পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
পরীক্ষা - ৩৬ বিষয়: ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
নিম্নোক্ত কে স্থানীয় নেতা?
  1. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
  2. মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা
  3. উপ-সহকারী কৃষি কর্মকর্তা
  4. অভিজ্ঞ কৃষক
ব্যাখ্যা
- অভিজ্ঞ কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের কৃষিবিষয়ক তথ্যাদি ও সেবা দিয়ে থাকেন। 

অভিজ্ঞ কৃষক:
- অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা।
- তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন।
- এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন।
- ফলে তিনি স্থানীয় তথ্যভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেন।
- সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান, তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদেরকে সঙ্গে নিয়েই কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন এবং মাঝেমধ্যে কৃষক সভা ও উঠান বৈঠক করেন।
- এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন।
- অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন।
- কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন। যেমন: ফসলের রোগ হওয়া, কীটপতঙ্গ আক্রমণ করা, বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি।
- এসব প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন।
- আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সে মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
প্যাডেল থ্রেসার কোন ধরনের যন্ত্র?
  1. পেস্টিসাইড ছিটানোর যন্ত্র
  2. সার প্রয়োগ যন্ত্র
  3. মাড়াই যন্ত্র
  4. ফসল বোনার যন্ত্র
ব্যাখ্যা
প্যাডেল থ্রেসার: 
- এটি একটি উন্নত হস্তচালিত ধান বা গম মাড়াই যন্ত্র।
- এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে: টাইনযুক্ত একটি ড্রাম, ড্রামের সাথে যুক্ত একটি প্যাডেল।
- প্যাডেলের সাহায্যে ড্রামটিতে ঘূর্ণন সৃষ্টি করা হয় এবং যাতে ফসলের শীষ রাখলে টাইনের আঘাতে শস্য মাড়াই হয়।
- এটি ধান বা গম মাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
সেচ বলতে নিচের কোনটিকে বোঝায়?
  1. জমি থেকে অতিরিক্ত পানি সরানো
  2. দ্রবীভূত পুষ্টি উপাদান সরবরাহ
  3. জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ
  4. সবগুলো
ব্যাখ্যা
সেচ ও নিষ্কাশন: 
- গাছ পানি পায় সেচ বা বৃষ্টি থেকে।
- যখন পানি প্রয়োজনের তুলনায় বেশি হয় তখন তা সরানোর প্রয়োজন পড়ে যাকে নিষ্কাশন বলে।
- ফসলের গাছ বড় হওয়ার জন্য জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকেই সেচ বলা হয়।
- যেকোনো জীবের বাঁচার জন্য যেমন পানি অপরিহার্য, ফসলের জন্যও তেমনি।
- ফসল সুন্দরভাবে বাঁচার ও ফলন দেবার জন্য মাটি থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি ও পানিতে দ্রবীভূত পুষ্টি উপাদান সংগ্রহ করে।
- খরা, অনাবৃষ্টি বা অন্য কোনো কারণে ফসলের জমিতে পানির আবশ্যকতা দেখা দেয়।
- আধুনিক কৃষিব্যবস্থায় সেচ অত্যাবশ্যক।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
মাটির কণার সর্বোচ্চ ব্যাস কত হতে পারে?
  1. ০.৫ মিলিমিটার
  2. ১ মিলিমিটার
  3. ২ মিলিমিটার
  4. ২.৫ মিলিমিটার
ব্যাখ্যা
মাটির প্রকারভেদ: 
- যেসব খনিজ কণার ব্যাস দুই মিলিমিটার বা তার কম, তাকে মাটির কণা বলা হয়।
- এ কণার দ্বারাই মাটির বুনট সৃষ্টি হয়।
- মাটির বুনট হলো মাটির বালি, পলি, কর্দমকণার তুলনামূলক পরিমাণ বা শতকরা অনুপাত।
- মাটির এসব কণা বিভিন্ন অনুপাতে বিভিন্ন প্রকার মাটির সৃষ্টি করে। 
- এসব কণার আকারও ভিন্ন ভিন্ন হয়।
- কোন মাটিতে কোন ফসল জন্মায় তা জানার জন্যই মাটির শ্রেণিবিভাগ জানা খুবই দরকার।
- কৃষিকাজে ব্যবহারের সুবিধার জন্য বুনটের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(১) বেলে মাটি, 
(২) দোআঁশ মাটি ও
(৩) এঁটেল মাটি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ, আগাছার বীজ, কাঁকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত না থাকাকে কী বলে?
  1. বীজ বিশুদ্ধতা
  2. জাত বিশুদ্ধতা
  3. বীজের তেজ
  4. উফশী বীজ
ব্যাখ্যা
ভালো বীজের বৈশিষ্ট্য: 
১. বীজ বিশুদ্ধতা: কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে যেন অন্য ফসলের বীজ, আগাছার বীজ, কাঁকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে বীজের বিশুদ্ধতা বজায় থাকে না।
২. জাত বিশুদ্ধতা: কোনো বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের বিশুদ্ধতা নষ্ট হয়। যেমন: নাইজারশাইল ধানের বীজের সাথে বিনাশাইল ধানের মিশ্রণ থাকলে জাত বিশুদ্ধতা থাকে না। নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করলে জাত বিশুদ্ধতা বজায় থাকে।
৩. গজানোর ক্ষমতা: এ বিষয়টিকে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বলে। কোনো বীজ নমুনায় কতোটি বীজ অঙ্কুরিত হবে সে হিসাব থেকেই বীজের ভালোমন্দ গুণ বিচার করা হয়। উত্তম বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ১০০% পর্যন্ত হতে পারে। কিন্তু সবসময় সব বীজ এ হারে গজায় না। কমপক্ষে ৮০% গজানোর হার সম্পন্ন বীজকে উত্তম বীজ বলা যায়।
8. বীজের জীবনীশক্তি তেজ: নমুনা বীজের চারা যদি সতেজ, সজীব ও স্বাস্থ্যবান হয় এবং প্রতিকূল অবস্থায় তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, তবে সে বীজকে তেজস্বী বীজ বলা হয়।
৫. বীজের আর্দ্রতা: নমুনা বীজের মধ্যে শতকরা কতো ভাগ পানি আছে, তাই বীজের আর্দ্রতা। বীজের আর্দ্রতা বীজকে বাঁচিয়ে রাখে। যেমন: দানা শস্যের বীজের আর্দ্রতা ৮-১০% রাখা উত্তম।
৬. বীজের বর্ণ: প্রত্যেক জাতের বীজের স্বতন্ত্র রং থাকে। আর তাই ভালো বীজের ক্ষেত্রে স্বাভাবিক উজ্জ্বল রং থাকতে হবে। ভালো বীজ চেনার প্রথম লক্ষণই হচ্ছে বীজের স্বাভাবিক উজ্জ্বলতা।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
থ্রিপস ও জাবপোকার আক্রমণ দেখা দিলে কোন পেস্টিসাইড স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়?
  1. টিল্ট ২৫০ ইসি
  2. ম্যালাথিয়ন ৫০ ইসি
  3. ডায়থেন এম ৪৫
  4. নোইন ৫০ ডাব্লিউ পি
ব্যাখ্যা
মরিচের পোকামাকড় দমন:
- এক ধরনের ক্ষুদ্র মাকড়ের আক্রমণে চারা গাছের পাতা কুঁকড়িয়ে যায়।
- প্রতি লিটার পানিতে ২ গ্রাম থিওভিট মিশিয়ে ১০ দিন পর পর স্প্রে করে মাকড় দমন করা যায়।
- থ্রিপস ও জাবপোকার আক্রমণ দেখা দিলে ম্যালাথিয়ন ৫০ ইসি ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
- ফসল সংগ্রহের সময় কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার না করাই ভালো।
- ব্যবহার করলেও ৫-৭ দিন ফসল সংগ্রহ বন্ধ রাখা উচিত।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
অনাবৃত বীজের উদাহরণ নয় কোনটি?
  1. সাইকাস
  2. পাইন
  3. ধান
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
- ধান অনাবৃত বীজের উদাহরণ নয়। এটি আবৃত বীজ। 

বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে বীজকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(ক) অনাবৃত বীজ: এসব বীজে কোনো আবরণ থাকে না। যেমন: পাইন, সাইকাস ইত্যাদি।
(খ) আবৃত বীজ: এসব বীজের আবরণ থাকে। যেমন: ধান, সরিষা, ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
উৎস অনুযায়ী সারকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
ক) জৈব সার।
খ) রাসায়নিক সার।

(ক) জৈব সার: 
- যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায়, তাদেরকে জৈব সার বলে।
- যেমন- গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি।
- গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে। 

(খ) রাসায়নিক সার: 
- কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক সার বলে।
- যেমন: ইউরিয়া, ডিএপি, জিপসাম, দস্তাসার।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
নিচের কোনটি জলবায়ুর বৈশিষ্ট্য নয়?
  1. জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা
  2. জলবায়ু ধীরে পরিবর্তনশীল
  3. মাটির গুণাবলিতে প্রভাব ফেলে না
  4. ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে
ব্যাখ্যা
জলবায়ু: 
- জলবায়ু পরিবর্তনের কথাটি আমরা প্রায়ই শুনতে পাই।
- জলবায়ু সম্পর্কে জানতে হলে প্রথমে আবহাওয়া সম্পর্কে জানতে হয়।
- কোনো স্থানের ২৫-৩০ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে।
- জলবায়ুর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
১) জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা।
২) জলবায়ু ধীরে পরিবর্তনশীল।
৩) মাটির গুণাবলিতে প্রভাব ফেলে।
৪) কোনো কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১০.
এমওপি (MoP) সারে কোন পুষ্টি উপাদান থাকে?
  1. নাইট্রোজেন
  2. পটাশিয়াম
  3. ফসফরাস
  4. ক্যালসিয়াম
ব্যাখ্যা
রাসায়নিক সার: 
- কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক সার বলে।
- যেমন: ইউরিয়া, ডিএপি, জিপসাম, দস্তাসার।
- কয়েকটি সারের নাম ও এদের সরবরাহকৃত পুষ্টি উপাদানের নাম নিম্নের ছকে তুলে ধরা হলো:  
সারের নাম পুষ্টি উপাদান
ইউরিয়া নাইট্রোজেন
টিএসপি ফসফরাস, ক্যালসিয়াম
এমওপি পটাশিয়াম
ডিএপি নাইট্রোজেন, ফসফরাস
জিপসাম সালফার, ক্যালসিয়াম
দস্তাসার জিংক, সালফার
উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১১.
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ কী জনিত রোগ?
  1. ভাইরাস
  2. ব্যাকটেরিয়া
  3. ছত্রাক
  4. পুষ্টির অভাব
ব্যাখ্যা
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ:
- ভাইরাসজনিত এ রোগে পাতা কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায়।
- পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায়।
- আক্রান্ত গাছের ডগায় ছোট ছোট পাতা গুচ্ছ আকার ধারণ করে।
- এ রোগ দমনের জন্য টমেটো ক্ষেত আগাছামুক্ত রাখতে হবে, রোগমুক্ত চারা লাগাতে হবে, আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে।
- সাদা মাছি পোকা এ রোগের দ্রুত বিস্তার ঘটায়।
- মাছি পোকা দমনের জন্য ৭-১০ দিন পর পর এডমায়ার নামক কীটনাশক স্প্রে করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১২.
সমগ্র বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
  1. ৩০টি
  2. ২৯টি
  3. ২৮টি
  4. ২০টি
ব্যাখ্যা
মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে কৃষি পরিবেশ অঞ্চল: 
- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটি, পানি ও জলবায়ুর ভিন্নতা রয়েছে।
- এ ভিন্নতার কারণেই এক এক অঞ্চলে এক এক রকম ফসল ভালো জন্মে।
- মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে।
- এ শ্রেণিভাগ মাটির ধরন, উর্বরতা, ফসল জন্মানোর প্রকৃতি, জমিতে বন্যার সময় পানির উচ্চতা, এলাকাভেদে ফসল জন্মানোর সময়সীমা, বৃষ্টিপাত ও তাপমাত্রাকে বিবেচনা করে করা হয়েছে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৩.
ঢল বন্যা বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়?
  1. দেশের উত্তর ও পূর্বাঞ্চলে
  2. দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে
  3. পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র অববাহিকায়
  4. উপকূলীয় এলাকায়
ব্যাখ্যা
ঢল বন্যা:
- বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে পাহাড়ের পাদদেশ অঞ্চলে এ ধরনের বন্যা দেখা দেয়।
- হঠাৎ করে এপ্রিল ও মে মাসে সীমান্তে পাহাড়ি ঢলের কারণে এ বন্যা সৃষ্টি হয়।
- এ বন্যার পানি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়।
- হাওর এলাকার বোরো ধান পাকার সময় প্রায়ই ঢল বন্যায় ফসলহানি হয়ে থাকে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৪.
বিন্দু, চল্লিশা, ধানী, বাংলা লঙ্কা কীসের জাত?
  1. পেঁয়াজ
  2. মরিচ
  3. লবঙ্গ
  4. ধান
ব্যাখ্যা
মরিচের জাত:
- বাংলাদেশে মরিচ একটি মসলা ফসল।
- ঝালের জন্য কাঁচা ও পাকা মরিচ ব্যবহার করা হয়।
- কাঁচা মরিচে ভিটামিন 'সি' বেশি থাকে।
- বর্তমানে ঝালহীন এক ধরনের মরিচও পাওয়া যায়। একে কেপসিকাম মরিচ বলে। এই মরিচ সালাদ হিসাবে ব্যবহৃত হয়।
- বাংলাদেশের বিভিন্ন এলাকায় মরিচের অনেক জাত ছড়িয়ে রয়েছে।
- যেমন: বিন্দু, চল্লিশা, ধানী, উবদা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ইত্যাদি।
- এ ছাড়া বাংলা লঙ্কা (বারি মরিচ-১) নামের অনুমোদিত জাতটি সারা বছর চাষের উপযোগী। 

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৫.
জলবায়ু পরিবর্তনের কারণে কোনটি ঘটছে?
  1. প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
  2. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
  3. মরুকরণপ্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে
  4. সবগুলো
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনের কুফল:
- জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চল ও পর্বতের হিমবাহের বরফ গলা, মরুকরণপ্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।
- ফলে অতিবৃষ্টি, খরা, লবণাক্ততা, বন্যা, বন্যার তীব্রতা ও দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি, অতি গরম, অতি ঠাণ্ডা ইত্যাদি দুর্যোগ দেখা দিচ্ছে।
- ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
- কৃষি উৎপাদন পদ্ধতি ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিচ্ছে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৬.
মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ দমনের জন্য নিচের কোনটি দিয়ে বীজ শোধন করতে হবে?
  1. প্রোভেক্স
  2. ম্যালাথিয়ন
  3. সুমিথিয়ন
  4. সাইপারমেথ্রিন
ব্যাখ্যা
মরিচের রোগ দমন:
- মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ হতে পারে।
- এ রোগ দমনের জন্য এক কেজি বীজ ৩ গ্রাম প্রোভেক্সের সাথে মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে।
- বীজতলা শুকনা রাখতে হবে।
- মরিচ গাছ অনেক সময় আগা থেকে গোড়ার দিকে ক্রমান্বয়ে শুকিয়ে মারা যায়। একে ডাইব্যাক রোগ বলে।
- এ রোগ দমনের জন্য ১ গ্রাম ব্যাভিস্টিন ১ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হয়।
- হলুদ মোজাইক ভাইরাস রোগ দমনের জন্য আক্রান্ত গাছ দেখামাত্র তুলে পুড়িয়ে ফেলতে হবে।
- রোগ প্রতিরোধী জাতের মরিচ চাষ করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৭.
রতন, লালিমা, ঝুমকা কোন ফসলের জাত?
  1. আম
  2. কলা
  3. আনারস
  4. টমেটো
ব্যাখ্যা
টমেটোর জাত:
- টমেটো মূলত শীতকালীন সবজি। তবে বর্তমানে গ্রীষ্মেও চাষ করা যায়।
- বাংলাদেশে টমেটোর অনেক অনুমোদিত জাত রয়েছে।
- শীতকালীন জাতের মধ্যে রয়েছে বারি টমেটো-২ (রতন), বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বিনা টমেটো-৩ এবং বিদেশ থেকে আমদানি করা জাত মারগ্লোব, রুমা ভিএফ, অক্সহার্ট ইত্যাদি।
- গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে-বারি টমেটো-৪, বারি টমেটো-৫, বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বারি টমেটো-১১ (ঝুমকা), বারি হাইব্রিড টমেটো-৩, বারি হাইব্রিড টমেটো-৪ ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৮.
তেলাপিয়া মাছ কোন দেশ থেকে এদেশে আনা হয়েছে?
  1. থাইল্যান্ড
  2. চীন
  3. রাশিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
তেলাপিয়া:
- থাইল্যান্ড থেকে এদের আনা হয়েছে।
- তেলাপিয়া বেশ খাটো এবং তুলনামূলকভাবে চওড়া আকৃতির।
- দেহ চ্যাপটা এবং রং ধূসর-নীলাভ।
- এরা দ্রুত বর্ধনশীল ও খেতে সুস্বাদু।
- এদের সাধারণত পুকুরে এককভাবে চাষ করা হয়।
- এরা ৩৪ মাসেই খাবার উপযোগী হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৯.
পুকুরে রোটেনন পাউডার প্রয়োগ করা হয় কেন?
  1. পুকুর শুকানোর জন্য
  2. পুকুর জীবাণুমুক্ত করা
  3. রাক্ষুসে মাছ নিধন
  4. চুনের পরিবর্তে প্রয়োগ করা হয়
ব্যাখ্যা
রাক্ষুসে ও অপ্রয়োজনীয় মাছ নিধন:
- পুকুরে রাক্ষুসে মাছ ও অপ্রয়োজনীয় মাছ রাখা যাবে না।
- সেচের মাধ্যমে পুকুর শুকিয়ে বা ঘন ফাঁসের জাল বারবার টেনে এ কাজ করা যেতে পারে।
- পুকুর শুকানো সম্ভব না হলে ৩০ সেমি পানির গভীরতার জন্য প্রতি শতকে ৩০ ৩৫ গ্রাম মাছ মারার বিষ রোটেনন পাউডার প্রয়োগ করে রাক্ষুসে মাছ মেরে ফেলতে হবে।
- রোটেনন দেওয়ার পর পুকুরের পানি ৭-১০ দিন ব্যবহার করা যাবে না।
- রোটেনন ব্যবহারে মৃত মাছ খাওয়া যাবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২০.
নিচের কোনটি উন্নত মুরগির জাত?
  1. খাকি ক্যাম্বেল
  2. জেন্ডিং
  3. লেগহর্ন
  4. রানার
ব্যাখ্যা
গৃহপালিত পাখি: 
- গৃহপালিত পশুর মতো হাঁস, মুরগি, কবুতর ইত্যাদিকে গৃহপালিত পাখি বলা হয়।
- কারণ, এদের পোষ মানিয়ে গৃহে লালনপালন করা যায়।
- এরা গৃহে ডিম পাড়ে এবং ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে।
- শিশু-কিশোররাও বড়দের মতো কবুতর, হাঁস ও মুরগি পালনে খুব আগ্রহ দেখায়।
- গ্রামবাংলার মানুষ প্রায় ২৪৬ মিলিয়ন দেশি মোরগ-মুরগিও ৪৬ মিলিয়ন হাঁস লালনপালন করছে।
- আমাদের দেশি মুরগি বছরে গড়ে ৪৫টি এবং দেশি হাঁস ৭০টি ডিম পাড়ে।
- কিন্তু উন্নত জাতের লেগহর্ন, ফাওমি, আর আই আর জাতের মুরগি বছরে ২০০-২৫০টি ডিম পাড়ে।
- বিদেশি জাতের ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল ও জেন্ডিং হাঁস বছরে গড়ে ২৫০টি ডিম উৎপাদন করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২১.
সেচের পানির সাথে রাসায়নিক সার মিশিয়ে ফসলে প্রয়োগ করার পদ্ধতিকে কী বলা হয়?
  1. ইরিগেশন
  2. ফিউমিগেশন
  3. ফার্টিগেশন
  4. হাইব্রিডাইজেশন
ব্যাখ্যা
ফার্টিগেশন:
- ফার্টিগেশন বাংলাদেশের জন্য একটি নতুন সেচ প্রযুক্তি।
- এতে সেচের পানির সাথে রাসায়নিক সার মিশিয়ে ফসলে প্রয়োগ করা হয়।
- কেবলমাত্র পানিতে দ্রবণীয় সার যেমন- ইউরিয়া, পটাশ ইত্যাদি ফার্টিগেশন পদ্ধতিতে ব্যবহার করা যায়।
- ফলে ফসলের জমিতে সেচ এবং সার একই সঙ্গে প্রয়োগ করা যায়।
- প্রতি ১৪০ লিটার পানিতে ১ কেজি সার মিশাতে হয়।
- সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞানীগণ উদ্যানতত্ত্ব ফসলের উপর এ পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা করে ভাল ফল পেয়েছেন।

উৎস: কৃষি প্রযুক্তি হাতবই। 
২২.
নিচের কোনটি আলুর একটি জাতের নাম?
  1. কুফরী
  2. অনুপম
  3. প্রতিভা
  4. বিপ্লব
ব্যাখ্যা
কলার জাত:
- সিঙ্গাপুরী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, অগ্নিশ্বর, কবরী।

আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উৎস: জাতীয় কৃষি বাতায়ন।
কৃষি তথ্য সার্ভিস।
২৩.
ইপিল-ইপিল গাছের সাথে আনারস লাগানো কোন চাষ পদ্ধতির অন্তর্গত?
  1. বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি
  2. বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি
  3. বনজ ও ফলদ বৃক্ষ চাষ পদ্ধতি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বনজ ও ফলদ বৃক্ষ চাষ পদ্ধতি: 
- এ ধরনের কৃষি বনায়নে বনজ বৃক্ষের সাথে ফলদ বৃক্ষের চাষ করা হয়।
- এ পদ্ধতি বিজ্ঞানসম্মত।
- এ পদ্ধতিতে জমির বহুমুখী উৎপাদন নিশ্চিত হয়।
- তাছাড়া জমির উর্বরতাও বৃদ্ধি পায়।
- পশু-পাখি ও কীটপতঙ্গের আবাস সৃষ্টি হয়, পরিবেশ সংরক্ষিত হয়।
- উদাহরণ: ইপিল-ইপিল, নারিকেল, লিচু গাছের সাথে আনারস।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২৪.
নিচের কোনটি ভোজ্যতেলের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে?
  1. পাট
  2. চালের কুঁড়া
  3. তুষ
  4. অড়হর
ব্যাখ্যা
জ্বালানি:
- বাংলাদেশে জ্বালানির যোগানও কৃষিক্ষেত্র থেকে আসে।
- পাট, ধইঞ্চা, ভূট্টা, অড়হর, ডাল ও বিভিন্ন উদ্যান ফসলের গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
- তুষ একটি ভালো জ্বালানি।
- এছাড়া উদ্যান ও বনজ বৃক্ষের কাঠও জ্বালানি হিসেবে জনপ্রিয়।

ভোজ্যতেল:

- সরিষা আমাদের উল্লেখযোগ্য তেল ফসল।
- গত কয়েক দশক যাবৎ সূর্যমুখী, সয়াবিনও তেল ফসল হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
- সম্প্রতি চালের কুঁড়া থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন হচ্ছে।

অন্যান্য তেল:
- চিনাবাদাম, কালোজিরা ইত্যাদি তেলবীজ ফসলও ঐতিহাসিক কাল থেকেই দেশের কৃষিবৈচিত্র্যের অঙ্গ।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
২৫.
নিচের কোনটি ঔষধি উদ্ভিদ?
  1. ধান
  2. পাট
  3. অ্যালোভেরা
  4. ফুলকপি
ব্যাখ্যা
ঔষধি উদ্ভিদ:
- হরেক রকমের ঔষধি উদ্ভিদ সমৃদ্ধ আমাদের দেশ।
- নিম, তুলসী, অ্যালোভেরা, শতমূলী হলো ঔষধি উদ্ভিদ।
- এছাড়া রসুন, হলুদ, কালোজিরা, লবঙ্গ ঔষধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
২৬.
'ছকড়া নকড়া' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অত্যন্ত গরিব
  2. সস্তা দর
  3. নষ্ট করা
  4. অতিরিক্ত চালবাজি
ব্যাখ্যা
• ছকড়া নকড়া - সস্তা দর। 
বাক্য: নিলামের মাল, তাই ছকড়া নকড়ায় বিক্রি হয়ে গেল।

অন্যদিকে, 
• 'ছাপোষা' অর্থ - অত্যন্ত গরিব। 
• 'ছিনিমিনি খেলা' অর্থ - নষ্ট করা। 
• 'ফপর দালালি' অর্থ - অতিরিক্ত চালবাজি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
২৭.
'সুধী' শব্দের শুদ্ধ বহুবচনবোধক শব্দ কোনটি?
  1. সুধীমণ্ডল
  2. সুধীমালা
  3. সুধীবৃন্দ
  4. সুধীদাম
ব্যাখ্যা
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ-
• গণ: দেবগণ, নরগণ, জনগণ ইত্যাদি।
• বৃন্দ: সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
• মণ্ডলী: শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
• বর্গ: পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি।

অন্যদিকে,
• অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ:
আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। যেমন-গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ - সংস্করণ)।
২৮.
তুর্কি ভাষা থেকে আগত শব্দ নয় কোনটি?
  1. লাশ
  2. খাতুন
  3. তোপ
  4. চাহিদা
ব্যাখ্যা
• চাহিদা (বিশেষ্য পদ),
- বাংলা ভাষার শব্দ। 
অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। 

অন্যদিকে, 
• কিছু তুর্কি শব্দর শব্দ হলো: লাশ, কোর্মা, খাতুন, তোপ, বেগম, চাকু ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
'কানাই' শব্দের শুদ্ধ প্রত্যয় কোনটি?
  1. কানা + আই
  2. কান + আই
  3. কানু + আই
  4. কানো + আই
ব্যাখ্যা
আই- বাংলা তদ্ধিত প্রত্যয়-
(ক) ভাববাচক বিশেষ্য গঠনে: বড় + আই = বড়াই, চড়া + আই = চড়াই।
(খ) আদরার্থে: কানু + আই = কানাই, নিম + আই = নিমাই।
(গ) স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে: বোন + আই = বোনাই, ননদ + আই = নন্দাই, জেঠা + আই = জেঠাই (মা)।
(ঘ) সমগুণবাচক বিশেষ্য গঠনে: মিঠা + আই = মিঠাই।
(ঙ) জাত অর্থে: ঢাকা + আই = ঢাকাই (জামদানি), পাবনা + আই = পাবনাই (শাড়ি)।
(চ) বিশেষণ গঠনে: চোর + আই = চোরাই (মাল), মোগল + আই = মোগলাই (পরোটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ - সংস্করণ)।
৩০.
মাত্রার উপর ভিত্তি করে 'ঞ' কোন ধরনের বর্ণ?
  1. অর্ধমাত্রার বর্ণ
  2. পূর্ণমাত্রার বর্ণ
  3. মাত্রাহীন বর্ণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
• মাত্রাহীন বর্ণ:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,)।

• অর্ধমাত্রার বর্ণ:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

• পূর্ণমাত্রার বর্ণ:
বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবংব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়।
৩১.
'বায়ুসখ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বাতাস
  2. অগ্নি
  3. সূর্য
  4. ময়ূর
ব্যাখ্যা
• বায়ুসখ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- বায়ু যার সখা,
- অগ্নি। 

• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ-

অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হৃতভুক, শুচি, পিঙ্গল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্ন, সপ্তাংশু, হবিরশন, সর্বভুক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
উচ্চারণের রীতি অনুযায়ী কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন?
অনির্ধারিত
ব্যাখ্যা
উচ্চারণের রীতি অনুযায়ী, স্পৃষ্ট ব্যঞ্জন - ছ, ভ। প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

------------ 
উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণিবিভাগ নিচে দেয়া হলো:
• স্পৃষ্ট ব্যঞ্জন- ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ।
• নাসিক্য-, ন,
• ঘৃষ্ট- চ, ছ, জ, ঝ।
• ঘর্ষণজাত- শ, হ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. সত্য > সইত্য
  2. কর্ম > কম্ম
  3. করেণু > কণেরু
  4. শরীর > শরীল
ব্যাখ্যা
• ধ্বনি-বিপর্যয়:
উচ্চারণের সময় কিছু কিছু শব্দস্থিত ধ্বনির স্থানপরিবর্তন ঘটে। আগের ধ্বনি পরে যায় ও পরের ধ্বনি আগে আসে-এরকম অবস্থানগত বিপর্যয় দেখা যায়। যেমন:
- পিশাচ > পিচাশ। ['শাচ' ধ্বনি দুটি (শা + চ) স্থান বদলে হয়েছে 'চাশ' (চা+শ)।]

• উচ্চারণের সময় শব্দস্থিত ধ্বনি স্থান পরিবর্তন করলে, তাকে ধ্বনিবিপর্যয় বা বর্ণবিপর্যয় বলে।
যেমন:
- করেণু > কণেরু,
- বাক্স > বাস্ক,
- তলোয়ার > তরোয়াল,
- মগজ > মজগ,
- রিকশা > রিশকা,
- লাফ > ফাল,
- ডেস্ক > ডেক্স ইত্যাদি।

অন্যদিকে, 
• সত্য > সইত্য; অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। 
• কর্ম > কম্ম; প্রগত সমীভবনের উদাহরণ। 
• শরীর > শরীল; বিষমীভনের উদাহরণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
'সস্ত্রীক' কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস নির্ণয়ের সহজ উপায়:
এ সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে, অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। ব্যাসবাক্যে 'যে', 'যিনি', 'যার' প্রভৃতি শব্দ থাকবে।

বহুব্রীহি সমাসের সমস্ত পদ বিভিন্ন প্রকার শব্দের সমন্বয়ে গঠিত হতে পারে। যেমন:
• সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য পদের সমাস হয়। যথা- হত (হয়েছে) শ্রী যার = হতশ্রী। 

• ব্যধিকরণ বহুব্রীহি: বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস। যথা- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ। 

• ব্যতিহার বহুব্রীহি: একই পদের দ্বিরুক্তিতে সমাস হয়। যথা- হাতে হাতে যে লড়াই = হাতাহাতি। 

• নঞ বহুব্রীহি: না-বোধক অব্যয়ের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়। যথা- নেই বোধ যার = নির্বোধ। 

• মধ্যপদলোপী বহুব্রীহি: এই সমাসে মধ্যপদ লোপ পায়। যথা- চন্দ্রের মত সুন্দর মুখ যার = চন্দ্রমুখী। 

• অন্ত্যপদলোপী বহুব্রীহি: শেষপদ লোপ পায়ে সমাস হয়। যথা- দশ বছর বয়স যার = দশবছুরে। 

• সংখ্যাবাচক বহুব্রীহি: এই সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হয়। যথা- তে (তিন) পায়া যার = তেপায়া। 

• অলুক বহুব্রীহি: এই সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়। যথা- না মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি। 

• সহার্থক বহুব্রীহি: সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস। যথা- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
  1. পথের পাঁচালী
  2. মেঘমল্লার
  3. চাঁদের পাহাড়
  4. আদর্শ হিন্দু হোটেল
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' উপন্যাস:
• ভাগলপুরে চাকরি করার সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯২৫ খ্রিস্টাব্দে 'পথের পাঁচালী' রচনা শুরু করেন এবং শেষ করেন ১৯২৮ খ্রিস্টাব্দে। 
• 'পথের পাঁচালী' বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা। প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
• অপরাজিত পথের পাঁচালীরই পরবর্তী অংশ। উভয়গ্রন্থে তাঁর ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটেছে।

• প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পথের পাঁচালীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তাঁর পরিচালক জীবন শুরু করেন এবং এর জন্য তিনি দেশিবিদেশী বহু পুরস্কার লাভ করেন।তিনি অপরাজিত এবং অশনি সংকেত উপন্যাস দুটি অবলম্বনেও অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন। পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় বিভিন্ন ভাষাসহ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।

---------------
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:
- অপরাজিত,
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- চাঁদের পাহাড়,
- কিন্নরদল,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- মরণের ডঙ্কা বাজে,
- স্মৃতির রেখা,
- দেবযান,
- হীরামানিক জ্বলে,
- উৎকর্ণ,
- হে অরণ্য কথা কও,
- ইছামতী,
- অশনি সংকেত ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৩৬.
চলিত ভাষার শব্দ কোনটি?
  1. যাহা
  2. যাঁদের
  3. যাহাকে
  4. যাঁহাদিগকে
ব্যাখ্যা
• চলিত ভাষার শব্দ - যাঁদের। 

------------------
• সাধু ও চলিত ভাষা ভেদে সর্বনাম পদের রূপগত পার্থক্য:

সাধু ভাষার পূর্ণাঙ্গ সর্বনাম পদ চলিত ভাষায় সংক্ষিপ্তাকারে ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে ই ধ্বনি লোপ পেয়েছে।
যেমন-
সাধু ভাষা  - চলিত ভাষা:
যাহা - যা;
যাহাকে - যাকে;
যাহার -  যার;
যাঁহাদিগকে - যাঁদের;
যাঁহাদের - যাঁদের;
তাহাকে - তাকে;
ইহার - এর;
ইহা - এ;
ইহাকে - একে;
ইহাদিগের - এদের;
তাঁহাকে - তাঁকে;
তাহার - তার;
তাঁহার - তাঁর;
তাহাদিগকে - তাদের;
উহা - ও;
উহার - ওর;
উহাদের - ওদের। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. অকষ্মাৎ
  2. অকষ্মৎ
  3. আকস্মাৎ
  4. অকস্মাৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অকস্মাৎ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 

অব্যয় পদ, অর্থ- হঠাৎ; সহসা। 
ক্রিয়া পদ, অর্থ- অজানিতভাবে। 
বিশেষণ পদ, অর্থ- কোন কারণ ব্যতীত।  
বিশেষ্য পদ, অর্থ- আকস্মিক প্রাপ্তি বা ঘটনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
'অত্যন্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অদ্য + অন্ত
  2. অতি + অন্ত
  3. অত্য + অন্ত
  4. অতি + আন্ত
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের ই-ধ্বনি বা ঈ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথমে অন্য কোনো স্বরধ্বনি থাকলে ই/ঈ-র জায়গায় য-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন পূর্ববর্ণে যুক্ত হয়।
যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত,
- বি + অবস্থা = ব্যবস্থা,
- অধি + অক্ষ = অধ্যক্ষ,
- আদি + অন্ত = আদ্যন্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯.
'সেও এসেছে আর তোমারও যাওয়া হয়েছে।'- বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত
  2. পুরাঘটিত বর্তমান
  3. ঘটমান বর্তমান
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
• পুরাঘটিত বর্তমানকাল:
ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনো বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন:
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।

• পুরাঘটিত বর্তমানের বিশেষ প্রয়োগ-

অতীত সময় বোঝাতে: 
- দশ বছর হলো তার বাবা মারা গেছেন।
- গত মাসে তাকে ঢাকায় দেখেছি।

ভবিষ্যৎ সময় বোঝাতে:
- সেও এসেছে আর তোমারও যাওয়া হয়েছে।
- সে আগামীকাল কানাডা যাচ্ছে, আর ফিরছে না।

অনুমতি গ্রহণ: যাচ্ছি তাহলে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪০.
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় কী বলে?
  1. শ্বাপদসংকুল
  2. অবিসংবাদিত
  3. অপরিণামদর্শী
  4. খ ও গ উভয়ই
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় বলে - অপরিণামদর্শী।

আবার,
• যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী।

অন্যদিকে, 
• যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই - অবিসংবাদিত।
• যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৪১.
'খুকি ভাত খায়'- বাক্যে 'ভাত' কোন কারক?
  1. করণ কারক
  2. কর্ম কারক
  3. অপাদান কারক
  4. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• কর্ম কারক:
যাকে অবলম্মন করে বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্ম কারক বলে।
যেমন:
- রানু বই পড়ে।
[রানুর পড়ার কাজ 'বই' অবলম্বনে সম্পাদিত হয় বলে 'বই' কর্ম কারক। ক্রিয়ার বিষয়কে বলে 'কর্ম'।]

- খুকি ভাত খায়।
[খুকি কী খায়? ভাত। এখানে 'ভাত' কর্ম কারক।]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২.
The Japanese Tea Garden in _______ Golden Gate Park is a peaceful retreat with stunning cherry blossoms in spring.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article

• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: The Japanese Tea Garden in Golden Gate Park is a peaceful retreat with stunning cherry blossoms in spring.
৪৩.
The shepherd is bringing his flock down from the hills. Here 'flock' is -
  1. Collective noun
  2. Common noun
  3. Proper Noun
  4. Material Noun
ব্যাখ্যা
The shepherd is bringing his flock down from the hills. Here 'flock' is - Collective noun.

• flock:
- (পাখির) ঝাঁক; (পশুর) পাল।(মানুষের) দল।

• Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.
৪৪.
'Himself' is a/an -
  1. Reciprocal pronoun
  2. Relative pronoun
  3. Personal pronoun
  4. Reflexive pronoun
ব্যাখ্যা
• Reflexive pronoun: 
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় Reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourselves, himself, itself etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word.
- যেমন: he, she you etc.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I/me, you, they/them, he/him, she/her, it, we/us)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
৪৫.
If she had more time, she ______ Golden Gate Park’s museums and gardens.
  1. would explored
  2. had explored
  3. would have explored
  4. would explore
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

• Second Conditional এর নিয়মানুযায়ী ,
Correct sentence: If she had more time, she would explore Golden Gate Park’s museums and gardens.
৪৬.
What does the phrase "A baker’s dozen" mean?
  1. Twelve
  2. Thirteen
  3. Eleven
  4. Fourteen
ব্যাখ্যা
• A baker's dozen 
- from the former bakers' custom of adding an extra loaf to a dozen sold
- এ phrase টি মূলত রুটি বা বিস্কুট তৈরীকারীদের অতীত রীতি থেকে এসেছে।
- তারা কোন অর্ডার এর ক্ষেত্রে ১২ টির জায়গায় একটি অতিরিক্ত দিয়ে ১৩ টি দিত।
- তাই ‘A baker’s dozen’ অর্থ ১৩ টি।

• A round dozen – পূর্ণ ডজন/১২টি অর্থাৎ A full dozen.
• A long dozen or baker's dozen means - Thirteen; অর্থাৎ ১৩টি।

Source: Britannica
৪৭.
Synonym of 'Luminous' -
  1. Dark
  2. Vivid
  3. Gloomy
  4. Dysphemism
ব্যাখ্যা
• Luminous (adjective)
English Meaning: Softly bright or radiant.
Bangla Meaning: 
(১) আলোকোজ্জ্বল; উজ্জ্বল: luminous paint. 
(২) (লাক্ষণিক) স্পষ্ট; সহজবোধ্য।

Synonyms: Radiant (দীপ্তিমান), Dazzling (চোখধাঁধানো), Glowing (অনুরঞ্জিত), Lucid (স্বচ্ছ, নির্মল), Vivid (স্পষ্ট, উজ্জল)।
Antonyms: Dark (অন্ধকার), Dim (আবছা), Dull (নিস্তেজ), Gloomy (বিষন্ন), Shadowy (ছায়াময়)।

Example Sentence:
1. The moon was full, and gave off a luminous blue glow.
2. I saw the cat's luminous eyes in my car's headlights.

Option,
- Dysphemism (মনোরম বা নিরপেক্ষ শব্দের পরিবর্তে অবমাননাকর বা অপ্রীতিকর শব্দ ব্যবহার)

Source: Live MCQ Lecture.
৪৮.
Antonym of 'Apathy' -
  1. Phlegm
  2. Passion
  3. Indifference
  4. Both A & B
ব্যাখ্যা
• Apathy [Uncountable noun]
English Meaning: Lack of interest, or the attitude of not caring resulting from it.
Bangla Meaning: সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা।

Synonyms: Indifference (উদাসীনতা), Unconcern (ঔদাসীন্য), Unresponsiveness (অসংবেদনশীলতা), Impassiveness (আবেগহীনতা), Phlegm (রুক্ষ্মতা)।
Antonyms: Enthusiasm (প্রবল উৎসাহ), Interest (আগ্রহ), Passion (প্রবল অনুরাগ), Attention (মনোযোগীতা), Sensibility (সংবেদনশীলতা)। 

Example Sentence:
1. This shows apathy on the part of the Government to the problems of the common man.
2. People have shown surprising apathy toward these important social problems.

Source: Live MCQ Lecture.
৪৯.
The doctor suggested reducing sugar intake. (passive)
  1. The doctor suggested that sugar intaked should be reduced.
  2. The doctor suggested sugar intake should be reduced.
  3. The doctor suggested that sugar intake should reduced.
  4. The doctor suggested that sugar intake should be reduced.
ব্যাখ্যা
• advice/ insist/ propose/ recommend/ suggest + gerund + object যুক্ত active voice কে passive করার নিয়ম: 
- প্রদত্ত active voice এর subject ও verb বসবে।
- that বসে, 
- gerund এর পরের object টি বসে, 
- should be বসে, 
- প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার past participle হয়।

Active: Roman suggested giving up smoking. 
Passive: Roman suggested that smoking should be given up.

Active: The doctor suggested reducing sugar intake.
Passive: The doctor suggested that sugar intake should be reduced.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৫০.
What is a "thesaurus"?
  1. A book about theology
  2. A book that contains synonyms and antonyms
  3. A grammar guide for sentence construction
  4. A collection of poems and essays
ব্যাখ্যা
• Thesaurus:
English meaning: a type of dictionary in which words with similar meanings are arranged in groups.
Bangla meaning: অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।

Example:
- Related terms were identified using a thesaurus specially constructed for this task.

Source: Cambridge Dictionary.
৫১.
She doesn't ______ team sports.
  1. go up for
  2. go on for
  3. go in for
  4. go off for
ব্যাখ্যা
• Go in for
English Meaning: like or habitually take part in an activity / to have or show an interest in or a liking for.
Bangla Meaning: পছন্দ অথবা অভ্যাস থেকে অংশ নেওয়া / আগ্রহ প্রকাশ করা

Ex. Sentence: Are you planning to go in for the 100 metres race?
Bangla Meaning: তুমি কি একশো মিটার দৌড়ে অংশ নিতে চাচ্ছো?

Complete sentence: She doesn't go in for team sports.

Source: Live MCQ Lecture.
৫২.
Complete the proverb: Familiarity ______ contempt.
  1. removes
  2. builds
  3. breeds
  4. needs
ব্যাখ্যা
Familiarity breeds contempt.
Meaning: বেশী মাখামাখি করলে মান থাকে না।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
৫৩.
Translate it in English: আমি সবসময়ই আমার বড় ভাইকে অনেক শ্রদ্ধা করেছি।
  1. I've always looked in to my older brother.
  2. I've always looked off to my older brother.
  3. I've always looked up to my older brother.
  4. I've always looked on to my older brother.
ব্যাখ্যা
• Look up to
English Meaning: have a great deal of respect for (someone).
Bangla Meaningপূজনীয় / অনেক সম্মানের পাত্র

Ex. Sentence: I've always looked up to my older brother.
Bangla Meaning: আমি সবসময়ই আমার বড় ভাইকে অনেক শ্রদ্ধা করেছি।

Source: Live MCQ Lecture.
৫৪.
Choose the correct one.
  1. No sooner had he entered the room than the guests started clapping.
  2. No sooner had he entered the room then the guests started clapping.
  3. No sooner had he enter the room than the guests started clapping.
  4. No sooner had he entered the room than the guests start clapping.
ব্যাখ্যা
Correct sentence: No sooner had he entered the room than the guests started clapping.

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she closed her eyes than the alarm clock went off.
3. No sooner had the movie begun than the power went out.
৫৫.
Identify the correct sentence.
  1. We discussed about the project in detail.
  2. We discussed the project in detail.
  3. We discussed on the project in detail.
  4. We discussed of the project in detail.
ব্যাখ্যা
• কিছু কিছু verb এর পর preposition বসে না।
যেমন: reach, resemble, violate, discuss, resign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।

• Correct sentence: We discussed the project in detail.
- এই বাক্যে কোন preposition বসবে না।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৫৬.
Who was Hamlet?
  1. Prince of Denmark
  2. Duke of Venice
  3. Moorish general
  4. Emperor of Rome
ব্যাখ্যা
হ্যামলেট উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি "Hamlet"-এর প্রধান চরিত্র। তিনি Prince of Denmark.

• Hamlet: 

- Hamlet was a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle.
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

Source: britannica.com
৫৭.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?
  1. ৬৮ জন
  2. ৬৭ জন
  3. ১৭৪ জন
  4. ১৭৫ জন
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে খেতাব:
- বীরত্বসূচক খেতাব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়।
- ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন।
- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়। যথা:

• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii)  বাংলাপিডিয়া।
৫৮.
‘অরবিস ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী কোন বিষয়ে কাজ করে?
  1. দারিদ্র্য বিমোচন
  2. বিশ্ব শান্তি ও বোঝাপড়ার প্রচার
  3. অন্ধত্ব প্রতিরোধ
  4. দুর্নীতি প্রতিরোধ
ব্যাখ্যা
Orbis International:
- অরবিস ইন্টারন্যাশনাল হল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে। 
- এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: Orbis International ওয়েবসাইট।
৫৯.
বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কাপ্তাই
  2. ঈশ্বরদী
  3. বড়পুকুরিয়া
  4. মংলা
ব্যাখ্যা
দেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র:
- বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র।
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- এটি ২০০৬ সালে গড়ে ওঠে।
- মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট।
- কেন্দ্রটিতে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার করা হয়।
- এটি পরিচলনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

উৎস: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৬০.
COP 29-এ COP মানে কী?
  1. Conference of Paris
  2. Conference of the Protocol
  3. Conference of the Power
  4. Conference of the Parties
ব্যাখ্যা
Cop Conference:
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৬১.
‘পিনাটুবো’ কী?
  1. নদী
  2. হ্রদ
  3. সাগর
  4. আগ্নেয় পর্বত
ব্যাখ্যা
পিনাটুবো পর্বত (Mount Pinatubo):
- ‘পিনাটুবো’ একটি আগ্নেয় পর্বত।
- এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি।
- এটি ফিলিপাইনের লুজন দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
- ১৯৯১ সালে এর সর্বশেষ বড় অগ্নুৎপাত ঘটে।

উৎস: Britannica.
৬২.
বাংলাদেশের ‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?
  1. পার্বত্য চট্টগ্রাম
  2. দিনাজপুর
  3. ময়মনসিংহ
  4. কুমিল্লা
ব্যাখ্যা
‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী:
- ‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ তথা টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় বাস করে।
- গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল তিব্বতে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- সমগ্র গারোসমাজ ১৩টি দলে বিভক্ত। 
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- বর্তমানে গারোদের বেশিরভাগই খ্রিস্টধর্মে বিশ্বাসী।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।
৬৩.
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪–এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩৩তম
  3. ১১৬তম
  4. ১২২তম
ব্যাখ্যা
জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report - HDR) প্রকাশ করে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।
- মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২২ সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এছাড়াও,
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৬৪.
‘ইয়েরেভান’ নিম্নের কোন দেশের রাজধানী?
  1. আর্মেনিয়া
  2. আজারবাইজান
  3. জর্জিয়া
  4. ইরান
ব্যাখ্যা
আর্মেনিয়া:
- পশ্চিম এশিয়ার স্থলবেষ্টিত দেশ আর্মেনিয়া যা ককেশাস অঞ্চলে অবস্থিত। 
- এর পশ্চিমে তুরস্ক, উত্তরে জর্জিয়া, পূর্বে আজারবাইজান এবং দক্ষিণে ইরান অবস্থিত।
- রাজধানী: ইয়েরেভান।
- মুদ্রা: দ্রাম।
- ১৯২২ সালে এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।
- ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে।
- বর্তমানে, আর্মেনিয়া একটি স্বাধীন প্রজাতন্ত্র।

অন্যদিকে,
- আজারবাইজানের রাজধানী: বাকু।
- ইরানের রাজধানী: তেহরান।
- জর্জিয়ার রাজধানী: তিবিলিসি।

উৎস: Britannica.
৬৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
  1. ৭১.৩ বছর
  2. ৭১.৪ বছর
  3. ৭২.৩ বছর
  4. ৭২.৪ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী -- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।

এছাড়াও,
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬৬.
থাড (THAAD) যে দেশের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা -
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
থাড (THAAD):
- থাড (THAAD) যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা।
- ‘THAAD’ এর পূর্ণরুপ: Terminal High Altitude Area Defense।
- ‘থাড’ হলো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম।
- এটিই একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম।
- এর নির্মাতা লকহিড মার্টিন কোম্পনি।
- এটি প্রাথমিক ভাবে ২০১২ সালের এপ্রিলে মোতায়েন করা হয়।

উৎস: i) Lockheed Martin ওয়েবসাইট।
ii) CRS Reports (.gov) ওয়েবসাইট।
৬৭.
জাতিসংঘের উদ্যোগে কবে থেকে 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়?
  1. ১৯৭১ সাল
  2. ১৯৭২ সাল
  3. ১৯৭৩ সাল
  4. ১৯৭৪ সাল
ব্যাখ্যা
বিশ্ব পরিবেশ দিবস:
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭৩ সাল থেকে 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।।
৬৮.
কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
  1. Ms-Excel
  2. Oracle
  3. Ms-Word
  4. Windows Xp
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।

⇒ অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়. যেমন-
১। Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program) ও
২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program).

অন্যদিকে,
• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার সামগ্রিক সিস্টেমকে পরিচালনা করে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
- উদাহরণ: Unix, Linux, Windows Xp, Solaris ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
নিম্নের কোন ব্যক্তিত্ব “নাইটহুড” উপাধি প্রাপ্ত?
  1. ড. মুহম্মদ ইউনুস
  2. ফজলে হাসান আবেদ
  3. ড. আনিসুজ্জামান
  4. আখতার হামিদ খান
ব্যাখ্যা
ফজলে হাসান আবেদ:
- ব্রাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ।
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- ২০১০ সালে তিনি ব্রিটেনের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হন।
- স্যার ফজলে হাসান আবেদ ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান। 

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইট’।
- ব্রিটিশ সরকার ১৩৪৮ সাল থেকে ব্রিটিশ রাজতন্ত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য নাইট উপাধি ঘোষণা করে।
- ২০১০ সালে দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে এ গৌরবময় উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
- বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও,
- ২০১৭ সালে ‘নাইট’ উপাধি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে ‘নাইট’ খেতাব পেয়েছিলেন।

উৎস: i) ব্র্যাক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।