পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-17 Exam Topics: Full BCS Preli Syllabus (Excluding Out of Syllabus Topics)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
We adopted these two cats because they are a bonded pair.  The underlined part is -
  1. Adverbial clause of reason
  2. Adverb clause of manner
  3. Adverb clause of purpose
  4. Adverb clause of result
সঠিক উত্তর:
Adverbial clause of reason
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause of reason
ব্যাখ্যা
• We adopted these two cats because they are a bonded pair.  The underlined part is - Adverbial clause of reason.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverbial clause of reason
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- প্রদত্ত বাক্যে 'because they are a bonded pair' দ্বারা reason নির্দেশ করছে বিধায় এটি Adverbial clause of reason.

• We adopted these two cats because they are a bonded pair. 
- 'কেন cats দুটি adopt করেছি' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'because they are a bonded pair'
- তাই এটি Adverbial clause of reason.
.
'Salutation' is a part of -
  1. Paragraph
  2. Formal Letter
  3. Composition
  4. Both A + C
সঠিক উত্তর:
Formal Letter
উত্তর
সঠিক উত্তর:
Formal Letter
ব্যাখ্যা
• Formal Letter: 
- একটি formal letter এর প্রধান অংশ হলো ছয়টি। যথা:  
1. Heading - প্রেরকের নাম, ঠিকানা ইত্যাদি।
2. Salutation - যেমন Sir, Dear X.  
3. Body 
4. Complimentary close or, subscription যেমন I remain, Sir/ Yourse faithfully, 
5. Signature - স্বাক্ষর। 
6. Address or, superscription. 

Source: 
1. High School English Grammar and Composition by Wren & Martin.
2. English Grammar and Composition (9th-10th Class).
3. Applied English Grammar and Composition by P.C. Das.
.
Choose the synonym of 'Deterrent'.
  1. Stimulant
  2. Incentive
  3. Preventive
  4. Aid
সঠিক উত্তর:
Preventive
উত্তর
সঠিক উত্তর:
Preventive
ব্যাখ্যা
• Deterrent (adjective)
English Meaning: Making someone less likely to do something by making it difficult for them to do it or by making them realize that it will have bad results.
Bangla Meaning: নিরোধক।

Synonyms: Preventive (নিবারক), Defensive (আত্মরক্ষামূলক), Secure (উদ্বেগমুক্ত; নিঃশঙ্ক), Hindrance (বাঁধা), Obstacle (প্রতিবন্ধকতা)।  
Antonyms: Aid (সাহায্য), Assistance (আনুকূল্য), Stimulant (উদ্দীপক), Incentive (প্রণোদনা), Advantage (সাহায্য)। 

Other Forms: 
- Deter [ডিটা(র্‌)] (verb transitive) (from) নিরুৎসাহিত করা; বাধা দেওয়া: Nothing can deter me from trying again.
- Deterrence (noun) বাধা।
- Deter (Verb) (বাঁধা দেওয়া)

Example Sentence: 
1. Do you think that capital punishment is a deterrent to crimes?
2. The cold wet evenings are not a deterrent to the training of the enthusiastic group.

Source: Live MCQ Lecture.
.
When facing difficulties, it's crucial to rely ________ inner strength to persevere.
  1. of
  2. on
  3. with
  4. after
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
♦ Rely on:
Bangla meaning: নির্ভর করা।
Example: When facing difficulties, it's crucial to rely on inner strength to persevere.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Rely এর সাথে 'নির্ভর করা' অর্থ বুঝাতে on বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে on বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে on বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
"A stone that rolls gathers no moss." - This sentence is an example of -
  1. Simple Sentence 
  2. Compound Sentence 
  3. Complex Sentence
  4. Exclamatory sentence
সঠিক উত্তর:
Complex Sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex Sentence
ব্যাখ্যা
Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং, নিয়মানুযায়ী - " A stone that rolls gathers no moss." হচ্ছে complex sentence.
.
The girl, who has shifted from Japan, is here to meet you. The underlined part is -
  1. Prepositional clause
  2. Principle clause
  3. Adverb clause
  4. Adjective clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The girl, who has shifted from Japan, is here to meet you. The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- আমরা জানি, Adjective কোন Noun বা Pronoun কে Modify করে, অর্থাৎ- কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বর্ণনা করে ।
- অতএব, Adjective Clause ও কোন Noun বা Pronoun কে Modify করবে।

- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The girl, who has shifted from Japan, is here to meet you.
- বাক্যটিতে 'who has shifted from Japan'- এই clause টি ‘The girl’ কে modify করে।
- সুতরাং এটি হচ্ছে একটি Adjective clause.

• সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/ Relative Adverb থাকে।
• Relative Pronoun: who, whom, whose, what, which, that, but (যে না/ যা না) ইত্যাদি।
.
Which of the following is the opposite gender of 'Deer'?
  1. Doe
  2. Bachelor
  3. Spinster
  4. Mare
সঠিক উত্তর:
Doe
উত্তর
সঠিক উত্তর:
Doe
ব্যাখ্যা
♦ Deer (হরিণ)
Feminine gender: Doe (স্ত্রীজাতীয় হরিণ)। 

Options
- Spinster (অবিবাহিতা মহিলা; চিরকুমারী।) এর opposite gender হচ্ছে  Bachelor (Masculine)
- Mare (ঘোটকী; মাদি ঘোড়া) এর opposite gender হচ্ছে Stallion.

Source: A Passage to the English language by S. M. Zakir Hussain.
.
You had better _________ your homework before heading out with friends.
  1. finish
  2. finishes
  3. finishing
  4. finished
সঠিক উত্তর:
finish
উত্তর
সঠিক উত্তর:
finish
ব্যাখ্যা
♦ সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
- তবে had better একটি Modal Auxiliary (had থাকা সত্ত্বেও) এর পর Verb এর base form বসবে। 

Complete sentence: You had better finish your homework before heading out with friends.
.
The bridge collapsed upon the force of the strong river currents. The underlined word is an example of
  1. Simple Preposition
  2. Compound Preposition
  3. Disguised Preposition
  4. Double Preposition
সঠিক উত্তর:
Double Preposition
উত্তর
সঠিক উত্তর:
Double Preposition
ব্যাখ্যা
♦ The bridge collapsed upon the force of the strong river currents. The underlined word is an example of - Double Preposition.

• Double Preposition:
 - এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমন্বয়ে সৃষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।

- অপশনের upon হচ্ছে, মূলত: up+ on এই দুটি Preposition এর সমন্বিত রূপ।

অপর দিকে,
• Compound Preposition:
- একটি preposition আর একটি non preposition মিলে তৈরী হয় এগুলো।
- Example: across, before, beside.
- across= on + cross, before=by + fore, beside= by+ side.

• Disguised Preposition:
- কিছু কিছু ক্ষেত্রে on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহৃত হয় এবং word - এর শুরুতে বসে।
- এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী
- যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহৃত হয়েছে।

• Simple Preposition
- যে preposition গুলো একটি word দিয়ে গঠিত সেগুলো Simple Preposition.
- যেমন: on, in, to etc.
১০.
She seems sad.  Here the underlined part is -
  1. Gerund
  2. Copulative verb
  3. Participle
  4. Causative verb
সঠিক উত্তর:
Copulative verb
উত্তর
সঠিক উত্তর:
Copulative verb
ব্যাখ্যা
• Shruti seems sad.  Here the underlined part is - Copulative verb.

• Copulative/ Linking Verb
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• Shruti seems sad.
- Subject 'Shruti' আর object 'sad' এর মাঝে 'seems যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
১১.
Identify the correct sentence.
  1. We should ourselves enjoy the picnic.
  2. I shall avail of this opportunity.
  3. We enjoyed ourselves very much at the picnic.
  4. He absented from the meeting.
সঠিক উত্তর:
We enjoyed ourselves very much at the picnic.
উত্তর
সঠিক উত্তর:
We enjoyed ourselves very much at the picnic.
ব্যাখ্যা
• Avail, absent, enjoy, pride, exert ইত্যাদি verb গুলোর পর Object না থাকলে subject অনুযায়ী reflexive pronoun বসাতে হয়।
- Example:
- I shall avail myself of this opportunity.
- He prides himself upon the knowledge of English.
- He absented himself from the meeting.
- We enjoyed ourselves very much at the picnic.

• কিন্তু object থাকলে এরপর  reflexive pronoun বসে না। 
- Example:
- We should enjoy the picnic.
- The student was absent from the college.
১২.
The little bird fluttered its wings, learning how to fly for the first time. Here 'bird' is a-
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Neuter gender
  4. None of these
সঠিক উত্তর:
Neuter gender
উত্তর
সঠিক উত্তর:
Neuter gender
ব্যাখ্যা
• The little bird fluttered its wings, learning how to fly for the first time. Here 'bird' is a- Neuter gender.

• Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
- কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender.

• সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.

Note:  প্রশ্নের অপশনে Neuter Garnder না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।
১৩.
I gave Runa a phone. (Make it passive)
  1. I was given a phone by Runa.
  2. Runa was given a phone by me.
  3. A phone is given to Runa by me.
  4. A phone was given me by Runa.
সঠিক উত্তর:
Runa was given a phone by me.
উত্তর
সঠিক উত্তর:
Runa was given a phone by me.
ব্যাখ্যা
• Double object যুক্ত Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম: 
1) দুটি object এর যেকোন একটিকে passive voice এর subject করতে হয় (তবে ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object- কে subject করাই শ্রেয়) + 
2) Tense অনুযায়ী Auxiliary verb বসে + 
3) প্রদত্ত মূল verb এর Past Participle বসে + 
4) প্রদত্ত বাকী object টি বসে + 
5) by বসে + 
6) প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে।

Active: I gave Runa a phone.
Passive: Runa was given a phone by me.
১৪.
Mira is better than Shruti. (Positive)
  1. Mira is as good as Shruti.
  2. Mira is less good than Shruti.
  3. Shruti is not as good as Mira.
  4. Shruti is as good as Mira.
সঠিক উত্তর:
Shruti is not as good as Mira.
উত্তর
সঠিক উত্তর:
Shruti is not as good as Mira.
ব্যাখ্যা
• Comparative কে positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than)।

• Than যুক্ত Comparative কে positive করার নিয়ম: 
- প্রদত্ত বাক্যের Than যুক্ত অংশ এর পরের অংশ প্রথমে বসবে।
- verb বসবে।
- not বসে (মূল বাক্যটি affirmative হলে, কিন্তু মূল বাক্যটি negative হলে not উঠে যায়)। 
- as বসে। 
- comparative degree এর positive form বসে। 
- as বসে। 
- প্রদত্ত বাক্যের প্রথম Subject বসে।

Comparative: Mira is better than Shruti. 
Positive: Shruti is not as good as Mira.
১৫.
Three boys went past us on mountain bikes. Here the underlined part is -
  1. Noun
  2. Conjunction
  3. Preposition
  4. Verb
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Three boys went past us on mountain bikes. Here the underlined part is - 

• Past: অতিক্রম: preposition.

• Past: অতীতে: noun.

• Three boys went past us on mountain bikes.
• বাক্যটির অর্থ দাঁড়ায় 'তিনজন ছেলে পাহাড়ী বাইকে আমাদের অতিক্রম করলো'

• এখানে Past অতিক্রম বোঝাচ্ছে। 
- তাই এটি Preposition.

আবার,
• In the past, people used maps to navigate instead of GPS.
- বাক্যটির অর্থ দাঁড়ায় অতীতে, লোকেরা জিপিএসের পরিবর্তে যাত্রাপথ বা অবস্থান নির্ণয় করার জন্য করার জন্য মানচিত্র ব্যবহার করত।'
- এই বাক্যে past শব্দটি ব্যবহার হচ্ছে noun হিসেবে।
১৬.
Many enjoyed the concert last night. Here the underlined word is -
  1. Verb
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা
Many enjoyed the concert last night. Here the underlined words are - Pronoun.

• Pronoun যদি কোন noun কে মডিফাই করে তাহলে তা adjective হয়ে যাবে,
- যেহেতু Many এর পরে কোন noun নেই তাই তা noun কে মডিফাই করছে না তাই এটি Pronoun.

আবার,
• Many people died.
- এখানে ;many' শব্দটি people কে মডিফাই করছে তাই এটি আর Pronoun হবে না এটি adjective এর কাজ করছে।

• Pronoun যখন কেবল Pronoun এর অর্থেই ব্যবহৃত হয় তখন আমরা একে Pronoun হিসেবে identify করবো, কিন্তু অন্য অর্থে ব্যবহৃত হলে তা করা যাবে না।
১৭.
What is the English meaning of the expression "Kith and kin"?
  1. Enemies
  2. Friends and relatives
  3. Colleagues and acquaintances
  4. Strangers and neighbors
সঠিক উত্তর:
Friends and relatives
উত্তর
সঠিক উত্তর:
Friends and relatives
ব্যাখ্যা
• Kith and kin
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন

Ex. Sentence: We should look after our kith and kin when they are in need.
Bangla Meaning: আত্মীয়-স্বজনের প্রয়োজনের সময় তাদের দেখাশোনা করা উচিত।