯ × ৮ = ৭২
১০.
৪৫ এবং ৯০ এর হারমোনিক গড় কত হবে?
  1. ৬৭.৫
  2. ৪৫
  3. ৬০
  4. ৭৫
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ এবং ৯০ এর হারমোনিক গড় কত হবে?

সমাধান:
আমরা জানি, 
হারমোনিক গড় =  

∴ ৪৫ এবং ৯০ এর হারমোনিক গড় = ২/(১/৪৫ + ১/৯০) 
= ২/(৩/৯০)
= ২ × (৯০/৩)
= ৬০
১১.
যদি C = {a, b, x, y} এবং D = {m, n, o, p} হয়, তাহলে C ∪ D =?
  1. { }
  2. {a, x, m, n}
  3. {m, n, o, p, x}
  4. {a, b, m, n, o, p, x, y}
সঠিক উত্তর:
{a, b, m, n, o, p, x, y}
উত্তর
সঠিক উত্তর:
{a, b, m, n, o, p, x, y}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি C = {a, b, x, y} এবং D = {m, n, o, p} হয়, তাহলে C ∪ D =?

সমাধান:
C ∪ D = {a, b, x, y} ∪ {m, n, o, p}
= {a, b, m, n, o, p, x, y}
১২.
দুই অঙ্ক বিশিষ্ট একটি পূর্ণ সংখ্যা বাছাই করা হলে সংখ্যাটি ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৯
  2. ১১/৯০
  3. ২/১৫
  4. ১৩/৯০
সঠিক উত্তর:
১৩/৯০
উত্তর
সঠিক উত্তর:
১৩/৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি পূর্ণ সংখ্যা বাছাই করা হলে সংখ্যাটি ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুই অঙ্ক বিশিষ্ট মোট ৯০টি সংখ্যা রয়েছে (১০ - ৯৯ পর্যন্ত).
৭ এর গুণিতক আছে ⇒ ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ৫৬, ৬৩, ৭০, ৭৭, ৮৪, ৯১, ৯৮ মোট ১৩টি

∴ সংখ্যাটি ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা ১৩/৯০
১৩.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46
  1. 17
  2. 18
  3. 19
  4. 20
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46

সমাধান:
17, x, 24, x + 7, 35, 36, 46
এখানে মোট ৭টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৭ + ১)/২ = ৪ তম পদ

∴ মধ্যক = x + 7

প্রশ্নমতে,
x + 7 = 25
∴ x = 18
১৪.
প্রত্যেকটি অংক একাধিবার ব্যবহার করে 1, 2, 3, 4, 5 অংকগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?
  1. 1024
  2. 20
  3. 625
  4. 5
সঠিক উত্তর:
625
উত্তর
সঠিক উত্তর:
625
ব্যাখ্যা
প্রশ্ন:  প্রত্যেকটি অংক একাধিবার ব্যবহার করে 1, 2, 3, 4, 5 অংকগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?

সমাধান:
মোট সংখ্যা n = 5 টি
ঘর r = 4 টি 

মোট টেলিফোন নাম্বার বানানো যাবে = nr = 54 = 625টি
১৫.
৬টি ব্যঞ্জনবর্ণ ও ৪টি স্বরবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ ও ২টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. ২৫২০০
  2. ১৪৪০০
  3. ২১৪০০
  4. ১২০
সঠিক উত্তর:
১৪৪০০
উত্তর
সঠিক উত্তর:
১৪৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি ব্যঞ্জনবর্ণ ও ৪টি স্বরবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ ও ২টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
৬টি ব্যঞ্জনবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় C = ২০
৪টি স্বরবর্ণ থেকে ২টি স্বরবর্ণ বাছাই করার উপায় C= ৬
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = ২০ × ৬ = ১২০

প্রতিটি শব্দে বর্ণ থাকবে ৫টি এদের সাজানোর উপায় = ৫! = ১২০

∴ মোট শব্দ সংখ্যা = ১২০ × ১২০ = ১৪৪০০
১৬.
যদি n(A) = 16, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?
  1. 9
  2. 15
  3. 27
  4. 41
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A) = 16, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
= 16 + 18 - 7
= 27
১৭.
একটি থলেতে ১৪টি নীল, ৬টি লাল, ১২টি সবুজ এবং ৮টি বেগুনি বল রয়েছে। থলে থেকে ২৫টি বল সরিয়ে নেয়া হলো। সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে কতটি লাল বল রয়েছে যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ১৪টি নীল, ৬টি লাল, ১২টি সবুজ এবং ৮টি বেগুনি বল রয়েছে। থলে থেকে ২৫টি বল সরিয়ে নেয়া হলো। সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে কতটি লাল বল রয়েছে যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়?

সমাধান:
মোট বল = ১৪ + ৬ + ১২ + ৮ = ৪০

২৫টি বল তোলা হলে থলেতে বাকি থাকে (৪০ - ২৫) = ১৫

যদি থলের বাকি বল গুলো থেকে লাল বল তোলার সম্ভাবনা ১/৩ হয়, তাহলে থলের বাকি ১৫টি বলের ৫টি বল হবে লাল।
শুরুতে লাল বল ছিল ৬

∴ সরিয়ে নেয়া বলগুলোর মধ্যে লাল বল ছিল ৬ - ৫ = ১
১৮.
নিচের উপাত্তসমূহের গড় কত?
৫, ৮, ১২, ১৫
  1. ৭.৫
  2. ১০
  3. ১১
  4. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উপাত্তসমূহের গড় কত?
৫, ৮, ১২, ১৫

সমাধান:
উপাত্তসমূহের গড় = (৫ + ৮ + ১২ + ১৫)/৪
= ৪০/৪
= ১০
১৯.
একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৩০০টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?
  1. ২৪
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৩০০টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?

সমাধান:
আমরা জানি করমর্দন দুইজনের মাঝে সংঘটিত হয়।
ধরি,
সভায় লোকের সংখ্যা n জন

∴ nC2 = 300
⇒ n!/{2! ×(n - 2)!} = 300
⇒ {n(n - 1)(n - 2)!}/{2! ×(n - 2)!} = 300
⇒ n(n - 1)/2 = 300
⇒ n2 - n = 600
⇒ n2 - n - 600 = 0
⇒ n2 - 25n + 24n - 600 = 0
⇒ n(n - 25) + 24(n - 25) = 0
⇒ (n - 25)(n + 24) = 0
⇒ n - 25 = 0 অথবা n + 24 = 0
∴ n = 25 অথবা n = - 24
ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ n = 25

∴ সভায় মোট লোক ছিল ২৫ জন।
২০.
একজন লোকের ঢাকা হতে ভৈরব বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং ভৈরব থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ভৈরবে বাসে যাওয়ার এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১০/৩৬
  2. ১৫/৫৬
  3. ২৫/৫৬
  4. ১/৫৬
সঠিক উত্তর:
১৫/৫৬
উত্তর
সঠিক উত্তর:
১৫/৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা হতে ভৈরব বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং ভৈরব থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ভৈরবে বাসে যাওয়ার এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
ঢাকা হতে ভৈরব বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭
ঢাকা হতে ভৈরব বাসে না যাওয়ার সম্ভাবনা (১ - ৫/৭) = ২/৭

ভৈরব থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮
ভৈরব থেকে চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভবনা (১- ৫/৮) = ৩/৮

∴ ভৈরব বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা (৫/৭) × (৩/৮)
= ১৫/৫৬
২১.
একটি কলেজের 200 জন ছাত্রের মাঝে 140 জন চা, 120 জন কফি এবং 80 জন ছাত্র চা ও কফি উভয়টিই পছন্দ করে। কতজন ছাত্র শুধুমাত্র চা পছন্দ করে?
  1. 80
  2. 60
  3. 40
  4. 20
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলেজের 200 জন ছাত্রের মাঝে 140 জন চা, 120 জন কফি এবং 80 জন ছাত্র চা ও কফি উভয়টিই পছন্দ করে। কতজন ছাত্র শুধুমাত্র চা পছন্দ করে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে ভেনচিত্র অঙ্কন করে পাই,

যেখানে, T = চা এবং C = কফি

∴ শুধুমাত্র চা পছন্দকারী ছাত্র সংখ্যা = 140 - 80 = 60
২২.
৫২টি তাসের একটি সেট থেকে পুনরায় না রেখে টানা তিনটি তাস টানা হলে তিনটি তাসই টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩২৬০০
  2. ১/৫৫২৫
  3. ১/২০০০
  4. ১/১৫৬
সঠিক উত্তর:
১/৫৫২৫
উত্তর
সঠিক উত্তর:
১/৫৫২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি সেট থেকে পুনরায় না রেখে টানা তিনটি তাস টানা হলে তিনটি তাসই টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ম বারে টেক্কা হওয়ার সম্ভাবনা ৪/৫২ = ১/১৩
২য় বারে টেক্কা হওয়ার সম্ভাবনা ৩/৫১ = ১/১৭
৩য় বারে টেক্কা হওয়ার সম্ভাবনা ২/৫০ = ১/২৫

∴ মোট সম্ভাবনা = (১/১৩) × (১/১৭) × (১/২৫) = ১/৫৫২৫
২৩.
১০, ৫, ৮, ১৫, ১২
উপাত্তসমূহের পরিসর কত?
  1. ১০
  2. ১৫
  3. ১০.৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৫, ৮, ১৫, ১২
উপাত্তসমূহের পরিসর কত?

সমাধান:
পরিসর = সর্বোচ্চ উপাত্ত - সর্বনিম্ন উপাত্ত
= ১৫ - ৫
= ১০
২৪.
১৫ জন ছাত্র থেকে ৫ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?
  1. ৩০০৩
  2. ৭৫
  3. ৩৫০০
  4. ৭৫০
সঠিক উত্তর:
৩০০৩
উত্তর
সঠিক উত্তর:
৩০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ছাত্র থেকে ৫ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?

সমাধান:
মোট দল গঠন করার উপায়= ১৫C = ৩০০৩
২৫.
প্রথম চারটি জোড় সংখ্যার পরিমিত ব্যবধান-
  1. √৫
  2. √৬
সঠিক উত্তর:
√৫
উত্তর
সঠিক উত্তর:
√৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম চারটি জোড় সংখ্যার পরিমিত ব্যবধান-

সমাধান:
১ম চারটি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮
∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৬ + ৮)/৪ = ৫
∴ পরিমিত ব্যবধান = √[{(৫ - ২) + (৫ - ৪) + (৫ - ৬) + (৫ - ৮)}/৪]
= √{(৯ + ১ + ১ + ৯)/৪}
= √(২০/৪)
= √৫
২৬.
P = Ø, Q = {a}, R = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার গুণফল কত?
  1. 0
  2. 6
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: P = Ø, Q = {a}, R = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার গুণফল কত?

সমাধান:
এখানে, P(P) = {0}
P সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 20 = 1

আবার,
P(Q) = {{a}, 0}
∴ Q সেটের উপাদান সংখ্যা 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা  = 21 = 2

এবং P(R) = {{a}, {6}, {a, b}, 0}
∴ R সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4 

∴ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি = 1 × 2 × 4 = 8
২৭.
কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৪
  2. ০.৫
  3. ০.৭
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৭
উত্তর
সঠিক উত্তর:
০.৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?

সমাধান:
A পারার সম্ভাবনা ০.৪ 
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬ 

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
২৮.
যদি 56 - x এবং 38 - x এর জ্যামিতিক গড় 46 - x হয়, তাহলে x এর মান কত?
  1. 8
  2. 7
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 56 - x এবং 38 - x এর জ্যামিতিক গড় 46 - x হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার জ্যামিতিক গড় 

∴ √{(56 - x).(38 - x)} = 46 - x
⇒ (38 - x)(56 - x) = (46 - x)2
⇒ 2128 - 38x - 56x + x2 = 2116 - 92x + x2
⇒ 2128 - 94x = 2116 - 92x
⇒ 2128 - 2116 = 94x - 92x
⇒ 2x = 12
∴ x = 6
২৯.
'ALGORITHM' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?
  1. ৩৬
  2. ২০৪০
  3. ৩০২৪
  4. ৫০৪০
সঠিক উত্তর:
৩০২৪
উত্তর
সঠিক উত্তর:
৩০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: 'ALGORITHM' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?

সমাধান:
'ALGORITHM' শব্দটিতে মোট ৯টি ভিন্ন রয়েছে।
৯টি বর্ণ থেকে ৪টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করা যায় P = ৩০২৪
৩০.
৬ জন বালক ও ৩ জন বালিকা থেকে ৫ জন বালক ও ২ জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?
  1. ১৮
  2. ৫৫
  3. ১১০
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন বালক ও ৩ জন বালিকা থেকে ৫ জন বালক ও ২ জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?

সমাধান:
৬ জন বালক থেকে ৫ জন বাচাই করা যায় C = ৬ উপায়ে
৩ জন বালিকা থেকে ২ জন বাচাই করা যায় C = ৩ উপায়ে

∴ দল গঠন করার মোট উপায় = ৬ × ৩ = ১৮ উপায়ে
৩১.
NATO এর পূর্ণরূপ কোনটি?
  1. North Atlantic Treaty Organization.
  2. North American Treaty Organization.
  3. North Atlantic Treat Organisation.
  4. North-South Atlantic Treaty Organization.
সঠিক উত্তর:
North Atlantic Treaty Organization.
উত্তর
সঠিক উত্তর:
North Atlantic Treaty Organization.
ব্যাখ্যা
ন্যাটো:
- পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.

- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (নভেম্বর, ২০২৪)।
- NATO এর মহাপরিচালক Mark Rutte. 

এছাড়াও,
অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো - দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।

সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৩২.
কত সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে?
  1. ১৯৬৬ সাল
  2. ১৯৬৩ সাল
  3. ১৯৬৭ সাল
  4. ১৯৬১ সাল
সঠিক উত্তর:
১৯৬৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সাল
ব্যাখ্যা
• মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন।

সূত্র: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট, বাসস।
৩৩.
'Open Door Policy' ন্যাটোর কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?
  1. আর্টিকেল - ১৩
  2. আর্টিকেল - ১১
  3. আর্টিকেল - ১০
  4. আর্টিকেল - ৯
সঠিক উত্তর:
আর্টিকেল - ১০
উত্তর
সঠিক উত্তর:
আর্টিকেল - ১০
ব্যাখ্যা
- অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
-------------------- 

ন্যাটো:
- পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (নভেম্বর, ২০২৪)।
- NATO এর মহাপরিচালক Mark Rutte. 

সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৩৪.
২০২৪ সালে ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. নিউজিল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. সামোয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
সামোয়া
উত্তর
সঠিক উত্তর:
সামোয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- এর বর্তমান সদস্য ৫৬টি।
- কমনওয়েলথের সদরদপ্তর মার্লবোরো হাউস, লন্ডন।

এছাড়াও,
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উল্লেখ্য,
- ২৭তম সম্মেলন ২০২৪ সালের ২১ – ২৬ অক্টোবর আপিয়া, সামোয়াতে অনুষ্ঠিত হয়।

- ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২৬ সালে অ্যান্টিগুয়া ও বারবুডাতে অনুষ্ঠিত হবে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৩৫.
'নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল?
  1. আর্মেনিয়া - আজারবাইজান
  2. কাজাখস্তান - আজারবাইজান
  3. উজবেকিস্তান - তাজিকিস্তান
  4. আর্মেনিয়া - কাজাকিস্তান
সঠিক উত্তর:
আর্মেনিয়া - আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া - আজারবাইজান
ব্যাখ্যা

• নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর নাগার্নো কারাবাখ প্রজাতন্ত্র ১৯৯২ সালের শুরুতে স্বাধীনতা ঘোষণা করে।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- ২০২০ সালে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ২০২০ সালে রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

এছাড়াও,
- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২০২০ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চলে চলমান সংঘাত নিরসনের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ৯ নভেম্বর, ২০২০ সালে মস্কোতে স্বাক্ষরিত হয় এবং রাশিয়া এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। চুক্তির ফলে ১০ নভেম্বর, ২০২০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি দুই দেশের মধ্যে সংঘাত কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica ও বিবিসি বাংলা।

৩৬.
OIC এর পরবর্তী সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কাতার
  2. আরব আমিরাত
  3. আজারবাইজান
  4. মিশর
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
OIC:
- অর্গানাইজেশন অব ইসলামিক কো -অপারেশন (OIC) হল মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংস্থা গঠিত হয়।
- OIC-এর প্রতিষ্ঠাকালে ২৪টি সদস্য দেশ ছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭টি। সংস্থার সদরদপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। - OIC-এর তিনটি অফিসিয়াল ভাষা হল আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৪ সালে OIC-এর সদস্যপদ লাভ করে। 
- ও.আই.সি ১৫-তম সম্মেলন ৪-৫ মে, ২০২৪ গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী সম্মেলন (২০২৬) আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
৩৭.
'আবু মুসা দ্বীপ' বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে? 
  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. ওমান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
আবু মুসা দ্বীপ:
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- ১৯৭১ সালে শারজাহ চুক্তির মাধ্যমে ইরান এর অধিকাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- ইরান এই দ্বীপকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে এবং হরমুজ প্রণালীর উপর নজর রাখে।

উৎস: ব্রিটানিকা ডট কম।
৩৮.
'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
  1. পাকিস্তান ও ভারত
  2. ভুটান ও ভারত
  3. পাকিস্তান ও চীন
  4. ভারত ও নেপাল
সঠিক উত্তর:
ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও নেপাল
ব্যাখ্যা
'কালাপানি' ভারত ও নেপালের মধ্যকার অমীমাংসিত ভূখণ্ড।

কালাপানি:
- কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল।
- এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
- বর্তমানে এই অঞ্চল ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
- নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে।
- তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
- বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম।
- নেপালের উত্তর-পশ্চিম অংশে এগুলো অবস্থিত।
- যার দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত।
- এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন - তিন দেশের একটি সংযোগস্থল।

উৎস: ব্রিটানিকা ও BBC।
৩৯.
সোভিয়েত ইউনিয়ন পতনের পূর্বে FSB কী নামে পরিচিত ছিল?
  1. GKB
  2. KBG
  3. KGF
  4. KGB
সঠিক উত্তর:
KGB
উত্তর
সঠিক উত্তর:
KGB
ব্যাখ্যা
FSB:
- FSB বা Federal Security Service (রাশিয়ান ভাষায়: Federalnaya Sluzhba Bezopasnosti) রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা।
- এটি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, এবং ফেডারেল আইন লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত ও অপরাধী সনাক্তকরণের দায়িত্ব পালন করে।
- সোভিয়েত ইউনিয়নের সময় এই সংস্থাটি KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে Federal Counterintelligence Service (FSK) রাখা হয়।
- ১৯৯৫ সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বোরিস ইয়েলতসিন এই সংস্থার বর্তমান নাম Federal Security Service (FSB) নির্ধারণ করেন।

সূত্র - FSB ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪০.
কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে (DMZ) অবস্থিত শান্তিপূর্ণ গ্রামটির নাম কী?
  1. পানমুনজম
  2. গ্যাংনাম
  3. কিমচং
  4. ইনচন
সঠিক উত্তর:
পানমুনজম
উত্তর
সঠিক উত্তর:
পানমুনজম
ব্যাখ্যা
পানমুনজম গ্রাম: 
- কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে (DMZ) অবস্থিত শান্তিপূর্ণ গ্রামটির নাম পানমুনজম। 
- এই গ্রামটি উত্তর কোরিয়ার কায়েসোং থেকে প্রায় ৫ মাইল (৮ কিমি) পূর্বে এবং ৩৮ তম সমান্তরাল থেকে ৩ মাইল (৫ কিমি) দক্ষিণে অবস্থিত।
- কোরিয়ান যুদ্ধের সময়, পানমুনজোম ছিল যুদ্ধবিরতি সম্মেলনের স্থান, যেখানে ১৯৫৩ সালের ২৭ জুলাই জাতিসংঘ, উত্তর কোরিয়া এবং চীনের প্রতিনিধিরা অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করে এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
- এরপর থেকে, পানমুনজোম বিভিন্ন কূটনৈতিক বৈঠক ও আলোচনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা শুধু উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নয়, বরং উত্তর কোরিয়া এবং অন্যান্য দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার স্থান হিসেবেও পরিচিত। 

সূত্র: ব্রিটানিকা।