পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
IMO, UNEP, WHO, IFAD, UNFPA, UNESCO, WMO, IPCC, FAO, IAEA, UNIDO, WIPO, UNICEF, UNDP, UNHCR, UNCTAD, UPU, ITU, ICAO
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বিশ্ব খাদ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২৮ সালে
  2. খ) ১৯৩৬ সালে
  3. গ) ১৯৪৪ সালে
  4. ঘ) ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা
১৯৪৫ সালের ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইতালি'র রোমে অবস্থিত। ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর প্রধানের পদবী মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক কু ডংগিউ। FAO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪ টি এবং সহযোগী সদস্য ২টি। সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।(সূত্রঃ FAO ওয়েবসাইট)
.
কলিঙ্গ পুরস্কার প্রদান করে সংস্থা?
  1. ক) FAO
  2. খ) UNESCO
  3. গ) IPCC
  4. ঘ) UNEP
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
শিল্প-সাহিত্য, চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞানের প্রসারে ভূমিকা পালনকারীদের জন্যে ১৯৫২ সালে UNESCO কর্তৃক কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করা হয়৷ পুরস্কারটির মূল নাম 'কলিঙ্গ প্রাইজ ফর পপুলারাইজেশন অব সায়েন্স'। ১৯৮৩ সালে বাংলাদেশের আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন কলিঙ্গ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে কলিঙ্গ পুরস্কার লাভ করে অস্ট্রেলিয়ার কার্ল ক্রুসলেনিকি। (সূত্রঃ UNESCO ওয়েবসাইট)
.
জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ওয়াইআইপিও
সঠিক উত্তর:
ঘ) ওয়াইআইপিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াইআইপিও
ব্যাখ্যা
বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO). এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে। পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিনসাগর আম স্বীকৃতি পায়। (সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)
.
সামুদ্রিক ঝড়ের নামকরণের সাথে সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানটি?
  1. ক) IMO
  2. খ) OPCW
  3. গ) WMO
  4. ঘ) IOM
সঠিক উত্তর:
গ) WMO
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন মহাসাগর/সাগরে উৎপন্ন সামুদ্রিক ঝড়ের নামকরণ করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন মহাসাগরভিতত্তিক ১০টি আঞ্চলিক কমিটি। যেমন: আরব সাগর ও বঙ্গোপসাগরে উৎপন্ন সামুদ্রিক ঝড়গুলোর নামকরণ করে ওমান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, বাংলাদেশ, মিয়ানমার এবং থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত উত্তর ভারত মহাসাগর কমিটি। একটি নির্দিষ্ট সময়ের জন্যে প্রত্যেকটি রাষ্ট্র একটি করে নাম প্রস্তাব করে এবং সে অনুসারে পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ করা হয়। নামগুলোর রোটেশন করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থা। (সূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
.
UNDP প্রধানের পদ-
  1. ক) মহাপরিচালক
  2. খ) মহাসচিব
  3. গ) প্রেসিডেন্ট
  4. ঘ) প্রশাসক
সঠিক উত্তর:
ঘ) প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রশাসক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। এটি ১৯৬৫ সালে চালু হয়। এটির সদরদপ্তর নিউইয়র্কে। এটি প্রধানের পদ প্রশাসক। বর্তমান প্রশাসক জার্মানির আসিম স্টেইনার। এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৭। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
.
OPCW সংস্থাটি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) স্থল যোগাযোগ
  2. খ) রাসায়নিক অস্ত্র
  3. গ) বাণিজ্য
  4. ঘ) মানব পাচার
সঠিক উত্তর:
খ) রাসায়নিক অস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) রাসায়নিক অস্ত্র
ব্যাখ্যা
OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা। এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়। বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।(সূত্রঃ OPCW ওয়েবসাইট)
.
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
  1. ক) ৪৭
  2. খ) ৫৩
  3. গ) ৬২
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
ক) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৭
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC) ২০০৬ সালের ১৫ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট কোলি সিক। এর পূর্বে এটি জাতিসংঘ মানবাধিকার কমিশন নামে পরিচিত ছিলো যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। UNHRC এর বর্তমান সদস্য সংখ্যা ৪৭ টি। সদস্য সংখ্যার আসন বিন্যাস: এশিয়া- ১৩টি, আফ্রিকা- ১৩টি, পূর্ব ইউরোপ- ৬টি, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল- ৮ টি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য- ৭টি। (সূত্রঃ UNHRC ওয়েবসাইট)
.
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৬৪ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর। এটির অবস্থান জার্মানির হামবুর্গে। এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে। জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়। (সূত্রঃ জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট)
.
CEDAW সনদ কবে গৃহিত হয়?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) সনদ গৃহিত হয়। ৩ সেপ্টেম্বর ১৯৮১ এটি কার্যকর হয়। এতে মোট ৩০ টি ধারা রয়েছে। বাংলাদেশ ৬ নভেম্বর ১৯৮৪ CEDAW সনদ অনুমোদন করে। সিডও কমিটি ২৩ সদস্য বিশিষ্ট। ৩ সেপ্টেম্বর সিডও দিবস পালিত হয়। (সূত্রঃ UNO ওয়েবসাইট)