পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পার্ট-১) অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
অমিয় চক্রবর্তীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) হারানো অর্কিড
  2. খ) কবিতাবলী
  3. গ) অভিজ্ঞান বসন্ত
  4. ঘ) পারাপার
ব্যাখ্যা

• অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থঃ
- কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ),
- উপহার,
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- পারাপার,
- পালাবদল,
- ঘরে ফেরার দিন,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী,
- অনিঃশেষ,
- নতুন কবিতা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
'আমি কিংবদন্তির কথা বলছি' কী ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থঃ
- সাতনরী হার,
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'দিলরুবা' কাব্যের রচয়িতা-
  1. ক) আহসান হাবীব
  2. খ) আল মাহমুদ
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা

• আব্দুল কাদির ছিলেন মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত শিখা পত্রিকার প্রকাশক ও লেখক (১৯২৭)।
• তাঁর রচিত কবিতাঃ
- দিলরুবা,
- উত্তর বসন্ত।
• তাঁর রচিত প্রবন্ধঃ
- বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা,
- কবি নজরুল,
- লোকায়ত সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'আয়না' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আব্দুল্লাহ আল মামুন
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা

• আবুল মনসুর আহমেদ রচিত গল্পগ্রন্থঃ
- ফুড কনফারেন্স
- আয়না,
- আসমানী পর্দা।
• তাঁর রচিত উপন্যাসঃ
- সত্য মিথ্যা,
- জীবনক্ষুধা,
- আবে হায়াত।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'শাশ্বত বঙ্গ' কাজী আবদুল ওদুদ রচিত-
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

• কাজী আবদুল ওদুদ একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন।
• তাঁর রচিত প্রবন্ধঃ
- শাশ্বত বঙ্গ,
- সমাজ ও সাহিত্য,
- হিন্দু-মুসলমান বিরোধ।
• তাঁর রচিত উপন্যাসঃ
- আজাদ,
- নদীবক্ষে।
• তাঁর অন্যান্য গ্রন্থঃ
- মির পরিবার (গল্প),
- পথ ও বিপথ (নাটক) এবং
- তাঁর সম্পাদনায় প্রকাশিত জনপ্রিয় বাংলা অভিধানঃ ব্যবহারিক শব্দকোষ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত-
  1. ক) উপন্যাস
  2. খ) প্রবন্ধ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা

• আব্দুল্লাহ আল মামুন একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক।
• আবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে।
• তাঁর রচিত বিখ্যাত নাটকঃ
- শপথ (প্রথম প্রকাশিত),
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনো ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- মানব তোমার সারাজীবন,
- তাহাদের যৌবনকাল,
- হায় পার্বতী,
- এই চুনীলাল,
- গুন্ডাপান্ডা বাবা,
- খলনায়ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'এসো বিজ্ঞানের রাজ্যে' গ্রন্থটি কার?
  1. ক) মোস্তফা জব্বার
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আবদুল্লাহ আল-মুতী
ব্যাখ্যা

• আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন বিজ্ঞান লেখক হিসেবে পরিচিত।
• তাঁর রচিত প্রথম বইয়ের নাম এসো বিজ্ঞানের রাজ্যে।
• তাঁর রচিত অন্যান্য গ্রন্থের নামঃ
- আবিষ্কারের নেশায়,
- বিজ্ঞান ও মানুষ,
- সাগরের রহস্যপুরী,
- তারার দেশের হাতছানি,
- বিজ্ঞানের বিস্ময়,
- শিক্ষা ও বিজ্ঞান: নতুন দিগন্ত,
- মহাকাশে কী ঘটছে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'কাফেলা' নাটকের রচয়িতা-
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) ইমদাদুল হক
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) ইব্রাহিম খাঁ
ব্যাখ্যা

• ইব্রাহীম খাঁ রচিত নাটকঃ
- কাফেলা,
- আনোয়ার পাশা,
- কামাল পাশা,
- ভিস্তি বাদশা,
- ঋণ পরিশোধ।
• তাঁর রচিত ভ্রমণ কাহিনীঃ
- ইস্তাম্বুল যাত্রীর পত্র,
- পাকিস্তানের পথে ঘাটে,
- নয়া চীনে এক চক্কর।
• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- সোনার শিকল,
- আলু বোখরা,
- দাদুর আসর।
• তাঁর রচিত উপন্যাস- বৌ বেগম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' গল্পগ্রন্থের উপজীব্য-
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) গণঅভ্যুত্থান
  3. গ) আয়ুব খানের স্বৈরতন্ত্র
  4. ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা

• 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ। এই সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
• এই গল্পগ্রন্থে ৫টি গল্প সংকলিত হয়েছে।
• এগুলো হলোঃ
- প্রেমের গপ্পো,
- ফোঁড়া,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- কান্না,
- রেইনকোট।
• ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেপাই।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থের রচয়িতা-
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) ইবরাহিম খাঁ
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা

• এস ওয়াজেদ আলী রচিত প্রবন্ধঃ
- ভবিষ্যতের বাঙালি,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- আকবরের রাষ্ট্র সাধনা,
- জীবনের শিল্প,
- মুসলিম সংস্কৃতির আদর্শ ইত্যাদি।
• তাঁর রচিত ভ্রমণকাহিনীঃ
- মোটর যোগে রাঁচী সফর,
- পশ্চিম ভারত।
• 'গ্রানাডার শেষ বীর' তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১১.
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থের রচয়িতা-
  1. ক) আবু ইসহাক
  2. খ) আহসান হাবীব
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা

• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থঃ
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- পানকৌড়ির রক্ত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) পদ্মার পলিদ্বীপ
  2. খ) গাভী বিত্তান্ত
  3. গ) সূর্য দীঘল বাড়ি
  4. ঘ) লালসালু
ব্যাখ্যা

• আবু ইসহাকের উপন্যাসঃ
- সূর্য দীঘল বাড়ি,
- পদ্মার পলিদ্বীপ ও
- জাল।
• সূর্য দীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জয়গুন'।

• লালসালু উপন্যাসের চরিত্র - মজিদ, জমিলা ইত্যাদি।
• গাভী বিত্তান্ত আহমদ ছফার উপন্যাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
'আব্দুল্লাহ্’ উপন্যাসের রচয়িতা-
  1. ক) অদ্বৈত মল্লবর্মণ
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা

• কাজী ইমদাদুল হক রচিত বিখ্যাত উপন্যাস 'আব্দুল্লাহ্'।
• তাঁর রচিত কাব্যঃ আঁখিজল ও লতিকা।
• প্রবন্ধমালা তাঁর রচিত প্রবন্ধ।
• নবীকাহিনী তাঁর রচিত শিশুতোষগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মাত্রাবৃত্ত
  4. ঘ) অমিত্রাক্ষর
ব্যাখ্যা

• 'বাংলাদেশ' কবিতাটি অমিয় চক্রবর্তীর 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত (৮+১০ মাত্রা)।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- খসড়া,
- এক মুঠো,
- কবিতাবলী,
- উপহার,
- পারাপার,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবদুল গাফ্ফার চৌধুরী
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) আবুল কালাম শামসুদ্দীন
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা

• 'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা আবুল কালাম শামসুদ্দীন।
• এটি তাঁর ইতিহাস ভিত্তিক রচনা।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
- কচিপাতা,
- অনাবাদি জমি,
- ত্রিস্রোতা,
- দৃষ্টিকোণ,
- খরতরঙ্গ,
- অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' কিসের সংকলন?
  1. ক) কবিতা
  2. খ) প্রবন্ধ
  3. গ) লোকসাহিত্য
  4. ঘ) গান
ব্যাখ্যা

• অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
• তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
• তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।
• 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
• 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১৭.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস-
  1. ক) গাভী বিত্তান্ত
  2. খ) নদীবক্ষে
  3. গ) সূর্য তুমি সাথী
  4. ঘ) ওঙ্কার
ব্যাখ্যা

• আহমদ ছফা রচিত উপন্যাসঃ
- সূর্য তুমি সাথী,
- ওঙ্কার,
- মরণবিলাস,
- গাভী বিত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- বিহঙ্গ পুরাণ,
- একজন আলী কেনানের উত্থান-পতন।
• ওঙ্কার উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
• আহমদ ছফা রচিত এই উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে। আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনী গতি লাভ করেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৮.
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
  1. ক) বিশ শতকের মেয়ে
  2. খ) বাঙালি মুসলমানের মন
  3. গ) বিশ শতকের বাঙালি
  4. ঘ) বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
ব্যাখ্যা

• আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থঃ
- বিশ শতকের বাঙালি,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।
• বাঙালি মুসলমানের মন ও বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আহমদ ছফা রচিত প্রবন্ধগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ গঠন করেন-
  1. ক) আবুল হাসান
  2. খ) আবু ইসহাক
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আবুল হুসেন
ব্যাখ্যা

• আবুল হুসেন একজন প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
• আবুল হুসেন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
• আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
• তাঁর বিখ্যাত গ্রন্থের নামঃ
- বাংলার বলশী,
- মুসলিম কালচার ও
- বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা ইত্যাদি।
• বাংলার বলশী গ্রন্থে তিনি কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ নির্দেশ করেন।
• মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি কৃষক-সমাজের দুঃখ-দুর্দশার মুক্তির পথ নির্দেশ করেন তাঁর 'বাংলার বলশী' গ্রন্থের প্রবন্ধসমূহে।
• রুশবিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ ও ‘কৃষি বিপ্লবের সূচনা’ নামক প্রবন্ধ রচনা করেন।
• ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয় তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন।
• তিনি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) গঠন এবং এর মুখপত্র শিখা সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
• কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ ও আবুল ফজল তাঁকে এ কাজে সাহায্য করেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা-
  1. ক) অনন্দাশঙ্কর রায়
  2. খ) আহমদ ছফা
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা

• আনোয়ার পাশা রচিত উপন্যাসঃ
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনী-
  1. ক) কালের শাসন
  2. খ) জলে স্থলে
  3. গ) দেশে বিদেশে
  4. ঘ) পথে প্রবাসে
ব্যাখ্যা

• অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনীঃ
- পথে প্রবাসে ও
- ইউরোপের চিঠি।
• দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী রচনা ভ্রমণকাহিনী।
• কালের শাসন অন্নদাশঙ্কর রায় রচিত কবিতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
কোন উপন্যাসে চাকমাদের জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে?
  1. ক) মরণবিলাস
  2. খ) স্বপ্নশীলা
  3. গ) খসড়া কাগজ
  4. ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা

• আলাউদ্দিন আল আজাদ নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- কর্ণফুলী,
- তেইশ নম্বর তৈলচিত্র,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- বিশৃঙ্খলা,
- স্বপ্নশীলা,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন ইত্যাদি।
• তাঁর 'কর্ণফুলী' উপন্যাস পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- আদিবাসী রাঙ্গামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবনযাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত।
- উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এ উপন্যাসের উপজীব্য।
- এতে চাকমা ভাষা ব্যবহার করা হয়েছে।
• তাঁর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা বই 'ফেরারী ডায়েরী'।
• তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নরকে লাল গোলাপ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

২৩.
'বাংলাদেশ কথা কয়' গ্রন্থটির সম্পাদনা করেন-
  1. ক) আবুল কালাম শামসুদ্দীন
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা

• 'বাংলাদেশ কথা কয়' গ্রন্থটির সম্পাদনা করেন আবদুল গাফ্ফার চৌধুরী।
• তাঁর রচিত উপন্যাসঃ
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রাত্রির চাঁদ।
• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- কৃষ্ণপক্ষ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ- ডানপিটে শওকত।
• 'আমার ভাইয়ের রক্তে রাঙানো/ একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি' তাঁর রচিত কালজয়ী গান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
কোন উপন্যাসে ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের দুঃখ-দুর্দশার সাধারণ কাহিনীকে তুলে ধরা হয়েছে‌?
  1. ক) রাঁচী যোগে মোটর সফর
  2. খ) চন্দ্রদ্বীপের উপাখ্যান
  3. গ) তিতাস একটি নদীর নাম
  4. ঘ) গ্রানাডার শেষ বীর
ব্যাখ্যা

- তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।
- উপন্যাসটি ৪ খণ্ডে বিভক্ত।
- উপন্যাসটি মৎস্যজীবী মানুষের জীবন কাহিনী বা ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের দুঃখ-দুর্দশার সাধারণ কাহিনীকে তুলে ধরা হয়েছে‌।
- ঋত্বিক ঘটকের পরিচালনায় ১৯৭৩ সালে উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপায়িত করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৫.
আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করেন-
  1. ক) রাজশাহী
  2. খ) পাবনা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা

• ৩ সেপ্টেম্বর, ১৮৯৮ সালে আবুল মনসুর আহমদ ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি মূলত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন।
• তিনি যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচির ২১ দফা প্রণয়নের অন্যতম একজন নেতা ছিলেন।
• তিনি যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্য মন্ত্রী ছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
নিচের কোন নদীর উৎপত্তিস্থল ভারতে নয়?
  1. ক) মহানন্দা
  2. খ) কর্ণফুলী
  3. গ) সাঙ্গু
  4. ঘ) ফেনী
ব্যাখ্যা
মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদী উৎপত্তি
হয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা
দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে। অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে
চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে পুনরায় প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার মিলিত হয়েছে। নাগর, ট্যাংগন ও
পুণর্ভবা এর উপনদী।

কর্ণফুলী: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এরপর রাঙামাটি ও চট্টগ্রাম জেলার
উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী। এ নদীর দৈর্ঘ্য
২৭৪ কিলোমিটার। কর্ণফুলির প্রধান উপনদী কাসালং, হালদা ও বোয়ালখালি। রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী
নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০
মেগাওয়াট। দেশের প্রধান সমুদ্র বন্দরটি বাণিজ্যিক নগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।

সাঙ্গু: সাঙ্গু নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড়ে উৎপন্ন হয়েছে। অত:পর
বান্দরবান ও চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

ফেনী: ফেনী নদী ভারতের ত্রিপুরার পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়েছে। ফেনী জেলার পূর্ব সীমানা দিয়ে প্রবেশ করে
স›দ্বীপ প্রণালির উত্তরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীটি বাংলাদেশের প্রশাসনিক জেলা ফেনীর নামে পরিচিত এবং
ফেনী জেলাতেই অবস্থিত।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৭.
নিচের কোনটি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক?
  1. ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  2. খ) ভাওয়াল ও মধুপুর বনাঞ্চল
  3. গ) বরেন্দ্রভূমি
  4. ঘ) সিলেটের বনাঞ্চল
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি (Barind Tract): বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক। প্রায় ৭,৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
চতুষ্পার্শেতর প্লাবনভূমি থেকে পৃথক এই ভূ-প্রকৃতি পুরাতন পলল গঠিত একটি ভূমিরূপ হিসেবে দীর্ঘ সময় থেকেই স্বীকৃত।
ভূ-প্রাকৃতিক এই একক পূর্বে করতোয়া নদী দ্বারা, পশ্চিমে মহানন্দা নদী দ্বারা এবং দক্ষিণে গঙ্গা নদীর উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ।
বরেন্দ্রভূমির পূর্ব প্রান্তে একটি চ্যুতির অবস্থান সুস্পষ্ট এবং চ্যুতিখাদ বরাবর ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভবা নদী প্রবাহিত হচ্ছে।
এই ভূ-প্রাকৃতিক এককের পশ্চিমাংশ আনত এবং পশ্চিম প্রান্তের অংশবিশেষ অবশিষ্ট ভূ-ভাগ এবং পার্শ্ববর্তী মহানন্দা প্লাবনভূমি থেকে ১৫ মিটারেরও অধিক উঁচু।
বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।

উৎস: বাংলা পিডিয়া 
২৮.
বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত?
  1. ক) ৭০,১৬৭ বর্গকিলোমিটার
  2. খ) ২৫,২০৯ বর্গকিলোমিটার
  3. গ) ৩৪,১৮৮ বর্গকিলোমিটার
  4. ঘ) ৪১,৩৬৫ বর্গকিলোমিটার
ব্যাখ্যা
পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন
হয়েছে। এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিমে এবং পরে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট গঙ্গা নামে
সমভূমিতে প্রবেশ করেছে। এখান থেকে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক স্থানে ভাগিরথী (বা হুগলি নদী) নামে এর একটি শাখা বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে
বঙ্গোপসাগরে পড়েছে। আর গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর
রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত
হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে। অত:পর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।

পদ্মার শাখানদীগুলোর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য। উত্তর দিক থেকে
আগত উপনদীগুলোর মধ্যে মহানন্দা প্রধান। আর মহানন্দার উপনদীগুলোর মধ্যে রয়েছে পুনর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন,
পাগলা প্রভৃতি।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
'জিপসাম' হলো একধরনের -
  1. ক) আগ্নেয় শিলা
  2. খ) রূপান্তরিত শিলা
  3. গ) পাললিক শিলা
  4. ঘ) প্রাথমিক শিলা
ব্যাখ্যা
পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা।
- এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে।
- পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।
- পাললিক শিলার উদাহরণ- চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩০.
সিন্দু সভ্যতা নিচের কোনটির উপর কেন্দ্র করে গড়ে উঠেছিল?
  1. ক) খনিজ সম্পদ
  2. খ) পানির উৎস
  3. গ) মৃত্তিকা
  4. ঘ) আবহাওয়া
ব্যাখ্যা
- ভ‚-পৃষ্ঠের চারভাগের তিনভাগই পানি দ্বারা আবৃত। পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে সমুদ্রের পানি, বৃষ্টির পানি, পার্বত্য অঞ্চলের বরফগলা পানি, ভূ-পৃষ্ঠের পানি, নদ-নদীর পানি এবং জলাভূমির পানি।
- প্রাণি কিংবা উদ্ভিদ উভয়ের টিকে থাকার জন্য অন্যতম উপাদান পানি।
- পৃথিবীর প্রাচীনতম সভ্যতা যেমন- মিশরীয় সভ্যতা, সিন্দু সভ্যতা পানির উৎসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যার ধারা আজও বিদ্যমান।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩১.
নিচের কোনটিকে মানচিত্রের সংকলন গ্রন্থ বলা হয়ে থাকে?
  1. ক) Cadastral Map
  2. খ) Topographical Map
  3. গ) Wall Map
  4. ঘ) Atlas Map
ব্যাখ্যা
ভূ-চিত্রাবলী ((Chorographical or Atlas Map): ভ‚-প্রকৃতি, জলবায়ু, উদ্ভিজ্জ, কৃষিজ, খনিজ, শিল্প, শহর, যোগাযোগ ইত্যাদি বিষয়ে তথ্যাদি বিভিন্ন রং ও চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। একে মানচিত্রের সংকলন গ্রন্থ বলা হয়ে থাকে।
ভ‚-চিত্রাবলী সবচেয়ে ছোট স্কেলে অঙ্কন করা হয়। এ মানচিত্রের স্কেল সাধারণত ১: ১,০০,০০০ বা ১: ১০,০০,০০০ হিসেবে দেখানো হয়।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩২.
'সুমাত্রা' দ্বীপটি কোন দেশের অধিভুক্ত?
  1. ক) মালয়শিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) চীন
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে - সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
উল্লেখ্য যে, প্রায় ১৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়াই জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।
সূত্র: Worldatlas
৩৩.
নিচের কোন দেশটি ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) এস্তোনিয়া
  2. খ) আলবেনিয়া
  3. গ) রোমানিয়া
  4. ঘ) স্লোভেনিয়া।
ব্যাখ্যা
বাল্টিক দেশ (৩টি): এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়া।
এগুলো বাল্টিক সাগরের তীরে অবস্থিত দেশ। বাল্টিক সাগরতীরবর্তী আরো কয়েকটি দেশ রয়েছে।

বলকান দেশ (১০টি): আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়া।
বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৩৪.
তিস্তা প্লাবনভূমির অন্তর্ভুক্ত নদী কোনটি?
  1. ক) ধরলা
  2. খ) দুধকুমার
  3. গ) করতোয়া
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
তিস্তা প্লাবনভূমি:  পশ্চিমে হিমালয়ের পাদদেশীয় সমভূমি এবং পূর্ব দিকে উত্তর-দক্ষিণে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের ডানতীর পর্যন্ত বিস্তৃত একটি বৃহৎ ভূ-প্রাকৃতিক অঞ্চল। দক্ষিণে বগুড়া জেলার শেরপুর পর্যন্ত সম্প্রসারিত এই ভূ-প্রাকৃতিক অঞ্চল প্রাচীন তিস্তা নদীগঠিত একটি প্লাবনভূমি। মোট আয়তন প্রায় ১৩,২৮৩ বর্গ কিলোমিটার। এ অঞ্চলের অধিকাংশ ভূমিই বর্ষা মৌসুমে অগভীরভাবে প্লাবিত হয়। তবে ঘাঘট নদী বরাবর একটি অগভীর অবভূমির (Depression) অবস্থান রয়েছে, যেখানে বন্যার গভীরতা মাঝারি ধরনের হয়ে থাকে। তিস্তা, ধরলা এবং দুধকুমার  এই তিনটি বৃহৎ নদী তিস্তা প্লাবনভূমিকে ছেদ করেছে। এই নদীত্রয়ের সক্রিয় প্লাবনভূমিসমূহ তাদের বালুতট ও দিয়ারা প্রভৃতিসহ সচরাচর ছয় কিলোমিটারের চেয়ে কম প্রশস্ত।
৩৫.
সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা -
  1. ক) আইসোহাইট
  2. খ) আইসোথার্ম
  3. গ) আইসোবার
  4. ঘ) আইসোহেলাইন
ব্যাখ্যা
- আইসোহাইট : সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোথার্ম : সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোবার : সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহেলাইন : সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল-বিওবি এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
৩৬.
নিচের কোনটি অর্থকরী ফসল নয়?
  1. ক) ইক্ষু
  2. খ) ভুট্টা
  3. গ) তুলা
  4. ঘ) ফুল
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষিজ ফসলকে প্রধান দু’টি ভাগে ভাগ করা হয়। যথা :
১. খাদ্যশস্য (ধান, গম, ডাল, তেলবীজ, আলু, ভুট্টা, সবজি ও ফলমূল)।
২. অর্থকরী ফসল (পাট, চা, ইক্ষু, তুলা, তামাক ও ফুল)।

তন্মধ্যে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান এবং প্রধান অর্থকরী ফসল পাট। 

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৭.
ভারত এবং মায়ানমার থেকে কতটি গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
  1. ক) ৫৮
  2. খ) ৫৪
  3. গ) ৫৫
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
বাংলাদেশে আন্তঃসীমান্ত নদীর সংখ্যা উল্লেখযোগ্য।
প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মায়ানমার থেকে ৫৮টি গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
জলতাত্ত্বিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই এ নদীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎস: বাংলাপিডিয়া
৩৮.
কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
  1. ক) তারিম মালভূমি
  2. খ) তিব্বত মালভূমি
  3. গ) পামীর মালভূমি
  4. ঘ) গোলান মালভূমি
ব্যাখ্যা
পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামীর মালভূমি।
- এটি মধ্য এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন ও আফগানিস্তানে অবস্থিত।
- পামীর মালভূমির উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার।
- পামীর মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।
(সূত্র: ব্রিটানিকা)
৩৯.
বাংলাদেশের কোন স্থান থেকে মেঘ স্পর্শ করা যায়?
  1. ক) খাগড়াছড়ির পাহাড়সমূহ
  2. খ) নীলগিরি পাহাড়
  3. গ) সীতাকুন্ড পাহাড়
  4. ঘ) মাধবকুন্ড পাহাড়
ব্যাখ্যা

- বান্দরবানের নীলগিরি যেখান থেকে মেঘ স্পর্শ করা যায়। 
- বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোইমটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবান-থানছি সড়কে পাহাড় চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ অবস্থিত।
- সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা ২ হাজার ২ শত ফুট।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বান্দরবন জেলা ওয়েবসাইট।
৪০.
বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) হবিগঞ্জ
  3. গ) ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৫৫ সালে সর্বপ্রথম সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- এটি আবিষ্কার করেছিলো বার্মা ওয়েল কোম্পানি।
- ১৯৫৭ সালে ক্ষেত্রটি থেকে উৎপাদন শুরু হয়।
(তথ্যসূত্র: পেট্রোবাংলা ও বাংলাপিডিয়া)
৪১.
জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমারেখা নির্ধারিত হয়েছিলো কোন রেখার সাহায্যে?
  1. ক) সিগফ্রিড লাইন
  2. খ) হিন্ডেনবার্গ লাইন
  3. গ) ওডেরনিস লাইন
  4. ঘ) ম্যাজিনো লাইন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি কর্তৃক জার্মানি ও পোল্যান্ডের মাঝে নিরূপিত সীমারেখা হলো ওডারনিস লাইন (Oder–Neisse Line)।
এছাড়া,
- সিগফ্রিড লাইন (Siegfried Line): জার্মানি ও ফ্রান্স
- হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line): জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- ম্যাজিনো লাইন (Maginot Line): জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা

সূত্র: ব্রিটানিকা এবং History.com ওয়েবসাইট।
৪২.
নিচের কোন জেলায় White Clay এর সন্ধান পাওয়া গেছে?
  1. ক) রাজশাহী
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) নেত্রকোনা
ব্যাখ্যা
চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে।
- বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
- নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
- এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া
৪৩.
পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটি?
  1. ক) আমাজন বদ্বীপ
  2. খ) সুন্দরবন
  3. গ) দানিয়ুব বদ্বীপ
  4. ঘ) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপ
ব্যাখ্যা
বদ্বীপ মূলত একটি নদীর অনুপ্রস্থভাবে অতিক্রম করা ধারা-উপধারা বাহিত পলিমাটি সঞ্চিত ভূমি, যা আকৃতিতে কমবেশি ত্রিভুজাকার প্রান্তিক প্লাবনভূমি।
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ।
এখানে উল্লেখযোগ্য যে, এই বদ্বীপের বাংলাদেশ অংশের আয়তন ৪৬,৬২০ কিমি,
যা সমগ্রদেশের মোট এলাকার মোটামুটি এক তৃতীয়াংশের সামান্য কিছু কম (প্রায় ৩২%)। 

উৎস: বাংলা পিডিয়া
৪৪.
নিচের কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ?
  1. ক) বৈলাম
  2. খ) শাল
  3. গ) গোলপাতা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
যে বন জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটার সময় শুকিয়ে যায়, তাকে স্রোতজ বা টাইডাল বনভূমি বলে।
- সুন্দরবন একটি স্রোতজ বনভূমি।
- খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কি.মি.।
- এটি পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী।
এছাড়া অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে:
- গেওয়া
- কেওড়া
- ধুন্দল
- পশুর
- গোলপাতা প্রভৃতি।
(তথ্যসূত্র: বন বিভাগ ওয়েবসাইট)
৪৫.
SMOG হচ্ছে -
  1. ক) ঘন কুয়াশা
  2. খ) দূষিত বাতাস
  3. গ) ধোঁয়া
  4. ঘ) কালো ধোঁয়া
ব্যাখ্যা
'SMOG' অর্থ দূষিত বাতাস। Smoke এবং Fog এর সমন্বয়ে SMOG শব্দটি সৃষ্টি হয়েছে।

Smog, community-wide polluted air. Its composition is variable.
- The term is derived from the words smoke and fog, but it is commonly used to describe the pall of automotive or industrial origin that lies over many cities.
- The term was probably first used in 1905 by H.A. Des Voeux to describe atmospheric conditions over many British towns.

[source: britannica.com]
৪৬.
বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড 'তিতাস গ্যাসক্ষেত্র' কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) ব্রাহ্মণবাড়ীয়া
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) নারায়নগঞ্জ
ব্যাখ্যা
তিতাস গ্যাসক্ষেত্র:
বাংলাদেশে সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। এরপর সিলেট অঞ্চলে আরও বেশকিছু গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর যখন ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে একটি বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় তখন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে নতুন আরেক এক দিগন্তের সূচনা হয়।
১৯৬৪ সালের ২০ নভেম্বর এ গ্যাসক্ষেত্রটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে জন্মলাভ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করেছিল।
• এক নজরে তিতাস গ্যাসক্ষেত্রঃ
- প্রাথমিক মজুদ - ৮,১৪৮.৯ বিলিয়ন ঘনফুট
- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ (2P) - ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট
- উত্তোলনরত কূপের সংখ্যা - ২৬টি।

উৎসঃ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সমীক্ষা - ২০২০।
৪৭.
নিচের কোনটি পদ্মার উপনদী?
  1. ক) তিস্তা
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) মহানন্দা
  4. ঘ) শীতলক্ষা
ব্যাখ্যা
কোন নদীতে অপর কোন নদী পতিত হলে পতিত নদীকে উপনদী বলা হয়।
- পদ্মা নদীর উপনদী - মহানন্দা ও পুনর্ভবা।
- মহানন্দা নদীটি  হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
- আড়িয়াল খাঁ, ভৈরব - ইত্যাদি পদ্মার শাখা নদী।

উল্লেখ্য,
- মহানন্দার উপনদীগুলোর মধ্যে রয়েছে পুনর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।
- ব্রহ্মপুত্রের প্রধান উপনদী ধরলা ও তিস্তা। আর প্রধান শাখানদী হলো বংশী ও শীতলক্ষ্যা।
- মেঘনার উল্লেখযোগ্য উপনদী হলো মনু, বাউলাই, তিতাস, গোমতী এবং শাখানদী জাঙ্গালিয়া ও ডাকাতিয়া।
- যমুনার প্রধান উপনদী হলো করতোয়া ও আত্রাই। এছাড়া যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা।

সূত্র- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি এবং ভূগোল ও পরবিশে এসএসসি পোগ্রাম (উন্মুক্ত)।