পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৩৯: বিষয়: গণিত টপিক: সরলীকরণ, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ১ এবং পার্থক্য ১৫। ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ২ : ১ এবং পার্থক্য ১৫। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ বড় সংখ্যাটি = ক + ১৫

প্রশ্নমতে,
(ক + ১৫)/ক = ২/১
বা, ক + ১৫ = ২ক
বা, ২ক - ক = ১৫
বা, ক = ১৫

সুতরাং ছোট সংখ্যাটি হলো = ১৫
.
রশিদ এর কাছে হাবিব এর দ্বিগুণ পরিমাণ টাকা আছে। তাদের দুইজনের কাছে মোট ১২০ টাকা আছে। রশিদ এর কাছে কত টাকা আছে?
  1. ২০ টাকা
  2. ৪০ টাকা
  3. ৬০ টাকা
  4. ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রশিদ এর কাছে হাবিব এর দ্বিগুণ পরিমাণ টাকা আছে। তাদের দুইজনের কাছে মোট ১২০ টাকা আছে। রশিদ এর কাছে কত টাকা আছে?

সমাধান:
ধরি,
হাবিব এর আছে = ক টাকা 
∴ রশিদ এর আছে = ২ক টাকা 

প্রশ্নমতে,
ক + ২ক = ১২০ 
বা, ৩ক = ১২০
বা, ক = ১২০/৩
বা, ক = ৪০ টাকা

∴ রশিদ এর কাছে আছে = ৪০ × ২ = ৮০ টাকা
.
দুইটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তর রাশি ১৩২ হলে পূর্ব রাশি কত?
  1. ৪২
  2. ৬৬
  3. ৭২
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তর রাশি ১৩২ হলে পূর্ব রাশি কত?

সমাধান:
ধরি,
পূর্ব রাশি = ক

প্রশ্নমতে,
ক : ১৩২ = ৬ : ১১
বা, ক/১৩২ = ৬/১১
বা, ১১ক = ৬ × ১৩২ 
বা, ক = (৬ × ১৩২)/১১
বা, ক = ৭২ 

সুতরাং পূর্ব রাশি = ৭২
.
একটি রূপার গয়নার ওজন ৩৬ গ্রাম। এতে রূপা ও খাদের অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ রূপা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ২ গ্রাম
  2. ৪ গ্রাম
  3. ৯ গ্রাম
  4. ১৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রূপার গয়নার ওজন ৩৬ গ্রাম। এতে রূপা ও খাদের অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ রূপা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
.
সরল কর -
  1. ১/৬
  2. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কর - 


সমাধান:
.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২  যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ৭ এবং ১১
  2. ১০ এবং ১৪
  3. ১০ এবং ১৬
  4. ১৫ এবং ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২  যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
.
তিনজন বিনিয়োগকারীর মধ্যে ২৪০০০ টাকা ১ : ৩ :  ৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ৭৫০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনজন বিনিয়োগকারীর মধ্যে ২৪০০০ টাকা ১ : ৩ :  ৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = ১ + ৩ + ৪ = ৮

এখন,
ভাগকৃত টাকার বৃহত্তম অংশ,
= ২৪০০০ এর (৪/৮)
= ২৪০০০ × (৪/৮)
= ১২০০০ টাকা 

এবং ক্ষুদ্রতম অংশ,
= ২৪০০০ এর (১/৮)
= ২৪০০০ × (১/৮)
= ৩০০০ টাকা 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (১২০০০ - ৩০০০) = ৯০০০ টাকা  
.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?
  1. ৩০০ জন
  2. ২৫০ জন
  3. ৬০০ জন
  4. ২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
 ছাত্র ও ছাত্রীসংখ্যার অনুপাত = ৫ : ৭
এবং ছাত্রীসংখ্যা = ৩৫০ জন।

মনে করি, 
ছাত্রসংখ্যা = ৫ক
ছাত্রীসংখ্যা = ৭ক

প্রশ্নমতে,
৭ক = ৩৫০ 
বা, ক = ৩৫০/৭ 
বা, ক = ৫০ 

∴ ছাত্রসংখ্যা = (৫ × ৫০) = ২৫০ জন
.
সরল কর- 
  1. ১/৩
  2. ৭/৮
  3. ৫/১১
  4. ৮/২১
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কর- 


সমাধান:
১০.
সমাধান কর- 
  1. ২৭/২০
  2. ১৭/২৩
  3. ২০/২৭
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান কর- 


সমাধান:
১১.
২ : ৫ অনুপাতের উভয়পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত ৩ : ৪ হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ২ : ৫ অনুপাতের উভয়পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান:
১২.
আখের রসে চিনি ও পানির অনুপাত ৫ : ২। আখের রসে চিনির পরিমাণ ২৫ গ্রাম হলে পানির পরিমাণ কত?
  1. ৮ গ্রাম
  2. ৫ গ্রাম
  3. ১০ গ্রাম
  4. ১২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: আখের রসে চিনি ও পানির অনুপাত ৫ : ২। আখের রসে চিনির পরিমাণ ২৫ গ্রাম হলে পানির পরিমাণ কত?

সমাধান:
১৩.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?
  1. ৪ লিটার
  2. ৫ লিটার
  3. ৬ লিটার
  4. ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?

সমাধান:
১৪.
ক, খ, গ একত্রে ব্যবসা করে ১৮০০ টাকা লাভ করে। যদি ক, খ, গ এর মূলধনের অনুপাত ২ : ৪ : ৬ হয় তাহলে ক এর লভ্যাংশ কত?
  1. ২৪০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৩৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ একত্রে ব্যবসা করে ১৮০০ টাকা লাভ করে। যদি ক, খ, গ এর মূলধনের অনুপাত ২ : ৪ : ৬ হয় তাহলে ক এর লভ্যাংশ কত?

সমাধান:
১৫.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোল এর মিশ্রনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে আরো কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৮০ লিটার
  2. ৬০ লিটার
  3. ৪০ লিটার
  4. ৩০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোল এর মিশ্রনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে আরো কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
১৬.
রহিম ও করিমের বেতনের অনুপাত ৭ : ৫। করিম এর বেতন রহিম অপেক্ষা ৪৫০ টাকা কম হলে করিমের বেতন কত?
  1. ১০০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১১২৫ টাকা
  4. ১২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বেতনের অনুপাত ৭ : ৫। করিম এর বেতন রহিম অপেক্ষা ৪৫০ টাকা কম হলে করিমের বেতন কত?

সমাধান:
ধরি,
রহিমের বেতন = ৭ক টাকা
করিমের বেতন = ৫ক টাকা

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪৫০
বা, ২ক = ৪৫০ টাকা
বা, ক = ৪৫০/২
বা, ক = ২২৫ 

সুতরাং, করিমের বেতন = (৫ × ২২৫) = ১১২৫ টাকা  
১৭.
একজন দোকানদার ৪০ টাকা ও ৫০ টাকা কেজি দরের দুই ধরনের চাল মিশিয়ে মিশ্রিত চাল ৪৭ টাকা কেজি দরে বিক্রি করেন। চালের মিশ্রনের অনুপাত কত?
  1. ৫ : ৭
  2. ৮ : ৩
  3. ৩ : ৭
  4. ১ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৪০ টাকা ও ৫০ টাকা কেজি দরের দুই ধরনের চাল মিশিয়ে মিশ্রিত চাল ৪৭ টাকা কেজি দরে বিক্রি করেন। চালের মিশ্রনের অনুপাত কত?

সমাধান:
ধরি,
৪০ টাকা কেজি দরে ক কেজি চালের মূল্য= ৪০ক টাকা
৫০ টাকা কেজি দরে খ কেজি চালের মূল্য = ৫০খ টাকা 

মিশ্রিত করার পর,
(ক + খ) কেজি চালের মূল্য = ৪৭(ক + খ)  টাকা 

প্রশ্নমতে,
৪০ক + ৫০খ = ৪৭(ক + খ)
বা, ৪০ক + ৫০খ = ৪৭ক + ৪৭খ
বা, ৫০খ - ৪৭খ = ৪৭ক - ৪০ক
বা, ৩খ = ৭ক
বা, ক/খ = ৩/৭
বা, ক : খ = ৩ : ৭