পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের ইতিহাসঃ ব্রিটিশ আমল থেকে ১৯৪৭ পর্যন্ত। পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; [পার্ট-১ সোর্সঃ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
‘পাকিস্তান’ নামের উদ্ভাবক কে?
  1. ক) আল্লামা ইকবাল
  2. খ) মুহম্মদ আলী জিন্নাহ
  3. গ) চৌধুরী রহমত আলী
  4. ঘ) খাজা নাজিমুদ্দিন
ব্যাখ্যা
চৌধুরী রহমত আলী ১৯৩৩ সালে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের ৫টি ‍মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্যে পাকিস্তান নামটি উদ্ভাবন করেন। পরবর্তীতে ভারতের মুসলমানদের জন্যে পৃথক রাষ্ট্রের নাম হিসেবে পাকিস্তান গৃহিত হয়। মুহম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
ভারত ভাগ পরিকল্পনা পেশ করেন কে?
  1. ক) লর্ড আরউইন
  2. খ) লর্ড মাউন্টব্যাটেন
  3. গ) ব্যামফিল্ড ফুলার
  4. ঘ) লর্ড ডাফরিন
ব্যাখ্যা
১৯৪৭ সালের ৩রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগ পরিকল্পনা পেশ করেন। এ্র ভিত্তিতেই ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
ক্যাবিনেট বা মন্ত্রী মিশনে কতজন সদস্য ছিলেন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ৭ জন
ব্যাখ্যা
ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা বিষয়ে আলোচনার জন্যে ১৯৪৬ সালে ব্রিটিশ সরকার তৎকালীন ভারত সচিব পেথিক লরেন্স কে প্রধান করে তিন সদস্যের ক্যাবিনেট বা মন্ত্রী মিশন ভারতে পাঠান। এর অপর দুই সদস্য হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ. ভি. আলেকজান্ডার। এই মিশন ভারতকে তিনটি ভাগে ভাগ করে এবং তিন স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করে। মুসলিমলীগ শেষ পর্যন্ত এই পরিকল্পনা মেনে নিলেও কংগ্রেসের অসহযোগিতায় মন্ত্রী মিশন পরিকল্পনা সফল হয়নি। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
রেঙ্গুনে নির্বাসিত করা হয় কাকে?
  1. ক) শাহ আলম
  2. খ) টিপু সুলতান
  3. গ) দ্বিতীয় বাহাদুর শাহ
  4. ঘ) মীর কাশিম
ব্যাখ্যা
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। সেখানেই ১৮৬২ সালে তার ‍মৃত্যু হয়। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং রোর বাংলা)
.
কোন দূর্গকে কেন্দ্র করে ভারতের ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে?
  1. ক) চন্দননগর দূর্গ
  2. খ) ফোর্ট উইলিয়াম দূর্গ
  3. গ) লালবাগ দূর্গ
  4. ঘ) একডালা দূর্গ
ব্যাখ্যা
ভারতের ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে ফোর্ট উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে। ১৭০০ সালে কোলকাতায় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দূর্গ নির্মাণ করা হয়। ১৬৯০ সালে কোলকাতা, গোবিন্দপুর এবং সুতানটি নামে তিনটি গ্রাম ক্রয়ের মাধ্যমে ইংরেজরা কোলকাতা শহরের পত্তন করেন।(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
কোনটি কৃষক আন্দোলন?
  1. ক) আলীগড় আন্দোলন
  2. খ) ভারত ছাড় আন্দোলন
  3. গ) নীল বিদ্রোহ
  4. ঘ) অসহযোগ আন্দোলন
ব্যাখ্যা
ব্রিটিশ ভারতে সংঘটিত কৃষক আন্দোলনগুলোর মধ্যে নীল বিদ্রোহ অন্যতম। ১৮৫০ এর দশকের শেষ ভাগে নদীয়া ও যশোরাঞ্চলে নীল চাষীদের দ্বারা নীল বিদ্রোহের সূত্রপাত হয়। এরপর তা নীল চাষের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার নীল সমস্যা সমাধানে ১৮৬০ সালে নীল কমিশন গঠন করে। পরবর্তীতে সরকার আইনের মাধ্যমে নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন করলে নীল বিদ্রোহ প্রশমিত হয়। কৃত্রিম নীল আবিষ্কৃত হলে ১৮৯২ সালে বাংলা থেকে নীল চাষ পুরোপুরি বন্ধ হয়ে যায়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
‘হলওয়েল মনুমেন্ট’ কোথায় নির্মাণ করা হয়?
  1. ক) ঢাকা
  2. খ) কলকাতা
  3. গ) অযোধ্যা
  4. ঘ) পাটনা
ব্যাখ্যা
১৭৫৬ সালের জুনে নবাব সিরাউদ্দৌলার সৈন্যদের হাতে বন্দি অবস্থায় শতাধিক ইংরেজ সৈন্য মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাইটার্স বিল্ডিং এর পাশে ইংরেজরা হলওয়েল মনুমেন্ট নির্মাণ করে। প্রথমবার এটি নির্মাণের পর ভেঙে ফেলা হলেও ১৯০২ সালে লর্ড কার্জন পুনরায় এটি নির্মাণ করেন। ১৯৪০ সালে শেরে বাংলা সরকার পুনরায় এটি অপসারণ করে। এই ঘটনা অনিচ্ছাকৃত হওয়া সত্ত্বেও ইংরেজরা এই মনুমেন্ট নির্মাণ করে। (সূত্র: বাংলাপিডিয়া এবং দৈনিক সংগ্রাম)
.
ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে জড়িত ছিলেন কে?
  1. ক) রামতনু লাহিড়ী
  2. খ) রাধানাথ শিকদার
  3. গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষানুরাগী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ছাত্রদেরকে সমকালীন কলকাতার সমাজ ইয়ং বেঙ্গল হিসেবে আখ্যায়িত করে। এদের গুরু ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার অনুসারী ছাত্রদের মধ্যে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, প্যারিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
ব্রিটিশ ভারতে কোন ভাষার পরিবর্তে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা চালু হয়?
  1. ক) বাংলা
  2. খ) হিন্দি
  3. গ) ফারসি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
মুঘল আমলে ভারতের দাপ্তরিক বা সরকারি ভাষা ছিলো ফারসি। ব্রিটিশরা ক্ষমতা দখল করার পর ১৮৩৭ সালে ফারসি ভাষার পরিবর্তে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা চালু করে। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০.
'India Wins Freedom' কার আত্মজীবনীমূলক বই?
  1. ক) পণ্ডিত জওহরলাল নেহেরু
  2. খ) মাওলানা আবুল কালাম আজাদ
  3. গ) সুভাষচন্দ্র বসু
  4. ঘ) এ কে ফজলুল হক
ব্যাখ্যা
India Wins Freedom বইটি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়। আবুল কালাম আজাদ কংগ্রেসের সাবেক সভাপতি এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। (সূত্রঃ বাংলাপিডিয়া)
১১.
জনকল্যাণমুখী শাসন প্রসঙ্গে দার্শনিক রাজা’র কথা বলেছেন কে?
  1. ক) থমাস হবস
  2. খ) বার্ট্রান্ড রাসেল
  3. গ) প্লেটো
  4. ঘ) জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
প্রাচীন গ্রীসে প্লেটো সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন। তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না। কারণ এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবেন না। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২.
সুশাসন বলতে কী বোঝায়?
  1. ক) সৃজনশীল শাসন
  2. খ) দক্ষ ও নির্ভুল শাসন
  3. গ) কর্তৃত্ববাদী শাসন
  4. ঘ) নৈতিক শাসন
ব্যাখ্যা
সুশাসন বলতে বোঝায় দক্ষ ও নির্ভুল শাসন বা উত্তমরূপে শাসন। সুশাসনের ক্ষেত্রে নৈতিকতা কিংবা সৃজনশীলতা আবশ্যিক বিষয় নয়। দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব সুশাসনের অন্তরায়। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)