পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা – ৯১: বাংলা পরীক্ষা - ৯ (সাবজেক্ট ফাইনাল) বিষয়: বাংলা টপিক: ব্যাকরণ এবং সাহিত্য (রিভিশন) উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক সাহিত্যপাঠ বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া ও যেকোনো ভালো গাইড বই। মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
"যে জীবন ফড়িঙের, দোয়েলের-মানুষের সাথে তার হয় নাকো দেখা।" পঙ্‌ক্তিটির রচয়িতা কে? 
  1. জীবনানন্দ দাশ 
  2. আল মাহমুদ 
  3. ফররুখ আহমেদ 
  4. সুধীন্দ্রনাথ দত্ত 
ব্যাখ্যা
• "যে জীবন ফড়িঙের, দোয়েলের-মানুষের সাথে তার হয় নাকো দেখা।" পঙ্‌ক্তিটির রচয়িতা জীবনানন্দ দাশ।

• এটি তার 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থের "আট বছর আগে একদিন" কবিতার একটি পঙ্‌ক্তি।

: • জীবনানন্দ দাশ:
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর ডাক নাম ছিল মিলু।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ও 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ। 
.
'অহোরাত্র' শব্দের সঠিক ব্যাসব্যাক্য কোনটি? 
  1. অহো ও রাত্রি 
  2. অহ ও রাত্রি 
  3. অহন ও রাত  
  4. অহন ও রাত্রি
ব্যাখ্যা
• 'অহোরাত্র' শব্দের সঠিক ব্যাসব্যাক্য অহন ও রাত্রি। 
- এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ।

দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা,
- জন ও মানব = জনমানব,
- টীকা ও ভাষ্য = টীকাভাষ্য ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি; দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরী, কত দেরী ॥" পঙ্‌ক্তিটির রচয়িতা কে? 
  1. শহীদ কাদরী 
  2. বিষ্ণু দে 
  3. কাজী নজরুল ইসলাম 
  4. ফররুখ আহমেদ 
ব্যাখ্যা
• "জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি; দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরী, কত দেরী ॥" পঙ্‌ক্তিটি ফররুখ আহমেদ রচিত 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের পাঞ্জেরী কবিতা থেকে নেওয়া হয়েছে। 

• সাত সাগরের মাঝি:
- ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে।
- এ গ্রন্থের কবিতাগুলি ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত।
- মূলত জাগরণের লক্ষ্যে ফররুখ আহমদ কাব্যগ্রন্থের কবিতাগুলি লিখেছেন।
- বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে এ গ্রন্থে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ সমাজের ছবি কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে।

• ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালে যশোর জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয়ে থাকে।
- তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- নৌফেল ও হাতেম।

• তাঁর রচিত সনেট সংকলন:
- মুহূর্তের কবিতা।

• তাঁর রচিত কাহিনিকাব্য:
- হাতেমতায়ী।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থের নাম:
- পাখির বাসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
'কী সাংঘাতিক লোক!' এই বাক্যটি দ্বারা কী ভাব প্রকাশ পেয়েছে? 
  1. বিস্ময় 
  2. ক্রোধ 
  3. ভয় 
  4. হর্ষ 
ব্যাখ্যা

• আবেগসূচক বাক্য: 
যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে। যথা:
- বিস্ময়: কী সাংঘাতিক লোক!
- হর্ষ: ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো। হুররে, আমরা জিতেছি।
- ঘৃণা: ছিঃ ছিঃ! অমন কথা মুখে আনলে কী করে? ছিঃ ছিঃ! তোমার এই কাজ। তুমি এত নীচ!
- শোক: হায় হার! কী যন্ত্রণায় যে পড়েছি। আহা। গাছ থেকে পড়ে পা ভেঙেছে।
- ক্রোধ: এত বড় স্পর্ধা! মুখের ওপর কথা বলে। আমি তোমাকে দেখে নেব।
- ভয় : ওরে বাবা রে, খেয়ে ফেলল রো!
- আবেগ: বাহ! সুন্দর লিখেছ তো। আদর বড্ড শুকিয়ে গেছিস রে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'মা প্রতিদিন আসতেন।' - কোন কালের উদাহরণ?
  1. নিত্যবৃত্ত বর্তমান
  2. সাধারণ বর্তমান
  3. পুরাঘটিত অতীত
  4. নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যা

• নিত্যবৃত্ত অতীত:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন:
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
- মা প্রতিদিন আসতেন।

অন্যদিকে,
• নিত্যবৃত্ত বর্তমান:
- স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
যথা 
- সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা)।
- আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা)।

• সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
তানিমা ভাত খায়।
আমি বাড়ি যাই।

• পুরাঘটিত অতীত:
অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন -
- বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম। 
- কাজটি কি তুমি করেছিলে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'দেশপলাতক' কোন সমাসের উদাহরণ? 
  1. দ্বন্দ্ব সমাস 
  2. কর্মধারয় সমাস 
  3. তৎপুরুষ সমাস 
  4. বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• দেশপলাতক = দেশ থেকে পলাতক। 

• তৎপুরুষ সমাস:

- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় ৷

তৎপুরুষ সমাস ৯ প্রকার।
যথা:
১. দ্বিতীয়া তৎপুরুষ। যেমন: দুঃকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।
২. তৃতীয়া তৎপুরুষ। যেমন: মন দিয়ে গড়া = মনগড়া।
৩. চতুর্থী তৎপুরুষ। যেমন: গুরুকে ভক্তি = গুরুভক্তি।
৪. পঞ্চমী তৎপুরুষ। যেমন: বিলাত থেকে ফেরত = বিলাতফেরত।
৫. ষষ্ঠী তৎপুরুষ। যেমন: রাজার পুত্র = রাজপুত্র।
৬. সপ্তমী তৎপুরুষ। যেমন: দিবায় নিদ্রা = দিবানিদ্রা।
৭. নঞ্ তৎপুরুষ। যেমন: ন কাতর = অকাতর।
৮. উপপদ তৎপুরুষ। যেমন: জলে চরে যা = জলচর।
৯. অলুক তৎপুরুষ। যেমন: গায়ে পড়া = গায়েপড়া।

উৎস: ভাষা-শিক্ষা। 
.
'Demophobia' শব্দের অর্থ কী? 
  1. জনতাভীতি 
  2. স্বজনভীতি 
  3. রাষ্ট্রভীতি 
  4. রাজনৈতিকভীতি 
ব্যাখ্যা
• Demophobia' শব্দের অর্থ - জনতাভীতি।

Demophobia → জনতাভীতি বা ভিড়ের প্রতি ভয়। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা বড় সমাবেশ, জনসমাবেশ, মিছিল, বা ভিড়ের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বোধ করেন।
শব্দের উৎস: গ্রিক dēmos (জনতা) + phobos (ভয়)।

অন্যদিকে,
- স্বজনভীতি → Oikophobia (oikos = ঘর, পরিবার + phobos = ভয়) নিজ বাসা, বাড়ি বা পরিবারের প্রতি অস্বাভাবিক বিরাগ বা ভয়।
- রাষ্ট্রভীতি → Statophobia (status = রাষ্ট্র, স্থিতি + phobos = ভয়) রাষ্ট্র, শাসনব্যবস্থা বা প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি ভয়।
- রাজনৈতিকভীতি → Politicophobia (politikos = রাজনীতি + phobos = ভয়) রাজনীতি, রাজনীতিবিদ, বা রাজনৈতিক আলোচনার প্রতি ভয় বা ঘৃণা।

উৎস: Cambridge Dictionary.
.
"ঝড় শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।"- কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত বর্তমান 
  2. পুরাঘটিত অতীত
  3. সাধারণ বর্তমান 
  4. সাধারণ অতীত 
ব্যাখ্যা

• পুরাঘটিত অতীত:
- অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন -
- বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম। 
- কাজটি কি তুমি করেছিলে?


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'অনুরণন' কোন সমাস? 
  1. অব্যয়ীভাব সমাস 
  2. নিত্য সমাস 
  3. বহুব্রীহি সমাস 
  4. প্রাদি সমাস 
ব্যাখ্যা
• অনুরণন = পশ্চাৎ রণন অব্যয়ীভাব সমাসের উদাহরণ।

• অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
- সামীপ্য (নৈকট্য), বিপ্‌সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
যেমন -
• বিপ্‌প্সা (অনু, প্রতি):
- দিন দিন = প্রতি দিন,
- ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণে,
- ক্ষণ ক্ষণ = অনুক্ষণ।

উৎস: ভাষা-শিক্ষা। 
১০.
"মাৎস্যন্যায়ে সায় নেই, আমি কৌম সমাজের লোক সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে,
কোনো সামন্তের নামে কোনদিন রচিনি শোলোক শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের 'পরে।"- পঙ্‌ক্তিটির রচয়িতা কে? 
  1. কাজী নজরুল ইসলাম 
  2. হুমায়ুন আজাদ 
  3. আল মাহমুদ 
  4. আহসান হাবীব 
ব্যাখ্যা
• "মাৎস্যন্যায়ে সায় নেই, আমি কৌম সমাজের লোক সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে, কোনো সামন্তের নামে কোনদিন রচিনি শোলোক শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের 'পরে।" পঙ্‌ক্তিটি আল মাহমুদ রচিত সোনালি কাবিন কাব্যের একটি কবিতার অন্তর্গত।

"মাৎস্যন্যায়ে সায় নেই, আমি কৌম সমাজের লোক
সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে,
কোনো সামন্তের নামে কোনদিন রচিনি শোলোক
শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের ‘পরে।
পূর্ব পুরুষেরা কবে ছিলো কোন সম্রাটের দাস
বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোয়াড়,
সেই অপবাদে আজও ফুঁসে ওঠে বঙ্গের বাতাস
মুখ ঢাকে আলাওল – রোসাঙ্গের অশ্বের সোয়ার।
এর চেয়ে ভলো নয় হয়ে যাওয়া দরিদ্র বাউল?
আরশি নগরে খোঁজা বাস করে পড়শী যে জন
আমার মাথায় আজ চূড়ো করে বেঁধে দাও চুল
তুমি হও একতারা, আমি এক তরুণ লালন,
অবাঞ্ছিত ভক্তিরসে এ যাবৎ করেছি যে ভুল
সব শুদ্ধ করে নিয়ে তুলি নব্য কথার কূজন।"

• সোনালি কাবিন:
- সোনালি কাবিন' আল মাহমুদের লেখা একটি কাব্যগ্রন্থ। 
- এই কাব্যগ্রন্থের প্রকাশনা বাংলা সাহিত্যে তাঁর কবি প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল । 
- ১৯৭৩ সালে এটি প্রকাশিত হয় 
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সাথে সোনালি কাবিন নামে ১৪ সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতা ও অন্তর্ভুক্ত ।
- কাব্যগ্রন্থটিতে  বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম গ্রামীন আবহে উঠে এসেছে। 

তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - 
- লোক লোকান্তর
- কালের কলস
- বখতিয়ারের ঘোড়া
- পাখির কাছে , ফুলের কাছ 
- প্রেমের কবিতা , ইত্যাদি।

 উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ও সোনালী কাবিন কাব্যগ্রন্থ।
১১.
'তাকে লোহার তার দিয়ে বেধে রাখা হয়েছে।' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. সংস্কৃত 
  2. ফারসি 
  3. পর্তুগিজ 
  4. তুর্কি 
ব্যাখ্যা

• 'তাকে লোহার তার দিয়ে বেধে রাখা হয়েছে।' - বাক্যে 'তার' শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

কিছু ফারসি শব্দ:

সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদানি, সবজি , রসিদতস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'Disparity' শব্দের সঠিক বাংলা পরিভাষা- 
  1. স্থানচ্যুতি 
  2. প্রত্যাখান 
  3. অসাম্য 
  4. বিকলতা 
ব্যাখ্যা

Disparity অর্থ হলো পার্থক্য, বৈষম্য বা অসাম্য যেখানে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সমতা থাকে না।
উদাহরণ: income disparity → আয় বৈষম্য / আয়-অসাম্য।

অন্যদিকে,
- স্থানচ্যুতি → Displacement
- প্রত্যাখান → Rejection
- বিকলতা → Malfunction / Disorder

উৎস: Cambridge Dictionary.

১৩.
কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
  1. সূর্য পূর্ব দিকে ওঠে।
  2. আমাদের কাজের পরিকল্পনা চলছে।
  3. এতক্ষণ আমি বই পড়েছি।
  4. তাড়াতাড়ি কাজটি করো।
ব্যাখ্যা

পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ হচ্ছে 'এতক্ষণ আমি বই পড়েছি।'

• পুরাঘটিত বর্তমান কাল:
- ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনো বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন:
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।
- তারা বাড়িতে ফিরেছে।
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

অন্যদিকে, 
- সূর্য পূর্ব দিকে ওঠে =সাধারণ বর্তমান।
- আমাদের কাজের পরিকল্পনা চলছে। = ঘটমান বর্তমান।
- তাড়াতাড়ি কাজটি করো = অনুজ্ঞা বর্তমান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৪.
'নদী উপাখ্যান' উপন্যাসের রচয়িতা কে? 
  1. রমেশচন্দ্র দত্ত 
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
  3. ইমদাদুল হক মিলন 
  4. মাহমুদুল হক 
ব্যাখ্যা
• 'নদী উপাখ্যান' উপন্যাসের রচয়িতা ইমদাদুল হক মিলন ।

• ইমদাদুল হক মিলন:

- ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম।
- তবে পাঠকের নজরে পড়েছিলেন 'সজনী' নামের ছোট গল্প লিখে।
- খুব অল্প বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
 - দুই বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তার বহুল পঠিত উপন্যাস হলো 'নূরজাহান'।
- এছাড়াও ইমদাদুল হক মিলন এর উপন্যাস সমগ্র বিভিন্ন পাঠকপ্রিয় উপন্যাসে ঠাসা।

তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- নূরজাহান,
- নিঝুম নিশিরাতে,
- যাবজ্জীবন,
- কালাকাল,
- কালো ঘোড়া,
- ভূমিপুত্র,
- পরাধীনতা,
- কে,
- তাহারা,
- ভূতের নাম রমাকান্ত কামার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
১৫.
কোন বাগ্‌ধারা জোড়টি সমার্থক? 
  1. বিষবৃক্ষ, কেউকেটা
  2. জগদ্দল পাথর, গৌরচন্দ্রিকা
  3. ধামাধরা, হাল ধরা
  4. বর্ণচোরা, তুলসী বনের বাঘ
ব্যাখ্যা

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।
• 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।

অন্যদিকে,
- ধামাধরা = তোষামুদে; হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ । 
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; কেউকেটা= বিশিষ্ট ব্যক্তি । 
- জগদ্দল পাথর = গুরুভার; গৌরচন্দ্রিকা = ভূমিকা । 

উৎস: ভাষা-শিক্ষা।

১৬.
'কেক' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ইংরেজি 
  2. তুর্কি 
  3. পর্তুগিজ 
  4. ফরাসি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কেক' ইংরেজি ভাষা থেকে আগত শব্দ।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৭.
'চাকা' গ্রন্থের রচয়িতা কে? 
  1. সেলিম আল দীন 
  2. আবদুল মান্নান সৈয়দ 
  3. সৈয়দ শামসুল হক 
  4. আবদুল্লাহ আল মামুন 
ব্যাখ্যা
 • সেলিম আল দীন: 
- সেলিম আল দীন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনি জেলায় জন্মগ্রহণ করেন।
- শিক্ষকতার পাশাপাশি এ দেশের নাট্যশিল্পকে বিশ্বনাট্য ধারার সঙ্গে সমপংক্তিতে সমাসীন করার লক্ষ্যে ১৯৮১-৮২ সালে তিনি এবং নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সারাদেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার।
- তাঁর রচিত হরগজ নাটকটি সুইডিশ ভাষায় অনূদিত হয়েছে এবং এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল কর্তৃক হিন্দি ভাষায় মঞ্চস্থ হয়েছে।

• তাঁর উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ-
- জন্ডিস ও বিবিধ বেলুন, 
- বাসন, 
- কেরামতমঙ্গল, 
- প্রাচ্য, 
- কিত্তনখোলা, 
- হাতহদাই, 
- যৈবতী কন্যার মন, 
- চাকা, 
- হরগজ, 
- একটি মারমা রূপকথা, 
- বনপাংশুল, 
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া। 
১৮.
'মন দিয়ে না পড়লে পাশ করা যায় না।' কোন ধরনের বাক্য? 
  1. ইচ্ছাসূচক
  2. কার্যকারণাত্মক
  3. নির্দেশাত্মক  
  4. সন্দেহাত্মক 
ব্যাখ্যা

• 'মন দিয়ে না পড়লে পাশ করা যায় না।'- এটি কার্যকারণাত্মক বাক্য।

• কার্যকারণাত্মক বাক্য:
- যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে।
- এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
যেমন -
- মন দিয়ে না পড়লে পাশ করা যায় না।
- তুমি আসলে আমি যাব।

উৎস: ভাষা-শিক্ষা। 

১৯.
'Perpetuate' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি? 
  1. ঘুরপাক খাওয়া 
  2. হতবুদ্ধি 
  3. প্রান্তিক সুবিধা 
  4. চিরস্থায়ী করা 
ব্যাখ্যা

• 'Perpetuate' শব্দের সঠিক বাংলা পরিভাষা  - চিরস্থায়ী করা।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:

- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'।
- 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
- 'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
- 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
- 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।
- ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
- Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২০.
'সূর্য গ্রহণ' গল্পগ্রন্থের রচয়িতা কে? 
  1. সৈয়দ আলী আহসান 
  2. শওকত আলী 
  3. মানিক বন্দ্যোপাধ্যায় 
  4. জহির রায়হান 
ব্যাখ্যা
 • জহির রায়হানের প্রথম গল্পগ্রন্থ- 'সূর্যগ্রহণ'।
- ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়।

• জহির রায়হান: 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।

• জহির রায়হানের উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২১.
নিচের কোনটি উচ্চ -মধ্য স্বরধ্বনি ? 
  1. অ্যা
ব্যাখ্যা
স্বরধ্বনির উচ্চারণ:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।

উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - ,
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার, জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
২২.
'সংশপ্তক' কার রচনা? 
  1. শহীদুল্লা কায়সার
  2. আবু ইসহাক 
  3. ইমদাদুল হক মিলন 
  4. মুনীর চৌধুরী 
ব্যাখ্যা
 • সংশপ্তক:
- শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক'কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়।
- এখানে ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবেই উপন্যাসে এসেছে।
- উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
 
• শহীদুল্লা কায়সার:
-  ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তাঁর অনুজ। 
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেন নি।
 
• তাঁর রচিত উপন্যাস:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২৩.
'কাকা' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ফারসি 
  2. আরবি 
  3. তুর্কি 
  4. দেশি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কাকা' ফারসি ভাষা থেকে আগত শব্দ। 



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২৪.
"দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র। যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥
 পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত। কোল দিআ বুক দিআ জগতে বিদিত।"- পঙ্‌ক্তিটি কার রচনা? 
  1. শাহ মুহম্মদ সগীর
  2. আলাওল 
  3. জ্ঞানদাস 
  4. বিদ্যাপতি 
ব্যাখ্যা
• "দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র। যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥
 পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত। কোল দিআ বুক দিআ জগতে বিদিত।"- পঙ্‌ক্তিটি -শাহ মুহম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যের 'বন্দনা' পর্ব থেকে গৃহীত।

• শাহ মুহম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যের 'বন্দনা' পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ 'বন্দনা' নামে সংকলিত হয়েছে।

- 'বন্দনা' পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে।
- কবি তাঁর মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
- পিতামাতা অশেষ দুঃখকষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন।
- শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাঁদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। 
- কবি তাঁর কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। 
- শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম।
- কবিতাংশে তা-ই প্রকাশিত হয়েছে।

উৎস: বাংলা সাহিত্য পাঠ ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সংকলন)।
২৫.
Apothesis এর পরিভাষা কোনটি?
  1. আদিস্বরলোপ
  2. অপিনিহিতি
  3. অন্ত্যস্বরাগম
  4. মধ্য স্বরাগম
ব্যাখ্যা

• ‘Apothesis’ এর পরিভাষা - অন্ত্যস্বরাগম।

অন্যদিকে,
- ‘Anaptyxis’ এর পরিভাষা - মধ্য স্বরাগম।
- ‘Apenthesis’ এর পরিভাষা - অপিনিহিতি।
- ‘Aphesis’ এর পরিভাষা - আদিস্বরলোপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৬.
'সনেট পঞ্চাশৎ' কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? 
  1. ফররুখ আহমেদ 
  2. আহসান হাবীব 
  3. প্রমথ চৌধুরী
  4. আবদুল কাদির
ব্যাখ্যা
• 'সনেট পঞ্চাশৎ' কাব্যগ্রন্থটির রচয়িতা- প্রমথ চৌধুরী।

প্রমথ চৌধুরী
- প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে  জন্মগ্রহণ করেন। 
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' পত্রিকাটি সম্পাদনা করেন। 

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ;
- পদচারণ  

 তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২৭.
নিচের কোনটি উষ্মধ্বনি নয়? 
  1. শ 
  2. ষ 
  3. স 
  4. ঙ 
ব্যাখ্যা
• উষ্মধ্বনি:
- "শ, ষ, স, হ "এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
- এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
- শ, ষ, স- এ তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ, আর 'হ' ঘোষ মহাপ্রাণ ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
২৮.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ নয় কোনটি? 
  1. অতি অল্প হইল
  2. রত্ন পরীক্ষা
  3. ব্রজবিলাস
  4. বেতাল পঞ্চবিংশতি 
ব্যাখ্যা
• বেতাল পঞ্চবিংশতি:
-  বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- এটি হিন্দি 'বৈতাল পচ্চীসীর' অনুবাদ। 
- এ গ্রন্থেই প্রথম তিনি যতিচিহ্ন ব্যবহার করেন। 

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:

- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়।
- তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বিখ্যাত অনুবাদ গ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া
২৯.
নিচের কোন বাক্যটি সঠিক? 
  1. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। 
  2. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
  3. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
  4. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শুদ্ধ বাক্য: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩০.
'আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি।' বাক্যে 'গাছের নিচে' কোন কারক? 
  1. অধিকরণ কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক 
  4. কর্মকারক
ব্যাখ্যা

 • "আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি।" বাক্যে 'গাছের নিচে' অধিকরণ কারকের উদাহরণ।

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।

'আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি।' - বাক্য়ের ক্রিয়াকে 'কোথায়' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গাছের নিচে'।
তাই, শব্দটি অধিকরণ কারকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩১.
'সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'- কবি আবদুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
  1. বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
  2. নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়
  3. দেশি ভাষায় বিদ্যা লাভ করে যে তৃপ্ত নয়
  4. যারা বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে মনে করে
ব্যাখ্যা
"যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥"
কবি আবদুল হাকিম তাদের সম্পর্কে এ উক্তি করেছেন  বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। 

'বঙ্গবাণী'কবিতাটি কবি আবদুল হাকিমের 'নূরনামা' কাব্য থেকে সংকলন করা হয়েছে।

বঙ্গবাণী
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন॥
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।
বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী॥
মারফত ভেদে যার নাহিক গমন।
হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ॥
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়॥
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি ॥
(সংক্ষিপ্ত)

উৎস: বাংলা সাহিত্য পাঠ ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সংকলন)।
৩২.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. বিদুষীত  
  2. বিদূষিত 
  3. বিদূষীত 
  4. বিদুষিত 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- বিদূষিত বানানটি শুদ্ধ।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩৩.
নিচের কোনটি মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত নয়?  
  1. ভেলুয়া
  2. মহুয়া
  3. চন্দ্রাবতী
  4. মলুয়া
ব্যাখ্যা
মৈমনসিংহ গীতিকা:
• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী।
• দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়।
• মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।

• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে। যথা :
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা (রূপকথা) ও 
- দেওয়ান মদিনা।

অন্যদিকে,
পূর্ববঙ্গ গীতিকার পালা:
- মাইষাল বন্ধু,
- ভেলুয়া
- কমলারাণী
- দেওয়ান ঈসাখাঁ
- ফিরোজ খাঁ দেওয়ান
- আয়না বিবি
- শিলা দেবী
- পীর বাতাসী ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
৩৪.
নিচের কোনটি সঠিক? 
  1. কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা 
  2. উৎ + জল = উজ্জ্বল 
  3. উৎ + শৃঙ্ক্ষল = উৎশৃঙ্ক্ষল 
  4. উৎ + লিখিত = উল্লেখিত 
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- ত্ ও দ্-এরপর জ্‌ ও ঝ্‌ থাকলে ত্ ও দ্‌ - এর স্থানে জ্‌ হয়।
যেমন -
- ত্ + জ = জ্জ; সৎ + জন = সজ্জন।
- দ্‌ + জ = জ্জ; বিপদ + জাল = বিপজ্জাল।
- ত্‌ + ঝ = জ্ঝ; কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা

অন্যদিকে,
বাকি অপশনের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ:
- উৎ + জ্বল = উজ্জ্বল।
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল।
- উৎ + লিখিত = উল্লিখিত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
৩৫.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. দুরবীন 
  2. উৎকলিত 
  3. উন্মিলণ
  4. সায়ত্ত্বশাসন 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'উৎকলিত'  বানানটি সঠিক। 
- অর্থ: ১) উদ্ধৃত; গৃহীত। ২) উদ্বিগ্ন। ৩) তরঙ্গিত।

অন্যদিকে,
- অশুদ্ধ: দুরবীন।
- শুদ্ধ: দুরবিন। 

- অশুদ্ধ: উন্মিলণ।
- শুদ্ধ: উন্মীলন।

- অশুদ্ধ: সায়ত্ত্বশাসন।
- শুদ্ধ: স্বায়ত্তশাসন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩৬.
'বসন্তকুমারী' নাটকের রচয়িতা কে? 
  1. নবীনচন্দ্র সেন
  2. কায়কোবাদ
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• ‘বসন্তকুমারী’ নাটক:
- মীর মশাররফ হোসেনের নাটকগুলোর মধ্যে ‘বসন্তকুমারী’ নাটক (১৮৭৩) উল্লেখযোগ্য।
- এই নাটকটিকে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা যায়।
- ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র’ পরিশেষে রাজপরিবারের সকলের মৃত্যু- এই কাহিনি অবলম্বনে ‘বসন্তকুমারী নাটক রচিত।

• মীর মশাররফ হোসেন:

- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজগৃহে মুনশির নিকট আরবি ও ফারসি শেখার মাধ্যমে মশাররফ হোসেনের লেখাপড়ার হাতেখড়ি হয়।
- মশাররফ আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর সাহিত্যকর্ম:
নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু,

• গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী।

• আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
৩৭.
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? 
  1. শ্রবণ   
  2. লিখিত  
  3. বেদনা 
  4. খাওন 
ব্যাখ্যা
'√ খা + অন= খাওন' বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

• আ- কারান্ত ধাতুর সঙ্গে 'অন' স্থলে 'ওন' হয়।
যেমন: 
- √ খা + অন= খাওন,
- √ ছা + অন= ছাওন,
- √ দে + অন= দেওন।

অন্যদিকে,
- বেদনা(√বিদ + অন + আ), লিখিত(√লিখ +ত), শ্রবণ (√শ্রু + অনট) - সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৮.
'উষ্মা' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. চাঁদ 
  2. ক্রোধ 
  3. কৃষ্ণ 
  4. কুহক 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• উষ্মা শব্দের সমার্থক শব্দ - উষ্মা।
 

• 'ক্রোধ' এর সমার্থক শব্দ:
রাগ, রোষ, গোসা, কোপ, উত্তেজনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩৯.
নিচের কোনটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয়? 
  1. রক্তাম্বরধারিণী মা
  2. খেয়া পারের তরণী
  3. ধূমকেতু
  4. আনন্দময়ীর আগমনে 
ব্যাখ্যা
• 'আনন্দময়ীর আগমনে' কাজী নজরুল ইসলামের 'দোলন চাপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।

অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
এতে মোট ১২টি কবিতা স্থান পেয়েছে।
কবিতাগুলো যথাক্রমে:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- শাত- ইল- আরব,
- খেয়া পারের তরণী,
- কোরবানি
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
৪০.
নিচের কোনটি অনুজ্ঞাসূচক বাক্য? 
  1. মহারাজের জয় হোক। 
  2. আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে। 
  3. চলো, নাটক দেখে আসি।
  4. আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। 
ব্যাখ্যা

 • অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য:
- যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা-বাক্য বলে। 
- একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক, আদেশসূচক বাক্যও বলা হয়।

যেমন:
• আদেশ: কাছে এসো।
• উপদেশ: সদা সত্য কথা বলবে।
• অনুরোধ: দয়া করে আমার কাজটা করে দেবেন/দিন।
• নিষেধ: "সুচেতনা, ওইখানে যেয়ো নাকো তুমি।
• প্রস্তাব: চলো, নাটক দেখে আসি।

অন্যদিকে,
- আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। ও আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে। - ইচ্ছাসূচক বাক্য।
- আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। - নির্দেশাত্মক বাক্য। 

উৎস: ভাষা-শিক্ষা। 

৪১.
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের প্রেক্ষাপট- 
  1. স্বদেশী আন্দোলন 
  2. দেশবিভাগ
  3. নীল বিদ্রোহ
  4. ফকির ও সন্ন্যাসী আন্দোলন 
ব্যাখ্যা
'সূর্য দীঘল বাড়ী' আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'
-জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।

• কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস:
- পদ্মার পলিদ্বীপ (১৯৮৬)
- জাল (১৯৮৮)
গল্পগ্রন্থ:
- হারেম (১৯৬২)
- মহাপতঙ্গ (১৯৬৩)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
৪২.
'Deputation' শব্দের পারিভাষিক শব্দ - 
  1. নির্বাহী 
  2. প্রেষণ 
  3. প্রেরণ 
  4. সুনাম 
ব্যাখ্যা
• Deputation শব্দের সঠিক বাংলা পরিভাষা প্রতিনিধিত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Ordinance- অধ্যাদেশ। 
- Annexation- সংযোজন। 
- Autonomous- স্বায়ত্তশাসিত। 
- Correspondent- সংবাদদাতা। 
- Ethics- নৈতিকতা। 
- Republic- প্রজাতন্ত্র। 
- Secular- ধর্মনিরপেক্ষ। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৪৩.
'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
  1. বেআয়ত্ত
  2. আয়ত্তহীন 
  3. অনায়ত্ত
  4. আয়ত্তাধীন 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• আয়ত্ত শব্দের শব্দের অর্থ- 
১)অধিকার; কবল। ২) সামর্থ্য। 
১) অধীন, বশবর্তী। ২) অধিকৃত, হস্তগত। ৩) শিক্ষালব্ধ।

অনায়ত্ত শব্দের অর্থ:
আয়ত্তের বহির্ভূত; বশীভূত নয় এমন; অবাধ্য।

অর্থাৎ, 'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ অনায়ত্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৪৪.
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার পঙ্‌ক্তি? 
  1. বাহু 
  2. শান্তি
  3. কাঙালিনী
  4. প্রাণ 
ব্যাখ্যা
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের 'প্রাণ' কবিতার পঙ্‌ক্তি।

প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুর
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-অশ্রুময়মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর-আলয়!
(সংক্ষিপ্ত)

উৎস: বাংলা সাহিত্য পাঠ, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সংকলন)