পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ মে, ২০২৩সময়01 hr 30 mins১৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০০
সিলেবাস
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর। পদের নাম: বিভিন্ন পলিট্যাকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও ওয়ার্কসপ সুপার। পরীক্ষার তারিখ: ১৩. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ মে, ২০২৩ · ২০০ প্রশ্ন

.
'চর্যাপদ' হচ্ছে—
  1. ক) পদ্য
  2. খ) গান
  3. গ) শ্লোক
  4. ঘ) মন্ত্র
ব্যাখ্যা
• চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
 - এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
 - ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য?
  1. ক) প্রাকৃত পৈঙ্গল
  2. খ) মনসামঙ্গল
  3. গ) সেকশুভোদয়া
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
• মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
- গঠনগত বা আঙ্গিকগতভাবে শ্রীকৃষ্ণকীর্তন একটি নাট্যগীতি বা বর্ণনাত্মক নাটকও বলা যায়।
- এখানে গীত বা গানের আকারে গাওয়া হত, আবার নাটকীয়তাও আছে। তাই শ্রীকৃষ্ণকীর্তনকে নাট্যগীতি বলা যায়।
- উল্লেখ্য, শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থ। এর রচয়িতা বড়ু চন্ডীদাস।

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ও বাংলা সাহিত্যের ইতিহাস।
.
বাংলায় মহাভারত অনুবাদ করেছেন—
  1. ক) কাশীরাম দাস
  2. খ) ভারতচন্দ্র রায়গুণাকর
  3. গ) কৃত্তিবাস ওঝা
  4. ঘ) রামানন্দ ঘোষ
ব্যাখ্যা
• 'মহাভারত' বাংলায় প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর।
- তবে সতের শতকের কবি কাশীরাম দাস মহাভারতের বিখ্যাত, জনপ্রিয় ও শ্রেষ্ঠ অনুবাদক।
- কাশীরাম দাসের মহাভারতের দুটি পঙক্তি- 'মহাভারতের কথা অমৃত সমান, কাশারাম দাস ভনে শোনে পুন্যবান।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
মঙ্গলকাব্যের ব্যক্তিত্বময়ী নারীচরিত্র—
  1. ক) ফুল্লরা
  2. খ) সনকা
  3. গ) বেহুলা
  4. ঘ) লহনা
ব্যাখ্যা
• বেহুলা
মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী।
- পুরাণ কাহিনীতে বেহুলা স্বর্গের অনিরুদ্ধের স্ত্রী ঊষা, আর লোককাহিনী অনুযায়ী তিনি ছিলেন উজানীনগরের সায়বেনের কন্যা এবং চম্পকনগরের চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র  মনসামঙ্গল কাব্যের নায়ক লখিন্দরের (লক্ষীন্দর/ লক্ষ্মীন্দর) স্ত্রী।
- শবানুগামিনী এই যুবতী পত্নীর প্রবাস-জীবন ছিল পবিত্র।
- সতীত্ব রক্ষায় তিনি অসাধারণ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
- সতীত্ববলেই স্বামীর পুনর্জীবন লাভের আশায় বেহুলা অনেক দুর্জনের পাপ-অভিলাষ ব্যর্থ করে নিজের গন্তব্যে পৌঁছতে সমর্থ হন।
- বাল্য-বৈধব্যের প্রতি উদাসীন থেকে পরিস্ফুট যৌবনে মৃত স্বামীর সঙ্গিনী হয়ে সুদূর প্রবাস থেকে স্বামীর পুনর্জীবন নিয়ে ফিরে আসায় বেহুলা চরিত্রটি বিশেষভাবে গৌরবান্বিত।
- বেহুলার দুঃখ-সহনশীলতার চেয়ে তাঁর এই নির্ভীক তেজস্বিতাই সবাইকে মুগ্ধ করে। আত্মশক্তিতে বলীয়ান বেহুলার একাগ্র সাধনার নিকট অত্যাচারী দৈব শক্তিও মাথা নত করেছে, এখানেই বেহুলা চরিত্রের শ্রেষ্ঠত্ব।
- নারীত্বের মহিমায় বেহুলা সীতা-সাবিত্রী-দময়ন্তীর মতোই বাংলা সাহিত্যের এক উজ্জ্বল চরিত্র।

উৎস: বাংলাপিডিয়া।
.
রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে—
  1. ক) পদ্মাবতী
  2. খ) চন্দ্রাবতী
  3. গ) কাজল রেখা
  4. ঘ) কঙ্ক ও লীলা
ব্যাখ্যা
কোরেশী মাগন ঠাকুর
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি।
- চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর এবং আরাকানের মুখ্যমন্ত্রী সিদ্দিক বংশজাত মাগন ঠাকুর একই ব্যক্তি ছিলেন এরূপ মনে করে তাঁর জীবনকথা আলোচনা করা হয়।
- বাংলা, ফারসি, বর্মি ও সংস্কৃত ভাষায় মাগন ঠাকুরের অগাধ পান্ডিত্য ছিল। সঙ্গীত ও অলঙ্কারশাস্ত্রেও তাঁর দখল ছিল।
- রোসাঙ্গের কবি  আলাওল তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তাঁরই নির্দেশে  পদ্মাবতী (১৬৫২) রচনা করেন।

পদ্মাবতী
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- ১৬৫২ খ্রিস্টাব্দে আরাকান অমাত্যসভার কবি  আলাওল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে হিন্দিপদুমাবৎ কাব্য অবলম্বনে এটি রচনা করেন।
- এর রচয়িতা ছিলেন মালিক মোহাম্মদ জায়সী। পদ্মাবতী দুটি পর্বে বিভক্ত।
- প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
- দ্বিতীয় পর্বে রাণী পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।
- হিন্দি কাব্যে সুফিবাদের প্রতিফলন আছে, কিন্তু বাংলায় তা লৌকিক প্রেমকাব্যে পরিণত হয়েছে।
- লোককাহিনী ও ইতিহাসের মিশ্র পটভূমিতে রচিত এ কাব্যে প্রেম, অভিযাত্রা, যুদ্ধ-বিগ্রহ ও মিলন-বিরহের সমন্বয়ে মধ্যযুগীয় রোম্যান্টিক কাব্যের রসাস্বাদন করা যায়।
- এ কাব্যে আলাওলের কবিত্বশক্তির পাশাপাশি ভাষাজ্ঞান ও পান্ডিত্যের পরিচয় পাওয়া যায়।
- শিল্প ও ভাষার উৎকর্ষের জন্য পদ্মাবতী  মধ্যযুগীয় বাংলা সাহিত্যে এক অনন্য কাব্যের মর্যাদা লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি খনার বচন?
  1. ক) জন-জামাই ভাগনা, তিন নয় আপনা ।
  2. খ) অতি চোর পাতি চোর, হতে হতে সিঁদেল চোর ।
  3. গ) সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।
  4. ঘ) আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল।
ব্যাখ্যা
• বচন লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা।
- এর স্বতন্ত্র একটা প্রকৃতি, কাব্যরস ও গীতিধর্মিতা আছে।
- ডাক ও খনার বচনে মাঝে মাঝে ভণিতা আছে, যা লোকসাহিত্যের অন্য শাখায় সচরাচর লক্ষ করা যায় না।
- বচনে প্রাত্যহিক জীবনের মূল্যবান নীতিমালা ও নির্দেশনা পাওয়া যায়।
- খনার বচনের বর্তমান ভাষা তার মূল ভাষা নয়, তবে লীলাবতী আর্যার ভাষা অনেকটা মূল ভাষার কাছাকাছি।
- উড়িয়া ও অসমিয়া ভাষায় রক্ষিত খনার বচনে প্রাচীনত্বের ছাপ রয়েছে, কিন্তু বাংলা ভাষার বিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা খনার বচনেও ভাষাগত পরিবর্তন ঘটেছে।

খনার বচনে ব্যবহারিক কথা, আর ডাকের কথায় নীতিকথা বেশি; এ কারণেই হয়তো খনার বচন মানুষ বেশি স্মৃতিবদ্ধ করে রেখেছে।
- উড়িয়া ও বাংলা ভাষায় খনার বচনের একাধিক সংগ্রহ পুস্তিকা আজও পাওয়া যায়।
- কোনো কোনো বাংলা  অভিধান ও পঞ্জিকায় বেশকিছু খনার বচন উদ্ধৃত হয়েছে।
- আলি নওয়াজ সম্পাদিত খনার বচন, কৃষি ও বাঙ্গালী সংস্কৃতি গ্রন্থে পাঠান্তরসহ ডাকের কথা, হিন্দি পরাশর বচন, মিথিলার ঘাঘ, ঢংক ও রাজস্থানের ভড্ডরীর বচন এবং তেলেগু কৃষিপ্রবচন সমেত সহস্রাধিক খনার বচন স্থান পেয়েছে।
-কিছু কিছু খনার বচন ও তেলেগু প্রবচনের মধ্যে অদ্ভুত মিল রয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি?
  1. ক) প্রভাবতী সম্ভাষণ
  2. খ) বাঙ্গালার ইতিহাস
  3. গ) সীতার বনবাস
  4. ঘ) বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মারা যান।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রভাবতী সম্ভাষণ

- প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা।

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত 'বিদ্যাসাগর-প্রসঙ্গ' থেকে,
- বিদ্যাসাগরের “প্রভাবতী সম্ভাষণ” একটি আবেগপূর্ণ রচনা।
- তাহার পরম প্রিয়পাত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর মৃত্যুতে ইহা রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মীর মশাররফ হোসেন নিচের কোন নাটকটির রচয়িতা?
  1. ক) পলাশীর প্রায়শ্চিত্ত
  2. খ) জমিদার দর্পণ
  3. গ) নবীন তপস্বিনী
  4. ঘ) সিরাজদ্দৌলা
ব্যাখ্যা
'জমিদার দর্পণ' নাটকের রচয়িতা - মীর মশাররফ হোসেন।
- নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
- অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষন ও হত্যার কাহিনি এর মূল ঘটনা। 
- ‘জমিদার দর্পণ’ উনিশ শতকের কৃষক শ্রেণির জীবনধারার উপর ভিত্তি করে রচিত ঐ শতাব্দের একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

মীর মোশাররফ হোসেন
- জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়।
- গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। 
- প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯)
- তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে।

এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো -
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়,
- বসন্তকুমারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
  1. ক) পুরুবিক্রম
  2. খ) নীলদর্পণ
  3. গ) কৃষ্ণকুমারী
  4. ঘ) বেণীসংহার
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।

কৃষ্ণকুমারী

'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থথেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো : কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম- সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক ‘শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস—
  1. ক) যুগলাঙ্গুরীয়
  2. খ) কপালকুণ্ডলা
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) আনন্দ মঠ
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা (১৮৬৬)'।

কপালকুণ্ডলা:

• কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস।
• এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়। অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা। কুপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়। কাহিনিতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গিরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
• বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস।
• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: কুপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি?
  1. ক) কিঞ্চিৎ জলযোগ
  2. খ) ম্যাও ধরবে কে
  3. গ) কুলীন কুলসর্বস্ব
  4. ঘ) সধবার একাদশী
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন - সধবার একাদশী।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যাঙ্গ করে রচিত এই প্রহসন।
- 'বিয়ে পাগলা বুড়ো' তাঁর রচিত প্রহসন।

• 'কুলীন কুলসর্বস্ব' রামনারায়ণ তর্করত্ন রচিত নাটক।
• 'কিঞ্চিৎ জলযোগ' জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন।
• 'ম্যাও ধরবে কে' হরিশ্চন্দ্র মিত্র রচিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১২.
‘তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন—
  1. ক) রমেশচন্দ্র দত্ত
  2. খ) অক্ষয় কুমার দত্ত
  3. গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) রাজনারায়ণ বসু
ব্যাখ্যা
তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশ সচেতন পত্রিকা 'তত্ত্বোবধিনী পত্রিকা'।
- তত্ত্বোবধিনী পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালে। 
- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটির প্রতিষ্ঠিতা এবং অক্ষয়কুমার দত্ত ছিলেন এর সম্পাদক। 
- বাংলা গদ্যের ইতিহাসে এই পত্রিকা টি নবযুগের সুত্রপাত করতে সক্ষম হয়। 
- তত্ত্বোবধিনী সভার মুখপত্র হিসেবে এই পত্রিকার প্রকাশ।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- অক্ষয়কুমারের সম্পাদনাকাল পত্রিকার স্বর্ণযুগ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
নিচের কোনটি রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ?
  1. ক) পদ্মগোখরো
  2. খ) রক্তপদ্ম
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা
'পদ্মরাগ' রোকেয়া সাখাও্যাত হোসেন রচিত উপন্যাস।
- মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
- এ গ্রন্থের অবতারণা অংশেএকটি চমৎকার গল্প আছে।
'এক মুসলিম ধর্মপিপাসু দরবেশের কাছে এলো শিক্ষা নিতে। দরবেশ তাকে নিজের হিন্দু গুরুর কাছে নিয়ে গেলেন। সেই হিন্দুগুরু আবার তাদের নিয়ে গেলেন নিজের মুসলিম গুরুর কাছে। এভাবে বোঝানো হলো প্রকৃত শিক্ষার মধ্যে সম্প্রদায়জ্ঞান থাকে না। জ্ঞানের আলোতে কূপমণ্ডূকতা দূর করতে হয়।'
- 'পদ্মরাগ'উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর
-  Sultana’s Dream
- পদ্মরাগ
- অবরোধবাসিনী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
‘গতিবাদ ‘র প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল?
  1. ক) পূরবী
  2. খ) খেয়া
  3. গ) বলাকা
  4. ঘ) সোনার তরী
ব্যাখ্যা
• বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) সওগাত
  2. খ) শিখা
  3. গ) ধূমকেতু
  4. ঘ) কল্লোল
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।

অন্যদিকে,
- 'সওগাত' (১৯২৮) পত্রিকার সম্পাদক - মোহাম্মদ নাসিরউদ্দীন।
- 'কল্লোল' পত্রিকার সম্পাদক - দীনেশরঞ্জন দাশ।
-  'শিখা' পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক আবুল হুসেন ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) অর্কেস্ট্রা
  2. খ) প্রথম পার্থ
  3. গ) উর্বশী ও আর্টেমিস
  4. ঘ) মহাপৃথিবী
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ - মহাপৃথিবী।

জীবনানন্দ দাশ

জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- পাশ্চাত্যের মডার্নিজম ও প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বঙ্গীয় সমাজের বিদগ্ধ মধ্যবিত্তের মনন ও চৈতন্যের সমন্বয় ঘটে ওই কাব্যান্দোলনে।
- জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্পবয়স থেকেই।
- স্কুলে ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়।
- মূলত কবি হলেও তিনি অসংখ্য  ছোটগল্প, কয়েকটি  উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ- 
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
নিচের কোন চরণটি হাসন রাজার গানের পঙ্ক্তি?
  1. ক) ও যার আপন খবর আপনার হয় না।
  2. খ) কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।
  3. গ) ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়।
  4. ঘ) চিরদিন পুষলাম এক অচিন পাখী ৷
ব্যাখ্যা
হাসন রাজা
তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রজা চৌধুরী।
- ১২৬১ বঙ্গাব্দের ৭ পৌষ (১৮৫৪ সালের ২৪ জনিুয়ারি) সিলেট জেলার সুনামগঞ্জে লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

• হাসন রাজার মুখ্য পরিচয় একজন মরমি কবি হিসেবে।
- তাঁর সম্পর্কে  রবীন্দ্রনাথ ঠাকুর একবার ভারতীয় দর্শন কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে বলেছিলেন: ‘পূর্ববঙ্গের একজন গ্রাম্য কবির গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই সেটি এই যে, ব্যক্তিস্বরূপের সহিত সম্বন্ধসূত্রেই বিশ্ব সত্য।
- ’ হাছন উদাস (১৯০৭), শৌখিন বাহার, হাছন বাহার ইত্যাদি গ্রন্থে তাঁর গানগুলি সংকলিত হয়েছে।

লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
-হাসন রাজা।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
‘ধ্বনি'র লিখিত রূপকে বলা হয়——
  1. ক) অক্ষর
  2. খ) শব্দ
  3. গ) বর্ণ
  4. ঘ) পদ
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
‘পায়রা-র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কুড়া
  2. খ) কপোত
  3. গ) কদলী
  4. ঘ) কোকিল
ব্যাখ্যা
পায়রা-র সমার্থক শব্দ - কপোত।

• কবুতরের সমার্থক শব্দ কপোত, নোটন, পায়রা, পারাবত।

অন্যান্য সমার্থক শব্দ:
- ময়ূরের সমার্থক শব্দ কলাপী, শিখী, শিখণ্ডী, বর্হী।
- শিখণ্ডিক অর্থ মোরগ।
- কোকিলের সমার্থক শব্দ অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক। খরগোশ এর সমার্থক শব্দ শশক।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা অভিধান।
২০.
‘অনিষ্ট' শব্দের বিপরীত অর্থবোধক শব্দ—
  1. ক) ধৃষ্ট
  2. খ) তিষ্ঠ
  3. গ) ইষ্ট
  4. ঘ) শিষ্ট
ব্যাখ্যা
‘অনিষ্ট' শব্দের বিপরীত অর্থবোধক শব্দ - ইষ্ট।

তাছাড়া, 
- ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ - নম্র।
- 'অশিষ্ট' এর বিপরীত - শিষ্ট।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল' 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
২১.
Census-এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অজ্ঞান
  2. খ) রেয়াত
  3. গ) আদমশুমারি
  4. ঘ) সচেতন
ব্যাখ্যা
- Census-এর বাংলা পরিভাষা হলো: আদমশুমারি
-  বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা অনুযায়ী, Census-এর বাংলা অর্থ আদমশুমারি, লোক-গণনা।

এছাড়াও
-
• Censure এর অর্থ- তিরস্কার 
• Censured এর অর্থ- তিরস্কৃত 
• Censor এর অর্থ- বিবাচক 
• Censored এর অর্থ- বিবাচিত 

উৎস: বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা।
২২.
নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত?
  1. ক) শোকানল
  2. খ) রাঙামাটি
  3. গ) তেপান্তর
  4. ঘ) ছায়াতরু
ব্যাখ্যা
- ছায়াতরু হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত
- বাসবাক্য- ছায়া দানকারী তরু

মধ্যপদলােপী কর্মধারয়:

যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।

যথা-
সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।

মন রূপ মাঝি= মনমাঝি হলো রূপক কর্মধারয় সমাস।
পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ; উপমিত কর্মধারয় সমাস।
মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ; উপমিত কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ) এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ।
২৩.
বিসর্গ (ঃ) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) দূরন্ত
  2. খ) দুর্গতি
  3. গ) দূর্বার
  4. ঘ) দুর্মতী
ব্যাখ্যা
দুর্গতি 
সন্ধি বিচ্ছেদ: দুঃ+তি
পদ:
বিশেষ্য পদ
উচ্চারণ:
দুরগোতি 

অর্থ-
১ শোচনীয় অবস্থা।
২ দারিদ্র্য।
৩ নিগ্রহ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
পূরণবাচক শব্দ কোনটি?
  1. ক) দ্বাদশ
  2. খ) পনের
  3. গ) ঊনিশে
  4. ঘ) এগার
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দের মধ্যে পূরণবাচক শব্দ হলো: দ্বাদশ

বাংলা সংখ্যাবাচক শব্দের "পূরণবাচক সংখ্যাশব্দ" ৩ প্রকার।
যথা -
১. সাধারণ পূরণবাচক
২. তারিখ পূরণবাচক
৩. ভগ্নাংশ পূরণবাচক
-----------
সাধারণ পূরণবাচক শব্দ:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক শব্দ ব্যবহৃত হয়।
যেমন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।
- এগুলো আবার সংক্ষিপ্তরূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য় ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
২৫.
কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে?
  1. ক) তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।
  2. খ) তিনি প্রতিদিন বাগানে হাঁটেন ।
  3. গ) তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
  4. ঘ) তিনি প্রতিদিন লাঠি হাতে হাঁটেন।
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যের মধ্যে 'তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন'। এই বাক্যের মধ্যে 'ধীরে ধীরে' হলো ক্রিয়া-বিশেষণ এর অন্তর্গত।

ক্রিয়া বিশেষণ
যে পদ ক্রিয়া সংঘটনের ভাব,কাল বা রূপ নির্দেশ করে,তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যথা:
ক্রিয়া সংঘটনের ভাব: ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কাল: পরে একবার এসো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
২৬.
‘যে সব পশু মাংশ খায়, তারা খুব বলবান হয়।'— বাক্যটির সরলরূপ হবে—
  1. ক) মাংসাশী পশুরা মাংস খায়, তাই বলবান হয় ।
  2. খ) সকল মাংসাশী পশুই খুব বলবান হয়।
  3. গ) মাংসাশী পশুমাত্রই কি বলবান হয় না!
  4. ঘ) সকল মাংসাশী পশুই বলবান হয় বৈ কি।
ব্যাখ্যা
- ‘যে সব পশু মাংশ খায়, তারা খুব বলবান হয় হলো একটি জটিল বাক্য।
- বাক্যটির সরলরূপ হবে: 'সকল মাংসাশী পশুই খুব বলবান হয়।'

• গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার৷
যথা- সরল বাক্য,
মিশ্র/জটিল বাক্য
এবং যৌগিক বাক্য৷

সরল বাক্য: বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন- পুকুরে পদ্মফুল জন্মে।
তোমরা বাড়ি যাও।

মিশ্র বা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর:
মিশ্র বা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে মিশ্র বাক্যের অপ্রধান খন্ডবাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হয়৷
যথা:
মিশ্র বাক্য: যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে।
সরল বাক্য: নির্বোধরা/বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।

মিশ্র বাক্য: যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব।
সরল বাক্য:আজীবন এ ঋণ স্বীকার করব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী ২০১৯ সংস্করণ।
২৭.
১৯৫৩ সালে প্রকাশিত ‘একুশে ফেব্রুয়ারি' সংকলনটি কে সম্পাদন করেছিলেন?
  1. ক) সিকান্দার আবু জাফর
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) আবু হেনা মোস্তফা কামাল
ব্যাখ্যা
একুশের প্রথম সংকলন টির নাম ‘একুশে ফেব্রুয়ারি’।

একুশে ফেব্রুয়ারি

- এটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান।
- ১৯৫৩ সালের মার্চ মাসে 'পুথিপত্র' প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান ।
- এই সংকলনের অসাধারণ স্কেচগুলো করেন মুর্তজা বশীর।
- এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখক লিখেছেন। 
- এটি প্রকাশের তিন সপ্তাহের মধ্যে তৎকালীন পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে-
  1. ক) জননী
  2. খ) উড়ুক্কু
  3. গ) খাঁচায়
  4. ঘ) আগুনপাখি
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত উপন্যাস গুলোর মধ্যে শওকত ওসমান রচিত উপন্যাস হলো জননী
- গ্রন্থাকারে প্রকাশিত লেখকের প্রথম পুস্তক 'জননী'
- এটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। 

শওকত ওসমান 

শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি
- সমাগম
- রাজা উপাখ্যান
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাঙ্গী
- পুরাতন খঞ্জর
- বনি আদম
- জননী
- চৌরসন্ধি

• শওকত ওসমান রচিত নাটক -
• তস্কর নস্কর
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
আমলার মামলা।

- শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম-
  1. ক) অরণ্য বহ্নি
  2. খ) কাঁটাতারে প্রজাপতি
  3. গ) নিরন্তর ঘণ্টাধ্বনি
  4. ঘ) ওঙ্কার
ব্যাখ্যা
- সেলিনা হোসেনের 'কাঁটাতারে প্রজাপতি' উপন্যাসে ইলা মিত্রের কথা উল্লেখ্য করা হয়েছে।

'কাঁটাতারে প্রজাপতি'

- উপন্যাসটি নাচোলের তে-ভাগা আন্দোলনের শিল্পরূপ।
- এ উপন্যাসে ইলা মিত্রের মতো ইতিহাসের পাত্র-পাত্রীর পাশাপাশি উঠে এসেছে আরো অনেক সাধারণ জন আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সফলতা-ব্যর্থতা নিয়ে
যাদের প্রত্যেকে একেজন পরিপূর্ণ মানুষ।
- ইতিহাসের বিচারে তেভাগা আন্দোলন হয়তো কাঙ্ক্ষিত পরিণতি অর্জন করতে সকল নি. কিন্তু এ এক অমোঘ সত্য যে কখনো শেষ হয় না জনগণের শক্তি ও সংগ্রাম।
 
সেলিনা হোসেন
- তিনি ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত একজন কথাশিল্পী
- অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি তার উপন্যাসের প্রধান আলোচ্য বিষয়।
- তিনি ৩ ফেব্রুয়ারি ২০২২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তাঁর রচিত কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে -
- হাঙ্গর নদী গ্রেনেড,
- জলোচ্ছ্বাস,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- কাঁটাতারের প্রজাপতি,
- গায়ত্রী সন্ধ্যা,
- অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
- কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং কাঁটাতারে প্রজাপতি, সেলিনা হোসেন।
৩০.
কাব্যধর্মী নাটক কোনটি?
  1. ক) স্পার্টাকাস বিষয়ক জটিলতা
  2. খ) জন্ডিস ও বিবিধ বেলুন
  3. গ) চরকাঁকড়ার ডকুমেন্টারী
  4. ঘ) নূরুলদীনের সারাজীবন
ব্যাখ্যা
'নুরুলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। 

নুরুলদীনের সারাজীবন
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত। 

 সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
‘ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ?
  1. ক) গ্রাম্য গীতিকা
  2. খ) রূপকথা
  3. গ) ছোটগল্প
  4. ঘ) উপকথা
ব্যাখ্যা
- ‘ঠাকুরমার ঝুলি’ হলো বাংলা সাহিত্যে রূপকথার অন্যতম সংকলন । 

ঠাকুরমার ঝুলি

- রূপকথার সঙ্গে এখানে উপকথার বৈশিষ্ট্যও আছে।
- এই গল্পগুলি বলার ক্ষেত্রে গ্রামীণ রীতি ও ভাষা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে লেখক গ্রন্থটি সম্পাদনা ও প্রকাশ করেন।
- গ্রন্থটি সংকলন করেন- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার।
- এটি প্রকাশিত হয়েছিলো- ১৯০৭ সালে।
- এর পরবর্তী খন্ড- ‘ঠাকুরদাদার ঝুলি’ যা ১৯০৯ সালে প্রকাশিত হয়েছিলো।
- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার - দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'পাখি সব করে রব রাতি পোহাইল'—পক্তিটির রচিয়তা কে?
  1. ক) মদনমোহন তর্কালঙ্কার
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
• 'পাখী সব করে রব রাতি পোহাইল' - পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার ।

মদনমোহন তর্কালঙ্কার
- কবি, সমাজসেবক মদনমোহন তর্কালঙ্কার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’ হলেও প্রাপ্ত উপাধি ‘তর্কালঙ্কার’ হিসেবেই তিনি সুপরিচিত। 
- মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় ‘সংস্কৃত-যন্ত্র’ (১৮৪৭) নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ভারতচন্দ্রের  অন্নদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়।
- বিদ্যাসাগরের বিধবাবিবাহ ও স্ত্রীশিক্ষা আন্দোলনে তিনি সক্রিয় সহযোগিতা দান করেন।

মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ 
- রসতরঙ্গিণী (১৮৩৪) ও
- বাসবদত্তা (১৮৩৬) ।

উৎস: বাংলাপিডিয়া।
৩৩.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ?
  1. ক) মার্চেন্ট অব ভেনিস
  2. খ) কমেডি অব এরর্স
  3. গ) এ মিডসামার নাইট'স ড্রিম
  4. ঘ) টেমিং অব দি শ্রু
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' গ্রন্থটি শেক্সপিয়র রচিত 'কমেডি অব এরর্স' থেকে অনুবাদ করা হয়।

লেখকের কিছু অনুবাদ গ্রন্থ হলো-
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে)
- জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে)
- বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে)
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে),
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে)

উৎস: লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।
৩৪.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  1. ক) সঞ্চয়িতা
  2. খ) ৰলাকা
  3. গ) বসন্ত
  4. ঘ) সেঁজুতি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উতসর্গ করেন।

বসন্ত
- ‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য।  
- এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।

অপরদিকে-

‘সঞ্চিতা' কাব্যসংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
“হিন্দু না ওরা মুসলিম?—ওই জিজ্ঞাসে কোন জন? — পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত?
  1. ক) বিদ্রোহী
  2. খ) সৃষ্টিসুখের উল্লাসে
  3. গ) কাণ্ডারী হুঁশিয়ার
  4. ঘ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা
- “হিন্দু না ওরা মুসলিম?—ওই জিজ্ঞাসে কোন জন? লাইনটি কাণ্ডারী হুঁশিয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে।
- কাণ্ডারী হুঁশিয়ার কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।

কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ -
- অগ্নি - বীণা (প্রথম কাব্যগ্রন্থ)
- বিষের বাঁশি (প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ)
- ভাঙার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- ফণি - মনসা
- প্রলয় শিখা
- সন্ধ্যা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৬.
ঊনসত্তরের গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোনটি?
  1. ক) সংশপ্তক
  2. খ) চিলেকোঠার সেপাই
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি 'উনসত্তরের গগণঅভ্যুত্থান' প্রেক্ষাপটে রচিত। 

'চিলেকোঠার সেপাই' 
• ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
• এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
• ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
• উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
• কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
• এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে। 

আখতারুজ্জামান ইলিয়াস
- ১৯৪৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহন করেন। 
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন। 

তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই 
- খােয়াবনামা 

তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর 
- খোয়ারি 
- দুধভাতে উৎপাত
- দোজখের ওম 

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
৩৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) উপরেউক্ত
  2. খ) উপরোক্ত
  3. গ) উপরুক্ত
  4. ঘ) উপর্যুক্ত
ব্যাখ্যা
উপর্যুক্ত সঠিক বানান হলো

উপর্যুক্ত

উচ্চারণ: উপোরজুতো
সন্ধি বিচ্ছেদ: উপরি+উক্ত 
এর অর্থ: পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩৮.
‘উষ্ণীষ' শব্দের অর্থ -
  1. ক) অত্যন্ত উষ্ণ
  2. খ) শীতের আমেজ
  3. গ) কুসুম কুসুম উষ্ণ
  4. ঘ) পাগড়ি
ব্যাখ্যা
উষ্ণীষ শব্দের অর্থ পাগড়ি
- পদ- বিশেষ্য
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উষ্ণ+√ঈষ্‌+অ
- অর্থ: পাগড়ি, কিরীট। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৯.
'সংশয়-এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিস্ময়
  2. খ) নির্ভয়
  3. গ) দ্বিধা
  4. ঘ) প্রত্যয়
ব্যাখ্যা
'সংশয়-এর বিপরীত শব্দ হলো: প্রত্যয়
এছাড়াও-
সংশয়
শব্দের উচ্চারণ: শংশয় 
সন্ধি বিচ্ছেদ: সম্+√ শী+অ 
সংশয় শব্দের অর্থ:
সন্দেহ, দ্বিধা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান  ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৪০.
“আলপিন” কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ওলন্দাজ
  3. গ) গুজরাটি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
- 'আলপিন' হলো পোর্তুগিজ ভাষার শব্দ।

আলপিন
বিশেষ্য পদ
শব্দের অর্থ-
কাগজ প্রভৃতি গেঁথে রাখার জন্য ব্যবহৃত ইস্পাতের সরু ও মসৃণ কাঁটা যার এক প্রান্ত সুচালো এবং অন্য প্রান্ত ভোঁতা ও গোলাকার।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা অভিধান।
৪১.
Choose the indirect speech of the sentence: She said to him, "Thank you".
  1. ক) She told him to thank you.
  2. খ) She thanked him.
  3. গ) She thanked you.
  4. ঘ) She said to him to thank you.
ব্যাখ্যা
♦ The indirect speech of the sentence: She said to him, "Thank you" is - She thanked him.

• সাধারণত Narration এর ক্ষেত্রে,
- Direct Narration এ Thanks/Thank you/Congratulations/Welcome থাকলে indirect করতে said এর পরিবর্তে Thanked/Congratulated/Welcome বসে।

Narration এর ক্ষেত্রে indirect করতে,
- Subject
- said থাকলে thanked
- object.

Structure: Subject + (said থাকলে thanked) + object.
৪২.
"The Daffodils' is a poem written by—
  1. ক) William Wordsworth
  2. খ) Robert Browning
  3. গ) P.B. Shelly
  4. ঘ) Alfred Tennyson
ব্যাখ্যা
♦ 'The Daffodils' is a poem written by - William Wordsworth.

• 'I Wandered Lonely as a Cloud' is also known as 'The Daffodils'.

• I Wandered Lonely as a Cloud:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে  Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.

• Some notable work:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey
- Lyrical Ballads
- Michael
- Ode: Intimations of Immortality
- Peter Bell
- The Excursion
- The Prelude
- The Recluse
- The Ruined Cottage 
-The Solitary Reaper
- I Wandered Lonely as a Cloud

Source: Britannica, SparkNotes
৪৩.
The singular form of 'Phenomena' is—
  1. ক) Phenoma
  2. খ) Phenama
  3. গ) Phenomenon
  4. ঘ) Phenomenone
ব্যাখ্যা
♦ The singular form of 'Phenomena' is - Phenomenon.

• Phenomenon: [singular]
English meaning: a fact or an event in nature or society, especially one that is not fully understood.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।

• Phenomenon এর plural হলো Phenomena.

Source: Cambridge & Accessible Dictionary.
৪৪.
Walking in the morning is good for health. Here 'walking' is a/an-
  1. ক) Present participle
  2. খ) Adjective
  3. গ) Gerund
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
♦ Walking in the morning is good for health. Here 'walking' is a - Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun.
- Gerunds don't describe action, they act as noun.

তাই, প্রদত্ত বাক্যে 'walking' একটি gerund.
৪৫.
Identify the correct sentence ____
  1. ক) Why he went to Dhaka?
  2. খ) Why did he go to Dhaka?
  3. গ) Why he went to Dhaka yesterday?
  4. ঘ) He has gone to Dhaka yesterday.
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হবে - Why did he go to Dhaka?

• Interrogative sentence এর ক্ষেত্রে Why এর পর auxiliary verb বসবে + subject + বাকি অংশ

বাকি অপশন গুলোর ক্ষেত্রে,
Why he went to Dhaka?
- উপরের নিয়ম অনুযায়ী বুঝা যায় Why এর পর এই বাক্যে subject বসেছে তাই বাক্যটি ভূল।

Why he went to Dhaka yesterday?
- একই ভাবে একি নিয়ম অনুযায়ী এই বাক্যটিও ভূল।

He has gone to Dhaka yesterday.
- এই বাক্যটির ক্ষেত্রে yesterday থাকায় বুঝা যায় এটি past tense এ আছে কিন্তু has gone এর জায়গায় went হলে বাক্যটি সঠিক হতো।
৪৬.
What is the single word for 'A hater of mankind?'
  1. ক) Enemy
  2. খ) Wrath
  3. গ) Hatred
  4. ঘ) Misanthrope
ব্যাখ্যা
Misanthrope - is the single word for 'A hater of mankind'.

Misanthrope: 
English meaning: someone who dislikes and avoids other people.
Bangla meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে।
৪৭.
Which one of the following is correct?
  1. ক) It is a fact
  2. খ) It is a true fact
  3. গ) It is a true
  4. ঘ) It is must true
ব্যাখ্যা
♦ The correct one is - It is a fact.

- It is a true fact: fact মানে হলো সত্য ঘটনা, তাই এখানে true শব্দটি ব্যবহার এর দরকার নেই, তাই এটি Incorrect.
- It is a true: এই বাক্যটি পরিপূর্ণ নয়। তাই এটিও Incorrect.
- It is must true: সঠিক বাক্যটি এমন হতে পারতো- It must be true তাহলে এটি সঠিক হত। তাই এটিও Incorrect.

• সবগুলো অপশন বিবেচনা করে দেখা যায়, 

The correct sentence is: It is a fact.
৪৮.
Identify the masculine gender:
  1. ক) huntress
  2. খ) hen
  3. গ) baron
  4. ঘ) duck
ব্যাখ্যা
♦ Baron - is the masculine gender.

Baron: 
Meaning: a low-ranking male member of the nobility.
- Feminine: Baroness.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
- Huntress: A woman who hunts.
Masculine: Hunter.

- Hen: an adult female chicken
Masculine: rooster.

- Duck এর masculine gender হচ্ছে Drake.
৪৯.
The phrasal verb 'write off" means-
  1. ক) reducing rates
  2. খ) ending of writing
  3. গ) ending a report
  4. ঘ) cancelling a debt
ব্যাখ্যা
• Write off [phrasal verb]
Meaning: cancel the record of a bad debt; acknowledge the loss of or failure to recover an asset.
Example: "He urged the banks to write off debt owed by poorer countries"
৫০.
His building is adjacent______ mine.
  1. ক) on
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
♦ Complete sentence: His building is adjacent to mine.

Adjacent to: 
Meaning: সংলগ্ন
Example: His house is adjacent to mine.

• Adjacent এর সাথে Appropriate preposition এ to বসে সবসময়।
৫১.
Telling lies —— a great sin.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) were
ব্যাখ্যা
- চিরন্তন সত্য বুঝাতে সাধারণত বর্তমান কাল ব্যবহার করা হয়ে থাকে এবং এই বাক্যের Subject অনুযায়ী উপযুক্ত  উত্তর হবে- is. 
সুতরাং পূর্নাঙ্গ বাক্যটি এমন হবে- Telling lies is a great sin.
৫২.
We are not used to_____fast.
  1. ক) walking
  2. খ) walk
  3. গ) walked
  4. ঘ) walks
ব্যাখ্যা
♦ Complete sentence: We are not used to walking fast.

• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।

• কিন্তু be used to/ get used to এর পর verb+ing বসে।
- be/get used to = অভ্যস্থ থাকা।
৫৩.
Rubber is notable for its —
  1. ক) elasticity
  2. খ) heaviness
  3. গ) lightness
  4. ঘ) brightness
ব্যাখ্যা
♦ Rubber is notable for its - elasticity.

• Rubber: [noun]
English meaning: an elastic substance (= that stretches) made either from the juice of particular tropical trees or artificially.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর অর্থ:
- Heaviness: ভার, ভারিত্ব।
- Lightness: লঘুত্ব, হালকাভাব। 
- Brightness: উজ্জ্বলতা।

• অর্থ বিবেচনা করে দেখা যায় কোনটিই rubber এর ধর্মের সাথে যায় না তাই সঠিক উত্তর হবে - elasticity.

Source: Cambridge Dictionary.
৫৪.
The antonym for 'Utopia' is —
  1. ক) bliss
  2. খ) eden
  3. গ) dystopia
  4. ঘ) joy
ব্যাখ্যা
♦ The antonym for 'Utopia' is - dystopia.

• Utopia:
English meaning: a perfect society in which people work well with each other and are happy.
Bangla meaning: স্বপ্নরাষ্ট্র; স্বর্গরাজ্য।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ 
- Bliss: perfect happiness.
- Eden: the beautiful garden where Adam and Eve, the first humans, lived before they did something God had told them not to and were sent away, often seen as a place of happiness and innocence.
- Dystopia: a very bad or unfair society in which there is a lot of suffering.
- Joy: great happiness.

• অপশনের অর্থ গুলো বিবেচনা করে বুঝা যায়,
- The antonym for 'Utopia' is - dystopia.
৫৫.
'Animal Farm' was written by-
  1. ক) Swift
  2. খ) Charles Dickens
  3. গ) Ben Jonson
  4. ঘ) George Orwell
ব্যাখ্যা
♦ 'Animal Farm' was written by - George Orwell.

•Animal Farm:
- It is a satirical allegorical novella by George Orwell.
- It was first published in England on 17 August 1945.
- The book tells the story of a group of farm animals who rebel against their human farmer, hoping to create a society where the animals can be equal, free, and happy. Ultimately, the rebellion is betrayed, and the farm ends up in a state as bad as it was before, under the dictatorship of a pig named Napoleon.

George Orwell:
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। Animal Farm এবং Nineteen Eighty-Four জর্জ অরওয়েলের দুটি বিখ্যাত উপন্যাস।

Famous Works:

Novels:
- Animal Farm (1945 – a fairy story)
- Nineteen Eighty-Four
- Burmese Days
- Coming up for Air.

Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Encyclopedia Britannica.
৫৬.
Look before you_____
  1. ক) play
  2. খ) run
  3. গ) leap
  4. ঘ) sleep
ব্যাখ্যা
♦ Complete sentence: Look before you leap.

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি proverb.

• Look before you leap.
Bangla meaning: ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

Source: Live MCQ Lecture.
৫৭.
'Let us do the work' what kind of sentence is this?
  1. ক) Imperative
  2. খ) Assertive
  3. গ) Interrogative
  4. ঘ) Exclamatory
ব্যাখ্যা
♦ 'Let us do the work' is a - Imperative sentence.

• যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বলে। 
- Imperative sentences express request, order, advice, command, and suggestion.

উপরের বাক্যে অনুরোধ করা হয়েছে তাই এটি Imperative sentence.
৫৮.
What is the antonym for 'lonely'?
  1. ক) Crowded
  2. খ) Deserted
  3. গ) Bare
  4. ঘ) Desolate
ব্যাখ্যা
♦ Lonely: 
English meaning: unhappy because you are not with other people.
Bangla meaning: নিঃসঙ্গ
Example: She gets lonely now that all the kids have left home.

Synonym: isolated, deserted, solitary, Desolate, Bare, lonesome.
Antonym: populated, befriended, inhabited.
৫৯.
The correctly spelt word is-
  1. ক) definition
  2. খ) complition
  3. গ) desicion
  4. ঘ) migrasion
ব্যাখ্যা
♦ The correctly spelt word is - definition.

• Definition: 
English meaning: a statement that explains the meaning of a word or phrase.
Bangla meaning:  সংজ্ঞার্থ, লক্ষণ ব্যাখ্যা।
Example: The legal definition of what is and what is not pornography is very unsatisfactory.


• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর সঠিক বানান ও অর্থ:
- completion: সম্পূর্ণতা, সম্পূর্ণকরণ।
- decision: সিদ্ধান্ত; মীমাংসা, নিষ্পত্তি।  
- migration: দেশান্তরে গমন। 

Source:  Cambridge & Accessible Dictionary.
৬০.
The synonym of 'energetic' is-
  1. ক) sprightly
  2. খ) hasty
  3. গ) humble
  4. ঘ) extreme
ব্যাখ্যা
♦ Energetic: [adjective]
English meaning: having or involving a lot of energy.
Bangla meaning: কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।

Example: I tried aerobics but it was too energetic for me.

Synonym: Awake (জাগ্রত), Active (সক্রিয়), Sleepless (নিদ্রাহীন), Energetic (প্রাণচঞ্চল), functioning (কার্যকরী)।
Antonym: Asleep (ঘুমন্ত/নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত), Napping (অল্প সময়ের জন্য ঘুম), Slumbering(তন্দ্রাচ্ছন্দ)।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ: 
- Sprightly: প্রাণচঞ্চল, চটপটে।
- Hasty: ত্বরিত; ব্যস্তগতি, চটজলদি
- Humble: বিনয়ী, নম্র
- Extreme: যে কোনো কিছুর শেষ সীমা

Source: Live MCQ Lecture, Cambridge & Accessible Dictionary.
৬১.
A writer who steals ideas from others___
  1. ক) editor
  2. খ) copier
  3. গ) plagiarist
  4. ঘ) translator
ব্যাখ্যা
Plagiarist (noun): 
• English Meaning- A person who copies another person's ideas, words or work and pretends that they are their own.
• Bengali Meaning- কুম্ভিলক।

Example Sentence- The reporter was shown to be a liar and a plagiarist.

Source: Oxford Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
৬২.
What is the antonym of 'shabby'?
  1. ক) honesty
  2. খ) harmful
  3. গ) sober
  4. ঘ) hostile
ব্যাখ্যা
Shabby: 
English Meaning: Clothed with worn or seedy garments.
Bangla Meaning:
(১) জীর্ণ; ছেঁড়াখোঁড়া; মলিনবেশ; মলিন।
(২) (আচরণ) নীচ; অন্যায়; হীন; নোংরা; a shabby excuse; play a shabby trick on somebody.

অপশনসমূহ: 
Honesty- সততা; সাধুতা; সত্যসন্ধতা; সত্যবাদিতা; ঋজুতা; অকপট্য।
Harmful- ক্ষতিকর। 
Sober- আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত। 
Hostile- শত্রুপক্ষীয়; বৈরী। 

আচরণগত দিক বিবেচনায়, Shabby (নীচ; অন্যায়; হীন; নোংরা) এর antonym হিসেবে  Sober (আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী) অধিক মানানসই। 
 
সার্বিক বিবেচনায় এখানে সঠিক উত্তর হিসেবে Sober শব্দটাকে বিবেচনা করা যেতে পারে।
সুতরাং এটিই সঠিক উত্তর। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬৩.
'Apple of discord' means -
  1. ক) alternative object
  2. খ) object of dispute
  3. গ) disagreement
  4. ঘ) valuable object
ব্যাখ্যা
Apple of discord:   
• English Meaning: matter of dispute / a subject of contention and envy.
• Bangla Meaning: হিংসা - বিবাদের বিষয়।   

Ex. Sentence: The boundary line between the countries was an apple of discord.
Bangla Meaning: দুইদেশের মধ্যকার সীমানা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে ছিলো৷

Source: Live MCQ lecture. 
৬৪.
Choose the passive structure — 'His comment surprised me'.
  1. ক) I was surprised at his comment.
  2. খ) I was surprised by his comment.
  3. গ) I was surprised for his comment.
  4. ঘ) I am surprised to his comment.
ব্যাখ্যা
•Past Indefinite Tense যুক্ত Active Sentence কে Passive করার নিয়ম:
- Object টি Subject হয় + was/were + verb এর past participle form + by + subject টি object হয়।
- কিন্তু এখানে surprised থাকায় 'by' এর পরিবর্তে 'at' বসবে। 

অতএব উপরের নিয়ম অনুসারে সঠিক Passive form হলো- I was surprised at his comment.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৬৫.
The adjective of the 'people' is -
  1. ক) popularity
  2. খ) popularly
  3. গ) pupil
  4. ঘ) populous
ব্যাখ্যা
Populous (adjective): 
• English Meaning- Having a large population.
• Bengali Meaning- জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।

Popularity (noun)-  জনপ্রিয়তা; লোকপ্রিয়তা; লোকগ্রাহ্যতা; লোকপ্রীতি।
Popularly (adverb)- লোকগ্রাহ্যরূপে।
Pupil (noun)- ছাত্র।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
৬৬.
Fill in the blank with the most suitable word: I visit the Taj Mohal _____I go to Agra.
  1. ক) once
  2. খ) whenever
  3. গ) wherever
  4. ঘ) when
ব্যাখ্যা
Whenever- যখনই ; যেকোন সময়ে ; যখনই হোক না কেন।
- উল্লিখিত বাক্যে ‘Whenever' linker হিসেবে ব্যবহৃত হয়েছে যা দুটি বাক্যের মধ্যে সাদৃশ্য তৈরি করেছে।

• Complete Sentence: I visit the Taj Mohal whenever I go to Agra.
অর্থ: আমি যখনই আগ্রা যাই, তাজমহল ভ্রমণ করি। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৭.
Fill in the blank with appropriate preposition: Hamlet pretended _____ madness.
  1. ক) with
  2. খ) at
  3. গ) against
  4. ঘ) of
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তরটি বাতিল করা হলো। 

Pretend to- ভান করা। 
• Pretend এর পর appropriate preposition হিসেবে 'to' ব্যবহৃত হয় ভান করা অর্থে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৬৮.
The science of teaching is called —
  1. ক) phonetics
  2. খ) pedagogy
  3. গ) ethics
  4. ঘ) biology
ব্যাখ্যা
Pedagogy:
English Meaning- The study of teaching methods, including the aims of education and the ways in which such goals may be achieved.
Bengali Meaning- শিক্ষণবিজ্ঞান। 

• অন্যান্য অপশনসমূহ: 
Phonetics- বাচনের ধ্বনিবিদ্যা।
Ethics- নীতিবিদ্যা; দর্শনশাস্ত্রের শাখাবিশেষ।
Biology- জীববিদ্যা।

Source: Encyclopedia Britannica, Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
What is the adjective of the word 'variance'?
  1. ক) vary
  2. খ) variably
  3. গ) variable
  4. ঘ) varity
ব্যাখ্যা
Variable (adjective): 
• English Meaning- Capable of being readily changed. 
• Bengali Meaning- পরিবর্তনশীল; পরিবর্তনীয়; অনিয়ত; অস্থির। 

• Vary (verb)-  ভিন্ন/অন্যরূপ হওয়া বা করা; পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া। 
• Variably (adverb)- অনিয়তভাবে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৭০.
'Hamlet' written by William Shakespeare is a/an____
  1. ক) tragedy
  2. খ) epic
  3. গ) satire
  4. ঘ) ballad
ব্যাখ্যা
• Hamlet: 
- Shakespeare রচিত একটি tragedy. 
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5 acts বিশিষ্ট।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' bola hoy.
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
- A Midsummer Night’s Dream.
- All’s Well That Ends Well.
- Antony and Cleopatra.
- As You Like It.
- Coriolanus.
- Cymbeline.
- First Folio. 
- Hamlet.
- Julius Caesar.
- King John.
- King Lear.
- Macbeth.
- Measure for Measure.
- Othello.
- The Comedy of Errors.

Source: Encyclopedia Britannica. 
৭১.
'Phenomenology' is ——
  1. ক) theology
  2. খ) experience
  3. গ) philosophy
  4. ঘ) drama
ব্যাখ্যা
• Phenomenology হচ্ছে বিংশ শতাব্দীর একটি দর্শনভিত্তিক (philosophical) আন্দোলন। 
- এটি হচ্ছে কোন বিষয় সম্পর্কে অভিজ্ঞতালব্ধ কোন ব্যক্তির দৃষ্টিকোণের কাঠামো সম্পর্কিত অধ্যায়ন।

Source: Encyclopedia Britannica. 

৭২.
'Yellow dog' means—
  1. ক) pet dog
  2. খ) a yellow colour dog
  3. গ) smart dog
  4. ঘ) mean fellow
ব্যাখ্যা
Yellow dog:
English Meaning- Mean, Contemptible.
Bengali Meaning- হীনচেতা বা ভীরু ব্যক্তি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
৭৩.
Fill in the blank with appropriate preposition: We protested______his tyranny.
  1. ক) on
  2. খ) over
  3. গ) against
  4. ঘ) at
ব্যাখ্যা
Protest against- প্রতিবাদ করা। 
• কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা অর্থে Protest এর পর 'against' preposition টি appropriately বসে। 

Complete sentence: We protested against his tyranny.
অর্থ: আমরা তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৭৪.
Fill in the blank with appropriate word: It ____ a hot day, we remained in the tent.
  1. ক) is
  2. খ) being
  3. গ) was
  4. ঘ) having
ব্যাখ্যা
• এখানে দুটি clause আছে এবং দুটি clause এর subject ভিন্ন। 
- এধরণের ভিন্ন subject এর দুটি clause সম্বলিত Complex sentence কে Simple sentence এ রূপান্তরের সময় am/is/are/was/were এর পরিবর্তে being বসে। 
- Complete sentence টি হবে: It being a hot day, we remained in the tent. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৭৫.
E. I in Latin means______in English.
  1. ক) for you
  2. খ) for example
  3. গ) that is
  4. ঘ) namely
ব্যাখ্যা
E. I এর কোন latin adjective পাওয়া যায় নি। 
প্রশ্নে ভুল আছে। প্রশ্নে I.E. হওয়ার কথা ছিলো।
I.E. means 'that is'

অন্যদিকে,
e.g. means 'for example'. 

Source: Merriam-Webster Dictionary.
৭৬.
John Keats is known as a____
  1. ক) poet of nature
  2. খ) bard
  3. গ) dramatist
  4. ঘ) poet of beauty
ব্যাখ্যা
• John Keats is known as the 'Poet of sensuousness'.
- John Keats, English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
-Poet of sensuousness,
-A Death Hunted Poet,
-The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
•John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
• Best works of John Keats:
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci
Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman.

Poet of nature- William Wordsworth. 
Bard- চারণকবি। 
Dramatist- নাট্যকার। 
৭৭.
What is the meaning of 'at one's fingertips'?
  1. ক) to take revenge
  2. খ) matter of shame
  3. গ) complete knowledge
  4. ঘ) full sleeve shirt
ব্যাখ্যা
At one's fingertips (phrase): 
English Meaning -
1. readily available and within one's mental grasp.
2. Ready at hand, immediately available.

This idiom is used both literally, as in This new dashboard design keeps all the important controls at the driver's fingertips, and figuratively.
অর্থ্যাৎ কোন বিষয়ে সামগ্রিক জ্ঞান যা যেকোনো সময় ব্যবহার ও নিয়ন্ত্রণ করা যায়।

প্রশ্নের অপশনের মধ্যে গ) complete knowledge সবচেয়ে গ্রহণযোগ্য।

উৎস: Collins ডিকশনারি ও Dictionary.com
৭৮.
'Knocking out' means___
  1. ক) destroying
  2. খ) beating
  3. গ) defeating
  4. ঘ) cutting
ব্যাখ্যা
Knock out (phrasal verb): 
- To make somebody go to sleep or become unconscious typically through a blow to the head or a similar forceful action. It implies a sudden loss of consciousness or being incapacitated.
Example sentence: The blow knocked her out.

Source: Oxford Dictionary.
৭৯.
What is the passive form of the sentence? "You have wasted much time'____
  1. ক) Much time was wasted by us.
  2. খ) Much time has been wasted by you.
  3. গ) Long time has wasted.
  4. ঘ) Much time have been wasted.
ব্যাখ্যা
• Sentence টি Present Perfect tense এ আছে। 
- Present perfect Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম: Object টির subjective form + have been/ has been + মূল verb এর past participle + by + subject এর objective form.
- Much time দ্বারা uncountable noun বুঝায় তাই সর্বদা singular হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৮০.
Fill in the blank with the right form of verb: Slow and steady ______the race.
  1. ক) win
  2. খ) has won
  3. গ) won
  4. ঘ) wins
ব্যাখ্যা
Slow and steady wins the race (proverb): 
- অধ্যবসায়ীরাই সফল হয়। 

• দুইটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে slow and steady একই ধরনের অর্থ প্রকাশ করে এবং and দ্বারা যুক্ত হয়েছে বলে নিয়মানুযায়ী এর পরের verb টি singular  অর্থাৎ wins হবে।

Source: Live MCQ lecture. 
৮১.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা-
  1. ক) ১৭,৫৪,৮৮,৬১৬
  2. খ) ১৬,৪১,৫৭,৬১৬
  3. গ) ১৬,৫১,৫৮,৬১৬
  4. ঘ) ১৭,৭৫, ৬০, ৬১৬
ব্যাখ্যা
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬।

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-
- আদমশুমারির এর দায়িত্ব থাকে বি.বি.এস এর কাছে।জনশুমারির পূর্ব নাম ছিল আদমশুমারি।২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয় অনুষ্ঠিত হয় ১০ বছর পর।

- সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ।
- গণনা পদ্ধতি - Modified Defacto ।
- মোট জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ - ৮,১৭,১২,৮২৪ জন।
 নারী - ৮,৩৩,৪৭,২০৬ জন।
হিজড়া - ১২,৬২৯ জন।

- পুরুষ ও নারীর অনুপাত - ৯৯ঃ১০০ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.২২%
-  জনসংখ্যার ঘনত্ব  ১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
-  স্বাক্ষরতার হার → ৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬, নারী ৭২.৮২%)।

তথ্যসূত্র - বিবিসি, ২৭ জুলাই ২০২২।
৮২.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণদান করেন কোন তারিখে?
  1. ক) ১৫ সেপ্টেম্বর ১৯৭৪
  2. খ) ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
  3. গ) ২৫ অক্টোবর ১৯৭৪
  4. ঘ) ১৭ অক্টোবর ১৯৭৪
ব্যাখ্যা
- ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বর। ১৯৭৪ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ দান করেন।

২৯তম সাধারণ অধিবেশনের ভাষণ-
- বাংলাদেশ রাষ্ট্রের ও বাংলা ভাষার এই উজ্জ্বল দিনেই বাংলায় দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে জাতিসংঘের সদস্য পৃথিবীর সব দেশ আনুষ্ঠানিকভাবে জানতে পারে বাংলা ভাষার কথা, জানতে পারে বাংলা ভাষাভাষী বাঙালি জাতির জন্য আছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। তার নাম বাংলাদেশ।
- বাংলা ভাষার নামে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। তাদের উন্মুখ করে তুলেছিলেন দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিতে। তারও আগে যুক্ত হয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলার দাবির আন্দোলনে। জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে সেই তিনিই বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন এই ভাষাকে।
- ২৫ সেপ্টেম্বর দিনটিকে নিউইয়র্ক স্টেট ২০১৯ সাল থেকে 'বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে' হিসেবে পালন করে আসছে।
- নিউইয়র্ক রাজ্যের সিনেটে একটি সেশনে আলোচনার পর আইন পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


তথ্যসূত্র - ডেইলি স্টার, ২৫ সেপ্টেম্বর ২০২১।
৮৩.
কার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হন?
  1. ক) তাঁর পিতা শেখ লুৎফর রহমান
  2. খ) এ. কে. ফজলুল হক
  3. গ) হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
  4. ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর  পিতা শেখ লুৎফর রহমানের অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হন।

বঙ্গবন্ধুর শিক্ষাজীবন-
- বঙ্গবন্ধু ১৯২৭ সালে সাত বছর বয়সে স্থানীয় গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন।
- গােপালগঞ্জ মিশন স্কুল থেকে ১৯৪২ সালে বঙ্গবন্ধু মেট্রিক (এসএসসি) পাস করেন।
- এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে যান ভর্তি হন ইসলামিয়া কলেজে (বর্তমান মওলানা আজাদ কলেজ) ওই কলেজ থেকে তিনি ১৯৪৪ সালে আইএ পাস করে একই কলেজ থেকে ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে বিএ পাস করেন।
- ১৯৪৭ সালের ১ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১৯৪৭-৪৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন নম্বর ৬০৫৷ ক্লাস রােল ছিল ১৬৬।

তথ্যসূত্র - অসমাপ্ত আত্মজীবনী।
৮৪.
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন—
  1. ক) দ্রৌপদী শৰ্মা
  2. খ) দ্রৌপদী চাকমা
  3. গ) দ্রৌপদী মার্মা
  4. ঘ) দ্রৌপদী মুর্মু
ব্যাখ্যা
- ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।

 ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-
- সাঁওতাল নারী হিসেবে, সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।
- ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 
- দ্রৌপদীর পারিবারিক পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
- দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার পর।
- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে বিরোধী দলের ১৭ জন এমপি এবং ১২৫ জন এমএলএ বা বিধায়কের ভোট পেয়েছেন তিনি।
- ১৯৫৮ সালের ২০ জুন ভারতের ওডিশার ময়ুরভঞ্জ জেলার উপারবেদা গ্রামে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় স্কুলেই প্রাথমিক এবং মাধ্যমিক পড়ালেখা করেন। পরে রাম দেবী মহিলা কলেজ থেকে লেখাপড়ার পাট চুকান। ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তার কিছুদিন পরই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা শ্যামচরণ মুর্মুকে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২২।
৮৫.
ইউক্রেনের মুদ্রার নাম___
  1. ক) রিঙ্গিত
  2. খ) রুবল
  3. গ) পেসো
  4. ঘ) রিভনিয়া
ব্যাখ্যা
- ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া।
ইউক্রেন:
- ইউক্রেন ইউরোপ মহাদেশে অবস্থিত।
- দেশটি রাশিয়ান সমভূমির দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত এবং দক্ষিণে কৃষ্ণ সাগর এবং আজভ সাগর, পূর্ব ও উত্তরে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি, এবং দক্ষিণে রোমানিয়া।
- দেশের প্রায় ৯৫% সমতল এবং জমির গড় উচ্চতা মাত্র ৫৭৪ ফুট (১৭৫ মিটার)।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউক্রেনের আয়তন ৬০৩,৫৫০ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের জনসংখ্যা ৪৪,৩৮৫,১৫৫ জন।

তথ্যসূত্র - Worldatlas.
৮৬.
বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষে রয়েছে -
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) কোরিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষে রয়েছে চীন।

শীর্ষ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ- 
- চীন বিশ্বের সবচেয়ে বড় কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ।
- বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন। বিশেষ করে কয়লানির্ভরতার কারণে দেশটির কার্বন ডাই-অক্সাইড নির্গমন এখনো বাড়ছে।
- চীনের মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ ৮ দশমিক ১ টন।
- চীন ২০২৬ সাল থেকে কয়লার ব্যবহার কমানোর অঙ্গীকার করেছে। বিদেশে নতুন কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন বন্ধ করবে বলে গত মাসে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।
- নজরদারি সংস্থা ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ বলছে, চীনের নীতি ও পদক্ষেপ যথেষ্ট নয়। সব দেশ যদি একই পথ অনুসরণ করে, তাহলে পৃথিবীর তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

- মাত্র চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী। বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের অতিরিক্ত নির্গমন।
- ইইউ ছাড়া অপর চার দেশ হলো চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখার লক্ষ্যে নির্গমন কমাতে এই চার দেশ ও ইইউ ২০১৫ সালের ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে। 


তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৯ নভেম্বর ২০২১।
৮৭.
প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভিয়েতনাম
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ ভারত।
প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ সমূহ-
- প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ ছয়ে থাকা দেশগুলো হলো-ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিশর ও পাকিস্তান।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।
- ২০২০ সালে করোনার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ার পর ২০২১ সালে ভারতের রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ৮ শতাংশ বেড়ে ৮৯ বিলিয়ন ডলার হয়, অন্যদিকে পাকিস্তানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ২০ শতাংশ বেড়ে ৩১ বিলিয়ন হয়েছে।
- ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র - ডেইলী স্টার, ১৩ মে ২০২২।
৮৮.
কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. ক) জীবন আমার বোন
  2. খ) বন্দী শিবির থেকে
  3. গ) বাংলার মাটি বাংলার জল
  4. ঘ) বনলতা সেন
ব্যাখ্যা
'জীবন আমার বোন'
- 'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস।
- এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে।
- সম্ভবত বলা চলে না যে মুক্তিযুদ্ধ এই রচনার মূল বিষয়, কিন্তু তার চেয়েও বড় কথা, সমকালের অন্তর্লীন টানাপড়েনে ও গতি-প্রকৃতি এতে ব্যক্তির অনুভূতির মধ্য দিয়ে বিশ্নেষিত হয়েছে।\
- সে হিসেবে এই উপন্যাস সমকালের অন্তর্দশন বটে।

তাঁর প্রকাশিত অন্যান্য উপন্যাস:
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- কালো বরফ চিক্কোর কাবুল,
- খেলাঘর,
- মাটির জাহাজ,
- অশরীরী।

অন্যদিকে,
'বন্দী শিবির থেকে' - শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ।
'বাংলার মাটি বাংলার জল' - নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ।
'বনলতা সেন'- জীবিনান্দ দাশ রচিত কাব্যগ্রন্থ।

উৎস: কালের খেয়া অংশ, সমকাল পত্রিকা, ০৫ অক্টোবর ১৮, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৮৯.
জনশ্রুতি অনুযায়ী চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
  1. ক) দ্বিজ বংশী দাস
  2. খ) মুক্তারাম সেন
  3. গ) মানিক দত্ত
  4. ঘ) মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
• চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য।
- এই ধারার অন্য দুই উল্লেখনীয় কাব্য মনসামঙ্গল ও ধর্মমঙ্গল।
- জনশ্রুতি অনুসারে চণ্ডীমঙ্গল কাব্যের আদি-কবি মানিক দত্ত।
- এই কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি ''কবিকঙ্কণ'' মুকুন্দরাম চক্রবর্তী।
- অন্যান্য কবিদের মধ্যে দ্বিজ মাধব বিশেষ উল্লেখনীয়।

উৎস: সুকুমার সেন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, প্রথম খণ্ড, আনন্দ, কলকাতা, ১৯৯১।
৯০.
‘বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী'র রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) যামিনী রায়
ব্যাখ্যা
অবনীন্দ্রনাথ ঠাকুর
- চিত্রশিল্পী, সাহিত্যিক। ১৮৭১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁর জন্ম।
- পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর।
- ‘নির্বাসিত যক্ষ’, ‘ভারতমাতা’ ও ‘সাজাহানের মৃত্যু’ তাঁর অমর শিল্পকীর্তি।

• চিত্রাঙ্কনের মতো সাহিত্যচর্চায়ও অবনীন্দ্রনাথ খ্যাতি অর্জন করেন। বিশেষত শিল্পকলা সম্পর্কে তাঁর সমালোচনা ছিল অতি উন্নত মানের।

তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি:

- শকুন্তলা
- ক্ষীরের পুতুল
- রাজকাহিনী ও ভারতশিল্প
- বাংলার ব্রত
- খাজাঞ্চির খাতা ও প্রিয়দর্শিকা
- চিত্রাক্ষর
- বাগেশ্বরী শিল্প
- জোড়াসাঁকোর
- সহজ চিত্রশিক্ষা ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৯১.
'যাযাবর' কোন লেখকের ছদ্মনাম?
  1. ক) বিমল কর
  2. খ) বিমল মিত্র
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিনয় মুখোপাধ্যায়
ব্যাখ্যা
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
অপশনে বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পুরো নাম নেই। তবে এখানে অপশন ঘ) ই সঠিক উত্তর হবে।

- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
- রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।
- সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম - চিত্রগুপ্ত।

উৎস:- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২.
সবচেয়ে বেশি সংখ্যক চা-বাগান বাংলাদেশের কোন জেলায়?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) সিলেট
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) পঞ্চগড়
ব্যাখ্যা
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। জেলাটিতে মোট ৯১টি চা বাগান রয়েছে।
- অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ২১টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে ৮টি, রাঙামাটিতে ২টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ চা বোর্ড।
৯৩.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ –
  1. ক) ১ জুলাই, ১৯২১
  2. খ) ১ জানুয়ারি, ১৯২১
  3. গ) ১ জানুয়ারি, ১৯২২
  4. ঘ) ১ জুলাই, ১৯২০
ব্যাখ্যা
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
-পি জে  হার্টস ১৯২০ সালের ১লা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
- ১৯২১ সালের ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবের কার্যক্রম শুরু করে।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমন্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে। 

- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্র-ছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।

উৎস: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট ।
৯৪.
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয়?
  1. ক) ৩ ডিসেম্বর ১৯৯৭
  2. খ) ১ ডিসেম্বর ১৯৯৬
  3. গ) ৫ ডিসেম্বর ১৯৯৮
  4. ঘ) ২ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা
- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি-
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৭৩ সালের মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা।
- ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়।
- প্রথমবারের মতো ১৯৭৭ সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটি সাঁজোয়া বহরের উপর অতর্কিত হামলা চালায়।
- পার্বত্য চট্টগ্রামকে ২৪তম ডিভিশনের জিওসির অধীনে আনা হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করে।
- শান্তিচুক্তির আওতায় তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৯৫.
রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন —
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) জাতীয় সংসদের স্পিকার
  3. গ) জাতীয় সংসদের হুইপ
  4. ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৫৪নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।

রাষ্ট্রপতি-
- বাংলাদেশের সংবিধানের ৪৮নং অনুযায়ীঃ  (১) বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ- সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।
(২) রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁহাকে প্রদত্ত ও তাঁহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন।
(৩) এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন : তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।
৪) কােন ব্যাক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যােগ্য হইবনে না,যদি তিনি
(ক) পঁয়ত্রশি বৎসররে কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ-সদস্য নর্বিাচতি হইবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবধিানরে অধীন অভশিংসন দ্বারা রাষ্ট্রপতরি পদ হইতে অপসারতি হইয়া থাকনে।
(৫) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত  বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত  রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরােধ করলি যেকোনো বিষয় মন্ত্রসিভায় বিবেচনার জন্য পাশ ক্রিবেন।


তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৯৬.
বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মজীবী নারী রয়েছেন কোন বিভাগে ?
  1. ক) রাজশাহী
  2. খ) রংপুর
  3. গ) সিলেট
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
- দেশে এলাকা ভিত্তিতে সবচেয়ে বেশি কর্মজীবী নারী রংপুর বিভাগে। সেখানকার ৩৬ শতাংশ নারী কাজ করেন।

কর্মজীবী নারী-
- দেশে এলাকা ভিত্তিতে সবচেয়ে বেশি কর্মজীবী নারী রংপুর বিভাগে। সেখানকার ৩৬ শতাংশ নারী কাজ করেন।
- ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বনিম্ন ৮ শতাংশ নারী কাজ করেন।
- শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ২২ দশমিক ৯৫ শতাংশ কর্মজীবী নারী বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন, তবে ২০ শতাংশের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
- পেশাগতভাবে সবচেয়ে বেশি ৫৩ দশমিক ৮ শতাংশ রয়েছেন কৃষি, মৎস্য ও বনজ খাতে।
- নারীর কর্মসংস্থান ১ শতাংশ বাড়লে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় দশমিক ৩১ শতাংশ।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩০ আগস্ট ২০২১।
৯৭.
দেশের কোন নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা” করা হয়েছে?
  1. ক) সাঙ্গু
  2. খ) হালদা
  3. গ) ইছামতী
  4. ঘ) মধুমতী
ব্যাখ্যা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করা হয়েছে। 
- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।

উৎস: মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৯৮.
সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম-
  1. ক) ম্যাগডালেনা অ্যান্ডারসন
  2. খ) এমিলিন পাকরস্ট
  3. গ) উইলহেলমিনা ডুকার
  4. ঘ) বেল হস্
ব্যাখ্যা
- সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাগডালেনা অ্যান্ডারসন।

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী-
- সুইডেনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।
- অ্যান্ডারসন বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
- পার্লামেন্টের ১১৭ জন সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। ১৭৪ জন তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন।
- সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে।
- চলতি মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী এই নেত্রী।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৫ নভেম্বর ২০২১।
৯৯.
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. ঘ) অছি পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
জাতিসংঘের প্রধানের পদবী হলো মহাসচিব।
- মহাসচিব সাধারণত পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হন। তবে কোনও অনিবার্য পরিস্থিতির ক্ষেত্রে আরো বেশি সময় দায়িত্ব পালন করতে পারেন। একজন ব্যক্তি একাধিক্রমে ২ মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে পারেন।

- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়ােগের ক্ষেত্রেও সুপারিশ করে।

- জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়ােগ দিবেন।ম
- হাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভােটে।

- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১০০.
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (IOM) সদর দপ্তর কোথায়?
  1. ক) রোম
  2. খ) বার্ণ
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM. 

• IOM: 
- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা  INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
-  সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 

• অপরদিকে: 
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- WMO বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র: IOM এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০১.
বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি?
  1. ক) লন্ডন
  2. খ) দুবাই
  3. গ) তেল আবিব
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে স্থান পেয়েছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। 
- ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
- বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নিউইয়র্ক বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থানে নাম লিখিয়েছে। 
- গতবার এ স্থানে ছিল ইসরায়েলের শহর তেল আবিব। 
- এবারের তালিকায় তেল আবিবের অবস্থান তৃতীয়। 
- চতুর্থ অবস্থানে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং শহর ।
- ব্যয়বহুল শহরের তালিকায় নিউইয়র্কের নাম শীর্ষ স্থানে উঠে আসার কারণগুলোর একটি যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি।

উৎস: প্রথম আলো ডেস্ক। ২২ ডিসেম্বর ২০২২।
১০২.
কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম?
  1. ক) Extinction Rebellion
  2. খ) Nature Compact
  3. গ) Eco Friends
  4. ঘ) Build Better World
ব্যাখ্যা
- Extinction Rebellion হল একটি বিকেন্দ্রীকৃত, আন্তর্জাতিক এবং রাজনৈতিকভাবে অ-দলীয় আন্দোলন যা জলবায়ু এবং পরিবেশগত জরুরী অবস্থার উপর ন্যায়সঙ্গতভাবে কাজ করার জন্য সরকারকে রাজি করাতে অহিংস সরাসরি পদক্ষেপ এবং নাগরিক অবাধ্যতা ব্যবহার করে।
- এটি আইপিসিসি রিপোর্টের প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল যে বিপর্যয়কর জলবায়ু পরিবর্তন বন্ধ করার জন্য আমাদের কাছে মাত্র ১২ বছর আছে এবং আমাদের বোঝার যে আমরা ৬তম গণ বিলুপ্তির ইভেন্টে প্রবেশ করেছি।
- ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- ৮৬টি দেশ এর অন্তর্ভুক্ত।

Extinction Rebellion এর প্রধান  তিনটি দাবি-
- সরকারকে অবশ্যই জলবায়ু "জরুরী অবস্থা" ঘোষণা করতে হবে।
- যুক্তরাজ্যকে অবশ্যই ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট শূন্যে হ্রাস করতে আইনত প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
- "পরিবর্তন তত্ত্বাবধান" করার জন্য একটি নাগরিক সমাবেশ গঠন করতে হবে।

উৎস:  Extinction Rebellion এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০৩.
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেয়-
  1. ক) IFAD
  2. খ) WIPO
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা
-  বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation- WIPO) ।
- এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- জিআই সনদ উৎপাদকের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়।
- এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। 
- এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়। 
- উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১১টি জিআই পণ্য রয়েছে।

উৎস: Britannica, WIPO.
১০৪.
চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী?
  1. ক) হুন
  2. খ) মারো
  3. গ) জিনজিং
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
- উইঘুর জাতি মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী।
-  বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনচিয়াং অঞ্চলে বসবাস করে। 
- উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম।
- জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে।
- চীনের বাইরে মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সৌদি আরব, কানাডা, যুক্তরাষ্ট্র ও তুরস্কে অল্পসংখ্যক উইঘুর রয়েছে।
-এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদীন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিইয়ে আসছে। 
- এই অঞ্চলের পূর্বনাম - ‘পূর্ব তুর্কিস্তান’।
- চীনা কমিউনিস্ট পার্টি এর নাম বদলে ‘জিনজিয়াং প্রদেশ’ নামকরণ করেছে।

উৎস: Britannica.
১০৫.
মায়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৯২
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
- রোহিঙ্গা শব্দটি সাধারণত মায়ানমার এর রাখাইন (আরাকান) রাজ্যে কেন্দ্রীভূত মুসলমানদের একটি সম্প্রদায়কে বোঝাতে ব্যবহৃত হয়।
- তারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘুদের মধ্যে বিবেচিত হয়। 
- একবিংশ শতাব্দীর গোড়ার দিকে, রাখাইন রাজ্যের জনসংখ্যার আনুমানিক এক-তৃতীয়াংশ রোহিঙ্গা ছিল।
- মায়ানমারের প্রায় সব রোহিঙ্গাই রাষ্ট্রহীন, মিয়ানমারে "জন্মসূত্রে নাগরিকত্ব" পেতে অক্ষম.
-  কারণ ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের ১৩৫টি স্বীকৃত জাতীয় জাতিগোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। 
- আইনটি ঐতিহাসিকভাবে স্বীকৃত জাতিগত জাতীয়তার তালিকার মধ্যে কঠোরভাবে পড়েনি এমন রোহিঙ্গাদের ক্ষেত্রে নির্বিচারে প্রয়োগ করা হয়েছিল। 
- ২০১২ সাল থেকে, প্রস্তাবিত আইন প্রণয়ন ব্যবস্থার (যার মধ্যে কয়েকটি মিয়ানমারের পার্লামেন্টে পাস হয়েছিল) সহ অন্যান্য উন্নয়নের ফলে রোহিঙ্গাদের সীমিত অধিকারের উপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উৎস: Britannica
১০৬.
বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. ক) মেহেরপুর
  2. খ) লক্ষ্মীপুর
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) ঝালকাঠি
ব্যাখ্যা
-  বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি।
- এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন ৩০০টি।
- ১নং আসন হলো পঞ্চগড়-১।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

উৎস: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
১০৭.
বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) BARI
  2. খ) BRRI
  3. গ) BADC
  4. ঘ) BINA
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান।
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে। 
- এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

উৎস: BADC ওয়েবসাইট।
১০৮.
নিচের কোনটি আলুর একটি জাতের নাম?
  1. ক) ডায়মন্ড
  2. খ) রূপালি
  3. গ) ড্রামহেড
  4. ঘ) ব্রিশাইল
ব্যাখ্যা
- আলুর একটি জাত ডায়মন্ড।
- অন্যান্য জাতসমূহ- ললিতা, কার্ডিনাল, আইলসা, চমক, ধীরা, গ্রানোলা, বিনেলা, আরিন্দা, রাজা, বারাকা ইত্যাদি।

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি শিক্ষা বোর্ডবই।
১০৯.
‘ধীরে বহে মেঘনা' বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটির নির্মাতা কে?
  1. ক) আলমগীর কবির
  2. খ) খান আতাউর রহমান
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) সুভাষ দত্ত
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত্র চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক- আলমগীর কবির।
- এটি ১৯৭৩ সালে মুক্তি পায়।
- ছবিটির পরিকল্পনা করেন জহির রায়হান।
- আলমগীর কবির পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, মোহনা, রুপালি সৈকতে, মহানায়ক ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো
১১০.
বিখ্যাত চিত্রকর্ম 'তিনকন্যা'র চিত্রকর কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) কাইয়ূম চৌধুরী
ব্যাখ্যা
- ‘তিন কন্যা’, ‘উঁকি’, আর ‘নাইওর’- এর মতো বিস্ময়কর সব চিত্রকর্মের স্রষ্টা কামরুল হাসান।
- তাঁর ‘তিন কন্যা’ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগোশ্লাভীয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে।
- কামরুল হাসানের চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটায় তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন।


 উৎস: বাংলাপিডিয়া।
১১১.
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ‘বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য ছিল—
  1. ক) জাতিপুঞ্জ প্রতিষ্ঠা
  2. খ) অটোমানদের রাজ্য অধিকার করা
  3. গ) ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
  4. ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নূতন কৌশল অবলম্বন
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা: 
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি  প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।


 উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
১১২.
আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউ ইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) দ্যা হেগ
  4. ঘ) রোম
ব্যাখ্যা
- International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদালত এর কার্যালয় নেদারল্যান্ডের দ্যা হেগ শহরে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১২৩টি।
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- আন্তর্জাতিক অপরাধ আদালত এর বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP)।
- আন্তর্জাতিক অপরাধ আদালত এর বিচারকের সংখ্যা - ১৮ জং এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত এর ওয়েবসাইট।
১১৩.
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  1. ক) কাস্পিয়ান
  2. খ) বৈকাল
  3. গ) মানস সরোবর
  4. ঘ) ডেড সী
ব্যাখ্যা
- রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে গভীরতম বৈকাল হ্রদ।
- এর গভীরতা প্রায় ১৬২০ মিটার। 
- গভীর এই হ্রদের আয়তন ৩১,৫০০ বর্গ কিলোমিটার।
- আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম।
- এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ।

অন্যদিকে -
- পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ হলো কাস্পিয়ান সাগর।
- জিবুতির আসাল হ্রদের পর ডেড সী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার।
- হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি পানির হ্রদ মানস সরোবর।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস। 
১১৪.
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
  1. ক) সুয়েজ খাল
  2. খ) ভলগা নদী
  3. গ) মিসিসিপি নদী
  4. ঘ) পানামা খাল
ব্যাখ্যা
পানামা খাল:
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালের নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

 উৎস: ব্রিটানিকা।
১১৫.
জাপানের পার্লামেন্টের নাম --
  1. ক) রাইখস্ট্যাগ
  2. খ) ফুকেত
  3. গ) নেসেট
  4. ঘ) ডায়েট
ব্যাখ্যা
- জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র।
- এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিল।
- জাপানের পার্লামেন্ট ‘ডায়েট’ দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ- হাউস অব কাউন্সিলর; ২৪২ আসন।
- নিম্নকক্ষ- হাউস অব রিপ্রেসেন্টেটিভস; ৪৭৫ আসন।

 উৎস: ব্রিটানিকা।
১১৬.
পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
  1. ক) প্রোটন ও নিউট্রন
  2. খ) ইলেকট্রন ও প্রোটন
  3. গ) নিউট্রন ও পজিট্রন
  4. ঘ) ইলেকট্রন ও পজিট্রন
ব্যাখ্যা
- পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস।
- এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
- সুতরাং পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসে কেন্দ্ৰীভূত।
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে।
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে।

প্রজিট্রন  হলো অস্থায়ী কণিকা। এটি ইলেকট্রনের প্রতিকণা। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
রসায়ন ( একাদশ - দ্বাদশ), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১৭.
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ একই সরল রেখায় অবস্থান করে তখন পৃথিবীতে আমরা দেখতে পাই—
  1. ক) চন্দ্র গ্রহণ
  2. খ) সূর্য গ্রহণ
  3. গ) অমাবস্যা
  4. ঘ) পূর্ণিমা
ব্যাখ্যা
সূর্যগ্রহণ:
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ।
- চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ করার পথে কখনও কখনও সে এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। তখন সূর্য থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে।
- অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে।


চন্দ্ৰগ্ৰহণ:
- চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান।
- পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয়।
- চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া।

উৎস: বিবিসি ওয়েবসাইট
১১৮.
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম-
  1. ক) স্ফিগমোম্যানোমিটার
  2. খ) স্টেথোস্কোপ
  3. গ) ইকোকার্ডিওগ্রাফ
  4. ঘ) কার্ডিওগ্রাম
ব্যাখ্যা
স্ফিগমোম্যানোমিটার- মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। 
স্টেথোস্কোপ- হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র।
কার্ডিওগ্রাফ- হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র।

ইকোকার্ডিওগ্রাফ- উচ্চ কম্পাংকের শব্দতরঙ্গ বা আল্ট্রাসাউন্ডের প্রতিধ্বনির ব্যবহার করে হৃদপেশি সঞ্চালন, প্রকোষ্ঠের বর্তমান অবস্থা এবং এবং হৃদপিন্ডের সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়।

সূত্র- ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই,
১১৯.
কম্পিউটারের পরিভাষায় তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) bit
  2. খ) byte
  3. গ) pixel
  4. ঘ) data
ব্যাখ্যা
ডাটা:
Data শব্দটি ল্যাটিন শব্দ Datum -এর বহুবচন । Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান । তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত।
- ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডাটা। 

বিট:
(Bit) এর পূর্ণরুপ হল "বাইনারী ডিজিট (Binary Digit) "।  এটি ডেটার ক্ষুদ্রতম এককের নাম।
- আধুনিক কম্পিউটার ০ এবং ১ দিয়ে তৈরি একটি বাইনারি সিস্টেম ব্যবহার করে তার যাবতীয় কার্যাবলী সম্পাদন করে।কম্পিউটারের পরিভাষায় bit (Binary Digit) হল তথ্যের ক্ষুদ্রতম একক। এটি কেবল দুটি মান গ্রহণ করতে পারে: 0 বা 1।

বাইট:
৮টি বিট মিলে ১ বাইট হয়। কম্পিউটারের মেমােরিকে বাইট দ্বারা পরিমাপ করা হয়।

পিক্সেল: 
কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২০.
কম্পিউটারের Hard Disk Drive-এ কীসের সাহায্যে ডেটা সঞ্চিত থাকে?
  1. ক) আইসি
  2. খ) লেজার রশ্মি
  3. গ) চৌম্বকত্ব
  4. ঘ) শব্দতরঙ্গ
ব্যাখ্যা
হার্ড ডিস্ক:
যাকে হার্ড ডিস্ক ড্রাইভ বা হার্ড ড্রাইভও বলা হয়। 
- এটি কম্পিউটারের জন্য ম্যাগনেটিক স্টোরেজ মাধ্যম হিসেবে কাজ করে। 
- এটি অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি সমতল বৃত্তাকার প্লেট এবং প্লেটের উপর একটি চৌম্বকীয় উপাদান লেপা থাকে। 
- ডাটাগুলো হার্ড ডিক্সের ম্যাগনেটিক প্যাটার্নে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে একেকটি গেইন হিসেবে স্টোর থাকে। যেখানে প্রতিটি গেইন একেকটি চৌম্বকক্ষেত্র তৈরি করে ডাটাগুলো স্টোর থাকে।

উৎস: ব্রিটানিকা।
১২১.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √৫ × √১৮
  2. খ) √৩ × √১৬
  3. গ) √৬ × √২৪
  4. ঘ) √৮ × √২০
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।

অপশন গ 
√৬ × √২৪ = √(৬ ×  ২৪) = √১৪৪ = ১২ [মূলদ সংখ্যা]
১২২.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড় এবং স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৪ বছর পর ছেলের বয়স ১২ হলে, ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ৩৭ বছর
  3. গ) ৪৩ বছর
  4. ঘ) ৪৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড় এবং স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৪ বছর পর ছেলের বয়স ১২ হলে, ঐ ব্যক্তির বর্তমান বয়স কত? 

সমাধান:
ছেলের বর্তমান বয়স = (১২ - ৪) বছর
= ৮ বছর।
স্ত্রীর বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর।

∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স = (৫ × ৮) + ৭ = ৪৭ বছর।
১২৩.
দু'টি সংখ্যার যোগফল ১৫, অনুপাত ৩ : ২, সংখ্যা দু'টির গুণফল কত?
  1. ক) ৫৪
  2. খ) ৫৬
  3. গ) ৪৪
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দু'টি সংখ্যার যোগফল ১৫, অনুপাত ৩ : ২, সংখ্যা দু'টির গুণফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি ৩ক ও ২ক

প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৫
বা, ৫ক = ১৫
∴ ক = ৩

সংখ্যা দুটি (৩ × ৩) = ৯ এবং (২ × ৩) = ৬
সংখ্যা দু'টির গুণফল = ৯ × ৬
= ৫৪
১২৪.
যদি N = bx(b > 0, b ≠ 1) হয়, তবে x এর মান কত?
  1. ক) x = logbN
  2. খ) x = logNb
  3. গ) x = Nb
  4. ঘ) x = Nb
ব্যাখ্যা
প্রশ্ন: যদি N = bx (b > 0, b ≠ 1) হয়, তবে x এর মান কত?

সমাধান:
b > 0, b ≠ 1 হলে 

আমরা জানি,
x = logbN

একইভাবে,
a > 0, a ≠ 1 হলে
loga1 = 0
logaa = 1
১২৫.
log0.1 0.01 = x হলে, x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: log0.1 0.01 = x হলে, x এর মান কত?

সমাধান:
log0.1 0.01 = x
বা, log0.1 (0.1)2 = x
বা, 2log0.1 0.1 = x
∴ x = 2
১২৬.
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
  1. ক) ২৪ সে.মি.
  2. খ) ৬০ সে.মি.
  3. গ) ৬০মিটার
  4. ঘ) ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?

সমাধান:
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
১০০০ মিটার = ১০০০০০ সে.মি.
১.২ কিমি = (১.২ × ১০০০০০) সে.মি.
= ১২০০০০ সে.মি.

২০০০ সে.মি. দৈর্ঘ্য ম্যাপে ১ সে.মি.
১২০০০০ সে.মি. দৈর্ঘ্য ম্যাপে ১২০০০০/২০০০ সে.মি.
= ৬০ সে.মি.
১২৭.
ক এর আয় খ এর আয় অপেক্ষা ২৫% বেশি। খ এর আয় ক এর আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর আয় খ এর আয় অপেক্ষা ২৫% বেশি। খ এর আয় ক এর আয় অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
২৫% বেশিতে,
ক এর আয় = (১০০ + ২৫) = ১২৫ টাকা
খ এর আয় = ১০০ টাকা

এখন, 
ক এর আয় ১২৫ টাকা হলে খ এর আয় ২৫ কম টাকা
∴ ক এর আয় ১০০ টাকা হলে খ এর আয় (২৫ × ১০০)/১২৫ কম টাকা
= ২০%
১২৮.
(২৫/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
  1. ক) ২ বছর
  2. খ) (৫/২) বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) (৭/২) বছর
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?

সমাধান:
এখানে,
আসল, P = ৯৬
মুনাফা, I = ১৮
সুদের হার, r = (২৫/৪)% = (২৫/৪)/১০০ = ১/১৬

ধরি,
সময় = n 

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
= ১৮/ {৯৬ × (১/১৬)}
= ১৮/৬
= ৩ বছর।
১২৯.
নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?

সমাধান:
মৌলিক সংখ্যা:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২।
১৩০.
১, ২ ও ৩ দ্বারা তিন অংকের যতগুলো সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?
  1. ক) ১২২৩
  2. খ) ১২৩৩
  3. গ) ১৩২৩
  4. ঘ) ১৩৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২ ও ৩ দ্বারা তিন অংকের যতগুলো সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?

সমাধান:
১,২ ও ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলো হলো: ১২৩, ১৩২, ২১৩, ২৩১, ৩১২, ৩২১।

∴ সংখ্যাগুলোর সমষ্টি = (১২৩ + ১৩২ + ২১৩ + ২৩১ + ৩১২ + ৩২১)
= ১৩৩২
১৩১.
2logx - log (2x - 1) = 0 হলে, x কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2logx - log (2x - 1) = 0 হলে, x কত?

সমাধান:
2logx - log (2x - 1) = 0 
বা, 2logx = log (2x - 1)
বা, logx2 = log (2x - 1)
বা, x2 = 2x - 1
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
∴ x = 1
১৩২.
p3 + 1/p3 = 0 হলে, p2 + 1/p2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: p3 + 1/p3 = 0 হলে, p2 + 1/p2 এর মান কত?

সমাধান:
 p3 + 1/p3 = 0
(p)3 + (1/p)3 = 0
(p + 1/p) (p2 - p . 1/p + 1/p2) = 0
(p + 1/p){p2 + (1/p2) - 1} = 0

হয় 
p + 1/p = 0

অথবা 
p2 + (1/p2) - 1 = 0
p2 + 1/p2 = 1
১৩৩.
দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২০ দিনে
  2. খ) ২২ দিনে
  3. গ) ২৪ দিনে
  4. ঘ) ২৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
২ জন ১ দিনে করে কাজটির ১/৮ অংশ

প্রথম ব্যক্তি ১ দিনে করে কাজটির ১/১২ অংশ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে কাজটির = (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ

 ২য় ব্যক্তি কাজটির ১/২৪ অংশ করে ১ দিনে
 ২য় ব্যক্তি কাজটির ১ অংশ (সম্পূর্ণ ) করে (১ × ২৪)/১ দিন 
= ২৪ দিন
১৩৪.
x - y = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 2 .............. (1)
xy = 24

এখন
(x + y)2 = (x - y)2 + 4xy
= (2)2 + 4 . 24
= 4 + 96
= 100
(x + y)2 = 102
∴ x + y = 10 ................. (2)

(1) + (2)
x + y = 10
x - y = 2
2x = 12
∴ x = 6
১৩৫.
x + y = √7 এবং x - y = √5 হলে 8xy(x2 + y2) এর মান কত?
  1. ক) 24
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = √7 এবং x - y = √5 হলে 8xy(x2 + y2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = √7
x - y = √5

প্রদত্ত রাশি = 8xy(x2 + y2
= 4xy . 2(x2 + y2
= {(x + y)2 - (x - y)2} {(x + y)2 + (x - y)2}
= {(√7)2 - (√5)2} {(√7)2 + (√5)2}
= (7 - 5) (7 + 5)
= 2 × 12
= 24
১৩৬.
xa = y, yb = z, zc = x হলে abc এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: xa = y, yb = z, zc = x হলে abc এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
zc = x
বা, (yb)c = x [z = yb]
বা, (xa)bc = x
বা, xabc = x1
∴ abc = 1
১৩৭.
x + 1/x = 2 হলে, x - 1/x এর মান কত?
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে, x - 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 2

আমরা জানি,
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4 . x . 1/x
= (2)2 - 4
= 4 - 4
= 0
∴ x - 1/x = 0
১৩৮.
f(x) = x3 - x2 - x - (1/8) হলে f ( - 1/2) এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - x2 - x - (1/8) হলে f ( - 1/2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 - x2 - x - (1/8)
f ( - 1/2) = (- 1/2)3 - (- 1/2)2 - (- 1/2) - (1/8)
= - 1/8 - 1/4 + 1/2 - 1/8
= (- 1 - 2 + 4 - 1)/8
= 0/8
= 0
১৩৯.
x4 - x2 + 1 = 0 হলে (x + 1/x)2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 1 = 0 হলে (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
x4 - x2 + 1 = 0
বা, x4 + 1 = x2
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2 . x . 1/x = 1
∴ (x + 1/x)2 = 3
১৪০.
a + b = 5 এবং a2 - b2 = 15 হলে ab এর মান কত?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5 এবং a2 - b2 = 15 হলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 5
a2 - b2 = 15
বা, (a + b)(a - b) = 15
বা, 5(a - b) = 15
বা, a - b = 15/5
∴ a - b = 3

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (5/2)2 - (3/2)2
= (25/4) - (9/4)
= (25 - 9)/4
= 16/4
= 4
১৪১.
  1. ক) 2/3
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 4/3
ব্যাখ্যা
প্রশ্ন :

সমাধান: 

= log16(41× 41/3)
= log16 4(1 + 1/3)
= log1644/3
= log16(161/2)4/3
= log16162/3
= (2/3)log1616
= (2/3) × 1 
= 2/3
১৪২.
x- 4 - 0.0001 = 0 হলে x এর মান কত?
  1. ক) 100
  2. খ) 10
  3. গ) 1/100
  4. ঘ) 1/1000
ব্যাখ্যা
প্রশ্ন: x - 4 - 0.0001 = 0 হলে x এর মান কত?

সমাধান:
x- 4 - 0.0001 = 0
বা, 1/x4 = 1/10000
বা, 1/x4 = 1/104
বা, x4 = 104
∴ x = 10
১৪৩.
2x + 21 - x = 3 হলে x = কত?
  1. ক) 1, 2
  2. খ) 0, 2
  3. গ) 1, 3
  4. ঘ) 0, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 21 - x = 3 হলে x = কত?

সমাধান:
2x + 21 - x = 3
⇒ 2x + (2/2x) = 3
⇒ a + (2/a) = 3 [ধরি, a = 2x]
⇒ a2 + 2 = 3a
⇒ a2 - 3a + 2 = 0
⇒ a2 - 2a - a + 2 = 0
⇒ a(a - 2) - 1(a - 2) = 0
⇒ (a - 2)(a - 1) = 0

হয়
a - 2 = 0
⇒ a = 2
⇒ 2x = 21
∴ x = 1

অথবা,
a - 1 = 0
⇒ a = 1
⇒ 2x = 20
∴ x = 0
x = 0, 1
১৪৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. ক) 1/√2
  2. খ) √2
  3. গ) 2√2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান:
বর্গক্ষেত্রের একবাহু = a একক
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a একক

এখন,
বর্গক্ষেত্রের পরিসীমা/বর্গক্ষেত্রের কর্ণ = 4a/√2a
বা, পরিসীমা/কর্ণ = 4/√2
বা, পরিসীমা/কর্ণ = 2√2
∴ পরিসীমা = বর্গক্ষেত্রের কর্ণ × 2√2

∴ একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের 2√2 গুণ।
১৪৫.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুইটি ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ২ : ৩
  2. খ) ১৩ : ৪
  3. গ) ৯ : ৪
  4. ঘ) ১৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুইটি ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ 3x এবং 3x।
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x)2 : π(2x)2
= 9πx2 : 4πx2
= 9 : 4
১৪৬.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) (√3/2)a2
  2. খ) (√3/4)a2
  3. গ) (√3/2) a2
  4. ঘ) √3a2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহু)2
= (√3/4) × (2a)2
= (√3/4) × ‍4a2
= √3a2
১৪৭.
(a/b) + (b/a) = 6 হলে (a2/b2) + (b2/a2) এর মান কত?
  1. ক) 32
  2. খ) 36
  3. গ) 34
  4. ঘ) 30
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b) + (b/a) = 6 হলে (a2/b2) + (b2/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(a/b) + (b/a) = 6
⇒ (a2 + b2)/ab = 6
⇒ a2 + b2 = 6ab
⇒ (a2 + b2)2 = (6ab)2 [বর্গ করে]
∴ (a2 + b2)2 = 36a2b2

এখন,
(a2/b2) + (b2/a2)
= (a2)2 + (b2)2/a2b2
= {(a2 + b2)2 - 2a2b2}/a2b2
= (36a2b2 - 2a2b2)/a2b2
= 34a2b2/a2b2
= 34
১৪৮.
{(x - 2)/(x - 1)} + {1/(x - 1)} = 2 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {1}
  2. খ) {০}
  3. গ) {2}
  4. ঘ) { }
ব্যাখ্যা
প্রশ্ন: {(x - 2)/(x - 1)} + {1/(x - 1)} = 2 এর সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
{(x - 2)/(x - 1)} + {1/(x - 1)} = 2
⇒ (x - 2 + 1)/(x - 1) = 2
⇒ (x - 1)/(x - 1) = 2
⇒ 1 = 2, যা সম্ভব নয়।

∴ প্রদত্ত সমীকরণের কোন সমাধান নেই।

∴ নির্ণেয় সমাধান সেট, S = { }
১৪৯.
১৪৪ কোন সংখ্যার ৪০%?
  1. ক) ২৬০
  2. খ) ২৯০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৩৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%?

সমাধান: 
মনে করি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
ক এর ৪০% = ১৪৪
বা, ৪০ক/১০০ = ১৪৪
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি ৩৬০।
১৫০.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৪ যোগ করলে ৫ এর বর্গ হবে?
  1. ক) ৪৪১
  2. খ) ৪৪২
  3. গ) ৪৪৩
  4. ঘ) ৪৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ৪ যোগ করলে ৫ এর বর্গ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ৪ = ৫
বা, √x = ২৫ - ৪
বা, √x = ২১
বা, x = ২১২
∴ x = ৪৪১

∴ নির্ণেয় সংখ্যাটি ৪৪১
১৫১.
নিচের কোন জোড় রাশির মাত্রা একই?
  1. ক) বল ও কাজ
  2. খ) কাজ ও শক্তি
  3. গ) বল ও টর্ক
  4. ঘ) কাজ ও ক্ষমতা
ব্যাখ্যা
বলের মাত্রা MLT-2
কাজের মাত্রা ML2T-2
শক্তির মাত্রা ML2T-2
টর্কের মাত্রা ML2T-2
ক্ষমতার মাত্রা ML2T-3

∴ কাজ, শক্তি ও টর্কের মাত্রা একই

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫২.
সরলরেখায় গতিশীল একটি গাড়ীর আদিবেগ u ; এবং সুষম ত্বরণ at2। t সময় পর বেগ v হলে নিচের কোন সমীকরণটি সঠিক?
  1. ক) v = u + at
  2. খ) v = u + at3
  3. গ) v = 4 + at3/2
  4. ঘ) v = 4 + at4/2
ব্যাখ্যা
প্রশ্ন:সরলরেখায় গতিশীল একটি গাড়ীর আদিবেগ u ; এবং সুষম ত্বরণ at2। t সময় পর বেগ v হলে নিচের কোন সমীকরণটি সঠিক? 

সমাধান:
আমরা জানি,
ত্বরণ = (শেষ বেগ - আদি বেগ)/অতিক্রান্ত সময়
⇒ at2 = (v - u)/t
⇒ at3 = v - u
∴ v = u + at3

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫৩.
পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা হচ্ছে -
  1. ক) ৭ মাত্রার
  2. খ) ৭.৫ মাত্রার
  3. গ) ৮ মাত্রার
  4. ঘ) ৮.৫ মাত্রার
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।

• পদ্মা সেতু:

- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

-  পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।

- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু।
- সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে।
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো (২৪ জুন, ২০২২)।
১৫৪.
4 kg ভরবিশিষ্ট একটি বস্তুর উপর 40N বল 10 sec ক্রিয়া করে । বস্তুটির ভরবেগের পরিবর্তন হলো-
  1. ক) 40kg ms-1
  2. খ) 100kg ms-1
  3. গ) 4kg ms-1
  4. ঘ) 400kg ms-1
ব্যাখ্যা
প্রশ্ন: 4 kg ভরবিশিষ্ট একটি বস্তুর উপর 40N বল 10 sec ক্রিয়া করে । বস্তুটির ভরবেগের পরিবর্তন হলো-

সমাধান:
আমরা জানি,
ত্বরণ = (শেষ বেগ - আদি বেগ)/অতিক্রান্ত সময়
⇒ a = (v - u)/t
বস্তুর ভর m হলে,
বস্তুর ভরবেগের পরিবর্তন = mv - mu

আবার,
বল F = ma
⇒ F = m (v - u)/t
⇒ Ft = m(v - u)
⇒ m(v - u) = Ft
⇒ mv - mu = 40 × 10
= 400 Kgms-1

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৫৫.
একটি কক্ষের তাপমাত্রা 30°C। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে?
  1. ক) 86°F
  2. খ) 80°F
  3. গ) 68°F
  4. ঘ) 62°F
ব্যাখ্যা
আমরা জানি,
C/5 = (F - 32)/9
⇒ 30/5 = (F - 32)/9
⇒ 6 = (F - 32)/9
⇒ F - 32 = 54
∴ F = 54 + 32
= 86° 

উৎস: পদার্থবিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৫৬.
নিচের কোনটি ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে?
  1. ক) লৌহ
  2. খ) নিকেল
  3. গ) সোনা
  4. ঘ) কোবাল্ট
ব্যাখ্যা
সোনা ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে। 

ডায়া চৌম্বক (Diamagnetism):
- যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায়, অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়, এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে।
- উদাহরণ: হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি।
- ডায়া চৌম্বক পদার্থের পরমাণুমূহের কোন স্থায়ী চৌম্বক মোমেন্ট থাকে না।

উৎস: পদার্থবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৫৭.
কম্পটন ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রকাশ পায়?
  1. ক) তরঙ্গ ধর্ম
  2. খ) কণা ধর্ম
  3. গ) তরঙ্গ ও কণা ধর্ম
  4. ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা
ষোড়শ শতাব্দী থেকে মূলত আলোর প্রকৃতি সম্পৰ্কীয় বিজ্ঞান ভিত্তিক তত্ত্বসমূহের বিকাশ ঘটে। কিভাবে আলো উৎপত্তি হয়, কিভাবে আলো সঞ্চালিত হয় এবং দীপ্তমান বস্তু থেকে কিভাবে আমাদের চোখে আসে সে সম্পর্কে এ পর্যন্ত মোট চারটি তত্ত্ব উদ্ভাবিত হয়েছে। এগুলো হলো :
১) কণা তত্ত্ব (Corpuscular Theory)
২) তরঙ্গ তত্ত্ব (Wave Theory)
৩) তাড়িতচৌম্বক তত্ত্ব (Electromagnatic Theory)
৪) কোয়ান্টাম তত্ত্ব (Quantum Theory)

আলোর দ্বৈত প্রকৃতি:
আধুনিক তত্ত্ব অনুসারে, আলোর তরঙ্গ এবং কণিকা উভয় ধর্মই বিদ্যমান। আরও ব্যাপকভাবে বলা যায় সব বস্তুরই কণা এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান। বিভিন্ন পরীক্ষণ থেকে দেখা যায় আলো ও বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। বস্তুর ভর বেশি হলে সহজেই তার কণা ধর্ম প্রকাশ পায়।

-কম্পটন প্রভাব কে যাকে কম্পটন স্ক্যাটারিংও বলা হয়।
-এক্স-রে এবং অন্যান্য শক্তিশালী ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি যা ইলেক্ট্রন দ্বারা স্থিতিস্থাপকভাবে বিক্ষিপ্ত হয়েছে; এ উপায়ে দীপ্তিময় শক্তি পদার্থে শোষিত হয়।
-প্রভাবটি কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম ভিত্তি হিসাবে প্রমাণিত হয়েছে।
- যা বিকিরণের পাশাপাশি পদার্থের তরঙ্গ এবং কণা উভয় বৈশিষ্ট্যের জন্য দায়ী

উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
১৫৮.
AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করবেন?
  1. ক) ডায়োড
  2. খ) জেনারেটর
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) এমপ্লিফায়ার
ব্যাখ্যা
• AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তর করতে ডায়োড ব্যবহার করা হয়।

ডায়োড:
- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযোগে হয় না।
- ডায়োডের ব্যবহারের কোনো শেষ নেই।
- সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode.
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়।
- এটি মুলত রেকটিফায়ার হিসেবে কাজ করে।
- রেকটিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫৯.
ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোন মৌলটি?
  1. ক) Zn
  2. খ) Cr
  3. গ) Fe
  4. ঘ) Ca
ব্যাখ্যা
• ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় Cr মৌলটি। 

• ইলেকট্রনের প্রবেশক্রম অনুসারে Cr এর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিলো- Cr(24) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2.
-  কিন্তু প্রচলিত নিয়মানুযায়ী অরবিটাল গুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়। তাই শেষদিকে শুধু একটি অরবিটাল (4s) পূর্ণ রাখার চেয়ে, দুটি অরবিটাল (3d, 4s) অর্ধপূর্ণ রাখলে ক্রোমিয়াম অধিকতর সুস্থিতি অর্জন করে।
- এই সুস্থিতি অর্জন করতেই ক্রোমিয়াম সাধারণ নিয়ম ভঙ্গ করে 4s থেকে একটি ইলেকট্রন 3d-তে পাঠিয়ে দেয় এবং নিম্নোক্ত বিন্যাস অর্জন করে: Cr(24) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1.
- ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে।

উৎস: রসায়ন-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬০.
নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?
  1. ক) ফরমালিন
  2. খ) সালফার ডাইঅক্সাইড
  3. গ) সোডিয়াম নাইট্রেট
  4. ঘ) সোডিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা
সোডিয়াম ক্লোরাইড  প্রাকৃতিক খাদ্য সংরক্ষক।

খাদ্য সংরক্ষণ:
- খাদ্য সংরক্ষণ বলতে বোঝায়, যে ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে ফল, শাকসবজি, মাছ-মাংস, দুধ ইত্যাদি খাদ্য দ্রব্যকে খাদ্যগুণ ও পুষ্টিগুণ অপরিবর্তিত রেখে
স্বাভাবিক অবস্থায় দীর্ঘ সময় রাখার ব্যবস্থা। 
- খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করা হয়।

প্রিজারভেটিভস:
- সব রাসায়নিক পদার্থ নির্দিষ্ট মাত্রায় ব্যবহারের ফলে খাদ্যবস্তুতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, খাদ্যবস্তু রক্ষিত থাকে, এদেরকে ফুড প্রিজারভেটিভস বা
প্রিজারভেটিভস বলা হয়।

• প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিজারভেটিভস হলো- খাদ্য লবণ।
- রাসায়নিক সংকেত: NaCl (সোডিয়াম ক্লোরাইড)।

খাদ্য লবণ:
- প্রাকৃতিক খাদ্য সংরক্ষণে খাদ্য লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রিজ আবিষ্কারের পূর্বে এটি বহুল প্রচলিত ছিল।
- খাদ্যদ্রব্যকে খাবার লবণ দ্বারা সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং বলে।
- এ পদ্ধতিতে মাছ, মাংস, ফল ও শাকসবজিকেও সংরক্ষণ করা যায় ।

 উৎস: রসায়ন-১ম পত্র ,এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬১.
টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি?
  1. ক) Na2CO3
  2. খ) NaOH
  3. গ) NH4OH
  4. ঘ) (NH4)2CO3
ব্যাখ্যা
• টয়লেট ক্লিনারের মূল উপাদান NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড)।

তীব্র ক্ষার:
- যে সব ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় তাদেরকে তীব্র ক্ষার বলা হয়। যেমন: পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH), সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2 ইত্যাদি তীব্র ক্ষার।

টয়লেট ক্লিনার:
- টয়লেট এর কমোডকে পরিষ্কার করার জন্য, দুর্গন্ধকে দূর করার জন্য এবং ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্য কস্টিক সোডা (NaOH) সোডিয়াম হাইড্রোক্সাইড ভিত্তিক যে ক্লিনার ব্যবহার করা হয় তাকে টয়লেট ক্লিনার বলা হয়।
- টয়লেট ক্লিনারের মধ্যে প্রায় 20–25% কস্টিক সোডা, 10–12% সোডিয়াম হাইপোক্লোরাইট (NaOCl), 3–5% বোরাক্স (Na2B4O7), 5–7% সোডিয়াম সিলিকেট (Na2SiO3) ছাড়াও কোনো ক্ষেত্রে ভিনেগার এবং সামান্য খাদ্য লবণকে ব্যবহার করা হয়।
- টয়লেটের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে ব্লিচিং এজেন্ট হিসেবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এবং জীবাণুনাশক হিসেবে ফেনলকে ব্যবহার করা হয় ।

উৎস: রসায়ন-১ম পত্র ,এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬২.
বঙ্গবন্ধু স্যাটালাইট তার কক্ষ পথে ঘুরার দ্রুতি হলো—
  1. ক) 4k ms-1
  2. খ) 3.07k m sec-1
  3. গ) 4.07k m sec-1
  4. ঘ) 5.07k m sec-1
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু স্যাটালাইট তার কক্ষ পথে ঘুরার দ্রুতি হলো 3.07k m sec-1
- মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। 
- মহাকাশে কার্যকর হওয়ার পর বাংলাদেশ থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য দুটি গ্রাউন্ড স্টেশন (ভূমি থেকে নিয়ন্ত্রণব্যবস্থা) তৈরি করা হয়েছে। 
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে।
- রকেটের নাম: ফ্যালকন-৯।
- উৎক্ষেপণকারী: স্পেসএক্স।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
রিপোর্ট প্রকাশের তারিখ: ১৩ মে, ২০১৮। 
১৬৩.
নিচের কোনটিতে লিপিড দ্রবীভূত হয় না?
  1. ক) পানি
  2. খ) ক্লোরোফরম
  3. গ) বেনজিন
  4. ঘ) অ্যাসিটোন
ব্যাখ্যা
পানিতে লিপিড দ্রবীভূত হয় না। 

লিপিড:
- লিপিড একটি জৈব রাসায়নিক পদার্থ, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত।
- এগুলো সাধারণত স্নেহ পদার্থ নামে পরিচিত। মাছ, মাংসের চর্বি, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদিতে লিপিড বিদ্যমান থাকে।
- লিপিড কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে গঠিত কিন্তু এখানে তুলনামূলকভাবে কার্বোহাইড্রেট হতে কম পরিমাণে অক্সিজেন থাকে।
- লিপিড সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ।
- এটি পানিতে অদ্রবণীয় কিন্তু ইথার, জৈব দ্রাবকে দ্রবণীয়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৪.
নিচের কোন গ্যাস গ্রীনহাউস গ্যাস নয়?
  1. ক) কার্বন ডাইঅক্সাইড
  2. খ) নাইট্রাস অক্সাইড
  3. গ) সালফার ডাইঅক্সাইড
  4. ঘ) জলীয় বাষ্প
ব্যাখ্যা
সালফার ডাইঅক্সাইড গ্রীনহাউস গ্যাস নয়। 

গ্রীনহাউস অ্যাফেক্ট (Greenhouse effect):
- শীতপ্রধান দেশে গ্রীন হাউসের (কাঁচ নির্মিত একটি ঘর) মাধ্যমে কৃত্রিমভাবে সবুজ উদ্ভিদ জন্মানো হয়। গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাঁধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট (Greenhouse effect) বলে।

গ্রিন হাউস গ্যাসসমূহ:
- কার্বন ডাইঅক্সাইড (CO2),
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC).
- ওজোন (O3)
- জলীয় বাষ্প

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Royal Society of Chemistry.
১৬৫.
হিলিয়াম মৌলের অণুর সংকেত হল —
  1. ক) He
  2. খ) He+2
  3. গ) He2
  4. ঘ) He+
ব্যাখ্যা
• হিলিয়াম মৌলের অণুর সংকেত হল He.

হিলিয়াম:
- হিলিয়াম মৌলের অণুর সংকেত হল He.
 -হিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 2.
- হিলিয়াম হলো নিষ্ক্রিয় গ্যাস।
- নিষ্ক্রিয় গ্যাসসমূহের প্রধান উৎস হলো বাতাস। 
- হিলিয়ামের প্রধান উৎস হলো প্রাকৃতিক গ্যাস।
- কোন কোন প্রাকৃতিক গ্যাসের কূপে প্রাকৃতিক গ্যাসের সাথে মিশ্রিত অবস্থায় প্রচুর পরিমাণ (আনুমানিক 5% পর্যন্ত) হিলিয়াম পাওয়া যায়।
- কিছু তেজষ্ক্রিয় আকরিক যেমন, পিচব্লেন্ড, মোনাজাইট, থোরিয়ানাইট এবং ক্লিভাইট-এর মধ্যে হিলিয়াম এবং আর্গন আবদ্ধ থাকে।
- এ আকরিকগুলিকে উত্তপ্ত করলে হিলিয়াম এবং আর্গন বের হয়ে আসে। 

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৬৬.
নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে?
  1. ক) RAM
  2. খ) HUB
  3. গ) ROUTER
  4. ঘ) MODEM
ব্যাখ্যা
MODEM ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে।

মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস।
- কম্পিউটার নেটওয়ার্কিৎয়ের ক্ষেত্রে মডেম গুরুতপূর্ণ ভূমিকা পালন করে।
- মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে।
- মডেমের দুটি অংশ। যথা:
১. মডুলেটর ও 
২. ডি-মডুলেটর।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে।
- এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন।
- ডিমডুলেটর আ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৭.
কোন আলোর প্রতিসরাংক বেশি?
  1. ক) লাল
  2. খ) বেগুনী
  3. গ) নীল
  4. ঘ) সবুজ
ব্যাখ্যা
বেগুনী আলোর প্রতিসরাংক বেশি।

দৃশ্যমান আলোক তরঙ্গ:
- তাড়িতচৌস্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ।
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যে পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র।
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়।
- এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়।
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি।
- যে বর্ণের আলোর তরজদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
- আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৬৮.
মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়?
  1. ক) রেডিও
  2. খ) রাডার
  3. গ) গোয়েন্দা কাজে
  4. ঘ) ক্যান্সার নির্ণয়ে
ব্যাখ্যা
• মাইক্রোওয়েভ রাডারে ব্যবহৃত হয়। 
- রাডার যন্ত্রে, নৌ ও বিমান চালনায়, রেডিও যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায় এই তরঙ্গ ব্যবহৃত হয়।
- এছাড়া খাবার গরম করা ও রান্নার কাজে মাইক্রোওভেন ব্যবহৃত হয়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, পদার্থ বিজ্ঞান।
১৬৯.
বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি?
  1. ক) আমাশয়
  2. খ) ইনফ্লুয়েঞ্জা
  3. গ) ডেঙ্গু
  4. ঘ) কলেরা
ব্যাখ্যা
• বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় ইনফ্লুয়েঞ্জা

খাদ্য ও পানিবাহিত রোগ: আমাশয়, কলেরা, টাইফয়েড, পোলিও, হেপাটাইটিস-এ ইত্যাদি।

বায়ুবাহিত রোগ: হাম, ইনফ্লুয়েঞ্জা, গুটিবসন্ত, জলবসন্ত নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুপিংকাশি ইত্যাদি।

উৎস: নবম-দশম শ্রেণি, জীব বিজ্ঞান (বোর্ড বই)।
১৭০.
যে মানুষের রক্তে A ও B অ্যান্টিজেন থাকে না তাকে কী বলে?
  1. ক) গ্রুপ A
  2. খ) গ্রুপ B
  3. গ) গ্রুপ AB
  4. ঘ) গ্রুপ O
ব্যাখ্যা
• যে মানুষের রক্তে A ও B অ্যান্টিজেন থাকে না তাকে গ্রুপ O বলে।

অ্যান্টিজেন:
- লোহিত রক্ত কণিকার প্লাজমামেমব্রেনে মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ বা অ্যান্টিবডি উৎপাদনের উদ্দীপনা যোগায় তাকে অ্যান্টিজেন বলে।

অ্যান্টিবডি:
 -অ্যান্টিবডি হচ্ছে দেহে বহিরাগত পদার্থের প্রতি সাড়া দিয়ে প্লাজমা কোষ (B-লিম্ফোসাইট) থেকে উৎপন্ন প্রোটিনধর্মী পদার্থ যা অ্যান্টিজেনের সঙ্গে সুনির্দিষ্ট বন্ধনে আবদ্ধ হয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। 

• মানুষের রক্তে A ও B-এ দু'ধরনের অ্যান্টিজেন থাকতে পারে।
- অ্যান্টিজেন A ও B-র সাথে রক্ত রসে কতকগুলো স্বতঃস্ফুর্ত অ্যান্টিবডি রয়েছে। এগুলোকে Ante A এবং Ante B বলে।
- এভাবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতেই রক্তকে চারটি গ্রুপে ভাগ করা যায়, যথা: A, B, AB ও O.
- A ব্লাড গ্রুপে A অ্যান্টিজেন, B গ্রুপে B অ্যান্টিজেন এবং AB গ্রুপে A ও B উভয় অ্যান্টিজেন থাকে।
- O গ্রুপের রক্তের কণিকা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নেই কিন্তু রক্তরসে a ও b দু'রকম অ্যান্টিবডিই থাকে।




উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭১.
Normal Saline এ কী আছে?
  1. ক) 0.9% NaCl
  2. খ) 0.5% NaCl
  3. গ) 0.75% NaCl
  4. ঘ) 0.3% NaCl
ব্যাখ্যা
• Normal Saline এ 0.9% NaCl আছে। 

খাওয়ার স্যালাইন:
- খাওয়ার স্যালাইন (Oral Rehydration Saline/Orsaline)  শরীরের পানি ও লবণের (Electrolytes) ঘাটতিপূরণ করার জন্য মুখে গ্রহনযোগ্য লবণ ও গ্লুকোজ মিশ্রিত পানি।
- ডায়রিয়া/কলেরায় ঘন ঘন পাতলা পায়খানার কারণে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়। তখন খাওয়ার স্যালাইন ব্যবহার করা হয়। 
- নরমাল স্যালাইনে পানি, সোডিয়াম, পটাশিয়াম ও গ্লুকোজ বা শর্করা থাকে।
- প্রতি লিটার নরমাল স্যালাইনে ০.৯% সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজের পরিমাণ ২০ গ্রামের বেশি নয় এবং এর প্রায় পুরোটাই অন্ত্রে লবণ শোষণে ব্যবহৃত হয়ে যায়।

উৎস: বাংলাপিডিয়া। 
১৭২.
কার্বোহাইড্রেট এ C : H : O হলো—
  1. ক) 1 : 1 : 2
  2. খ) 1 : 2 : 1
  3. গ) 2 : 1 : 1
  4. ঘ) 1 : 3 : 1
ব্যাখ্যা
• কার্বোহাইড্রেট এ C : H : O হলো 1 : 2 : 1.

কার্বোহাইড্রেট:
- উদ্ভিদের সবুজ অংশে সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কার্বোহাইড্রেট।
- জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক ও সঞ্চয়ী উপাদান হলো কার্বোহাইড্রেট।
- আমাদের খাদ্য তালিকার প্রধান উপাদানও কার্বোহাইড্রেট।
- কার্বোহাইড্রেটকে হাইড্রেট্স অব কার্বন থেকে নামকরণ করা হয়েছে। এর অর্থ হলো কার্বনের জলায়ন।
- কার্বোহাইড্রেটের প্রতি অণু কার্বনের সাথে দু 'অণু হাইড্রোজেন ও এক অণু অক্সিজেন থাকে।
- কাজেই কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যেখানে এদের অনুপাত ১ঃ২ঃ১।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭৩.
কোথায় সাঁতার কাটা সহজ?
  1. ক) পুকুরে
  2. খ) নদীতে
  3. গ) বিলে
  4. ঘ) সমুদ্রে
ব্যাখ্যা
 • সমুদ্রে সাঁতার কাটা সহজ।
- পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি।
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭৪.
খাদ্য তৈরিতে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে—
  1. ক) O2
  2. খ) H2
  3. গ) CO2
  4. ঘ) H2O
ব্যাখ্যা
• খাদ্য তৈরিতে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে CO2.
- সালোকসংগ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ৪টি - পানি, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল।
- তার মধ্যে পানি ও ক্লোরোফিল আসে উদ্ভিদের কোষ থেকে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে এবং সূর্যালোক গ্রহন করে সূর্য থেকে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)।
১৭৫.
গ্রিনিচ মান মন্দির অবস্থিত –
  1. ক) যুক্তরাজ্যে
  2. খ) যুক্তরাষ্ট্রে
  3. গ) ফ্রান্সে
  4. ঘ) ইটালিতে
ব্যাখ্যা
• গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে
- Greenwich Mean Time (GMT) একটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
- বাংলাদেশের সাথে GMT এর পার্থক্য +৬ ঘন্টা। 

উৎস: Britannica এবং Greenwich Mean Time website. 
১৭৬.
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
  1. ক) প্রতিসরণ
  2. খ) বিচ্ছুরণ
  3. গ) অপবর্তন
  4. ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: 
- অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্তু।
- এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়।
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে।
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।

- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত।
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ।
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়।
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
১৭৭.
কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যটেনেশন দেখা যায়?
  1. ক) Si
  2. খ) Ga
  3. গ) In
  4. ঘ) Al
ব্যাখ্যা
ক্যাটেনেশন
• একই মৌলের অনেকগুলো পরমাণুর পর পর যুক্ত হয়ে শিকল গঠনের প্রক্রিয়াকে ক্যাটিনেশন বলা হয়।
• কার্বনের ক্যাটেনেশন গুণ বেশ প্রবল। ক্যাটিনেশন প্রবণতা মৌলের দু'টি পরমাণুর মধ্যকার বন্ধন-শক্তির সাথে সম্পর্কযুক্ত।
• কার্বন ক্যাটেনেশনের মাধ্যমে শিকল ও চক্রাকার বা বলয় উভয় ধরনের কাঠামো গঠন করতে পারে।

সিলিকনেও ক্যাটেনেশন দেখা যায়। সিলিকন অল্পসংখ্যক শিকল গঠন করে। অর্থাৎ সিলিকনে ক্যাটেনেশন ধর্ম সীমিত। 

উৎস: রসায়ন, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৭৮.
কাচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি ?
  1. ক) সাদামাটি
  2. খ) চুনা পাথর
  3. গ) জিপসাম
  4. ঘ) বালি
ব্যাখ্যা
• কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকা
• কাঁচ তৈরির মূল উপকরন কোয়ার্টজ (সিলিকা), সোডা ও চুন।
• যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়।

অন্যদিকে, জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরিতে ব্যবহৃত হয়।

উৎস: নবম-দশম শ্রেণী, বিজ্ঞান বোর্ড বই।
১৭৯.
হীরক কোন মৌলের বিশেষ রূপ?
  1. ক) সিলিকন
  2. খ) কার্বন
  3. গ) স্বর্ণ
  4. ঘ) প্লাটিনাম
ব্যাখ্যা
 একই মৌল প্রকৃতিতে বিভিন্ন ভৌত গুণাগুণ প্রদর্শন করে কিন্তু রাসায়নিক ধর্মের তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না।
• অর্থাৎ কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে।
• এইসব পদার্থ বা মৌলগুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা।
• উদাহরণ স্বরূপ বলা যায়, গ্রাফাইট ও হিরক একই মৌল কার্বন দ্বারা গঠিত হলেও এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মে পার্থক্য বিদ্যমান।
• অর্থাৎ হীরক ও গ্রাফাইট হলো কার্বনের রূপভেদ। শুধু তাই নয়; প্রকৃতিতে কার্বন বিভিন্ন রূপে পাওয়া যায়।

উৎস : সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮০.
সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
  1. ক) ওজন বাড়ানোর জন্য
  2. খ) দ্রুত জমাট রোধ করার জন্য
  3. গ) ঘনত্ব বৃদ্ধি করার জন্য
  4. ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য
ব্যাখ্যা
জিপসাম
-হাজার হাজার বছর পূর্ব থেকে মানুষ নির্মাণ কাজে জিপসাম ব্যবহার করে আসছে। এ জিপসাম হচ্ছে আদ্র ক্যালসিয়াম সালফেট।
-এর রাসায়নিক সংকেত CaSO4. 2H2O ।
-জিপসাম বিশুদ্ধ অবস্থায় কদাচিৎ পাওয়া যায়। বিশুদ্ধ জিপসাম সাদা।
-কাদা, চুন, পাথর, সিলিকা, লৌহ যৌগ ইত্যাদির সংগে মিশ্রিত অবস্থায় জিপসাম খনিতে পাওয়া যায়। এর রং ধুসর বাদামী বা লালাভ বাদামী হয়।

-সিমেন্টে জিপসাম যোগ করা হয় দ্রুত জমাট রোধ করার জন্য।

উৎস: সাধারন বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৮১.
কোন গ্যাস এসিড ধর্মী?
  1. ক) CO2
  2. খ) CO
  3. গ) N2O
  4. ঘ) NO
ব্যাখ্যা
কার্বন-ডাই-অক্সাইড:
- কার্বন-ডাই-অক্সাইড কার্বন ও অক্সিজেনের যৌগ বিশেষ। 
- এই গ্যাস বর্ণহীন, অল্প অম্ল স্বাদযুক্ত এবং সামান্য ঝাঁঝালো গন্ধযুক্ত। 
- কার্বন বা এর যৌগকে অক্সিজেনে দহন করলে কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
১৮২.
Dry ice বলা হয়-
  1. ক) হিমায়িত অক্সিজেনকে
  2. খ) ক্য্যালসিয়াম অক্সাইডকে
  3. গ) হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে
  4. ঘ) হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
ব্যাখ্যা
- শুষ্ক বরফ বা ‘ড্রাই আইস’ হলো জমাট বা হিমায়িত কার্বন-ডাই-অক্সাইড।
- এ কঠিনীকৃত কার্বন-ডাই-অক্সাইড -৭৮.৫° সেলসিয়াস উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়।
- তাই এর নাম শুষ্ক বরফ বা ড্রাই আইস।

উৎসঃ ব্রিটানিকা
১৮৩.
১ কিলোমিটার সমান কত ইঞ্চি?
  1. ক) ৩৯৭০ ইঞ্চি
  2. খ) ৩৯৩৭০ ইঞ্চি
  3. গ) ৩৯৩৭ ইঞ্চি
  4. ঘ) ৩৯৩৭০০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি

১ কিলোমিটার = ১০০০ মিটার
= (১০০০ ×  ৩৯.৩৭ ) ইঞ্চি
= ৩৯৩৭০ ইঞ্চি
১৮৪.
টাইফয়েড রোগের কারণ—
  1. ক) ছত্রাক
  2. খ) ভাইরাস
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) নেমাটোড
ব্যাখ্যা
ব্যাকটেরিয়াজনিত রোগ: 
• যক্ষ্মা, 
টাইফয়েড
• আমাশয়
• কলেরা
• গনোরিয়া
• নিউমোনিয়া
• ডিপথেরিয়া
• হুপিংকাশি 
• ধনুষ্টংকার ইত্যাদি।

ভাইরাসজনিত রোগ:
• জলাতঙ্ক
• ইনফ্লুয়েঞ্জা
• হার্পিস
• গুটি বসন্ত
• জলবসন্ত 
• এইডস ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮৫.
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক। ঐ গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g হলো—
  1. ক) g
  2. খ) 1/8 g
  3. গ) 1/2 g
  4. ঘ) 1/4 g
ব্যাখ্যা
আমরা জানি,
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, g = GM/R2
যেখানে, G = মহাকর্ষীয় ধ্রুবক
M = পৃথিবীর ভর
R = পৃথিবীর ব্যাসার্ধ

একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক।
গ্রহের ব্যাসার্ধ  R1 = 2R
গ্রহের ভর M1 = M/2
গ্রহটির অভিকর্ষজ ত্বরণ, g1 = GM1/R12
= G(M/2)/(2R)2
= GM/8R2
= (1/8)g

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮৬.
গতিশীল চার্জের উপর যে বল ক্রিয়া করে তাকে বলে-
  1. ক) চৌম্বক বল
  2. খ) তড়িৎ বল
  3. গ) কুলম্ব বল
  4. ঘ) তড়িৎ-চুম্বকীয় বল
ব্যাখ্যা
ধরা যাক, q পরিমাণ চার্জ B চৌম্বক আবেশযুক্ত ক্ষেত্রের মধ্য দিয়ে v বেগে গতিশীল। পরীক্ষালব্ধ ফলাফল হতে দেখা যায় যে, গতিশীল চার্জের ওপর একটি বল ক্রিয়া করে। এ বলকে চৌম্বক বল বলে। এ বল নিম্নরূপ:
F = qvBSinθ
এ বলের মান ও দিক ভেক্টর গুণনের বিধি দ্বারা নির্ধারিত।
এখানে, θ হল v ও B এর মধ্যবর্তী কোণ।
যদি v = 0 হয়, তবে F=0 অর্থাৎ স্থির চার্জের ওপর চৌম্বক বল শূন্য।

উৎস: পদার্থবিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৭.
ডিমে কোন ভিটামিন নেই?
  1. ক) ভিটামিন- A
  2. খ) ভিটামিন- B
  3. গ) ভিটামিন- C
  4. ঘ) ভিটামিন- D
ব্যাখ্যা
- অন্য যেকোনো প্রাণিজ প্রোটিন জাতীয় খাদ্যের চেয়ে ডিম দামে সস্তা।
- অথচ পুষ্টিগুণের দিক থেকে অত্যন্ত উন্নতমানের প্রোটিন সরবরাহ করে আমাদের  দৈনিক চাহিদার পুরোটাই ডিম পূরণ করতে পারে। প্রোটিনের রাসায়নিক রূপ, -অ্যামাইনো অ্যাসিডের প্রায় সব ক’টিই এই এক ডিমের ভেতরেই আছে।
- এতে আছে মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন এ, বি ফাইভ, বি টুয়েলভ, ফসফরাস, সেলেনিয়ামসহ আরো অনেক খাদ্য উপাদান। এ জন্যই  ডিমকে আদর্শ খাদ্য বলা হয়।

- ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে যে গুটিকয়েক খাদ্যের মধ্যে উপস্থিত, ডিম তাদের মধ্যে অন্যতম।
- গবেষণায় দেখা যাচ্ছে, রক্তের ভালো কোলেস্টেরল এই ডিমে উপস্থিত থাকে। ডিমের উপকারী চর্বি মস্তিষ্কের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করে, ফ্যাট সলিউবল ভিটামিনকে মানবদেহে শোষিত হতে সাহায্য করে।
- ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুই-ই থাকায় ডিম হাড় ও দাঁতের বৃদ্ধি এবং গঠনের জন্য খুবই উপকারী।

ডিমে ভিটামিন সি নেই।


উৎস : কৃষি তথ্য সার্ভিস (এআইএস) ওয়েবসাইট
১৮৮.
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
  1. ক) লিথিয়াম
  2. খ) পারদ
  3. গ) ইউরেনিয়াম
  4. ঘ) পটাশিয়াম
ব্যাখ্যা
- সাধারণ তাপমাত্রায় ব্রোমিন তরল অবস্থায় বিদ্যমান থাকে, কিন্তু ব্রোমিন একটি অধাতু।
- সাধারণ তাপমাত্রায় আয়োডিন কঠিন অবস্থায় বিদ্যমান থাকে। আয়োডিন একটি অধাতু।
- সাধারণ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় বিরাজ করে। পারদ একটি ধাতু এবং সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু এই পারদই।
- হাইড্রোজেন একটি গ্যাসীয় অধাতু। 

সূত্র: মাধমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
১৮৯.
কোনটি প্রাকৃতিক তন্তু নয়?
  1. ক) বণ্টন
  2. খ) রেয়ন
  3. গ) সিল্ক
  4. ঘ) উল
ব্যাখ্যা
প্রাকৃতিক তন্তু:
- প্রাকৃতিক উৎস এবং খনিজ হতে যে সমস্ত তন্তু পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক তন্তু বলা হয়। যেমন - তুলা, পাট, উল, সিল্ক ও অ্যাসবেসটস ইত্যাদি হলো প্রাকৃতিক তন্তু।
- এই জাতীয় তন্তুর মধ্যে কার্পাস তুলা বা কটন সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক তন্তু।
- পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত বস্ত্রাদির অর্ধেকেরও বেশি চাহিদা মেটানো হয় প্রাকৃতিক তন্তু থেকে।

প্রাকৃতিক তন্তুকে আবার তিন ভাগে ভাগ করা হয়।
যথা
১) উদ্ভিজ তন্তু
২) প্রাণিজ তন্তু এবং
৩) খনিজ তন্তু।

উদ্ভিজ তন্তু: উদ্ভিদ থেকে যে সব তন্তু পাওয়া যায় সেগুলোকে উদ্ভিজ তন্তু বলে। পাট, তুলা ইত্যাদি এ জাতীয় তন্তুর উদাহরণ।

প্রাণিজ তন্তু: প্রাণিজ উৎস থেকে যে সব তন্তু পাওয়া যায় তাদেরকে প্রাণিজ তন্তু বলে। পশম বা উল এবং রেশম প্রাণিজ তন্তুর উদাহরণ।
- পশম জাতীয় তন্তু তৈরি হয় ভেরা বা মেষ, খরগোশ, উট এবং বিভিন্ন এ জাতীয় পশুর লোম বা চুল থেকে।
- উলের তন্তুর তল অমসৃণ থাকায় এর মধ্যে বাতাস আঁটকে থাকে। তাই উলের তৈরি পোশাক পরলে বেশ গরম অনুভূত হয়।
- পলু পোকা নামে এক জাতীয় পোকার গুটি থেকে রেশম বা সিল্ক তন্তু আহরণ করা হয়।
- প্রাণিজ তন্তুর মধ্যে রেশমই সবচেয়ে শক্ত। তুতে নামক গাছের পাতা খেয়ে রেশম পোকা গুটি বাধে। সে গুটি থেকে সিল্ক আহরণ করা হয়। বাংলাদেশের রাজশাহী জেলার রেশম পৃথিবী বিখ্যাত।

খনিজ তন্তু: খনিতে কঠিন শিলার স্তরের ভাঁজে ভাঁজে জমা এক প্রকার আঁশ থেকে যে তন্তু পাওয়া যায় তাকে খনিজ তন্তু বলে।
- অ্যাসবেসটস (Asbestos) ধাতব তন্তু এ জাতীয় তন্তুও উদাহরণ।
- ইনসুলেশন, অগ্নিরোধক ও শব্দরোধক ইত্যাদিতে তন্তু হিসাবে ব্যবহার করা হয়।
- এই তন্তু অগ্নিনিরোধক হিসেবে জাহাজ এবং নির্মাণ কাজে ব্যবহৃত হতো।
- কিন্তু এ তন্তুতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে যা স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন করে। তাই এর ব্যবহার সীমিত হয়ে আসছে।

অন্যদিকে,
- রেয়ন ও ভিসকাস হলো কৃত্রিম (সেলুলোজিক) তন্তু।

উৎস: মাধ্যমিক বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯০.
জারণ প্রক্রিয়ায় যা ঘটে—
  1. ক) মৌল ইলেকট্রন গ্রহণ করে
  2. খ) মৌল ইলেকট্রন ত্যাগ করে
  3. গ) মৌল প্রোটন গ্রহণ করে
  4. ঘ) মৌল নিউট্রন দান করে
ব্যাখ্যা
• জারণ-বিজারণ:
- যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেক্ট্রনের বর্জন ঘটে তাকে জারণ বিক্রিয়া এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়।
- আবার, যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক পদার্থ বলে।
- অতএব কোন পরমাণু, আয়ন বা পরমাণুপুঞ্জ (রেডিক্যাল) থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণের মাধ্যমে তড়িৎ ধনাত্নক আধান বৃদ্ধি বা তড়িৎ- ঋনাত্নক আধান হ্রাসের প্রক্রিয়াকে জারণ বলা হয়। 
- জারণ-বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং রসায়ন, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯১.
নিম্নের কোনটি এসিডিক?
  1. ক) ইথার
  2. খ) গ্লুকোজ
  3. গ) ইথানল
  4. ঘ) ফিনল
ব্যাখ্যা
ফেনল:
- ফেনল হচ্ছে একটি অ্যারােমেটিক হাইড্রক্সি যৌগ। 
- যা কার্বলিক এসিড হিসেবে পরিচিত। 
- ফেনলের আণবিক সংকেতঃ C6H5OH.
-  অ্যারােমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলয় থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে সম-সংখ্যক হাইড্রক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে সব যৌগ উৎপন্ন হয় তাদের একত্রে ফেনল বলে। 
- যেমন: বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে কার্বলিক এসিড নামক ফেনল পাওয়া যায়। 
- রাসায়নিক ধর্মের দিক দিয়ে ফেনল মৃৃদু অম্লধর্মী।

উৎস: ব্রিটানিকা।
১৯২.
অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতি কোন ধরনের বিক্রিয়া?
  1. ক) অপসারণ
  2. খ) প্রতিস্থাপন
  3. গ) যূত
  4. ঘ) আইসোমারীকরণ
ব্যাখ্যা
প্রতিস্থাপন বিক্রিয়া (Substitution or Displacement Reaction): কোনো অধিক সক্ৰিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে৷ 

অ্যালকোহলের প্রস্তুতি
ইথাইল ব্রোমাইড থেকে: ব্রোমো ইথেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় ।


অতএব, অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতি প্রতিস্থাপন বিক্রিয়া।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 
১৯৩.
নিচের কোনটিতে ক্লোরিন এর জারণ সংখ্যা বেশি?
  1. ক) KCI
  2. খ) KCIO
  3. গ) KCIO
  4. ঘ) KCIO
ব্যাখ্যা
ধরি,
Cl এর জারণ সংখ্যা x

KCI এ, Cl এর জারণ সংখ্যা -1

KCIO এ,
+ 1 + x - 2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

KCIO2 এ,
+ 1 + x - (2 × 2) = 0
⇒ 1 + x - 4 = 0
∴ x = 3

KClO3 এ,
+1 + x - (2 × 3) = 0
⇒ x - 5 = 0
∴ x = 5

অতএব, KClO3 এ Cl এর জারণ সংখ্যা বেশী।
১৯৪.
ক্রাফট প্রসেস (Kraft Process) কোন শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. ক) সিমেন্ট
  2. খ) সাবান
  3. গ) কাগজ
  4. ঘ) বস্ত্ৰ
ব্যাখ্যা
• ক্রাফ্ট প্রক্রিয়া, যা সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এবং সোডিয়াম সালফাইড (Na2S) সজ্জা কাঠের জন্য ব্যবহার করে, এটি সজ্জা এবং কাগজ শিল্পে প্রভাবশালী pulping প্রক্রিয়া।
• বিশ্বব্যাপী প্রায় 130 মিলিয়ন টন/বছর ক্রাফ্ট পাল্প উত্পাদিত হয়।
• ক্রাফ্ট পাল্পের উচ্চ শক্তি শক্ত কাঠকে পরিচালনা করার প্রক্রিয়ার ক্ষমতা এবং উচ্চ রাসায়নিক পুনরুদ্ধারের দক্ষতার (প্রায় 97%) জন্য অনুকূল ।
• এটি ক্রাফ্ট প্রক্রিয়াটিকে অন্যান্য পাল্পিং প্রক্রিয়াগুলির তুলনায় একটি সুবিধা দেয়। ক্রাফ্ট প্রক্রিয়ায়, কাঠের প্রায় অর্ধেক দ্রবীভূত হয় এবং ব্যয়িত পাপিং রাসায়নিকের সাথে একত্রে দুর্বল কালো  একটি তরল ধারা তৈরি করে ।
• দুর্বল কালো তরল ধোয়ার মাধ্যমে সজ্জা থেকে আলাদা করা হয় এবং ক্রাফ্ট রিকভারি সিস্টেমে পাঠানো হয়, যেখানে অজৈব পাল্পিং রাসায়নিকগুলি পুনঃব্যবহারের জন্য উদ্ধার করা হয়।

উৎস: রিসার্চগেট
১৯৫.
কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে?
  1. ক) ইথানল
  2. খ) ইথার
  3. গ) পানি
  4. ঘ) বিউটেন
ব্যাখ্যা
পানির অণু, H2O:
- দুটি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকে তাদের একটি করে ইলেকট্রন দিয়ে অক্সিজেনের একটি ইলেকট্রন শেয়ার করলে অক্সিজেন পরমাণুটি তার শেষ কক্ষপথে আটটি এবং উভয় হাইড্রোজেন পরমাণু তাদের একমাত্র কক্ষপথে দুটি করে ইলেকট্রন পেয়ে নিষ্ক্রিয় গ্যাসের মত সুস্থিত ইলেকট্রন বিন্যাস (হিলিয়ামের মত) অর্জন করতে পারে। 
- ফলে একটি অক্সিজেন পরামানু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দুটি সমযোজী বন্ধন গঠন করে এবং এভাবে H2O অণু সৃষ্টি হয়।

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৬.
প্রোটিনের উপাদান হলো—
  1. ক) ফ্যাটি এসিড
  2. খ) গ্লুকোজ
  3. গ) অ্যামিনো এসিড
  4. ঘ) সাইট্রিক এসিড
ব্যাখ্যা
প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়।

ভৌত,রাসায়নিক গুনাবলি এবং দ্রবনীয়তার ভিত্তিতে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়। 
যথা :-
ক) সরল প্রোটিন ৷
খ) যুগ্ম প্রোটিন ৷
গ) উৎপাদিত প্রোটিন ৷

দ্রবণীয়তার ওপর ভিত্তি করে সরল প্রোটিনকে আবার ৭ ভাগে ভাগ করা হয়।
যথা :-
১) অ্যালবিউমিন
২) গ্লোবিউলিন 
৩) গ্লুটোলিন 
৪) প্রোলামিন
৫) হিস্টোন
৬) প্রোটামিন
৭) স্ক্লোরোপ্রোটিন

যুগ্ম প্রোটিনকেও আবার ৬ ভাগে ভাগ করা যায় ৷
যথা :-
১) নিউক্লিওপ্রোটিন
২) গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন
৩) লিপোপ্রোটিন
৪) ক্রোমোপ্রোটিন 
৫) মেটালোপ্রোটিন
৬) ফসফোপ্রোটিন 

প্রোটিনের কাজ সমূহ- 
- দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পূরণ হল প্রোটিনের প্রধান কাজ।
- তাপ শক্তি উৎপাদন।
- দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি সৃষ্টি করা।
- অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করা হল প্রোটিনের অন্যতম কাজ।

সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৭.
কোনটি সাবান শিল্পের সাথে সংশ্লিষ্ট নয়?
  1. ক) ফ্যাট
  2. খ) NaOH
  3. গ) Ca(OH)2
  4. ঘ) গ্লিসারিন
ব্যাখ্যা
•রোমানরা পশুর চর্বি, চামড়া এবং হাড় ইত্যাদির ছাইয়ের সাথে পানি ফুটিয়ে সাবান তৈরি করত।
• প্রাচীন কালে গরু, মহিষ ও উট ইত্যাদি পশুর চর্বি থেকে মিশরীয়রা সাবান তৈরি করত।
• পরবর্তীতে মধ্যযুগে পশুর চর্বির সাথে কস্টিক সোডাকে উত্তপ্ত করে সাবান তৈরির কৌশল আবিষ্কৃত হয়।
• ১৮৯০ সালে বাণিজ্যিক ভিত্তিতে সাবান উৎপাদন শুরু হয়।
• এই সময় সাবান তৈরির উপাদান কস্টিক সোডার উৎপাদনও ব্যাপকভাবে শুরু হয়।
• উদ্ভিদ বা প্রাণীজ তেল বা চর্বিকে NaOH বা KOH দ্বারা আর্দ্রবিশ্লেষণ করে সাবান তৈরি করা হয়। সাবান তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলা হয়।




উৎস: রসায়ন, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৯৮.
পানির উপস্থিতি শনাক্তের জন্য পরীক্ষাগারে যে যৌগটি ব্যবহৃত হয়—
  1. ক) CuSO4.5H2
  2. খ) CuSO4 (অনার্দ্র)
  3. গ) CaSO4
  4. ঘ) Na2SO4
ব্যাখ্যা
CuSO4
পানির উপস্থিতি শনাক্তের জন্য পরীক্ষাগারে CuSo4 যৌগটি ব্যবহৃত হয়।
- কপার (II) সালফেট (CuSO4) একটি হাইড্রেটেড, নীল কঠিন - এটি পানির অণুর সাথে সংযুক্ত। - যখন এটি হাইড্রেটেড থাকে, তখন সাধারণত একটি কুপার সালফেট অণুর সাথে পাঁচটি পানির অণু সংযুক্ত থাকে (CuSO4.5H2O).
- CuSO4 গরম করলে এটি ডিহাইড্রেট হবে। 

উৎস: National center for biotechnology center. 
১৯৯.
মহাজাগতিক রশ্মির গবেষণায় নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায়—
  1. ক) নিউট্রিনো
  2. খ) বোসন
  3. গ) প্রোটন
  4. ঘ) মেসন
ব্যাখ্যা
• ইউকাওয়া হিদেকি একজন জাপানি পদার্থবিদ । প্রাথমিক কণার তত্ত্বের উপর গবেষণার জন্য তিনি ১৯৪৯ সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান।
• ১৯৩৫ সালে, ওসাকা ইম্পেরিয়াল ইউনিভার্সিটির একজন প্রভাষক থাকাকালীন,  শক্তিশালী এবং দুর্বল পারমাণবিক শক্তির একটি নতুন তত্ত্ব প্রস্তাব করেছিলেন যেখানে তিনি  একটি নতুন ধরণের কণার ভবিষ্যদ্বাণী করেছিলেন।
• তিনি এটিকে ইউ-কোয়ান্টাম নামে অভিহিত করেন এবং এটি পরবর্তীতে মেসন নামে পরিচিত হয়।
• মেসন এর ভর ইলেক্ট্রন এবং প্রোটনের মধ্যে ছিল।
• মেসন, কোয়ার্ক এবং অ্যান্টিকোয়ার্কের সমন্বয়ে গঠিত সাবএটমিক কণার সদস্য।

উৎস: ব্রিটানিকা।
২০০.
X-অক্ষ বরাবর গতিশীল একটি কণার অবস্থান ( x ) সময় (t) এর সাপেক্ষে x = 2 - 5t + 6t2 সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। কণাটির আদিবেগ হলো-
  1. ক) 6 ms-1
  2. খ) 3 ms-1
  3. গ) -5 ms-1
  4. ঘ) -3 ms-1
ব্যাখ্যা
প্রশ্ন: X-অক্ষ বরাবর গতিশীল একটি কণার অবস্থান ( x ) সময় (t) এর সাপেক্ষে x = 2 - 5t + 6t2 সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। কণাটির আদিবেগ হলো-

সমাধান:
বেগ = দূরত্বের পরিবর্তন/সময়ের পরিবর্তন = dx/dt
দেয়া আছে, x = 2 - 5t + 6t2 

∴ dx/dt = d(2 - 5t + 6t2 )/dt
= 0 - 5 + 6 × 2t
= - 5 + 12t

t = 0 সময়ে আদিবেগ পাওয়া যায়।
∴ আদিবেগ = - 5 + 12 × 0
= - 5 ms-1