পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২২ সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: জাতিসংঘ ও তার অঙ্গসংস্থা, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  1. দক্ষিন সুদান
  2. ঘানা
  3. কেনিয়া
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১৯ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
.
ইসলামী উন্নয়ন ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IsDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser.

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
NDB:

- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
.
WHO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
.
ICSID পূর্ণরূপ নিচের কোনটি?
  1. International Centre for Settlement of Investment Disputes.
  2. International for Statement of Investment Disputes.
  3. International Centre for Secure of Investment Disputes.
  4. International for Security of Investment Disputes
সঠিক উত্তর:
International Centre for Settlement of Investment Disputes.
উত্তর
সঠিক উত্তর:
International Centre for Settlement of Investment Disputes.
ব্যাখ্যা
ICSID:

- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
.
AfDB আঞ্চলিক সদস্য সংখ্যা কত?
  1. ৫১টি
  2. ৫২টি
  3. ৫৩টি
  4. ৫৪টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
AfDB:

- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB) গ্রুপের প্রধান উদ্দেশ্য হল এর আঞ্চলিক সদস্য দেশগুলিতে (RMCs) টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি উত্সাহিত করা, এইভাবে দারিদ্র্য হ্রাসে অবদান রাখা।
- সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়?
- এর সদর দপ্তর আইভরিকোস্টে অবস্থিত।
- সংগঠনটির আঞ্চলিক সদস্য ৫৪টি দেশ।

তথ্যসূত্র - AfDB এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
IOM এর সদস্য দেশের সংখ্যা কত?
  1. ১৭৪টি
  2. ১৭৫টি
  3. ১৭৬টি
  4. ১৭৭টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM). 
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।